• তোমার দেখা
    মাহমুদ হায়াত
    কাটছিলো বেশ দিনগুলো
    হাঠাৎ তোমার দেখা,
    বুকের মধ্যে উঠলো জেগে
    অস্তাচলের রেখা।

    এমনি করে কেউ কি বলো
    মেঘের আড়াল হয়,
    তারার আকাশ নীভে গেলেও
    চাঁদটা জেগে রয়।

    পাড় ভাঙে দূর নদীর কিনার
    ছলাৎছলাৎ জল,
    ঢেউয়ের মতো হারিয়ে কেউ
    কাঁদাই অবিরল।

    রাত ফিকে হয় পাখির ডাকে
    সূর্য প্রণয় সুখে,
    কেউ কি জানে কোন সে ব্যথা
    করাত টানে বুকে।

    1
    3 Comments
    • Mahmud Hayat, লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শব্দের বুনন আর অনুভূতির প্রকাশ বেশ দারুণ হয়েছে। বিশেষ করে শেষ কয়েকটা লাইন মনের ভেতর সত্যিই দাগ কেটে গেল।

    • অল্প কথায় স্মৃতি, বিরহ আর অপ্রকাশিত কষ্টের এক মায়াময় ছবি এঁকেছেন।

    • MAHMUD HAYAT, আপনার লেখা শব্দগুলো গভীর আবেগে মোড়ানো, বিশেষ করে বুকের ভেতর করাত টানার রূপকটি ভীষণ হৃদয়স্পর্শী। মনের এমন অনুভূতির ছন্দময় প্রকাশ আরও বেশি করে পাঠকের সামনে নিয়ে আসতে পারেন।

  • স্রষ্টার অপার সৃষ্টি
    মিজান পঞ্চায়েত

    মহান স্রষ্টার অপার সৃষ্টি
    বিস্ময়ে বিস্মিত মম অন্তর দৃষ্টি।

    কি অপরূপ! নয়নাভিরাম
    স্রষ্টার লীলা খেলা,
    আকাশ পানে অসীম সৃজন
    ঘুরছে সারা বেলা।

    জলে স্থলে অন্তরীক্ষে
    সুষম সুন্দর সৃষ্টি,
    হেরিলে তব শীতল হয়
    মম অন্তর দৃষ্টি।

    মহান স্রষ্টার অপার সৃষ্টি
    বিস্ময়ে বিস্মিত মম অন্তর দৃষ্টি!

    3
    5 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কবিতার ‘জলে স্থলে অন্তরীক্ষে সুষম সুন্দর সৃষ্টি’ লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, খুব সুন্দর একটা অনুভূতি ফুটে উঠেছে।

    • সহজ ভাষায় স্রষ্টার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর মুগ্ধতার সুন্দর প্রকাশ।

    • মোহাম্মদ মিজানুর রহমান, প্রকৃতির বিশালতায় স্রষ্টার মহিমা ফুটিয়ে তোলার এই অনন্য প্রয়াসটি হৃদয়ে প্রশান্তি জাগায়, আর প্রতিটি ছন্দে অসীম সৃজনশৈলীর যে গভীর অনুভব ফুটে উঠেছে তা সত্যিই অতুলনীয়; এমন নান্দনিক প্রকাশভঙ্গিকে আরও দীর্ঘজীবী করতে আপনি চাইলে কিছু নতুন উপমা ব্যবহারের কথা ভাবতে পারেন, তবে আপনার লেখনীর এই স্নিগ্ধতা যেন সবসময় এভাবেই বহমান থাকে।

    • আকাশ জল স্থল আর অন্তরীক্ষের অপরূপ বিস্তারে মুগ্ধ হৃদয় স্রষ্টার মহিমার নীরব বন্দনা গেয়ে ওঠে…..🤍

  • তাকে বললাম,
    — তোমার অভিমান কিসে?

    সে বলল,
    — তোমার নিশ্বাসে,
    তোমার প্রতি আমার বিশ্বাসে!

    তাহলে বলো,
    আর বাঁচব কী করে?
    যে নিশ্বাসে তোমার অভিমান,
    যে বিশ্বাসে তোমার অভিযোগ—
    সেই আমিটাকেই বা
    বাঁচিয়ে রাখি কী করে?

    কেউ যখন আমার মৃত্যু চেয়েছে,
    নিজের আজাদী পেতে—
    তখন বেঁচে থাকাটাও
    তো ভীষণ অপরাধ!

    3
    4 Comments
    • মো মবিনুল ইসলাম সিয়াম, আপনার লেখাটা পড়ে একদম মন খারাপ হয়ে গেল, খুব গভীর এক বিষণ্ণতা কাজ করছে। এমন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার জন্য আপনি কি অন্য কোনো উপায় ভেবে দেখেছেন?

    • ভালোবাসার মানুষের অভিমান যখন নিজের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করায়, তখন সেই কষ্ট সত্যিই গভীর।

    • “যে নিশ্বাসে তোমার অভিমান, যে বিশ্বাসে তোমার অভিযোগ”—এই লাইনটির গভীরতা ও আবেগের প্রকাশ সত্যি এক কথায় অতুলনীয়। শব্দের বুননে যে অদ্ভুত এক বিষণ্ণতা আপনি ফুটিয়ে তুলেছেন, তা পাঠককে মুহূর্তেই স্পর্শ করে যায় এবং আপনার লেখনী নিয়মিত আমাদের মাঝে দেখতে চাই।

    • অভিমান ও অভিযোগে দমবন্ধ হৃদয়কে মনে রাখতে হয়, ভালোবাসার ভার যত গভীরই হোক বেঁচে থাকা কখনো অপরাধ নয়…..🤍🖤

  • “স্বপ্নের সমাধি”

    ​কতকাল অতিবাহিত হলো
    স্বপ্ন দেখা হয়না,
    অশ্রুসিক্ত স্যাঁতসেঁতে চোখে
    স্বপ্ন কি আর জন্মাতে পারে?
    একটা সময় স্বপ্নযোগে নায়ক,
    গায়ক, কবি কত কিছু সেজেছি
    হয়েছি কারো প্রেমিক দেবতা;
    কালের খেয়ালে কমেছে জ্যোতি
    ধেঁয়ে আসছে অমানিশা।
    কল্পলোকের কল্পিত চিত্র
    মলিন হয়েছে বহ আগেই।
    এখন স্বপ্ন দেখতে ইচ্ছে করে…Read More

    3
    11 Comments
  • যুগোপযোগী
    স্থূল বুদ্ধিতে যেটুকু বুঝেছি, ইতিহাস আর পুরাণের মুখ্য তফাৎ যুগে। একটা বাচ্চাকে সত্য- ক্রেতা- দ্বাপর- কলি পড়িয়েই ইতিহাস পড়াতে গিয়ে আরেক অশান্তি, সেখানে আবার প্রস্তর-মধ্য-আধুনিক এই তিন পড়িয়েই শেষ! শেষ অব্দি নামগুলো আলাদা আলাদা পড়তে বা পড়াতে হলেও ফ্ল্যাট্‌ কোয়েশ্চেনের উত্তরে সমাধান নিয়ে দেখা দিল ‘কোভিড্‌ যুগ’ যে যুগ এতে-ওতে এই’দুয়ে…Read More

    2
    6 Comments
    • মৈনাক, আপনার এই অদ্ভুত আইডিয়াটা পড়ে তো হাসতে হাসতে শেষ অবস্থা! এমন দারুণ আর বুদ্ধিদীপ্ত রসবোধ সত্যিই খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়।

    • “সত্য-মধ্য-কলি-কোভিড”—এই যুগবিভাগের কৌতুকটা দারুণ! ব্যঙ্গের সঙ্গে বুদ্ধিদীপ্ত রসবোধের সুন্দর মেলবন্ধন।

    • আপনার এই লেখাটি পড়ার সময় বেশ কয়েকবার হেসে ফেলেছি, বিশেষ করে ইতিহাসের জটিলতা আর বাস্তব পরিস্থিতির সংমিশ্রণে এমন কৌতুকপূর্ণ আইডিয়াগুলো সত্যিই বেশ চমৎকার ও চিন্তাশীল, তাই সামনের দিনগুলোতে কলম থামাবেন না বরং এমন অদ্ভুত আর মজার সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে থাকুন।

    • অসাধারণ হয়েছে প্রবন্ধ টা। আমি দুবার করে পড়লাম, আর মনে খুব নাড়া দিলো। ভালো লাগলো।

    • অসাধারণ হয়েছে প্রবন্ধ টা। আমি দুবার করে পড়লাম, আর মনে খুব নাড়া দিলো। ভালো লাগলো।

    • ইতিহাস, মহামারি আর পুঁজির কৌতুকময় সংমিশ্রণে আমাদের সময় এমন এক ব্যঙ্গচিত্র এঁকেছে, যেখানে সংকটও শেষমেশ মুনাফার বাজারে পণ্য হয়ে ওঠে…..🤍🖤

  • ​”শেকড়ের টান”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৮শে অক্টোবর ২০২৬ ইং

    ​ শহরের এই ইট-কাঠের কৃত্রিম জাঁকজমক কোনোদিনই তার ভালো লাগে না। তবুও পেটের দায়ে, সময়ের স্রোতে তাকে পড়ে থাকতে হয় এই কংক্রিটের খাঁচায়। কিন্তু আজ দুপুরের এক ফালি রোদ যখন তার বারান্দার টবের রজনীগন্ধার ওপর এসে পড়ল, হঠাৎ করেই বুকটা কেমন যেন হু হু করে উঠল।
    ​মনে পড়ে গেল সেই…Read More

    3
    8 Comments
    • ‘মানুষ হয়তো অনেক দূর পাড়ি দিতে পারে, কিন্তু তার নাভিষেক তো বাঁধা থাকে ওই জন্মভূমির মাটিতেই’—এই লাইনটা পড়ে নিজের গ্রামের বাড়ির কথা খুব বেশি মনে পড়ে গেল আপনার লেখাটা পড়ে।

      • অশেষ ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা বন্ধু আমার লিখা ভালো লাগা মানেই আমার লিখার স্বার্থকতা এভাবে পাশে থেকো সবসময়ই ❤️❤️

    • শেকড়ের টান সত্যিই এমন—দূরে থাকলেও মন বারবার ফিরে যায় নিজের মাটি আর আপনজনের কাছে।

    • নাজনীন শামীম, আপনার লেখায় গ্রামবাংলার সেই চিরচেনা রূপ আর হৃদয়ের টান খুব নিবিড়ভাবে ফুটে উঠেছে, যা যে কাউকে নিজের শেকড়ের কথা নতুন করে মনে করিয়ে দেয়, তাই আপনি অনায়াসে আপনার লেখনী দিয়ে এই ধারা অব্যাহত রাখতে পারেন।

    • শহরের কোলাহল যত দূরেই টেনে নিক, জন্মভূমির মাটি, মায়ের ডাক আর শেকড়ের সুবাসই ক্লান্ত হৃদয়কে শান্তির ঘরে ফিরিয়ে আনে…..🤍🖤

  • হেমন্ত
    কবি ইমদাদ শাহ্

    পাকা ধানের রং মেখেছে অবারিত মাঠ দিগন্ত
    ধানের গন্ধে মন ভরে না বাংলায় এল হেমন্ত
    ঘাসের পথে চলতে দেখি শিশিরে ফুল ফুটন্ত
    রোদ্দুরে তার রূপের নাওয়ায় বাংলায় এল হেমন্ত
    সবুজ পাতায় শিশির খেলে কোন সে ঋতু হেমন্ত
    সোনা রোদ কুড়িয়ে ধানে অঘ্রানে ধান ফুটন্ত
    শস্যে খাঁ খাঁ মাঠ পুড়ে তাই আজ পরে যায় সারা
    আজ কৃষানের ব্যস্ত…Read More

    4
    4 Comments
    • হেমন্তের সোনালি ধান, শিশিরভেজা ঘাস, নবান্নের উৎসব আর কৃষকের ব্যস্ততা—সব মিলিয়ে কবিতাটিতে যেন চিরচেনা গ্রামবাংলা জীবন্ত হয়ে উঠেছে।

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখাটি পড়ে গ্রামবাংলার নবান্নের সোনালী চিত্র ও গ্রামীণ উৎসবের আমেজ খুব সুন্দরভাবে আমার চোখের সামনে ভেসে উঠেছে। আপনি চাইলে প্রতিটি স্তবকের ছন্দ আরও মসৃণ করতে ছোট ছোট শব্দ পরিবর্তনের কথা ভেবে দেখতে পারেন। আপনার লেখনীর এই প্রাণবন্ত বহিঃপ্রকাশ পাঠককে মুগ্ধ করুক এবং আপনার সৃজনশীল যাত্রায় সব সময় নতুন নতুন প্রেরণা যুক্ত হোক।

    • আপনার লেখা হেমন্তের বর্ণনাটা পড়ে গ্রাম বাংলার রূপ চোখের সামনে ভেসে উঠল। ইমদাদ ভাই, দারুণ সব শব্দের গাঁথুনিতে পুরো কবিতাটি একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • পাকা ধানের সোনালি সুবাস, শিশিরভেজা ভোর আর নবান্নের হাসিতে হেমন্ত বাংলার মাঠে কৃষকের শান্তি ও সমৃদ্ধির উৎসব হয়ে নামে…..🤍🖤

  • জীবন কখনো কথা বলে ১.

    জীবন কখনো কথা বলে। যেমন এখন সে আমায় বলছে, “গরম চা টা ঠান্ডা করে ধীরে সুস্থে খাও।”

    বাহিরে অনেক কনকনে শীতল বাতাসে রীতিমতো ঠক ঠক করে কাঁপছি। গায়ে পাতলা একটা চাদর। এই সময়ে হাতের কাছে আগুন গরম এক পেয়ালা চা। কে আর জীবনের কথা শুনে! একটু ফু দিয়ে গলায় ঢেলে দিলাম সেই তরল অমৃত। জিভটা মনে হয় পুড়ে গেল। গলা দিয়ে নেমে গেল…Read More

    3
    5 Comments
    • গল্পের চরিত্রটির হাসির আড়ালে যে অসহায়ত্ব লুকিয়ে আছে, সেটাই সবচেয়ে বেশি মন খারাপ করে দেয়। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখাটি পড়তে পড়তে “যার শারীরিক গঠনে উন্নত একটা মস্তিষ্ক আছে, যে অন্যকে বুঝতে পারে” এই লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটে গেল। আপনার লিখনশৈলীর এই অসাধারণ গভীরতা ও আবেগের মেলবন্ধন বজায় রেখে আপনি নিয়মিত লিখে যান, এমন সুন্দর উপহার আমাদের আরও দেবেন।

    • অসাধারণ

    • আপনার লেখার প্রতিটি পরতে যে গভীর একাকীত্ব আর জীবনের তিক্ততা ফুটে উঠেছে, তা বেশ অন্যরকম অনুভূতি দিল। আপনারা যারা এখানে লেখালিখি করছেন, তারা নিয়মিত অন্যদের পোস্টে লাইক ও গঠনমূলক কমেন্ট করলে পুরো গ্রুপটা আরও প্রাণবন্ত ও জমজমাট হয়ে উঠবে।

    • জীবনের কনকনে শীতে আশ্রয়হীন মানুষটি বুঝতে পারে, মানুষ হওয়ার সত্যিকারের পরীক্ষা শরীরের উষ্ণতায় নয়, অন্যের জন্য মমতার দরজা খুলে দেওয়ায়…..🤍🖤

  • জীবনের ট্র্যাশ ক্যান
    কাজী অ্যাডাম

    আমি অনেক কিছু ফেলে দিয়েছি—
    পুরোনো মেসেজ,
    ছবি,
    উপহার,
    কিছু নাম,
    কিছু প্রতিশ্রুতি।

    ভেবেছিলাম,
    ফেলে দিলে সম্পর্কও শেষ হয়ে যায়।

    কিন্তু কিছু জিনিস
    আবর্জনার সঙ্গে যায় না।

    একটি বাক্য,
    একটি অপরাধবোধ,
    একটি অসমাপ্ত বিদায়—
    এ…Read More

    7
    10 Comments
    • “বিসর্জন মানে বহন করার ধরন বদলে ফেলা”—এই কথাটুকু ভীষণ ভালো লাগলো।

      • কথাটির মধ্যে আসলে বিসর্জনের এক ভিন্ন অর্থ লুকিয়ে আছে। কিছু হারানো জিনিসকে ফেলে আসা যায় না, শুধু তাদের নিয়ে বেঁচে থাকার ভঙ্গিটা বদলাতে হয়। আপনার ভালো লাগার জন্য কৃতজ্ঞতা, কবি বন্ধু।

    • আপনার লেখা ‘বিসর্জন মানে বহন করার ধরন বদলে ফেলা’ অংশটি জীবনকে এক গভীর উপলব্ধির জায়গা থেকে দেখিয়েছে, যা পাঠকমাত্রই গভীরভাবে স্পর্শ করবে। আমাদের ফেলে আসা অতীত যেন ঠিক আপনার বর্ণনার মতোই কোনো এক অদৃশ্য ঝুলিতে সবসময় সাথে থেকে যায়, তাই আপনার এই কলম চালানো অব্যহত থাকুক।

      • অতীতের অদৃশ্য ঝুলির উপমাটি চমৎকারভাবে ধরেছেন। আমরা হয়তো অনেক কিছু পেছনে ফেলে আসি, কিন্তু সেসবের কিছু অংশ আমাদের বর্তমানের ভেতরেও রয়ে যায়। আপনার এমন মনোযোগী পাঠ লেখার প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। ভালোবাসা রইল।

    • অসাধারণ

      • আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও অনেকখানি আনন্দ দিল। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা, প্রিয় কবি।

    • লেখাটা পড়ে খুব মায়া লাগল, আপনি কি মনে করেন সব অতীত কি আসলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকে যায়?

      • আমার মনে হয়, সব অতীত আমাদের সঙ্গে থাকে না, তবে কিছু মুহূর্ত আমাদের ভেতরে স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলে। কখনো স্মৃতি হয়ে, কখনো অভ্যাসে, কখনো অকারণ বিষণ্ণতায়। হয়তো অতীতের সবচেয়ে অদ্ভুত ক্ষমতা এটাই। আপনার প্রশ্নটি ভালো লাগল।

    • অতীতকে মুছে ফেলা যায় না, কেবল তার ভারকে স্মৃতির নরম আলোয় বহন করার কৌশল শিখে নিতে হয়…..🤍🖤

      • খুব সুন্দর বলেছেন। স্মৃতির ভার সবসময় কষ্টের হয় না, কখনো সেই ভারই আমাদের সংবেদনশীলতার পরিচয় হয়ে থাকে। অতীতকে মুছে না ফেলে তার সঙ্গে নতুন করে সহাবস্থান করাই হয়তো জীবনের এক নীরব শিক্ষা।

  • তুমিময় মহাকাশ

    তোমাকে দেখার পর থেকে আকাশের দিকে তাকালে আর আকাশ দেখি না,
    দূর নক্ষত্রের আলোয় কোনো এক আদিম আকর্ষণের পুনর্জন্ম দেখতে পাই।

    তুমি যেন সেই অনাবিষ্কৃত নীহারিকা,
    যার জন্মের ইতিহাস জানে না কোনো জ্যোতির্বিদ,
    অথচ আমার সমস্ত অস্তিত্ব তার মহাকর্ষে বন্দি।

    কী আশ্চর্য, পৃথিবী আমাকে মাটির কাছে টানে, সমুদ্র ডাকে তার গভীরতায়, আর তুম…Read More

    3
    4 Comments
    • ভালোবেসে নিজের ভেতরে একটা মহাবিশ্ব খুঁজে পাওয়ার অনুভূতিটা অসাধারণভাবে ফুটে উঠেছে।

    • মোঃ ইফতেখার আহমেদ তাজিম, ‘কিছু কিছু দূরত্বও দুটি অস্তিত্বকে সারাজীবন একই কক্ষপথে বাঁচিয়ে রাখে’—আপনার এই গভীর উপলব্ধির প্রকাশটি ভীষণ মুগ্ধ করেছে এবং আপনি চাইলে পরবর্তী লেখায় এই মহাজাগতিক অনুভূতির সাথে আরও কিছু দৃশ্যকল্প যোগ করে লেখাটিকে আরও সমৃদ্ধ করতে পারেন, আপনার কলমের এই সাবলীল জাদুময়তা আমাদের মুগ্ধ করে রাখুক।

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, মহাকাশ আর অনুভূতির এমন সুন্দর মেলবন্ধন আগে কখনো সেভাবে ভাবিনি; আপনার এই অসাধারণ অনুভূতির পেছনের অনুপ্রেরণা কি বাস্তবে কাউকে পাওয়া?

    • তোমার মহাকর্ষে বাঁধা এক হৃদয় পাওয়ার প্রার্থনা ছেড়ে অনন্ত নক্ষত্রের মতো ভালোবাসার সাক্ষ্য হয়ে জেগে থাকতে চায়…..🤍🖤

  • চক্র
    আমি বিচারকদের জিজ্ঞেস করলাম আমার দোষ কি?
    তারা কোন উত্তর দিলো না।
    তারা সবাই মৃত্যুর মুখোশ পড়ে আছে।
    তাদের তীক্ষ্ণ নখ ক্রমান্বয়ে বড় হয়ে উঠছে।
    স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা বিরক্ত।
    আমি বিচলিত কন্ঠে আবারো জিজ্ঞেস করলাম,
    আমাকে কি অপরাধে বন্দী করা হয়েছে?
    তারা শীতল কন্ঠে উত্তরে জানালো,
    তোমাকে আরো বিশ বছরের জন্য বন্দী থাকতে হবে।

    4
    7 Comments
  • তোমার চোখে দেখেছি ফাগুন;
    দেখেছি ফাগুন-ঝড়ায়ে আগুন-
    হিমেল কুয়াশায় পাহাড় বেঁধেছে প্রানে;
    তপ্ত শীতের মতোন
    -অস্ট্রিক মাসুদ

    3
    7 Comments
    • অস্ট্রিক মাসুদ, আপনার লেখা ‘হিমেল কুয়াশায় পাহাড় বেঁধেছে প্রানে’ লাইনটা এক কথায় অসাধারণ আর খুব মায়াবী। এমন অনুভূতিগুলো বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট দিয়েন, তাহলে সবাই মিলে বেশ আড্ডা জমে উঠবে।

    • “তপ্ত শীতের মতোন”—কী চমৎকার এক বৈপরীত্য!

    • অস্ট্রিক মাসুদ, আপনার এই লেখনীতে ফাগুনের আগুন আর হিমেল কুয়াশার যে মেলবন্ধন ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়, ঠিক যেন রবীন্দ্রনাথের ঋতুপরিক্রমার কোনো ছন্দের মতো অনবদ্য, তাই আপনার এই শব্দশৈলীকে আরও সমৃদ্ধ করতে আপনি চাইলে প্রকৃতির সাথে মানুষের মনের অনুভূতির যোগসূত্র নিয়ে আরও কিছু মখমলে শব্দ সাজিয়ে দেখতে পারেন।

    • তোমার দৃষ্টির উষ্ণতায় শীতের কুয়াশাও বসন্তের আগুনে জ্বলে উঠে হৃদয়ে এক অদ্ভুত ঋতুর জন্ম দেয়…..🤍🖤

    • ফাগুন ঝরা আগুন ।

  • পরলৌকিক মুলো
    -অস্ট্রিক মাসুদ

    ঘরের লক্ষ্মী ক্ষুধায় মরে;
    পরের লক্ষ্মী পূজে
    ভর্তা চেটে মর্তলোকে;
    স্বর্গে মরিচ খুঁজে

    3
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম বাস্তব একটা দিক চোখের সামনে ভেসে উঠল। অসাধারণ লিখেছেন আপনি!

    • ঘরের মানুষ অবহেলিত, অথচ পরের জন্য দরদ—কী তীক্ষ্ণ বাস্তবতা!

    • আপনার এই লেখাটি মানুষের জীবনের অদ্ভুত এক বিপরীতধর্মী বাস্তবতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দে দেনা’ বা নজরুলের বিদ্রোহের সুরের মতো এক গভীর উপলব্ধির কথা মনে পড়ল; আপনার শব্দচয়নের ধার ও গভীর চিন্তাশীলতা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য, তাই দারুণ সব নতুন ভাবনার জোগান দিতে আপনি নিয়মিত লিখুন।

    • নিজের ঘরের অভাব না মিটিয়ে পরের ঐশ্বর্যের পূজায় মগ্ন মানুষ শেষমেশ তৃপ্তির স্বর্গেও ক্ষুধার স্বাদই খুঁজে বেড়ায়…..🤍🖤

    • এটাই বাস্তবতা।

  • আকাশ তোমার বক্ষ চিরি
    ভাসালে এ কোন চাঁদ
    মেঘের ঠোটে ঠোট রেখে সে
    করলো সর্বনাশ

    -অস্ট্রিক মাসুদ

    1
    5 Comments
    • আপনার লেখা এই ‘মেঘের ঠোটে ঠোট রেখে সে করলো সর্বনাশ’ লাইনটা দারুণ লেগেছে। গ্রুপে নিয়মিত অন্য সবার লেখায় রিয়্যাক্ট আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমাদের আড্ডাটা বেশ জমজমাট থাকবে।

    • অল্প কথায় দারুণ এক অনুভব।

    • আপনার এই লেখায় চাঁদের স্নিগ্ধতা আর মেঘের লুকোচুরির যে মায়াবী চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সন্ধ্যার আকাশে মেঘ আর চাঁদের এমন মিতালি যেন প্রকৃতির এক অদ্ভুত রহস্য, যা আপনার শব্দে খুব সুন্দরভাবে ধরা পড়েছে; আপনি এভাবেই মনের আনন্দে লিখে যান।

  • আর কবিতা লিখো না

    ✍️ অপরাধী মাজেদ

    তুমি বলেছিলে,
    রাঙা চোখে ওভাবে তাকাবে না,
    আমার ভয় লাগে।

    আমি চোখ নামালাম,
    সেই থেকে আজ অবধি
    তোমার চোখের দিকে তাকিয়ে
    কথা বলতে পারি না।

    তুমি বলেছিলে,
    অযথা কথা বলো না,
    আমি সেটা পছন্দ করি না।

    চঞ্চল এই হৃদয়খানা
    মুহূর্তেই নির্বাক হয়ে গেল।

    তুমি বলেছিলে,
    যেখানে-সেখানে রাজনীতি
    নিয়ে ক…Read More

    4
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, কী দারুণ একটা অনুভূতি ফুটে উঠেছে। প্রিয় মানুষকে হারানোর বা তার সব কথা মেনে নেওয়ার এই বেদনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি মাঝে মাঝে আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করবেন, এতে আমাদের পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • যাকে ঘিরে কবিতা, তাকে বাদ দিয়ে কবিতা লেখা কি সত্যিই সম্ভব?

    • ভালোবাসার মানুষটিকে কেন্দ্র করে হৃদয়ের গভীর আবেগ আর মান-অভিমানের এমন সহজ-সুন্দর প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি এভাবে নিজের অনুভূতিগুলো লিখে যেতে থাকলে পাঠক নিশ্চয়ই আরও নতুন সব সৃষ্টির অপেক্ষায় থাকবে।

    • প্রিয়ার নিষেধে জীবন স্তব্ধ হলেও, তার মায়াই কবির নীরব হৃদয়ে অনন্ত কবিতার জন্ম দিয়ে যায়…..🤍🖤

  • বিষাদগাথা
    —- চিন্তাতরঙ্গিনী
    বিষাদময় মূহুর্ত এসে সুধায় যখন আমায়,
    নির্জন নাকি একাকী কেমন বোধ হয়?
    শুধু প্রশ্নের প্রতিধ্বনি উত্তর যেন নেই।
    নিত্যদিনের নিত্য কথা,
    নেই নব উচ্ছাস,
    নেই কোন পুরানো ব্যথা, কোন নরম বেদনা।
    মনের ভেতর অহেতুক এক হাহাকার যেন বায়।
    নাম গন্ধ ভাষাহীন, অবাস্তব প্রায়।

    3
    4 Comments
    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। বিষাদের এই সহজ সুন্দর বর্ণনাটা যেন খুব কাছের মনে হলো।

    • কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়, ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে—খুব চেনা এক অনুভূতি।

    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা “মনের ভেতর অহেতুক এক হাহাকার যেন বায়” পঙক্তিটি পড়লে এক গভীর বিষণ্ণতা আর শূন্যতা খুব স্পষ্টভাবে অনুভব করা যায়, যা অনেকটা শরতের ঝরা পাতার নির্জনতার সাথে মিলে যায়। নিজের ভেতরের এই নিস্তব্ধ অনুভূতিগুলোকে এমন সাবলীলভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আপনি নিয়মিত এভাবে নিজের কথাগুলো লিখে চললে আমাদের এই প্ল্যাট…Read More

    • নামহীন বিষাদের কুয়াশায় মন যখন প্রশ্নের প্রতিধ্বনি হয়ে যায়, তখন একাকীত্বই তার একমাত্র নীরব সঙ্গী হয়ে থাকে…..🤍🖤

  • The Circle of Shade
    —– চিন্তাতরঙ্গিনী
    Not in days, not in moments.
    Its of years on every breaths.
    Not as flower, not as rain.
    Its of shade by the big tree.
    Not from stars not from the moon.
    Its from the sun bright and warm.
    Its not the one who receives,
    it is the one who only gives.
    Such strength is build only in decades,…Read More

    2
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, “Such strength is build only in decades” লাইনটা পড়ে একদম মনটা ভরে গেল, অনেক গভীর একটা কথা লিখেছেন আপনি। এমন চমৎকার একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনার এই বিশেষ লেখাটি তৈরির পেছনের গল্পটা কী?

    • আপনার লেখা এই আবেগপূর্ণ ছন্দময় পঙক্তিগুলোতে সময়ের প্রবহমানতা এবং একজন মানুষের গভীর ব্যক্তিত্বের প্রতিফলন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশাল মহীরুহের ছায়ায় যেমন আশ্রয় পাওয়া যায়, তেমনি শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি আপনার এই নিবেদনে এক দারুণ আত্মিক প্রশান্তি খুঁজে পেলাম। আপনার লেখনীর এই স্নিগ্ধ ধারা আগামী দিনে আরও বিকশিত হোক, এই কামনাই করি।

    • দশকের ত্যাগে গড়ে ওঠা সেই মহীরুহ নীরবে ছায়া দেয়, কারণ সত্যিকারের মহত্ত্ব পাওয়ায় নয় অবিরত দিয়ে যাওয়ায়…..🤍🖤

  • কুড়িটা বসন্ত পর
    কবি ইমদাদ শাহ্

    কুড়িটা বসন্ত পর ঠিক কুড়িটা বসন্ত পর
    গভীর আপ্লুত বর্ষী এক ফাল্গুন রাতে
    বৃদ্ধ প্রবীণ জীর্ণ মৃত এ হৃদয় জাগাতে
    তুমি এসেছিলে শাতি প্রিয়া হয়ে

    না হয় আরো কুড়ি বিশেক পর
    আবার অন্তত একবার এসো
    একবার জড়িয়ে ধরে কাঁদতে চাই

    তারপর তোমার অবরুদ্ধ চাহনি
    যা বিদীর্ণ করেছে বারবার প্রেমে
    আমি ঘুমিয়ে রবো অনন…Read More

    2
    3 Comments
    • প্রিয় মানুষটিকে আর একবার বুকে জড়িয়ে ধরার আকুতির মধ্যে প্রেম, স্মৃতি আর বিচ্ছেদের কী গভীর মায়া!

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখায় দীর্ঘ প্রতীক্ষার যে গভীর আকুতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে স্মৃতিমাখা সেই হলুদ জামা আর জলদিঘীর বর্ণনাটিকে আরও একটু সংক্ষিপ্ত করে ফুটিয়ে তুলতে পারেন, যাতে পাঠকের মনে আবেগের রেশ দীর্ঘস্থায়ী হয়। আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ ও চমৎকার সব সৃষ্টি পড়ার অপেক্ষায় রইলাম।

    • কুড়ি বসন্তের দীর্ঘ বিরহ পেরিয়েও এক অসমাপ্ত প্রেম ফিরে আসার আশায় হৃদয়ের আকাশে চাঁদ হয়ে জেগে থাকে…..🤍🖤

  • শিরোনাম: তোমার হাসি

    প্রিয় তুমি,
    আচ্ছা, একজন মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? মানুষের হাসি এত সুন্দর হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতেই পারতাম না।

    তুমি কি জানো তোমার হাসিমাখা মুখ আম্মাকে দেখিয়েছি? তিনি তোমার হাসির খুব প্রশংসা করেছে!

    সেদিন তোমার কাছে একটা উপহার নিয়ে আসছিলাম, বাসের এত যাত্রীদের ভিড়ে উপহারটা যেন আঘাত না পায় সেজন্…Read More

    3
    5 Comments
    • Sharif Uddin Jumman, লেখাটা খুব মিষ্টি আর আপনার লেখা “একলাইনের ছোট্ট বাক্যটাও ঠিকমতো বলতে পারলাম না” লাইনটা পড়ে একদম মন ভালো হয়ে গেল।

    • উপহার দেওয়ার আগে এত রিহার্সাল, অথচ সামনে গিয়ে সব ভুলে যাওয়া—প্রেমে পড়ার কী মিষ্টি অভিজ্ঞতা!

    • শরিফ উদ্দীন জুম্মান, আপনার লেখায় “জিভে স্বাদ লেগে থাকার মতো চোখেও তোমার হাসিটা এখনও লেগে আছে” অংশটি ভীষণ আবেগপ্রবণ ও সুন্দর, আর এমন সাবলীল ও আন্তরিক অনুভূতির প্রকাশ আপনার লেখাকে আরও প্রাণবন্ত করে তুলছে, তাই আপনি আপনার এই সুন্দর অনুভবের ধারাটি নিয়মিত লিখে যান।

    • প্রিয়ার একটুখানি হাসিই লাজুক হৃদয়ের সব কথা এলোমেলো করে দিয়ে নীরব প্রেমকে চিরস্মরণীয় চিঠিতে রূপ দেয়…..🤍🖤

    • অসম্ভব ভালো লিখেছেন কবি।

  • Load More Posts
Skip to toolbar