তুলট | ইভান | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
দু:খ
দু:খ পেয়ো না
বরং তাদের মাটিতে ছড়িয়ে দাও।
মহীরুহ হয়ে তোমায় ছায়া দেবে
বসন্তে ওরা সবাই
ফুল হয়ে বাতাসে দুলবে।
দু:খ পোষো না
তাদের স্বাধীন করে দাও
তাদের আকুতি শুনতে শেখো
তাদের অশ্রু শুকোতে দাও
ওরাও তোমার মতোই 
জীবন্ত মানুষ। 
দু:খগুলো অবজ্ঞা করো না
ওরা নির্দোষ 
ওদের ছায়াগুলো নিষ্পাপ 
ওদের প্রতিটি শব্দ 
বিশ্রুতির আড়ালে থমকে যাওয়া 
পৃথিবীর প্রাচীন স্বর্গের 
ভুলে যাওয়া উদ্যান।
দু:খ
দু:খ পেয়ো না
বরং তাদের মাটিতে ছড়িয়ে দাও।
মহীরুহ হয়ে তোমায় ছায়া দেবে
বসন্তে ওরা সবাই
ফুল হয়ে বাতাসে দুলবে।
দু:খ পোষো না
তাদের স্বাধীন করে দাও
তাদের আকুতি শুনতে শেখো
তাদের অশ্রু শুকোতে দাও
ওরাও তোমার মতোই
জীবন্ত মানুষ। 
দু:খগুলো অবজ্ঞা করো না
ওরা নির্দোষ
ওদের ছায়াগুলো নিষ্পাপ
ওদের প্রতিটি শব্দ
বিশ্রুতির আড়ালে থমকে যাওয়া
প…Read More
									<slash:comments>4</slash:comments>
বুকশেলফে থাকা বইগুলো নড়েচড়ে উঠে কখনো কখনো 
বোধ'য় কথা বলতে চায়
মানুষ নেই — ছায়া হয়ে যায় বাকিটুকু সময়
কারা যেনো রাত জাগে — বুক পকেটে জ্বলে সন্ধ্যেবাতি 
আমি বারবার ঘুরেফিরে তাকাই;
তোমার মুখ চোখে লেগে থাকে — নক্ষত্রগুলো আমার এখনো চেনা বাকি।
যেদিকে দু'চোখ যায়। 
সব ছায়া হয়ে পেছনে লুকোয়; কেবল শূণ্য বাতাস নড়ে উঠে
ওদিকে জেগে থাকে অপরাহ্নের রোদ — পৃথিবী তখন ঘুমোয়।
কখনো কখনো উদ্ভ্রান্তের মতো জেঁকে বসে শীত; 
খড়কুটো জড়ো করে আগুন জ্বেলে পাশে বসি — শীত তোমার মতোই সুপ্ত-প্রণয়ী। 
আমি আবার ঘরে ফিরে যাই — বইগুলো কথা বলে।
গল্পগুলো আয়নার কাছে এসে বিবস্ত্র হয়; 
দেয়ালের মূর্তিগুলো কথা বলে নিজেদের মাঝে। 
বুঝতে পারি — মৃতদের মাঝে আমি এখনোও বেঁচে আছি।
বুকশেলফে থাকা বইগুলো নড়েচড়ে উঠে কখনো কখনো
বোধ’য় কথা বলতে চায়
মানুষ নেই — ছায়া হয়ে যায় বাকিটুকু সময়
কারা যেনো রাত জাগে — বুক পকেটে জ্বলে সন্ধ্যেবাতি
আমি বারবার ঘুরেফিরে তাকাই;
তোমার মুখ চোখে লেগে থাকে — নক্ষত্রগুলো আমার এখনো চেনা বাকি।
যেদিকে দু’চোখ যায়।
সব ছায়া হয়ে পেছনে লুকোয়; কেবল শূণ্য বাতাস নড়ে উঠে
ওদিকে জেগে থাকে অপরাহ্নের রো…Read More
									<slash:comments>5</slash:comments>
কবিতার দেন-দরবার ০৪
তোমায় নিয়ে আজকাল লেখি না — তবে 
এমন হয়তো না; তোমায় নিয়ে ভাবি না। 
হ্যাঁ, ভাবা হয় বেশ তবে;
তখন কোথাও তোমার অস্তিত্ব থাকে না।
না মনে— না আমার পচে যাওয়া মগজের স্তুপে;
না কাগজের ভাজে।
আমি লেখি — শব্দগুলো খসে পড়ে নক্ষত্রের মতো
যেভাবে; কাটাকুটি করি ভুলগুলো। সেভাবে — কিংবা
তুমি ছায়া হয়ে থাকো অমাবস্যার রাতে, অমন করে;
তখন হয়তো তোমায় আমি দেখতে পাই না।
আসলে আমি লেখতে চাই না — এই তুমি! বা মনে করো;
এই যে আমি — আসলে তো একই; তাই না!
তবুও তোমায় নিয়ে লেখি না।
একটা গল্প — একটা কবিতা;
একটা অসুখ — একটা নির্ঘুম রাত; 
এদের কেউ তোমায় চেনে না।
আসলে আমার কখনো কোথাও তোমার কথা মনে পড়ে না।
কবিতার দেন-দরবার ০৪
তোমায় নিয়ে আজকাল লেখি না — তবে
এমন হয়তো না; তোমায় নিয়ে ভাবি না।
হ্যাঁ, ভাবা হয় বেশ তবে;
তখন কোথাও তোমার অস্তিত্ব থাকে না।
না মনে— না আমার পচে যাওয়া মগজের স্তুপে;
না কাগজের ভাজে।
আমি লেখি — শব্দগুলো খসে পড়ে নক্ষত্রের মতো
যেভাবে; কাটাকুটি করি ভুলগুলো। সেভাবে — কিংবা
তুমি ছায়া হয়ে থাকো অমাবস্যার রাতে, অমন করে;
তখন হয়তো…Read More
									<slash:comments>4</slash:comments>
কবিতার দেন-দরবার  ০৩
শব্দগুলো ভীষণ রকমের জীবন্ত — জানতাম না।
এরাও কথা বলে। গান গেয়ে শুনায় মস্তিষ্কের চারপাশে। 
এরা যুদ্ধ করে — ক্ষত-বিক্ষত করে মানুষের হৃদয়।
কতো অস্তিত্বহীন স্বপ্ন এরা পুড়িয়ে দিয়েছে
সেই হিসাব ওরা রাখতে দেয়নি। কারণ ওরাও নাকি হৃদয় পুষে।
কষ্ট পায়।
এক মানুষের হাত চেপে অন্যজনের বিচ্ছেদ ঘটায়।
আমার সাথে ভীষণ ঝঞ্চাট ওদের। 
বইয়ের তাকে — আলমারির ভাঁজে এরা শুধু অনর্গল বকে 
এই সেদিন ভেবেছিলাম; তোমায় কিছুই বলবো না।
অথচ বিক্ষুব্ধ শব্দেরা আমায় ঘুমুতেই দেয়নি সারাটা রাত।
বলো! ওদের না ডেকে আর পারি!
তোমারও কি কখনো এমন হয় — শব্দগুলো ছুটে আসতে চায়? 
তুমি বরং ওদের পাঠিয়ে দিয়ো।
জানোই তো, ওরা নির্বোধ। ঠিক ভালোবাসার মতো।
কবিতার দেন-দরবার  ০৩
শব্দগুলো ভীষণ রকমের জীবন্ত — জানতাম না।
এরাও কথা বলে। গান গেয়ে শুনায় মস্তিষ্কের চারপাশে।
এরা যুদ্ধ করে — ক্ষত-বিক্ষত করে মানুষের হৃদয়।
কতো অস্তিত্বহীন স্বপ্ন এরা পুড়িয়ে দিয়েছে
সেই হিসাব ওরা রাখতে দেয়নি। কারণ ওরাও নাকি হৃদয় পুষে।
কষ্ট পায়।
এক মানুষের হাত চেপে অন্যজনের বিচ্ছেদ ঘটায়।
আমার সাথে ভীষণ ঝঞ্চাট ওদের…Read More
কবিতার দেন-দরবার ০২ 
আমি কোনোদিন কাব্য-প্রেমিক ছিলাম না।
জানি — এদের বিষন্নতা কতোটা গাড় হয়; 
প্রতিটি সাক্ষাতেই নির্লিপ্ত থেকেছি। কারণ,
সীমাহীন পতনের ভয়বহ অনুভূতি কতোটা নির্মম; দেখেছি।
এই ধরো রাস্তায় হাঁটছি — হঠাৎ চেনা একটা মুখ
বুকে মোচড়ে উঠলো। ওটা আর কিছু নয় ; 
পুরোনো কোনো কবিতার পংক্তি 
আমি কখনো কবিতায় গা ভাসাইনি। ওটা প্লাবনের চেয়ে
আরো ভয়ানক। হৃদপিণ্ড নিংড়ে জল নিয়ে যায়।
তাই ভালোবাসাহীন জীবন কাটিয়েছি।
কবিতার মতো ধারালো অস্ত্র তুমি কোথাও দেখবে না।
আস্তো মানুষ কেটে সাবাড় করে দেয় — অথচ 
তার চিহ্নটুকুও দেখা যায় না। মৃত মানুষের দল 
দিব্যি শহরে ঘুরে বেড়ায়; কেউ বুঝে না।
এতো ভয়াবহতার মাঝে নির্লিপ্ত থেকেছি ; তবুও
কবিতার ভীড়ে পা বাড়াইনি।
আসলে তোমায় ভালোবেসেছিলাম বলে
কবিতাও হার মেনেছিলো; তোমার তুলনায় নস্যি।
কবিতার দেন-দরবার ০২ 
আমি কোনোদিন কাব্য-প্রেমিক ছিলাম না।
জানি — এদের বিষন্নতা কতোটা গাড় হয়;
প্রতিটি সাক্ষাতেই নির্লিপ্ত থেকেছি। কারণ,
সীমাহীন পতনের ভয়বহ অনুভূতি কতোটা নির্মম; দেখেছি।
এই ধরো রাস্তায় হাঁটছি — হঠাৎ চেনা একটা মুখ
বুকে মোচড়ে উঠলো। ওটা আর কিছু নয় ;
পুরোনো কোনো কবিতার পংক্তি
আমি কখনো কবিতায় গা ভাসাইনি। ওটা প্লাবনের চেয়ে
আরো…Read More
									<slash:comments>5</slash:comments>
অপলাপ – ০5
আমার এই বিভ্রম;
 শহুরে দালানগুলোর মতোই ধুলোমলিন আর নিষ্প্রাণ
 দেয়ালে মুছে যাওয়া রঙচটা যতো সব স্লোগান
যেনো আমার আত্মকথায় জমানো একেকটি খাম। 
আমার সব অভিলাষ;
ফেনিল সমুদ্রের মতোই যেনো অন্তহীন, প্রাণে ভরা উচ্ছ্বাস 
মানবীয় জীবনের গল্পরা তার কৌতুক 
হাস্যকর উপহাস।
আমার অভিব্যক্তিগুলো;
 যেনো প্রাচীন মিশরের একেকটা মন্দির
জৌলুস হারিয়েছে সেই কবে, অথচ এখনো স্থির
দেবতাদের মতো সৌম্য-গম্ভীর।
অপলাপ – ০5
আমার এই বিভ্রম;
 শহুরে দালানগুলোর মতোই ধুলোমলিন আর নিষ্প্রাণ
 দেয়ালে মুছে যাওয়া রঙচটা যতো সব স্লোগান
যেনো আমার আত্মকথায় জমানো একেকটি খাম। 
আমার সব অভিলাষ;
ফেনিল সমুদ্রের মতোই যেনো অন্তহীন, প্রাণে ভরা উচ্ছ্বাস
মানবীয় জীবনের গল্পরা তার কৌতুক
হাস্যকর উপহাস।
আমার অভিব্যক্তিগুলো;
 যেনো প্রাচীন মিশরের একেকটা মন্দির
জৌলুস হারিয়েছে…Read More
									<slash:comments>2</slash:comments>
অপলাপ -০৪
কোনো একদিন আমিও চলে যাবো কিছু না বলে। 
অচেনা ভোরের পাখির মতো,
যে এসে চলে যায় শিশিরের ঘুম ভাঙার আগে।
পেছনে পরে থাকে রোদ; সোনালী আকাশ
সারাবেলার অনাগত মানবীয় ব্যস্ততার ডাক।
সারি সারি ফসলের মাঠ পেরিয়ে - অনেক দূরে
যেখানে দেখা যায় আকাশ নেমে গেছে নীচে
অচেনা সেই পাখির দেশ বোধয় সেইখানে;
আমি শুনি অন্য এক জগতের স্বর
ঠিক তোমার মতো শুনতে!
কে চায় ফিরে যেতে নিজের ব্যথিত অন্ধকার হৃদয়ে
যদি না থাকে জীবনের স্বাদ সেখানে!
আমি আর চাইনা তোমায় 
কুয়াশার মতো শীতল অবয়ব নিয়ে বসে আছো
চেনা পৃথিবীর মাঠে- আমি নেই যেখানে।
অথচ,
তুমি ছাড়া আমি কেবল শুনতে পাই অচেনা পাখির ডাক
মিশমিশে কালো; 
মৃত্যুর মতো আমি অবহেলার করি তারে প্রতিনিয়ত।
চলে যাবো বলে যখন গুটিয়ে নেই নিজেকে বারবার 
দেখি, তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর
তাই ফিরে আসি তোমার কাছে আমি আবার।
অপলাপ -০৪
কোনো একদিন আমিও চলে যাবো কিছু না বলে।
অচেনা ভোরের পাখির মতো,
যে এসে চলে যায় শিশিরের ঘুম ভাঙার আগে।
পেছনে পরে থাকে রোদ; সোনালী আকাশ
সারাবেলার অনাগত মানবীয় ব্যস্ততার ডাক।
সারি সারি ফসলের মাঠ পেরিয়ে – অনেক দূরে
যেখানে দেখা যায় আকাশ নেমে গেছে নীচে
অচেনা সেই পাখির দেশ বোধয় সেইখানে;
আমি শুনি অন্য এক জগতের স্বর
ঠিক…Read More
দেহ খুঁজে দেহ'রে। মন খুঁজে মন। 
এ দুইয়ের আস্ফালনে যে দোয়েল শীষ দেয়, 
তার নামই জীবন।
অনুকাব্য_২৪
দেহ খুঁজে দেহ’রে। মন খুঁজে মন।
এ দুইয়ের আস্ফালনে যে দোয়েল শীষ দেয়,
তার নামই জীবন।
অনুকাব্য_২৪
তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর!
তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর!
									<slash:comments>4</slash:comments>
অপলাপ - ০৩
আমি ফিরে গেছি প্রিয়!
মফস্বলে স্ট্রিট লাইটের আলোয় চুরটের গন্ধ
মাটিতে মেশানো নির্বাক ছায়া
মৃত ফুলের চিৎকার, বেসুরো পাখির হাহাকার
এসবের কিছুই হবে না আর
কোনো কিছুই বিরক্তি ঘটাবে না তোমার।
আমি ফিরে গেছি।
আমার অভ্যন্তরে চিরদিনের অবসরে
যেখানে সব জীবন্ত মৃত-আত্মার কলরবে 
ভালোবাসা জেগে উঠে পাথুরে হৃদয়ে,
ফিরে গেছি আমি সেখানে। 
বেচে থাকা আরো প্রাণবন্ত হয়ে উঠুক তোমার
আমার এই প্রস্থানে।
অপলাপ – ০৩
আমি ফিরে গেছি প্রিয়!
মফস্বলে স্ট্রিট লাইটের আলোয় চুরটের গন্ধ
মাটিতে মেশানো নির্বাক ছায়া
মৃত ফুলের চিৎকার, বেসুরো পাখির হাহাকার
এসবের কিছুই হবে না আর
কোনো কিছুই বিরক্তি ঘটাবে না তোমার।
আমি ফিরে গেছি।
আমার অভ্যন্তরে চিরদিনের অবসরে
যেখানে সব জীবন্ত মৃত-আত্মার কলরবে
ভালোবাসা জেগে উঠে পাথুরে হৃদয়ে,
ফিরে গেছি আমি সেখানে।
বেচে থাক…Read More
অপলাপ - ০২
বড্ড ইচ্ছে করে দেখতে তোমায়।
ফুটপাথ ধরে তুমি হেঁটে আসছো
আমি দাঁড়িয়ে রোজকার ভীড়ে।
অনেক ইচ্ছে করে
তোমার সেই ছায়াটা যেনো অচেনা না হয়
কথা না রাখার দলে আর যেনো না হারায়
আমি আবারো যেনো দেখতে পাই
এই যে তুমি, দাঁড়িয়ে আছো স্বমহিমায়।
অপলাপ – ০২
বড্ড ইচ্ছে করে দেখতে তোমায়।
ফুটপাথ ধরে তুমি হেঁটে আসছো
আমি দাঁড়িয়ে রোজকার ভীড়ে।
অনেক ইচ্ছে করে
তোমার সেই ছায়াটা যেনো অচেনা না হয়
কথা না রাখার দলে আর যেনো না হারায়
আমি আবারো যেনো দেখতে পাই
এই যে তুমি, দাঁড়িয়ে আছো স্বমহিমায়।
									<slash:comments>2</slash:comments>
অপলাপ -০১
সভ্যতা যেভাবে ভালোবাসতে শিখিয়েছে
সেভাবে তোমায় ভালোবাসতে পারিনি বলে 
আমি নিতান্তই দুঃখিত।
অনুরাগী হতে আসিনি
মিথ্যে হবে বলে ভালো না বেসেও পারিনি।
তোমার আকাশে আমি দূরতম নক্ষত্র
আমাদের পরিধি রূপকথার মতোই বিস্তৃত।
চোখ মেললেই তুমি যতোটা আকাশ দেখো
চোখ বুজলেই কল্পনায় যতোটা ছবি আঁকো
আমি আছি তার সবখানেই
ছায়া যেভাবে মিশে যায় আঁধারে; 
সেরকম অদৃশ্য।
এভাবেই কি সব ক্ষয়ে যায়!
জোনাকির মতোই কি সব আলো আধারে মিলিয়ে যায়
জীবনের পাতা একে একে খসে পড়ে
অজানা বসন্তের দিকে তারা একাকী পা বাড়ায়।
ছায়াপথের জানলা খুলে বসে আছি
স্থবির কোনো এক নক্ষত্রের ছায়ায়।
অচিরেই আমি ফুরিয়ে যাবো; নিভে যাবো;
হারিয়ে যাবো অজানায়।
সভ্যতা যেভাবে ভালোবাসতে শিখিয়েছে 
সেভাবে ভালোবাসতে পারিনি আমি
আমার বসবাস অনন্তকালের দূরত্বে তবুও
ভালোবাসা নিয়ো
সকালের প্রথম রোদ কিংবা সন্ধ্যাতারার ছায়ায়।
অপলাপ -০১
সভ্যতা যেভাবে ভালোবাসতে শিখিয়েছে
সেভাবে তোমায় ভালোবাসতে পারিনি বলে
আমি নিতান্তই দুঃখিত।
অনুরাগী হতে আসিনি
মিথ্যে হবে বলে ভালো না বেসেও পারিনি।
তোমার আকাশে আমি দূরতম নক্ষত্র
আমাদের পরিধি রূপকথার মতোই বিস্তৃত।
চোখ মেললেই তুমি যতোটা আকাশ দেখো
চোখ বুজলেই কল্পনায় যতোটা ছবি আঁকো
আমি আছি তার সবখানেই
ছায়া যেভাবে মিশে যায় আঁধারে;
সেরকম…Read More
উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিম।
সব দিকে শুধুই তুমি।
কোন পথে গেলে নিজেকে পাবো
তার খুঁজে ক্লান্ত আমি।
উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিম।
সব দিকে শুধুই তুমি।
কোন পথে গেলে নিজেকে পাবো
তার খুঁজে ক্লান্ত আমি।
ইভান and Umme Tabassum Taiyeba are now friends
									<slash:comments>0</slash:comments>
তুমি ছাড়া কিছুই না।
খাতা খুলে বসে আছি
কবিতা আর আসছে না
মাথা জুড়ে হরেক চিন্তা
তুমি ছাড়া কিচ্ছু না।
খাতা খুলে বসে আছি
কবিতারা আজ আসবে না
কী যেনো বলছিলে সেদিন!
সে ভাবনা-ই তো ফুরোচ্ছে না।
খাতা খুলে বসে আছি
কবিতা বো'ধয় বুঝি না
তোমার লেখা ছোট-গল্পেরা
দিচ্ছে ভীষণ যন্ত্রণা। 
খাতা খুলে বসে আছি
কবিতা আর লিখবো না
কিভাবে জানাবো ভালোবাসি
তার সুরাহা-ই তো হলো না!
তুমি ছাড়া কিছুই না।
খাতা খুলে বসে আছি
কবিতা আর আসছে না
মাথা জুড়ে হরেক চিন্তা
তুমি ছাড়া কিচ্ছু না।
খাতা খুলে বসে আছি
কবিতারা আজ আসবে না
কী যেনো বলছিলে সেদিন!
সে ভাবনা-ই তো ফুরোচ্ছে না।
খাতা খুলে বসে আছি
কবিতা বো’ধয় বুঝি না
তোমার লেখা ছোট-গল্পেরা
দিচ্ছে ভীষণ যন্ত্রণা। 
খাতা খুলে বসে আছি
কবিতা আর লিখবো না
কিভাবে জানাবো ভালোবাসি
তার সুরাহা-ই তো হলো না!
তুমি বেঁচে থাকো।
সবাই মুখ ফিরায়ে নিলে পরেও - আছে কিছু অন্ধকার;
আঁধারে বসে আমাদের অপেক্ষায়।
কিছুকাল জীবন; এরপর আরো এক শতাব্দী
দিয়ে গেলাম; এইভাবে রেখে গেলাম।
প্রিয়তমা তুমি বেঁচে থেকো! 
আমার সময়ে অন্যের হয়ে কিংবা
অন্যের ছায়ায় আমার অগোচরে, 
যতোদিন পারো তুমি বেঁচে থেকো।
যেদিন তুমি ফিরে যাবে সব শেষে 
নিজের কাছে নিজে, নিজের গভীরতম প্রকোষ্টে। 
যাকে আমি ভালোবেসেছিলাম 
নির্মল জীবনের সকল ভালোবাসায় জড়িয়ে।
তুমিও ফিরে পাবে সেদিন
তোমার গহীনে অন্য এক আমাদেরকে ; 
সুতরাং; তুমি বাঁচো, যতোদিন পারো!
আমাদের দেখা আর কখনোও হবে না এখানে; 
এইভাবে কেটে যাবে দিনরাত 
সব অবেলা-অবহেলা
সময়ের ব্যবস্ততায় জীবন ক্ষয়ে গেছে আমাদের
আর তাই আমিও জড়িয়েছি অন্তকালের মায়ায়
অন্তিম পরিণতি শুয়ে আছে আমাদের অপেক্ষায়।
তুমি বেঁচে থাকো।
সবাই মুখ ফিরায়ে নিলে পরেও – আছে কিছু অন্ধকার;
আঁধারে বসে আমাদের অপেক্ষায়।
কিছুকাল জীবন; এরপর আরো এক শতাব্দী
দিয়ে গেলাম; এইভাবে রেখে গেলাম।
প্রিয়তমা তুমি বেঁচে থেকো!
আমার সময়ে অন্যের হয়ে কিংবা
অন্যের ছায়ায় আমার অগোচরে,
যতোদিন পারো তুমি বেঁচে থেকো।
যেদিন তুমি ফিরে যাবে সব শেষে
নিজের কাছে নিজে, নিজের গভীরতম প্রকোষ্টে…Read More
জীবন-নদী।
বিরহের সাথে অন্তত একশো'টি বছর কাটাতে চাই
কথা বলতে চাই আমার সাথে আমি
হৃদয় পরিপূর্ণ শূণ্যতায় তেতে উঠুক
জ্বলে-পুড়ে হউক ছাই।
তবুও; একাকীত্বের সাথে আরো একশত বছর বাঁচতে চাই।
প্রয়োজন নেই ছুঁয়ে দেখবার প্রেমিকার লাল গোলাপ
তার চেয়ে বরং আমার বারন্দায় জেগে থাকুক নির্ঘুম রাত । 
জীবন আমায় চিনিয়েছে নদী;
চিনিয়েছে আকাশ; পূর্ণিমা; 
জীবন দিয়েছে আমায় ধূ বালিয়াড়িতে স্বপ্নে পাওয়া মরিচিকা।
আর তাই জীবনের সাথে সমান্তরালে চলে যেতে চাই
জীবনের মতো জীবন্ত হয়ে
মিশে যেতে চাই এই একান্ত আমি; পেতে আমার অন্তরালে ঠাঁই।
জীবন-নদী।
বিরহের সাথে অন্তত একশো’টি বছর কাটাতে চাই
কথা বলতে চাই আমার সাথে আমি
হৃদয় পরিপূর্ণ শূণ্যতায় তেতে উঠুক
জ্বলে-পুড়ে হউক ছাই।
তবুও; একাকীত্বের সাথে আরো একশত বছর বাঁচতে চাই।
প্রয়োজন নেই ছুঁয়ে দেখবার প্রেমিকার লাল গোলাপ
তার চেয়ে বরং আমার বারন্দায় জেগে থাকুক নির্ঘুম রাত । 
জীবন আমায় চিনিয়েছে নদী;
চিনিয়েছে আকাশ; পূর্ণিমা;
জী…Read More
জীবন, নক্ষত্র এবং স্বপ্ন।
নির্ঘুম রাতের সব আলাপন শুনে পা বাড়াই
জোনাকিদের দেখানো পথে।
আমার সব দেবতারা থেমেছেন যেখানে; তার শৃঙ্গে।
আশ্রমের মাঝে আমি জ্বালাই অনাহুত আগুন
আমার ক্ষয়ে যাওয়া মোমের নিঃশ্বাস
ক্ষীণ আলোয় লুটোপুটি খায় মন্দিরের মেঝে।
আমি ভুলে যাই আমার অবয়ব; জানি না
আমাকে আমি বলব ঠিক কোনখানে; যেখানে হয়ে আছি নির্জীব
ছায়ার মতো মানবীয় শীর্ণ মৃত গাছের শাখা।
নাকি, হৃদপিন্ড জুড়ে অনুভূত হওয়া এক টুকরো ব্যাথা!
জোনাকিরা আমায় দেখিয়েছে নক্ষত্রদের পথ
আলোর মতোন জীবন; ছায়াপথের মৃত্যু গহববর।
প্রতি নির্ঘুম রাত আমায় ডাকে;
অনন্ত জীবনের দিকে যেখানে কোনো গন্তব্য নেই আমার। 
তোমার মতো কেউ নেই সেখানে
অসীম বিশালতা আমায় ছুঁড়ে দেয় কৃষ্ণগহব্বরের মুখে
আর আমি পরিণত হই ছায়ায়;
বাকিটুকু জেগে থাকি নির্বাক কল্পনায়। 
শুধু তোমার দিকে তাকালে মনে হয় পৃথিবী জেগে আছে
জেগে আছে রাত-দিন
সবুজ ঘাসের চাদরে ব্যঞ্জন মেখে রোদ এখানে শুয়ে থাকে।
শুধু তোমায় ভালোবাসলে মনে হয়
আমি এক মানুষ; তাকিয়ে আছি জীবনের দিকে।
শুধু তোমায় ভাবলে মনে হয় নির্ঘুম রাত
হাতছানি দিয়ে ডাকে স্বপ্ন দেবতাদের হাতে হাত রেখে।
জীবন, নক্ষত্র এবং স্বপ্ন।
নির্ঘুম রাতের সব আলাপন শুনে পা বাড়াই
জোনাকিদের দেখানো পথে।
আমার সব দেবতারা থেমেছেন যেখানে; তার শৃঙ্গে।
আশ্রমের মাঝে আমি জ্বালাই অনাহুত আগুন
আমার ক্ষয়ে যাওয়া মোমের নিঃশ্বাস
ক্ষীণ আলোয় লুটোপুটি খায় মন্দিরের মেঝে।
আমি ভুলে যাই আমার অবয়ব; জানি না
আমাকে আমি বলব ঠিক কোনখানে; যেখানে হয়ে আছি নির্জী…Read More
									<slash:comments>5</slash:comments>
ছুটি।
কে দিবে আমায় প্রস্থানের ছাড়পত্র!
আমি চাই ফিরে যেতে
মেটো পথ ধরে; যেখানে নেই আর 
দিগন্তের কোনো রেখা, খোলা আকাশের চাদর 
ঝলমলে রোদ কিংবা নক্ষত্রে ভরা রাতের হাওয়া।
আমি ফিরে যেতে চাই সেই পথ ধরে
পৃথিবীর সব মানুষেরা গেছে চলে; অনন্তকালের দিকে
যেনো তারা আসেনি কোনোদিনো
বলেনি কেউ কোনো কথা কাউকে! 
অথবা ভালোবাসে কেউ তাকায়নি কারোর দিকে;
জন্মান্তরের মিথ্যে ছিলো তাদের জীবন
অথচ, না যাওয়ার লোভে আমি সর্বহারা।
আমি ফিরে যেতে চাই তাদের মতো
যাদেরো ছিলো মায়াবী সুন্দর মুখাবয়ব; কপালে বলিরেখা
জীবনের নৌকা দিয়েছে ছুটি তাদের
মৃত্যু দেখিয়েছে পথ; মহাশূণ্যের সত্যিকার অসীমতা।
ছুটি।
কে দিবে আমায় প্রস্থানের ছাড়পত্র!
আমি চাই ফিরে যেতে
মেটো পথ ধরে; যেখানে নেই আর
দিগন্তের কোনো রেখা, খোলা আকাশের চাদর
ঝলমলে রোদ কিংবা নক্ষত্রে ভরা রাতের হাওয়া।
আমি ফিরে যেতে চাই সেই পথ ধরে
পৃথিবীর সব মানুষেরা গেছে চলে; অনন্তকালের দিকে
যেনো তারা আসেনি কোনোদিনো
বলেনি কেউ কোনো কথা কাউকে! 
অথবা ভালোবাসে কেউ তাকায়নি কার…Read More
									<slash:comments>5</slash:comments>
On Children
মূলঃ খলিল জীবরান
অনুবাদেঃ ইভান
তোমার সন্তানেরা (সব দিক দিয়ে) ঠিক তোমারই সন্তান;
এমনটা কিন্তু নয়।
মানবীয় জীবনের তীব্র স্পৃহা 
তাদের বানিয়েছে পুত্র কিংবা কন্যা।
তারা এসেছে তোমার মাধ্যমে তবে তোমার হয়ে নয়।
যদিও তারা তোমায় সংঙ্গ দিয়ে যাচ্ছে; 
তবে তোমার সাথে সম্পর্ক-যুক্ত নয়।
তুমি তোমার সবটুকু ভালোবাসা তাদের দিতে পারো;
তবে তোমার চিন্তা-ভাবনা নয়।
তারা নিজেরাই নিজস্ব চিন্তা-চেতনার অধিকারী।
তাদের দেহকে তুমি চাইলে আশ্রয় দিতে পারো;
তাদের আত্নাকে নয়। 
তাদের আত্মা বসবাস করে আগামী ভবিষৎ এর ঘরে।
তুমি চাইলেই সেখানে যেতে পারবে না;
তোমার স্বপ্ন কিংবা কল্পনাতেও নয়।
তুমি তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো।
তবে, তাদেরকে তোমার মতো বানাতে যেয়ো না।
কারণ, জীবন কখনওই পেছনের দিকে হাটে না;
আজকের দিন কখনো গতকালের নিকট পৌঁছাবে না।
তোমার উদাহরণ ধনূকের মতো;
আর তোমার সন্তানের হলো ছুটে চলা তীর।
তীরান্দায* জানে, এই তীরের অসম গতির কথা।
সে নিজেই তোমায় বাঁকিয়ে তীর ছুঁড়েছে
যেনো তার তীর পৌঁছায় দ্রুততম সময়ে
সুনির্দিষ্ট লক্ষ্যে।
তোমার নমনীয়তাকে সমর্পন করে দাও তীরান্দাযের নিকট
আর নিজেও হও তার আনন্দের অংশীদার।
চলে যাওয়া তীরকে সে যেমন ভালোবাসে;
হাতে রয়ে যাওয়া ধনুকটিকেও সে তেমন পছন্দ করে।
On Children
মূলঃ খলিল জীবরান
অনুবাদেঃ ইভান
তোমার সন্তানেরা (সব দিক দিয়ে) ঠিক তোমারই সন্তান;
এমনটা কিন্তু নয়।
মানবীয় জীবনের তীব্র স্পৃহা
তাদের বানিয়েছে পুত্র কিংবা কন্যা।
তারা এসেছে তোমার মাধ্যমে তবে তোমার হয়ে নয়।
যদিও তারা তোমায় সংঙ্গ দিয়ে যাচ্ছে;
তবে তোমার সাথে সম্পর্ক-যুক্ত নয়।
তুমি তোমার সবটুকু ভালোবাসা তাদের দিতে পারো;
তব…Read More
									<slash:comments>2</slash:comments>
ঈশ্বর - ০৮
সত্যি বলতে ঈশ্বর এদিকে আসেননি কখনো
একদল শয়তান শুধুই ছুটেছিলো তার পিছু
মানুষ শয়তানে ভয় পায়
তবে সাচ্ছ্যন্দবোধ করে; আর তাই
একে একে গড়ে উঠলো মন্দির মসজিদ সিনাগগ 
শয়তান বিরোধী সকল চিহ্ন আঁকা হলো সেসবে
মানুষ দলে দলে যোগ দিতে লাগলো
অশুভ শক্তি বিরোধী প্রার্থনাতে।
কিন্তু!
কিন্তু যা আসলে মানুষ জানতো না।
ঈশ্বর মূলত এদিকে আসেননি
কিছু বানানোও নি।
হাজার বছর আগে রোমান সম্রাটের দরবারে চৈনিক বণিকদল
যেভাবে বানিয়েছিলো আয়না
ঈশ্বর ঠিক এটাই বানিয়েছেন অন্য আদলে
নিজের প্রয়োজনে।
শুভ-অশুভ বলতে কিছু নেই
শয়তান বলতেও কারোর অস্তিত্ব নেই।
আয়নায় চোখ রেখে ঈশ্বর যা দেখেন
সেটাই মানুষ
আর মানুষ যা দেখে
সেটাই ঈশ্বর (অথবা শয়তান)।
ঈশ্বর – ০৮
সত্যি বলতে ঈশ্বর এদিকে আসেননি কখনো
একদল শয়তান শুধুই ছুটেছিলো তার পিছু
মানুষ শয়তানে ভয় পায়
তবে সাচ্ছ্যন্দবোধ করে; আর তাই
একে একে গড়ে উঠলো মন্দির মসজিদ সিনাগগ
শয়তান বিরোধী সকল চিহ্ন আঁকা হলো সেসবে
মানুষ দলে দলে যোগ দিতে লাগলো
অশুভ শক্তি বিরোধী প্রার্থনাতে।
কিন্তু!
কিন্তু যা আসলে মানুষ জানতো না।
ঈশ্বর মূলত এদিক…Read More
									<slash:comments>4</slash:comments>
আদম-ঈভ।
হৃদপিন্ড খামচে মেয়েটা আকুতি জানিয়ে বললো
'আমিও বাঁচতে চাই'
ছাইদানির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম
কতোগুলো বসন্ত এখানে দাহ হয়েছে।
নির্লিপ্ত মুখে সিগ্রেট নিভিয়ে বললাম,
আমার শ্মশানে স্বাগতম।
এস্ট্রে সরিয়ে আমি তাকে গুণতে শুরু করলাম
জ্যামিতিক মাপে আমাদের কোনো ঠোঁট ছিলো না অতীতে
সেটা নিশ্চিত হয়ে তার বাঁ পাঁজর মাপতে লাগলাম
'ধন্যবাদ ঈশ্বর' কাঁপুনি দিয়ে মেয়েটা আনমনে বলে উঠলো!
একাবিংশ শতাব্দির এডাম ইভ বলে মনে হচ্ছিলো
আমাদের পর্বতারোহণ পর্ব ধীরেধীরে পরিণত হচ্ছিলো স্রোতে
চোখে জল এনে মেয়েটা এবার জিজ্ঞেস করলো 
ভালোবাসি কিনা!
তার স্ফীত হৃদপিন্ড খামচে ধরে আমি বললাম
'পুড়াতে দাও আমায়'
মেয়েটা বুঝলো, সে সত্যিই ঈভ হতে চলেছে।
এক সময় পর্বত আছড়ে পড়লো সমুদ্রের উপর
সমুদ্রে আছড়ে পড়লো পর্বতের উপর।
আমরা তখন বিশ্বাস করলাম ঈশ্বর আসলে নিরাকার। 
আমরা বুঝলাম আদম ঈভের মাহাত্ম্য।
এরপর, দু'জন দুজনের দিকে তাকিয়ে বললাম
'আমিও বাঁচতে চাই'।
আদম-ঈভ।
হৃদপিন্ড খামচে মেয়েটা আকুতি জানিয়ে বললো
‘আমিও বাঁচতে চাই’
ছাইদানির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম
কতোগুলো বসন্ত এখানে দাহ হয়েছে।
নির্লিপ্ত মুখে সিগ্রেট নিভিয়ে বললাম,
আমার শ্মশানে স্বাগতম।
এস্ট্রে সরিয়ে আমি তাকে গুণতে শুরু করলাম
জ্যামিতিক মাপে আমাদের কোনো ঠোঁট ছিলো না অতীতে
সেটা নিশ্চিত হয়ে তার বাঁ পাঁজর মাপতে লাগলাম…Read More
ইভান and আতাউর রহমান are now friends
									<slash:comments>0</slash:comments>
মানুষ।
একদিন মানুষের মন আরোও মানবিক হবে।
মানুষ হয়ে বেরিয়ে আসবে।
গান গাইবে; সুর তুলবে
মানুষ যা আজো দেখেনি, সে তা ছুঁয়ে যাবে।
একদিন মানুষ আরো আরোও মানুষ হবে।
মুক্ত হবে।
পৃথিবীর সব সরলতা নিয়ে সে চুমু খাবে
অথচ, সঙ্গম তাকে স্পর্শ করবে না।
সে ভালোবাসবে ফুলের মতো
তার স্পর্শ হবে নরম রোদের মতো
তার অস্তিত্ব হবে সুঘ্রাণের মতো
একদিন মানুষ নিজেকে খুঁজে পাবে।
দু'জনের ঠোঁটের ভাঁজে দেখা মিলবে
ভালোবাসার অভাবে একদিন মানুষ আরো অর্থবহ হবে।
ভালোবাসার অভাবে মানুষ একদিন বের হয়ে আসবে।
মানুষ।
একদিন মানুষের মন আরোও মানবিক হবে।
মানুষ হয়ে বেরিয়ে আসবে।
গান গাইবে; সুর তুলবে
মানুষ যা আজো দেখেনি, সে তা ছুঁয়ে যাবে।
একদিন মানুষ আরো আরোও মানুষ হবে।
মুক্ত হবে।
পৃথিবীর সব সরলতা নিয়ে সে চুমু খাবে
অথচ, সঙ্গম তাকে স্পর্শ করবে না।
সে ভালোবাসবে ফুলের মতো
তার স্পর্শ হবে নরম রোদের মতো
তার অস্তিত্ব হবে সুঘ্রাণের মতো
একদিন মানুষ ন…Read More
									<slash:comments>5</slash:comments>
ইভান and Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and Md Nurnabi Sarker are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and mahamuda khaun are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and Foyzur Khan are now friends
									<slash:comments>0</slash:comments>
বাতাসের গল্প - ০৫
আমাদের সকল স্বপ্ন মৃতপ্রায় মূমুর্ষ হয়েও - আবারো জন্মে
নতমুখো দীর্ঘ ঘাসের মতো
জন্মানো - শুকনো খড়ের নীচে যার শৈশব কাটে
কেউ দেখে না ; কেউ চেনে না
নিজের স্বপ্নের মতো আমি ছাড়া আর কেউ জানে না।
কোনো এক বৃষ্টি ভেজা রাতে অংকুরিত হয়
ঘাস এবং স্বপ্ন
জলের প্রাচুর্যে বাড়ে অবয়ব; বুকে জমে উত্তাপ
মানুষের মতো স্বপ্নেরাও নিতে জানে নিঃশ্বাস।
আমি মানুষ নই!
তৃণ লতার মতো দুলছি বাতাসে - স্বপ্ন দেখার লোভে
জীবন ছুটে চলে গেছে আমাকে ফেলে
ঘাসের মতোই স্থবির হয়ে আছি
দুলে চলেছি কোথাও যাবো বলে। 
একদিন সব কিছু পেছনে ফেলে - অংকুর ভেঙে
চারদিকে রক্তের ছাপ ছিটিয়ে
আমিও ভেসে চলবো চির-মুক্তির পথে ঠিক যেনো শুকনো ঘাস
উড়ে উড়ে চলে যায় বাতাসের গল্প শুনে।
বাতাসের গল্প – ০৫
আমাদের সকল স্বপ্ন মৃতপ্রায় মূমুর্ষ হয়েও – আবারো জন্মে
নতমুখো দীর্ঘ ঘাসের মতো
জন্মানো – শুকনো খড়ের নীচে যার শৈশব কাটে
কেউ দেখে না ; কেউ চেনে না
নিজের স্বপ্নের মতো আমি ছাড়া আর কেউ জানে না।
কোনো এক বৃষ্টি ভেজা রাতে অংকুরিত হয়
ঘাস এবং স্বপ্ন
জলের প্রাচুর্যে বাড়ে অবয়ব; বুকে জমে উত্তাপ
মানুষের মতো স্বপ্নেরাও নিতে জানে নি…Read More
অনন্য এক পৃথিবী।
এই সময়ে এখানে জেগে উঠে অনন্য এক পৃথিবী 
সবার অগোচরে;
ভোর যখন আড়মোড়া ভাঙে পাখিদের সুরে
এই পৃথিবী জাগে তার আরোও আগে,
অন্ধকার মনস্থির করে চলে যাবার, 
শীতল নিঃশ্বাস তখন দাপিয়ে বেড়ায় প্রান্তরে নিরবে দুর্বার।
একফালি চাঁদ আকাশের সাথে লেপ্টে থাকে
প্রেয়সীর ঠোঁটের মতোন চিকন;
মৃত-প্রণয়ের মতো অবিকল আর ফ্যাকাশে তার রঙ
আবছায়ায় মেশানো আকাশ যেনো ভুলে যায় সে-সময় 
তার পুরোনো সকল আবরণ।
নিছক অন্য এক সুর বাজে শূন্য সেই পৃথিবীতে
মানুষের কোলাহল জমে থাকে অবচেতন মস্তিষ্কের উঠান জুড়ে;
একাকী পৃথিবীর রূপ দেখে হৃদয় ছুটে ভ্রম-বিলাসে।
শূণ্য সব; একাকী দেখি এই পৃথিবী হয়ে আছে 
এক অচেনা প্রেয়সী; 
তোমার মতো আর কেউ নেই এখানে
আছে শুধু ক্ষনিকের অনন্য এই অচেনা পৃথিবী।
অনন্য এক পৃথিবী।
এই সময়ে এখানে জেগে উঠে অনন্য এক পৃথিবী
সবার অগোচরে;
ভোর যখন আড়মোড়া ভাঙে পাখিদের সুরে
এই পৃথিবী জাগে তার আরোও আগে,
অন্ধকার মনস্থির করে চলে যাবার,
শীতল নিঃশ্বাস তখন দাপিয়ে বেড়ায় প্রান্তরে নিরবে দুর্বার।
একফালি চাঁদ আকাশের সাথে লেপ্টে থাকে
প্রেয়সীর ঠোঁটের মতোন চিকন;
মৃত-প্রণয়ের মতো অবিকল আর ফ্যাকাশে তার…Read More
									<slash:comments>4</slash:comments>
তুমি - ০৯
তুমি নির্জনতা ভালোবাসো বলে আমি হয়ে আছি
কালিতে লিখা কালো অক্ষর
প্রাণহীন নির্বাক;
তোমার সান্নিধ্যে আমি হয়ে উঠছি আরো বিস্তৃত,
এক নিরাকার আইসবার্গ।
যতোটা তুমি দেখো তার চাইতে আরো বেশিবার
গুটিয়েছি আস্তিন
সরিয়ে নিয়েছি ছায়া আমার।
তোমার নির্মলতায় প্রতিনিয়ত আসা বাঁধভাঙা উচ্ছ্বাস 
যেনো ফলকে লিখা আমার সুন্দর এপিটাফ।
তুমি – ০৯
তুমি নির্জনতা ভালোবাসো বলে আমি হয়ে আছি
কালিতে লিখা কালো অক্ষর
প্রাণহীন নির্বাক;
তোমার সান্নিধ্যে আমি হয়ে উঠছি আরো বিস্তৃত,
এক নিরাকার আইসবার্গ।
যতোটা তুমি দেখো তার চাইতে আরো বেশিবার
গুটিয়েছি আস্তিন
সরিয়ে নিয়েছি ছায়া আমার।
তোমার নির্মলতায় প্রতিনিয়ত আসা বাঁধভাঙা উচ্ছ্বাস
যেনো ফলকে লিখা আমার সুন্দর এপিটাফ। 
ইভান and Md. Mynuddin Hawlader are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and পি.কে. সরকার are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and Halima-Moly are now friends
									<slash:comments>0</slash:comments>
ইভান and স্বরব্যঞ্জন বর্ণস্বর are now friends
									<slash:comments>0</slash:comments>
ফুল এবং প্রেম।
মানুষ সস্তায় ফুল বিকোয়
সুবাসের লোভে তার যত্ন নেয়
ফুল তবুও রাখা যায়
সুবাস!
তা জমিয়ে রাখা বড্ড দায়!
প্রেম ফুলের মতোই এখন সস্তা
অথচ ভালোবাসা দুর্মূল্য। 
মানুষ সস্তায় প্রেম চায়
অতটুকু বুঝে না; 
শুকনো ফুলে সুবাস থাকাটা কি শোভা পায়!
ফুল এবং প্রেম।
মানুষ সস্তায় ফুল বিকোয়
সুবাসের লোভে তার যত্ন নেয়
ফুল তবুও রাখা যায়
সুবাস!
তা জমিয়ে রাখা বড্ড দায়!
প্রেম ফুলের মতোই এখন সস্তা
অথচ ভালোবাসা দুর্মূল্য।
মানুষ সস্তায় প্রেম চায়
অতটুকু বুঝে না;
শুকনো ফুলে সুবাস থাকাটা কি শোভা পায়!
ভুল।
একদিন আর ভুল করে কিছুই হবে না।
দেখা না হবার কথা থাকলেও অযাচিত দেখা আর হবে না
তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে পৃথিবীতে কোনো ঠুনকো বিষয়ে;
সে আলোচনার সূত্রপাত কোথাও হবে না।
যাচ্ছি বলেই এদিক ওদিক তাকিয়ে
অন্য এক অজুহাত খোঁজার ফুরসৎ!
তা আর কখনোই হবে না।
একদিন আসলে আর কিচ্ছু হবে না।
মিথ্যে বলে সত্যিটা লুকানো হবে না; 
কিংবা সত্যি বলে মিথ্যেটা আড়াল করার কারণ থাকবে না।
সময় কিংবা অসময়ে 'ভীষণ ভালোবাসি' বলার প্রয়োজন!
কোথাও অনুভূত হবে না। 
ভুল করেও আর ভুল হবে না। 
একদিন আসলে আর কিছুরই প্রয়োজন হবে না!
ভুল করেও না!
August 4, 2022
Kishoreganj
ভুল।
একদিন আর ভুল করে কিছুই হবে না।
দেখা না হবার কথা থাকলেও অযাচিত দেখা আর হবে না
তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে পৃথিবীতে কোনো ঠুনকো বিষয়ে;
সে আলোচনার সূত্রপাত কোথাও হবে না।
যাচ্ছি বলেই এদিক ওদিক তাকিয়ে
অন্য এক অজুহাত খোঁজার ফুরসৎ!
তা আর কখনোই হবে না।
একদিন আসলে আর কিচ্ছু হবে না।
মিথ্যে বলে সত্যিটা লুকানো হবে না;
কিংবা সত্যি বলে মিথ্য…Read More
									<slash:comments>2</slash:comments>
ইভান changed their profile picture
									<slash:comments>5</slash:comments>