Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বন্দি সন্তানের মা
    – শরীফ এমদাদ হোসেন

    দরজার চৌকাঠে বসে আছে দিন
    আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
    যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
    ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।

    মা— একটানা হাঁটছেন
    মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
    নিজেই নিজের পায়।
    চোখের কোণে একটুকুও জল নেই আর
    শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
    যেন…Read More

    4
    3 Comments
    • রাষ্ট্র তো আমরাই। রাষ্ট্রকে ঠিক করার দায়িত্বও আমাদেরই নিতে হবে।

    • আপনার লেখায় ফুটে ওঠা মাতৃত্বের হাহাকার ও রাষ্ট্রের নিস্পৃহতার চিত্রটি অত্যন্ত হৃদয়স্পর্শী, যা সমর সেনের প্রতিবাদী অনুভূতির কথা মনে করিয়ে দেয়। প্রতিটি পঙক্তি গভীর বেদনায় পূর্ণ এবং সন্তানের প্রতি মায়ের অবিচল ভালোবাসা এখানে এক অনন্য উচ্চতা পেয়েছে। আপনার এই শৈল্পিক প্রকাশভঙ্গি সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • লেখাটা পড়ে মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আপনার এই অসাধারণ লেখাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

  • চড়াই উৎরাই
    — শরীফ এমদাদ হোসেন

    দেখো, কেমন যেন থমকে আছে সবকিছু
    বাতাসের গতি, নদীর প্রবাহ, মেঘের আনাগোনা
    থমকে গেছে রোদের দুপুর, চলমান সময় —
    এমন করে চললে, চলবে কেমন করে
    স্বপনের ইঙ্গিতে দেখো তো কোনো মুগ্ধ পাঠ আছে কিনা, যা কিনা জাগাতে পারে নিথর নিস্তব্ধ পৃথিবীকে

    দেখো, দিগন্তের বর্ণচ্ছটায় যা কিছু দেখি, রূপে অরূপে, রং বাহারের খেলায়, জ…Read More

    2
    2 Comments
  • এ দেশ
    – শরীফ এমদাদ হোসেন

    তোমরা অল্পকিছু লোক,
    অথচ খোলসের ভেতরে থেকে চক্ষু গরম করো
    ভাবছো ভয় পেয়ে যাবে, বৃহৎ শক্তি তোমাদের সাথে

    জেনে রেখো, ভয় করে না এ বাঙালি জাতি
    অগ্নিগর্ভা এ দেশকে জিজ্ঞাসা করো—
    কারা উনসত্তরে করেছিলো আন্দোলন
    সত্তরের নির্বাচন, ন’মাসের স্বাধীনতার যুদ্ধ
    কারা কারা রাতের রূপকল্পে এঁকেছিলো হাসিঝরা সোনালি স্বপ্নের আগামী…Read More

    3
    2 Comments
    • ইতিহাস ভুলে নয়, ইতিহাস বুকে নিয়েই এগিয়ে যায় একটি জাতি।

    • যে জাতি বারবার রক্ত দিয়ে উঠে দাঁড়িয়েছে, তাকে ভয় দেখানো যায় না!

  • এই মাটি জানে
    – শরীফ এমদাদ হোসেন

    রাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
    তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
    ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
    ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।

    একটি শিশু জন্মালে রাস্তায়
    তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
    টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”

    জনতা দাঁড়ায় লাইনে
    আগে থেকে লেখা থাকে বানী
    চোখ শুধু ফেরানোর বাকি…Read More

    3
    3 Comments
    • প্রকৃতি যখন প্রতিশোধ নেয়, তার আগেই হয়তো আমরা হারিয়ে যাবো.. সুন্দর হয়েছে..

    • প্রকৃতি আর বাস্তবতার চমৎকার একটা মিশেল হয়েছে আজকের কবিতায়, ভালো লাগলো খুব!

    • ইতিহাস মাটির নিচে চাপা পড়ে থাকে না; একদিন সে নিজেই কথা বলে।

  • এ দেশ কী ডুবে যাবে?
    – শরীফ এমদাদ হোসেন
    গন্তব্যহীন জীবন আর কতদূর যেতে পারে?
    পৃথিবীর শেষ নদীও
    আছড়ে ফেলেছে সর্বহারা ঢেউ
    তবু কেন কাঁদছে নদী?
    টানছে উজানে?
    নিস্তরঙ্গ চায়ের কাপে ডুবে যাচ্ছে কথার সাগর
    চলছে কথাদের বিভাজন

    কোথায় দাঁড়িয়ে আছি?
    প্রতিদিন খুঁড়ছি কিনা নিজের কবর?
    প্রতিদিন বাজাচ্ছি…Read More

    5
    1 Comment
    • এই কবিতার প্রতিটি প্রশ্ন আমাদের সময়ের প্রতিধ্বনি।

  • ডাক দিও, তৈয়ার আছি
    – শরীফ এমদাদ হোসেন

    তৈয়ার আছি, ডাক পাড়লেই মাঝি হবো
    স্ববৈভবে বৈঠা ধরে পার হবো উজান গাঙের স্রোত
    ভয় বলে কিচ্ছুটি নেই
    চাইলে ঘন ডামাডোলে নামবো রাস্তায়
    সুখ দুঃখ গোনবার আর অবকাশ কই
    অঙ্গে জড়িয়ে শ্যামের বাঁশির বিষ,
    দৃঢ় প্রতিজ্ঞায় এঁকে দেবো নগ্ন পায়ের ছাপ
    মনের উত্তাপ
    যদি মন চায়, ডাক দিও তাহলেই বুঝবে
    ফাগুনের রক্…Read More

    4
    2 Comments
    • শব্দে শব্দে সাহস, চিত্রকল্পে চিত্রকল্পে প্রতিরোধের দীপ্তি

    • অনবদ্য কবিতা!
      কবিতায় এমন প্রত্যয়ী, দৃপ্ত কণ্ঠস্বর আরো চাই কবি।

  • রঙমঞ্চের রাজনীতি
    – শরীফ এমদাদ হোসেন

    রাজধানীর মাঝখানে বিশাল রঙমঞ্চ
    সেখানে প্রতিদিন নাটক হয়—নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, নতুন পতাকা।
    তবে দর্শকরা জানে চরিত্রগুলো পুরোনো, শুধু কস্টিউম বদলায়।

    একদিন পাহাড় নড়ে উঠল!
    মানুষ চমকে গেল, বলল, “সুবহানাল্লাহ! প্রকৃতি বদলে যাচ্ছে।”
    কিন্তু এক বৃদ্ধ হাসলেন আর হাদীসের বানী উচ্চারণে বললেন,…Read More

    3
    1 Comment
  • চলো
    – শরীফ এমদাদ হোসেন
    চলো আমরা, সভ্যতার ট্রেনে চড়ে নীতি আওড়াই
    চোখের মোড়কে তুলে রাখি অশ্রুর প্লাবন
    আত্মহননের পথে আর না বাড়াই পা
    দুঃখ কী আর?
    মরছে ভাই বন্ধু চেনাজানা গাঁয়ের স্বজন
    আমার কী যায় আসে তাতে
    পরাণের ভেতরেই থাক তুমুল যুদ্ধের আয়োজন।

    চলো, আজ মানুষে মানুষে ভরিয়ে দেই
    ধ্বংসোন্মুখ বসুধা ভাগাড়
    নষ্ট বেদীতে রাখি মৃতের প্রেতচ্ছায়া
    হৃদয়ের…Read More

    3
    6 Comments
    • আমার খুব ভালো লেগেছে

    • কবিতাটি পড়তে পড়তে মনে হলো, আমরা হয়তো ধ্বংসের দিকে এগোচ্ছি না; বরং ধ্বংসের সঙ্গে বসবাস করাকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি।

    • এমন তীক্ষ্ণ কবিতা আরো চাই কবি, যে কবিতা বিদ্ধ করবে আমাদের কাপুরুষ হৃদয়টাকে, জাগিয়ে তুলবে আমাদের ভেতরের চেতনাকে!

  • যন্তর মন্তর ঘরে
    – শরীফ এমদাদ হোসেন

    চলো রোদকে শুকাতে দেই
    কোলে করে নিয়ে আসি ফসলের মাঠ
    নদীগুলি গুছিয়ে রাখি আলমারিতে
    পাহাড়সমেত ঝরণায়ও ভরে ফেলি বুকের পকেট
    তারপর আকাশকে নামিয়ে এনে ব্যাগে ভরে রাখি
    তারাগুলো ছড়িয়ে দেই আলোহীন অসুখের ঘরে
    ভালোবাসা চুলোয় ভরে বিশ্বাসেরে বসাই যাদুঘরে

    চলো দেশটারে পুড়িয়ে করি ছাই
    মানুষগুলো করি অঙ্গার
    রাজপথে বসাই মেল…Read More

    2
    4 Comments
    • একেবারে অভাবনীয় চিত্রকল্পের মিছিল, কিন্তু এই খেয়ালি রূপকের আড়ালে যে ধারালো সমাজ-সমালোচনা লুকিয়ে আছে, সেই চমকটা অনবদ্য, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মত! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • চিত্রকল্পগুলো ভয়ংকর সুন্দর।

  • জানো?
    — শরীফ এমদাদ হোসেন

    বলতো, এই বৃষ্টির মইধ্যে কে কেমন করে এলে?
    সুমন কইলো, আমি ভিজ্জা আইছি স্যার
    পরম কইলো, কচুর পাতা মাথায়
    আর আমি?
    বাবার মাথাল নিয়ে….
    বাবা গেলেন আউশের খেতে, মস্ত বড় চিন্তা মাথায় নিয়ে
    বৃষ্টি আর কতখানি ভেজায় তারে!
    ওদিকে মায়ের ঘরে আর চোখে একহাঁটু জল,
    বোনের কান্না

    ফকরুল, কি খাইছো আইজকা সকালে?
    ডুটি সেদ্ধ…Read More

    5
    10 Comments
  • একমাত্র কবিই জানে
    ~ শরীফ এমদাদ হোসেন
    একমাত্র কবিই জানে একটা শিশিরবিন্দুর বুকে
    কতগুলো ভোর নীল হয়ে কাঁপে
    একটা শুকনো পাতার শিরায়
    কতগুলো বসন্তের সবুজ রক্ত ঘুমিয়ে থাকে।

    একমাত্র কবিই জানে একটা নদীর নীরব বাঁকে কতগুলো ডুবে যাওয়া নৌকার দীর্ঘশ্বাস জমে
    একটা জানালার কাচে
    কতগুলো অনুপস্থিত মুখ কুয়াশা হয়ে নামে।

    একজন…Read More

    4
    9 Comments
  • স্বর্গের বসন্ত বাহার
    — শরীফ এমদাদ হোসেন

    রোদ্দুর ভুলে গেছি। পাহাড়, নদী
    ভুলে গেছি আষাঢ় শ্রাবণ। ভেজে না বৃষ্টিতে সেই সুপারি বাগান পানের বরজ। গগনে গর্জে না মাতাল বাতাস
    বাঁশের পাতার ফাঁকে তাকায় না সেই ভীরু চোখ
    মুগ্ধ বোতামে টিপে জানায় আসো
    মুহূর্তে আনন্দ করি দেহ মেলি দাঁড়ের লাহান
    খুলে দেই ময়ূর পেখম।

    আউশ ধানের ক্ষেতে কোড়া পাখি ডাকে…Read More

    7
    10 Comments
  • কায়াহীন কারাগার
    ~ শরীফ এমদাদ হোসেন

    কত আর লিখবো দেয়াল লিখন
    দুষ্টচক্রের
    মনের দেয়ালে ভরা জঞ্জাল যতো,
    পারিনি উপড়াতে আজও
    আজও কুহকের অন্ধকারে ডুবে আছে মন
    অসুখের মতন
    পারিনি ছাড়াতে তারে, পারিনি তাড়াতে তারে
    আরো তারে আঁকড়ে ধরে বারেবার
    ভাবি, এই ছিলো নেশার স্বপন আগেকার।

