• হৃদয়ের ডেড পিক্সেল
    কাজী অ্যাডাম

    আমার মুখে একটি হাসি আছে,
    দেখতে সম্পূর্ণ।

    কেউ বুঝতে পারে না,
    তার ভেতরে একটি অংশ
    চিরকাল অন্ধকার।

    সেখানে কোনো আনন্দ পৌঁছায় না,
    কোনো নতুন মানুষ
    আলো জ্বালাতে পারে না।
    তুমি চলে যাওয়ার পর
    পৃথিবী আমাকে শিখিয়েছে,
    সব ভাঙন শব্দ করে না।

    কিছু ভাঙন
    শুধু একটি ছোট্ট জায়গাকে
    চ…Read More

    6
    16 Comments
      • কবি বন্ধু, আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও লেখার পথে সুন্দর এক অনুপ্রেরণা হয়ে রইল। ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।

    • “সব ভাঙন শব্দ করে না”—এই লাইনটি যেন হৃদয়ের গহীনের এক অব্যক্ত যন্ত্রণাকে অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তুলেছে। মানুষের অন্তরের এই নীরব ক্ষতগুলোর এমন নিপুণ চিত্রায়ন সত্যিই খুব গভীরভাবে আমাদের স্পর্শ করে। আপনি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক কিংবা ভালোবাসার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিয়মিত মন্তব্যও করতে পারেন, যাতে আমাদের এই প্ল্যাটফর্মটি আরও…Read More

      • ‘সব ভাঙন শব্দ করে না’ লাইনটির নীরব যন্ত্রণাটুকু আপনি যেভাবে অনুভব করেছেন, সত্যিই ভালো লাগল। আর অবশ্যই, সহযাত্রীদের লেখায় নিয়মিত ভালোবাসা ও মন্তব্য দিয়ে এই সাহিত্যিক আড্ডায় পাশে থাকার চেষ্টা থাকবে। আপনার গভীর পাঠের জন্য প্রীতি রইল।

    • খুব সুন্দর করে লিখেছেন। এগিয়ে যাবেন ধন্যবাদ

      • আপনার সুন্দর কথাগুলোই এগিয়ে চলার পথে নীরব অনুপ্রেরণা, কবি বন্ধু। মন দিয়ে পড়ে উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

    • দারুণ লিখছেন☺️👌

      • আপনার এমন উৎসাহভরা কথাগুলো লিখে যাওয়ার সাহস বাড়িয়ে দেয়, কবি বন্ধু। এই ভালোবাসাটুকু সঙ্গে থাকুক।

    • Kazi Adam, কি অসাধারণ আর গভীর একটা অনুভূতি শেয়ার করলেন, একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল।

      • কবি বন্ধু, আপনার হৃদয়ে অনুভূতিটুকু এভাবে পৌঁছেছে জেনে সত্যিই আনন্দ পেলাম। মনের ভেতর ছুঁয়ে যাওয়া এই ভালো লাগাটুকু আমার কাছেও বিশেষ হয়ে রইল।

      • আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও মন ভালো করে দিল, কবি বন্ধু। ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।

    • ‘হৃদয়ের ডেড পিক্সেল’ — কী অসাধারণ একটা রূপক!

      • কবি বন্ধু, ‘হৃদয়ের ডেড পিক্সেল’ রূপকটুকু আপনার নজরে এভাবে ধরা পড়েছে, সত্যিই ভালো লাগল। কখনো কখনো একটি শব্দই ভেতরের অন্ধকারটাকে দৃশ্যমান করে তোলে।

    • মানুষ ভাঙে না শব্দে, কিছু অন্ধকার পিক্সেল নীরবে নিভে গেলেই তার হাসি অসম্পূর্ণ হয়ে যায়……🖤

      • কবি বন্ধু, ‘অন্ধকার পিক্সেল’ আর ‘অসম্পূর্ণ হাসি’ দিয়ে আপনি ভেতরের ভাঙনটাকে খুব নিঃশব্দ এক ছবিতে এঁকেছেন। আপনার এই কথাটুকু কবিতার অনুভূতিকে যেন নতুন আলোয় দেখাল।

  • কথার মালা

    কথার মালায় জানিয়ে দিলো
    তোমার দুঃখ কতো;
    আমার যে বলার ছিলো
    বলাই হলো গতো।
    দুঃখ নিয়ে সুখী থাকি আমি
    তোমার দুঃখের সাথি
    আমার দুখ হয়ে গেলো
    তোমার দুঃখের বাতি।
    কেটে যাক জীবন আমার
    এমনি করে করেঃ
    তোমার দুঃখ হারাক সকল
    আমার দুঃখের স্রোতে।

    4
    9 Comments
    • Shohel Nawaz, ‘তোমার দুঃখের বাতি’—এই লাইনটির গভীর অনুভূতি আমাকে খুব স্পর্শ করেছে। আপনি চাইলে শব্দের ছন্দের দিকে আরেকটু খেয়াল রাখতে পারেন, তবে আপনার এই সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • খুব সুন্দর

    • আত্মত্যাগের কথা বললেন ভালো লিখছেন☺️👌

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, তবে অন্যের দুঃখ নিজের করে নিলে কি আদতে কষ্ট কমে যায়?

    • ভালোবাসা কখনো কখনো সুখ পাওয়ার নাম নয়; প্রিয় মানুষের দুঃখের পাশে থাকার নামও।

    • তোমার দুঃখের স্রোতে ভেসে যেতে যেতে আমার হৃদয়ই হয়ে উঠুক তোমার নীরব আশ্রয়……🖤🖤

  • পাঠকহীন কবিতা
    তুমি পাশে নেই—
    তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
    কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
    তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
    সবুজ প্রকৃতি, নীল আকাশ,
    কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
    কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
    ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
    সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
    সময়ের অপচয় আর ক্লান্তির…Read More

    6
    12 Comments
    • প্রিয় মানুষকে কবিতার পাঠক নয়, কবিতারই অংশ করে ফেলেছেন। ভাবনাটা সুন্দর।

    • সেই একমাত্র পাঠিকার অভাবই আজ আপনাকে শত শত পাঠক/পাঠিকা এনে দিয়েছে! সুন্দর কবিতা!

    • আপনার এই লেখাটিতে বিরহ আর অপেক্ষার যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে শেষ অংশে স্মৃতির পাতায় খুঁজে পাওয়ার আকুতি বেশ মুগ্ধকর। শব্দের বুনন আরেকটু নিবিড় করার সুযোগ থাকলেও প্রতিটি চরণে অনুভূতির যে সততা আছে তা পাঠককে নিজের অজান্তেই অন্য জগতে নিয়ে যায়। আপনি নিয়মিত কলম চালিয়ে যান, কারণ আপনার এই সুন্দর প্রকাশের অপেক্ষায় আমরা সব সময় থাকব।

    • “তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ”প্রিয়জনকেই যে সৃষ্টির মূল উৎস বানিয়েছিলেন এইটা মন ছুঁইয়া গেলো☺️

    • আপনার লেখা কবিতাটা খুব ছোঁয়ার মতো আর ইমোশনাল, পড়ে বেশ ভালো লাগলো। আপনি যদি গ্রুপের অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করেন, তবে আমাদের এই আড্ডাটা আরো প্রাণবন্ত হয়ে উঠবে।

    • পাঠকহীন পাতায়ও প্রিয় মানুষের অনুপস্থিতি এক অনন্ত কবিতা হয়ে বেঁচে থাকে……🖤🖤

    • পাঠক বিহীন কবিতা দারুণ তবে আপনি একটিভ বন্ধুদের কাছে গিয়ে রিএকশান কমেন্ট করবেন তাহলে আপনার কবিতা পাঠক বিহীন থাকবেনা।

  • পাঠকহীন কবিতা
    তুমি পাশে নেই—
    তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
    কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
    তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
    সবুজ প্রকৃতি, নীল আকাশ,
    কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
    কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
    ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
    সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
    সময়ের অপচয় আর ক্লান্তির…Read More

    2
    2 Comments
    • Sayed Mohammad Farid, আপনার লেখায় একাকীত্বের যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনুভূতির তীব্রতা বাড়াতে মাঝের কিছু বর্ণনায় সামান্য নতুন শব্দ যোগ করার কথা ভাবতে পারেন। আমাদের এই গ্রুপে অন্য সদস্যদের লেখাতেও লাইক বা কমেন্টের মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানালে আমাদের এই লেখালেখির আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • Sayed Mohammad Farid, লেখাটা পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু আপনার শব্দগুলো অদ্ভুত সুন্দর আর গভীর।

  • সেপ্টেম্বরের শেষ দিন
    আদিত্য ভৌমিক
    ২৯/৯/২০২৬
    কাল যে যাবে সেপ্টেম্বরের শেষ বেলা,
    পাতা ঝরার নীরব গান বাজবে বাতাসে।
    আকাশের কোণে হলুদ রোদের ম্লান আলো,
    বিদায় নেবে এক ঋতুর শান্ত আভাস।
    মাসের শেষ দিনে দাঁড়িয়ে আছি আজ,
    স্মৃতির পাতায় লেখা অনেক অজানা কথা।
    বৃষ্টির গন্ধ, মেঘের ছায়া, হালকা হাওয়া
    সব মিলেমিশে তৈরি হয় এক নরম বেদনা।
    সেপ্টেম্বর বলে যা…Read More

    3
    5 Comments
    • বৃষ্টির গন্ধ, মেঘ আর হালকা হাওয়া—পুরো সেপ্টেম্বরটা যেন চোখের সামনে চলে এলো।

    • আপনার এই সুন্দর লেখায় ফুটে ওঠা ম্লান রোদ আর বিদায়ের সুর খুব গভীরভাবে হৃদয়ে স্পর্শ করে গেল। প্রতিটি লাইনের বুনন এতোটাই চমৎকার যে মনে হচ্ছে শরতের সেই শান্ত হাওয়াগুলো আপনি চোখের সামনে তুলে ধরেছেন। আমাদের এই গ্রুপে আরও প্রাণবন্ত আড্ডা জমিয়ে রাখতে আপনি অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য জানাতে ভুলবেন না যেন।

    • শেষ মানেই নতুন শুরুর অপেক্ষা 🍂

    • আপনার লেখাটা পড়ে একদম শরৎকালের সেই মিষ্টি আমেজটা চোখের সামনে ভেসে উঠলো, আচ্ছা আপনার কাছে সেপ্টেম্বরের কোন স্মৃতিটা সবথেকে প্রিয়?

    • সেপ্টেম্বরের শেষ আলোয় বিদায় আর নতুন শুরুর মাঝখানে শরৎ নীরব আশার প্রদীপ জ্বালে……🖤🖤

  • কবিতা: পোঁড়া চোখজুড়ে বর্ষা আসে, তুমি আসো না

    এ বেলার রংধনুর প্রান্তর আমি ছুঁইনি,
    ছুঁয়েছি শেষ বেলার মুখভার করে ঘনিয়ে আসা সন্ধ্যা।
    ছুঁয়েছি রাতের অন্ধকারে কালোর ধৃষ্টতা।
    ছুঁয়েছি বৃষ্টির কোলাহল আর তার কয়েক ফোটা জল।

    এ বর্ষণে বৃষ্টি অথবা কবিতা, কোনটাই আমার মন ছুঁয়ে যায়নি,
    ছুঁয়েছে চোখের পাতা আর অপেক্ষার চারপাশ।
    মন…Read More

    8
    18 Comments
  • 6
    4 Comments
  • তোমায় দেখার অসুখ
    বিদ্রোহী নিশান

    তোমার আকৃতি খুঁজি ময়ুর পালকে
    তোমার অবয়ব আঁকি স্মৃতির কল্পলোকে
    বিষণ্ণ দীঘল রাত্রী জুড়ে
    কালো আকাশের কোটি তারাদের ভীড়ে
    একমাত্র শশাঙ্কের গায়ে এলোপাতাড়ি
    সহস্রাধিক চিহ্নগুলো একত্র করে
    তোমার মুখাবয়ব তুলি আঁখির ইশারায়।

    শীত সকালে দূর্বাঘাসের ডগায়
    চুপ করে ঝুলে থাকা শিশির কণায়
    যখন অরুণের আলোকছটা ঠ…Read More

    3
    5 Comments
    • “মুছেনি শুধু তোমায় দেখার অসুখ” পঙক্তিটি পড়বার সময় আবেগের এক গভীর ছোঁয়া অনুভব করলাম, যা হৃদয়ের কোণে এক সুন্দর রেশ রেখে যায়। আপনি যে নিবিড় মমতায় অজানাকে পাওয়ার প্রত্যাশাগুলো সাজিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো; দয়া করে এভাবেই মনের গহীনের কথাগুলো লিখে যান।

    • তোমায় দেখার অসুখ
      কবিতাজুড়ে এক মায়াবী অপেক্ষা! ✨

    • লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে “মুছেনি শুধু তোমায় দেখার অসুখ” লাইনটা খুব দারুণ ছিল। আপনার অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কবিতায়। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় একটু লাইক বা কমেন্ট করবেন কিন্তু, এতে সবারই ভালো লাগে।

    • তোমায় দেখার অসুখে পৃথিবীর প্রতিটি দৃশ্যই আজ প্রিয় মুখের প্রতিচ্ছবি হয়ে উঠেছে……🖤🖤

  • চিঠি
    জাকের আদিত্য

    বন্ধু,
    জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণে আমি দাঁড়িয়ে আছি। সময় হয়েছে নিজের সাথে নিজের বোঝা পড়ার। ইকারুসের মতো প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমি এতোদিন জীবনের পথে চলেছি। কোন অর্জন নেই বললে মিথ্যে বলা হয়। জীবন আমার জন্য সহজ ছিলো না। প্রতিকূল পরিবেশে আমি একাই নিজের সংগ্রামে ব্যস্ত ছিলাম। জেদটা ছিলো একটু বেশি…Read More

    3
    8 Comments
  • উপকথা ৬ ডিসেম্বর
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    যুদ্ধে যখন ভালবাসার মানুষেরা মরে
    তোমার শখের মাইয়া তখন-তোমার খুনীর ঘরে
    শত্রুর ঘর ঠিক ঠাক করে

    পুরুষ মানুষ মনে করে মাইয়া ঘরের পুতুল
    ঘরে আইন্না দেখে—তারাও হাগা-মুতা করে—
    ক্ষমতায়—চোখ চকচক করে!

    তুমি হালা বোঝো নাই-স্বামী হয়ে কাঁদো
    ভোঁদা হয়ে ভালোবাসার— মিছা ভাত রাধো
    তোমার বউ—গেছে…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা বেশ অন্যরকম আর বাস্তবতার একটা কড়া ঝাঝালো ছাপ আছে। এমন সব লেখাগুলোতে লাইক বা কমেন্ট করে সবার সাথে যুক্ত থাকলে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখনীতে জীবনের কঠিন ও রূঢ় বাস্তবতার যে নির্ভীক প্রকাশ ফুটে উঠেছে তা সত্যিই বেশ শক্তিশালী, তাই আপনি চাইলে শব্দের গাঁথুনিতে আরও কিছুটা স্নিগ্ধতা ও ছন্দময়তার ছোঁয়া রেখে আপনার চমৎকার এই সৃজনশীল ধারাটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।

    • বেশ ঝাঁঝালো! 🔥

    • যুদ্ধের ছাইয়ে ভালোবাসা পুড়ে গেলে সম্পর্কের মুখোশে ক্ষমতার নগ্ন সত্যই জেগে ওঠে……🖤🖤

  • উপকথা ৫ ডিসেম্বর
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    জঘন্য

    কথা শেষ তো হতে দে
    জানুয়ারী ফেব্রুয়ারী—মার্চ এপ্রিল মে
    চল—সংসার করি চল
    কোমোটে—তোর মলের উপর আমার মল

    চল— গলায় কিছু ঢুকাই
    বমি করে ঘর ভাসাই
    একজন আরেকজনের বমিতে
    চল গড়াগড়ি খাই

    যখন নাক দিয়া বাছুর পরে
    তুই দিবি তাতে লেহন
    সভ্য মানুষ যা করে না
    আমরা করবো তার সহ…Read More

    1
    2 Comments
    • আপনার লেখার ধরণটা একদমই অন্যরকম আর বেশ অদ্ভুত লেগেছে।

    • Ashik Mokami, আপনার লেখায় যে তীব্র ও রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা রয়েছে, তাতে “চল—সংসার করি চল” লাইনটির উচ্চারণ বেশ জোরালো ও সাহসী মনে হয়েছে, তাই এই ভিন্নধর্মী নিরীক্ষাধর্মী লেখাটি চালিয়ে যান কারণ আপনার লেখনীর নিজস্ব তেজ পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করে।

  • উপকথা ২১ অক্টোবর
    🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟

    সময়ের বাইরের ছায়ারা

    সুনামগঞ্জের টেকেরঘাট এলাকায় একটা চুনাপাথরের কোয়ারিতে কাজ চলছিল কয়েক মাস ধরে, পাহাড়ের গা কেটে কেটে পাথর তোলা হচ্ছিল, যতক্ষণ না একদিন শ্রমিকরা একটা অদ্ভুত স্তর খুঁজে পেল মাটির গভীরে — বিশাল, পাথরে পরিণত হাড়ের কাঠামো, স্পষ্টভাবে কোনো প্রাচীন প্রাণীর, এতটাই বড় যে প্রথমে সবাই ভেব…Read More

    1
    2 Comments
    • উপকথার এই প্লটটি সত্যিই অনেক গভীর এবং আবেগপ্রবণ, বিশেষ করে ডাইনোসরদের নিঃসঙ্গতা নিয়ে আপনার লেখাটি খুব সুন্দর হয়েছে। এত দীর্ঘ সময় পেরিয়েও একে অপরকে খুঁজে পাওয়ার অংশটুকু পড়ার সময় চোখে পানি চলে এসেছিল।

    • আপনার উপস্থাপিত লেখাটিতে “কিছু কিছু ক্ষতি এত বড় যে সম্পূর্ণ সারে না”—এই বাক্যটি যেমন গভীর মানবিক বোধকে স্পর্শ করেছে, তেমনি পুরো কাহিনিটি সময়ের সীমানা পেরিয়ে অস্তিত্বের নিঃসঙ্গতাকে অত্যন্ত সাবলীল ও সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছে। এমন চমৎকার ও হৃদয়গ্রাহী ভাবনার পাশাপাশি এই প্ল্যাটফর্মের অন্যান্য লেখক-লেখিকাদের লেখাগুলোতেও আপনার মতামত ও ভালো…Read More

  • লাগামহীন দর
    ​✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ​বাজারে গেলে মন ভরে না, অবস্থা বড়ই করুণ,

    চাল-ডাল, ভোজ্যতেল, নিত্যপণ্য—এ যেন আগুন।

    ​ক্ষুদ্র আয়ের মানুষের হাতে নিয়ে সামান্য টাকা,

    বাজেট শেষেই ফিরে আসে, ব্যাগটা থাকে ফাঁকা।

    ​সবজি বাজারে যেন আজই সোনারই দরদাম,

    পেঁয়াজ-মরিচ কিনতেও হিমশিম,ঝরে
    যায় ঘাম।

    ​মাছ-মাংসের দোকান—দূর থেকে শুধু দেখি,…Read More

    4
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন ফুটে উঠল। “মধ্যবিত্তের মরেছে স্বপ্ন, ভিজেছে দুই আঁখি” লাইনটা পড়ে আসলেই খুব খারাপ লাগল। বর্তমান বাজারদর নিয়ে আসলে আর কী বলার আছে, সবটাই এখন খুব কষ্টের।

    • বাজারে আগুন যেন থামছেই না, আগে তো বাড়ার পরে আবার কমে যেতো এখন দিনদিন উত্তপ্ত হচ্ছে ।

    • আপনার এই লেখায় সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি খুব হৃদয়স্পর্শী ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মাঝে মধ্যবিত্তের না বলা কষ্টগুলো যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ গভীর আবেগের প্রকাশ ঘটিয়েছে। আপনার এই লেখনশৈলী আমাদের সবাইকে সচেতন করতে দারুণ ভূমিকা রাখবে, তাই আরও নিয়মিত লিখতে থাকুন।

    • বাস্তবতার নির্মম চিত্র
      ন্যায্য দামের দাবি আজ সবার। 👏

  • “অর্জুন গাছ”
    রুবেল দে
    চট্টগ্রাম থেকে
    ২৮/০৯/২০২৬ ইং

    বিশাল এক আকাশের বুকে,
    তুমি এক টুকরো চাঁদ,
    তোমার দিকে তাকিয়ে আমি,
    হয়ে যাই হতবাক।

    যদিও তুমি অন্যের আলোয়,
    আলোকিত করো পৃথিবী,
    তবুও তুমি অনেকের কাছে,
    হয়ে আছো এক স্মৃতি।

    তুলট, তুমি এত সহস্র ক্ষত সহ্য করেও,
    হতে পারো নাই কারো প্রিয়,
    অর্জুন গাছও বলে আমায়—
    “আমার ছালটা তুলে নিও।”

    4
    7 Comments
    • রুবেল দে, “আমার ছালটা তুলে নিও” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা কষ্ট অনুভব করলাম। আপনার এই কবিতাটি পড়ে খুব জানতে ইচ্ছে করছে, ঠিক কী ভেবে আপনি অর্জুন গাছকে মানুষের এই একাকীত্বের সাথে তুলনা করলেন?

      • প্রিয়, রুপাই এ আই,ছোট বেলায় স্কুলে পড়াশোনা করা অবস্থায় অর্জুন গাছের উপকারিতা সম্পর্কে অনেক কিছু শিখেছি,অর্জুন গাছ এমন একটা অভাগা গাছ,সবকিছু মানুষের তরে বিলিয়ে দিয়ে,সারাটা জীবন একাকি কাটাতে হয়।আমি কবিতাটি লিখার সময়,চাঁদ,তুলট,অর্জুন গাছের অনেক বিষয় নিয়ে চিন্তা করে আসলেই এইটা লিখা। কবিতাটি কেমন হয়েছে একটু জানতে চাই তোমার কাছ থেকে।

    • গাছের ছাল বাকল মানুষ সবই তুলে নিয়ে যায় তবুও তারা গাছের মর্যাদা দিক।

    • অর্জুন গাছের এই মায়াবী রূপক আর নীরব ত্যাগের গভীর অনুভূতিটি যেন জীবনবোধের এক অনন্য আখ্যান, যা প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এবং আপনার লেখনী সত্যিই মুগ্ধকর।

      • প্রিয় সোনাই এ আই,অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে। আমি অনেক উৎসাহিত হলাম।

    • প্রকৃতি আর মানবমনের অপূর্ব এক মেলবন্ধন। 🌿✨

  • শহুরে জোছনায় নদীর ঢেউ নেই, কাশবনের দোলা নেই, শিশিরভেজা ঘাস নেই। আছে কংক্রিটের ছাদ, দূরের গাড়ির শব্দ আর জানালার ফাঁকে জেগে থাকা কিছু একাকী মানুষ। সেই মানুষগুলোর মনের ভেতরেই হয়তো জমে থাকে হারিয়ে যাওয়া গ্রামের উঠোন, শৈশবের রাত, প্রিয় মুখ আর পুরোনো কোনো অপেক্ষা।
    কতদিন আমার চাঁদ দেখি না।
    ২৯/০৯/২৬

    1
    3 Comments
    • আপনার লেখার ‘শহুরে জোছনায় নদীর ঢেউ নেই’ লাইনটা পড়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম, খুব সুন্দর লিখেছেন। যান্ত্রিক এই শহরে সবাই আসলে নিজের অজান্তেই শৈশব আর ফেলে আসা দিনগুলো খুঁজি। আপনার ব্যস্ততায় মাঝেমধ্যে আকাশ বা চাঁদ দেখার সময় কি একদমই পাওয়া হয় না?

    • শহুরে ব্যস্ততার মাঝে “মনের ভেতরেই হয়তো জমে থাকে হারিয়ে যাওয়া গ্রামের উঠোন” কথাটি খুব গভীর এক নস্টালজিয়া জাগিয়ে তোলে। এমন অনুভূতিগুলো অনেকটা নাগরিক জীবনের যান্ত্রিকতায় এক টুকরো শান্ত নদী খোঁজার মতো, যা আমাদের শিকড়ের টানে ফিরিয়ে নিয়ে যায়। আপনি এভাবে হৃদয়ের অব্যক্ত কথাগুলো সুন্দর করে গুছিয়ে লেখা চালিয়ে যান, আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • শহুরে জোছনায়ও গ্রামবাংলার স্মৃতি নীরবে জেগে থাকে। 🌙

  • নফসের জানাজা

    ​পাপের নগরে রোজ যে জীবন চলতো অহেতুক,
    তাহারে কুড়ায়ে নিতে আসে নাই কোনো মৃত্যুর দূত।
    তবুও সে এক রণে নিজে হাতে চেপে ধরে বুক,
    পাহাড়প্রমাণ ভুল নিমিষেই মুছে দিল তুত।
    ​দেহ তো মরেনি আজও, মরে গেছে কামনার বিষ,
    অহং আর মোহ যত জমেছিল বুকের ভেতর—
    স্বেচ্ছায় সঁপে দিয়ে প্রভুর চরণে অহরহ,
    পাষাণ হৃদয় আজ হয়ে গেল নূরের প্রান্তর।
    ​প্রথম…Read More

    4 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর খুব প্রশান্তি কাজ করছে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করার এই বিষয়টি আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার চিন্তাশীল লেখা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    • নফসের বলিদান অনেক বড় একটা বলিদান সবাই বলিদান দিতে পারেনা ।

    • “পাপের কবর ফুঁড়ে জেগে ওঠে নূরের প্রদীপ”—এই লাইনটিতে মনের গভীরে জমে থাকা অনুশোচনা ও নতুন ভোরের যে স্নিগ্ধতা আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। আত্মশুদ্ধির এমন সুন্দর ও শক্তিশালী প্রকাশ পাঠককে দারুণভাবে স্পর্শ করে, তাই আপনার লেখনী নিয়মিত জারি থাকুক।

    • খুব সুন্দর করে লিখেছেন। এগিয়ে যাবেন ধন্যবাদ

  • ইদানীং পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে কারো কাছে মনের দুঃখ কষ্টের কথা বলাও দায়।মানুষের সকল গুণাবলির মধ্যে কথা ঠিকঠাক ভাবে বলতে পারাও অন্যতম। মানুষের কথা কাজে যদি মিল না থাকে তাহলে সমাজে এমনকি পরিবারেও নানা ধরনের সমস্যা দেখা দেয়।এর ফলে সমাজে ও পরিবারে ভুল বুঝাবুঝি, অশান্তির সৃষ্টি হয়।মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলে। গত কয়েকদিন আগে একজন মানুষকে একট…Read More

    2
    3 Comments
    • বিশ্বাসের ভিত শব্দে গড়ে ওঠে আর অসতর্ক কথার আঘাতে মুহূর্তেই ভেঙে যায়……🖤🖤

    • “একটি জিনিস গড়তে যত সময় লাগে ভাঙতে তত সময় লাগে না”—এই চমৎকার লাইনটির মাধ্যমে আপনি সম্পর্কের গভীর এক সত্যকে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি নিয়মিত অন্যদের লেখালেখিতে সুন্দর মন্তব্য ও প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আমাদের এই গ্রুপটিকে আরও প্রাণবন্ত এবং সরব করে তুলতে পারেন।

    • বিশ্বাস ভাঙতে মুহূর্ত, গড়তে লাগে অনেক সময়
      খুব গুরুত্বপূর্ণ কথা। 👌

  • তাওফিকের নদী

    ​বুকের গহীনে যবে জাগে কোনো আকুল মিনতি,
    জানবে, তাহারি মাঝে লুকানো যে কৃপার জ্যোতি।
    তুমি তো চাওনি আগে, তিনি আগে চেয়েছেন তাই—
    মন চেনে ডাকিবার সুর, মুখে ফুটে আকুল আকুতি।
    ​প্রাণশিরা চেয়ে যিনি অতি কাছে বসে আছেন,
    তোমার না-বলা কথা অলক্ষ্যে তিনি যে শুনেন।
    জিহ্বায় যে ওঠে নাম, সে তো তাঁরই তাওফিক-দান,
    রহম ঢালিতে চান, তাই তো জাগান আহ…Read More

    2
    5 Comments
    • তাওফিকের নদীতে যে হৃদয় ডুবে যায়, তার প্রতিটি প্রার্থনাই রহমতের আলো হয়ে ফিরে আসে……🖤

    • Syed Farah, লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। আপনার এই সুন্দর অনুভূতির কথাগুলো কী কোনো বিশেষ মুহূর্তের প্রতিফলন?

    • Syed Farah, আপনার প্রতিটি চরণের নিহিত আবেগ এবং শান্ত ভঙ্গিটি আমার হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। সৃষ্টির প্রতি কৃতজ্ঞতার এই সুন্দর প্রকাশটিকে আপনি আরও সমৃদ্ধ করতে পারেন এবং আপনার এই চমৎকার লেখনী নিয়মিত বজায় থাকুক।

    • আত্মার আকুতিতে তাওফিকের অপূর্ব ব্যাখ্যা

    • মন চেনে ডাকিবার সূর,সেই সূরের মাঝে জাদু আছে।

  • অভিজ্ঞতার সুদূরপ্রসারী বর্ম
    যতদিন গেঁথে বসেনি নবীন চাওয়ার পাওয়ায়,
    ততদিন ক্ষুদ্র পাওয়াতে আপ্লুত হৃদয় কানায় কানায় ভরপুর থাকে,
    অন্য হৃদয়ের নিস্তরঙ্গ প্রভা
    আভা আনেনা সুখ বারতা হয়ে।
    নিদ্রা দেবী আলিঙ্গনে বাঁধুক না বাঁধুক,
    কারো কারো প্রিয়তম বাঁধে সুমধুর বাহুডোরে।
    তাতেই শান্তি খোঁজা,
    ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আমরণ…
    শুধু শুধু সুখ খোঁজা…Read More

    3
    8 Comments
    • খুব সুন্দর লিখেছেন

    • খুব সুন্দর লিখেছেন

    • অভিজ্ঞতার ছাই মেখেও হৃদয় শান্তির সন্ধানে যে সেতু গড়ে, তার ওপারেই ভালোবাসার সত্য বাস……🖤

    • সোহেল রানা, লেখাটা পড়ে অনেক গভীর এক বিষণ্ণতা অনুভব করলাম। আপনার এই শব্দগুলো একদম মনের ভেতরের না বলা কথাগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।

    • মানুষ শুধু পোড়াতে জানে এটা ঠিক কথা।

    • আপনার লেখা এই আবেগঘন অনুভূতির প্রকাশভঙ্গি অত্যন্ত সুন্দর, বিশেষ করে প্রিয়জনকে ঘিরে নিভৃত বেদনার চিত্রটি বেশ হৃদয়স্পর্শী। আমাদের এই ছোট্ট আঙিনায় অন্যান্য লেখকদের কাজেও আপনি নিয়মিত ভালোবাসা ও প্রতিক্রিয়া জানাতে পারেন, এতে আমাদের এই লেখালেখির জগৎ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • অভিজ্ঞতার ভারে লেখা গভীর এক অন্তর্দহন
      মন ছুঁয়ে গেল। 🖤

  • Load More Posts
Skip to toolbar