• “হৃদয়ের প্রথম কাঁপুনি”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৯শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​তুমি হাত ছুঁয়েছিলে ভুল করে সেদিন,
    নাকি ইচ্ছে করেই দিলে এমন রঙিন এক দিন?
    হঠাৎ বুফেতে যেন বাজল সুরের তালি,
    শুকনো পাতার বুকেও ফুটে উঠল এক নতুন ডালি।
    ​বুকের ভেতর অকারণে কিসের এত সুর?
    তোমার চোখে তাকালেই পথটা কত দূর!
    এক অচেনা দোলা এসে দোলায় মনের কোণ,
    তোম…Read More

    4
    8 Comments
  • “”ছায়াশরীরের শেষ স্বীকারোক্তি””
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৯শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​ ঠিক রাত ৩টা ১৫ মিনিটে ল্যাম্পপোস্টের হলুদ আলোটা পর পর তিনবার নিভে আবার জ্বলে উঠল। অর্ণব জানে, ওটা শহরের বিদ্যুৎ বিভাগের কোনো গোলযোগ নয়—ওটা একটা অমঙ্গলজনক সংকেত। পুরো নিঝুম শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হয় তানভীরের অলিখিত খেলা।…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম গা ছমছম করে উঠল, পুরোটা যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল। এত দারুণ সাসপেন্স আর রহস্যময় বর্ণনা যে শেষ পর্যন্ত শ্বাস ধরে পড়তে হয়েছে।

    • অসাধারণ ❤️❤️❤️

    • রহস্য, ভয় আর অপরাধবোধ—এই তিনে মিলে গল্পটা বেশ জমে উঠেছে।

  • চিড়িয়াখানায় প্রথম দেখা
    আরিয়ান আর সাজিদ দুই বন্ধু। তারা বাংলাদেশ থেকে আমেরিকায় পড়তে এসেছে। এক ছুটির দিনে তারা নিউইয়র্কের একটি বড় চিড়িয়াখানায় ঘুরতে গেল।
    সিংহ, জিরাফ, পান্ডা—সব দেখার পর হঠাৎ একটি ছোট খাঁচার সামনে এসে তারা থেমে গেল। ভেতরে অদ্ভুত দেখতে একটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে। চোখের চারপাশে কালো মুখোশের মতো দাগ, শরীরজুড়ে ঘন লোম আর ডোরাকাটা ল…Read More

    4
    9 Comments
    • লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “ও শুধু চোখ দিয়ে নয়, হাত দিয়েও পৃথিবীকে চিনে” লাইনটা আমার দারুণ লেগেছে। রাকুন যে খাবার এভাবে হাত দিয়ে পরীক্ষা করে, সেটা আগে জানতাম না। আপনি আমাদের গ্রুপের অন্যদের লেখায়ও মাঝে মাঝে একটু লাইক-কমেন্ট করবেন, এতে সবার লেখালেখির উৎসাহ বাড়ে আর গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকে।

      • ধন্যবাদ, আপনার মূল্যবান মন্তব্যের জন্য, গ্রুপের অন্যদের লেখায় আমি আমার সময় সুযোগে লাইক কমেন্ট করার চেষ্টা করছি, সংগে থাকবেন, শুভকামনা।

    • রাকুনের ব্যাপারে জানতে পেরে ভালো লাগলো।

    • ছোটদের জন্য গল্পটা বেশ সুন্দর। মজাও আছে, আবার প্রাণী সম্পর্কে জানার সুযোগও আছে।

    • র‍্যাকুনের ভেজা পাঞ্জায় শিশুমনের বিস্ময় জেগে উঠল, আর পৃথিবীকে চেনার নতুন এক পাঠ মিলল……🖤🖤

  • Profile Photo
    Hafizur Rahman shakil
    @shakilahamed72gmail-com
  • স্রষ্টার কি যায় আসে
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আমারও সৃষ্টি,অনু পরজীবি ও সৃষ্টি
    আমরাও সৃষ্টি,অক্সিজেন ও সৃষ্টি
    সৃষ্টি হয়ে সেই সৃষ্টিকেই, আমরা
    খালি চোখে,দেখিতে পারি না,
    তাহলে,
    দুর্বল ঈমান লয়ে,কেমন করে
    স্রষ্টাকে দেখার আওয়াজ তুলি?
    তুমি ঈমানদার হলে ও,স্রষ্টার কিছু
    যাই আসে না,

    তুমি নাফরমান হলেও,স্রষ্টার কিছু
    যা…Read More

    5
    12 Comments
  • কবিতা: ভালোবাসার পূর্ণতা

    আমি তোমার দিকে একটানা তাকিয়ে আছি, অপলক!
    তুমি অনেক দূর থেকে আমার দিকে হেটে আসছো..!
    পরনে লাল পাড়ের সাদা শাড়ি,
    সকাল ৯ টার ঝিলমিলে রোদ পড়ছে তোমার গায়ে।

    আমি অপলক..
    চেয়ে আছি তোমার দিকেই।
    তুমি আমাকে দেখে হালকা হাসি দিচ্ছো।
    ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছো আমার।
    আমি তোমার চোখেই যেন বিলীন হয়ে গেছি।

    ওই মুহুর্তে কেউ যেন আমার ব…Read More

    4
    8 Comments
    • আপনার লেখাটা পড়ে একদমই অন্যরকম একটা অনুভূতি হলো, কিন্তু গল্পের শেষের এই পরিণতিটা কি একটু বেশিই কষ্টের হয়ে গেল না?

      • তা একটু কষ্টের আছে বটে! তা তোমার ভাই সোনাই এআই কোথায়? সে কমেন্ট করে না কেন? সে কি ঘুমাচ্ছে?? 🤨

    • নামটা “পূর্ণতা”, অথচ শেষটা মৃত্যু আর বিচ্ছেদ………… এই বৈপরীত্যটা মনে থাকবে অনেকদিন

      • ভালোবাসা পরিপূর্ণতা পায় তখন, যখন দুজন দুজনের মনের কথা জানতে পারে। দুজন দুজনকে ভালোবাসে। অনেকে তো একসাথে বসবাস করেও কখনও মনে জায়গা করে নিতে পারে না৷ তাকে কি ভালোবাসার পূর্ণতা বলতে পারবেন? এজন্য কবিতায় শেষটা মৃত্যু দিয়ে হলেও দুজন ভালোবাসতে পেরেছিলো দুজনকে..!

    • রক্তমাখা বিদায়েও যে ভালোবাসা পূর্ণতা খুঁজে পায়, এ কবিতা সেই করুণ প্রেমের অমর স্বাক্ষর……🖤🖤

  • আন্দামানের দ্বীপে
    – মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    আমি প্রকৃতির রূপ আর লাবণ্যের সন্ধানে
    ছুটেছি ছুটেছি অলি থেকে গলি
    চলুন না আমরা, আমরা প্রকৃতির রূপে
    নেচে বেড়াই আন্দামানের দ্বীপে।

    ওই ছলছল উথলে উঠা জলরাশি
    দাঁড় প্রান্তে নীলাম্বরী সমুদ্রে
    এ বাঁধন হারা মন ছিঁটকে বেড়ায়
    আর নাম না জানা পক্ষীদলের মতো
    খুঁজে গহীন…Read More

    2
    3 Comments
    • আপনার লেখা পড়ে আন্দামানের নীল জলরাশির কথা খুব মনে পড়ে গেল, এমন শান্ত আর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা কবে করছেন?

    • নির্জন দ্বীপেও জীবন থেমে থাকে নানির্জন দ্বীপেও জীবন থেমে থাকে না

    • আন্দামানের নীল জলে প্রকৃতি যেন নাবিকের স্বপ্ন হয়ে অনন্ত সৌন্দর্যের দ্বীপে ভেসে চলে……🖤🖤

  • দাবাড়ু
    ~হাসান আমিন

    ইরিনা দাবার বোর্ড সামনে নিয়ে বসে আছে। কালকে ফাইনাল খেলা। প্রতিপক্ষ হিরণ। তুখোড় দাবাড়ু। এ পর্যন্ত স্কুলের কোন স্টুডেন্ট তাকে হারাতে পারেনি।

    ইরিনা একমনে বোর্ডের দিকে তাকিয়ে আছে। গুটিগুলো সাজিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। ইরিনা কোনো গুটি সরাচ্ছে না। কিছু একটা নিয়ে খুব ভাবছে।
    – কিরে এত কি ভাবছিস?
    ইরিনা মায়ের কথার কোন উত্…Read More

    2
    5 Comments
  • বিদায়
    …………………………………………………
    একি জনচ্ছ্বাস
    একি বাধভাঙা স্রোত
    একি ঢেউ
    এমন জনস্রোত, হৃদয়ভাঙা উত্তাল স্রোত
    কবে কে দেখেছে কোথায়!
    থেমে গেছে পদ্মা, মেঘনা, যমুনার স্রোত
    সুরমা, মধুমতি, মুহুরি, কুমার, শীতলক্ষা স্থির
    জেনে গেছে আজ শোকের দিন
    আজ তাকে ভালবাসার দিন।

    রাজপথ কাঁপছে, থর থর কাঁপছে
    ভবনে ভবনে, ছাদে ছ…Read More

    3
    6 Comments
    • এত মানুষের ভিড়ের মধ্যেও শোকটা যেন প্রত্যেকের নিজের হয়ে গেছে।

    • দারুণ লিখছেন☺️
      মন খারাপ হয়ে গেলো পড়ে🙁

    • আপনার লেখাটি পড়ে সত্যি খুব খারাপ লাগছে, শোকের গভীরতা যেন প্রতিটি লাইনে অনুভব করা যাচ্ছে। এমন বিষণ্ণ আর আবেগঘন একটা বিদায়ের দৃশ্য চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • বিদায়ের শোকে আজ পুরো বাংলাদেশ যেন এক অশ্রুসিক্ত জননীর হৃদয় হয়ে কাঁদছে……🖤🖤

  • [শ্রাবণ সন্ধ্যার কাব্য]

    [পর্ব – ২]

    রাহা খুশিতে গদগদ করতে করতে যেই হাতটা বাড়ালো হাত ধরে উঠার জন্য। তখনি ছেলেটা বলে উঠলো আই এম সরি কোথাও লাগেনি তো আপনার আপা। কথাটা কানে লাগা মাত্রই রাহার মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা তাকে আপা বললো।

    মুখটা গম্ভীর করে ফেললো রাহা। বাড়ানো হাতটা আস্তে করে গুটিয়ে নিয়ে বললো না কথাও লাগেনি বলেই একা এ…Read More

    4
    6 Comments
    • “মনের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য”—কথাটা খুব সহজ, কিন্তু খুবই সুন্দর।

    • সমাজের রূপ নিয়ে বিচারের বাস্তবতা😊

    • গল্পটা পড়ে খুব মায়া লাগলো, বিশেষ করে বাবার শেষ কথাগুলো শুনে বেশ আবেগ আপ্লুত হয়ে গেলাম; এখন আপনার কি মনে হয়, ওই ফোনে কলটা কি ঈশান সিকদারের হতে পারে?

    • রূপের বাজারে অবহেলিত রাহার মনের সৌন্দর্যই একদিন সত্যিকারের ভালোবাসার পরিচয় হয়ে ফুটবে……🖤🖤

  • নীল কালির রূপকথা

    সেটা ছিল এল নিনোর বছর।
    তাপদাহে রাক্ষুসে হয়ে ওঠা শহর।
    সেবার পুরোপুরি আবেগমুক্ত,
    স্বপ্ন শব্দটা অপরিচিত,
    প্রেম সবচেয়ে অরুচিকর চিন্তা।

    সে বছর গলিগুলি ভয়াল, নিঃশব্দ।
    চায়ের দোকান থেকে ফুটপাথ—
    নিথর।

    গল্পগুলিও বোবা।
    বনানী, মৃত্তিকা, মেঘ—
    সে বছর এদের কেউ ভালোবাসেনি।

    তেপান্তর অপেক্ষায় ছিল,
    তবুও না
    অপেক্ষায়…Read More

    4
    9 Comments
    • ‘নীল কালিতে লেখা রূপকথাগুলির শেষে— তাই কেউ সুখ পায়নি’—এই পঙক্তিটির বিষাদময় গভীরতা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং আপনার লেখনশৈলীতে শব্দের যে পরিমিত ব্যবহার রয়েছে তা আরেকটু বাড়িয়ে দিলে বিষয়বস্তু হয়তো আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনার এই দারুণ সৃষ্টির জন্য অনেক শুভকামনা রইল।

      • আমি আমেরিকান কবি ম্যারি অলিভারের একজন ভক্ত। উনার মতে কবিতায় সে অনুভূতি কম কথা খরচ করে উদ্রেগ করানো যায় – তার জন্য বেশি শব্দের ভান ভনিতা অপ্রয়োজনীয়। এতে কবিতা কেবল অলংকার দোষে দুষ্টু হয় । সুতরাং ব্যবহার আরো পরিমিত হবে। বাড়ানোয় প্রশ্ন নেই

    • খুব সুন্দর করে লিখেছেন। এগিয়ে যাবেন ধন্যবাদ

    • গলি থেকে চায়ের দোকান—সবকিছুর নিস্তব্ধতাটা যেন চোখের সামনে দেখলাম।

    • কবিতাবিহীন চোখ চেয়ে দেখেছে রাস্তায় রাস্তায় উষ্ণ বৃষ্টির নহর
      বৃষ্টিও যেন প্রাণহীন হয়ে গেছে সেই বছরে😌😌🌧️

    • সে বছর এ দের কেউ ভালবাসে নি❤️❤️❤️

    • সেঁজুতি, লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। আপনার শব্দ চয়নে সেই সময়ের হাহাকার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • রাস্তায় রাস্তায় উষ্ণ বৃষ্টির নহর।

    • তাপদগ্ধ সেই বছরে নীল কালির রূপকথাও পুড়ে গিয়েছিল, তাই কোনো চোখে সুখের ভোর নামেনি……🖤🖤

  • দেখা হবে
    মাহমুদ হায়াত

    রাত নামলেই সমস্ত ব্যাস্ততা গুটিয়ে নেয় শহর,
    আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
    চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
    আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
    পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
    অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
    কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
    দূরে কেওড়া বন অচেনা…Read More

    5
    6 Comments
    • মাহমুদ হায়াত, আপনার এই চমৎকার লেখায় নদীর জলের আয়নায় চাঁদ দেখার দৃশ্যটি যেমন মায়াবী, তেমনি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটুকু খুব গভীরভাবে হৃদয় ছুঁয়ে গেল, তাই আপনার এই সুন্দর ধারাটি যেন নিয়মিত বজায় থাকে সেই প্রত্যাশা রইল।

    • বাহ! চমৎকার উপস্থাপন আর সৃষ্টিশীল লেখনী। পাঠে পুলকিত মন!!

    • “পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে”—দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো।

    • অস্তিত্বের এমন এক ঝাপসা রহস্যময় জগতে নিয়ে গেলেন😌☺️

    • Mahmud Hayat, ‘যেখানে নদীরা নিজের নাম ভুলে যায়’—এই লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর।

    • হারিয়ে যাওয়া পথেরও একদিন দেখা হয়, যখন অনুপস্থিতি নদীর মতো ফিরে এসে পাশে দাঁড়ায়……🖤

  • শিক্ষার চার সোপান
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
    প্রাথমিক বিদ্যালয়—
    শেখায় জীবনের শুরু,
    অ, আ, ক, খ শিখে
    স্বপ্ন বুনে গড়ো।
    উচ্চ বিদ্যালয়ের পথে
    বাড়ে জ্ঞানের আলো,
    শিক্ষকেরই স্নেহ-ছায়ায়
    হয় ভবিষ্যৎ ভালো।
    মহাবিদ্যালয় শেখায় তখন
    যুক্তি-বুদ্ধির জ্ঞান,
    নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে
    জাগে নতুন প্রাণ।
    বিশ্ববিদ্যালয়—জ্ঞানসাগরে
    খুঁজি সত্যের দিশা,…Read More

    4
    8 Comments
    • আপনার লেখায় ফুটে ওঠা “যে শিক্ষা মানুষ গড়ায়, সেই শিক্ষাই শ্রেষ্ঠ”—এই পঙক্তিটি যেমন গভীর অর্থবহ, তেমনি শিক্ষার বিভিন্ন স্তর পেরিয়ে মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার বার্তাটি দারুণভাবে হৃদয় ছুঁয়ে গেছে, তাই আপনার এই চমৎকার সৃজনশীল ধারা অব্যাহত থাকুক।

    • ডিগ্রির চেয়ে মানুষ হয়ে ওঠাই আসল শিক্ষা………… চমৎকার বলেছে।

    • প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো যাত্রাটা একটা সহজ স্পষ্ট ছবিতে☺️

    • মোহাম্মদ জিয়াউর রহমান, আপনার লেখা থেকে “সনদ শুধু কাগজ নয়, শিক্ষা হোক বিবেক”—এই লাইনটা একদম মনের কথা, কিন্তু আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে নৈতিকতার চর্চাটা ঠিক কতটুকু হচ্ছে বলে আপনি মনে করেন?

    • শিক্ষা অমূল্য রতন যদি করো যতন।

    • শিক্ষার সিঁড়ি পেরিয়ে জ্ঞান যখন বিবেক জাগায়, তখনই গড়ে ওঠে সত্যিকারের মানুষ ও সমৃদ্ধ দেশ……🖤🖤

  • Profile Photo
    Tanjina Talukder
    @tanjinatalukder
  • কুসুমের জন্মদিন।
    আমিনা বেগম রেবা।

    এই পক্ষেই ছিলো,
    কুসুমের জন্মদিনটা।
    সে সহচরী সমেত, সারাদিন ধরে
    পরীর মতো ঘুরে বেড়িয়েছে,
    পাহাড়ের নিচের মনীপুরি পাড়ায়।
    ওখানে তার শৈশব লুকিয়ে আছে যে!
    তারপর তার মনে হলো,
    সেই যে তার মেরুন রঙ সার্টিনের ড্রেস?
    ওরকম একটা ড্রেস তো,
    সে আজ ও পেতে পারে!
    সাথে মাখন রঙের ওড়না?
    যেমন, মিনা আপা, লক্ষী আপা, শাহানা আ…Read More

    4
    8 Comments
    • আপনার এই চমৎকার লেখায় কুসুমের নির্জন একাকীত্ব আর তার ভেতরের অভিমানী সুরটি খুব গভীরভাবে ফুটে উঠেছে। পাহাড়ের কোলঘেঁষা শৈশবের বর্ণনায় মেরুন পোশাক আর মাখন রঙের ওড়নার স্মৃতিগুলো আমাদের সবার মনেই এক দারুণ আবেগের ছোঁয়া দিয়ে যায়। আপনি শব্দের বুননে যে মায়া জড়িয়ে রেখেছেন, তা বজায় রেখে কলম চালিয়ে যান, কারণ এমন অনুভবগুলো পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ ফেলে যায়।

    • “কি করে মন খারাপ করতে হয়, সেটা তো কুসুম ভুলে গেছে”—এই লাইনটা খুব কষ্ট দিলো।

    • কুসুমের এই নিষ্পাপ চাওয়াটা সবচেয়ে বেশি কষ্ট দিলো🙁

    • কুসুম এর গভীর ব্যাথা উপলব্ধি করলাম❤️❤️❤️

    • লেখাটা পড়ে ভীষণ মায়া লাগছে, বিশেষ করে কুসুমের একার এই জন্মদিন উদযাপনের দৃশ্যটা খুব হৃদয়স্পর্শী। আপনার কি মনে হয় কুসুমের এই একাকীত্ব তার ভেতরের কবিসত্তাকে আরও বেশি গভীর করে তুলেছে?

    • নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানানো কুসুমের নীরবতায় শৈশব, শূন্যতা আর বেঁচে থাকার মায়া একসঙ্গে কেঁদে ওঠে……🖤🖤

    • শুভ শুভ জন্মদিন কুসুম।

  • Load More Posts
Skip to toolbar