    কত আর বলবো ভালোবাসি দেশ মাটি, মা,
    মায়ের ভাষা
    বুকের ভেতরে রাখা…Read More

    5
    2 Comments
  • মনের দিশা
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন এক জটিল বাগান
    সে বাগানে কখনো রোদ কখনো মেঘ
    বৃষ্টির দেখা নেই মোটে
    দুঃখ বিবাদগুলি কেবলই খুঁচিয়ে খুঁচিয়ে ওঠে
    তাই তো মন ফেরী করি রোজ
    পাই না কোথাও মনের মতো একটি মনের খোঁজ
    তুমিও কী মন হতে ধীরে ধীরে হচ্ছো নিখোঁজ?

    মন থেকে কাউকে মুছে ফেলা বড্ড কঠিন
    মন চলে মনের কাছে বিরতি বিহীন।

    যদি চাই আল…Read More

    2
    3 Comments
  • ভালো হতো যদি
    ~ শরীফ এমদাদ হোসেন
    যেতে যেতে মনে হয় ফেলে আসা দিন
    ভালো ছিলো স্নেহ ছিলো দ্বেষ দোষ হীন।
    ভালো ছিলো দেশ দশে ভালো ছিলো নদী
    ভালো ছিলো গাও গ্রাম ভালো হতো যদি
    হাট ঘাট জল বায়ু লেখা পড়া আর
    দ্রোহে ভরা মন প্রাণ ছলা কলা তার।
    ভালো হতো যদি পিতা ভালো হতো ছেলে
    ভালো হতো নীতি বোধ ঠিক শিক্ষা পেলে।
    ভালো হতো যদি দেশে বখে গে…Read More

    4
    3 Comments
    • ফেলে আসা দিনের জন্য দীর্ঘশ্বাস…… 🍂

    • সমাজের নানা অসংগতির প্রতি সুন্দর প্রতিবাদ। চমৎকার।
      এমন ‘ভালো হতো’র স্বপ্ন আমাদের সবারই। 💙

    • ‘ভালো হতো যদি’—আসলে আমাদের সবার অপূর্ণ স্বপ্ন।

  • গন্তব্যহীন যাত্রা
    – শরীফ এমদাদ হোসেন

    সমস্ত ভোরের কুয়াশা আমি বুনে দিয়েছি
    জাহ্নবীর ভাঙা ঢেউয়ে
    যেন নির্বাসিত রাম অযোধ্যার দিকে তাকিয়ে
    হারিয়ে ফেলেছে প্রত্যাবর্তনের পথ।

    কথা ছিল,
    তোমার পদচিহ্ন মেপে নেব সন্ধ্যার বালুকায়
    অথচ দেখি, সে বালি মহাভারতের ভস্ম অবশেষ
    যেখানে দ্রোণের ভাঙা ধনুক, এখনও রক্তিম
    শব্দ তোলে।

    স্বজনেরা দূরে গেল…Read More

    4
    3 Comments
  • যন্ত্রের পৃথিবীতে
    – শরীফ এমদাদ হোসেন

    শৈশবে একটুও হাঁটিনি
    এখন দেখি যা কিছু পথ হেঁটে গেছি জীবনভর
    তার সবই ছিলো শৈশবে
    সবই ছিলো মায়ের আদরে বাবার স্নেহে
    স্বনির্ভর আর হলাম কোথায়?

    রাস্তা পেরোলেই যখন আর দেখা যায় না, মায়ের ঘর- বাবার বাড়ি, ধানী জমি- ছোটদিয়ার বিল
    তখন চোখে বর্ষা নামে—
    শৈশবের হাঁটাহাঁটি বাড়িয়ে দেয় যন্ত্রণানুভূতি

    পিঠাপিঠি ভ…Read More

    1
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar