Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • অমানুষ
    আগ্নেয়াদ্রি ভস্ম করছে জীবন
    নিশান্তে জাগবে না অরুণচ্ছটা
    আভাসিত পঙতিমালা মিলিয়ে যাবে নক্ষত্রমালায়
    কালাতিক্রম করবে না জগদ্দল।
    ধরণীতলে মানুষের সন্ধান করছি
    ঝটিকাবর্তে নিমেষহীন দৃষ্টিতে
    কখনও কখনও উষ্ণতার তীব্র স্রোতে
    মানুষের মত দেখতে নয়,মানুষ খুঁজছি।
    ক্লান্ত চোখে ভর করেছে ধূম্রালোক
    অনুরথ্যা দিয়ে হয় না চলার শেষ
    হারিয়ে যাচ…Read More

    7
    5 Comments
  • নববর্ষের অঙ্গীকার

    নববর্ষের জয় জয় হোক
    জয় জয় হোক মানবতার
    জয় জয় হোক বাঙ্গালির আর
    আমার বাংলাদেশের।
    আর নয় কণ্টকময় জীবন
    ধরণীতলে জাগবো আমরা
    দুঃস্বপ্নের রাত হবে শেষ
    রক্তবর্ণ আভায় জেগে উঠবে রবি।
    অনিন্দ্য সৌন্দর্যে ছেয়ে গেছে দিন
    জলস্রোতে ভেসে যাক গ্লানি
    আত্মপরায়ণতা নয়
    আমরা আছি মানুষের জন্য।
    অভিশপ্ত বছরের জীবনকে
    পাঠিয়েছি কৃষ্ণগহ্বরে
    চিহ…Read More

    6
    4 Comments
  • ছয় ঋতুর ভালবাসা

    গ্রীষ্মে আকাশে জমেছে কালো মেঘ
    রুদ্র প্রকৃতি, ধেয়ে আসছে কালবৈশাখী
    তুমি থেকো পাশে, অশনির এই সংকেতে।

    বর্ষায় বৃষ্টি না ঝরলে কষ্ট পায় মেঘেরা
    উড়ে বেড়ায় নীলাকাশে
    ব্যথিত হয় তাদের প্রত্যাশা।

    শরতে শিশির না থাকলে
    সিক্ত হয় না জমিন
    অপূর্ণ থেকে যায় চাওয়া-পাওয়ার ক্ষণ।

    হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধে
    মাঠ জুড়ে ধানের প্রাচুর্য…Read More

    4
    2 Comments
  • অংশুময় জীবন

    কোথায় যেন হারিয়ে গেল অংশুময় জীবন
    থেমে থাকেনি কালস্রোত, গোলকধাঁধায় ছিন্ন নক্ষত্রনাথ
    দর্শনেন্দ্রিয় বুঝে না প্রহেলিকা
    ভূবলয়ে চলছে রুপদক্ষের কলহাস্য।

    শ্রেষ্ঠকালে তুমি ছিলে অরুণিমা চন্দ্রপ্রভ
    চরিতাখ্যান ছিল কালজয়ী
    অবারিত ভালোবাসা হয়েছে চিরন্তন
    সুষমা তুমি, বর্ণিকায় ফুটে উঠে প্রতিচ্ছবি।

    ঝরনাতলায় তা…Read More

    6
    3 Comments
  • অণুরম্য গল্প
    কবিতায় বিপত্তি

    ফরহাদ মিয়া। বয়স চল্লিশের কোঠা অতিক্রম করেছে। চাকরি করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। তাকিয়ে আছেন হাফ সেঞ্চুরির জন্যে। নিজেকে তিনি শিরির ফরহাদ মনে করেন।
    এমন এক ব্যক্তির শখ হলো কবিতা লিখবেন। জুনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট কবি হিসাবে যাত্রা শুরু করলেন। লিখলেন প্রেমের কবিতা। পত্রিকায় তা ছাপা হলো না। দমে না গিয়ে তিনি ফেসবু…Read More

    7
    3 Comments
  • অরুণোদয়

    ভালোবাসা অপ্রাপ্তিতেই পায় পূর্ণতা
    অপরিমেয় থাকে সে নিরভিমান
    কোষকাব্য মিলিয়ে যায় জলাবর্তে
    ত্রৈকালিক জাগে উদ্ভ্রম।

    স্বার্থোন্মত্ত ভালোবাসা হয় কণ্টকময়
    দিনের নিশান্তে মিলিয়ে যায় নীলাকাশে
    পক্ষীকূজন ডাকে না আর
    নর-নারীর এ ভালোবাসা হয় বিষিত।

    আমার ওমে ঝরে পড় ধরণীতলে
    অভিনিবিষ্ট ভালোবাসা হয় একাকার
    না…Read More

    8
    4 Comments
  • তোমাকে মনে পড়ে

    তোমাকে মনে পড়ে
    বড্ড বেশি মনে পড়ে
    সকাল, দুপুর, রক্তিম গোধূলিতে
    তোমাকে মনে পড়ে
    বড্ড বেশি মনে পড়ে।

    তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আমি পরিচিত
    কোন নিঃশ্বাসে হতাশা
    কোন নিঃশ্বাসে আনন্দ
    কোন নিঃশ্বাসে বেদনা
    তা তোমার মুখের দিকে তাকালে অনায়াসে বলতে পারি।

    আমি আকাশের দিকে তাকালে দেখতে পাই
    কোন তারার মধ্যে তোমা…Read More

    7
    3 Comments
  • অণুরম্য গল্প
    সাংবাদিক-রাজনীতিক দম্পতির ঝগড়া

    সাংবাদিক স্ত্রী: গতকাল বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এক নারীর কোলে মাথা রেখে তোমাকে বাদাম চিবুতি দেখা গেছে। এই সময় ওই নারী কোন আইসক্রিম খাচ্ছিল। পরে একদল স্থানীয় ‘সন্ত্রাসী’ চাঁদার দাবিতে তোমাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।…Read More

    8
    4 Comments
  • কালবেলা

    অভিমানী নক্ষত্রের অনন্ত-রাশির সন্ধান মেলে না
    জ্যোৎস্নাকে অবলুপ্ত করে অমাবস্যা
    দিব্যোদক আহরিত করে না কালসমুদ্র
    মহাযাত্রায় মিলিয়ে যায় আন্তরিক্ষ।

    জগন্ময়-জুড়ে চলছে বিস্ময়াকুল ক্ষয়ঙ্কর
    ছেঁটে ফেলা হয়েছে বিহঙ্গের পালক
    প্রস্তুত সুচিত্রক,প্রস্তুত ঝটিকাবর্ত
    কালবেলাও মোহমুক্ত হয় না এক জ…Read More

    6
    5 Comments
  • প্রলয়মেঘ

    ধূমকেতুর ভালোবাসা হয় কপোলকল্পিত
    শূন্য থেকে এসে শূন্যেই হয় অন্তর্হিত
    ভাসমান থাকে অব্যক্ত পঙতিমালা
    যা বৃষ্টি হয়ে ঝরে ধরণীতলে।

    চন্দ্রকে আলোকিত করে অরুণসারথি
    মেঘের সাথে মাটির রয়েছে সখ্যতা
    গাছের সাথে জীবনের
    চিরন্তন অর্হণীয় এ ভালোবাসা।

    যে মেঘ বৃষ্টি ঝরায় না
    নিমেষে নিয়ে যায় কালান্তরে
    ম্রিয়মাণ হয় একজীবন, মিলিয়ে যায় আলে…Read More

    6
    5 Comments
  • আমি দেখেছি

    আমি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দেখেছি
    আমি দেখেছি মাকে পুকুরে নেমে কাঠ কচু তুলতে
    যা খেয়ে কেটেছে নয় মাস
    আমি দেখেছি প্রথম বিজয় দিবস।

    আমি দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধুকে
    আমি দেখেছি যুদ্ধ-বিধ্বস্ত সোনার বাংলাকে
    আমি দেখেছি গণকবর, দেখেছি ঘাতকদের
    আমি দেখেছি চুয়াত্তরের দুর্ভিক্ষ।

    আমি দেখেছি সাম্যবাদের পতন,বুর্জোয়া শ্রেণির উল্লাস
    আম…Read More

    8
    7 Comments
  • এক রত্তি ভালোবাসা

    এক রত্তি ভালোবাসার জন্য উত্তর থেকে দক্ষিণ মেরুতে ঘুরেছি
    সাগর থেকে মহাসাগর, মরুভূমি থেকে গহীন অরণ্যে
    কত রাজপথ জনপথ ঘুরলাম
    চিরানন্দ কাঙ্ক্ষণীয় ভালোবাসা কোথাও পেলাম না।

    অনেকটা অপ্রগলভাবে আকাশকে বললাম
    আমায় একরত্তি নীল দাও, ভালোবাসবে সে
    অন্তরীক্ষ জানায়, অলীক কল্পনা তোমার, ফিরে যাও
    তুষারমৌলি মন নিয়ে ফিরে এলাম।

    এ…Read More

    6
    4 Comments
  • স্ফিংস বধ

    শরীরে বাসা বেধেছে নরকের রক্ষাকর্তা স্ফিংস
    অনেকটা অসংক্রামক ব্যধির মতো
    নীরবে নিঃশব্দে তার অবস্থান
    হৃদপিণ্ড থেকে ঘাতক শুষে নিচ্ছে তাজা রক্ত।

    স্ফিংসের পেছনের অংশ সিংহের মত হুংকার দিচ্ছে
    পাখির মতো বড় ডানা মিলে উড়ছে
    মুখমণ্ডল মানুষের মুখ সদৃশ হওয়ায় মিশে যাচ্ছে দ্রুত
    ভয়ংকর নরকের এই প্রহরীর মনুষ্যলোকে আগমন ঘটেছে।

    নির্মায়িক স্…Read More

    5
    2 Comments
  • ছয় ঋতুর ভালবাসা

    গ্রীষ্মে আকাশে জমেছে কালো মেঘ
    রুদ্র প্রকৃতি, ধেয়ে আসছে কালবৈশাখী
    তুমি থেকো পাশে, অশনির এই সংকেতে।

    বর্ষায় বৃষ্টি না ঝরলে কষ্ট পায় মেঘেরা
    উড়ে বেড়ায় নীলাকাশে
    ব্যথিত হয় তাদের প্রত্যাশা।

    শরতে শিশির না থাকলে
    সিক্ত হয় না জমিন
    অপূর্ণ থেকে যায় চাওয়া-পাওয়ার ক্ষণ।

    হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধে
    মাঠ জুড়ে ধানের প্রাচুর্য…Read More

    7
    5 Comments
  • স্বপ্ন দেখার স্বপ্ন.

    ঘুমিয়ে ছিলাম, কতকাল জানি না
    ঘুম ভাঙতেই আয়নায় নিজের প্রতিভূ দেখতে চাইলাম
    দেখলাম জীর্ণ অপরিচিত এক অতিথি, যেন অন্তরিক্ষবাসী
    আশপাশে তাকালাম, না অন্য কেউ নেই
    একি!নিজের প্রতিচ্ছবি, কে আমি? উত্তররহিত থাকল।

    একটি স্বপ্নকে রক্তাক্ত করে
    নতুন শতাব্দীতে চড়া মূল্যে এনেছিলাম নয়া স্বপ্ন
    সাথে ছিল আলোকলতা আর বিদ্যুৎপ্রভ…Read More

    8
    8 Comments
  • দেবুদার আত্মাহুতি

    দেবদাস রায় ওরফে দেবুদা বাংলাদেশের একজন প্রখ্যাত প্রেমিক। মাধুরীকে সে দীর্ঘদিন ধরে ভালবাসে। দু’জনের মধুময় সম্পর্ক। দেবুদা মাধুরীকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। সেই মাধুরী একখান পত্র দেবুদা হাতে দিয়ে পালিয়ে গেলেন।
    পত্রখানা গভীর আগ্রহে দেবুদা পড়তে শুরু করলেন। কিন্তু একি! নিজের চোখকে দেবুদা বিশ্বাস করতে পারছে না। মাধুরী লিখে…Read More

    5
    2 Comments
  • আমি শূন্য

    আমি শূন্য,আমি মহাশূন্য,আমি অসীম,আমি অন্ধকার
    অকুণ্ঠিত-চিত্তে বলতে চাই, আমি সর্বহারা,আমি করপদ্ম
    আমার নেই কোনো হারানোর ভয়
    সংখ্যার ডানে বসলে আমি মহা পরাক্রমশালী।

    ডিজিটাল দুনিয়াই যা কিছু সৃষ্টি তার অর্ধেক আমার
    আমি না চাইলে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটবে না
    আমি ঐন্দ্রজালিক করলে অচল হবে বাইনারি
    ধরণীতলে ঘটবে কিরণপাত, বন্ধ হবে প…Read More

    5
    2 Comments
  • হিরা

    হিরণ্যদা থেকে এক খণ্ড হিরা এনেছিলাম
    যা আলোয় আলোকিত ছিল জগত
    আঁধার হয়েছিল ম্লান
    বহু স্রোত বয়েছিল বহমান নদীতে।

    গোলাপের পাপড়ির ন্যায় দুটি ঠোট
    কানে স্পর্শ করে বলেছিলে ভালোবাসি ভালোবাসি
    চোখ মেলে দেখি কোথাও কেউ নেই
    প্রশ্নবিদ্ধ শুকতারা।

    দুর্গপতি আমি নির্বস্তুক
    অযত্নে অবহেলায় পড়েছিল হিরা
    সেখানে ছিল না কবিতা
    ছিল না…Read More

    7
    4 Comments
    • আত্ম-অতিক্রমী জীবন নিয়ে বহু প্রাণ এই ধুলোর পৃথিবীতে বিরাজমান… সে স্থান পায়, স্থানিক হতে পারে না… সে যখন জীবন পায়, সংসারের কিন্নরী প্রবাহতাপে তার জীবন-জল বাষ্পীভূত হতে শুরু করে… তার অবস্থান তখন না মাটিতে, না পাতালে আর না আকাশে… অসহনীয় নিরাপদ এক ত্রিশঙ্কু স্থানাঙ্কে সে থাকে, থেকে যায়…

    • অনবদ্য কবিতা!
      “এখন কয়েক আলোকবর্ষ দূরে তুমি
      মহাকাশযান ভেঙে দিয়েছি
      ফিরে বার পথ নেই
      অভিমানে ঝরে পরছে নক্ষত্র।” এই লাইন ক’টির প্রেমে পড়ে গেলাম কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!

  • Load More Posts
Skip to toolbar