-
আবাবিল
কবি: আব্রাহাম কাউলি
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
———————
মূর্খ বাচাল, কি করছো তুমি
এত সকালে আমার জানালায়?
নিষ্ঠুর পাখি, তুমি কেড়ে নিয়েছো
আজ আমার কোল থেকে একটি স্বপ্ন;
এমন এক স্বপ্ন যার তুলনা কোনো কিছুই হবে না
জাগ্রত চোখে যা কিছু দেখা যায় তার কোনোটি দিয়েই ।
তোমার এই ক্ষতি পূরণ করতে
এর অর্ধেকটা এত…Read More1 Comment -
অমিত and
মুহাম্মদ আস্রাফুল আলম are now friends
-
উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা । জন্ম ১৫৬৪ খ্রিঃ এবং মৃত্যু ১৬১৬ খ্রিঃ । তিনি ব্যাপকভাবে ইংরেজি ভাষা এবং বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক ও নাট্যকার হিসেবে বিবেচিত । তিনি ইংল্যান্ডের জাতীয় কবি এবং তাকে Bard of Avon নামে ডাকা হয় ।
প্রেমের শ্রম হারিয়ে গেছে
কবি: উইলিয়াম শেক্সপিয়ার
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম…Read More6 Comments -
কবি ফ্রিডরিখ গটলিব ক্লোপস্টক ও তার কবিতা
—————————————————————–
ফ্রিডরিখ গটলিব ক্লোপস্টক (Friedrich Gottlieb Klopstock) ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত জার্মান কবি, লেখক, গীতিকার ও ভাষাতাত্ত্বিক । তার আবেগপূর্ণ সাহিত্যকর্ম জার্মান সাহিত্যে যুক্তিবাদের আধিপত্য ভেঙে রোমান্টিক ধারার সূচনা করেছিল ।…Read More5 Comments -
আমাদের মৃতেরা আমাদের কাছে কখনো মৃত নন,
যতক্ষণ না আমরা তাদের ভুলে যাই ।
স্মৃতিতে থাকা কণ্ঠস্বরে তারা আমাদের সাথেই আছেন,
চেনা জায়গায়,
একসময় ভাগ করে নেওয়া আশায়,
এবং হৃদয়ের সেই নীরব অভ্যাসে,
যা বছরের পর বছর টিকে থাকে ।
~ জর্জ এলিয়ট4 Comments -
প্রেম ও বিপ্লবের কবিতার জন্য বিশ্বখ্যাত, যিনি চিলির কূটনীতিক, রাজনীতিক ও নোবেলজয়ী জনপ্রিয় কবি পাবলো নেরুদার (রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো) একটি কবিতা:
অনুপস্থিতি
পাবলো নেরুদা
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমি সবেমাত্র তোমাকে ছেড়ে এসেছি
তুমি যখন আমার ভিতরে প্রবেশ করো,
স্ফটিকের মত,
না হয় কম্পিত হয়ে,
কিংবা…Read More3 Comments -
“সত্যবদ্ধ অভিমান”
~ সুনীল গঙ্গোপাধ্যায়এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ হাতে কোন পাপ করতে পারি ?
শেষ বিকেলের সেই ঝুল বারান্দায়
তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো
যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা
চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ?
তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয় –
আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার…Read More5 Comments-
‘এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?’—বাংলা প্রেমকবিতার অন্যতম স্মরণীয় উচ্চারণ।
-
-
বৃষ্টি ও বর্ষার অনুভূতি
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআষাঢ়ে দুপুর ৷
পূবাকাশের কপালে কালো মেঘের তিলক ৷
মুষলধারে বৃষ্টি ৷
হিংস্র বজ্রপাতের হুঙ্কারে চমকে ওঠে প্লীহা ৷
জল বিন্দুগুলোর দুর্দান্ত প্রতাপ ৷
তীব্রভাবে বর্ষিত হয় ৷
রৌদ্রদগ্ধ ভূ-পৃষ্ঠের তৃষ্ণা মেটায় ৷
জলপাই সবুজ কচু পাতার উপর নৃত্য করে ৷
মানুষের হৃদয়কে রাঙিয়ে তোলে ৷
কখনো কারো চোখের…Read More2 Comments -
যে চোখগুলো শেষবার আমি অশ্রুসিক্ত দেখেছিলাম
কবি: টি.এস. এলিয়ট
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলযে চোখগুলো শেষবার আমি অশ্রুসিক্ত দেখেছিলাম
বিভাজনের মধ্য দিয়ে
এখানে মৃত্যুর স্বপ্নরাজ্যে
স্বর্ণালী সুন্দর দৃশ্য পুনরায় আবির্ভূত হয়
আমি চোখগুলো দেখি কিন্তু অশ্রু দেখি না
এটিই আমার যন্ত্রণা
এটিই আমার পরিতাপ
যে চোখগুলো আমি আর কখনো…Read More4 Comments -
প্রণয়াভিলাষী কথোপকথন
কবি: টি.এস. এলিয়ট
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমি লক্ষ্য করি: “আমাদের আবেগপ্রবণ বন্ধু চাঁদ!
অথবা সম্ভবত (চমৎকার, আমি স্বীকার করছি)
ওটা হতে পারে প্রেস্টার জন এর বেলুন
কিংবা শূন্যে ঝুলে থাকা একটি পুরোনো জীর্ণ লণ্ঠন
নিঃস্ব পথিকদের দুর্দশায় আলোকিত করে।”
তখন সে: “তুমি কিভাবে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছো!”
আর আমি…Read More2 Comments -
কবি টি.এস. এলিয়টের কবিতা: প্রণয়াভিলাষী কথোপকথন
————————————–
ফরাসি ভাষার একটি শব্দগুচ্ছ Conversation Galante এর ইংরেজি অর্থ হচ্ছে Gallant Conversation । যার বাংলা অর্থ হচ্ছে: ‘প্রণয়াভিলাষী কথোপকথন’ বা ‘ভদ্রোচিত প্রণয়মূলক কথোপকথন’ বা ‘প্রেমময় ও রসাত্মক বাক্যালাপ’ বা ‘প্রেমময় কথোপকথন’ বা ‘প্রণয়মূলক আলাপ’ । এই শব্দগুচ্ছটি…Read More -
মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই,
সন্দেহের আবছায়া নাই কিছু;
কেবল পিপাসা আছে,
রোমহর্ষ আছে ।
—— জীবনানন্দ দাশ1 Comment -
প্রত্যাখ্যান
কবি: মায়া অ্যাঞ্জেলো
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলপ্রিয়তম,
অন্য কোনো জীবনে বা দেশে
আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করেছি
তোমার হাত
তোমার নির্ভীক হাসি
বিদ্রূপাত্মক ।
সেই সব মধুর বাড়াবাড়ি
যা আমি খুব পছন্দ করি ।
কি নিশ্চয়তা আছে
যে আমাদের আবার দেখা হবে,
অন্য কোনো জগতে
ভবিষ্যতের কোনো অনির্ধারিত সময়ে ।
আমি…Read More6 Comments -
স্বপ্ন
———————
আমি স্বপ্ন দেখি:
বৃষ্টি, রোদ্দুর, কুয়াশা, ঢেউ এবং ফুলের হাসি ।
ঐ দূর আসমানের রঙধনু ।
ছেঁড়া দ্বীপের সৈকতে লাল কাঁকড়ার বুনো উল্লাস ।
মায়াবী জ্যোৎস্না রাতে নক্ষত্রের পতন ।
বৃহন্নলার বাঁকা ঠোঁটে মুচকি হাসি আর শিস দেয়া ।
প্রচণ্ড তুষারে বাইসন ষাঁড়ের স্থির দাঁড়িয়ে থাকা ।
মানুষরূপী নরপিশাচের পৈশাচিকতা ।
প্রাণের…Read More6 Comments -
মোঃ মাহফুজুর রহমান and
মুহাম্মদ আস্রাফুল আলম are now friends
-
আমাকে মনে রেখ
কবি: জিনি গ্র্যাভলিন
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমাকে হাসিতে মনে রেখ চোখের জলে নয়,
বছরের পর বছর ধরে সমস্ত আনন্দের জন্য ।
আমাদের মধ্যকার সেই ঘনিষ্ঠতার কথা স্মরণ করো,
সুগন্ধি ফুলের মত মিষ্টি ভালোবাসা ।
যেসব চিন্তা তোমাকে কষ্ট দেয় সেগুলো নিয়ে পড়ে থেকো না,
আমাদের আবার দেখা হবে ।
আমি শান্তিতে আছি… বিশ্বাস করার…Read More2 Comments -
প্রতিধ্বনি
কবি: ক্রিস্টিনা রোসেটি
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলরাতের নিস্তব্ধতায় আমার কাছে এসো;
স্বপ্নে কথা বলার নীরবতায় এসো;
কোমল ভরাট গাল এবং উজ্জ্বল চোখ নিয়ে এসো
স্রোতের উপর সূর্যের আলোর মত;
অশ্রুসজল চোখে ফিরে এসো,
হে স্মৃতি, আশা, বিগত বছরগুলোর প্রেম ।
ওহ্ স্বপ্ন, কি মধুর, বড্ড মিষ্টি, খুব বেশি তিক্ত-মধুর,
যার জাগরণ…Read More2 Comments -
-
কবিতা
মাসুমা আক্তার
——————-
এই তো আছি, অথচ নেই।
অদৃশ্য হয়ে যাই এ দৃশ্যপট থেকে—
এ কোলাহল থেকে, এই তাড়না থেকে,
চিরচেনা এ জীবন থেকে।
এ রঙ্গমঞ্চ কেবলই ডাকবে,
হাততালি দেবে, বাহবা দিয়ে কুড়ো উড়াবে—
সেও এক দৃশ্যপট।
সমস্ত জুড়ে একটি চোখ।
আমরা শুধু সে দৃশ্যের উপকরণ—
নেপথ্যে আরেকজন, যে চোখ জুড়ায়, বুক জুড়ায়।
আর এ পোড়া চোখ, এ ভাঙা…Read More2 Comments -
মনে হয় শুধু আমি,- আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ-নীরবতা
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে- কানে কত কাল
কহিয়াছি আধো- আধো কথা!
—- জীবনানন্দ দাশ1 Comment - Load More Posts
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam




স্বপ্নভঙ্গের বেদনা আর প্রকৃতির আগমনী সুর………………