Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একাকীত্ব

    চল্লিশটি দীর্ঘ দিবস এবং চল্লিশটি দীর্ঘ রজনী শেষে তিনি ফিরে আসলেন মৃত্তিকার জাগরণে। তাকে ফিরে পেয়ে পিতর আনন্দিত হলেও তিনি কিছু বলেন নি। তিনি দেখেছেন সূচনা থেকে সমাপ্তি আর- একটি মৃতদেহ- শূলে চরানো। আর ওই দরিদ্র জেলে পল্লির জেলেদের, যারা তাকে নয় বরং মৃত্যুকে আলিঙ্গন করে। তার হাতে চুমু খায়।
    এটুকু পড়া শেষ হতেই আমি দুঃখিত হয়ে জানালার বাইরে…Read More

    3
    2 Comments
  • এই নগরীর প্রতিটি অলিতে গলিতে আমাদের দীর্ঘশ্বাস মিশে আছে প্রেমের প্রবাদের মতন।
    সব ভুলে কোথায় যাবে হে বিস্মৃতি পরায়ণ? সর্বত্রই আমাদের ছায়া গাড় হয়ে রাতের আঁধারে মিশে আছে।

    4
    5 Comments
  • প্রেম, অপ্রেমের কবিতায়

    এই সব আলেয়ায়, অবেলায় একা একা ঘুরে ফিরি,
    যেমন ছায়াতুর জলপাই বোনের নোনা স্বাদ-
    আর সেই ভুলে যাওয়া শহরের গল্প।
    যেখানে আমার হৃদয় একা ছিল।
    শহরতলীর পথ ধরে আর এগিয়ে গেলে দ্রাক্ষা আর জলপাই বৃক্ষের অন্তরালে,
    বাঁশির কোন এক বেদনার্ত সুরে,
    মনে পরে প্রিয় মুখ, প্রতীমার মতো মুখাবয়বে, বরফি কাটা চিবুকে,
    মায়াবী চোখের নেমে আসা…Read More

    4
    4 Comments
    • জাদুকরী লেখা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • স্বরলিপির সাক্ষ্য

    মৃত্যু বড় অদ্ভুত। সে জানে না ওই উচ্ছল যুবতীর কণ্ঠে কি মাদকতা? কিভাবে এক জন পিতা তার সন্তানকে কাঁধে বসিয়ে হেঁটে যায় সহস্র মাইল, যখন মিলের সাইরেন বেজে ওঠে। সে জানে না ওই জনহীন শস্য ক্ষেতের প্রান্তরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা কিভাবে তার হারিয়ে যাওয়া ছেলের জন্য অপেক্ষা করে? কিভাবে রাত্রি যাপন করে ওই বিধবা রমণী? সে জানে না ওই ছেলেগুলো কি…Read More

    3
    2 Comments
  • একজন শিল্পীর কাজ তোমার মনের কথা বলা, তোমার সামনে সৌন্দর্য তুলে ধরা। তোমার মনের মতো গল্প তৈরি করা, সেই না জানা সুরে তোমাকে আন্দোলিত করা। তোমার না বলা কথাকে ভাষায় রূপ দেয়া। তোমাকে ক্লান্ত, জীর্ন জীবন থেকে আনন্দের উত্সবে নিয়ে যাওয়া। হতে পারে তোমার সামনে সত্য সুন্দরকে তুলে ধরা। তোমার চিন্তা এবং কল্পনাকে প্রসারিত করা। তোমার বোধ এবং…Read More

    4
    1 Comment
  • মোঘল সম্রাট আকবর বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর এ অঞ্চলের মানুষের স্বকীয়তা ও আত্ম পরিচয় অনুভব করে বাংলা বর্ষবরণ রীতির শুরু করেন। তিনি প্রথম বাংলাকে ভারতীয় মোঘল সাম্রাজ্যের সাথে একীভুত করেন। বাংলা ভাষা ভাষী জনগণের সাথে জীবনে এর গুরুত্ব অপরিসীম। হাল খাতা এবং খাজনা আদায়ের সাথে ওতপ্রোত ভাবে সম্পর্কিত বাংলা বর্ষবরণ। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের…Read More

    5
    6 Comments
  • প্রতীতি

    একই আকাশের নিচে আমরা কতটা অচেনা হয়ে
    বসবাস করলাম ভিন্ন বাস্তবতায়।
    যখন এখানে আনন্দের মিছিল,
    তখন অন্য প্রান্তে শিশুদের মৃত দেহের স্তুপ, অগনিত লাশ, শ্মশানের মতো ধ্বসে যাওয়া ভিন্ন নগরী।
    একজন মৃদু স্বরে করে- মা।
    একজন সদ্য হাত কাটা মধ্যবয়সী বলে- জল।
    একজন পোয়াতি মহিলা দাঁতে ঠোঁট কামড়ে খেজুর গাছের নিচে অবনত মরু প্রান্তরে আঘাত করে প্রসব…Read More

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এই গনহত্যা, এই বর্বরতার কি শেষ নাই? বিশ্ব বিবেক কি মরে গেছে?

      • সত্যি, বলতে কি আমি সাধারণ মানুষকে দোষ দেই না। এসব ক্ষেত্রে জনমত খুবই তুচ্ছ বিষয়। আপনি জমায়েত করতে পারেন, পণ্য বর্জন করতে পারেন। কিন্তু তাতে কোন লাভ নেই। লাভ হলে এই সব যুদ্ধ অনেক দিন আগেই থেমে যেতো। ক্ষমতার শীর্ষে কিছু উন্মাদ ম্যানিয়াক ঠিক করে দেয় আপনার, আমার ভবিষ্যৎ। তরুণ, তরুণীদের ঠেলে দেয় যুদ্ধের উন্মাদনায়। পরস্পর সম্পূর্ণ অপরিচিত দুজন সাধারণ…Read More

  • প্যালেস্টাইন। প্যালেস্টাইনএকটি দেশ নয় একটি আবেগ। অন্তরজালে কিছু ফিলিস্তিনি মানুষের সাথে আমার পরিচয় হয়েছে কাজে মাধ্যমে। একবার তাদের এক জনকে জিগ্যেস করেছিলাম, প্যালেস্টাইন কেমন আছে? সে কোন উত্তর দেয় নি।
    অন্তরজালে কোথাও দেশ হিসেবে লেখা যায় না প্যালেস্টাইন,লিখতে হয় প্যালেস্টিনিয়ান টেরিটোরি।
    যাদের সাথে পরিচয় হয়েছিল তারা কখনো বলে না তাদের দেশ কেমন আছে?…Read More

  • বোধ

    মুহূর্ত কেন এত বিশাল ব্যাপ্তিতে নিজেকে লুকোয়,
    মহাকালের অনিশ্চয়তায়।
    প্রেমকে ভালোবেসে আমি সযত্নে প্রত্যাখ্যান করি আমার প্রেমিকাকে।
    প্রেম নয়, সুখ নয়, সচ্ছলতা নয়-
    আরো বিস্তৃত এক গভীর আকঙ্খায় আমি ছুটে চলি সামনের দিকে।
    সকল দৈন্যতা, সকল ভালবাসার অদেখা শৃঙ্খল অতিক্রম করে।
    আমার তীব্র উচ্চাকাঙ্ক্ষার অন্তরালে আমি অনুভব করি,
    মৃত্যুর মুহূর্ত- কেমন…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অভিমানে নির্বাসন

    আমার সহস্র রজনীর সেই পুরনো গল্পে,
    শুধু তুমি, শুধু তুমি-
    নেই, নেই – কেউ নেই-কোথাও কেউ নেই।
    এই অভুক্ত কিশোরের আজন্ম স্বপ্নের মরুদ্যানে সে চিরকালীন একাকী।
    তবু তুমি আমায় কত হেলায় হারালে আরো একটি বার।
    মরুপ্রান্তরে জ্যোৎস্নার প্লাবন নিয়ে এসেছি আমি।
    নিয়ে এসেছি স্বর্গীয় পুষ্পোদ্যান,
    তোমার একাকী রাতে আমি বিশ্বস্ত প্রহরীর মতন…Read More

    3
    2 Comments
  • প্রেমিকের প্রতিশ্রুতি

    কথা দিচ্ছি-
    এবার চলে যাব ওই অতিদুর বরফের দেশে।
    তোমার অবহেলায় পুড়ে যাওয়ার থেকে নির্বাসন ভালো।

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সর্বহারা

    তোমার আমার যৌথ জুয়ার আসর।
    বাজির দানে রক্তগোলাপ মুদ্রায় সর্বস্ব হারিয়ে-
    সর্বহারা প্রেমিক জুয়ারি।

  • প্রতীক্ষা ২০২৫

    এভাবেই আর একটা রাত কেটে যাবে।
    মধ্যরাতের কফির কাপে চুমুক দিতে দিতে,
    তোমার অনন্ত দুঃখে আমাকে যখন তোমার মনে পরে যায়
    তখন তুমি বাস্তবতার দোহাই তুলে আবার আমায় ভুলে যাবে।
    আমিও কল্পনাতে, কায়াহীন এক নারীর প্রেমে,
    মগ্ন হয়ে, ছবি আঁকবো, কবিতা লিখবো।
    দেখতে দেখতে একটি দীর্ঘ দিন পার হয়ে যায়।
    খুব সকালে তোমার মুখ মনে হলে শূন্য পকেট হাতড়ে-
    আবার…Read More

  • @লীলাবতী

    রাত গভীর হতেই সে সবার থেকে বিদায় নেয়। বিদায় নেয় আকশের থেকে, তারাদের থেকে, রাতের নীলাভ মেঘমালা থেকে। তার মনে পরে ষোড়শী প্রেমের আচ্ছন্ন সংলাপ। কত দিন আগের কথা। যেন এক ভিন্ন জীবন। নিজেকে আজ নিজেই চিনতে পারে না। তার মনে পরে সেই প্রতারক প্রেমিকের কথা যে দস্যুর মতো তার নির্জনতা তার থেকে কেড়ে নিয়েছে। তারপর কতো দিন? কতো দিন? মনে পরে স্বামী নামক…Read More

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে; স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়; আমি তারে পারি না এড়াতে-

    অশ্লীল সভ্যতা

    বাচ্চা ছেলেটি আবার ফিরে এসেছে। অশ্লীল ভাষায় ও খিস্তি করে। আমার বোনের মেয়ে বারান্দায় দাঁড়িয়ে অবাক বলে ওঠে ছিঃ! আমার মেয়েটি জানে না। আজ ছেলেটির ভাতের থালায় ছিল খুদের জাউ আর পোড়া…Read More

    2
    2 Comments
  • আমার মেয়ে

    আমি ঘর থেকে ঘরে পায়চারি করি। দ্বিধা, দ্বন্দ্ব উৎকণ্ঠা। রাত এখন দ্বি প্রহর। হঠাৎ নুপুরের কিন্নর কণ্ঠে চমকে ঘুরে দেখি সে ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসেছে আমার মেয়ে।
    ‘তুমি খুব ভীতু।’ সে আমাকে বলে।
    আর বলে, ‘ আজ আমি ঘুরে এসেছি ওই দূর গ্রামে। ওখানে লোকগুলো বড় বোকা। ওরা কোন রকমে খেয়ে আগুনের ওম পোহায়। ওদের ঘরে নেই শীতের কাঁথা, আমাদের যেমন আছে…Read More

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বিপন্ন সৈনিক

    এই একটা জীবন কি ভীষণ পেরিয়ে গেলো।
    সেই উনিশ বছরের অভুক্ত কিশোর একটা তিন তলা সিঁড়িতে কিভাবে লুকিয়ে একাকী কেঁদেছিল ভীষণ অব্যক্ত যন্ত্রণায়।
    এক দিন বলে দেবো ওই গানটার মতো,
    সেই ভুলে ভরা গল্প, সেই ভীষণ একা রোদে বিস্মৃতিতে আমার অবাধ বিচরণ।
    আজ যখন অনেকটা পথ পেরিয়ে দেখি,
    কোথায় সেই নির্মল সরলতা।
    জীবন তার মূল্য কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছে,…Read More

    4
    3 Comments
    • আপনি সঞ্জীব চট্টোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন। মনটা আর্দ্র হয়ে গেলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আত্ম প্রবঞ্চক

    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি প্রিয় মুখ, হাতের ওপর হাত। প্রাত্যহিক দিন শেষে ঘরে ফিরে কপোট রাগের ভালোবাসা। ভালোবাসা মানুষকে সামনের দিকে এগিয়ে দেয়। বিনীত করে, করে সুন্দর।
    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি সুখের ঘর। বাবুই পাখির বাসা। যেখানে খলসে মাছের ঝোল মেখে ভাতের গ্রাসে মিশে থাকে ভালোবাসার টান। কেউ এগিয়ে দেবে জলের…Read More

    3
    2 Comments
  • উচ্চাকাঙ্ক্ষার দুর্নিবার আকঙ্খায় আমি জেগে থাকি,
    তোমার চোখের জল বাঁধ ভাঙা প্লাবনের মতো চরাচর করে প্লাবিত।

  • আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। আমাদের ভেতরে কিভাবে গোপনে লুকিয়ে থাকা ওই সব প্রিয় মুখ বিদায়ের মুহূর্তে ভেসে ওঠে এখনো।

    সহজ সত্যের শাদা বিছানা

    শাদা বিছানার সামনে নির্ঝর অপলক বসে থাকে। কিছুক্ষণ আগের জমে থাকা অস্থিরতা আর প্রবল আতঙ্ক ক্রমশ শীতল হয়ে আসে। বিছানাতে হালকা শরীরে শুয়ে আছে মা। মা তবু ঘুমে অচেতন। আই সি ইউ-এর সারি সারি সাজানো…Read More

  • Load More Posts
Skip to toolbar