-
“এখন আর কোনো কিছুরই হিসেব রাখি না।
দিন গড়িয়ে কখন রাত হয়,রাত পেরিয়ে দিন
আমার হিসেব থাকে না।
সেদিন এক বন্ধু
প্রশ্ন করেছিল কোন যুগে আছি আমি???
কতই বা এ শতাব্দী??
আমার উত্তর জানা ছিল না।
ঐ যে বললাম হিসেব রাখি না।
হিসেব রাখিনি কবে ভীষণ হেসেছিলাম
কান্নায় জড়িয়ে ধরে ছিলাম প্রিয় কাউকে।
হিসেব রাখিনি কতটা শীত পেরিয়ে
পেয়েছি প্রেমিকার উষ্ণ হাতের…Read More2 Comments -
শেষ বিকেলের গা শীতল করা বাতাস যখন আমার শরীরের প্রত্যেক টা লোমকূপ ভেদ করে যাচ্ছিলো তখন আমার মনে হচ্ছিল স্বর্গের বাতাস কি এই একই অনুভূতি দিবে?আমি কি পৃথিবীতেই স্বর্গ পেয়ে যাচ্ছি?
আমার মনে হচ্ছিলো এখন কি মারা যেতে পারি?
মৃত্যু কি এর থেকে সুন্দর হতে পারে?
আকাশের দিকে তাকালাম।ঈশ্বর কে জিজ্ঞেস করলাম
“হে ঈশ্বর আমি কি এখন মরে যেতে পার…Read More4 Comments -
আমার শুধু মানুষ হারিয়ে যায়।
আমি জানি আমার অনেক বাজে স্বভাব আছে
মানুষ হারানো টা কেন জানি ডাল ভাত হয়ে গেছে।
কত মানুষ কতকিছু হারায়
আমি হারাই মানুষ।
কেউ টাকা হারায়
কেউ মানিব্যাগ হারায়
কেউ কেউ তো জীবন টা ই হারিয়ে ফেলে।
আর আমি¿
আমি মানুষ হারাই।
হিসেব করে দেখলে আমি যত না মানুষ হারাই
তার হার সবচেয়ে উচ্চ জি.ডি.পি যে দেশের
আমার মানুষ হারানোর…Read More4 Comments -
তারপর সব আলো নিভে যায়
সন্ধ্যে নামে
আমি তাকিয়ে দেখি,আমার ছায়ায়
নিভে যাওয়া আলোর মত
আমার মিথ্যে প্রতিবিম্ব…6 Comments -
মস্তিষ্ক খেকো পোকারা সমস্ত মগজ খেয়ে ফেলেছে।খাদ্যের অভাবে তারা একে একে স্মৃতি,অনুভূতি,স্বকীয়তা সব খেয়ে ফেলেছে।
এখন ঐ স্থান টা ফাঁকা।
তারপর থেকে ই আমার ভুলে যাওয়া রোগের সুত্রপাত হয়।
তাই রোজ মরে গেছে যে বেলী গাছ,তার কাছে ফুল চাই।
যেখানে আমার থাকার কথা না সেখানে নিজেকে খুঁজে পাই।
ভুলে যাই মরা গাছে ফুল হয় না
ভুলে যাই মরে যাওয়া কে…Read More2 Comments -
®হিসেব
রফিক ভাই গুন গুন করছে।আমি বেশ অবাক হয়েই জিজ্ঞেস করলাম
-রফিক ভাই কি গান গাইছেন?
-নাহ।হিসেব করি।
আমি কৌতূহল নিয়ে তাকালাম তার দিকে।ভীষণ বেহিসাবি মানুষটা কিসের হিসেব করছে?
আমি প্রশ্ন করলাম
-ভাই কিসের হিসেব?
-৩৮ বছর ৭ মাস ৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট ২৩,২৪,২৫….. সেকেন্ড।আমি পাশ ফিরে শুয়ে পরলাম।আর নিজের অজান্তেই আমিও গুনতে শুরু ক…Read More
4 Comments -
শহরে ঘোষণা করা হোক
অলি গলিতে ঢেরা চিহ্ন এঁকে দাও আবার উত্তেজিত বাকবিতন্ডায় জড়িয়ে পরুক মানুষ
চায়ের দোকানে,খোলা মাঠে,পার্কে ঘরে-বাইরে।
আলোচনা হোক,সমালোচনা হোক নিন্দিত,নন্দিত যা হবার হবে মানুষের মুখ থেকে মানুষের মুখে একই কথা চলুক,
বহুকাল আগে যে প্রেমিক হারিয়ে গিয়েছিল সে ফিরে এসেছে।5 Comments -
-
-
আমাকে ভালোবাসো।গোটা দুনিয়ায় ভালোবাসার দুর্ভিক্ষ হলেও তোমার ভালোবাসার অভাব যেনো না পাই আমি।কঠিন হিসেব-নিকেশর এই পুঁজিবাদের অর্থনীতির সময়েও যেনো আমি তোমার ভালোবাসা পাই কোনো পুঁজি ছাড়াই।
খড়া হোক,বৃষ্টি হোক,বন্যা,সাইক্লোন,সাইমুম যাই হোক না কেনো আমার ভাগের ভালোবাসা টায় যেনো কমতি না থাকে।
আজকের ভালোবাসা বাচিয়ে রেখে,আগামীকাল তা দেয়ার…Read More2 Comments -
সর্ব প্রথম সমাজ করেছিল আমাকে প্র্যাতাখ্যান।
কারণ হিসেবে উল্লেখ ছিল
আমি শেকল পরতে চাই নাই।
প্রকৃতি তো সরাসরি বলেই দিল,
তারা কুড়াল কিনতে আগ্রহী না।
একে একে আমাকে প্র্যাতাখ্যান করলো
নদী,বন,পাহাড়,আকাশ,মেঘ,মহাবিশ্ব আর মহাকাল।
আমি মৃত্যুর কাছে গেলাম।
মৃত্যু বললো “তোমার দেরি আছে।অপেক্ষা করো”
সবশেষে আমি একাকিত্বের কাছে গেলাম।
তখন থেকেই ম…Read More4 Comments-
সমাজ সব সময় এক ধরণের অনুশাসন বা ‘শিকল’ চাপিয়ে দিতে চায়। যারা সেই ছাঁচে নিজেকে ভাঙতে চায় না, সমাজ তাদেরই সবার আগে একঘরে করে। আপনার এই বিদ্রোহ অত্যন্ত সাহসের।
-
-
-
ক্ষমা করো,
আমি পারিনি।
একা হলেই আমি,
বরফের মত,
মোমের মত,
গলে গিয়েছি।
ক্ষমা করো,
আমি পারিনি।
এলোমেলো হয়ে গেছি,
ঝরে পরেছি,
খাঁদে,অথই সমুদ্রে
গভীর জঙগলে,
হারিয়ে গিয়েছি।
পথ খুঁজে পাইনি।
ক্ষমা করো,
আমি পারিনি।
একা হলেই,
পরাজিত হয়েছি।
নিজের কাছে।
সব মানুষের কাছে।
আড়াল করেছি নিজেকে।
ক্ষনে ক্ষনে,
প্রতিদিনে।
ক্ষমা করো,
আমি পারিনি।6 Comments-
-
“খাঁদে, অথই সমুদ্রে / গভীর জঙগলে / হারিয়ে গিয়েছি / পথ খুঁজে পাইনি।”—এই লাইনগুলো মানুষের মনের গহীন অন্ধকারের মানচিত্র।
-
আপনার লেখাটা যে পূর্ণেন্দু পত্রী’র কবিতা থেকে অনুপ্রাণিত এটা আপনি সরল মনে স্বীকার করলেন:এই সময়ে এটা কেউ করে না। __বিষয়টা ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
-
-
আসলে আমি আমার না।
আমার কোনো অর্থ নাই।
অর্থ খুঁজতে গেলে পাই
একাকিত্ব,শূন্যতা,ক্রোধ,লজ্জা, অনুতাপ,বাস্তবতা,
আমাকে ভাগ করে নিয়েছে যে যার মতো।
এতো কিছুর ভীড়ে আমি কোথাও এক বিন্দু নেই। -
এক আলিঙ্গনের অপেক্ষায় কেটে যায় কতো কাল
নদী মরে যায়,কোথাও জেগে উঠে বালুচর।
চাঁদ ক্ষয়ে হয়ে যায় অন্ধকার রাত,রাতও বদলায়
ডুবে যাওয়া সূর্য প্রহর গুনে জাগার কতক্ষণ।
শিশিরের বুকে আশা জন্মায় না মিলিয়ে যাওয়ার
আর আমি?
আক্ষেপে থাকি একটা আলিঙ্গন না পাওয়ার।
একটা আলিঙ্গনের অপেক্ষায়
আমার দিন মিশে রাত হয়,রাত হয়ে যায় মহাকাল। -
আমাদের দেখা হবে,
আমাদের দেখা হবে, শাহ সুলেমানের উরসে
হওজের সিঁড়িতে ওযুকারীদের নূরানী মুখগুলির সামনে।
মার্বেল পাথরের সজ্জিত মেঝেতে পা রেখে, দীর্ঘশ্বাস ফেলে, আর গাছপালাকে মানতের সুতো থেকে মুক্ত করে আমাদের দেখা হবে।
আমাদের দেখা হবে, কোথাও একটি মৃত সময়ের সুসজ্জিত সভ্যতায় মিশে যাওয়ার সম্ভাবনায়,
একটি পুরানো ইমারতের পাশে, উপেক্ষিত…Read More3 Comments
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni




আমাদের জীবনের আসল হিসেবগুলো কি আসলেই ক্যালেন্ডারের পাতায় থাকে, নাকি মনের কোনো এক অগোছালো কোণে?