Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • গুনতে থাকি দিন
    – শরীফ এমদাদ হোসেন

    আলো নেই, এখনো অন্ধকার
    এখনো রয়ে গেছি মায়াবী জালে, প্লাইস্টোসিন কালে
    ফুল হয়ে ফুটছি না আর
    এ দেশে ফুটবার নাই কোন অধিকার
    এ দেশ এখন আর আমাদের নেই
    শিক্ষিত মার্জিত ম্যাটিকুলাস প্লানার, তারা
    এ দেশের আদি ইতিহাস নিয়মকানুন শৃংখল ভাঙবেই।

    ওরা বলেছে নাড়িয়ে দু’হাত,অশিক্ষিত বর্বর এ জাতি
    পয়সা খেয়ে অসভ্য…Read More

  • কতবার দেখেছি স্বপন
    ~ শরীফ এমদাদ হোসেন

    কতবার আগলে রেখেছি মন
    এই সবুজে শ্যামলে মিশে হয়েছি প্রেমিক
    আগুন উত্তাপ ঠেলে বেসেছি ভালো
    আমার সোনার দেশ ও অগুনতি কৃষক শ্রমিক।

    কতবার হারিয়েছি মন, মনের অধিক
    হৃদয়ে রেখেছি গেঁথে, পাখিদের মুগ্ধ কলরোল
    আকাশের অলীক নীলিমা ছুঁয়ে, তারাদের আলো ঝিকমিক।

    কতবার দেখেছি স্বপন
    বৃথা কোন শব্দ নয় বাক্য নয় শুধু কব…Read More

  • কী যায় আসে?
    – শরীফ এমদাদ হোসেন

    তোষননীতি, শোষণনীতি, লুটেরনীতি আর
    খুনেরনীতির সাথে
    রাজনীতিটার বড়ই মধুর টান
    চাই ক্ষমতা, ভোগদখলের
    হয় হয়ে যাক,
    দেশ জনতার উন্নতি আর সবকিছু খান খান।

    রাজনীতিটা নাইতো আগের রাজনীতিরই মাঠে
    বদলে গেছে তার অবস্থান
    পল্টনে নয়, সংসদে নয় চারপায়ারই খাটে—
    আজ এমন নীতিই আসল নীতি, স্বজনপ্রীতি যত
    অভিধানে আছে আরো আপন আপন শত…Read More

  • স্বাধীনতার অবাক সূর্যোদয়
    – শরীফ এমদাদ হোসেন

    মগজের সুক্ষ্ম সেতারা ভেঙে ছুটে চলছে আগামী একঝাক রক্তাক্ত বলাকার দিক
    শ্মশান থেকে, কবরস্থান থেকে, বেরিয়ে আসছে মিছিল, ভেঙে সমস্ত শাসনের বেড়া
    রাজহংসের চোখ থেকে, ক্ষুধার্তের চোখ থেকে
    মিছিলে মিছিলে বেড়ে উঠছে কোলাহল
    ভাসছে স্লোগান—
    কী রাষ্ট্র-
    কী শাসন-
    কে ঈশ্বর-?
    জেগে ওঠো-
    হে প্রকট বিপ…Read More

    4
    7 Comments
    • অসাধারণ

    • ভালো লাগলো

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অবাক সূর্যদ্বয়

  • খাক
    – শরীফ এমদাদ হোসেন

    একদিন ফেসবুকে পোস্ট এলো
    দেশে এক নতুন দলের উদয় হয়েছে
    নাম তার “খাই খাই দল”
    ওরা যাকে পায় তাকে খায়
    এই হলো মেনিফেস্টো
    ওরা ম্যাটিকুলাস প্লানে পাহাড় সরিয়েছে
    পদতলে পিঁপড়ের মতো মেরেছে মানুষ
    রক্তাক্ত করেছে রাজপথ
    কেড়েছে অস্ত্র বারুদ, ছেড়েছে সন্ত্রাসী
    জেলাখানা করেছে খালি
    ভেবেছিলো, এইসব করে টরে
    ম…Read More

