Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • একটা কথা সত্য কথা
    বুকের ভেতর সত্য ব্যথা।
    “অজস্র ঐ তারার মাঝে
    একটি তারা কারুকাজে ”
    কেন জানি অন্ধ সাজে!
    না দেখার, দেখার চোখে
    তাকিয়ে দেখে অপলকে।
    একটি রাতে এক আকাশে
    ভিন্ন গ্রহের বিবিধ দেশে,
    হারিয়ে যায় সহজ বেশে।
    একটি মনের খুনসুটিতে
    ব্যস্ত গ্রহ হারিয়ে যেতে!

    4
    4 Comments
  • এখন বৃষ্টি নামে বৃষ্টি
    বৈরাগী হ’য়ে যায় সৃষ্টি
    দু-চোখ ভিজেছে , খুঁজি দৃষ্টি!
    এখন অনিন্দ্য সানন্দে
    নব নব ছন্দে
    বুঝি আমি এক অভিসন্ধি।
    যখন রোগ -নীরোগ
    গোপন যতো অভিযোগ
    হ’য়ে যায় দুস্তর বন্দি।
    এখন বৃষ্টি আসে বৃষ্টি
    পিচ্ছিল অসন্তুষ্টি
    ঝাপসা চোখে দেখে,
    অপলক নিরিখে
    পাই না, “সুদৃষ্টি “।

    5
    3 Comments
  • একটা ঘাস ফড়িং
    করে তিড়িংবিড়িং
    উড়ে একা একা
    কেউ নেই সখা,
    দেখে ফুলে, ফলে
    রহে কোন্দলে
    বোঝে না অবুজ
    ফাগুন যে সবুজ
    থাকে দোলাচলে
    দেখে ভুল ডালে
    মন নেই কোথাও
    সকলে উধাও!
    বুঝ যতটুকু
    মন ততটুকু
    যদি পথ হরিৎ
    সব হবে তড়িৎ
    একটা ঘাস ফড়িং
    একটা, —— ভুল ফড়িং!

    3
    4 Comments
  • আমার মাঝেমধ্যে মানুষ হতে ইচ্ছে জাগে
    মানুষ কেমন অসংখ্য প্রশ্নে, অনুরাগে!
    খুঁজে ফিরি আকাশ, অনুযোগে:
    শুধুই ধাতস্থ হতে পৃথিবীর তটে
    কতো সময় গেছে বটে!
    মানুষের সহজিয়া যে মন
    সে হৃদয় মানুষের আছে?
    আমার গোপন হিয়ার
    আলোকিত গোপন তমসার
    আলো হতে ইচ্ছে করে!
    নিংড়ে নিংড়ে একবারে
    ভালোবাসার অভিসারে:
    শুদ্ধ মানুষ…Read More

    5
    3 Comments
    • আমার প্রায়শ হিংস্র পশুটারে
      বদলাবদলির আঁধারে
      আশ্চর্য কবিতার প্রহারে
      সহজ মানুষ হতে ইচ্ছে করে! এই অংশটায় কেমন আটকে গেলাম। উপলব্ধিটা দারুণ!

    • সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে…

  • মানুষের চক্রবাহুতে ফেঁসে গেছি
    এখানে ওখানে কোথাও মানুষ নেই!
    সব যেন অন্য কোথাও নিজের ভেতর,
    নিজেকে ও অপরাধী মনে হ’য়।
    সহজে পাওয়া সহজ জীবন
    অন্যের জন্য অভিশাপ:
    নিজে অভিশপ্ত হলো ক্ষমার যোগ্য,
    এভাবে অবৈধভাবে বাঁচা
    ইশ্বরের সৃষ্টির অবমাননা!
    এখন বড্ড হল্লা সবদিকেই,
    নিরদ্বিধায় কেউ কেউ
    ইচ্ছের নিয়মকানুন…Read More

    5
    2 Comments
  • একটা খটমট বিকেলে
    সরিষা ইলিশ মুখে দিতে নেই!
    কেননা কাঁটা গল্পে আসবেই,
    যত্নের সকল রন্ধন
    জিহবার আস্বাদন
    তির্যক হবে।
    একটি হলুদ রঙের ছোঁয়া,
    সবুজবীথি চোখে দেখে
    সমস্ত প্রনালী বর্ননা করে
    হেটে দীর্ঘ পথ
    না পাওয়ার বেদনা
    চেখে দেখে নিতে হবে!
    ক্ষুদার্ত সবাই
    রসনার রসায়ন শারীরবৃত্তের
    কাঠামো ভিন্ন হতে…Read More

    6
    4 Comments
  • কোন কিছু নেই
    এখন নিরর্থক বোকামি করে
    চেয়ে আছি ঊর্ধ্বে !
    আকার প্রকার বিকার
    কিসে কি কাহার
    জানা নেই, একটা কথা
    বুকে আছে মুখে নেই!
    অযাচিত অশোভন বাহার
    অহেতুক অনেক তোলপাড়
    মেকি শব্দ কান্নার
    এ-ই সমস্ত কিছু নেই।
    ঊর্ধ্বতন অধস্তনের বালাই
    নিকশ অন্ধ- কোষ
    দেখে চোখ আছে
    চোখ নেই
    মনস্তাপ পরিতাপ
    চাপাচা…Read More

    10
    10 Comments
  • আমি অদ্ভুত এক প্রাণী
    মানুষ নামে নিজেকে চিনি
    কে মানুষ সে প্রশ্ন ,
    জটিল অতি:
    বুঝিনা গতিপ্রকৃতি!
    আমার মানুষ পরিচয়ে পরিচিতি।
    অনেক অনেক খেয়াল
    ঘোড় বেগোড় এ-র দেয়াল
    সহস্র বছরে সেই এক পরিনতি!
    আমি অনেক জেনেছি
    শুধু জানি নাই মন।
    আমাদের মানুষ জন্ম,জন্ম- বিজনন!

    8
    3 Comments
    • জটিল মানব জীবন।

    • আপনার কবিতার মাধ্যমে হৃদয়ের অতল স্বর্গ খুলে গেছে। পশুপাখির অদ্ভুত ভাবনা, মানুষকে একা দেখে, সব চিত্র একত্রিত হয় প্রেমের গানের আকারে।

  • অভিনন্দন

    আকাশের রংয়ে মন সারাক্ষণ
    ক্লান্ত শ্রান্ত তাই অবিরাম অনুরণন
    তুমি তো জানো বৃষ্টি নামবে কখন!
    অনেক কিছু জেনে, অবুঝের মতো
    নিরুত্তাপ উদাসীন কেন অবিরত?
    অভিনন্দন তোমাকে “ওহে মন্ত্রপুত”।
    নিরেট অসার মাঠে ” মশাদের সাথে”
    এলেমেলো কথা যতো ইহাদের পথে
    মৃন্ময়ী পৃথিবীর সমস্ত রেখায়
    নির্মোহ বিভ্রমে রহো…Read More

    8
    7 Comments
  • তোমাকে খুঁজছি বহুদিন
    হয়তো-বা পাশেই ছিলো
    দৃষ্টি বৈষম্যে ছিলাম দৃষ্টিহীন!
    এখনো দীর্ঘ সময়
    অন্ধ অসময়:
    চেপেছে ঘাড়ের ওপর,
    তোমার নেই খবর।
    অপেক্ষা, আর কতদিন?
    সময় চলেছে ধেয়ে
    কখন কখন দেখবো ” ছুঁয়ে ”
    কখন জানবো আমিও” স্বাধীন”!
    সহজ মন নেই চোখে নেই
    সহজ জীবন চেয়ে
    জানি কোন লাভ নেই।
    তবুও-তো এ-ই জীবন
    চ…Read More

    3
    5 Comments
  • কবিতার খাতা আজ রিক্ত
    কি জানি রয়েছে অব্যক্ত!
    সারাদিন খুঁজে ফিরি
    নতুন সঞ্চারী
    হায়রে মন তোমায় আসক্ত
    এলেমেলো এলোমেলো সব কিছু
    কিছুতেই হচ্ছি না থিতু
    কবিতা চোখ মেলো, পাখা মেলে
    উড়ে চলো!
    এভাবে হারছো কেন?
    নবীন হ’য়ে যাও
    পৃথিবী হবে না বিভক্ত।
    কবিতার দুঃখ পুষে
    কি হবে তোমার শেষে
    কবিতা উড়িয়ে দেও
    ডা…Read More

    6
    4 Comments
  • অভাবে তো স্বভাব গেলো ধসে
    ছিলাম বাঘের মতো!
    এখন মিও- বিড়াল হলাম শেষে
    নিজের দিকে তাকিয়ে
    নিজেই ফেলি হেঁসে
    কতো স্বাদের ভাবটা আমার
    কবি হতে নেই যে সবার
    লিখতে ছন্দ অন্ধ জগৎ যাঁহার
    নেই তো ডানা ইচ্ছে হলে উড়ার
    কবি-র স্বপ্ন আজকে তাই ভাগাড়
    অভাবেতে অভাবিত দেশে
    ইচ্ছে মতো স্বভাব সিদ্ধ বেশে
    অভাব…Read More

    3
    3 Comments
  • পাচ্ছি না খুঁজে আর
    নিখোঁজ মন আমার
    হায়রে ফিরে ফিরে
    দেখি বারেবারে
    কোথায় হারালো আবার
    শোন হে শহর
    আমি যে যাযাবর
    খুঁজছি আকাশ আমার

  • অদ্ভুত আঁধারে আছি
    আলো চোখ রাঙিয়ে
    ঠেলে দেয় গোলকধাঁধায়
    কিছুতেই ভোর আসে না
    কবিতাগুলো বেমালুম ভুলে
    স্বাধীন হ’য়ে উঠছে না
    আশ্চর্য সংকট সংক্রান্তি
    নিত্য পুরাতনী সুর
    গান নব কিন্তু পশ্চাদপদ
    জানি না মুক্তি কিসে
    এরকম বৈতরণী বৈঠকী ঘরানার
    ঠায় দাঁড়িয়ে বসে থাকে
    নিরব আত্মার বিমুখীতায়
    অবশিষ্টাংশ এখন শেষাংশে
    হয়তো…Read More

    4
    1 Comment
  • হারিয়ে যেতে চাই
    যদি পথ খুঁজে পাই
    সেই সে সমুদ্রর
    ঝড়ের তেপান্তর
    মৃন্ময়ী পৃথিবীর
    সকল সীমান্তর
    নিজের মতো চাই!
    শান্তি কি অমানিশা
    পাইনা খুঁজে দিশা
    দিশাহীন হতে চাই
    এখানে কেউ নেই
    বাধাহীন পথ তা-ই
    নিরংকুশ স্বাধীনতাই
    একটা সত্য বুঝে গেছি
    আমার কিছু না-ই
    হাওয়ায় বেলুন হ’য়ে আছি
    হাওয়ায় উড়ে যা-ই।

    3
    1 Comment
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz Changed their profile cover

  • তুই কেন মরতে এলি বল?
    আমিতো চাইনি চোখের জল;
    যমুনার জল কমলো যখন
    তখন তোর, বর্ষা – প্লাবন।
    আমিতো নিজর মতোন
    খুঁজি না কোন বাঁধন
    উড়ছি ইচ্ছে যখন।
    এ-ই যে বেতাল বেহাগ
    চারদিকে শুধু অনুরাগ।
    জানিস আমি এলেমেলো
    সত্য যখন মিথ্যে হলো;
    তখন কেন বুঝলি না বেভুল!
    শুধরে যায় না সবা-ই
    সে-তো মিছে কথার কথা-ই :
    কিছু মা…Read More

  • সেই পথেই আছি!
    অথচ সময় নিরন্তর এগিয়ে যাচ্ছে :
    অবশ্য পিছিয়ে যাওয়া পিছিয়ে থাকা
    কোথাও যেন সহজাত প্রবৃত্তির মতো
    আমার জন্য, এক অন্তহীন মায়ায়
    হয়তো অন্ধ হ’য়ে আছি আজও!
    অযোগ্যতার লোলুপতায় আবিষ্ট
    নিরেট অর্থহীন জীবন।
    কোথাও গন্তব্য নেই, কবিতার
    শহরের পথঘাট গুলো ভালো
    বোকা ভাবনাগুলো ও অলস:
    আসলে…Read More

  • তুমি আমার পূরবীতে
    যখন দিলে বান,
    কন্ঠ ছিঁড়ে কেবল
    বেড়িয়ে আসে গান!
    রুধিতে না পারি তারে:
    সে শুধু চিৎকারে;
    ছুটে চলে অচিন দুরে
    গহীন বনের ঘরে।
    আমি বলি ওরে ক্ষেপা,
    দ্বারা দয়া করে:
    কেন আমায় ঘুরিয়ে মারিস,
    অচেনা বন্দরে।
    হেসে ফেরে দেখে মোরে
    চাহে মিটিমিটি
    বলি মোরে ডুবাস নে আর
    এবার দে ছুটি।
    কেন তুমি এমন…Read More

    3
    2 Comments
  • নাটকের পটভূমি সারাক্ষণ
    নাটক চতুর্দিকে অনুক্ষন।
    সামাজিক যোগাযোগমাধ্যম
    এখন কি দৃষ্টির বিভ্রম?
    ফেসবুক, টুইটার, টিকটিক
    চলছে কি, অচিন বকবক?
    ইউটিউবে ভিডিও ঘেঁটে
    অভাবনীয় সুন্দর তটে!
    কতকিছু নতুন , কতকিছু খটমট;
    প্রজন্মের নব, সত্য শকট।
    ভালো মন্দের
    বিচার নিজের
    সুন্দর চিরকাল সত্যের,
    হোক ধূসর মলিন ধ্বংসের
    অ…Read More

    3
    1 Comment
  • Load More Posts

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar