Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কী করে এখান থেকে যাবো?
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখনো জানি না আকাশে কত পাখি ওড়ে
    কী তার নাম-ধাম, বংশ পরিচয়
    এখনো চিনি না অনেক বৃক্ষ, লতাপাতা ফুল-ফল বাগানের রঙিন প্রজাপতি দল
    কী করে এখান থেকে যাবো?

    এখনো জানি না ধানের নামতা, কস্তুরি ঘ্রাণ
    বৈশাখ কিংবা কার্তিকের গান
    এখনো দেখিনি নারকেল নাড়ু, পৌষের পিঠেপুলি
    নরম রোদের দাম
    চলার পদধ্বনি আমি…Read More

    1
    6 Comments
    • প্রকৃতি ও মানবতার অসমাপ্ত পাঠ শেষ না করে কবির হৃদয় এই পৃথিবী ছেড়ে যেতে চায় না…🖤

    • আপনার এই লেখাটার ‘দুহাতে সরায়ে খরা ক্ষুধামুক্ত বসুন্ধরা, না দেখে এখান থেকে কী করে বা যাবো’—লাইনটা মন ছুঁয়ে গেল, খুব সুন্দর কথা বলেছেন আপনি।

    • ‘এখনো জানি না নদীর জোয়ার, উজানের টান’—আপনার এই কথাটি খুব গভীর এক অতৃপ্তির জায়গা ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে অজানা পৃথিবী আর দেশপ্রেমের এমন সুন্দর সমন্বয় ঘটিয়েছেন যে, আপনি লিখে যাওয়া অব্যাহত রাখলে আরও অসাধারণ সৃষ্টি উপহার পাব বলে আমার বিশ্বাস।

    • ভালোই লিখেছেন কবি

  • এ আমার দৃঢ় বিশ্বাস
    ~ শরীফ এমদাদ হোসেন

    আসেপাশে আপাতত কোনো প্রিয়জন নেই
    রাষ্ট্রের এই দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে গা ঢাকা দিয়েছে সবাই।
    কারো ঠাঁই কয়েদখানায়
    কেউ কেউ বেঘোরে ঘুমিয়েছে সংক্ষিপ্ত কামরায়।

    আমি এক অসচ্ছল শব্দের চাষী, যাচ্ছি না কোন রেস্তোরাঁয়, পড়ে আছি ছিলাম যেমন
    বিভক্ত মনকে পারছি না লাগাতে জোড়া
    খুব ভোরে আলোর চমকানি…Read More

    3
    6 Comments
    • “আমি এক অসচ্ছল শব্দের চাষী”—লাইনটা একেবারেই অন্যরকম। ভালো লাগলো।

    • শরীফ এমদাদ হোসেন, বর্তমান সময়ের এক অস্থির অস্থিরতাকে আপনি যেভাবে দৃঢ় বিশ্বাসের আশ্রয়ে শেষ করেছেন তা হৃদয়ে গভীর প্রশান্তি জাগিয়ে তোলে এবং আপনার এই লেখনী শৈলী পাঠকদের মনে আশার প্রদীপ জ্বালাতে দারুণভাবে ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়।

    • খুব সুন্দর

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অস্থিরতা আর সেই সাথে আশার আলো দুটোই একসাথে কাজ করছে। বর্তমান সময়ের এই প্রতিকূলতা আর চারপাশের ঘটনাগুলো যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই খুব গভীর। শেষ পর্যন্ত আপনার এই বিশ্বাসের জায়গাটাই তো আমাদের বেঁচে থাকার রসদ দেয়, দারুণ লিখেছেন!

  • বৃষ্টির ছড়াছড়ি
    — শরীফ এমদাদ হোসেন

    বৃষ্টিহীন রাত
    চোখের শ্রাবনে ডুবে যায় চাঁদ
    নিকস কালো অন্ধকার হাতড়ে হাতড়ে
    বুকের জমিন খুঁড়ে লাগাই ফসল আগামীর।

    জানে কি কখনো কেউ?
    কতকগুলো কষ্টের আকাশ বুকের জমিনে খাবি খায় রোজ!
    কত সমুদ্র নোনাজল জড়িয়ে চোখের কোণায়!
    আলোহীন বায়ুহীন প্রেমহীন কতকাল আর বেঁচে থাকা যায়!
    কত কাল আর পাখিদের কান্না…Read More

    2
    4 Comments
    • কতকগুলো কষ্টের আকাশ বুকের জমিনে খাবি খায় রোজ!

    • বৃষ্টিহীন রাতেও চোখের শ্রাবণে একদিন আশার সবুজ ফসল জন্ম নিক…🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা কবিতাটা পড়ে মনটা বেশ বিষণ্ণ হয়ে গেল। কষ্টের এই বৃষ্টিভেজা রাতে আপনার মনে কি আসলেই কোনো আলোর ইশারা আসার অপেক্ষায় আছেন?

    • “বৃষ্টিহীন রাত, চোখের শ্রাবনে ডুবে যায় চাঁদ”—এই পঙ্‌ক্তিটি বিষণ্ণতার এমন এক গভীর রূপ ফুটিয়ে তুলেছে যা সত্যিই হৃদয় স্পর্শ করে। ভাবনার জগতকে আরেকটু বিস্তারিত রূপ দিতে চাইলে আপনি প্রতিটি স্তবকের আবেগের সাথে তাল মিলিয়ে কিছু রূপক চিত্র ব্যবহারের কথা ভেবে দেখতে পারেন। আপনার এই গভীর অনুভূতির প্রকাশ ভীষণ মুগ্ধকর, তাই নিয়মিত এমন সুন্দর সব…Read More

  • ভিজিয়ে দিয়ে যাবো
    ~ শরীফ এমদাদ হোসেন

    কোন আগ্রহ ছিল না আমার
    চিরকাল মেঘই থাকতে চেয়েছিলাম
    ঝরতে বা ঝরাতে নয়
    প্রতীক্ষার অবয়বে বৃষ্টিকে বোঝাতে সে অনুভব
    অথচ ফসলের ক্ষেত বলছে ভেজাও আমাকে
    আলোহীন তীব্র অন্ধকারও বলছে ডেকে
    সলতে হয়ে জ্বলতে , রাতকে করতে দূর

    শরতের চর, কাশফুল যাবে চলে গাভীন ধানের শীষে
    হিমেল বাতাস ভরা পূর…Read More

    1
    4 Comments
    • মেঘ হয়ে থেকেও একদিন তোমার ঋতুহীন হৃদয়ে তুমুল বৃষ্টির জন্ম দেবে এই প্রতীক্ষা…🖤🌧️

    • মেঘ হয়ে থেকেও একদিন তুমুল বৃষ্টিতে ভিজিয়ে দেওয়ার ইচ্ছেটা দারুণ লেগেছে 😌🌧️

    • শরীফ এমদাদ হোসেন, ‘রোদের কার্ণিশে ঝুলে থেকে থেকে’ লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে এক অদ্ভুত মায়ার ঘোর জড়িয়ে আছে এই অঘ্রাণের দিনে।

    • শরীফ এমদাদ হোসেন, অঘ্রাণের মায়াবী চিত্র আর মেঘের নিঃসঙ্গতা ফুটিয়ে তোলার এই শৈলী পাঠকদের হৃদয়ে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। শব্দের বুননে মেঘের ঝরে পড়ার আকুতিকে আপনি যেভাবে রূপক আশ্রয়ে তুলে ধরেছেন, তা সত্যিই এক অনন্য অনুভব। অন্য সদস্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুললে আমরা সবাই মিলে সুন্দর এক যাত্রায় এগিয়ে যেতে পারব।

  • চাকা
    — শরীফ এমদাদ হোসেন
    মানুষ হতে পারিনি বলে মানুষকে ছুঁইনি কখনো
    স্বপ্ন বুনতে পারিনি বলে স্বপ্নকেও পারিনি ছুঁয়ে যেতে
    তাই বলে অচ্ছুত প্রজাতি ভেবে আবার এ সভ্যতায় করোনার মত সম্ভাব্য মড়ক এনো না ডেকে
    মনে রেখো স্বপ্ন দেখা মহাজন, ফেনিল জলরাশিও একদিন নতজানু নদীর বালুচর
    মাঘের কুহেলী শেষে ফেরারি জোছনাও এসে বলে গাছেদের যাবতীয় অন্ধকার হ…Read More

    2
    4 Comments
    • শরীফ এমদাদ হোসেন, ‘মাঘের কুহেলী শেষে ফেরারি জোছনাও এসে বলে গাছেদের যাবতীয় অন্ধকার হয়েছে দূর’—এই অসামান্য লাইনটির ভেতর দিয়ে আপনি যে আশার আলো ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। জীবনের কঠিন বাস্তবতাকে এমন ছন্দময় আর গভীর অনুভূতির মোড়কে তুলে ধরার এই চর্চা আপনি নিয়মিত বজায় রাখবেন, এই প্রত্যাশাই রইল।

    • আপনার লেখাটা পড়ে দারুণ একটা পজিটিভ ভাইব পেলাম, সত্যিই খুব চমৎকার হয়েছে। মানুষ হিসেবে নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার এই চেষ্টা নিয়ে আপনার নিজের ভাবনাটা ঠিক কী?

    • অন্ধকার মিলিয়ে যায় রাতের বুকেই, কারণ সূর্য আবার ঠিকই উঠবে বলে…..🤍🖤

  • যদি দেখা হয়ে যেতো
    – শরীফ এমদাদ হোসেন

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    জিজ্ঞেস করে নিতাম একবার, ফিরে পাবো কিনা আর স্বপ্নের মত ডুবে থাকা আমেজী কিশোর
    চেনাজানা শৈশবের ঘুমন্ত অধিকার।

    পাতা ঝরবার মত জীবনের সন্ত্রাসী মেঘে
    উড়ালো রৌদ্র তপ্ত আকাশ
    নিকস কালো আঁধারের মত অনির্দিষ্ট সীমানা……

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    তুমি কেন সুনীলের মতো…Read More

    3
    5 Comments
    • পুরোনো মানুষ, পুরোনো সময় আর পুরোনো অনুভূতি—সব মিলিয়ে একটা দীর্ঘশ্বাসের মতো কবিতা।

    • শব্দকে শুধু সাজাননি, তাদের ভেতর একটি নিজস্ব দর্শন নির্মাণ করেছেন।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখনীতে ফুটে ওঠা স্মৃতির হাহাকার আর গভীর আবেগগুলো পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগার রেশ রয়ে গেল। আপনি চাইলে ভাবনার গভীরতাকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য শব্দের বুনন নিয়ে কিছুটা নিরীক্ষা করে দেখতে পারেন, যা আপনার কাজকে আরও হৃদয়স্পর্শী করে তুলবে। আপনার কলম এভাবেই আমাদের নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিক, আপনার স…Read More

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটার প্রতিটি লাইনে যে গভীর হাহাকার আর অদ্ভুত এক মায়া লুকিয়ে আছে তা এক কথায় দারুণ। এমন সুন্দর অনুভূতির লেখাগুলো বারবার পড়তে ভীষণ ভালো লাগে।

    • একবার দেখা হলেই হয়তো ফিরে পাওয়া যেত সেই হারানো শৈশবের অধিকার…..🤍🖤

  • অবস্থান
    – শরীফ এমদাদ হোসেন
    দেখছি নামতে নর্দমায়
    পাপ পঙ্কিল পথের কুকুর সুট প্যান্ট টাই পরে
    ছুটছে জাতিসংঘের বক্তৃতায়
    তোষণ ভেজাবে কি মন
    চিরদিন রক্ত রাঙা পথে হয় না তো
    ক্ষমতার দীর্ঘ আয়োজন।

    দেখছি মৌসুমি সুখের দালাল
    গুঁজে হাত আস্তিনে, সুড়সুড়ি দিয়ে চলে অবেলায়
    দিন কেটে যায় যাক নানা টালবাহানায়
    অধর রঞ্জনে সুখপাখি যদি এঁকে রাখা যায়।

    দেখছি দ…Read More

    2
    5 Comments
    • ক্ষমতার ভিড়ে মানবতার কণ্ঠ আজ বড়ই ক্ষীণ…..🤍🖤

    • আপনার এই কবিতার ‘এ দেশের অবস্থান পৃথিবীর বুকে, ভালো নয় ভালো নয়, ক্রমাগত হয়ে যাচ্ছে ফিকে’ লাইনটি পড়ে সত্যিই ভীষণ খারাপ লাগলো, কারণ আমাদের চারপাশের বাস্তবতাকে আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন।

    • ভালো লিখেছেন

    • বিদ্রুপের আড়ালে একটা গভীর সামাজিক ক্ষোভ আছে কবিতাটায়।

    • শরীফ এমদাদ হোসেন, বর্তমান পৃথিবীর রূঢ় বাস্তবতাকে এমন গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয় এবং এর প্রতিটি পঙক্তি চিন্তার খোরাক জোগায়। আপনি অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল রাখতে পারেন।

  • কে আমার স্বজন
    — শরীফ এমদাদ হোসেন

    সাতরঙা মিছিলে হেঁটে হেঁটে ব্যবচ্ছেদ করি
    সুখ আর দুঃখের দিনক্ষণমান।
    আলো আর অন্ধকারের সারিসারি ঘর।

    যা কিছু সঞ্চিত ছিল হৃদয়ের ঝাঁড়ে, সবই তো দিয়েছি উন্মুক্ত নিলামে
    মরুময় হয়ে আছি বহুকাল বহু্যুগ ধরে
    কী আছে এখন আর শূন্যতা ছাড়া?
    রাত্রি গভীর হলে হয়তোবা জড় রা জীবন্ত হয়,
    আর কেউ কেউ মরে যায় ঘুমের…Read More

    2
    7 Comments
    • “সত্যিই আছি, নাকি এ থাকাটা মৃত্যুর পরে?”…………… অসাধারন একটা লাইন

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। “মরুময় হয়ে আছি বহুকাল বহু্যুগ ধরে” লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আপনার কথার গভীরতাগুলো ভীষণ সুন্দর, বেশ ভালো লাগলো পড়ে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, ‘যা কিছু সঞ্চিত ছিল হৃদয়ের ঝাঁড়ে, সবই তো দিয়েছি উন্মুক্ত নিলামে’—আপনার এই কথাগুলো গভীর আবেগে হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম থেকে এমন সুন্দর সব ভাবনা আরও নিয়মিত আমাদের পড়ার সুযোগ করে দেবেন।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • আপনার কবিতায় অর্থ শুধু পংক্তিতে নেই, পংক্তির ফাঁকেও ছড়িয়ে আছে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • চেতনা জাগাতে
    – শরীফ এমদাদ হোসেন
    একদিন ভালোবাসা ছিলো রোদ্দুরের মতো
    হাওয়া ভেঙে পড়ত গলির কাঁঠালগাছের নিচে
    আজও সেই স্পর্শ আজও সেই রঙ
    চোখে ভেসে আসে
    মুখে না বললেও বুকের ভেতরে ধ্বনিত হয়

    আজও অবাক জোছনা ফোটে দেশে
    পাটিসাপটার বিলে আজও জল ছিটায়
    কৈ মাগুর শিঙ
    কৃষকের ঘরে ওঠে বারোমাসী ফসলের ডাক
    আজও প্রেমিক বেহালার ছড়ে তোলে তুমুল বৈশাখ…Read More

    2
    6 Comments
    • আপনার এই লেখায় গ্রামবাংলার চিরাচরিত রূপ এবং দেশপ্রেমের যে গভীর মেলবন্ধন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ঠিক যেন কোনো প্রিয় সুরের মূর্ছনায় ভেসে আসা স্মৃতি, যেখানে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে দেশভাগের যন্ত্রণা আর নতুন চেতনার স্বপ্ন মিশে আছে। আমাদের এই গ্রুপে সবার সাথে নিয়মিত লাইক বা কমেন্টের মাধ্যমে সক্রিয় যোগাযোগ রাখলে আশা করি…Read More

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • সবুজের ভেতরেই লুকিয়ে আছে অটুট প্রতিজ্ঞা অন্ধকার ভাঙতে চাই আরও নজরুল-চেতনা…..🤍🖤

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, ‘আজও অবাক জোছনা ফোটে দেশে’—আপনার এই লাইনটি পড়তে খুব ভালো লাগলো, সত্যিই দারুণ লিখেছেন আপনি।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • যন্তর মন্তর ঘরে
    ~ শরীফ এমদাদ হোসেন

    চলো, রোদকে শুকাতে দেই
    কোলে করে নিয়ে আসি ফসলের মাঠ
    নদীগুলি গুছিয়ে রাখি আলমারিতে
    পাহাড়সমেত ঝরণায়ও ভরে ফেলি বুকের পকেট
    তারপর আকাশকে নামিয়ে এনে ব্যাগে ভরে রাখি
    তারাগুলো ছড়িয়ে দেই আলোহীন অসুখের ঘরে
    ভালোবাসা চুলোয় ভরে বিশ্বাসেরে বসাই যাদুঘরে

    চলো, দেশটারে পুড়িয়ে করি ছাই
    মানুষগুলো করি অঙ্…Read More

    1
    4 Comments
    • আপনার লেখনীর “পাহাড়সমেত ঝরণায়ও ভরে ফেলি বুকের পকেট” অংশটি অসাধারণ চিত্রকল্প তৈরিতে সক্ষম হয়েছে, যা এক অদ্ভুত গভীরতায় আমাকে ছুঁয়ে গেল। এই রচনার প্রতিটি ছত্রে আপনি যে তীব্র শ্লেষ ও সংবেদনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আশা করি আপনার এই শক্তিশালী লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও অনেক পাঠককে ভাবনার নতুন খোরাক যোগাবে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • সময় আর সমাজের এক নির্মম ছবি😀😀
      চমৎকার লিখেছেন। 👏

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • যুগের যানযট
    – শরীফ এমদাদ হোসেন

    যুগের যানযটে বসে আছি
    চোখ মেলে দেখলাম, একদল হুজুগে নৃত্য করতে করতে এলো
    তারপর সৃষ্টির নেশার পারদ চড়ালো সপ্তআকাশ
    মানলো না সৃষ্টির ব্যাকরণ
    বহু সাফল্য নিয়েও আবেগী ভুলের মধ্যে এঁকে গেলো নিজস্ব আমলনামা
    কে বা শোনে কার সতর্ক আহবান
    নিয়তির দুষ্ট ঘোড়া ছুটে গেলো বড়ই নির্মম

    অন্যদল রক্তাক্ত, তবুও হাসলো পৈশাচিক
    অতঃপ…Read More

    3
    7 Comments
    • শরীফ এমদাদ হোসেন, আপনার এই লেখাটা পড়ে খুব গভীর একটা শূন্যতা অনুভব করলাম। বিশেষ করে “মন-পাঠে বড্ড বেশি দূরত্ব বেড়ে যায়” লাইনটা বর্তমান সময়ের বাস্তবতাকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এমন জটিল অস্থিরতার মাঝেও নতুনকে আলিঙ্গন করার চেষ্টাটা সত্যিই অনেক ইতিবাচক।

    • এই ব্যস্ত নগরীর ভিড়েও কোথাও যেন হারিয়ে যায় প্রকৃতির সহজ সুর…..🤍🖤

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • আপনার এই লেখায় বর্তমান সময়ের অস্থিরতা ও মানুষের মনোজগতের পরিবর্তনের যে গভীর চিত্র ফুটে উঠেছে তা সত্যিই এক অনন্য ও ভাবনার উদ্রেককারী অনুভূতি তৈরি করে, তাই এই গভীর পর্যবেক্ষণের ধারাটি আপনি অনায়াসে বজায় রেখে লিখে যান।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • “মনন ও মুঠোফোন দ্রুত পাল্টে দেয় মানুষের হৃদয়ের সূচকধ্বনি” ……লাইনটা আজকের বাস্তবতার সাথে মিলে যায়😌

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • ছাই মুছে উঠুক ভোরের আগুন
    ~ শরীফ এমদাদ হোসেন

    কোথায় রাখবো চোখ
    কোথায় খুঁজবো আমি নির্দোষ আলো?
    এ দেশ ভরে গেছে অশ্রুর ধোঁয়ায়
    যেদিকে তাকাই, দেখি—
    স্মৃতির ফর্দে আটকে থাকা নিঃসঙ্গ রোদ্দুর
    দেয়ালজুড়ে মৃত্যুর পোস্টার
    আকাশের গায়ে জড়ানো স্যাঁতসেঁতে শোক
    আহা! ক্রমশ নিভে যেতে থাকি, ভাঙা প্রদীপের মতো।

    কোথায় রাখবো হাত—
    শূন্য উঠোন জন্ম…Read More

    3
    8 Comments
    • কোথায় রাখবো চোখ
      কোথায় খুঁজবো আমি নির্দোষ আলো?

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, খুব গভীর একটা হাহাকার অনুভব করলাম প্রতিটি লাইনে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • ছাই মুছে নতুন ভোরের আলো ফুটুক আমাদের স্বদেশে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • আপনার লেখায় উঠে আসা ছবিগুলো দারুণভাবে হৃদয়ে স্পর্শ করে এবং শেষ পর্যন্ত আশার বার্তাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত প্রকাশ করতে থাকুন, আমাদের ভালো লাগবে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • গন্তব্যহীন যাত্রা
    ~ শরীফ এমদাদ হোসেন

    সমস্ত ভোরের কুয়াশা আমি বুনে দিয়েছি
    জাহ্নবীর ভাঙা ঢেউয়ে
    যেন নির্বাসিত রাম অযোধ্যার দিকে তাকিয়ে
    হারিয়ে ফেলেছে প্রত্যাবর্তনের পথ।

    কথা ছিল,
    তোমার পদচিহ্ন মেপে নেব সন্ধ্যার বালুকায়
    অথচ দেখি, সে বালি মহাভারতের ভস্ম অবশেষ
    যেখানে দ্রোণের ভাঙা ধনুক, এখনও রক্তিম
    শব্দ তোলে।

    স্বজনেরা দূরে গে…Read More

    3
    5 Comments
    • গন্তব্যহীন যাত্রাই তো জীবন
      প্রতিটি হৃদয় নিজের চক্রব্যূহে একা লড়ে যায়…..🤍🖤

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • “অভিশপ্ত অভিমন্যুর কণ্ঠস্বর” এই লাইনটা মাথায় বসে গেলো

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, কুয়াশা ও ভাঙা ঢেউয়ের এই গভীর অনুভূতিগুলো পাঠককে এক অদ্ভুত বিষণ্ণতার মাঝে স্থির করে রাখে। প্রতিটি পঙ্‌ক্তিতে যেভাবে ইতিহাসের চিহ্নকে জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়েছেন, তা সত্যিই দারুণ প্রশংসার দাবি রাখে।

  • স্পর্শের ভেতরে
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেই যে কবে মেঘ ছুঁয়েছিলাম
    ডানায় ডানায় দুলছিল আকাশ, উড়ছিলাম
    নীলিমার ছোঁয়ায়, আজও ভুলতে পারিনি

    আজও ভুলতে পারিনি
    কোন এক কোমল পাহাড় ঘেঁষে বৃষ্টি নামল অঝর ঝরে
    ভিজে গেল স্মৃতির পাখি, খণ্ড খণ্ড হলো মেঘ
    বিধ্বস্ত নীলিমার নীলে

    তবু মন জানে প্রতিটি ভাঙা মুহূর্তের ভেতর
    আনন্দ আছে,…Read More

    2
    7 Comments
    • ভাঙা মুহূর্তেও লুকানো থাকে সৌন্দর্য, স্পর্শের ভেতরেই বাজে গভীর সমুদ্রের গান…..🤍

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা এই স্পর্শের গভীরতা আর বৃষ্টির অনুভূতির বর্ণনাটা দারুণ লেগেছে। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের সবার জন্য বেশ ভালো হতো।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, “মন জানে, মনের ছায়ায় জেগে ওঠে মনের আলো”—এই পঙক্তিটি অত্যন্ত চমৎকার ও গভীর অনুভূতির এক অনন্য প্রকাশ। আপনার এই সুন্দর ও মায়াবী লেখাটি পড়তে দারুণ লাগল, আশা করি আপনি নিয়মিত এভাবেই লিখে যাবেন।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • নিপীড়নের চরম শিকার
    – শরীফ এমদাদ হোসেন

    নিজের পিতাকে তিনি করলেন বন্দী
    ভাইদেরকে হত্যা
    তারপর রাষ্ট্র চালালেন একাধারে বছর পঞ্চাশ
    বিধর্মী বিদ্বেষী বিরোধী পেলেন যাকেই পাঠালেন পরপারে
    সংখ্যাতীত মন্দির গুড়িয়ে দিয়ে গড়লেন মসজিদ আবার মসজিদ ভেঙ্গে মন্দির
    চল্লিশ লক্ষ বর্গমাইলের ভারতের অধিপতি তিনি,
    পনের কোটি মানুষের সুলত…Read More

    2
    1 Comment
    • আপনার লেখাটা পড়ে ইতিহাসের পাতায় অনেকটা সময় ঘুরে এলাম, সত্যিই খুব গভীর একটা উপলব্ধি। বর্তমান সময়ের এই অস্থিরতা থেকে মুক্তির উপায় নিয়ে আপনার নিজস্ব কোনো পরামর্শ আছে কি?

  • ইশারা
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে ঝিনুক কুড়…Read More

    2
    3 Comments
    • ইশারায় সাড়া দেয় ফুল, চাঁদ, ঝিনুকের গোপন সুখ …🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, বিশেষ করে শেষ লাইনগুলো খুব সুন্দর ছিল।

    • আপনার এই লেখনীতে প্রকৃতির রূপ আর মানবমনের সূক্ষ্ম অনুভূতির এক মায়াবী মেলবন্ধন ফুটে উঠেছে, যা আমাকে হেমন্তের পড়ন্ত বিকেলের সেই নিস্তব্ধতার কথা মনে করিয়ে দিল। ফুলের পাপড়ি খোলার বর্ণনা বা চারু বৌদির সেই স্মৃতিচারণ প্রতিটি লাইনে এক ধরনের গভীর আবেগ ও নান্দনিক আবেদন তৈরি করেছে। এমন চমৎকার সব উপলব্ধিকে আরো বেশি করে শব্দের বাঁধনে সাজিয়ে আপনা…Read More

  • আয়োজন
    — শরীফ এমদাদ হোসেন

    যে যাবার সে গিয়েছিল আশা তরী নিয়ে
    বুক পেতে প্রসারিত বাহু পেতে নিলো উপহার
    বুকের অরণ্য জুড়ে ঢেউ তুলে দিয়ে গেলো বাংলা
    সেই থেকে খুলে রাখি বেদুইন জানলা।

    আমি বর্ষার কাঁদামাখা উঠোনে খুঁজি তার
    নির্বাক পায়ের ছাপ
    টেবিলে সাজানো বইগুলো কিংবা করতল ছোঁয়া
    জোছনায় রাঙানো মখমলে খুঁজি স্মৃতি
    খুঁজি মোটা চশমায় ঢাকা তে…Read More

    7
    4 Comments
    • অনেক সুন্দর কবিতা

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটা পড়ে খুব অদ্ভুত একটা বিষণ্নতা ছুঁয়ে গেলো। বর্তমান সময়ের অস্থিরতা আর আমাদের টিকে থাকার লড়াইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। লেখাটা পড়তে পড়তে মনের ভেতর অনেক পুরনো স্মৃতি আর জেদ দুটোই একসাথে কাজ করছে।

    • গভীর ভাবনার কবিতা। স্মৃতি, ক্ষোভ আর সংগ্রামের এই মিশেল মন ছুঁয়ে গেলো।

    • শরীফ এমদাদ হোসেন, শব্দগুলো দিয়ে আপনি যেভাবে বিষাদ ও লড়াইয়ের এক গভীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে ঘুরে দাঁড়ানোর যে অদম্য আকুতি ফুটে উঠেছে, তা আপনার লেখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে; আপনি এভাবেই মনের রঙে প্রতিনিয়ত নতুন সব সৃষ্টি লিখে যান।

  • শূন্যতা ভরা দিন
    — শরীফ এমদাদ হোসেন

    নিজেকে ভদ্রলোক বলে দাবী করো না
    সভ্য সুশীল কিংবা ব্যবসায়ী রাজনীতিবিদ নয়
    ইতর চোর ছ্যাচড় কিংবা পকেটমার বলেও না
    এ দেশ ভরে গেছে অপ্রেমে, মানুষ মানুষের সংঘাতে
    হিংসায় আর পরাবাস্তব ভাবনায়।

    এদেশের মানুষ এখনো পরকথা শোনে
    দেশপ্রেম ঝুলায় ললাটে
    এখনো স্বার্থের বীজটারে ভালো করে বোনে
    এ দেশের মানুষ এখনো স্বহ…Read More

    1
    3 Comments
    • দেশপ্রেম ঝুলায় ললাটে

    • “কোথাও বসবো আমি সে জায়গাটি নেই, কোথাও লুকিয়ে থাকবো সে উপায়টি নেই”- এই লাইনটা পড়ে ভীষণ মায়া লাগলো। বর্তমান সময়ের এক অদ্ভুত শূন্যতাকে খুব সুন্দর করে আপনি তুলে ধরেছেন।

    • আপনার প্রতিটি লাইনের গভীরে যে সমাজ ও সময়ের ক্ষত ফুটে উঠেছে, তা যেমন বেদনাদায়ক তেমনি জীবনানন্দ দাশের কবিতার মতো ভীষণ প্রাসঙ্গিক। এই লেখার ছত্রে ছত্রে জমে থাকা বিষণ্ণতা আর স্মৃতিকাতরতা পাঠকের মনে এক অদ্ভুত টান তৈরি করে, বিশেষ করে যেখানে আপনি শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলোর সাথে বর্তমানের শূন্যতাকে মিলিয়েছেন। আপনি চাইলে বর্তমানের অস্থিরতাকে আরও কিছুট…Read More

  • Load More Posts
Skip to toolbar