Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • কেমন করে পারো তুমি?

    আজকে দিনের অববাহিকায়
    কত কিছু ঘটে গেল
    ভাষায় প্রকাশ করতে গিয়ে
    নেত্র দুটি ঝাপসা হলো।

    দিন তারিখের বালাই ছেড়ে
    মুখের কথার মূল্য বলো,
    পাপ পূন্যের শ্যাওলা জমা
    সম্পর্ক রেহাই পেলো।

    আসল খানি বেঁচার পরে
    হালজামানার কাঁধে এলো,
    সুদটা বুঝে নিতে এখন
    অনুতাপের দোলায় দোলো??

    ©️ বাপ্পী খান
    ৮ই অগাস্ট, ২০১৪ইং

    5
    7 Comments
  • ভারাক্রান্ত আত্মকথন——-

    হিংসার আগুনেতে পুড়ে যায় আত্মা,
    মন্দে ধাবিত হয় ভাল সব স্বত্বা।

    রাগের অগ্নিগিরি ভয়ানক হয়,
    সাবলীল অনুরাগে লাভা পরিণয়।

    অসৎ ইচ্ছা মনে সাইক্লোন ডাকে,
    সহজাত জলছবি কালো রঙে ঢাকে।

    হতাশার আইলায় ভেসে যায় অন্তর,
    ওলটপালট হয় জীবনের মন্তর।

    ©️ বাপ্পী খান
    নিকেতন। ঢাকা।

    7
    5 Comments
  • এক নিমেষেই ___

    এক নিমেষেই হারিয়ে গেলে
    জানালে না কিছু,
    দিন গড়িয়ে মাস পেরুলো
    বছর পিছু পিছু।
    এক নিমেষেই।।

    বছর শেষে যুগ হারালো
    বয়স ছাড়ানো হলো,
    বর্তমানের একটা মানুষ
    স্মৃতি হয়ে গেলো।
    এক নিমেষেই।।

    স্মৃতির দেশে তুমি মেয়ে
    দারুণ জেগে আছো,
    মন মলাটে আজো তুমি
    অমলিন রয়ে গেছো।
    এক নিমেষেই।।

    ©️বাপ্পী খান

    4
    3 Comments
  • ভাবনা তোমার,,,,,,,

    ভাল লাগে ভাবতে তোমায়
    অহ:দিন অহ:রাতি,
    ছন্দ আসে কাব্যে আমার
    আঁধারেতে জ্বলে বাতি।
    চিন্তায় নামে প্রেমের পরশ
    ভাবনায় জাগে মায়া,
    সুরেলা হয়-যে গানের কথা
    শিহরিত হয় কায়া।
    স্বপ্নে ভাসে অলীক ইচ্ছা
    কুহেলিকার মতো,
    হিয়ার দেশে গোপন অসুখ
    খামখেয়ালি যতো।
    মোহের বেশে আসো তুমি
    সম্মোহিতের ছবি,
    ভ্রান্ত পথের দিশা ভুলে
    পথ খু…Read More

    4
    2 Comments
  • হন্যে হয়ে তোমায় খুঁজি

    যখন তুমি পাশে থাকো
    তখন হয়ত বুঝিনা আমি,
    ছন্নছাড়া এই জীবনে
    প্রয়োজনীয় কতটা তুমি।
         (অথচ) না-পেলে আশেপাশে
         তোমাকে দারুন খুঁজি আমি।
         হন্যে হয়ে তোমায় খুঁজি।।

    হরহামেশাই গোলাপ হাতে
    বলিনা আমি ভালবাসি,
    আমার প্রেমের ছদ্মবেশে
    আবেগ খেলে কানামাছি।
         (অথচ) না-পেলে আশেপাশে
         তোমাকে দারুন খুঁজি আমি।…Read More

    5
    3 Comments
  • বসন্তের শুভেচ্ছা

    আজকে কি তুমি হলুদে সেজেছো?
    দশটি আঙুলে পরেছো কি হলুদ রঙ?
    হয়ত না।
    তবুও আমার ভাবনায় তুমি
    হলুদ রঙের পরী।
    গাঁদা ফুলের গয়না জড়ানো
    বাংলাদেশী নারী।
    বসন্তের সুবাসে তুমি
    অবিরাম ভাল থেকো সুন্দরী।
    আমার কল্পনাতে
    যেমন রয়েছো তুমি লজ্জাবতী,
    তেমনি জড়িয়ে রেখো
    এই আমাকে, নিছক কবি।

    ©️ বাপ্পী খান

    4
    3 Comments
  • এক ঝাঁক পায়রা
    সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
    কথাঃ বাপ্পী খান
    এ্যালবাম: সময়(১৯৯৯)

    শান্তির প্রতীকী এক ঝাঁক পায়রা
    সীমানার কাছাকাছি উড়ে চলে যায়।
    অন্য একটি পথে করে অন্যায়
    ভাগ্যের পরিহাসে কেউ নিরুপায়।
    উড়ে যায় চলে যায়
    উড়ে চলে যায়
    এক ঝাঁক পায়রা।

    মেনে নেওয়া নিয়তির হাতে কেউ বন্দী
    আড়ালে মানুষ গুলো এঁটে…Read More

    4
    3 Comments
    • এই গান গুলো আমার হারানো সময়গুলোকে মনে করিয়ে দেয়। বন্ধুরা মিলে গলা ছেড়ে গান গাওয়ার মত সুখ আর হয়না। অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন প্রিয় গীতিকার আমার কৈশোর এত রঙিন ও আনন্দময় করে তোলার জন্য।

  • অলীক প্রেয়সী——

    আমি প্রতিদিনই নতুন করে
    তোমার প্রেমে পড়ি,
    তোমার-একশ-ছবি-নিয়ে
    কল্পে বসত করি।
    আমার দুহাতে খেলা করে
    তোমার দুইটি হাত,
    এক আকাশের গভীরতায়
    তোমার দৃষ্টিপাত।
    এই জগতের প্রেম নয় এটা
    অপ্সরী বনবাসী,
    আমি তোমার নাম দিয়েছি
    অলীক প্রেয়সী।

    যখন আমি জড়াই তোমায়
    গভীর আলিঙ্গনে,
    তোমার চুলের সুবাস ভ…Read More

    5
    5 Comments
  • কার কাছে কোনটা কেমন?

    তোমার কাছে মেঘটা কেমন?
         আমার কাছে তৃষ্ণার মতন।
    তোমার কাছে বৃষ্টি কেমন?
         আমার কাছে সুরের মতন।
    তোমার কাছে পাহাড় কেমন?
         আমার কাছে বাউল লালন।
    তোমার কাছে ঝিনুক কেমন?
         আমার কাছে প্রেমের মতন।
    তোমার কাছে কুয়াশা কেমন?
         আমার কাছে ছন্দপতন।
    তোমার কাছে জোনাকী কেমন?
         আমার কাছে অরূপ রতন।
    তোমার কাছ…Read More

    8
    4 Comments
  • কেউ কি আছো?

    (আমার) অস্তি-মজ্জা পরমাণুতে
    কিছু ভয়ানক মিথ্যা আছে,
    যাদের ছেড়ে বেরিয়ে আসতে
    আমার ভীষণ কষ্ট হচ্ছে,
    (তোমার) রক্তস্রোতের প্রতি ফোঁটায়
    টইটুম্বুর ইচ্ছা আছে,
    যাদের সাথে পাল্লা দিতে
    নিজেকে অসহায় মনে হচ্ছে।
    কেউ কি আছো আশেপাশে
    আমার মিথ্যা মুছে দিতে,
    অবশ আমার মগজে মাথায়
    একবার দেবে বুলিয়ে হাতে?

    ©️ বাপ্পী খান
    নিকেতন। ঢাকা।

    5
    3 Comments
  • ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

    ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
    শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
    হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
    মগজ যদি এতই ব্যস্ত কিসের এত জানাজানি?
    তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
    নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

    ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?
    সবর্দা কি…Read More

    6
    6 Comments
  • প্রিয়ন্তীর ঠিকানা,,,,,
    ***
    কোথায় হারালে প্রিয়ন্তী?
    কোন আকাশের নীচে?
    কোন রাস্তার ট্র্যাফিক জ্যামে?
    কোন পুরুষের হাতে হাত ধরে?
    কোন পিপাসায় ক্লান্ত তুমি?
    কোন শরীরের নাচন নেচে?
    কোন আড়ালে মুচকি হাসো?
    কোন যৌবন জমিয়ে রেখেছো?
    কোন চুমোতে দুচোঁখ বোঁজো?
    ***
    কোথায় লুকালে প্রিয়ন্তী?
    কার সাথে তুমি মেশো?
    কার পরশে শিহরিত হও?
    ক…Read More

    6
    4 Comments
  • মিথ্যা ভরা ভালবাসা,,,,

    সুনিপুন অভিনয়ে তুমি ছিলে ক্লান্ত,
    আমি ছিনু অসহায় বড় পরিশ্রান্ত।
    ভেবে নেয়া ভাবনারা সব ছিল ভুল,
    এক কূল ভাঙে নদী গড়ে এক কূল।
    মিথ্যায় ভরা ছিল ঐ ভালবাসা,
    সবটুকু আশা আজ হলো নিরাশা।।

    ছলনায় মেশা ছিলো সব প্রতিশ্রুতি,
    নাটকের মত মেকি ছিল সব প্রীতি।
    অনুভূতি খেয়ে নিলো ঘুন পোঁকা যতো,
    হিংসা বিশাল ছিলো আকাশের মতো…Read More

    7
    5 Comments
  • প্রিয় চন্দ্রমল্লিকা

    তুমি কোন ফুল না।
    ভুল করে ভুলে যাওয়া প্রেম না।
    মাদকতায় হারানো কানের দুল না।
    তুমি ছন্দ পতন না।
    বেহিসেবি হিসাবের মূল না।
    তুমি কাবেরী নদীর জল না।
    তুমি হয়তবা লালসার খেলনা।
    অন্যথা খুজে ফেরা পদ্মার কূল না।
    প্রিয় চন্দ্রমল্লিকা!
    তুমি বনলতা সেনের সুদীঘল চুল না।
    ভালবাসা আজকাল আর অনুকূল না।
    রাংতা পাতায় চেপে…Read More

    7
    4 Comments
  • তুমি যখন সকাল

    সকালের মতো স্নিগ্ধ তুমি
    অপার মমতায়,
    সুদূরে বসেও দেখছি তোমায়
    অশেষ মুগ্ধতায়।

    ভেসে আসছে অদূর থেকে
    পাখীর কলতান,
    নতুন দিনের প্রেক্ষাপটে
    আনকোরা সব গান,

    আকাশখানি ঢেকে আছে
    কুয়াশার চাদরে,
    পীচ ঢালা পথ ভিঁজে আছে
    শিশিরের আদরে।

    ©️বাপ্পী খান

    6
    4 Comments
  • স্বাগতম 2022
    ——————-
    নতুন আসবে।
    আসুক।
    তাকে আসতে দাও।
    আসতে দিতেই হবে।
    নতুবা তুমি নিজেই পুরানো হয়ে যাবে।
    পরে থাকবে অতীতের আস্তাকুঁড়ে।
    তাই বলে পুরানোকে ফেলে দেয়া যায় না।
    ফেলে দেয়া ঠিক না।
    অতীতের ভালো থেকে দীক্ষা নিতে হয়।
    মন্দ থেকে নিতে হয় শিক্ষা।
    সুখ থেকে নিতে হয় দুঃখের সম্ভাব্যতার পাঠ।
    দুঃখ থেকে পেতে হ…Read More

    7
    3 Comments
  • একলা একায়—-

    ডাহুক ডাকে দূরের বনে
    ময়ুর নাচে মনে,
    একলা পাখী অভিমানে
    দারূণ বরিষনে।।

    কোকিল ডাকে গহীন রাতে
    দূরের বনবাসে,
    দুইটা মানুষ অভিসারে
    অনেক আশেপাশে।।

    ঝি ঝি ডাকে সমস্বরে
    নিরেট অন্ধকারে,
    একলা আমি কাব্য সাজাই
    সুরের বাহুডোরে।।

    ©️ বাপ্পী খান

    4
    3 Comments
  • কোটি টাকার ক্ষতি
    ——————
    (আমি) লাভ লোকসান না দেখিলাম;
    সর্বশেষের ভালবাসায়,
    (আমি) পুঁজি-পাট্টা সব হারালাম;
    প্রথম প্রেমের বীষ যাতনায়।
         লক্ষ টাকার ব্যবসাতে তাই
         কোটি টাকার ক্ষতি আমার।
         লক্ষ টাকার ব্যবসাতে তাই
         কোটি টাকার ক্ষতি আমার।

    (তুমি) আগে-পরে না ভাবিলে;
    এই আমাকে প্রথম দেখায়…Read More

    5
    3 Comments
    • প্রেমের পথে লাভ-ক্ষতি সমান।

    • “(তিনি) ভালবাসার অন্তরালে;
      সম্মোহনে ডুবে ছিলেন,
      (উনি) গান-কবিতার অন্তমিলে;
      বাউলা একটা খেতাব নিলেন।” বেশ ভালো লাগল লাইন কয়টি। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • শুভেচ্ছা ও অভিনন্দন রইল!

  • থাকবে কেমন করে?

    আমাকে সুদূরে ঠেলে
    চলে যেতে পারো দূরে,
    অভিযোগ না করেই
    আমিও চলে যাবো সরে।
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?

    যতদূর চলে গেলে
    দূরে যাওয়া বলা যায়,
    ততদূরে চলে যাওয়া
    কখনো কি শোভা পায়?
         আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?
          আমায় ছ…Read More

    5
    1 Comment
    • একটা অভিমানের সুর বেজে যায় গানে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

  • Load More Posts
Skip to toolbar