Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 6 months ago

    অতীতের বেদনা’
    _কিশোর কনক

    মিলিয়ে নিও অভিযোগের আক্রোশ থেমে যাবে
    বিবেকের বাতিঘরে নিভে যাবে আলো।
    বয়সের ভারে তুমি হারাবে রুপ-লাবণ্য
    চাহিদা মতো কেউ তোমাকে বাসবেইনা ভালো।
    সময়ের পরিক্রমায় বদলে যাবে মন
    ঠিক যেভাবে জীবনবদল করেছিলে সেই জীবনে
    বয়সের ভারে আমার স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে
    আমার স্মৃতি মনে করতে চোট পাবে ঐ প্রাণে।

    অতীতের বেদনা থাকে সব জীবনে
    সব মানুষের জীবনে দেয় প্রতারক প্রিয়জন উঁকি
    যৌভভাবে নারী-পুরুষ উভয়েই হয় বেশ্যা
    বেশ্যাদের ব্যাভিচারে দ্বিতীয় জীবন হয়না সুখি|

    আমি জানি কোন পেশা ঘৃনা করো তুমি
    লুকিয়ে থু থু দাও ঘৃণাভরে।
    তাদের ভয়েই মানুষ এখন প্রাণশঙ্কায় থাকে
    একরাশ ঘৃণা পুষে রাখে অন্তরে।
    মিলিয়ে নিও তাঁরা কখনো মানুষ হবেনা
    তারচেয়ে বরং একটা রুটি দু’ভাগ
    আগের মতোই পথের ধারে
    দুটি কুকুরকে দিও
    তাঁরা কখনো তোমার পায়ে কামড় দেবেনা |

    আমরা মানুষ লোভের শিকার প্রকৃতির খেয়ালে
    তুমিও লোভে পড়েছিলে তাই।
    অন্ধকারে হাতের মুঠোয় নীল জোনাকি ছিলো
    ইলেক্ট্রিসিটির আলোতে দেখি নীল জোনাকি নাই।
    মিলিয়ে নিও অত্যাধুনিক মানুষ মানেই ধোকা
    বিলাসী জীবন শেখাবে অহংকার
    কাঁদবে তুমি সংগোপনে একলা অন্ধকারে
    দেখবেনা কেউ কান্না তোমার
    প্রাণপণে তুমি চাইবে জানি ফিরতে চেনা অতীতে|

    একটা বয়স পেরিয়ে গেলেই
    সস্তা প্রেমের গান শোনেনা কেউ
    কবিতার সব ঘাসপাতায় ধুলো জমে যায়।
    একটা বয়স পেরিয়ে গেলেই
    অতীতের বেদনায় মলিন হয় মন
    নিজেকে দেখতে ইচ্ছে করেনা আয়নায়।

    তোমার খোঁজ রাখি
    ভীষণ অনিচ্ছায়’
    যেমন মৃত মানুষের কবরের পাশে দাঁড়ায় স্বজন
    স্মৃতির বেদনায় |
    আমার খোঁজ রেখোনা তুমি
    জানতে পারবোনা
    জানলেই বা হবে কী
    একটা জীবন অপচয়-সোনালী সময় ফেরত পাবোনা|

    15, December-2022 | Dhaka

    সতর্কীকরণ⚠️
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    4
    2 Comments
    • অভিমান করো না; দুঃখ পেয়ো না।

    • “শূন্য হাতে মুক্ত ভাগে চেয়েছি
      দিশেহারা আমি প্রতিনিয়ত ব্যার্থ” শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar