Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • শাশ্বত
    — শরীফ এমদাদ হোসেন

    ভাসবো, ভেসে যাবো বহুদূর, দূর অজানায়
    যদি আসে প্রেমের জোয়ার
    বিলীন হতে হতে রেখে যাবো ছাপ
    ঝড় জল রোদ্দুরে যতই বাড়ুক পৃথিবীর উত্তাপ।

    গাইবো, গেয়ে যাবো জীবনের গান, সন্ধা সকাল
    যদি আসে সুর, যদি হয় প্রাণের সঞ্চার
    মনখোলা কথাগুলো গেঁথে দেবো সুই আর সুতোয়
    ফুল হোক পাখি হোক কিংবা রাতের আকাশ

    দেখবো, দেখে যাবো আকাশের চা…Read More

    4
    3 Comments
  • বয়ে যাওয়া
    ============
    শরীফ এমদাদ হোসেন

    পাড়াগাঁ কুয়াশাময়
    অদ্ভুত দরিদ্রতা ঘিরে আছে মেঘে মেঘে
    নেই রোদ, ভ্যাপসা গরমে ঘামছে বাজার
    হতাশ আগুনে করুণ কান্নারা ঘুরে ফিরে যায়
    মধ্য বা নিম্নপাড়ায়
    কে দেখবে কার প্রেম কতটা গভীর
    নিদ্রার ওপারে লেখা স্বপ্নহীন আলগা ঠিকানা।

    একদিন এই শূন্য গলি পথে
    ঘুরে ঘুরে দেখে যাওয়া হোক, এখানেও হেঁটে যেতো সুখী স্বজ…Read More

    3
    3 Comments
  • স্বাগত
    ===========
    — শরীফ এমদাদ হোসেন
    .
    একটা নদী হতে চেয়েছিলাম
    কিংবা সুখ পাখির ডানা
    অবলীলায় ঠাণ্ডা হতে হতে করতে করতে মিশতে চেয়েছিলাম সাগর অথবা আকাশে
    আকাশ বিবর্ণ হলে সাগর উত্তাল হলে
    কার কাছে যাবো আমি?
    .
    যদি হঠাৎ বিবর্ণ জনতা উত্তাল করে তোলে
    পল্টন গুলিস্তান শাহবাগ চত্বর
    রাজনীতি মাঠে দাম বাড়ানোর চরম দাবীতে
    নড়ে ওঠে কঠিন পাথর
    বালির বা…Read More

    5
    2 Comments
  • এই এতোকালে ভুলেছো কী এই আমারে?

    – শরীফ এমদাদ হোসেন
    এই এতোকালে ভুলেছো কী এই আমারে
    নাকি স্মৃতির পাতায় এখনো রয়েছি আমি ?
    আজও জোছনায় ছুঁয়ে থাকার গল্পগুলো তাড়া করে
    আজও মেঘ এলে রোদ্দুর খুঁজে চলে মন
    নদীর কাছে জলের ভিক্ষা অবিরাম
    তোমারও কী তাই হয়?
    জানি আমি ঠিক
    ভুলতে গিয়েও এই আমাকে
    হৃদয়ের আসনে রেখেছো এটা আমি নিশ্চিত।

    এই এতোকাল ধরে ওই সেই…Read More

    2
    2 Comments
  • বিকেলটা বেচে দেবো
    ===================
    — শরীফ এমদাদ হোসেন

    অতোটা সুনাম তোমার !
    বেঁচে দেবে নাকি পাথর সমান দামে
    একটি কিংবা দুটি ?

    আমারও তো ছিল একসময় নামের বাহার
    ফুল হতে বেশী পাখি হতে বেশী
    ছিল না সুনাম বেশী তবে বদনামও নয়
    ছিল নয়ন সম্মুখে পলাশীর রাঙা ভোর
    রমনায় বয়ে চলা উত্তাল জীবন
    চেতনার ঢাল বাওয়া সংগ্রামী মন ;

    এখন তোমা…Read More

    3
    1 Comment
    • অদ্ভুত গহীনতা আছে কবিতার ভাজে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

  • জীবনের স্রোত
    ===============
    শরীফ এমদাদ হোসেন

    [][]
    আগুন আর কতটুকু জ্বলতে জানে
    তার থেকে বেশী পোড়ে মন
    যার পোড়ে সেই জানে পুড়বার কী জ্বালাতন।
    [][]
    তার চেয়ে ভালো হতো
    দেখা যদি না হতো প্রথমবার
    কথা যদি না হতো কখনো
    দরকার হতো না এভাবেই থামবার।
    [][]
    মন যদি হয় মধ্যপাড়া কঠিন শিল…Read More

    2
    1 Comment
    • “ফাগুন আর কতক্ষণ জাগাতে পারে
      যদি ভালোবাসা না জাগে
      ঝড় আর কতক্ষণ বাঁধ সাধতে পারে
      যদি হৃদয়ে হৃদয় লাগে।” অনন্য কবিমনের ভাবনা! মন ছুঁয়ে গেল!

  • খাপখোলা রোদ
    – শরীফ এমদাদ হোসেন

    ক্ষয়িষ্ণু মধুমতি!
    কত আবরিত পথে ক্ষয়ে যেতে দেখলাম
    জীবন যেমন।
    লব্ধ প্রকৃতির অবশিষ্টাংশও নজরে পড়ে না আর
    মানুষ নামের মানুষেরা নিয়ে গেছে স্রোতধারা তার
    আমার যেমন বয়ে চলে কৃত্রিম জীবন, আজন্ম অন্ধকারে লটকানো পথ, ঝাঁঝালো গরল সুখ–

    জানে না তো কেউ
    অন্তরালে রয়ে গেলো কত তৃষ্ণার্ত তরবারি ঘুম, বিষাদের ঢেউ আর ঢেউ–…Read More

    4
    2 Comments
    • ভালো লিখেছেন।
      শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • বাহ! চমৎকার কবিতা! সুন্দর একটা অনুভবে ভরিয়ে দিয়ে গেল মনটা! এমন কবিতা আরো চাই!

  • দুঃখের নিলাম
    ==================
    — শরীফ এমদাদ হোসেন

    এখনো আসেনি ঝড়, রুদ্র কাল বৈশাখী
    তবু প্রতিদিন সামলাই ঝড়
    প্রতিদিন তীব্র তাপে অঙ্গার হই
    চেনা সুরে হরিৎ বিকেল খুঁজে পাই বুকের ভেতর।

    এখনো আসেনি ঝড়, রুদ্র কাল বৈশাখী
    তবু তাপদগ্ধ সূর্যের লাহান তোমাকে আবিষ্কার করি
    দেখি তুমি পুড়ে যাচ্ছ, গাছপালা গৃহস্থ বাড়ি
    মসজিদ মন্দির শিশু থেকে যুবা যুব…Read More

    3
    1 Comment
  • আমরা অলস নই
    =============
    — শরীফ এমদাদ হোসেন

    এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
    বারুদের গুদামে বারুদ
    যেখানে ফোটার সেখানেই ফুটি
    দুঃখের দহনে জ্বলবার আগে
    এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।

    এসো কমরেড, আলোর দক্ষিণে
    হোক আমাদের বাড়ি
    যেখানে শাসন, শোষণ কখনো নয়
    যেখানে বন্ধন অটুট মজবুতই হয়
    যেখানে প্রেম অবিচল অবিরত
    সুগন্ধ দিয়ে কষ্টকে করে নত…Read More

    4
    3 Comments
    • এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
      বারুদের গুদামে বারুদ
      যেখানে ফোটার সেখানেই ফুটি
      দুঃখের দহনে জ্বলবার আগে
      এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।-কমরেড অভিনন্দন।

    • এই আগুনটা জ্বালিয়ে রাখুন প্রজন্মের পর প্রজন্ম! লাল সালাম কমরেড!

  • মুহূর্ত গুলি
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    কাল নাকি একটি তারা খসা সন্ধ্যা বয়ে গিয়েছিলো।
    এমনি এক তারা খসা সন্ধ্যায় কোন এক অনাগত হয়তো খুঁজে যাবে পূর্বপুরুষ, হয়তো ভাববে বসে কোথাও কোন এককালে এসেছিলো ধরণীতে কেউ, খসে পড়া তারার মতো তারও সময় হয়েছিলো খসার, সাজানো গোছানো সব ফেলে, সেই যে গেলো চলে– এভাবেই চলে যেতে হয়, মানুষেরা চল…Read More

    4
    3 Comments
  • মৃত্যুর পরে
    ===============
    — শরীফ এমদাদ হোসেন

    নদী চরে দাঁড়িয়ে দেখি ওপারের রঙটি ধূসর
    দৃষ্টি বুঝি এভাবেই ক্ষীণ হয়ে যায়
    আমাদের অস্তিত্বের নাম যদি মাটি হয়
    প্রতিটি জন্মের গন্ধ নিয়ে জীবনানন্দ হতে
    কার না ইচ্ছে হয়!

    স্মৃতি ধরে হেঁটে দেখি কত অবয়ব ছিল এই মাঠে
    কত বন্ধু প্রিয়জন প্রিয়তমা
    জীবনের চড়াই উৎরাই শেষে মিশে গেছে সময় শাসনে
    যত…Read More

    3
    2 Comments
  • একরত্তি ছাই
    ============
    –শরীফ এমদাদ হোসেন

    বহুজন্মের অপেক্ষা……..
    তবু শুকনো খটখটে নদী, বালুময়
    তোমার দেহে জলের বদলে কালসে রক্ত, মেদ, হিংসা
    কী সহজে তুমি প্রতিশ্রুতি ভুলে যাও
    লিখে রাখা স্বরলিপি ছাড়া সুর সাধো অবেলার
    রোজ হাজিরা দাও লোক দেখানো মসজিদ, মন্দিরে!
    অথচ সকল মানুষ তোমাকে চেনে কেবল ঈশ্বর চেনে না
    কী ভুলই না করলো মর্ত্যে পাঠিয়ে !…Read More

    5
    7 Comments
  • ভাগ্য গণনা
    ===========
    — শরীফ এমদাদ হোসেন

    ভাগ্য গণনা করতে গিয়েছিলাম
    শুনলাম ভাগ্যের নাকি কালাজ্বর হয়েছে
    ভেদ বমিসহ আরো আরো কী কী সব!

    মনে কি পড়ে ? বয়ঃসন্ধি পার হলে চিলেকোঠা ঘরে গোপনে তোমার গুপ্তঙ্গ দেখানোর পরই তুমি ভীষণ জ্বরে পড়েছিলে
    বলেছিলে কালাজ্বর হয়েছে।
    কালাজ্বর বিদেয় হয়েছে বহুকাল হয়
    এই ডিজিটাল জামানায়ও কোথাও না কোথাও লুকি…Read More

    4
    5 Comments
    • ভাষা-সংস্কৃতিতে কিছু চাপিয়ে দেওয়া যায় না।

    • ভিন্নতার স্বাদ পেলাম। আপনি বরাবরই ভালো লেখেন।

    • “রোজ বিকেলে কাঁপন দেয়া শরীরে ওম দিতে যদি আমাকে জড়িয়ে দীর্ঘ ঘুম দিতে আসো
      সকালের সোনাঝরা রোদ্দুরের মত ছুঁয়ে দিয়ে মন
      যদি আগের মতো আবার ভালোবাসো” আহা! অপার্থিব!

      • আমার মতই লিখি আমি আমার মতই থাকি, তারপরেও অনেক আশা অনেক স্বপ্ন দেখি
        বন্ধুজনে ভালোই লেখে সেটাতেও চোখ রাখি
        ধন্যবাদ আর শুভেচ্ছাটা থাকবে কেন বাকী।

      • বন্ধুজনেদের উৎসাহ দিতে হবে বেশী বেশী!

  • আগামীর সিঁড়ি
    ============
    –শরীফ এমদাদ হোসেন

    হেঁটে হেঁটে পার হই নদী
    দুঃখ পারিনা পার হতে
    কলজে কাঁপে থর থর

    মলিন বাতাস, ওড়েনা ধুপের গন্ধ
    রাগ কেন পুষে রাখো বুকের ভেতর!

    এতো ভালোবাসো ?
    পোড় খাওয়া সন্ধ্যার আগে
    ইঞ্চি ইঞ্চি জমি চাষ করে কষ্টের
    স্বাধীনতা মানে বোঝো
    এমন সঘন সন্ধ্যায় আজও ?

    এসো সিঁড়ি ধরি আগামীর
    দুরন্ত ঘূর্ণিতে ঘুরি উ…Read More

    3
    3 Comments
  • মন খারাপের গাড়ি
    Sharif Emdad Hossain

    কেন তুমি অতো কান্না করো
    কেন তুমি দূরের পথটি ধরো ?
    একবারই তো যায় চলে যায় মন খারাপের গাড়ি
    একবারই তো যায় চলে যায় হিজল ফুলের সারি
    জোয়ার জলে অসীম সীমানায়
    একবারই তো কারো কারো কাঁধে, উচ্চারিত কলেমা শাহাদাতে
    উদাস দুপুর শ্রান্ত ভাবনায়
    ভাবছো কি মন কোন সে অজানায় ?
    যায় চলে যায় আকাশ গ্রহ অসীম তারায় তার…Read More

    4
    3 Comments
  • ফেরারী তোমার মনকে বলো

    – শরীফ এমদাদ হোসেন
    বলতে পারো কষ্ট কীসের?
    কষ্ট তোমার মনের মধ্যে
    উথাল পাথাল ঢেউয়ের মতো
    পেয়েও তুমি সব হারালে
    দুঃখ বিষাদ কান্না যতো।

    কীসের এতো বেদন তোমার ?
    নিজের কবর নিজেই খুঁড়ে
    কী যাতনা যাচ্ছ বয়ে
    এক লহমার দুনিয়াতে
    পেখম খুলে নাচছো আবার !

    থামাও তোমার হিংসা কালো
    দূর কর বদ চিন্তা চে…Read More

    4
    6 Comments
  • চাষ // শরীফ এমদাদ হোসেন

    এখান থেকে পাথুরে পাহাড় দেখা যায় না, তবু দেখি ঐশ্বরিক পাহাড়। হররোজ দেখি, নানান কেসেমের ছোট, বড় । যে পাহাড়ে হেলান দিয়ে ঘুমাতে যাই, কখনো মরেও যাই, আহা! মরেও সে যে কি প্রশান্তি!

    দুশ্চিন্তার পাহাড় থেকে নেমে আসা ভবিষ্যৎ দেখি। কত আনন্দের পাহাড়! ওখান থেকেই বহা ঝরনা পান করে বেঁচে থাকে ও’। প্রাগৈতিহাসিক আমল থেকে ধারা একই ।…Read More

    2
    1 Comment
  • সূ্র্য ওঠা ভোর
    =================
    –শরীফ এমদাদ হোসেন

    মিথ্যে আর ধোঁকাবাজির বাজারে আমি সর্বশান্ত যুবক, আমাকে দিয়ে কি আর প্রয়োজন?
    কি আছে আমার? আমি তো পারিনি কখনো কারো বুকের ব্লগে ঢু মেরে সর্বস্ব হাতড়াবার ? পারিনি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে অতোটা প্রিয়তম হবার। ঠোঁটের তিলক ছুঁয়ে পারিনি পেতে সুখ শৈশব ফিরে পাবার। তারপরও সব হারানোর আনন্দ মাখ…Read More

    1
    1 Comment
  • তিষ্ঠ হবো
    ================
    — শরীফ এমদাদ হোসেন
    কথাটা এমন ছিলনা, তবুও বলা–
    আমাদের দিনের শুরুটা ছিলনা ভালো
    তবু সেখানে প্রেম ছিল, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিলো
    ছিল নদী সরোবর পাখিদের কলরব
    আরো ছিল জড়িয়ে থাকার আকাঙ্ক্ষা অপার।

    আজ এই রৌদ্রতপ্ত দিনে ফুলগুলো মলিন বাতাসে
    ছড়ায়নি গন্ধ তার, শুকিয়েছে জলহীন
    মরু বালিকার রাঙা ঠোঁটে তৃষ্ণারা করুণ…Read More

    3
    4 Comments
    • আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না।

    • “হৃদয়ের কল্লোলে নদীও ম্রিয়মাণ হয়েছে জানি
      শতরঞ্জি মেলে থাকি তবু
      যদি মায়াবী রাত্রির দক্ষিণে একফালি চাঁদ উঁকি দেয়
      যদি নিষ্ঠার মাঠে ফোটে সামান্য ফুল
      তাতেই তিষ্ঠ হবো খুব
      সুতীব্র গন্ধের প্রয়োজন নেই আর ।” গভীর অনুভব দিয়ে গেল লাইনগুলো!

    • ফাগুনের আগুনমাখা শুভেচ্ছা।

  • Load More Posts
Skip to toolbar