তুলট | Shovan Khan Sabuz | Activity
এই সুরেলা বৃষ্টি গভীর ঘুমের জগত থেকে 
জাগিয়ে তুলে আমাদের, মাতিয়ে রাখে উৎসবে
রাত ভর গাঢ় মদের উত্তেজনা মাথায় নিয়ে
সৃষ্টির অজস্র স্বপ্নে বিভোর করে রাখে...
এই সুরেলা বৃষ্টি গভীর ঘুমের জগত থেকে
জাগিয়ে তুলে আমাদের, মাতিয়ে রাখে উৎসবে
রাত ভর গাঢ় মদের উত্তেজনা মাথায় নিয়ে
সৃষ্টির অজস্র স্বপ্নে বিভোর করে রাখে…
সমুদ্রের মতো দীর্ঘ একেকটি রাত ডিঙি নৌকায়
পেরিয়ে চলেছি আনমনে,
এপারওপার নেই, আশা বা হতাশা কোন ঘুর্ণিপাকের জন্ম দেয় না মননে
এমন কোন ডাঙা নেই যেখানে ভিড়লে
নোনা জলের হবে অবসান,
যেখানে দাঁড়ায়ে রবে আমার প্রাণের তরে
কোন নিবিড়তর প্রাণ।
সমুদ্রের মতো রাতগুলো শুধু দিনের ক্লান্তি নিয়ে হাজির হয়
দিনগুলো কেটে যায় অন্ধকারে
যে আলোয় কোন আশ্বাস থাকে না
থাকে না কোন একাগ্র অপেক্ষার আকাঙ্খা 
কে তারে ভুল করে আলো ভাবে, কে তারে মেনে নেয় 
সময়ের রূপালী শস্য বলে...!
চারিদিকে অজস্র অন্ধকার, সীমাহীন নোনাজল; 
ডাঙায় দাঁড়াবে কোন জন্মে তুমি
হাতে রবে সেই নারকোল নারু আর মিঠে জল
নয়নে ভ'রে নিবে সাগর সাগর নোনাজল
তোমার তরে; 
পৃথিবীর সবচেয়ে অভাজন জেনেও আমারে!
সমুদ্রের মতো দীর্ঘ একেকটি রাত ডিঙি নৌকায়
পেরিয়ে চলেছি আনমনে,
এপারওপার নেই, আশা বা হতাশা কোন ঘুর্ণিপাকের জন্ম দেয় না মননে
এমন কোন ডাঙা নেই যেখানে ভিড়লে
নোনা জলের হবে অবসান,
যেখানে দাঁড়ায়ে রবে আমার প্রাণের তরে
কোন নিবিড়তর প্রাণ।
সমুদ্রের মতো রাতগুলো শুধু দিনের ক্লান্তি নিয়ে হাজির হয়
দিনগুলো কেটে যায় অন্ধকারে
যে আলোয় কোন আশ্বাস থ…Read More
আমিও খুঁজছি বাদুড় উড়া সন্ধ্যা দেখার অবসর
হালকা কুয়াশায় খড় ঘাস বিচুলী ছড়ানো মাঠের ওপর...
আমিও খুঁজছি বাদুড় উড়া সন্ধ্যা দেখার অবসর
হালকা কুয়াশায় খড় ঘাস বিচুলী ছড়ানো মাঠের ওপর…
অভিমানের মতো সরল দুঃখবোধ একদিন এসেছিলো আমার দরজায়ও। আমার অভিজ্ঞতারা তখন তরুণ  কিংবা সদ্য যৌবনে। আমিও তার মাদকতায় আক্রান্ত হয়েছি বহুবার। তারপর বয়ে চলা সময় এতো অজস্র অভিজ্ঞতা দিয়েছে যে, বুঝতে শিখেছি; চারপাশে এই অভিমানের উপকরণের বড় বেশি ছড়াছড়ি। তাকে আঁকড়ে থাকলে একটা জীবন অনয়াসে অপচয় করে ফেলা যায়। আমার অভিজ্ঞতারা যৌবন পেরিয়ে চলেছে, আর আমি অভিমানকে। আজো হয়তো সব কিছুকে ক্ষমা করতে শিখিনি, তাই নিজেকে এখনো সন্ধ্যার শান্ত নদীর মতো ভাবতে সংকোচ লাগে। 
বকের শিশুর কাছে কাশবন তার ঘন গভীরতা নিয়ে যেমন নিরাপদ আশ্রয় হয়, বার বার ভেবে দেখেছি, আজো তেমনটা হওয়া হয়নি। আমি বা আমরা কি তেমন হতে চাই! চারপাশে এতো অজস্র বিচ্ছিন্ন অপ্রাপ্তির আয়োজন যে, নিজেকে তেমন কোন সন্ধ্যায় বা সকালে বা দুপুরে বিকেলে রাতে এসবের থেকে সম্পূর্ণ আলাদা করে, নিঃসঙ্গতাকে নয়; একাকিত্বকে সঙ্গী করা হয়নি। নিজের সাথে নির্জনে কিছুটা সময় কাটাতে ভুলে যাচ্ছি। ঠিক কিসের পেছনে ছুটে চলেছি তাঁর সুস্পষ্ট কোন ধারণা নেই, তবে ছুটতে ছুটতে ভুলে গেছি থামতে হয়, বসতে হয় নিজের মুখোমুখি।
পৃথিবীর মহতেরা যেমন জানেন অজস্র মানুষের সমর্থন এক বিপুল শক্তির উৎস; তাঁদের চেয়েও আজ এ সত্যি আরো বেশি জানেন দূর্বৃত্তরা। তারা সাধারণের আবেগকে পুঁজি করে ক্ষুদ্র দূরত্বের সাম্রাজ্য গড়ে তোলেন বা তোলার চেষ্টা করেন। জন্মসূত্রে মানুষ অসাধারণ কিছু আবেগের অধিকার পেয়েছে। দুঃখ বেদনা রাগ অভিমান আনন্দ...। আমার মনে হয়, প্রকৃতি মানুষকে এসব আবেগীয় অনুভূতিগুলো র'ফরম্যাটে তোলা ছবির মতো করে দিয়েছেন। যত্ন ও মনোযোগের সাথে মননশীলতা ও মানবিক অভিজ্ঞতার প্রয়োগে এইসব অনুভূতির রঙগুলোকে সুচারু ভাবে ফুটিয়ে তুলতে না পারলে তা একটি ব্যর্থ, বিকৃত ও অপশিল্পে পরিণত হয় মাত্র।
চারপাশে আজ এসবেরই জয়জয়কার। আমরা অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্করা পতঙ্গের মতো অনবরত আলো খুঁজি; বেশিরভাগেরই বুঝতে পারিনা, আলো আর আগুনের তফাত। প্রকৃতপক্ষে আলোর কাছে পৌঁছার জন্য মহৎ পথ প্রদর্শক লাগে, অন্যথায় আগুনে আত্মাহুতি দেয়া হয়। প্রতিশোধ ও উদ্যাম কর্তৃত্ববাদ মনে হয় না পৃথিবীকে কখনো মানুষের জন্য নিরাপদ  আশ্রয়স্থল করতে পারবে; অন্তত শতসহস্র বছরের অভিজ্ঞতা তো তারই কথা বলে।
অভিমানের মতো সরল দুঃখবোধ একদিন এসেছিলো আমার দরজায়ও। আমার অভিজ্ঞতারা তখন তরুণ  কিংবা সদ্য যৌবনে। আমিও তার মাদকতায় আক্রান্ত হয়েছি বহুবার। তারপর বয়ে চলা সময় এতো অজস্র অভিজ্ঞতা দিয়েছে যে, বুঝতে শিখেছি; চারপাশে এই অভিমানের উপকরণের বড় বেশি ছড়াছড়ি। তাকে আঁকড়ে থাকলে একটা জীবন অনয়াসে অপচয় করে ফেলা যায়। আমার অভিজ্ঞতারা যৌবন পেরিয়ে চলেছে, আর আমি অভিম…Read More
তুমি হেমন্তের মতো সুক্ষ্মতা নিয়ে নিরবে আসো মাঝে মাঝে 
একটি ছোট্ট বিন্দু হয়ে, যেন মহাকাশ থেকে দেখা 
সেই ভীষণ আপন নীল বিন্দুর মতো
শুধু যাঁরা ভ্রমণ করেছেন পৃথিবী ছেড়ে আর কোন গ্রহে উপগ্রহে বা মহাশূন্যতায়
তাঁরাই কেবল জানে এই বিন্দু কত নিবিড় আপন।
মানুষের মননে সভ্যতার যত বিষ জমা হয় প্রতিদিন 
সেই বিন্দু অজস্র প্রাণদায়ী বৃষ্টির ফোঁটা হয়ে
পরিস্রুত করে; নির্মল করে তোলে সজীবতায়,
বুভুক্ষের মতো সমস্ত শরীর শুষে নেয় সেই বিন্দু 
আরো একদিন বেঁচে থাকা হয়ে ওঠে সুখকর।
তুমি হেমন্তের মতো সুক্ষ্মতা নিয়ে নিরবে আসো মাঝে মাঝে
একটি ছোট্ট বিন্দু হয়ে, যেন মহাকাশ থেকে দেখা
সেই ভীষণ আপন নীল বিন্দুর মতো
শুধু যাঁরা ভ্রমণ করেছেন পৃথিবী ছেড়ে আর কোন গ্রহে উপগ্রহে বা মহাশূন্যতায়
তাঁরাই কেবল জানে এই বিন্দু কত নিবিড় আপন।
মানুষের মননে সভ্যতার যত বিষ জমা হয় প্রতিদিন
সেই বিন্দু অজস্র প্রাণদায়ী বৃষ্টির ফোঁটা হয়ে
পরিস্রু…Read More
এই অন্ধকার, দীর্ঘ অনুষঙ্গে সহনীয় হয়েছে 
চা আর চুরুট ক্ষতকে কতখানি করেছে ম্লান
তার হিশাব লেখা আছে সময়ের ডায়েরিতে;
পুরনো ক্ষত আচমকা জেগে ওঠে
চোখে ঘুম লেগে থাকা শিশুর মতো,
ছটফট করে আবার ঘুমায়।
জীবন যেন সস্তা দামে কেনা মোমবাতি 
অবহেলায় হবে ক্ষয় এই তার নিয়তি...
এই অন্ধকার, দীর্ঘ অনুষঙ্গে সহনীয় হয়েছে
চা আর চুরুট ক্ষতকে কতখানি করেছে ম্লান
তার হিশাব লেখা আছে সময়ের ডায়েরিতে;
পুরনো ক্ষত আচমকা জেগে ওঠে
চোখে ঘুম লেগে থাকা শিশুর মতো,
ছটফট করে আবার ঘুমায়।
জীবন যেন সস্তা দামে কেনা মোমবাতি
অবহেলায় হবে ক্ষয় এই তার নিয়তি…
নিঃসীম নিলীমায় আমি আবার একা
মরুর বৃষ্টির মতো কিছু সময় পেয়েছিলাম তোমার দেখা,
আমাদের জীবন দখল করে আছে কর্তৃত্ববাদী অধীকার;
নির্লজ্জ প্রথা তার শোষণের অব্যর্থ হাতিয়ার।
প্রেম নেই; হৃদয়ের গভীরে স্নেহের কোন রস জমে না আর
তবু এই সমাজ রাষ্ট্র ধর্ম দিয়েছে তাহারে নির্লজ্জ ভোগের অধিকার...
মানুষ কবে আর শিখেছে নিজেদের সাথে মিথোজীবী হতে
সমস্ত ইতিহাস তার কেটেছে অপরের অধিকার কেড়ে নিতে।
বিকেলের শান্ত নদী এইসব শুনে মৌন থাকে
হয়তো হাসে উপহাসের হাসি
আমরা যখন তার তটে বসে বলি, "ভালোবাসি"
ভালোবাসার শেকল পড়াতে দেখে হাসে সে,
নিজেরে ছাড়িয়ে কে আর কবে কারে ভালোবেসেছে!
প্রথাগত মানুষ প্রিয়জনের মৃত্যুতেও
"আমার কি হবে" বলে আহাজারি করে,
তার জন্য কেই বা কাঁদে, যে চলে গেলো চিরতরে।
আবার বিশাল আকাশের নীলিমায় আমি একা
বারবার নিজেরে খুঁজে পেয়েছি শূন্যতায়
ব্যর্থ অথচ যাপিত ও অভ্যস্থ শ্লোকে ও বঞ্চনায়
প্রতিদিন ঠকে ঠকে ভালোবাসা শেখা...
কিছু সময় তুমি ছিলে, তারপর গেছো চলে
নিবিড় নীলিমায় পাই তবু তোমার দেখা
প্রথাহীন আকাশের গভীর নীলে, আলোর অন্তরালে...
নিঃসীম নিলীমায় আমি আবার একা
মরুর বৃষ্টির মতো কিছু সময় পেয়েছিলাম তোমার দেখা,
আমাদের জীবন দখল করে আছে কর্তৃত্ববাদী অধীকার;
নির্লজ্জ প্রথা তার শোষণের অব্যর্থ হাতিয়ার।
প্রেম নেই; হৃদয়ের গভীরে স্নেহের কোন রস জমে না আর
তবু এই সমাজ রাষ্ট্র ধর্ম দিয়েছে তাহারে নির্লজ্জ ভোগের অধিকার…
মানুষ কবে আর শিখেছে নিজেদের সাথে মিথোজীবী হতে
সমস্ত ইতিহাস ত…Read More
দূরের কোন পথ, অজানা গন্তব্য, সারাদিন নিঃসঙ্গতা
সেখানে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করেনা
হৃদয় ব্যথিত হয়না, জীবন শুধু নিয়ম...
যেখানে জীবনের কাছে কোন প্রত্যাশা থাকেনা,
থাকে শুধু জীবনকে অতিবাহিত করার তাগিদ...
হৃদয়ে জমা বেদনার তলানি ঘেঁটে বিরহের রংয়ে
জীবনকে ঘোলা করে তোলবার মতো অবসর সেখানে কচ্চিত মিলে হয়তো
তবু ততটা গভীরে কেউ যাবেই বা কেন
কেনই বা হৃদয়ের ক্ষত ঘেঁটে ব্যথা পেতে হবে...
বিরহের দীর্ঘ ছায়ায় শুয়ে বসে অলস জীবনের আস্বাদ বুকে নিয়ে
তবু মানুষের পানে চেয়ে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করবে জেনে
সূদরে যেতে গিয়েও তোমাকে অতিক্রম করতে পারিনা।
তোমার কোমল দুই হাত, তারচেয়েও কোমল ব্যথাতুরা দুই চোখ 
অসম্ভব আদরে ভ'রা কথাগুলো আমার পথ আগলে রাখে
আমি তারে পারিনা এড়াতে...
পৃথিবীর মানুষের কাছ থেকে তুমি এখনো নিষ্ঠুরতা শেখনি
ভালোবাসার মতো মহৎ অনুভূতিকে অস্ত্র বানিয়ে খেলতে শেখনি
আমার মতো তুচ্ছ মানুষের জন্য তোমার ছোট্ট কোমল বুকটাতে ভালোবাসা জমে প্রতিরাতে
খেজুরের মিষ্টি রসের মতো...
আমি তোমাকে ছেড়ে সুদূরে যেতে পারিনা তাই...
দূরের কোন পথ, অজানা গন্তব্য, সারাদিন নিঃসঙ্গতা
সেখানে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করেনা
হৃদয় ব্যথিত হয়না, জীবন শুধু নিয়ম…
যেখানে জীবনের কাছে কোন প্রত্যাশা থাকেনা,
থাকে শুধু জীবনকে অতিবাহিত করার তাগিদ…
হৃদয়ে জমা বেদনার তলানি ঘেঁটে বিরহের রংয়ে
জীবনকে ঘোলা করে তোলবার মতো অবসর সেখানে কচ্চিত মিলে হয়তো
তবু ততটা গভীরে ক…Read More
ফুল পাপ করে বলেই না মৌমাছি এসে তার পরাগ রেণু মাখে গায়...
পাপ ঝরে পরে, পরাগ রেণু শুধু জীবনের স্বাদ পায়...
ফুল পাপ করে বলেই না মৌমাছি এসে তার পরাগ রেণু মাখে গায়…
পাপ ঝরে পরে, পরাগ রেণু শুধু জীবনের স্বাদ পায়…
এই বিপুল শূন্যতায় আমি একটি তারার আলোয় থামি
জীবনের ঘোরলাগা সন্ধ্যাটা কাটিয়ে দেই অনায়সে 
তারপর দিবসরজনী সেই তারার আলো গায়ে মনে মেখে
বেঁচে থাকি পৃথিবীর সিংহভাগ আলোহীন লোকারণ্যে...
এই বিপুল শূন্যতায় আমি একটি তারার আলোয় থামি
জীবনের ঘোরলাগা সন্ধ্যাটা কাটিয়ে দেই অনায়সে
তারপর দিবসরজনী সেই তারার আলো গায়ে মনে মেখে
বেঁচে থাকি পৃথিবীর সিংহভাগ আলোহীন লোকারণ্যে…
হেমন্তের রোদ ঘ্রাণ ছড়ায় চারিদিকে 
সকাল দুপুর আর বিকেলে সেই ঘ্রাণ 
মাঠের শরতোত্তীর্ণ পৌঢ় ঘাসে
বিছিয়ে থাকে বিষন্ন অলস আবেশে...
আমার একেকটি জীবন অতিবাহিত হয়
সেই মাঠে সকালে দুপুরে বিকেলে
রোদের মিহি ঘ্রাণে একাকী বসে...
হেমন্তের রোদ ঘ্রাণ ছড়ায় চারিদিকে
সকাল দুপুর আর বিকেলে সেই ঘ্রাণ
মাঠের শরতোত্তীর্ণ পৌঢ় ঘাসে
বিছিয়ে থাকে বিষন্ন অলস আবেশে…
আমার একেকটি জীবন অতিবাহিত হয়
সেই মাঠে সকালে দুপুরে বিকেলে
রোদের মিহি ঘ্রাণে একাকী বসে…
পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
তোমাকে ক্লান্ত করতে 
আমার ইচ্ছে করে না...
শাদা শাখা ধূসর বাতাসে নারকোল নাড়ু হাতে
অথবা ছাতিম ফুলের মিহি ঘ্রাণে
বা বরুণ ফুলের অপার্থিব নীলে
আমি তোমাকে পাই।
তাই পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
তোমাকে ক্লান্ত করতে চাই না...
পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
তোমাকে ক্লান্ত করতে
আমার ইচ্ছে করে না…
শাদা শাখা ধূসর বাতাসে নারকোল নাড়ু হাতে
অথবা ছাতিম ফুলের মিহি ঘ্রাণে
বা বরুণ ফুলের অপার্থিব নীলে
আমি তোমাকে পাই।
তাই পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
তোমাকে ক্লান্ত করতে চাই না…
আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র 
সূর্যের দীপ্তির আড়ালে লুকিয়ে 
তোমারে করেছে অনুসরণ সারাদিন
তুমি তারে পাওনি দেখিতে, অথবা
দেখার হয়নি অবসর...
একমগ কফি হাতে যখন অবসর এলো
তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে 
তোমার চোখে মায়াবি বিসন্নতা
হরিণের মতো চঞ্চল নয় আর
বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থির
কাছেই কোথাও বাতাবি ফুল ফুটেছে 
তার গাঢ় ঘ্রাণ তোমাকে এই মাত্র ছুঁয়েছে 
এসব ঘ্রাণ একা আসে না
সাথে নিয়ে আসে শৈশব কৈশোর তারুণ্য 
আর তারপর জীবন আর নিজের থাকে না...
তারপর খৈয়ের মতো ফুটে থাকা 
তারা ভ'রা আকাশে তোমার চোখ যায়
শিহরিত হয় সেই উজ্জ্বল নক্ষত্র 
তুমি বিষন্ন চোখ মেলে তারে দেখবে মমতায় 
দেখবে তারে! হয়তো দেখবে না!...
আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র
সূর্যের দীপ্তির আড়ালে লুকিয়ে
তোমারে করেছে অনুসরণ সারাদিন
তুমি তারে পাওনি দেখিতে, অথবা
দেখার হয়নি অবসর…
একমগ কফি হাতে যখন অবসর এলো
তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে
তোমার চোখে মায়াবি বিসন্নতা
হরিণের মতো চঞ্চল নয় আর
বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থির
কাছেই কোথাও বাতাবি ফুল ফুটেছে
তার গাঢ় ঘ্রাণ তো…Read More
তখন আর কয়েক মুহূর্ত বাকি সূর্য ডোবার
আকাশ জুড়ে লাল আর কমলা রংয়ের মেলা
একটি মুখের ছবি তখন দেখছি ধলেশ্বরীর টলটলে জলে
আনমনে কথা বলছি, সে অজস্র কথা
পাশের শরবন থেকে একটা বক উড়ে গেলো
তার ডানার শব্দে আমার ধ্যান ভাঙলো
তখন নদীর জলে তুমি নেই
আকাশের লাল রংয়ে খুঁজে পেলাম না আর;
অবশেষে খুঁজে পেলাম, হৃদয়ে আমার।
তখন আর কয়েক মুহূর্ত বাকি সূর্য ডোবার
আকাশ জুড়ে লাল আর কমলা রংয়ের মেলা
একটি মুখের ছবি তখন দেখছি ধলেশ্বরীর টলটলে জলে
আনমনে কথা বলছি, সে অজস্র কথা
পাশের শরবন থেকে একটা বক উড়ে গেলো
তার ডানার শব্দে আমার ধ্যান ভাঙলো
তখন নদীর জলে তুমি নেই
আকাশের লাল রংয়ে খুঁজে পেলাম না আর;
অবশেষে খুঁজে পেলাম, হৃদয়ে আমার।
সব আলো পুঞ্জীভূত হয় যে আঁখিতে
আমি তার থেকে প্রেম নিয়ে বাঁচি 
এ শহরের পিচঢালা পথ সুড়কি দালান-কোঠা
ব্যপক ক্লান্ত করে আমাকে।
মোটরকারের ব্যস্ততা আর অন্ধকার 
আমাকে দিশেহারা করে তোলে যখন
আমি সেই আলোর নদীতে ডুব দেই
বেঁচে থাকার সুখে ভ'রে ওঠি
সেই আলো তুমি
সেই আলোর নদী তুমি
সব আলো পুঞ্জীভূত হয় যে আঁখিতে
আমি তার থেকে প্রেম নিয়ে বাঁচি
এ শহরের পিচঢালা পথ সুড়কি দালান-কোঠা
ব্যপক ক্লান্ত করে আমাকে।
মোটরকারের ব্যস্ততা আর অন্ধকার
আমাকে দিশেহারা করে তোলে যখন
আমি সেই আলোর নদীতে ডুব দেই
বেঁচে থাকার সুখে ভ’রে ওঠি
সেই আলো তুমি
সেই আলোর নদী তুমি
পাখিটার নাম রেখেছি অভিমান
আর খাঁচাটার নাম ভালোবাসা 
তার কোন দরজা রাখিনি
আকাশে উড়তে তাই নেই মানা।
তার পালকের ঘ্রাণ 
অজস্র রঙের থেকে আসা আলো
বৃষ্টির মিহি জল, মেঘের উদাসী আঁধার
ভালোবাসা অভিমান সব একাকার...
পাখিটার নাম রেখেছি অভিমান
আর খাঁচাটার নাম ভালোবাসা
তার কোন দরজা রাখিনি
আকাশে উড়তে তাই নেই মানা।
তার পালকের ঘ্রাণ
অজস্র রঙের থেকে আসা আলো
বৃষ্টির মিহি জল, মেঘের উদাসী আঁধার
ভালোবাসা অভিমান সব একাকার…
Shovan Khan Sabuz and SHABBIR AHAMED are now friends
Shovan Khan Sabuz and Fazilatun Nesa are now friends
সময়ের অনন্ত স্রোত ভাসিয়ে নিয়ে চলে ক্রমাগত। সাগর পাড়ের অজস্র নামহীন গুরুত্বহীন নূড়ির মতোন আমাদের একেকটি জীবন। প্রজন্মের অনতী দূরে আমরা পরষ্পর অপরিচিত। না মিটিতে আশা নিশি পোহাবার মতো অতিবাহিত হয়ে যায় আমাদের একেকটি জীবন। সময়ের স্রোতে ভেসে যায় সমস্ত আয়োজন। কত ক্ষয়িষ্ণু সব! অথচ সমসাময়িকদের কাছে নিজেকে অর্থবহ করার কি প্রাণান্তকর প্রচেষ্টা মানুষের। শুধু সমসাময়িকদের কাছেই নয়, আরো দূর গন্তব্যে; এমন কি যখন অস্তিত্বও থাকবে না। 
মানব সভ্যতার ইতিহাস জুড়ে আছে অসংখ্য গল্প। মানুষ তার সভ্যতার বিকাশ ঘটিয়েছে এইসব গল্প সৃষ্টির মাধ্যমে। এটা আমার কথা নয়। মানুষ পরিবারবদ্ধ সমাজবদ্ধ রাষ্ট্রবদ্ধ হওয়ার সময় ব্যক্তি বা সমষ্ঠিগত প্রয়োজনে ক্রমাগত গল্প নির্মাণ করে চলেছে। গল্পগুলো মানুষের মধ্যে যেমন একটি অদৃশ্য এবং দৃশ্যমান যোগাযোগ স্থাপন করে, আবার যোগাযোগের বহুসূত্রকে খন্ডিতও করে। বেশির ভাগ মানুষ এই গল্পের ধারক ও বাহক মাত্র। নানাবিধ গল্পের বাইরে গিয়ে বাঁচতে পারা আদিম মানুষের পক্ষে সম্ভব হলেও, আধুনিক সভ্য মানুষের কাছে তা একেবারেই নয়। উদাহরণ প্রয়োজন হতে পারে হৃদয়ঙ্গম করতে। এমনই একটি গল্প হলো দেশ। দেশ কি? পৃথিবী নামক বিশাল গ্রহের অংশ। মানুষ এই গ্রহের বিভিন্ন অংশকে তাদের দেশ বলে চিহ্নিত করেছে। এই দেশ পাখির কাছে মাছের কাছে বা মানুষ বাদে অন্য জীবের কাছে কোন অর্থ বহন করে না। শুধু মানুষ নিজেকে সীমাবদ্ধ করেছে নির্দিষ্ট ভূ-খন্ডে, ভাষায়, বর্ণে, জাতীয়তায়। এমন সহস্র লক্ষ কোটি গল্পে মানুষ নিজেকে ক্রমাগত সীমাবদ্ধ করেছে। 
জাতীয়তা বা রাষ্ট্রের মতো বড় গল্প বা বিবাহ পদ্ধতির মতো মাঝারি গল্প বা নিতান্ত পারিবারিক পর্যায়ের ছোট গল্প, যাই হোক না কেন; ব্যক্তি মানুষের জীবনে তার প্রভাব প্রায় সকল ক্ষেত্রেই সমান। এই গল্পগুলোকে আমরা প্রথাও বলতে পারি। মানুষের টিকে থাকার সংগ্রমে এই প্রথা বা গল্প ব্যবস্থা ভূমিকা রেখেছে তাতে কোন সন্দেহ নাই। আবার বিভিন্ন প্রথা ব্যক্তি মানুষকে তার প্রবাহিত সময়ে বেঁচে থাকার এবং বেঁচে থাকার সুখ অনুভব করাকে চরমভাবে বাঁধা ও ব্যধিগ্রস্থ করেছে। মানুষ শতাব্দীর পর শতাব্দী ধ’রে প্রথা যাপন করে এসেছে। সমষ্টিগত পর্যায়ে প্রথা যাপন সুফল বয়ে আনলেও ব্যক্তি জীবনে তার প্রভাব সবসময় সুখকর হয়নি; বিশেষত সৃষ্টিশীল মানুষদের ক্ষেত্রে।
সময়ের অনন্ত স্রোত ভাসিয়ে নিয়ে চলে ক্রমাগত। সাগর পাড়ের অজস্র নামহীন গুরুত্বহীন নূড়ির মতোন আমাদের একেকটি জীবন। প্রজন্মের অনতী দূরে আমরা পরষ্পর অপরিচিত। না মিটিতে আশা নিশি পোহাবার মতো অতিবাহিত হয়ে যায় আমাদের একেকটি জীবন। সময়ের স্রোতে ভেসে যায় সমস্ত আয়োজন। কত ক্ষয়িষ্ণু সব! অথচ সমসাময়িকদের কাছে নিজেকে অর্থবহ করার কি প্রাণান্তকর প্রচেষ্টা মানুষের। শু…Read More
আবার এই মাঠে দেখা হবে
হেমন্তের মাঠে
তখন ধানের রং সোনালী
মাঠে মাঠে নতুন ফসল
সন্ধ্যার হিম
রৌদ্রের মিঠে ঘ্রাণ 
তখন মিশে রবে
তোমার প্রাণে
আমার প্রাণ...
আবার এই মাঠে দেখা হবে
হেমন্তের মাঠে
তখন ধানের রং সোনালী
মাঠে মাঠে নতুন ফসল
সন্ধ্যার হিম
রৌদ্রের মিঠে ঘ্রাণ
তখন মিশে রবে
তোমার প্রাণে
আমার প্রাণ…
আমরা একটা রাস্তা ভেবে নিবো
উত্তরের হাওয়া যেখানে বয়ে যায় 
গাছের পাতায় পাতায়
সেই পথে, পাহাড়ের ধার ঘেঁসে 
জংলী ফুলের ঝুপ পেরিয়ে
কোন এক খরস্রোতা নদীর ধার দিয়ে
মেঘলোকে যাবো হারিয়ে
খুঁজবে সবাই!
খুঁজুক।
আমাদের প্রাণ যেভাবে বাঁচতে চায়
চোখ যা দেখতে চায়
সহজীয়া গানে 
হৃদয় 
মজুক...
আমরা একটা রাস্তা ভেবে নিবো
উত্তরের হাওয়া যেখানে বয়ে যায়
গাছের পাতায় পাতায়
সেই পথে, পাহাড়ের ধার ঘেঁসে
জংলী ফুলের ঝুপ পেরিয়ে
কোন এক খরস্রোতা নদীর ধার দিয়ে
মেঘলোকে যাবো হারিয়ে
খুঁজবে সবাই!
খুঁজুক।
আমাদের প্রাণ যেভাবে বাঁচতে চায়
চোখ যা দেখতে চায়
সহজীয়া গানে
হৃদয়
মজুক…
Shovan Khan Sabuz and Md Ashfak Sayed are now friends
রাত গভীর হলেও শীতের রাতে আজকাল আর 
শিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ শোনা যায় না,
তবুও রাত ভ’রে ঝরে পড়ে শিশির আমার বুক জুড়ে
ধানের সবুজ পাতা হয়ে ভিজে ওঠে মন আনমনা।
আমি যেন সুদুরের ডাক শুনতে পাই, আমার একাকিত্বের
জীবন ভর যে মধু করেছি সঞ্চয় চন্ডিদাশের পদ থেকে
সেই সব মধুর শব্দমালা নিকট হয়ে আমারে শাসিয়ে যায়
যেন নিশ্চিত গন্তব্যের দিকে চলেছে এক নদী এঁকে-বেঁকে।
ঢোঁড়াইয়ের নিঃসঙ্গতা আমাকে ছুঁয়ে যায় ২৫৩ তম পাতায়
কাহারে বেসেছে সে ভালো নিবিড় ঘাসের মতো করে
বিস্তির্ণ খোলা প্রান্তুর, মধুজবার ঝুপ, বরষার ঘ্রাণ দিঘির পাড়ে
হেমন্তের নরম জলে ভাদ্রের চাঁদের আলোয় ভালো সে বেসেছে কাহারে!
অনেক দিন যা গিয়াছে ভুলে, নতুন করে এই রাতের গভীরে
প্রেমের সাধ ফিরে পায় মন বাতাবি ফুলের ঘ্রাণের মতো মধুর
জীবনানন্দ কেন ট্রেনের হুইসাল পায় না শুনিতে
জীবনের কোন গভীরে হারিয়ে গেলে নিকট হয়েছে সুদূর!
আহা প্রেম! ঘাই হরিণির ডাকে বিভোর হয়ে আছে মন 
দোনলার গুলির আঘাতে নয়, ঘাই হরিণির ডাকে হৃদয় ওঠে কেঁপে 
মন হারিয়ে যায়, মধু মিঠে বলে মাছি তাতেই জড়িয়ে ফেলে পা
কত অজস্র পতঙ্গ পুড়েছে আলোর আড়ালের উত্তাপে।
রাত গভীর হলেও শীতের রাতে আজকাল আর
শিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ শোনা যায় না,
তবুও রাত ভ’রে ঝরে পড়ে শিশির আমার বুক জুড়ে
ধানের সবুজ পাতা হয়ে ভিজে ওঠে মন আনমনা।
আমি যেন সুদুরের ডাক শুনতে পাই, আমার একাকিত্বের
জীবন ভর যে মধু করেছি সঞ্চয় চন্ডিদাশের পদ থেকে
সেই সব মধুর শব্দমালা নিকট হয়ে আমারে শাসিয়ে যায়
যেন নিশ্চিত গন্তব্যের দিকে চলেছে এক নদী এঁ…Read More
আমার জন্য কোনো আশ্বাস নেই
না জলে না অন্তরিক্ষে
পাহাড়ে বা জঙ্গলে;
আমার জন্যে কোন আশ্বাস নেই
বাস্তবে বা পরাবস্তবে
স্বর্গে বা নরকে;
আমার জন্যে কোন আশ্বাস নেই
শ্লোকে ও প্রার্থনায় বা অভিশাপে;
আমি শেষ আশ্রয়টুকু খুঁজি আজো
কবিতায় গানে আর
তোমার উদ্বেগে...
আমার জন্য কোনো আশ্বাস নেই
না জলে না অন্তরিক্ষে
পাহাড়ে বা জঙ্গলে;
আমার জন্যে কোন আশ্বাস নেই
বাস্তবে বা পরাবস্তবে
স্বর্গে বা নরকে;
আমার জন্যে কোন আশ্বাস নেই
শ্লোকে ও প্রার্থনায় বা অভিশাপে;
আমি শেষ আশ্রয়টুকু খুঁজি আজো
কবিতায় গানে আর
তোমার উদ্বেগে…
শান্তির সন্ধানে মানুষের অনন্ত যাত্রা। পৃথিবীর অলিতে-গলিতে মানুষের ব্যস্ত ভ্রমণ। পৃথিবীর অলিগলি পেরিয়ে এ ভ্রমণ মহাবিশ্বের গ্রহউপগ্রহতেও বিস্তার লাভ করেছে। কিন্তু সার্বজনীন শান্তির সন্ধান মানুষ কি পেয়েছে? এতো বুদ্ধিমান মানবসম্প্রদায় কেন পারলো না শান্তি নামক বহু আকাঙ্খিত অনুভূতিকে জয় করতে?
আসলে মানুষের বৈচিত্র্যময়তার যে ব্যপকতা, তাতে সার্বজনীন শান্তি লাভ হবে না তা সহজেই বোধগম্য। মানুষ জগতকে উপভোগের যে শারীরবৃত্তীয় ক্ষমতা প্রকৃতি থেকে অর্জন করেছে, সে তুলনায় তার আয়ুষ্কাল নেহায়েতই কম। বেঁচে থাকার অপুর্ণতা মানুষকে করেছে চির অতৃপ্ত। এই স্বল্প সময়ের জীবনকালে তাই শান্তি লাভ হতে পারে এমন প্রায় সব উপকরণ নিজের আয়ত্ত্বে নিতে জীবনভর করেছে নানা সংগ্রাম। এই সংগ্রামের ইতিহাসে মনিমুক্তার উজ্জ্বলতা যেমন দীপ্তিমান হয়েছে, কলুষতার কালিমাও নেহায়েত কম পরেনি। শান্তির উপকরণ আয়ত্ত্ব করতেই কেটে গেছে জীবনের মাহেন্দ্রক্ষণ, শান্তি থেকে গেছে অধরা। মানুষের জীবনের চরম ট্রাজেডি হয়তো এটাই।
জীবনানন্দ দাশ তাঁর বনলতা সেনের পংক্তিমালার পরতে পরতে অনন্যসব বিদগ্ধ উপমায় মানুষের শান্তি অন্বেষণের দীর্ঘ যাত্রাকে রূপায়িত করেছেন। তাঁর বনলতা সেনের প্রথম দুটি লাইন-
"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে..."
পাঠকের কাছে বনলতা সেন কবিতার ব্যাখ্যার আবশ্যকতা দেখিনা। শুধু মননশীল পাঠকের মনোজগতে তাঁর চেতনা, গভীর বোধ ও উপলব্ধির পুনরাবৃত্তি করা মাত্র।
সুখের উপকরণ সংগ্রহ করতে গিয়ে মানুষ কখন তার সুখ উপভোগের কথা ভুলে গেছে নিজেও বুঝতে পারেনি। অর্জিত উপকরণ তার পায়ে শিকল হয়ে বেঁধেছে মানুষ তা খেয়াল করেনি। পরম্পরা ধরে সুখের উপকরণ অন্বেষণ আর আয়ত্ত্ব করাকেই করে তুলেছে তার নিরবচ্ছিন্ন নিয়তি।
আসলে মানুষের বৈচিত্র্যময়তার যে ব্যপকত…Read More
আমাদের মৃত্যুর পৃথিবীতে 
সবুজ পাতায় জীবনের রং লেগে থাকে
ফুলে ফুলে পাখির গানে
মৃত্যুরে উপেক্ষা করে
জীবনের রং লেগে থাকে...
সাপের মুখে ধরা পরেছে যে ব্যাঙ
পাকস্থলীর অন্ধকারে লীন হওয়ার আগে
বেঁচে থাকার আর্তনাদ করুণ সুরের মতো লাগে।
জীবনের দুইপাশে নিরর্থক অন্ধকার
তারি মাঝে মোহময় আলোর ঝলকানি
আমি তারেই জীবন বলে জানি...
আমাদের মৃত্যুর পৃথিবীতে
সবুজ পাতায় জীবনের রং লেগে থাকে
ফুলে ফুলে পাখির গানে
মৃত্যুরে উপেক্ষা করে
জীবনের রং লেগে থাকে…
সাপের মুখে ধরা পরেছে যে ব্যাঙ
পাকস্থলীর অন্ধকারে লীন হওয়ার আগে
বেঁচে থাকার আর্তনাদ করুণ সুরের মতো লাগে।
জীবনের দুইপাশে নিরর্থক অন্ধকার
তারি মাঝে মোহময় আলোর ঝলকানি
আমি তারেই জীবন বলে জানি…
তুমি অবসর চাইলে, আমি সায় দিলাম
বাইরের তুমি পেলে অবসর
আমি আরো ব্যস্ত হলাম 
ভেতরের তোমাকে নিয়ে
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 
কিছুই আর অবলা রইলো না
প্রতিটি ঘাসের সুখ-দুঃখের কথা
তোমাকে জানালাম প্রতিক্ষণে
বৃষ্টির প্রতিটি ফোটার সাধ আর
অচেনা নেই, ভিজেছি তোমার সাথে 
রাত্রির অন্ধকার কতখানি প্রাগাঢ় হয়
তা তুমি আজ জানো নিশ্চয়ই 
বোশেখের প্রথম বৃষ্টিতে ভেজা
তপ্ত মাটির সুদা গন্ধ আফিমের মতো
গিলেছি দুজনে, মাতাল হয়েছি;
দুজনের ফুসফুসে হয়েছে আনাগোনা...
তুমি অবসর চাইলে, আমি সায় দিলাম
বাইরের তুমি পেলে অবসর
আমি আরো ব্যস্ত হলাম
ভেতরের তোমাকে নিয়ে
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত
কিছুই আর অবলা রইলো না
প্রতিটি ঘাসের সুখ-দুঃখের কথা
তোমাকে জানালাম প্রতিক্ষণে
বৃষ্টির প্রতিটি ফোটার সাধ আর
অচেনা নেই, ভিজেছি তোমার সাথে
রাত্রির অন্ধকার কতখানি প্রাগাঢ় হয়
তা তুমি আজ জানো নিশ্চয়ই…Read More
সংগত কারণেই আমি অপাংক্তেয়। তাই কোন বিষয়ে কোন অভিযোগ নেই, এমনকি কারো বিরুদ্ধেই। সময় মানুষের অন্তরে অস্থিরতা তৈরি করে, আবার সময়ই তা মানিয়ে নিতে শেখায়। মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের গল্প আমার কাছে আর গ্রহণযোগ্য নয়; তবে জীবনের অনন্ততা আমি চাই না এমনও নয়। কিন্তু আমার কাছে এই বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। প্রতিদিনের এই জেগে ওঠা, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত; সময়ের প্রতিটি প্রবাহ এই বেঁচে থাকাকে সমৃদ্ধ করে, এমনকি ঘুমিয়ে থাকার মধ্যে যে জাগরণটুকু থাকে, তাও।...
আর সমৃদ্ধ করে প্রিয় মানুষের সঙ্গ। চারপাশের পুষ্প বৃক্ষ বিহঙ্গ তরু লতারা তাদের অপার রূপ আর স্নিগ্ধতা দিয়ে। পৃথিবীর আলো লেগে সদ্য ভূমিষ্ট শিশুর চোখ বন্ধ হয়ে গেলেও তা সহ্য করে নিতে বেশি দেরি হয় না। নিদ্রার দীর্ঘ সময় সংকোচিত হয় ক্রমশ। তারপর আবার ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত মানুষ জেগে থাকে আলো আর অজস্র রংয়ের জগতে। এই যে আলোর ভুবন, তার অস্থিমজ্জার প্রতিটি কণা থেকে পরমাণুতে মানুষের ভ্রমণ। যদিও সবার জীবনে নয়, কারো কারো জীবনেই ঘটে এই ভ্রমণ।
হলদে নিয়ন আলো যেমন শহুরে রাস্তার একটা অ্যাবস্ট্রাক্ট রূপ দেয়, তেমনি আমাদের জীবনেও এমন আছে। প্রকৃতিতে এই রূপ এমন যে, সুদূর আকাশে জেগে থাকা চাঁদের আলো গাছের পাতার ফাঁক গলে এসে ধরনীতে এই বিমূর্ত সৌন্দর্য তৈরি করতে পারে। তবু আমাদের জীবন শহুরে অভিযোজনের একটা অর্থ খুঁজে বের করে। এসব সৌন্দর্যকে বুঝে কি হবে! অনুভব করে বেঁচে থাকাই হয়তো সার্বজনিন এবং সহজতর। পাহাড়ের শরীর বেয়ে যে ঝর্ণা নেমে আসে তার পাশে কৃত্রিম ঝর্ণাও দাঁড়িয়ে গেছে, মানুষ মেনেও নিয়েছে তারে। বহতা নদী আর মেঠোপথের সরলতা দখল করে নিয়েছে বিটুমিন কংক্রিটে ঢাকা রাস্তা আর জীবনানন্দ দাশের কাছে খটকার মতো লাগা মোটরকার। মানুষ আলোতে বাঁচতে বাঁচতে অন্ধকারে বাঁচাও নিয়েছে শিখে।
সংগত কারণেই আমি অপাংক্তেয়। তাই কোন বিষয়ে কোন অভিযোগ নেই, এমনকি কারো বিরুদ্ধেই। সময় মানুষের অন্তরে অস্থিরতা তৈরি করে, আবার সময়ই তা মানিয়ে নিতে শেখায়। মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের গল্প আমার কাছে আর গ্রহণযোগ্য নয়; তবে জীবনের অনন্ততা আমি চাই না এমনও নয়। কিন্তু আমার কাছে এই বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। প্রতিদিনের এই জেগে ওঠা, সকাল দুপুর বিকেল সন্ধ্য…Read More
তোমাকে ঘ্রাণের অনায়াস দূরত্বে পেলে
আমার ঘ্রাণেন্দ্রিয় সার্থক হবে
দেখার অনায়স দূরত্বে যখন আসো
চোখের জন্ম সার্থক হয়
তোমার কন্ঠ আরো দীর্ঘজীবি হতে প্রেরণা দেয়
আমার শ্রবণেন্দ্রিয়কে
স্পর্শ যদি পাই কোনদিন
আমার ত্বক সুখে আবশ হয়ে যাবে জানি;
কিন্তু ইন্দ্রিয়ামূহের থেকে দূরে থাকলে,
তুমি মিশে থাকো
আমার প্রতিটি প্রশ্বাসে
রক্তের প্রতিটি লোহিত কণায়...
তোমাকে ঘ্রাণের অনায়াস দূরত্বে পেলে
আমার ঘ্রাণেন্দ্রিয় সার্থক হবে
দেখার অনায়স দূরত্বে যখন আসো
চোখের জন্ম সার্থক হয়
তোমার কন্ঠ আরো দীর্ঘজীবি হতে প্রেরণা দেয়
আমার শ্রবণেন্দ্রিয়কে
স্পর্শ যদি পাই কোনদিন
আমার ত্বক সুখে আবশ হয়ে যাবে জানি;
কিন্তু ইন্দ্রিয়ামূহের থেকে দূরে থাকলে,
তুমি মিশে থাকো
আমার প্রতিটি প্রশ্বাসে
রক্তের প্রতিটি লোহিত কণায়…
বিকেলের মাঠ থেকে উড়ে গেছে শেষ পাখিটা
এক পা হারানো এক শালিক 
ঘাসের ওপর তার ঘ্রাণ লেগে আছে
দু-একটি পালক রেখে গেছে সে
আমি শীতের সন্ধ্যায়
একাকী বসে সেই ঘাসের মাঠে 
পা হারানো শালিকের গন্ধ মাখি 
হৃদয়ে আমার...
বিকেলের মাঠ থেকে উড়ে গেছে শেষ পাখিটা
এক পা হারানো এক শালিক
ঘাসের ওপর তার ঘ্রাণ লেগে আছে
দু-একটি পালক রেখে গেছে সে
আমি শীতের সন্ধ্যায়
একাকী বসে সেই ঘাসের মাঠে
পা হারানো শালিকের গন্ধ মাখি
হৃদয়ে আমার…
ভোরের কুয়াশায় স্নান করলো দুটি চড়ুই পাখি
তারপর সকালের মিঠে রোদে মুছে নিলো গা
একটা স্নিগ্ধ হৃদয় নিয়ে ধরা দেয় হেমন্তের প্রতিভা।
আমি ভিষণ পার্থিব অনুপম দৃশ্যগুলো তোমাকে
দেখাতে চাই, অন্তত কল্পলোকে
তোমার শাদা মসৃণ হাতে তাদের তুলে দিতে চাই
পৃথিবীরে বিদায় জানাতে।
আমি আষাঢ়ে-শ্রাবণে আকুল হই
চৈত্র-বৈশাখে দিশেহারা
এমন আলোক তোমার, এতো আদরে ভ'রা 
এতো সোনা ঝরা...
ভোরের কুয়াশায় স্নান করলো দুটি চড়ুই পাখি
তারপর সকালের মিঠে রোদে মুছে নিলো গা
একটা স্নিগ্ধ হৃদয় নিয়ে ধরা দেয় হেমন্তের প্রতিভা।
আমি ভিষণ পার্থিব অনুপম দৃশ্যগুলো তোমাকে
দেখাতে চাই, অন্তত কল্পলোকে
তোমার শাদা মসৃণ হাতে তাদের তুলে দিতে চাই
পৃথিবীরে বিদায় জানাতে।
আমি আষাঢ়ে-শ্রাবণে আকুল হই
চৈত্র-বৈশাখে দিশেহারা
এমন আলোক তোমার, এতো আদরে ভ’রা…Read More
শরবনের ভিতর লাল বকেদের ঘর
জলে তাদের ছায়া, বাতাসে উড়ে চলার ঘ্রাণ 
চাঁদনী রাতে সেখানে আলোর বন্যা হয়
তারই পাশে বালিয়াড়ি 
নদীর ঢেউয়ে ভেঙে যাবে জেনেও
সেখানে বানাই স্বপ্নের বাড়ি
আর বালুচরে আলোর বন্যায় হাবুডুবু খাই
লাল বকেদের নীড়ে ভালোবাসার শব্দ পাই 
জেগে থাকি একাকী পথিক
শুনি শরবনের গান...
শরবনের ভিতর লাল বকেদের ঘর
জলে তাদের ছায়া, বাতাসে উড়ে চলার ঘ্রাণ
চাঁদনী রাতে সেখানে আলোর বন্যা হয়
তারই পাশে বালিয়াড়ি
নদীর ঢেউয়ে ভেঙে যাবে জেনেও
সেখানে বানাই স্বপ্নের বাড়ি
আর বালুচরে আলোর বন্যায় হাবুডুবু খাই
লাল বকেদের নীড়ে ভালোবাসার শব্দ পাই
জেগে থাকি একাকী পথিক
শুনি শরবনের গান…
হয়তো মানুষ নয়
ভোরের দোয়েল,
শিমুল ফুলে লেগে থাকা
শিশিরের জল,
ছোট মাছ মুখে নিয়ে 
দূরন্ত মাছরাঙা। 
হয়তো মানুষ নয় 
ধানের শীষ,
শাপলার মিহি রেণু, 
আষাঢ়ের অঝোর ধারা, 
হেমন্তের হিম সন্ধ্যায় 
অদ্ভুত গন্ধে মাতোয়ারা।  
হয়তো মানুষ নয় 
নির্জন সন্ধ্যা তারা,
কার্তিকের ভাটি লাগা নদী,
শরবনের বিরহী ঘুঘু,
আষাঢ়ের বর্ণিল খলশে,
হয়তো মানুষ নয়।
হয়তো মানুষ নয়।।
হয়তো মানুষ নয়
ভোরের দোয়েল,
শিমুল ফুলে লেগে থাকা
শিশিরের জল,
ছোট মাছ মুখে নিয়ে
দূরন্ত মাছরাঙা।
হয়তো মানুষ নয়
ধানের শীষ,
শাপলার মিহি রেণু,
আষাঢ়ের অঝোর ধারা,
হেমন্তের হিম সন্ধ্যায়
অদ্ভুত গন্ধে মাতোয়ারা।
হয়তো মানুষ নয়
নির্জন সন্ধ্যা তারা,
কার্তিকের ভাটি লাগা নদী,
শরবনের বিরহী ঘুঘু,
আষাঢ়ের বর্ণিল খলশে,
হয়তো মানুষ নয়।
হয়তো মানুষ নয়।।
একদিন ভাবতাম আলো আসবেই
সেদিন বোকা ছিলাম
একদিন ভাবতাম আবার ভ'রে ওঠবে জলাভূমি 
শাপলা শালুক কলমির কচি ডগায়
আজ সেখানে শুধুই বালু জমা হয়
নদীর অতলে ঘুমিয়ে থাকা দৈত্যের মতো
সর্বভুক বালুকা রাশি
চাপা দিয়ে যায় সোদা মাটির ঘ্রাণ
জীবনানন্দের কচি ঘাসের ডগা
হরিণের স্বপ্ন
দ্রোণ ফুলের একরত্তি রঙের ঐশ্বর্য 
আমি বুঝতে পারি সেদিন বোকা ছিলাম।
লোভের দূষণে ধলেশ্বরীর জল যেদিন কালো হয়ে গেলো
সেদিন ভেবেছিলাম আবার বইবে টলমলে জলের স্রোতধারা
ভাটিয়ালি গান দক্ষিণা বাতাস পাগলপারা 
সেদিন বোকা ছিলাম
আজো বোকাই আছি
আজো স্বপ্ন দেখি...
একদিন ভাবতাম আলো আসবেই
সেদিন বোকা ছিলাম
একদিন ভাবতাম আবার ভ’রে ওঠবে জলাভূমি
শাপলা শালুক কলমির কচি ডগায়
আজ সেখানে শুধুই বালু জমা হয়
নদীর অতলে ঘুমিয়ে থাকা দৈত্যের মতো
সর্বভুক বালুকা রাশি
চাপা দিয়ে যায় সোদা মাটির ঘ্রাণ
জীবনানন্দের কচি ঘাসের ডগা
হরিণের স্বপ্ন
দ্রোণ ফুলের একরত্তি রঙের ঐশ্বর্য
আমি বুঝতে পারি সেদিন বোকা ছিলাম।
লোভে…Read More
আকাশ যখন মেঘলা হলো
একলা হলো মন
একলা মনে আজ সারাদিন 
তোমার নিমন্ত্রণ...
অঝোর ধারায় নামুক বাদল
ভিজুক চরাচর 
লেবু পাতার নরম ঘ্রাণে
টুনটুনিদের ঘর
আমের বনে জলের ধারা
ঝরুক দিনমান
সবুজ ঘাসের বিরান মাঠে
ঘুঘু পাখির গান
তোমার চোখে জলের কণা 
মেঘলা দুপুর বেলা
আকাশ থাকুক আঁধার হয়ে
মেঘমল্লার খেলা।
আকাশ যখন মেঘলা হলো
একলা হলো মন
একলা মনে আজ সারাদিন
তোমার নিমন্ত্রণ…
অঝোর ধারায় নামুক বাদল
ভিজুক চরাচর
লেবু পাতার নরম ঘ্রাণে
টুনটুনিদের ঘর
আমের বনে জলের ধারা
ঝরুক দিনমান
সবুজ ঘাসের বিরান মাঠে
ঘুঘু পাখির গান
তোমার চোখে জলের কণা
মেঘলা দুপুর বেলা
আকাশ থাকুক আঁধার হয়ে
মেঘমল্লার খেলা।
আমার রক্তের ভেতর বাস করে যে চাষা
মাথায় লাঙল চালায় 
হৃদয়ে বেড়ে ওঠা আগাছা দেয় নিড়িয়ে,
আমি তার কাছে গিয়ে বসি
আমার হাতে ধরিয়ে দিয়ে কাস্তে
সে নেয় কিছুক্ষণ জিড়িয়ে।
আমার আজন্ম শিক্ষক সে,
গাঁয়ের নিবিড় চাষা।
মাটির সাথে বিড়বিড়িয়ে কথা কয়
হাসে, ভ্রুকুটি করে, গালি দেয়
চারাগাছগুলোর মাথা নেড়ে আদর করে তার কঠিন রুক্ষ আঙুলে
আদুরে চারাগুলো তাঁর ভাষা বোঝে
সাড়া দেয় মাথা নেড়ে, দুলে দুলে।
আমার রক্তের ভিতর, মাথার ভিতর
দিনমান লাঙল চালায় চাষা
আমি বুঝি তাঁর ভাষা, তাঁর ভালোবাসা...
আমার রক্তের ভেতর বাস করে যে চাষা
মাথায় লাঙল চালায়
হৃদয়ে বেড়ে ওঠা আগাছা দেয় নিড়িয়ে,
আমি তার কাছে গিয়ে বসি
আমার হাতে ধরিয়ে দিয়ে কাস্তে
সে নেয় কিছুক্ষণ জিড়িয়ে।
আমার আজন্ম শিক্ষক সে,
গাঁয়ের নিবিড় চাষা।
মাটির সাথে বিড়বিড়িয়ে কথা কয়
হাসে, ভ্রুকুটি করে, গালি দেয়
চারাগাছগুলোর মাথা নেড়ে আদর করে তার কঠিন রুক্ষ আঙুলে
আদুরে চারাগ…Read More