Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz changed their profile picture

  • সবাই বাস্তুচ্যুত খুঁজে ফেরে ঘর
    সবার জানা আছে নিজের খবর
    তবুও হদিশ নেই খুঁজে ফেরে মন
    সবাই যাযাবর নিজের মতোন
    এখানে আকাশ থাকে বসতিও আছে
    তবু্ও মৃত্তিকায় সময় যাচে।
    গোধূলি মায়ায় জড়িয়ে যেতে
    বয়সের সাঁঝবেলা নিয়তির রথে
    তবুও উড়নচণ্ডী পাখির মতোন
    এখানে ওখানে উড়ে সারাক্ষণ।

  • ঐ দূরে নীলাম্বর
    স্বপ্নের চরাচর
    আয় ছুটে, যা-ই
    জানি না কখন
    নিরব হয়ে যাই।

    ঐ দূরে তটিনী চলে
    চল আজ ছুটি
    সকল বাধা লুটি
    শুদ্ধ স্নানে
    হ’য়ে যা-ই লুটোপুটি

    চল পেরিয়ে দুর্গম পাহাড়
    আজ দুচোখে সবুজের সমাহার
    সর্পিল বাঁকাপথ উঁচুনিচু ঢাল
    বৃক্ষ শোভিত এই দূর্বার চলাচল।
    সাগর চেয়ে দেখ ফুঁসছে কেমন
    হৃদয়…Read More

    2
    2 Comments
  • আবহাওয়ার পূর্বাভাসে বুঝিনি মন
    তুমিও তোমার আকাশ সৃজন
    কখন যে বৃষ্টি তুমি ;
    কখন দহন
    সে শুধু বিধাতা জানে
    আমি সাধারণ।
    এখানে নেমেছে ঐ
    ঘনঘোর বর্ষা
    ওখানে তপবনে
    হিল্লোল সহসা!
    কে চোখে দেখে
    আঁখি সমুখে!
    হৃদয়ে অন্তরীণ ফাগুনমাস
    আগুন আগুন জ্বলে
    জলে ও প্রজ্জ্বলিত
    ভালবেসেই সর্বনাশ।

    5
    6 Comments
  • গোপন যাহা থাকুক গোপন,
    না টুটুক এই সরল বাঁধন।
    অনেক কিছুই যায় চাওয়া
    চাইতে গেলে যায়না পাওয়া।
    তারচে বরং এই ভালো
    অন্ধকারে খুজবো আলো।

  • দূষণ চলছে
    মন ও মননে
    সেখানে হিমল ঠান্ডা হাওয়ায়
    ঝুম বৃষ্টি আসে যদি ভালো
    শরীরের ধূলো আর মনের কালো
    মিলিয়ে যায় যদি, সে-ই আলো!
    এখন ঝড়ের সময়
    ঝরে যাক দূঃসময়
    দেহের শুচি হোক
    মনের আলো জ্বলুক
    সেই ভালো।

  • আমাকে কি মনে আছে আজও
    হয়তো ভুলে গেছো, নয়র ভুলে যে,ও!
    আমার বুড়িগঙ্গা এখন আঁধার
    তবুও জোছনা দেখি
    সেই চোখে আমার।
    এখন কিছুই নেই
    আগের মতো!
    হারিয়েছি যা
    ফিরবে না , ‘সে-তো ‘।
    তবু্ও এগিয়ে যেতে
    হৃদয়ের পথে পথে
    মনে রাঙিয়ে রাখি
    সে দিনের ক্ষতো।

    2
    1 Comment
  • সময়ের হেরফেরে মানুষ হিসেবের
    ছকে হ’য়ে যায় বেহিসেবী
    পরিচয় পটভূমি সম্প্রসারণে
    জন্মের বৃত্তান্ত , ভুলে যায় বেমালুম
    কিছু মানুষ অপ্রয়োজনীয় ছকে
    সবচেয়ে বেশি কাছের
    যাঁরা আলো জ্বেলে যায়
    আলোহীন তমসায়
    তাঁরা দিশাহীন
    পথের দিশারী
    আমরাও জানি মনুষ্য বিভ্রাট
    সকলের বাঁচার, নিয়ম ভিন্নতা!
    তবুও জীবনের চলাচলে
    মানুষের…Read More

    2
    1 Comment
  • কি লিখবো শরীর এন্টেনায়
    ভিষণ বিভ্রাট, তাপদহন
    অঙ্গে মাতঙ্গী সেজেছে
    পুড়িয়ে দিচ্ছে ভেতর বাহির
    অক্সিজেন প্লানেট ক্রমশ
    নিঃশেষ হয়ে যাচ্ছে
    বাড়ছে উষ্ণতা
    নিজেদের অগ্নিপ্রজ্জ্বলিত ভাগাড়ে
    নিক্ষেপ করে
    আধুনিক সেজেছে বিশ্ব!
    কি ভয়াবহ আহাম্মকী
    নিজেকে উজাড় করে
    অগ্রগতি ক্যালকুলেট
    করছে অন্ধ চশমায়!
    এ যেন মরন…Read More

    3
    1 Comment
    • প্রকৃতি প্রাকৃতিক
      জানাচ্ছে পরিনতি বারবার
      এখন সময় আছে
      জাগো, বাঁচাও পৃথিবী ,
      বাঁচাও দেশ: তোমার-আমার।- জানি না কবে আমাদের হুশ হবে!

  • Profile Photo
    Ashaduzzaman-Khokon
    @ashaduzzaman-khokon
  • এবার বৈশাখ এলো
    এলো কি ?
    হুহু লু হাওয়া বইছে
    কোথাও দেখিনা ঝড় -বৃষ্টি ;
    শুধু আগুন চতুর্দিকে
    বৃষ্টি ও নামে অগ্নি প্রাকৃতিক
    মানুষের চোখগুলো অসহায়
    চৈত্র মাসে ধূ-ধূ মাঠ
    সবকিছু এলেমেলো
    সবকিছু ভুলে যা-ই
    আমি যে বাঙালি
    ধর্ম কি, সে প্রশ্ন কেন?
    তুমি কি বঙ্গ-সন্তান?
    এযেন কেমন দেশ
    ইচ্ছেমতো চলছে !
    অচিন…Read More

  • এখানে ঝর্ণার অবগাহনে
    সূর্যের ঊনআশি চরিত্র
    হিসেবের কাল্পনিক চিত্রটির
    ভেতরে গমগমে আওয়াজ
    ভাটিয়ারীর পথে পথে
    মৃন্ময়ী পাহাড়ের নৈকট্য
    সেখানে সবুজবীথি চোখে
    মনে শুধু সংকীর্তন বাঁশি
    স্নিগ্ধ জলরাশীর অবুঝ উন্মাদনা ;
    শরীর হিম শীতল
    আনমনা দোদুল বাতাসে ‘
    গহীন গভীর এক ব্যঞ্জনা
    সেখানে খসে পড়ে চোখ
    বিবর্তন…Read More

    3
    2 Comments
  • অদ্ভুত এক সময়ে আছি
    আকাশের রংবেরং মৃত্যুর মতো
    চোখের অগোচরে নির্নিমেষ
    একরত্তি জীবন
    কোথাও নেই নিজস্ব আকাশ
    একরকম হাওয়া বইছে
    খোলা দীর্ঘ বাতাস
    বৈতরণী বৈঠকে
    সকলের গল্প নিজের
    এখন হলুদ সময়
    নিরন্তর অবসন্ন
    সুখস্পর্শ নেই কবিতায়!

    4
    2 Comments
  • শুদ্ধস্বর রিনিঝিনি
    একি বাজিলো মনে,
    গভীর রাগিণী ;
    গাভীর নিশিরজনী
    গহীন বাঁশি ‘
    তুমুল প্রবল, গাহিছে হাসি ☺
    তব ঝরে যায়
    ঝড়ের বেগে ধরায়!
    ঘুমের ঘোরে থেকে
    ঘুমঘোর হেরে যায়।
    আজ মন,
    কেবলি সীমাহীন
    ভিজিছে দেহমন
    হৃদয় অন্তরীণ!

  • নিদারুণ ক্লান্তি নিয়ে আছি,
    কাক ডাকা ভোরে ঘুম ভেঙে ;
    চড়ুইদের ঝাঁকে উড়ে,
    যদি শান্তি পাই!
    আকাশের নিচে নেমে
    বসে থাকি উঠানে।
    মুক্তির জন্য চোখ
    কোথাও কি স্বাধীনতা বাঁচে!
    এ-সব এড়িয়ে যাই,
    পাহাড়ের ঝর্ণা মনে
    বিহ্ববল হ’য়ে দেখি
    আলোক বিচ্ছুরণ।
    নিরব শব্দভেদে মস্তিস্ক
    একটা ইকোলজি ;
    সাইকোলজি…Read More

    5
    3 Comments
  • মৃত্তিকার আকাশ নীল
    অগনন তাঁরা
    নিজেকে খুঁজে, খুঁজে
    আমি দিশেহারা।
    এখনো নিখোঁজ দিনে
    একা একা একা
    চলছি অজানা পথে
    নিখোঁজ বলাকা!
    আমার পৃথিবী তরু
    অজানা ছায়া মরু
    বিশ্ব আকাশ ভেদি
    কত বন্ধনে কাঁদি
    চির বন্ধন হারা।
    কোথাও কি বাজে গান
    দূরে বহুদূরে
    বাঁশি কি কহে কথা?
    অচিন সায়রে;
    জানিনা এসবের নেই উত্তর!
    কত কথা কত…Read More

    6
    4 Comments
  • জানিনা নিগুঢ় সেই হৃদয়ে
    বসন্ত এলো না-কি,
    ফাগুন সময়ে
    আমিও চেয়ে শ্রাবণ
    কখন বৃষ্টি
    ঝড়
    কখন , প্লাবন?
    তুমিও তোমার মতোন
    এলেমেলো বাউলিয়ানা যখনতখন!

    6
    3 Comments
  • চোখের জলবায়ু তহবিলে
    তোমার আবহাওয়া অফিস
    এখন বৃষ্টি আসে অবসরে
    যখন তুমি থাক দূরে
    এখন বৃষ্টি হাপিশ!
    আজও শীতল আগুন
    দাবানলে জ্বলে
    হৃদয় বুভুক্ষু আজ
    ফাগুন মায়াজালে!

    6
    2 Comments
  • কবি
    কোথাও কি ফুল ফুটেছে আজ?
    মৌনতার মৌসুমে বসন্ত এলো?
    ক্লান্ত শ্রান্ত হ’য়ে নিবিড় চোখে
    চেয়ে আছো বুঝি,
    আজ-কাল উত্তর নেই কবিতায়
    তোমাকে কি হারাতে হবে অবেলায়?

    জীবন কবিতা লিখে চলে
    কবিতার পেট নেই
    কবি-দের পেট জ্বলে
    তবুও জোছনা মেখে
    যাঁদের বিরুদ্ধ চোখে
    লিখে যাই কবি-র জীবর
    কবিদের দেহ যেন, অন্যের…Read More

    4
    2 Comments
    • …….”জীবন কবিতা লিখে চলে
      কবিতার পেট নেই
      কবি-দের পেট জ্বলে
      তবুও জোছনা মেখে
      যাঁদের বিরুদ্ধ চোখে
      লিখে যাই কবি-র জীবর
      কবিদের দেহ যেন, অন্যের মন।” অনবদ্য সংমিশ্রণ হে প্রিয়- শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

    • উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাসে দারুণ লিখেছেন!

  • এইখানে বসে থাকি একা,
    শতসহস্র বছরে আজও নির্লিপ্ত চোখে
    অনেক দূরন্ত দিনের গল্পে
    জীবন নিবিড় হয়েছে যখন!
    কখন যে চোখ মেলে, মাথা
    অন্ধকারে আলোয় একজন
    সাধারণ মানুষের দেশ।
    একটি সত্য ছবি
    হৃদয়ের ঘরে :
    একটি কাঁচের দেশে
    বিহঙ্গের আবেশ।
    তোমাদের মন নেই
    কবিতার শহরের কাক
    দেখো চেয়ে পরিচয়পত্রে
    মানুষের শহরে
    কাকের…Read More

    6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar