Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • “সুখ”
    (জে,এফ,)
    ✨✨✨✨✨✨✨✨✨✨

    সুখ থাকে ছোট্ট হাসিতে,
    মায়ার টানে ভরা বাসাতে।
    সুখ থাকে মায়ের চোখেতে,
    ক্লান্তি মুছে ভালোবেসে যেতে।

    সুখ থাকে শিশুর হাসিতে,
    সুখ মেলে টাপুর টুপুর বৃষ্টিতে।
    সুখ থাকে ভোরের বাতাসে,
    নিশিরাতে চাঁদ-তারা পাশে।

    সুখ থাকে অল্প আহারে,
    খাঁটি মনের সহজ স্নেহধারে।
    সুখ থাকে দুঃখ ভাগাভাগি,
    হাত বাড়ালে মিল…Read More

    4
    3 Comments
  • “স্মৃতির এগারো নদী”
    [ জে,এফ, ]
    🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨

    একদা আমরা ছিলাম এগারো নদী,
    একই স্রোতে বয়ে চলা,
    হাসিতে ছিলো ঝর্ণার ঝঙ্কার,
    আড্ডায় ছিলো সমুদ্রের ঢেউয়ের উত্তাল ছলছল।
    একই আকাশের নিচে,
    আমরা ছিলাম বাতাসে দোলানো ঘাসের মাঠ,
    যেখানে বন্ধুত্ব ছিলো ডালে ডালে ফুটন্ত ফুল।

    কিন্তু হঠাৎই সময় এসে টেনে নিলো আমাদের—
    কেউ থেমে গেলো অবসরের নিস্তব্ধ ঘ…Read More

    8
    5 Comments
  • 🌼শুভরাত্রি🌼
    [জেএফ]
    ✨✨✨
    চাঁদের আলো ঢেকে দিলো জানালার কাচ,
    হাওয়া বলে ধীরে ধীরে, “চোখ করো বন্ধ আজ ।”
    তারারা সব টুকটুক করে, হাসে রাতের কোলে,
    স্বপ্ন নামে নরম করে, রূপকথার দোলে।
    ঘুমের দেশে পা বাড়াও, রঙিন ফুলের পথে,
    খেলবে তুমি রূপালি মাছ, রঙধনুরই স্রোতে।
    নিঃশব্দে রাত জেগে রবে, পাহারা দিয়ে তোর,
    সকাল হলে রোদ্দুর বলবে—”ঘুমট…Read More

    7
    4 Comments
  • কবিতার নাম: দুই তীরের নৌকা
    কবি: জেএফ
    🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️

    নদীর বুকে ভাসে এক নৌকা—
    যার কাঠের গায়ে লেগে আছে অগণিত জলের স্বপ্ন,
    কিছু গোপন দীর্ঘশ্বাস, আর কারও ছোঁয়া দেওয়া নিঃশ্বাসের উষ্ণতা।

    মাঝি জানে—
    ঢেউয়ের নরম টোকা মানে কেবল যাত্রা নয়,
    এ মানে কোথাও এক নীরব ডাক,
    যা শোনা যায় কেবল হৃদয়ের কানে।…Read More

    5
    2 Comments
    • আপনার কবিতার কোনো নির্দিষ্ট ধরন নাই, আর নানান পরীক্ষা-নিরীক্ষার আভাস থাকে। এই বিষয়টা আমার দারুন লাগে।

  • “নদীর ডাকে”
    ( যশোর-খুলনা আঞ্চলিক কবিতা )
    কবি: জে,এফ,
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

    ওই যে, গোধূলি নামতেছে, কপোতাক্ষের জলে সোনালি রঙ পড়তেছে।
    দূরে বাঁশবাগানের ফাঁকে বাতাস বইতেছে, পাটপাতার গন্ধে ভরল হাওয়া।
    আমি দাঁড়ায় আছি খেয়াঘাটে, নৌকাডা বাঁধা—
    নৌকাও যেন আমার মতন চুপচাপ, জলের ঢেউ গুনতেছে।

    মনে পড়ে, ছোটবেলারে…
    মা…Read More

    6
    7 Comments
  • 🌙
    “দিনের সব শব্দ আজ নিভে গেছে,
    বাতাসের নরম ছোঁয়ায় চোখে নামছে স্বপ্নের পর্দা।
    চাঁদ যেন সাদা কালি, আকাশের কালো পাতায় লিখছে নিঃশব্দ কবিতা…
    ঘুমিয়ে পড়ো,
    স্বপ্নে হয়তো দেখা হবে—
    আমাদের অসমাপ্ত কথাগুলো শেষ করতে।”
    — জে,এফ,

    7
    5 Comments
  • “পুনর্জন্ম”
    (জেএফ)
    🌿🌿🌿🌿🌿🌿
    ধূসর মাটির বুকে,
    ভাঙা ঘরের ছায়ায়—
    সবকিছু যেন শেষ হয়ে গেছে,
    ধুলো আর ছাইয়ের গন্ধে
    আকাশও ভারী হয়ে আছে।
    তবু, কোথা থেকে যেন
    এক বিন্দু সবুজ উঁকি দেয়—
    দুটি কোমল পাতা,
    শিশিরে ভেজা,
    যেন ভোরের প্রথম দোয়া।
    ঝড়ে ভেঙেছে ছাদ,
    আগুনে পুড়েছে স্বপ্ন,
    কিন্তু মাটি এখনো বুকে ধরে রেখেছে
    জীবনের গোপন বীজ।
    এ সবুজ জানে,
    অন…Read More

    4
    2 Comments
  • কবিতা: মানুষের নদী
    (জে,এফ)
    🌸🌸🌸🌸
    শহরের ভিড়ে দাঁড়াই আমি, চোখে অনন্ত স্বপ্ন,
    রোদে পোড়া মুখে লুকায় কত অদেখা দুঃখের বৃত্ত।
    বুকে আছে নদীর মতো বয়ে চলা গান,
    তীরে তীরে থেমে থেমে কাঁপে মানুষের প্রাণ।

    যে হাতে রুটি ভাজে, সে হাতে গড়ে প্রেম,
    যে চোখে ঝড় জমে থাকে, সে চোখেই জ্বলে হেম।
    রাত পেরিয়ে ভোরে যখন শিউলির গন্ধ ছড়ায়,
    তখনো পথচলা থামে না—মানুষে…Read More

    6
    7 Comments
    • এটা নিঃসন্দেহে ভালো কবিতা।
      ভাষা সুন্দর, চিত্রকল্প জীবন্ত, আর “মানুষের নদী” রূপকটা গভীর অর্থ বহন করছে।
      এতে আবেগ, সামাজিক বাস্তবতা আর এক ধরনের প্রবাহমান মানবজীবনের দর্শন—সবই মিলেছে।

      • অসম্ভব চমৎকার ফলাবর্তনের জন্য জানাই প্রাণঢালা শুভকামনা

    • “মানুষের নদী” কবিতায় মানবজীবনের আবেগ, সংগ্রাম ও চলমানতার রূপক হিসেবে নদী ব্যবহৃত হয়েছে। কবি দেখিয়েছেন, দুঃখ-সুখের ঢেউ পেরিয়ে মানুষ অবিরাম এগিয়ে চলে, রেখে যায় স্মৃতি ও স্বপ্নের চিহ্ন।

    • সহজিয়া বর্ণনা, অসাধারন রূপকের ব্যবহার আর চমৎকার কাব্যিকতা……………সবমিলিয়ে অসাধারন

      • শুভকামনা আর ভালোবাসায় বেঁচে থাকুক তুলট সাহিত্যাঙ্গনের সকল পুষ্পরাজি

  • 🎒 “ছোট্ট বীর” 🎒
    (জেএফ)
    ✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️

    চোখে তার এক আলো জ্বলে,
    বুদ্ধির ঝিলিক বাজে চলে,
    স্কুল ড্রেসে গম্ভীর মুখ,
    মনে ভরা সাহসের সুখ।
    টাইটা বাঁধা গলায় ঠিক,
    চোখে যেন ভবিষ্যৎ লিখ,
    বলতে চায় সে—”আমি পারি,
    জয় করবো আমি দুনিয়া ভারি!”
    পড়ার টেবিল, খাতার পাতায়,
    লুকিয়ে থাকে সে মহাকাব্যে,
    স্বপ্ন দেখে মহাশূন্যে,
    তারও নামটা উঠ…Read More

    4
    2 Comments
  • 🌿কলামে: জে,এফ,

    “এই দুনিয়া শুধু একটি ক্ষণস্থায়ী পরীক্ষা।”

    📖
    “একটি বই, একটি ভাবনা, একটি পরিবর্তন।”
    “আজকের পাঠ, আগামীকালের পথ।”
    “জ্ঞানই শক্তি – পড়া থামিও না।”
    “বইয়ের সাথে কাটানো সময় কখনও বৃথা যায় না।”
    “তুমি যত পড়বে, ততই বড় হবে।”

    💭
    “শব্দেরা বলে দেয়, আমি কে।”
    “পৃষ্ঠার ভাঁজে হারিয়ে যাই আমি, খুঁজে পাই নিজেকে।”
    “বই মা…Read More

    3
    2 Comments
    • জ্ঞানের অন্বেষণ মানব জনমের প্রধানতম কাজ। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে তাই জ্ঞানের অনুসন্ধান জারি রাখা জরুরী।

  • 📜কবিতা: “অনুভূতিরা কথা কয়”
    ✍️জে,এফ
    ( তুলট ডেক্স-এর জন্য একান্তভাবে রচিত )

    অনুভূতিরা কথা কয়, নিঃশব্দে তারা যায় বয়ে,
    শব্দহীন ভাষার মাঝে, হৃদয় বুঝে তার ব্যাখ্যায়,
    চোখের জলে লেখা থাকে, মনের অগোচরে।

    রাত জাগে না নিঃসঙ্গতা, স্বপ্নরা দেয় সাড়া,
    চুপিচুপি তারা আসে, স্মৃতির ঘরে কারা?
    অভিমানী বাতাস বলে, “ভালোবাসা কার হারা?”

    মনের কোণে লু…Read More

    5
    4 Comments
  • *মানুষ*
    – জে,এফ,

    মানুষ যদি মানুষ হতো,
    মনের কথা মন বুঝতো,
    পাশের পাশে হাত রাখত,
    অন্য ব্যথায় বুক কাঁপত।
    মানুষ যদি হতো আলো,
    অন্ধকারে দিত সে চল,
    ভেদাভেদে কাটত জাল,
    ভুলের পরে ফিরত ভাল।
    লোভের ডালি ফেলত দূরে,
    বাঁচত সোজা পথে, সুরে।
    চোখের জলে গড়ত নদী,
    প্রেমের টানে উঠত হৃদি।
    সত্য কথায় বলত “ভাই”,
    মিথ্যে পথে হাঁটত না তাই।
    ক্ষমার মালা গাঁথত…Read More

    7
    1 Comment
  • “পাহাড় আর মানুষের জীবন”
    (জে,এফ,)
    ===============================================================
    ছোট্ট গ্রামের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ পাহাড়। বছরের পর বছর ধরে সে দাঁড়িয়ে আছে অটল, নীরব সাক্ষী হয়ে মানুষের হাসি-কান্নার, স্বপ্ন আর সংগ্রামের। গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকে “বুড়ো পাহাড়”।

    রাহিম ছিল গ্রামের এক কিশোর। সে প্রায়…Read More

    1
    2 Comments
  • 🐇 বরফরাজ্যে সামুরাই খরগোশ
    (একটি শিক্ষামূলক ছোট গল্প)
    _ জে,এফ,

    অনেক দূরে, এক বরফে ঢাকা রাজ্য ছিল। সেখানকার দিনগুলো নীরব, রাতগুলো ছিল গভীর সাদা কুয়াশায় মোড়া। সেই রাজ্যে হঠাৎ একদিন আবির্ভাব হলো একটি খরগোশের—তাঁর গায়ে ছেঁড়া সামুরাই পোশাক, পিঠে বাঁধা ছোট একটি কাতানা, চোখে প্রশান্তির ছায়া, কিন্তু পাথরের মতো দৃঢ়তা।

    তাঁর নাম ছিল হাসেতো। ক…Read More

    5
    5 Comments
    • গল্পের বাকী অংশ?

    • বিপদের মুখে মাথা উঁচু করে দাড়ানোই আসল কথা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • গল্প: ”সময় অপেক্ষা করে না”
    (জেএফ)

    একটি ছোট শহরে এক যুবক ছিল , নাম তার তাওহীদ। বই পড়া, ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এই ছিল তার দিনের রুটিন। মা বলতেন, “সময় গেলে সাধন হবে না বাবা, কিছু একটা শুরু কর।” কিন্তু তাওহীদ ভাবত, “সময় তো অনেক আছে। এখন না হয় একটু আরাম করি।”

    দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। একদিন তাওহীদের এক ঘনিষ্ঠ বন্ধু না…Read More

    1
    2 Comments
  • (জে,এফ,)

    আমরা অনেক কিছুই জানি… আবার কিছুই জানি না।
    জীবনের প্রতিটি ধাপে আমরা জ্ঞান অর্জন করি — বই পড়ে, অভিজ্ঞতা থেকে, মানুষের সংস্পর্শে এসে। মনে হয়, আমরা বুঝে ফেলেছি সবকিছু। কিন্তু হঠাৎই কোনো প্রশ্ন এসে থমকে দেয় — আমি কে? কেন এসেছি? কোথায় যাব?

    বাহ্যিক পৃথিবীকে জানার আগ্রহ আমাদের অসীম। কিন্তু নিজের ভেতরের জগৎ? সেখানে অন্ধকার, দ্বিধা, অস্পষ্টতা…Read More

    1
    1 Comment
    • “আমি যত জানি, ততই বুঝি — আমি কত অল্প জানি।”………………এটাই প্রকৃত সত্য কথা।

  • গল্প: “শেষ ক্লাসের ঘণ্টা”
    _ জে,এফ,
    [সব কিছুই গল্প হয়ে যায়]

    উত্তরার আকাশটা আজ যেন কেঁদে ফেলেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকালটা শুরু হয়েছিলো প্রতিদিনের মতোই—শিক্ষার্থীরা বই হাতে ক্লাসে ঢুকছে, কেউ কেউ বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে, আর কিছু শিক্ষক স্টাফরুমে চা খেতে খেতে প্রস্তুতি নিচ্ছেন প্রথম পিরিয়ডের।

    কিন্তু হঠাৎই…
    এক বি…Read More

    3
    2 Comments
  • Load More Posts
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar