Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • মানবতা বনাম স্বার্থপরতা: এক যুদ্ধাহত পৃথিবীর আর্তনাদ!
    – শাহ্ আলম আল মুজাহিদ

    রাত পোহালেই মলিন মুখ দেখি,
    নিষ্পাপ হৃদয় ভরে ওঠে বেদনায়;
    বারেবারে ভাঙে মনুষ্যত্বের সুখ,
    তবুও বাঁধে নতুন সীমান্ত।হায়—

    শুষ্ক দেহে বেদনা ছড়ায়,
    তারপর আসে দানবের আঘাত;
    দারুণ কষ্টে গড়ে বসতবাড়ি—
    মানুষ হারায় আশা আর স্বপ্ন।

    অথচ দেখ, গ্রী…Read More

    6
    5 Comments
    • “সুখী হতে চাইলে চর্চা করো—
      নিঃস্বার্থ মানবতার জাগরণ।”…………………সব ধ্বংস আর হাহাকারের শেষে আপনি যে সমাধানটি দিয়েছেন, তা-ই আসলে পৃথিবীর একমাত্র বাঁচার পথ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • দিনগুলি মনে পড়ে
    – শাহ্ আলম আল মুজাহিদ

    হারিয়ে গেছে দিনগুলি মোর
    শৈশব-কৈশরের মাঝে,
    হারিয়ে গেছে চিরদিনের তরে
    সময়-নদীর স্রোতের সাঁজে।

    তাজা প্রাণের রক্ত ঢেলে
    নবীন যৌবনের বুকে,
    মেতেছি আজ কাব্যসভায়
    রহস্য উন্মোচনের সুখে।

    সেই খেলার দিনগুলি রয়ে গেছে পড়ে
    বালির আড়ালে, পথে-প্রান্তরে,
    সে দিনগুলো আবার জাগাতে চাই
    ছন্দমালায়…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আমার কাব্য
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমার কাব্য,
    যেন কিছু রহস্যে বাঁধা—
    বৃক্ষের আড়ালে থাকা
    পাখিদের ধ্বনির মতো,
    নদীর স্রোতের মতো
    কোনো অজানায় বয়ে চলে।

    কিছু সুখ, কিছু বেদনার মিশ্রণে—
    স্মৃতিমাখা সীমান্তের কাহিনি,
    সমুদ্রের জোয়ার ওঠা,
    ঘূর্ণিঝড়ের কবলে মিশে যাওয়া
    যৌবনের বেগে।

    তুমি আমার কাব্য,
    এসে গেছ নির্মল অনুরাগে।
    প্রকৃতির নতুন নত…Read More

    3
    2 Comments
  • বিমুখ পৃথিবী
    – শাহ্ আলম আল মুজাহিদ

    নেই বসন্ত প্রকৃতির মাঝে,
    নেই কোনো চঞ্চল ভোর,
    নেই কলরব পাখি-পাখালির
    কণ্ঠে সুমধুর সুর।

    চারিদিকে বিমুখ প্রান্তর,
    পুষ্পশূন্য, শুষ্ক মরু;
    মানবতা নেই,
    নেই তাই বর্ষা—
    জীবনের তরে তাই জাগেনি তরু।

    ঈদের খুশি নেই আজ,
    হাসি মুছে গেছে ঘর-দোর,
    রক্তে ভেজা প্রার্থনার সুরে
    কাঁদে নিঃশব্দ ভোর।

    যুদ্ধ থামাও—…Read More

    2
    2 Comments
  • বেকারত্ব
    – শাহ্ আলম আল মুজাহিদ

    সবকিছু এলোমেলো অদ্য,
    মন মোর হয়ে গেছে গদ্য,
    কোন কাজে পাই না ছদ্ম,
    প্রত্যাশার দুয়ার তালাবদ্ধ।

    আবাদি ফসল সবই মাটি,
    কোন কিছু নেই আর খাঁটি,
    নড়বড়ে ভেঙে পড়ে অন্ধের লাঠি,
    তিমির পথে কীভাবে হাঁটি!

    স্বপ্নীল জীবনের কামনায়,
    কত জ্ঞান কুড়িয়েছি সাধনায়,
    গ্রেডগুলো পড়ে থাকে বিছানায়,
    পোস্টার-সম মূল্যই তার নাই।

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বাদলের দিন
    – শাহ্ আলম আল মুজাহিদ

    কি সুন্দর কাটাতাম শৈশবের দিন।
    নদীর জলে ভাসতাম বাদলের দিন।
    হরিদির খলাজুড়ে সবে আসতাম।
    নেচে নেচে গেয়ে গান মেতে উঠতাম।
    বিছুলিগাদার তলে শুয়ে থাকতাম,
    হতবাক চোখ মেলে চেয়ে থাকতাম,
    সবে একসাথে মিলে যবে হাসতাম,
    ভিজে মাটি কাদা করে পিছলা খেতাম।

    হয়তো পিতামাতা জানতে পেরেই,
    লাঠি নিয়ে ছুটে আসত পাকা দৌড়েই।…Read More

  • কবিতার সঙ্গে : অনুভূতির পথচলা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    কবিতা আমার প্রাণের ভাষা,
    কবিতা আমার মুখ,
    কবিতার সাথে গলাগলি করে
    পাই যে কত সুখ।

    কবিতার কোলে মাথা রেখে আমার
    ঘুম পায় বড় সুখে,
    কবিতার ভাষায় কথা বলি আমি
    বুঝতে পায় যেন লোকে।

    কবিতার ভাষায় প্রতিবাদ তোলে,
    বিদ্রোহী হয়ে উঠি,
    কবিতার সাজে সৈনিক সেজে
    রণভূমে তাই ছুট…Read More

  • বৃক্ষরোপণ: সভ্যতার ভিত্তি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    গাছ লাগানো পরম ধর্ম,
    যদি বোঝো এর প্রকৃত মর্ম—
    পরিবেশ রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম।

    ঘরবাড়ি, আসবাবপত্র,
    জীবনের প্রতিটি অধ্যায়—
    গাছের আশ্রয়ে পূর্ণ হয় প্রতিক্ষণ।

    গাছ বাতাস করে বিশুদ্ধ,
    পরিবেশ রাখে তারা শুদ্ধ,
    দুর্যোগে দাঁড়ায় রক্ষার প্রাচীর হয়ে।

    গাছ সবাইকে আ…Read More

    6
    2 Comments
  • বাতাসের গোপন কণ্ঠে লেখা আমার অনুভব
    – শাহ্ আলম আল মুজাহিদ

    হৃদয়জুড়ে শত শব্দের আনাগোনা,
    তার মাঝে অসাধারণ কিছু কথা।
    পাতার আড়ে গুঞ্জন শুনি একটানা,
    তার সাথে মিশে থাকে প্রকৃতির নীরবতা।

    প্রতি ভোরে ঘুম ভাঙে মোরগের ডাকে—
    হাঁসেরা প্যাক প্যাক করে থাকে অযথা।
    অপরাহ্ণের গগনে কত সুখে রঙধনু মেখে—
    নীলিমায় ভাসে নির্মল নীলা-পাতা।

    গ্রীষ্মের দুপুরে…Read More

    3
    1 Comment
  • অনুপস্থিতির বাড়ি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    রাতে ঘুমুতে যাওয়ার আগে
    আমি আজও আলমারির ভেতর খুঁজি
    একটা পুরোনো মলিন চাদর,
    যেন সে এলে
    ঠান্ডা না লাগে।

    বাড়িটার প্রতিটি দেয়ালেই
    তোমার অনুপস্থিতির ক্যালেন্ডার ঝোলে;
    তারিখ নেই,
    শুধু কিছু কালো দাগ
    এবং মুছে না যাওয়া কালি-অশ্রু।

    বারান্দার রেলিংয়ে
    আজও ঝুলে আছে তোমার…Read More

    2
    1 Comment
    • ড়ার সময় মনে হচ্ছিল, আমি কোনো শব্দ পড়ছি না, বরং কোনো এক অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে পুরোনো আতরের গন্ধ শুঁকছি আর দূর থেকে আসা চটি স্যান্ডেলের টুপটাপ শব্দ শুনছি।

  • চাষী ওঁরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক
    – শাহ্ আলম আল মুজাহিদ

    একটি দেশের স্বার্থ হাসিলে আহার জুটাবে বলে,
    লক্ষ লক্ষ শ্রমজীবী কৃষক পরিশ্রম করে চলে।
    গরমে-শীতে ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা পারি দেয়— কোনক্রমে?
    বুকভরা আশায় এ কৃষক ফসলের ক্ষেতে নামে।

    লাঙল-জোয়াল জানে, আর নবনব প্রযুক্তি জানে, কাদামাখা দুটি বলদ;
    তার ক্লান্ত চোখে সব মানে?
    হাসে! ভোর হাসে,…Read More

    4
    1 Comment
    • কৃষকের শ্রম, আত্মত্যাগ এবং জাতির জীবনে তাদের অপরিহার্য গুরুত্বকে চমৎকারভাবে তুলে ধরেছেন

  • চেতনা জ্বালো, দিগন্ত বদলাবে
    – শাহ্ আলম আল মুজাহিদ

    তুমি যদি চাও জাগরণ,
    তবে ডাক দিও না কেবল—“ওরে জাতি জাগো!”
    প্রত্যেক হৃদয়ে আলো জ্বালো,
    প্রত্যেক প্রাণে ধরো হাতে আগুনের ফাগো।

    একটি জাতি গড়ে ওঠে,
    একটি মানুষ জেগে উঠলে।
    পল্লীর প্রান্তিক পায়ের ছাপেই
    ভবিষ্যতের কাহিনী গলে।

    বললেই হয় না—”বড় হও”,
    তোমার ভাষায় চাই স্পর্শের তা…Read More

    5
    1 Comment
    • রাজনৈতিক বা অর্থনৈতিক স্লোগানের চেয়ে নৈতিকতা, শিক্ষা এবং সাহিত্য-মননের গুরুত্ব অনেক বেশি

  • ছন্দ নিয়ে খেলা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    ভালোবাসি চাঁদ, ভালোবাসি ঢেউ,
    ভালোবাসি ছন্দে ভরা দুপুর বেলা।
    ভালোবাসি শব্দ, তার গোপন হাসি,
    ভালোবাসি ছন্দ নিয়ে খেলা।

    ছন্দের কুহক, হৃদয়ে নাচে,
    তালের দোলায় জেগে ওঠে ব্যথা।
    আলোর মতন জ্বলে একেক শব্দ,
    ভালোবাসি ছন্দের কথা।

    একটু জল, একটু ফুল,
    একটু বৃষ্টি ধুয়ে দেয় মন।
    একট…Read More

    3
    1 Comment
    • প্রকৃতির সৌন্দর্য, ছন্দের প্রতি তীব্র আকর্ষণ এবং আধ্যাত্মিক মূল্যবোধের এক চমৎকার মিশ্রণ

  • Load More Posts
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar