Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অবুঝ
    — শরীফ এমদাদ হোসেন

    অনেক স্বপ্ন নিয়ে ফিরেছিলাম
    চেয়ে দেখেছিলাম ভূলুণ্ঠিত সবুজ বৃক্ষলতা
    গৃহস্থালি, ফসলের মাঠ, গাঁয়ের পথঘাট
    দাঁড়ানো আমার মা, শীর্ণকায় বিধবার বেশ।

    দেখেছিলাম
    শূন্য গোহাল, লুট হয়ে যাওয়া বোনের ইজ্জত
    বিধ্বস্ত মানুষ জীবন।

    স্বপ্নটা কেবল বেঁচেছিল আকাশ সমান……

    তারপর সেই স্বপ্ন ভিটেয়
    অনন্…Read More

    5
    3 Comments
  • আকাঙ্ক্ষিত পৃথিবী আমার
    – শরীফ এমদাদ হোসেন

    একদিন এমন একটা পৃথিবী দেখুক সবাই
    যেখানে জ্বরা নেই অবহেলে মৃত্যু নেই
    নেই হিংসার পারদের ছড়াছড়ি
    নেই কালো আর ধলো
    ধনি আর গরীবের কড়াকড়ি।

    এমন একটা পৃথিবী দেখুক সবাই
    উড়ে যাওয়া গাঙচিল কিংবা ভুবন চিলের
    সারসের দোয়েলের আনন্দ মেখে গায়
    উড়ছে সবাই
    যেখানে সীমানা নেই, দেয়ালহীন বার্লিন যেমন
    উদার আকাশ যে…Read More

    4
    3 Comments
  • প্রেমই আসল শাশ্বত সুমহান
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেই যৌবনে যখন ভবঘুরে ছিলাম
    খুলনার রাস্তায় ব্যস্ত সাইকেলে ফেরী করতাম মন
    তখন, হ্যাঁ তখন,
    কেউ একজন বলেছিলো,
    পৃথিবীর বুকে এতো কি খোঁজেন
    জটিল এ্যালজাবরা ত্রিকোণমিতি তো খুব বোঝেন
    প্রেমের রসায়ন কতটা বোঝেন শুনি
    ওগো গুণী ;
    আসুন বসি,
    বুঝিয়ে দেই প্রেম ভালোবাসা কারে কয়
    প্রেম ভালোবাসা কি, শুধু কবি…Read More

    4
    4 Comments
  • আমি তো মানুষ ভালো
    – শরীফ এমদাদ হোসেন

    আজও অন্ধ ভিক্ষা চেয়ে গেলো
    আজও ডাকলো কাক কর্কশ স্বরে
    আর আজও আজান দিলো গয়েজউদ্দিন
    মানুষ প্রকৃতির রথ একাকার
    কেউ ডাক শুনে ব্যথা পায়, কেউ বিরক্ত হয়
    কেউ ঢলে পড়ে সিজদায়।

    কাল পাড়ার মোড়ে দাঁড়িয়ে কেউ বলে গেলো,
    মনে রেখো এ পাড়ার লোক
    আমার মৃত্যুর পর কেউ করবে না শোক,
    আমি জানি—
    তবু আমি…Read More

    4
    3 Comments
  • নেমে আসুক
    ~ শরীফ এমদাদ হোসেন

    বয়সের নদী ধীরে ধীরে নেমে গেলো ঢালে
    তবু শব্দের শস্যক্ষেত সবুজ হলো না
    কবিতারা এলো না স্বপ্ন জাগাতে
    কত ঋতু কেটে গেলো আশার মেঘ জমিয়ে—
    বৃষ্টি এলো না, শুধু ধুলোর ঝড় এসে
    চোখের পাতায় রেখে গেল ক্লান্তির ছাপ…

    শহর মঞ্চে কথার বন্যারা ঢেউ খেলে প্রতিদিন
    বিদগ্ধজনেরা বড় বড় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে
    ক্ষুধা মুক্তির স…Read More

    2
    1 Comment
    • মুক্তির কবিতা কাগজে নয়, মানুষের জীবনে—এই বার্তাই সবচেয়ে শক্তিশালী।

  • ঘুমের শপথ
    ~ শরীফ এমদাদ হোসেন

    ঘুম নেই, কেন যেন ঘুম নেই
    মাছেদের সাপেদের চোখের মতন, অপলক চেয়ে থাকি
    দেখি চেয়ে ওপারের ঘর
    ছিমছাম নিরিবিলি তুমিহীন সাজানো বাসর।

    যেভাবে কেটেছে জীবন, জীবনের ধার
    ঠিক যেন মরুময় খাদের কিনার।

    ঘুম নেই, নেই ঘুম; থাকি অপলক মাছের মতন
    জাগে স্মৃতি, বুদ্বুদ কান্নার আয়োজন
    আমি তো জেগেছি রাত সিঁড়ির সোপানে জয়রথ
    অনাদি অ…Read More

    5
    3 Comments
  • গোরস্থানের জীবন
    ~ শরীফ এমদাদ হোসেন

    জানলার ওপাশে গোরস্থানটা
    প্রতিদিন একটু একটু করে সবুজ হয়,
    যেন মাটির নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোও
    বর্ষার খবর পায়।

    কুমড়ো গাছে হলুদ ফুল ফুটলে
    বুকের ভেতর যেন কেমন করে ওঠে
    মনে হয়, কোনো এক অচেনা কনে
    হলুদ মেখে বসে আছে নীরবে
    তার সাজের সাক্ষী শুধু মাটি আর আকাশ।

    এই বাড়িতে দুপ…Read More

    3
    4 Comments
  • সবই তো দিলাম তুলে
    ~:শরীফ এমদাদ হোসেন
    আহা! এ বুকে কত যে পুষেছি সোনালু বকুল
    মরমে রেখেছি গেঁথে ঢেঁকি ছাঁটা রোদ
    রোদের কুসুম
    দৃষ্টির ওপারে তবু খুঁজে গেছি প্রেম, আকাশ নীলে মেঘেদের দৌড় , গাছে গাছে পাখির কূজন

    আহা! পুষেছি কোমরে জল কলস কলস
    তবু যে মেটেনা তৃষা, ভাবি বসে বসে __
    পারি যদি একবার করাতে স্নান
    সুগন্ধি মানুষ হয়ে ছড়াক সুবাস,…Read More

    3
    2 Comments
    • “সবই তো দিলাম তুলে জলের নিলামে”………………… এই এক লাইনেই আত্মত্যাগ, বঞ্চনা, হতাশা ও প্রতিবাদের সুর একসাথে ধরা পড়েছে।

    • জলের নিলামে দিলাম সব….🤍

  • ইশারা
    ================
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে…Read More

    4
    4 Comments
    • যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?

    • ইশারাতেই খোলে পাপড়ি…..🤍

    • ইশারার ভাষায় আকাঙ্ক্ষা, স্মৃতি আর জীবনের গল্পকে এক অনন্য কাব্যিক আবহে তুলে ধরেছে।
      অসাধারণ লিখেছেন!

    • ইশারার কথার আড়ালে এক ধরনের নিঃসঙ্গ আকাঙ্ক্ষা আছে।

  • কার কাছে যাবো ফিরে?
    ~ শরীফ এমদাদ হোসেন

    ম্যারাথন রেসে গিয়ে ফিরে আর আসলো না
    পাললিক নদী, নদীর স্রোত
    জীবনের মানেগুলি এখানেই থমকে চলে বুঝি?
    দ্বীপের দেশের গাছে বিকিরণ ঘটে যায় যদি
    এলিয়েন ছোঁড়ে তার আচানক মিসাইল ডানা
    বাঁচবে কী প্রকৃতির দান করা,
    আমাদের বসবাসরত পৃথিবী খানা?

    ফেরানো যাবে না ভেবে,
    মন আজও ফুঁড়ে চলে সুনীল আকাশ
    কার কাছ…Read More

    4
    4 Comments
  • বন্ধু, তোর জন্যে অসমাপ্ত কবিতা
    — শরীফ এমদাদ হোসেন

    অখিল, তুই যেদিন শেষ এসেছিলি,
    আমার সাথে তোর দেখা হয় নাই বলে
    কষ্ট পেয়েছিলি খুব।
    জানিস ?
    আমার উঠোনে এখনো রোদের ঝিকিমিকি চলে, এখনো টুনটুনি বাসা বাঁধে ডুমুরের ডালে
    এখনো জোড়া কবুতর ডেকে চলে অবিরাম
    বাকুম বাকুম
    এখনো কাঠবিড়ালিরা খেয়ে চলে কচিকাঁচা ফল
    আমার মায়ের চোখ এখনো ঝাপসা হ…Read More

    5
    3 Comments
    • অখিলের সেই না বলে চলে যাওয়া আর মায়ের ঝাপসা চোখের অপেক্ষা—সব মিলিয়ে এক অসামান্য স্মৃতিকাব্য।

    • বন্ধু হারিয়েও উঠোনে থাকে….🖤

    • স্মৃতির ভেতর একজন মানুষকে বাঁচিয়ে রাখার এক অসাধারণ চেষ্টা।
      অখিল যেন কবিতার ভেতর আজও হেঁটে বেড়ায়।
      অসাধারণ অনুভূতির প্রকাশ।

  • মহাপুরুষ
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেদিন নদীর ওই পাড়ে যখন সূ্র্য ডুবে গেলো
    দেখি তোমার দু’ চোখ জলে ভেজা
    বুজলাম, তুমিও আমার মতো অশ্রু গোপন করতে পারো না
    সূর্যের ক্ষণিক বিদায়েও তোমার চোখ ভিজে যায়

    অথচ মানুষ আর নক্ষত্রের জীবন আলাদা

    পুরান ঢাকার আগুনে যে শিশুটির বাবার অস্থিও পাওয়া যায়নি
    সে শিশুটির কান্না তোমাকে ছুঁয়ে গেছে বুঝতে পারি
    যে ম…Read More

    5
    4 Comments
  • পুঁজিবাদ
    ~ শরীফ এমদাদ হোসেন

    তত্ত্বগত জ্ঞান আমার কম
    পুঁজিবাদ কথাটা বুঝিনা একদম

    বিশ্ব চলে সুদের কারবারে
    চালাকি ফটকাবাজি ফেরেববাজি চোখে আঙুল ধ’রে

    মানি না সরকার জনগণ মন
    অর্থের দরকার আমার
    হোক তা ডানহাত বামহাত অযুহাতের উপার্জন

    সবই একযোগে চাই
    চিনি না জানি না কে আমার আত্মীয় পরিজন ভাই

    আমার মনে হয়
    এইবার বুঝেছ…Read More

    5
    2 Comments
  • ফিরবো না, যাবো চলে একদিন
    – শরীফ এমদাদ হোসেন

    পেরিয়ে সুখ দুঃখের সময়
    জীবন থেকে চলে যাবো ঠিকই একদিন
    ফিরবো না, ফিরতে পারবো না জেনে নিও
    এই সবুজ সুফলা দেশে যেখানে খেলা করে
    সাতরঙা মাছ জলের ভিতর
    প্রজাপতি উড়ে চলে
    বাধাবন্ধহীন রঙীন ফুলেল বাহারে,
    ফড়িংয়েরা ঘাসে ঘাসে রোদ্দুর গায়ে মাখে
    শালিকেরা জোড় বাঁধে পরম মিলনসুখে
    আসবো না সেখানে আর,…Read More

    6
    4 Comments
  • স্বীকৃতি চাই
    ============
    —শরীফ এমদাদ হোসেন

    হাত বাড়ালেই চাঁদের কিনার জোছনায় ফোটা ফুল
    হারানো স্মৃতি, কৈশোর বেলা পাড়া গাঁ’ র স্কুল

    মন বাড়ালেই জামরুল বন চোখাচোখি সেই ক্ষণ
    আর কি আসিবে মোহনিয় সাজে সম্মুখে সেই জন ?

    ফিরলে অতীতে নাটক মহড়া, গান বাঁধা তাল সুর
    হায়রে আমার জোনাকির হাট শীতরাত কতদূর ?

    রোশনাই ভরা চাহনিরে ঘিরে ক…Read More

    5
    3 Comments
    • হাত বাড়ালেই চাঁদের কিনার জোছনায় ফোটা ফুল

    • স্বীকৃতিহীন প্রেম জোনাকির আলো….🤍

    • হারানো প্রেমের এই যন্ত্রণা পড়ে বুকে লাগল।
      “স্বীকৃতি” শব্দটার ভার কবিতায় এত সুন্দরভাবে বহন করেছেন
      লেখককে ধন্যবাদ।
      খুবই ভালো লাগল সত্যি

  • মৃত্যুঞ্জয় মুহূর্তগুলো
    – শরীফ এমদাদ হোসেন
    মায়াসম্পর্কের গেরস্থালি সাজাতে সাজাতে
    বড্ড ক্লান্ত হয়ে গেছি
    ঘুমুতে যাবো ;
    একটা দীর্ঘ সাপ ঘুমের বড্ড প্রয়োজন—
    আপাতত দেখতে চাই না দেশ জনতার
    বেঁচে থাকবার তুমুল লড়াই…..

    তোমাদের এই রংধনু দিনগুলি যদি একদিন সময় প্রিয়তা পায় আমাকে জানিয়ে দিও
    আমি না হয় মানিয়ে নেবো, স্বপ্নদর্শী মেঘকেও বলে দেবো,
    দে…Read More

    3
    2 Comments
    • এই কলম আরো দীর্ঘদিন জ্বলুক…..🤍

    • অনেকদিন বাদে আপনার লেখা পড়ছি কবিপ্রিয়,
      কবিতাজুড়ে সেই পুরোনো আবেশ, সেই গভীরতা ও চিত্রকল্প সত্যিই অনন্য!

  • জন্মান্তরের গল্প
    ~ শরীফ এমদাদ হোসেন
    পঞ্জিকার পাতায় যাদের আয়ু মাপা যায়
    আমি সেই দলে পড়ি কিনা জানিনা
    তবে মানুষ যখন পাথুরে অক্ষরের ভেতর নিজের আত্মাকে সঁপে দেয়
    তখন সে সময়ের হাত থেকে মুক্তি পেয়ে যায়
    আসন গাড়ে মহাকালে….

    বৃক্ষের পাতা, ছাল কিংবা কাগজের পাতায় যখন প্রথম কালির দাগ পড়েছিলো
    তখনই ব্রহ্মাণ্ডে এক অমর স্পন্দনের সূচনা হয়েছিল;…Read More

    3
    2 Comments
    • মহাকাল, শিল্প আর স্রষ্টার অমরত্বের এক নিখুঁত ও চমৎকার প্রতিচ্ছবি। মুগ্ধতা রইল!

    • সহজ অথচ গভীর শব্দচয়নে সমৃদ্ধ এই কবিতাটি পাঠককে জীবনের প্রকৃত সার্থকতা এবং শিল্পের অবিনশ্বরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সৃষ্টির মাধ্যমে মৃত্যুর ওপর বিজয়ী হওয়ার এই গল্প সত্যিই এক অসাধারণ কাব্যিক সৃষ্টি।

  • স্বপ্নের চোখে
    – শরীফ এমদাদ হোসেন
    নিকটে থাকা রেডিওটা ছেড়ে দিয়ে
    কবিতা লিখি জীবনের খেরো পাতায়
    এতো সহজেই ভালোবেসে ফেলি বলে
    উদাসী বনে হাতছানি পড়ে ঠিক
    গন্ধ বাতাস আলুথালু এলোকেশে
    স্বপ্ন উড়ায় ভালোবাসাহীন চোখ।
    ~
    সহজেই যদি এতো ভালোবাসা আসে
    এমনও রাত্রির সঘন সন্তরণে
    তোমাতে আমাতে বিনিময় হোক পুরো
    পথের মানুষ যে যার কুটুম্বিতে
    ইচ্ছের কাছে বাঁধন…Read More

    2
    1 Comment
    • এতো সহজেই ভালোবেসে ফেলি বলে
      উদাসী বনে হাতছানি পড়ে ঠিক
      গন্ধ বাতাস আলুথালু এলোকেশে
      স্বপ্ন উড়ায় ভালোবাসাহীন চোখ।

  • আকণ্ঠ ভাবনারা উড়িয়ে আকাশে
    ~ শরীফ এমদাদ হোসেন

    স্মৃতিহীন হতে চাইলেও যদি হতে পারতাম
    তাহলেও কী দাঁড়িয়ে থাকতাম
    সোনাডাংগা বাসস্টপে
    কিংবা গল্লামারী হয়ে সাঁচিবুনিয়ার পথে
    না ঘুমে, না স্বপ্নে বিভোরিত ভালোবাসায় !

    বিস্মৃতির মলয় বাতাসে রোদ মেখে
    বিহ্বল হয়ে আছি খুব , নীরবিচ্ছিন্নভাবে একা
    কেউ আসবে না, ফুটবে না একট…Read More

    2
    2 Comments
    • সাফল্যমন্ডিত হোক আপনার সৃজনশীল পথচলার।আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন, আপনার জন্য।

    • গল্লামারী গনহত্যার স্মৃতি

  • Load More Posts
Skip to toolbar