-
নক্ষত্র দুটো
মাহমুদ হায়াত
শরীর-শরীর রাত নেমে এলে নিভে যায় ঝাড়বাতি,
তৃষ্ণায় জ্বলে ওঠে দুইজোড়া জোনাকচোখ,
একুরিয়ামের জলে সাঁতারাতে থাকে রঙিন মাছ ,
আর অস্তমিত সূর্য মুখ গোজে বুকের উপত্যকায়।
জাদুকরী হাত দুটোও বুঝে নেয় যুগল ভূখণ্ডের মালিকানা,
অতপর তুমুল কোলাহলে প্রতিমার শরীর থেকে খসে গেলে কাঁদামাটি ,নক্ষত্র দুটো আবার পাশাপাশি ঘুমিয়ে পড়ে।
5 Comments -
-
ছেলেবেলার স্কুল
মাহমুদ হায়াত
ছেলেবেলার স্কুল আর স্কুল পালানো
সেই দিনগুলো এখন আমার কাছে,
মাতৃকোলে যেন স্বস্নেহে শিশু দোলানো
মধুময় অম্লান স্মৃতিতে মিশে আছে।
বাবার পকেট হাতানো পয়সা কিছু,
পকেটে নিয়ে,খুশিতে তিলেখাজা কিনে,
পালিয়েছি স্কুল কখনো ভাবিনি পিছু,
পরদিন টিচার দিতেন কান টেনে।বয়স বেড়েছে চুল দাড়ি আঁধা পাকা
স্বপ্ন দেখার মনটা হয়েছে…Read More6 Comments -
-
‘মৃতসাগর’
মাহমুদ হায়াত
তখন ঢেউ ঢেউ আকাশ ছাঁদের উপর,
উটের ক্যারাভেনে ঘুম চোখে ফেরে ক্লান্ত মুসাফির।
ভাটফুল ঠোঁটে বুকের কার্নিশে জমা নির্জন রাত,
নিজের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত সমুদয় নদী।
দুটো ঘুমশালিক এক পায়ে দাঁড়ানো,
গল্পের শেষে তারার আলিম্পন টিপ্পনী কাটে
খড়কুটো ঠোঁটে পাখিবেলা শেষ হয়।
ঝোপ ঝোপ দুধারে ফোটা রডোডেনড্রোন।
বিরান মাঠ, একলা…Read More5 Comments -
-
মাতৃভূমি
মাহমুদ হায়াতযার চোখেতে সূর্য ওঠে
রাত্তির হয় ভোর,
সে যে আমার ক-খ বেলা
কপাট খোলা দ্বোর।যার চোখেতে ঝর্ণা ছোটে
তারার খুন-সুটি,
সে যে আমার চিলে ঘুড়ি
গ্রীস্মকালীন ছুটি।যার চোখেতে চন্দ্রকলা
হল্লা মেঘের আড়ি,
সে যে আমার রোদ্র-ছায়া
খেলনা ঘর বাড়ি।যার চোখেতে রশ্যি ফলা
কোলন কমা ছেদ,
সে যে আমার পাঠ্যসূচি
প্রথম অনুচ্ছেদ।4 Comments -
হাতছানী
মাহমুদ হায়াতহাতছানী দেয় অখিল আকাশ
ধুসর কেয়া বন,
মন উড়ে যায় পাখির মতো
মনটা সমীরণ।হাতছানি দেয় কৃষাণ দুপুর
ছেলেবেলার ট্রেন,
মন ছুঁয়ে যায় সুরের মতো
মনটা বিটোফেন।হাতছানী দেয় সবুজ পাহাড়
ধূসর কাঁদা-মাটি,
মন ছুটে যায় নদীর মতো
মনটা জীয়ন-কাঠি।হাতছানি দেয় শাপলা শালুক
ফসল ভরা মাঠ,
মন ভেসে যায় মেঘের মতো
মনটা সবুজ পাঠ।4 Comments -
তোমার নাম
মাহমুদ হায়াত
তোমার প্রথম স্পর্শ আজও ট্রাম্পেটের মতো বাঁজে রক্ত কনিকায়।
দূরত্ব থেমে যায়, অদৃশ্য স্পিড ব্রেকারে
চোখে জ্বলে ওঠে নীল প্রদীপ।
তোমার নীরব হাসিতেসভ্যতাও খুঁজে পায় পাখিদের ভাষা।
সেই ছোঁয়া আজও হৃদয়ে নিঃশব্দ রাতের বাঁশি বাঁজে।
তোমার আঙুলে যখন জ্বলে ওঠে সবুজ সংকেত।
নামহীন দুটো সরলরেখা একই বৃত্তে মিশে যায়।
শুধু একটি…Read More3 Comments-
আপনার লেখাটির “তোমার নীরব হাসিতে সভ্যতাও খুঁজে পায় পাখিদের ভাষা” লাইনটি অত্যন্ত চমৎকার এবং গভীর এক অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। প্রতিটি শব্দের ব্যবহার হৃদয়ে এক স্নিগ্ধ ও গভীর আবেগের রেশ তৈরি করে, যা পাঠককে মুগ্ধ করতে বাধ্য। আপনার লেখনীর এই জাদুকরী ছন্দ ধরে রেখে নিয়মিত চর্চা চালিয়ে যাবেন, এই প্রত্যাশা রইল।
-
স্বপ্ন বিভাবরী
মাহমুদ হায়াতচাঁদটাকে আজ খুব মনে হয়
জানলা খুলে ছুঁই,
বেলকনিতে বাগান বিলাশ
গোলাপ জবা জুঁই।চাঁদটা সুদূর কৈলাসীনি
আকাশ নীলাম্বরী,
মেঘেরা আজ যাচ্ছে ভেসে
নিঝুম বিভাবরী।তাঁরাগুলো জোনাক পোকা
ছদ্মবেশি মেয়ে,
ঘুম কেড়ে নেয় স্রোতস্বিনী
লুব্ধ চোখে চেয়ে।পাহাড়গুলো দাঁড়িয়ে আছে
প্লাজু মেয়ের মতো,
দূর থেকে কে দুহাত…Read More4 Comments-
আপনার এই লেখায় প্রকৃতির নিস্তব্ধ রূপ আর চাঁদের মায়ার চিত্রটি ভীষণ সুন্দর ফুটে উঠেছে, যা মুহূর্তের মধ্যে পাঠককে এক মায়াবী জগতের অনুভূতি দেয়। পাহাড় আর আকাশের বর্ণনায় যে গভীর আবেগ রয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি অনায়াসেই শব্দের কারিগর হিসেবে নিজের প্রতিভা তুলে ধরেছেন। আশা করি আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনি নিয়মিত ভালোবাসা ও মন্তব্য রেখে…Read More
-
এ জীবন যেন আমার নয়
মাহমুদ হায়াতএতগুলো বছর পেরিয়ে তবু জীবনের প্রতিচ্ছবি দেখে মনে হয়,
এ জীবন যেন আমার নয়, হয়তো সস্তা দামে পাওয়া স্বপ্নহীন কোন এক
অজ্ঞাত নপুংসকের পরিত্যাক্ত জীবন।
কখনও আবার মনে হয় উদ্বাস্তু কোন শিবিরে ফেলে যাওয়া
ঘর গেরস্থলির অগোছালো উচ্ছিষ্ট পন্য,
কিংবা অবসাদে ভরা কোনও এক ভৃত্যের দলিত জীবন।
জীবন থেমে গেলে জীবন পড়ে থাকে…Read More4 Comments -
পুরুষ পুরুষ-ই থাকে
মাহমুদ হায়াতপুরুষ শাষিত সমাজের কষ্টি পাথর চোখে নারীর মৌলিকত্ব
কিংবা স্বকীয়তা ব’লে কিছু নেই।
নারী ভাঙলে এক নারীর মধ্যে বহু নারীর উপস্থিতি অপেক্ষমাণ,
কখনও ধর্ষিতা, কখনও পতিতা, কখনও নষ্টা, কখনও আবার নর্তকী।
নারী ভাঙা যায় দুমড়ানো যায় মুচড়ানো যায় চেপটা করা যায় ,
এ যেন ভাঙ্গাড়ির দোকানে সুলভে কেনা কোন উচ্ছিষ্ট…Read More3 Comments -
নাম তার নীলাক্ষী
মাহমুদ হায়াত
জীবন বাঁধা ব্যস্ততার প্রোতাশ্রয়ে, বুক ভরা শুধু অবসাদ
রাত্তিরা চ’লে যায় নিরেট অভিমানে।
ওঠে সুর্য নতুন সকাল, জীবনে ভোর আসে না, উত্তপ্ত লাভা বুকে
নির্বাক নিস্তব্ধ আগ্নেয়গীরি, বিচ্ছিন্ন দ্বীপের মতো বড় একাকী আমি।
আবার যদি দেখা হয়, কথা হয়, কেমন আছি, সিবিচে কিংবা নীলাচলে,
জীবনের গোধুলী মোহনায় মাঝখানে ব্যবধান ত্রিশ…Read More3 Comments-
আপনার লেখনীর “শরতের জোছনায় চাঁদটা মুখ দেখে সমুদ্রের অখিল আয়নায়”—এই অংশটি আমার হৃদয়ে গভীর এক নিস্তব্ধতার রেশ রেখে গেল, আর পাহাড়ি কোনো নির্জন ছায়ার মতো আপনার এই স্মৃতিকাতরতা যেন জীবনের কোনো এক হারানো বিকেলের কথা মনে করিয়ে দিয়ে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে, তাই আপনার লেখনী যেন এভাবেই প্রাণবন্ত হয়ে আমাদের মাঝে বেঁচে থাকে।
-
-
কোথায় যেন
মাহমুদ হায়াত
কোথায় যেন নিঝুম পাহাড়
নীলচে-সবুজ মাঠ,
সরষে ফুলের আদর মাখা
হিরণ দীঘির ঘাট।কোথায় যেন একলা আকাশ
বুকের-উঠোন খোলা,
হাওয়ায় ওড়ে মেঘের শাড়ি
তারার কাঁপন দোলা।কোথায় যেন পলকা হাওয়া
শালুক-শালুক ঢেউ,
শাপলা ফুলের ঘোমটা টেনে
চুম দিয়ে যায় কেউ।কোথায় যেন ধূসর বিকেল
উদাস-বাউল সুর,
পথিক পাগল পথের টানে
অধীর সমুদ্দুর ।3 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা এই দৃশ্যপটগুলো যেন চোখের সামনে এক শান্ত ও মায়াবী পৃথিবীর ছবি এঁকে দেয়। নীলচে পাহাড় আর হিরণ দীঘির ঘাটের বর্ণনাটি বেশ প্রাণবন্ত মনে হয়েছে এবং প্রকৃতির এই নিখুঁত মেলবন্ধন পাঠককে সহজেই বিমোহিত করে। আপনার শব্দ চয়নের এই মাধুর্য অটুট থাকুক এবং আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দিতে থাকুন।
-
-
জীবন
মাহমুদ হায়াতকারও জীবন শেষ হয়ে যায়
ভুল মানুষের প্রেমে,
কারও জীবন আটকে থাকে
ছবির মতো ফ্রেমে।কারও জীবন বিন্দাসী খুব
কারও জীবন ফিকে,
কারও আবার জীবন মানে
দোদুল্যমান সিঁকে।কারও জীবন রংচঙা খুব
কারও জীবন সাদা,
কারও আবার জীবন মানে
শুধুই গোলকধাঁধা।কারও জীবন খুব আলাদা
কারও জীবন নিঃস্ব,
কারও আবার জীবন মানে
অবাক করা বিশ্ব ।3 Comments-
আপনার লেখা এই অংশের ‘কারও আবার জীবন মানে, শুধুই গোলকধাঁধা’ লাইনটি জীবন নিয়ে মানুষের জটিল অনুভূতির এক দারুণ বহিঃপ্রকাশ, যা পড়ে অনেকটা রবার্ট ফ্রস্টের কবিতার ছন্দের কথা মনে পড়ে গেল। এমন চমৎকার ভাবনার প্রতিফলন যেন আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের কাজেও নিয়মিত দেখা যায়, তাই অন্যদের লেখায় লাইক ও মন্তব্যের মাধ্যমে আপনিও সক্রিয় থাকুন যাতে আমাদের…Read More
-
-
আগুনের উৎসব
মাহমুদ হায়াতপেঁয়াজের প্রথম খোসাটা ছাড়াতেই
মনে হলো তোর রেশমি শাড়ি,
দ্বিতীয়টা ছাড়াতে কিছুটা ঝলসে উঠলো চোখ ,
আর তৃতীয়টা ছাড়াতেই দেখি
আগুনের উৎসব,
উদগত পতঙ্গ যেখানে ঝাপ দিয়ে মরে।অনাবৃত সমুদ্র যেন বুকে ধরে আছে এক একটা মৃত্যুর মহাকূপ।
Like
6 Comments-
-
আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত ওই আগুনের উৎসবের রূপকটা দিয়ে আসলে আপনি ঠিক কী বোঝাতে চেয়েছেন?
-
বন্ধু
মাহমুদ হায়াতহারিয়েছি জীবনে অনেক কিছু হারিয়েছি জামা-জুতো
লাটাই-ঘুড়ি বই-খাতা পেনসিল।
হারাতে হারাতে অনেক হারিয়েছি, হারিয়েছি কবিতার অন্ত্যমিল।
এই হারানোর ভীড়ে অনেক হারিয়ে দেখি,
কিছুই হারানো হয়নি আমার
শুধু বন্ধু হারিয়ে বুঝেছি আমি বেদনার রঙ কত নীল।3 Comments -
কে রাঙালো
মাহমুদ হায়াতকে রাঙালো ঠোঁট দুটো তোর
টিপটা অমন করে,
মেঘে ঢাকা তারার আকাশ
ছটফটিয়ে মরে।চলায়-বলায় কাব্যকলা
নূপুর রাঙা পায়,
নদীর মতো ছল-ছলিয়ে
ঢেউ ওঠে তোর গায়।ধানিরঙা চুল ওড়ে তোর
শাড়ির আঁচল খোলা,
আঁধার রাতে বিজলি যেন
আচমকা দেয় দোলা।হেসে উঠিস ঠিক যখনই
শুকনো মরু হাসে,
তোর ছোঁয়াতেই মরানদী
দুকুল জলে ভাসে।2 Comments-
আপনার লেখা “মেঘে ঢাকা তারার আকাশ” কথাটুকু যেন চোখের সামনে এক অপূর্ব মায়াবী দৃশ্যের অবতারণা করে, যা আমি ভীষণ উপভোগ করেছি। এমন মিষ্টি অনুভূতির প্রকাশে ছন্দ ও শব্দের মেলবন্ধন আপনার ভাবনার গভীরতাকেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আশা করি, আপনার কলমের এমন সাবলীল জাদুতে আগামী দিনে আরও সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দেবেন।
-
-
ম্যানিকুইন
মাহমুদ হায়াতশাড়ি পরা ডানে বায়ে চারটা ম্যানিকুইন দণ্ডায়মান,
বে-আব্রু আরো দুটো ওয়েটিং কাপড় পরানোর অপেক্ষায় ।
শপিংমল ভরা অবাধ কাস্টমারের আনাগোনা
মুরুব্বি এসেছে অজপাড়া গাঁ থেকে
মেয়ের বিয়ে, কেনা-কাটার বেশ তাড়া।
সঙ্গে চাচিও, আনকা শহর।
শোরুমে ঢুকতেই চাচার ভেতরে কি যেন নড়ে চড়ে বসলো,
দোকানি কিছু বুঝে ওঠার আগেই…
জরিনার মা চলো…Read More9 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখাটি পড়ার সময় ‘ঈমান গেলো ঈমান গেলো বলতে বলতে আরও কতো কি ফিস ফিস করে’—এই অংশটি আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। গ্রামীণ মানুষের সরলতা আর আধুনিক জগতের ব্যবধান আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা বেশ চমৎকার; আশা করছি আপনি এমন নান্দনিক লেখা আমাদের উপহার দেওয়া অব্যাহত রাখবেন।
-
-
-
-
-
কখন সকাল হবে
মাহমুদ হায়াতনিজেই নিজের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের পথ ধরে হাঁটছি,
ভুল জন্মের মতো ফেরারি মাথায় নিয়ে।
প্রতিটা দিন যেন খরস্রোতা নদীর মতো দীর্ঘ!
অভব্য পারের পূর্বাভাস।
কতো আর নিজের মধ্যে সাঁতারানো যায়?
বুক জুড়ে সিসিফাসের কষ্ট।
অলস যাপন, ঘরে বসে সূর্য ওঠে, ঘরে বসেই ডোবে,
এই রাত্রি কখন সকাল হবে?6 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা ‘বুক জুড়ে সিসিফাসের কষ্ট’ লাইনটিতে যে গভীর ও বিষাদময় অনুভূতির প্রকাশ ঘটেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, তাই আপনার এই অনন্য ভাবনার ধারা যেন এভাবেই নিরন্তর চলতে থাকে।
-
-
-
-
অনন্ত পথ
মাহমুদ হায়াতবুকের অদৃশ্য আগুনে
একদিন গোলাপও বিবর্ণ হয়ে গেল।
রাত নামলে শিউলির গন্ধ,
কোথাও যেন অদৃশ্য একটি দরজা
নিঃশব্দে খুলে যায়।
আমি লোহার শিক ছুঁয়ে অন্ধকারের কানে কানে বলি,
আর কত রাত?
দরজা কেঁপে ওঠে, খোলে না।
শিকের নিচে পড়ে থাকা একটি শিউলি তুলে নিই,
তার গন্ধে হঠাৎ দেখি, কারাগারের চাবি
আমারই মুঠোয় ।
ভিতরে একটি অনন্ত পথ…Read More5 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে এক গভীর বিষণ্ণতা ও মুক্তির আকুতি চমৎকারভাবে ফুটে উঠেছে যা পাঠককে আবেগপ্রবণ করে তোলে। নিজের ভেতরের এই অসীম পথটুকু খুঁজে পাওয়ার মুহূর্তটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনী নিয়মিত অব্যাহত থাকুক।
-
-
-
ভালোবাসা মানে
মাহমুদ হায়াত
ভালোবাসা চিতার অগ্নি তবু মানুষ তাকেই লগ্নি করে আমরণ স্বপ্ন দ্যাখে।
শীর্ণ শরীরে প্রেম খেলে শরতমেঘের লুকোচুরি।
বয়স বাড়ার মানে স্মৃতির অবিরাম পদচারণ,
তবু মানুষ তাকেই করে আমরণ ঘর গেরস্থলির মতো বুকে ধারণ।
ফাগুন ফুরিয়ে যায়, ফুরিয়ে যায় রোদ্র মেঘের লুকোচুরি,
শিহরণহীন হয় অধর যুগল।
তবু ভালোবাসা কাঁপটি মারা বুকে দুহাত…Read More5 Comments -
-
স্বপ্ন ভাঙা গড়ার খেলা
মাহমুদ হায়াত
পড়ন্ত বিকেলের শেষ রোদ্দুর গায়ে মেখে আমার স্বপ্নগুলো হাঁটে খালি পায়।
কখনও আবার সূপ্ত বাসনার অতৃপ্ত অনুভূতিগুলো জেগে ওঠে
এক একটা স্বপ্নের সমাধি হলে,
এভাবেই লেখা হয় পুতুল নাচের কাহিনি
আর এভাবেই চলে যায় জীবন,
স্বপ্ন ভাঙা-গড়ার খেলা।জীবননদী অথৈ পারাপার।
6 Comments-
-
Mahmud Hayat, লেখাটা পড়ে খুব ভালো লাগল আর ‘পড়ন্ত বিকেলের শেষ রোদ্দুর গায়ে মেখে আমার স্বপ্নগুলো হাঁটে খালি পায়’ লাইনটা ভীষণ সুন্দর হয়েছে। জীবনের এই ওঠানামাকে এত সহজভাবে ফুটিয়ে তুলেছেন যে নিজের কথাগুলোই মনে পড়ে গেল। এমন চমৎকার সব লেখা আরো শুনতে চাই আপনার কাছ থেকে।
-
MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে বিকেলের ম্লান আলো আর স্বপ্নের যে গভীর ছোঁয়া পাওয়া গেল, তা এক কথায় অপূর্ব। স্বপ্ন ভাঙা-গড়ার এমন উপলব্ধিকে আপনি আরও একটু বিস্তারিত করে লিখলে পাঠকদের মনে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আপনি আপনার অসাধারণ লেখনী চালিয়ে যান, কারণ এমন অনুভবগুলো পাঠকের হৃদয়ে নতুন আশার আলো জ্বেলে দেয়।
-
- Load More Posts
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



একটু রহস্যময়, একটু আবেগী—কবিতার আবহটা ভালো লেগেছে।