Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • এখানে জীবনানন্দের সাথে
    পশ্চিম বগুড়া রোডে হেটে
    এরপর বজ্রমোহন কলেজের সবুজ ঘাসে
    মাঠে শুয়ে-বসে কাটালাম কিছুক্ষণ
    ঘাসবৃন্দের সাথে বৈঠকি ঘুমে
    পাখিদের বায়না মতো
    চেয়ে দেখলাম আকাশের নীলে
    বৃক্ষেরা খুব ভালো
    ঠান্ডা বাতাসে মুছে দিলো ক্লান্তি
    শহরের চতুর্দিকে শব্দযান
    “তারপর কোথাও যেন ফিসফাস
    এসেছে জীবনানন্দ দাশ…Read More

    5
    7 Comments
  • বৃষ্টি আজ ছন্নছাড়া ভীষণ
    থামছে নামছে যখনতখন
    একটু বৃষ্টি ছুঁয়ে
    অনেক মেঘ নিয়ে
    ছুঁয়েছি বৃষ্টির মনন
    তপ্ত দেহের ভেতর
    সহস্র বছর
    এখন বৃষ্টি আমার
    শরীরের ঘর
    নিরভ্র নিঃসীম শূন্যে
    জন অরণ্যে
    দুলছে ঝড়ের বেগে
    প্রচন্ড আবেগে
    বাউলিয়ানা জীবন

    4
    3 Comments
  • আমার বিব্রত মুখটা লুকানোর প্রাণান্তকর
    অপচেষ্টায় , লাফিয়ে উঠলো তাপমাত্রা,
    চমৎকার জীবন বিশ্লেষণ করে
    পড়ে নিলাম আবহাওয়ার প্রতিকূলতা,
    কখনো ডিঙিয়ে যাওয়া হয়নি কোনকিছু
    ডিঙি নৌকার মতো আছি!
    যেকোনো সময়ই উল্টো হাওয়ায়
    ভেঙ্গে যেতে পারে দেহমন।
    একবার রেজিষ্ট্রেশন করে এসেছি
    সংঘটিত ভূমিকম্পগুলো উৎপন্ন হলেও,…Read More

    5
    8 Comments
  • আজ বৃষ্টি কাঁদে
    দুঃখের নদে
    পুড়ছে তেপান্তর
    আজ দুচোখ ছাপানো শুধু
    বৃষ্টি মনন্তর
    বৃক্ষ নাই
    ইচ্ছে তাই
    নিধন নিরন্তর
    আজ আগুন জ্বালিয়ে
    হচ্ছে গৃহ-ঘর
    পথঘাট তপ্ত দেহে
    আড়ষ্ট শবদেহে
    দেখছে শুভঙ্কর
    আজ চতুর্বিধ সম্বরে
    জ্বলছে স্বয়ম্ভর

    3
    3 Comments
  • ঝংকার ওংকার
    এসো মেঘমল্লার
    রিমিঝিম রিমিঝিম
    ঝরে যাও সারাদিন
    তপ্ত তনুমন
    ভিজুক নিশিদিন
    এসো নির্ঝরিণী
    এসো সুহাসিনী
    হৃদয় বুভুক্ষু মম
    পুড়ছে রাত্রিদিন
    এসো দহন শেষে
    এসো ভালোবেসে
    মিষ্টি বৃষ্টি দিন

    3
    5 Comments
  • কেন এমন হচ্ছে
    ইচ্ছেরা বদলে যাচ্ছে
    মনের দোটানা
    নিজ ঘরে অচেনা
    পথ কেবলই
    পথ খুঁজছে
    সেই দিন সেই সময়
    অফুরন্ত গতিময়
    এখন বিসর্জন
    শুধু বিভাজন
    মনটা শুধুই ধুঁকছে
    কিছুই মিলছেনা
    কোনকিছু হচ্ছেনা
    যেদিকে তাকাই
    ভুল ছকে চলে যা-ই
    ইচ্ছেরা হামাগুড়ি দিচ্ছে
    দৃষ্টি বিভ্রম
    কখনো মতিভ্রম
    আকাশ শূন্যে উড়ছে
    কেন…Read More

    3
    4 Comments
  • নিজস্ব আকাশ থেকে
    দেখেছি উড়াল চোখে
    অনেক চেনা-অচেনা
    অনেক ঘুড়ি ছেড়ে
    দেখেছি দিগন্ত জুড়ে
    সমস্ত আকাশ অজানা

    5
    7 Comments
  • আমি এখন মিডেল টার্ম
    মিলে গেলো গল্প
    নয়তো হিসেবে ম্রিয়মাণ
    মিথ্যে সংকল্প
    অযুত অযুহাত
    হাত বেহাত
    জন্ম নিরিখ করে
    গন্তব্য ঘিরে
    দাঁড়ি, কমা, ফুলস্টপ
    অজস্রে টপাটপ
    এক আকাশ প্রকল্প!
    আমি ভীষন দিগদর্শী
    দোষদর্শীর দোভাষী
    গন্ডগোল গোল করে
    ভাষায় শৃঙ্খল পড়ে
    অসীম দোলাচালে
    শূন্য খাতা ভালোবাসি।

    5
    4 Comments
    • অসাধারণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কেন পথ সে পথেই
    আছে থেমে শুরুতেই
    কেন দিকচক্রে আগেই?
    তবে কি দুঃখ পেতে
    ভুল ভেঙে দিতে নেই।
    আবার কি সং সেজে
    নেমেছে অন্ধ সাজে,
    অনেক তারার রাতে
    একাকী গ্রহাণুতে ।
    সহস্র হাজার বছর,
    জন্মজন্মান্তর:
    দাঁড়ালে রিক্ত হাতে!
    এখন বৃষ্টি প্রহর
    কাঁদছে অন্ধ নহর
    শুন্য দিগন্তে ফুলের ;
    টুকরো বিশ্ব -শহর।
    “যে ভালোবাসায়…Read More

    4
    4 Comments
  • আমার হারানো সুর
    উল্টো হাওয়ায় দুপুর
    মেঘের নুপুর
    ডাকছে আমায়
    আমার কৈশোরের বিকাল
    সেই সন্ধা -সকাল
    এখন দূর বহুদূর
    বৃষ্টি ভেজা
    বৃষ্টি খোঁজা
    অলস মনের শহর
    ঐ দিগন্তের পাড়
    সেই ধূলোর পাহাড়
    এখন শুধুই ধুসর
    আমার গোপন চাওয়ায়
    আর না পাওয়ায়
    টান ছিলো নদীর
    আমার ভালোবাসায়
    সেই মিথ্যে আশায়
    এখনো আমি অসুর

    6
    8 Comments
  • আমার দেহের ভেতর থেকে
    অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র মুখে
    গিলে ফেলে আমায়।
    আমি বৈষম্যে, নিলাম:
    উপহারের কারণ ছিলাম!
    নিরন্তর আঁধারের রেখায়।
    আজও পৃথিবীর বুকে,
    স্রোত অভিমুখে ;
    অন্ত -নীল নীলাভ চোখে
    দিগন্তের কাছে
    আতিথ্যে আছে,
    আমার নিজের পরিচয়!
    মানুষ হলেও এখানে
    আমিও আয়না কিনে
    মানুষের দোকানে,
    আমাদের সম্পর্ক…Read More

    6
    5 Comments
  • কিছু সময় নিরন্তর অবসন্ন
    নিরবতা নিরবিচ্ছিন্ন
    বাহিরে যতোই ভিন্ন
    নিগুঢ় রহস্য আচ্ছন্ন!
    আমাদের শরীরের মন
    আড়মোড়া ভাঙ্গে যখন ;
    সবুজ ঘাসের বুকে
    দীপ্ত মধ্যাহ্ন তখন।
    আজও দোদুল্যমান
    নিরব অনুরনন
    কোথাও আলো নীল
    কোথাও নবীন দহন।
    আমাদের বুকে যে নদী,
    আমাদের মনের !
    সেখানে নিরবধি
    খেলা গহিনের।

    6
    6 Comments
  • কেউ ডাকছে আমায়
    অযাচিত বিন্দুবিসর্গ তোমার,
    ভেবে আর লাভ নেই।
    এতো উৎকন্ঠা নিয়ে
    নিষ্পেষিত মননে,
    পিছিয়ে যাচ্ছি বারংবার।
    শহরের বাতাসের তীব্র ঝাপটা
    শ্বাসপ্রশ্বাস, মন্থর হ’য়ে আছে!
    একবারে আনচান অবস্থা,
    অবশ্য নক্ষত্রের মেলা এখানে
    আকাশ মাটি সমান্তরাল ।
    চেয়ে দেখি দিনে-রাতে
    সমভাবে, হিসেব উল্টে ও
    অগ্রগতি শতাংশে…Read More

    4
    4 Comments
  • আমি ভুল মানুষ জানি
    চতুর্দিকে তাই কানাকানি,
    সঠিক গন্তব্যে ফিরুক
    সহস্র বছরে জানুক
    ভুল মানুষ কেন আমদানি!
    হাজার প্রশ্নের উত্তর
    এখনো নিরুত্তর,
    সংক্ষিপ্তে চাই বিবরণী।
    অযুত লক্ষ বছর নেই
    হারানোর পথে পথেই,
    এখনো আছি শুরুতেই!
    হয়তো ভুজঙ্গে
    কল্পিত তরঙ্গে
    যোগা-যোগ, আজও যোগিনী।
    আমি ভুল মানুষ জানি…Read More

    4
    5 Comments
  • আগন্তুক নক্ষত্রগুলোর পথে
    সোহেল নেওয়াজ

    শ্যামলিমার ছায়াছবি হৃদয়ে প্রশান্তি এনে দিলো । যেদিকে চোখ যায় শুধু সবুজ আর
    সবুজ । ঘাসের বুকে এলোমেলো গড়াগড়ি করে বৃক্ষদের সাথে কথা হলো, পাখিদের বায়না মেটাতে বেসুরো গান গাইতেই
    বাতাসের তীব্র ঝাপটায় সম্বিত ফিরে পেলাম।
    আমার চোখ আজ বুভুক্ষু সৌন্দর্য পিয়াসী
    এমন…Read More

    4
    2 Comments
  • চাহিয়া দেখি কতো মুখ
    ভুবনে শতো উৎসুক
    আলো ঝলমলে তব মকমলে
    অরুণিমায় ভাসে সুখ।
    আমি অরন্যে
    রহি গৃহকোণে!
    দেখি অনন্তে, অপরুপ
    চলি বিজনে
    রহি সৃজনে
    দেখি রুপ, অপরুপ।
    হাসি প্রাণ খুলে
    দেখি চোখ মেলে
    কতদূরে বায়ুভুক!
    ফপরদালাল বায়ু হাহাকারে:
    ফরমানে নেয় সব কেড়ে,
    ফর্দাফাঁই সব খেলা চালাই
    ইচ্ছেমতো “আমি তাঁর লাটাই “।

    4
    3 Comments
  • তোমার ও যাবার সময় হলো বুঝি
    সহজে হেরে, যাচ্ছ আড়াল খুঁজি
    চতুর্দিকে শুনছি মেঘ তুমিও চাও!
    তুমুল বৃষ্টি হচ্ছে শুনতে কি পা-ও?
    অভিধান বের করে রেখো
    বাহিরের ঘরে থেকো।
    ভেতরে ঢুকেছে অভিমান
    অভিনয় এখন অভিযান!
    আমি তো শব্দের শবদেহে
    মুড়েছি তোমার দেহে
    আড়াল অধিবেশন।
    কি জানি রয়েছে অবশিষ্ট
    বলেছিলো সেদিন,
    হঠাৎ…Read More

    4
    5 Comments
  • এক যে ছিলো রাজা!
    তাঁর খেয়াল খুশিতেই
    সে মেনে নিতো সাজা
    সে যে বড্ড বোকা
    সহজ থাকা
    ভুল পথে সে একা একা
    খুঁজলো ব্রজ পাখা
    সে যে শুধু খেলায়
    অবহেলায়
    বাউল হ’য়ে ঘুরে বেড়ায়
    বোঝে না মন
    দূরের তপন
    খোঁজে সে দুরাশয়
    জানেনা দুর
    অচিন প্রহর
    চেনেনা সে
    আপন নুপুর
    সে কোন গানে
    কোন গীতবিতানে
    ছন্দ অন্ধ দেহ-মনে…Read More

    4
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar