Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 4 months ago

    যে আগুনে জ্বলছি’
    _কিশোর কনক

    আমি আর তাঁর কাছে চাইবোনা হৃদয়ের মূল্য
    দেহ- মন মরে যাক তাঁর তীব্র অবহেলায়।
    একটা জীবনই তো না হয় বাঁচলাম
    তাঁর দেয়া অকরুণ নিষ্ঠুর যন্ত্রণায়।
    ভালোবাসি কতো তাঁরে গেলোনা কিছুতেই বোঝানো
    বেহায়া মনটারে তাঁর পথ থেকে গেলোনা সরানো।

    যেখানে জীবন বাঁচেনা
    তাঁরে ছাড়া একটা প্রহর
    সেখানে সে এড়িয়ে বাঁচে,পরিচিতজনের প্রেমের আঁচড়।
    নিজেকেই বামহাতে থাপ্পড় দিতে মন চায়
    তবু যদি তাঁর থেকে একটু মায়া কেটে যায়’
    যদিও না,কিছুতেই তা হয়না
    ফিরে ফিরে তাঁর কাছে জীবন ধরে ভালোবাসার বায়না
    সে মনমানবী বোঝেনা তো মন
    ধরেনা ভুল করে আমার হৃদয়ে আয়না।

    এরপর অভিমানে কোনো রাতভোরে
    কাউকে না জানিয়ে হারাই যদি না ফেরার দেশে………….
    জানবে যখন সে আমি আর নেই
    হয়তো কাঁদবে সে আমার নিথর লাশের পাশে বসে।

    যদি তা না হয়,
    জীবনের পরাজয় মেনেই নিতে হয় আমাকে’
    সজ্ঞানে বলছি যে আগুনে জ্বলছি
    যেনো সে আগুনে জ্বলতে না হয় যেনো তোমাকে ||

    ভালোবাসা হয়না তো লোকজানিয়ে
    লাগেনা ভালোবাসতে হাজার বছর…………………………..
    এক মুহুর্তেই বলে দেয়া যায়
    ভালোবেসে হবো তাঁর প্রাণের দোসর।
    এতো যে অবহেলা
    এতো অবজ্ঞা
    কিভাবে সইছি বলবোনা’
    অনাহারে কিভাবে জীবন বাঁচে
    কিভাবে সে আমার কষ্টে হাসে
    কখনোই বলবোনা|

    যদি প্রেম দিলে অন্তরে ঈশ্বর
    সে মানবীর বুকে কেন তবে মিলবেনা ঠাই…………………..
    তাঁরে ছাড়া কাউকে চাইনা দুঃস্বপ্নেও না
    না পেলে তাঁরে একজীবন বৃথাই।
    এতো যে মায়া তাঁর জন্য পরাণে
    সে মানবী তো সবকিছু জানে
    তবু সে জানায় প্রেমে অপারগতা’
    নিয়তির কী পরিহাস
    সে আমারে চায়না
    এজীবন নিয়ে আমি কোথায় দাঁড়াবো
    মন কিছুতেই ভেবে পায়না |

    তাঁর স্মৃতি-প্রীতিতে সমন আসুক
    তাঁরে ছাড়া চাইনা পৃথিবীর পথে একা হাঁটতে………………..
    তবু যদি সে মানবী জানায় আমার প্রেমে অপারগতা
    শূন্য জীবনে আমি চাইবোনা একা একা বাঁচতে।

    ©Kishor Kanok

    21, February 2023 | Mohammadpur,Dhaka

    5
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar