-
প্রিয়মুখ’
_কিশোর কনকযাচ্ছে দিন সঙ্গীহীন
অচল শহর ঢাকায়
যাচ্ছে দিন ক্লান্তিহীন
ভীষণ ব্যস্ততায়।খুঁজছি সুখ
প্রিয়মুখ
সবাই যেমন খোঁজে।একটা মানুষ
স্বপ্ন ফানুস
শান্তিতে চোখ বোজে|সুখে থাক যা মিথ্যাবাদী
রাতভোরে শোন ধর্মকথা।
মুখ-মুখোশের অন্তরালে
ছিলোনা কোনো মানবতা।আমি মানুষ খুব সাধারণ
আমার জীবন মুক্ত স্বাধীন
চেনা আমার ভিতর বাহির
মনে রাখি দুঃষহ দুর্দিন।একটা মানুষ
একটা জীবন
কবর সম একলা ঘর’
একটা মানুষ
প্রতারক
ছিলো মিথ্যে সহচর।খুঁজছি সুখ
প্রিয়মুখ
কিংবা মানুষের জাত।
একটা মুখ
নিষিদ্ধ সুখ
পেতে বদলাবেনা হাত |নরকপাখি স্বর্গে যেতে চায়
ধর্মগুরুর উত্তেজিত ভাষণ।
নিষ্পাপ ফেরেস্তাদের দেশে
দিনে রাতে ঘটছে অঘটন।উপর থেকে ভাগ্য লেখা
আমরা মানুষ দৌঁড়াই জমিনে।
আমার ভালো চাইলো তবু সে
আমাকেই চাইলোনা জীবনে।খুঁজছি সুখ
প্রিয়মুখ
এই নিকৃষ্ট কলিকালে।
জানিনা মন
জীবন দর্শন
বেঁচে আছে কী সে একালে|21, January 2022 | Dhaka
বিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |4 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


প্রিয় যবে দূরে চলে যায়, সে আরো প্রিয় হয়ে আসে।