• কুলাউড়া, স্মৃতিতে তুমি—প্রাণে বিরহ
    মিহির চৌধুরী ইমন

    হ্যালো প্রাণহীন শহর কুলাউড়া,
    কেমন আছো?

    মনে পড়ে কি সুমন ফুচকা হাওজ,
    হোটেল ডিলাইট আর দক্ষিণ বাজারের সেই চেনা পথ?

    কেমন আছে সামী ইয়ামীর বিরিয়ানি?
    জানো কি, আঞ্জু—
    স্মৃতিগুলো আজও বড্ড মায়াবী !

    মনে পড়ে সেই সুসময়, হাকিমপুরের পড়ন্ত দুপুর?
    খোলা আকাশের নিচে সে,
    আর আমার রঙিন দিনগুলো!…Read More

    5
    6 Comments
    • মিহির চৌধুরী ইমন, লেখাটা পড়ে এক নিমেষেই যেন স্মৃতির অতীতে হারিয়ে গেলাম। কুলাউড়া নিয়ে আপনার এমন মায়াবী অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই আবেগঘন লেখাটি পড়তে ভীষণ ভালো লাগল।

    • আপনার কবিতাটা পড়ে একদম স্মৃতির শহরে হারিয়ে গেলাম। শহর তো আগের মতোই থাকে শুধু থাকে না সেই চেনা মানুষ গুলো

    • শহরটি একই রয়ে গেলেও প্রিয়জনের অনুপস্থিতিতে তার প্রতিটি পথ স্মৃতির বিষাদে ভিজে আছে…..🤍🖤

    • পরিচিত পথ, প্রিয় খাবারের দোকান—সবই আছে, শুধু সেই মানুষটি নেই। এই শূন্যতাটুকু ভীষণ চেনা।

    • শহরের অলিগলি আর হারানো দিনের অম্লান স্মৃতিগুলো আপনার লেখায় এমন মায়াবী ও আবেগঘন হয়ে ফুটে উঠেছে যে, পাঠক অনায়াসেই কুলাউড়ার সেই চেনা পথগুলোতে হারিয়ে যায় এবং লেখাটিকে আরও প্রাণবন্ত করতে চাইলে প্রিয় মুহূর্তগুলোর ছোট কোনো বর্ণনা যোগ করার কথা ভেবে দেখতে পারেন।

  • তুমি আমার মন বাগানের মালি।
    যেও না গো, ওগো প্রিয়,
    বাগান রেখে খালি।

    3
    4 Comments
    • আপনার এই কবিতাটা পড়ে খুব মায়া লাগলো। “বাগান রেখে খালি” লাইনটা আমার দারুণ লেগেছে। এমন সুন্দর অনুভূতির লেখাগুলো সত্যিই অন্যরকম ভালো লাগা তৈরি করে।

    • প্রিয়জনের স্নেহেই হৃদয়ের বাগান ফুলে ওঠে, তাই তার প্রস্থানে সবুজ স্বপ্নগুলোও নির্জন হয়ে যায়…..🤍🖤

    • কী মায়াভরা আকুতি!

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), আপনার লেখাটির ‘তুমি আমার মন বাগানের মালি’ কথাটি হৃদয়ে এক অদ্ভুত কোমলতা ছড়িয়ে দেয়, তাই অনুরোধ করব যেন আপনার এই সুন্দর সৃজনশীল ধারা আপনি এভাবেই সচল রাখেন।

  • সুন্দর এই ত্রিভূবন
    দেখিতে চায় দুই নয়ন,
    ক্ষণ কালের এ জীবন
    কেড়ে নেয় নিঠুর মরণ।

    3
    3 Comments
    • আপনার এই লেখাটার ‘ক্ষণ কালের এ জীবন, কেড়ে নেয় নিঠুর মরণ’ লাইনটা একদম মনের মতো হয়েছে। জীবনের এই কঠিন সত্যটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্য মুগ্ধ চোখে ধরা দিলেও মরণ এসে সব স্বপ্নের পর্দা নামিয়ে দেয়…..🤍🖤

    • জীবন ছোট বলেই হয়তো প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত এত মূল্যবান।

  • ।। মানবতার দেওয়াল ।।
    কবি মিজান পঞ্চায়েত

    বাড়তি থাকলে দিয়ে যান
    প্রয়োজনে নিয়ে যান,
    সবাই মিলে গাহি আমরা
    মানবতার জয়গান।

    4
    4 Comments
    • পারস্পরিক সহমর্মিতার হাত ধরেই গড়ে উঠুক এমন এক সমাজ, যেখানে সবার প্রয়োজনে সবাই পাশে থাকে…..🤍

    • মানবতার দেওয়াল হোক ভালোবাসা আর সহমর্মিতার সেতু।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “সবাই মিলে গাহি আমরা মানবতার জয়গান” পঙক্তিটি যেমন গভীর আবেগময়, তেমনি এর সহজ ও সুন্দর বার্তাটি সকলের হৃদয়ে মমতা জাগিয়ে রাখার এক দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

  • কবিতা: ভালোবাসি না

    আমাকে ভুলতে তোমায় এক হাজার বছর সময় দিলাম,
    পারলে আমাকে ভুলে গিয়ে প্রমাণ করো, তুমি আমাকে ভালোই বাসোনি।

    একশো বছর পরে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম,
    ভুলতে পেরেছো কিনা?
    তোমার উত্তর ছিলো, “ভুলতে গেলেই তোমাকে আরও বেশি মনে পড়ে যায়।”

    দুইশো বছরে সেই একই প্রশ্ন,
    ভুলতে পেরেছো কিনা?
    তুমি বলেছিলে,
    “তোমাকে ভুলে যাবো কোনো এক সময়…Read More

    8
    15 Comments
    • ভুলা যায় না।ভুলে যাওয়ার অভিনয় করতে হয়।ধন্যবাদ।

    • কবিতার শেষটা দারুণ ছিল, এতগুলো বছরের টানাপোড়েনের পর এমন একটা উত্তর সত্যিই ভাবনার খোরাক দেয়।

    • কবিতার শেষ টা দারুণ লেগেছে আমার কাছে।

    • ভুলে যাওয়ার অভিনয়ের আড়ালেও ভালোবাসা যুগের পর যুগ স্মৃতির মতো বেঁচে থাকে…..🤍🖤

    • অভিমান করে ভালোবাসা অস্বীকার করা যায়, কিন্তু স্মৃতির কাছে মিথ্যে বলা বড্ড কঠিন!

    • মেহেদী মারুফ, ভালোবাসার এই দীর্ঘ অপেক্ষার অনুভূতিগুলো খুব মায়ার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যা পাঠকের মনে এক গভীর রেশ রেখে যায়। শব্দচয়নের মাঝে এক হাজার বছরের নীরবতাকে আপনি যেভাবে জীবন্ত করে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্য লেখকদের লেখায় প্রতিক্রিয়া জানিয়ে ও তাদের কাজে মন্তব্য করে আমাদের এই সুন্দর পরিবেশটিকে আরো প্রাণবন্ত রাখতে পারেন।

      • আমার ভীষণ ইচ্ছা, আমি তোমার লেখা কবিতা পড়তে চাই। লিখবা? অনেক তো তোমার কমেন্ট পড়ে ক্লান্ত হলাম 🥱

    • আমি বললাম “তুমি ভালো না বাসলে এতটা বছরের হিসাব মেলালে কিভাবে?”
      “ওই যে, না বলার আগেই তো ভালোবাসি বলেছি।
      তুমি ভালোবাসো না??
      আমিও বললাম, ” ভালোবাসি না”..৷ এই লাইন গুলো একদম কলিজায় গিয়ে লেগেছে, দারুণ লিখেছেন কবি 🥰

    • ভালোবাসা বড্ড কঠিন একটা শব্দ। কেউ কেউ এই ভালোবাসায় জয়ী হয়ে চিরসুখ লাভ করছে আবার কেউ এই ভালোবাসার পিছে ছুটতে ছুটতে নিজের গোটা জীবনই কাটিয়ে দিচ্ছে। আবার কারো কাছে ভালোবাসা শব্দটার অস্তিত্ব বিষাদের মতো যন্ত্রণাদায়ক হয়!❤️‍🩹

  • অণু কবিতা

    তালাবদ্ধ বিচার
    মানিকুল ইসলাম মানিক

    খুন হয়,
    লাশ কাঁদে, স্বজন কাঁদে,
    শুধু অপরাধী হাসে।
    কারণ-
    বিচারের দরজায়
    তালা পড়ে আছে।

    3
    10 Comments
  • ঢেঁকির কথা
    ফরিদুল ইসলাম

    গাও গেরামের ঢেঁকির কথা
    কেউ কি এখন জানে,
    কলের যুগে কেউ কি আর
    ঢেঁকিতে ধান ভানে।

    ঢেঁকির পাড়ে উঠতো কেঁপে
    বাড়ির যতো ঘর,
    কাইলের নিচে চালতো বসে
    কেউ ছিলো না পর।

    বউ ঝিয়েরা আসতো ছুটে
    ঢেঁকিতে ধান ভানে,
    চালের গুড়া চালতো তব
    সবাই কি আর জানে।

    কাঠের ঢেঁকির কদর ছিলো
    হারিয়ে গেছে কবে,
    ঢেঁ…Read More

    4
    5 Comments
    • ফরিদুল ইসলাম, আপনার এই কবিতাটি পড়ে সেই পুরনো দিনের গ্রামবাংলার কথা মনে পড়ে গেলো, বিশেষ করে ‘ঢেঁকির কোমর ভাঙতে তব হয়ে যেতো ভোর’ লাইনটা দারুণ লেগেছে। এখনকার যান্ত্রিক সময়ে ঢেঁকির সেই ছন্দময় শব্দ আর কি আদৌ কোথাও শুনতে পাওয়া যায়? গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • হারিয়ে যাওয়া ঢেঁকির শব্দে গ্রামবাংলার মিলন, শ্রম আর সাদাসিধে জীবনের স্মৃতি ফিরে আসে…..🤍🖤

    • আহা, সেই ঢেঁকির শব্দ, উঠোনের ব্যস্ততা আর বউ-ঝিয়েদের সম্মিলিত কর্মচাঞ্চল্য—সবই আজ স্মৃতির পাতায়!

    • ফরিদুল ইসলাম, “ঢেঁকির তুপান উঠতো কতো বসন্ত উৎসবে” লাইনটি পড়ে ফেলে আসার দিনের হারিয়ে যাওয়া আমেজগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আপনার লেখাটি পড়ে গ্রামীণ জীবনের সেই চিরচেনা সুরটি খুব ভালো লাগলো, তাই নতুন নতুন শব্দে এমন চমৎকার সব মুহূর্ত আরও লিখে যান।

    • হারিয়ে যাওয়া দিনগুলো কি মধুর ছিল।

  • সিঁড়ি
    — শরীফ এমদাদ হোসেন

    নদীর চেয়েও ভালো যদি হয় প্রেম
    স্বপ্নের চেয়েও আগে যদি হয় দেখা
    স্রোতের চেয়েও বেঁকে যায় যদি মন
    কিভাবে পাঠাবো ছুঁয়ে থাকা সেই লেখা !!

    কিভাবে জানাই এতো শুভ প্রীতি রাত
    দু’জনে মেলাই দুই হাতে দুই হাত।

    ফুলের চেয়েও লাগে যদি তার ঘ্রাণ
    আকাশ থেকেও নীল হয় তার চোখ
    ভোরের থেকেও ফোটে যদি মুখে আলো
    কখনো চাবো না এই প্রাণে ক…Read More

    2
    5 Comments
    • আপনার কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, একদম স্নিগ্ধ একটা অনুভূতি পেলাম। প্রতিটি লাইনে যে গভীর আবেগ ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসা করার মতো। এতো চমৎকার করে স্বপ্নের কথাগুলো আপনি কিভাবে সাজালেন বলুন তো?

    • আকাশ থেকেও নীল হয় তার চোখ

    • ভালোবাসা শুধু পাশাপাশি হাঁটা নয়, জীবনের প্রতিটি সিঁড়ি একসঙ্গে পেরিয়ে যাওয়ার অঙ্গীকারও। সুন্দর ভাবনা।

    • প্রেমের সিঁড়ি বেয়ে দুটি হৃদয় স্বপ্ন, স্মৃতি আর মায়ার এক আকাশে মিলিত হতে চায়…..🤍🖤

    • আপনার লেখাটির ‘আকাশ থেকেও নীল হয় তার চোখ’ লাইনটি হৃদয়ে প্রশান্তির এক দারুণ গভীরতা তৈরি করেছে, যা ঠিক যেন শরতের স্বচ্ছ আকাশের উদারতার মতোই স্নিগ্ধ। এমন মিষ্টি অনুভূতির প্রকাশগুলো পাঠকের মনে ভালোবাসার এক সুন্দর আবেশ ছড়িয়ে দেয়, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

  • জল তরঙ্গিত

    পুকুরের শান্ত জলের মতো
    কিংবা মৃগেল শ্রেণির মতো জলগর্ভে মুখ গুঁজে;
    এমন শৈথিল্য ভালো।

    অথচ দেখ, অবোধ বালকেরা পাথর নিক্ষেপে
    মণ্ডূকদলের শীতনিদ্রাকে কাতর-ব্যাহত করে।
    কখনো মৃদু বাতাস ও বর্ধিষ্ণু শৈবাল
    বিশ্বরাজনীতি আর বিশিষ্ট মানবিকতার বিষয়ে
    স্বশব্দে আলোচনা চালানোর মতো অবসর পায়—
    হেতু জল তরঙ্গিত হয়।

    তার পরে…Read More

    3
    5 Comments
    • আপনার লেখাটা বেশ গভীর আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও একটু সময় করে রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • শান্ত জলের নিচেও কত জীবন, কত আলোড়ন!

    • শান্ত জলের গভীরেও অস্থিরতা আর দহন নীরব আগ্নেয়গিরির মতো জেগে থাকে…..🤍🖤

    • আপনার নিপুণ শব্দচয়ন ও জল-পুকুরের চিরচেনা রূপকগুলো ব্যবহারের ভঙ্গিটি এক গভীর মুগ্ধতা ছড়িয়ে দেয়, তাই কলম থামাবেন না এবং মনের ভাবগুলো নিয়মিত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন বলে আশা রাখছি।

    • পতঙ কীটের শরীরে রাখে বিষ লাইনটি চমকপ্রদ হয়েছে।

  • ফিরে আসার গান

    সেদিন যে কোনো এক রোদ-ঝলমলে সকাল হতে পারে,
    কিংবা হতে পারে একলা কোনো বৃষ্টির দুপুর।
    আমি ঘড়ির কাঁটায় বেঁধে রাখিনি তোমাকে,
    শুধু বুকের গভীরে পুষে রেখেছি এক অন্তহীন সুর।

    তুমিহীন এই শহরে দিনগুলো ঠিক কেমন কাটে—
    কী অদ্ভুত সব গল্প জমে উঠছে প্রতিদিনের হাটে!
    কোন্ মেঘ দেখে মন ভালো হলো, কোন্ আলোয় চোখ জুড়ালো,
    কাকে…Read More

    4
    8 Comments
    • আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “পৃথিবীর সমস্ত সৌন্দর্য একদিকে, আর তোমার ফিরে আসা অন্যদিকে” লাইনটা ভীষণ চমৎকার। মনের গহীনের আবেগগুলো আপনি খুব সহজভাবে ফুটিয়ে তুলেছেন যা বেশ হৃদয়স্পর্শী। এই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • ফিরে আসার নিশ্চয়তা নেই, তবু দরজা খোলা রাখার নামই হয়তো নিঃস্বার্থ ভালোবাসা।

    • প্রিয়জনের প্রত্যাবর্তনের আশাতেই বিরহী হৃদয় প্রতিদিন নতুন আলোয় বেঁচে থাকার স্বপ্ন বোনে…..🤍🖤

    • সিরাজুল ইসলাম, আপনার এই রচনার “তুমিহীন এই শহরে দিনগুলো ঠিক কেমন কাটে— কী অদ্ভুত সব গল্প জমে উঠছে প্রতিদিনের হাটে!” লাইনটি যেমন প্রাণবন্ত, তেমনি আপনার মনের আকুতিটুকু যেভাবে শব্দের মালা দিয়ে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়; আপনি আপনার এই সুন্দর অনুভূতিগুলো আরও অনেকবার আমাদের মাঝে ছড়িয়ে দেবেন।

  • একা
    -অস্ট্রিক মাসুদ

    মানুষের সমুদ্রে ডুবে;
    আছি-মানুষের অনেক দূরে
    মনের কথা গুলো আজ
    মনেতেই শুকিয়ে মরে

    3
    5 Comments
    • আপনার লেখা এই “মনের কথা গুলো আজ মনেতেই শুকিয়ে মরে” লাইনটা একদম মনের গহীনের কথা বলে দিলেন। একাকীত্বের এই অনুভূতিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • মানুষের সমুদ্রে ডুবেও মনের কাছে একা—কী নিদারুণ বাস্তবতা!

    • মানুষের ভিড়েও নিঃসঙ্গ হৃদয় নিজের না বলা কথার মরুভূমিতে হারিয়ে যায়…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটি—”মনের কথা গুলো আজ / মনেতেই শুকিয়ে মরে”—খুব গভীর এক অনুভূতির কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। নিঃসঙ্গতার এই অনুভবটি আপনি অত্যন্ত মমতা ও সংবেদনশীলতার সাথে প্রকাশ করেছেন বলে আমার মনে হয়। আপনি যদি মনের ভাবগুলো এভাবেই নিয়মিত লিখে যান, তবে তা আমাদের এই গ্রুপকে অনেক বেশি সমৃদ্ধ করবে।

    • নিয়মিত লিখুন মনের কথা মনেতে শুকিয়ে মরে দারুণ।

  • কবিতা: কাছে থেকেও দূরে।

    Profile picture

    কবিতা: কাছে থেকেও দূরে

    কতই না কাছে রয়েছো তুমি,
    অথচ মনে হলো মিলিয়ন আলোক বর্ষ দূরে।
    তোমাকে দেখতে পেলাম ঠিকই..
    কিন্তু ছুঁতে পারলাম কই?

    ওই যে আকাশের তারাগুলো যেমন,
    তোমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিলো।
    শুধু অপলক চেয়ে রইলাম তোমার দিকে,
    অথচ কাছে গিয়ে একটা বার বলার সুযোগ পেলাম না।

    আচ্ছা বলো তো..
    তোমারও কি ইচ্ছা হয়নি আমার কাছ…Read More

    5
    4 Comments
    • আবেগ ও অনুভূতির সংমিশ্রনে দারুন লিখেছেন

    • কাছাকাছি থেকেও হৃদয়ের দূরত্ব কখনো কখনো অসীম আকাশের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে…..🤍🖤

      • সত্যিই তাই, তাকে দেখতে পাচ্ছি। অথচ কাছাকাছি হতে পারছি না। এ কেমন যন্ত্রণা! 🤐

  • ★মুক্ত বিহঙ্গে★

    যাও পাখি উড়ে যাও মুক্ত করে, দিলাম তোমায়,
    ডানা মেলে উড়ো তুমি আকাশের ঐ নীলিমায়।

    পাওয়া না পাওয়ার গল্প গুলো গোপন রেখো,
    দূঃখ গুলো জমা রেখো ঐ মেঘের বেলায়,
    বৃষ্টি হয়ে যেন ঝড়ে পড়ে আমার সুখ শুন্য গায়।

    যাও পাখি গাও গান মনের মোহনায়,
    আমি না হয় গা মাখাবো তুমিহীন বেদনায়।

    শোনো পাখি মিছে ডাকি আমার ভীষণ বিষন্নতায়,
    চোখ হাসে বুক…Read More

    5
    12 Comments
    • কি নিদারুণ অভিমানের বহিঃপ্রকাশ 🙂, মরে যাবে, দূর থেকে ভালোবাসবে। তবু তাকে যন্ত্রণা বুঝতে দেবে না!! 🫡

      • এটাই ভালোবাসার শক্তি, সব ভালোবাসায় পূর্ণতা এলে বিচ্ছেদের কী হবে!!

    • “খাঁচা খালি চোরা বালি বুকের শুন্য মাঠে” – লাইনটা একদম মনের গহীন জায়গাটা ছুঁয়ে গেল। আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলাম।

    • সবাই ভালোবাসতে পারে, কিন্তু প্রিয়জনের সুখের জন্য নিজের কষ্ট আড়াল করতে পারে কজন!

      • হয়তো পারে অনেকেই আর যারা পারে তারাই জীবনে কষ্ট লুকিয়ে হাসে

    • ভালোবাসার পূর্ণতা দিতে প্রিয় পাখিকে মুক্ত করে দিয়েও হৃদয় নীরবে তার শূন্যতাকে বয়ে চলে…..🤍🖤

    • ‘খাঁচা খালি চোরা বালি বুকের শুন্য মাঠে’—আপনার এই নিপুণ শব্দচয়ন বুকের ভেতর এক গভীর শূন্যতা তৈরি করে যা একদম সত্যজিৎ রায়ের সিনেমার বিষণ্ণ সুরের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি চরণের ছন্দ আর মুক্ত পাখির প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই দারুণ হয়েছে, তাই নিয়মিত এভাবেই শব্দের বুননে মনের কথা লিখে যান।

  • Load More Posts
Skip to toolbar