  • ম্যাটিকুলাস প্লানার
    – শরীফ এমদাদ হোসেন

    আমরা যাকে মানুষ ভেবেছিলাম, যার খুশীতে
    বাহবা জুগিয়েছিলাম (২০০৬)
    সে আসলে মানুষ ই ছিলো না কখনো—

    আমরা কেউ কি কখনো পিশাচ দেখেছি?
    দেখেছি কি তার হিংস্র নখর, বিষদাঁত কিংবা
    লোলুপ দৃষ্টি?
    আরব্য উপন্যাস পড়ে কিংবা অন্যকিছু হতে জেনেছি পিশাচের ভয়ংকর রূপ
    কেউ না জেনে থাকলে আসুন বাংলাদেশে
    দেখতে প…Read More

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • স্বীকৃতি চাই
    —শরীফ এমদাদ হোসেন

    হাত বাড়ালেই চাঁদের কিনার জোছনায় ফোটা ফুল
    হারানো স্মৃতি, কৈশোর বেলা পাড়া গাঁ’ র স্কুল

    মন বাড়ালেই জামরুল বন চোখাচোখি সেই ক্ষণ
    আর কি আসিবে মোহনিয় সাজে সম্মুখে সেই জন ?

    ফিরলে অতীতে নাটক মহড়া, গান বাঁধা তাল সুর
    হায়রে আমার জোনাকির হাট শীতরাত কতদূর ?

    রোশনাই ভরা চাহনিরে ঘিরে কত রাত গেছে জেগে
    দ্যোত…Read More

    5
    2 Comments
  • মানুষ
    – শরীফ এমদাদ হোসেন

    আমি জানি,
    পৃথিবীর পাঠ্যবই হচ্ছে মানুষ
    সূচনা- জন্ম
    বিবৃতি – ধর্ম ও কর্ম
    উপসংহার- মৃত্যু….
    এক ও অদ্বিতীয় লেখক- ঈশ্বর।
    হয়তো আপনি আমিও জানি,
    অথবা কেউ কেউ মানি
    তারপর পুনরুত্থান—

    কেউ কি পারে
    গায়ের গন্ধ শুকে বলে দিতে
    কে রাম? কে মুহাম্মদ? কে যিশু বা বুদ্ধ?

    তবে কেন এতো ভেদ বৈরিতা?
    ঈশ্বর-কে করো প্রতিপক্ষ?…Read More

    4
    2 Comments
  • অনুভূতি
    – শরীফ এমদাদ হোসেন

    মন আকাশে নিত্য জ্বেলে কুজ্ঝটিকার তারা
    বালক সকল লোভের পিছে ছুটছে দিশাহারা
    তারেই বলে যাই –
    তুই কি দেশের বিবেক,নাকি গণতন্ত্রের ভাই?
    ~
    একটা দেশে সুখ শান্তি অন্যদেশে খালি
    ফুটছে বোমা মরছে মানুষ হাসছে বনমালী
    ভাল্লাগে না আর-
    বোধ হারালে কেউ তা ফিরে পায় কি পুনর্বার?
    ~
    হংসরাজের পায়ের তলে পিষ্ট হলো ফুল
    তবুও তা…Read More

    5
    2 Comments
  • মৃত্যুঞ্জয় মুহূর্তগুলো
    – শরীফ এমদাদ হোসেন

    মায়াসম্পর্কের গেরস্থালি সাজাতে সাজাতে
    বড্ড ক্লান্ত হয়ে গেছি
    ঘুমুতে যাবো ;
    একটা দীর্ঘ সাপ ঘুমের বড্ড প্রয়োজন—
    আপাতত দেখতে চাই না দেশ জনতার
    বেঁচে থাকবার তুমুল লড়াই…..

    তোমাদের এই রংধনু দিনগুলি যদি একদিন সময় প্রিয়তা পায় আমাকে জানিয়ে দিও
    আমি না হয় মানিয়ে নেবো, স্বপ্নদর্শী মেঘকেও বলে দেবো,
    দে…Read More

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অবশেষে
    ~ শরীফ এমদাদ হোসেন

    সত্যি যেদিন কালের স্রোতে হারিয়ে যাবো
    পালিয়ে যাবো, আর পাবেনা কোথাও খুঁজে
    আর পাবেনা চোখের দেখা
    এই পৃথিবীর আলো বাতাস আর পাবো না
    আর চাবো না, আর নেবো না মাটির দেহে
    সেদিন বলো আমার সাথে তোমার দেখা
    কেমন করে সত্যি হবে!
    ~~
    কল্পনা নয় জল্পনা নয় সব কিছুরই সত্য জেনো
    আসছো তুমি ছেড়ে যাবে এই পৃথিবীর স্বল্প জীবন।
    ~~
    মানব…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আনন্দিত, আপ্লুত আমার কবিতাকে মূল্যায়নের জন্যে। তুলট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ রইলাম।

  • চালাক চতুর দল
    – শরীফ এমদাদ হোসেন

    রাজপথে আসে যারা বেশুমার ক্ষিদে নিয়ে পেটে
    আধেক হুজুগে নাচে ও আধেক মরে খেটে খুটে
    রোজ যদি খেতে হয় যদি দিন হতে হয় পার
    রাষ্ট্র রাজনীতি মাঠে দিতে হবে সব অধিকার
    কে দেবে অমন সেবা? ভুত যদি ঘাড় বেয়ে ওঠে
    কী করে ফুটবে ফুল! কীভাবে উঠবে হাসি ঠোঁটে!
    আঁধার মিছিল থেকে যদি কেউ নাম ধরে ডাকে
    বুঝবে তখনি কেউ পেছনে দরজা খু…Read More

  • ইতিহাসে লেখা থাকে
    – শরীফ এমদাদ হোসেন

    যখনই কিছু বলতে যাই, যখনই ভাঙতে যাই প্রথা
    কেন যে রাঙাও তোমার চোখ?
    দেখো না সংস্কারের নামে, নাম ধাম পিতৃপরিচয় পাল্টানোর ক্ষমতা দিয়েছে সমস্ত লোক
    নুহের প্লাবন, কুরুপাণ্ডব যুদ্ধ কিংবা রক্ত নামবে কী না ফোরাতের তীরে বলতে পারবো না
    তবে অগুনতি নিরীহ কবর দেবো, বদলা নেবো ৭১এর
    জেনে রেখো, এমনই একটা কিছু হওয়া দরকার…Read More

  • এখানে এখন
    ~ শরীফ এমদাদ হোসেন

    কালের ভ্রান্তিতে ঢুকে যাওয়া ঘুণপোকা
    পাতলো সংসার
    কেড়ে নিলো লজ্জার আভরণ, শক্তিমত্তা
    যতসব

    তারপর রঙিন হতে হতেই ফুরাবে সময়
    তা কি কখনো হয়?
    মন চাইলেই হাতের নাগালে বাস্তব নিশ্চয়
    পাল্টে ফেলতে পারে নাম ধাম পিতৃ পরিচয়
    যাপনের ইশতেহার
    কেড়েও নিতে পারে সৌহার্দ্য, সম্প্রীতি,
    যাবতীয় মৌলিক অধিকার।

    এখানে এখন জড়…Read More

    5
    4 Comments
    • সমসাময়িক বাস্তবতায় অনন্য একটা লেখা

      • বরাবরই আমার কবিতা পাঠ সুন্দর মন্তব্য প্রদান করে আমাকে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আপনাকে। সকলসময় সুস্থ সুন্দর থাকুন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • হিসাবের ঘর
    – শরীফ এমদাদ হোসেন

    কথা ছিলো আরও কাছাকাছি থাকার
    বৈধতা প্রাপ্তির স্বচ্ছল ইচ্ছেটুকু পূরণ হলেই
    তুমি আর আমি হবো একাকার।
    অথচ এক এগারো ওলট-পালট করে দিলো
    সমস্ত হিসাবের ঘর
    তারপর
    অনুপায় অপাধির অনড় অবস্থান নিয়ে
    একে একে হড়কা ঢলের মতো গড়ালো সময়।

    ভবঘুরে অভিশাপ বুক পেতে
    বইতে বইতেও দেখি-
    তুমি এখনো…Read More

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কবিরাই তুলে আনে
    – শরীফ এমদাদ হোসেন

    শাজাহান হতে চেয়েও পাইনি মমতাজ
    দুঃখ রয়ে গেলো বুকের ভেতর
    সস্তায় বেচে দেবো স্মরণীয় তাজমহল
    বৃষ্টিস্নাত সন্ধ্যা একখানা
    শোক আর বিহ্বল হতে জাগবার প্রত্যয়ে
    তবু যদি দেশে আসে শান্তি কিছুটা—

    কবিতায় চেয়েছিলাম ফুটতে রমনায়
    সাহসিকা জোটেনি একটিও
    পোড়াবো শ্রমের পাণ্ডুলিপি
    এঁক…Read More

    3
    2 Comments
  • টুকরা কথা
    ~ শরীফ এমদাদ হোসেন

    রিসেট
    []
    রিসেট বাটন চাপ দিয়েছে ২১, ২৬ নাই
    জুরাসিকের কাল চলছে শোনেন কবি ভাই
    চলেন চলেন দেশ ছেঁড়ে যাই দূরে
    ওরা দেখুক প্রাচীন মানুষ ঘুরে।

    বেঁচে থাকা
    [][]
    সেও ভালো।
    মানব ধর্মের কথা ভুলে অধর্মের দেশে আর
    বেঁচে থেকে কিইবা লাভ?
    বাঁচুক এদেশে কারো স্বামী, কোনো সুদে লোক
    আর চাপায় দেয়া বাপ।…Read More

  • কবিতার সুরে সুরে
    – শরীফ এমদাদ হোসেন

    আবদারে মিহি সুরে অদূরে উদল গায়ে রোজ
    কে করে আমাকে খোঁজ?
    আমি কি খারাপ কেউ চোর বাটপার চূড়ান্ত অসৎ?
    লোকে জানে, সবুজের সমারহে আমার বসত।

    খুনী নই, নই আমি পলাতক আসামী বিশেষ
    কবি আমি, কবিতাকে চষি নিরবধি
    লিখে রাখি অহরহ ফুল পাখি আকাশ নদী।
    ভালো লাগে আহলাদি চাঁদ
    কাঁঠাল জারুল বনে সোণালু ফুলের তলে…Read More

    5
    2 Comments
    • অনেক অনেক শুভকামনা কবিবন্ধু। মা মাটি মায়ের ভাষার প্রেম বুকে নিয়ে কবিতার সুরে সুরে আরো এগিয়ে যান।

  • এই সময়-
    – শরীফ এমদাদ হোসেন

    বিলুপ্ত ইচ্ছেগুলো জেগে ওঠে আজও
    উঠোনের পাশে ফুটে থাকা নয়নতারার মত
    জেগে ওঠে বিগত স্বপ্নেরাও
    তবু নিষ্ঠার বাগান ধরে প্রতিদিন মাড়িয়ে যাচ্ছি
    কষ্ট, ক্লেদ, দুঃখ, যন্ত্রণা সারি সারি

    লজ্জার উচ্চারণে এখন আর জাগেনা প্রার্থনা
    মিথ্যের খোলসে আবরিত হতে হতে সব সত্যগুলো লুকিয়েছে পরাজয়ের অন্ধ গুহায়

    ভাবতেই বড় ভয় হয়
    মান…Read More

    7
    5 Comments
    • একটি বিপ্লবের বড্ড বেশী প্রয়োজন।…………………………একদম সঠিক উপলব্ধি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar