Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। এখনো অনেকে প্রতীক্ষাকে ভালোবেসে প্রতীক্ষায় রয়ে যায়।

    উপমার আবির

    শীতের সকালে আয়েনার সামনে দাঁড়িয়ে উপমা নিজের মুখখানি দেখেছিলো আরো একবার। কপালের ওপর পরে থাকা চুল একটু সরিয়ে, এদিক সেদিক তাকিয়ে, নিজের অজান্তেই হেসে ফেলে উপমা। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই ছুটে চলে ঘরের বাইরে। যেন স্বাধীন পাখির মুক্ত ডানায় ভর করে…Read More

    4
    6 Comments
    • উপন্যাসের শুরু হিসেবে কিন্তু বেশ ভালো। শুরুতেই একটা টান টান উত্তেজনার আভাস আছে। সম্পূর্ন উপন্যাসের অপেক্ষায় থাকাই যায়।

    • বাহ ! খুব ভালো হয়েছে শুরুটা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আমি কারে খুঁজি

    প্রেম, আক্ষেপ, রিক্ত প্রেমহীনতা, অর্থহীন, শূন্যতা-
    প্রতিটি উষ্ণ রাতে আমি বিছানা ছেঁড়ে উঠে লেখার টেবিলে।
    আমার রক্তে যে সব শব্দ ছলাৎ ছলাৎ খেলা করে মন তরণীর আন্দোলনে তাদের এক মিহি সুতোয় বন্দী করতে চাই প্রবল প্রচেষ্টায়।
    এই সব শব্দে, ছন্দে, ব্যর্থতায় কেটে গেছে তেরটি বছর।
    তবু আমি মরুপ্রান্তরের জ্যোৎস্নার অপেক্ষায় বসে রই- চাতকের…Read More

    3
    4 Comments
  • বিস্মৃতির গভীরে

    বিস্মৃতির গভীরে- আর গভীরে,
    কেউ কি ফিরিয়ে দেবে জন্মকালের স্মৃতি।
    এই মাতাল তরনীতে স্রোতের ছলাত ছলাত শব্দে,
    আমি মোহাবিষ্ট ঘুমিয়ে থাকি জাগরণের স্বপ্ন নিয়ে।
    আমার মনে পরে মাতৃ জঠরের অন্ধকার,
    আর তরঙ্গায়িত জলের প্রবাহ।
    এক অন্ধকারে আমার যাত্রা শুরু।
    সীমাহীন অপার সাহসে,
    আলোর উৎসবে আমার আগমন।
    কিন্তু এখানে আলো আর আলোর ছায়ার নিচে…Read More

    6
    6 Comments
  • মানুষ বেঁচে থাকে স্মৃতিতে। সে বারে বারে ফিরে আসে স্মৃতিকে আশ্রয় করে। স্বপ্নে অথবা দুঃস্বপ্নে।
    হে আত্ম প্রবঞ্চক নিজেকে ভুল বুঝিয়ো না। সবাইকে আড়াল করতে পারলেও নিজেকে আড়াল করতে পারবে না। পালাতে পারবে না- পালাতে পারবে না নিজের কাছ থেকে বহু দূরে।

  • নিঃসঙ্গতা মাদকতায় পূর্ণ

    ভাবছো কি? আর ভেবো না। একটা জীবন, একলা ঘরে খেলার ছলে পেরিয়ে যাবে। অনেক রাতের গল্প শেষে, সাগর তীরের এক কামরার চিলেকোঠায় একলা ভাবে পেরিয়ে যাবে। গভীর রাতে, ঘরে ফিরে ক্লান্ত দেহে, লঙ্কা, শাকে, বাসী ভাতে একটা জীবন পেরিয়ে যাবে। রাত গভীরে সাগর মুখী বারান্দাতে একলা বসে, নিকোটিনের ভস্ম ছাই এ একটা জীবন পেরিয়ে যাবে। বর্ষাকালে,…Read More

  • আমার ভীষণ দম বন্ধ হয়ে আসছে।
    ওই বিশাল আকাশটা একটা ছোট শিশুর শরীরের সমানুপাতিক হয়ে আমার কণ্ঠ আঁকড়ে ধরে। আমার লেখার হাত আড়ষ্ট করে।
    সভ্যতা সুদূর পরাহত, প্রশ্ন আজন্মরহিত।

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তুলট কাগজের সাথে যুক্ত আছি প্রায় তিন বছর। অনেক সময় জেদের বশেই লিখেছি। কিন্তু লেখার চেয়েও যে বিষয়টি অনেক বেশি প্রিয় তা হলা অন্যদের লেখা পড়া। যাদের লেখা ভাবায়, লিখতে
    অনুপ্রেরণা অযোগায় আজ তাদের জন্য এই নিবেদন। গত কয়েক মাস ভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। ইদানিং আমি তুলট কাগজে আগের মতো নিয়মিত নই। তবু প্রতিদিন একবার ফিরে আসি এই প্রাণ তীর্থে। এখানে যাদের লেখা…Read More

    4
    1 Comment
  • নবান্ন উৎসব

    এক দূরবর্তী গ্রামের সন্ধানে আমি এখনো রাত জেগে রই। প্রতিটি গভীর একাকী রাতে সহস্র বছরের সেই পুরনো সভ্যতা আমার উঠানে করা নাড়ে। আমি ঘরের খিরকি দরজার শেকল খুলে বেরিয়ে আসি। মুহূর্তেই আমার বাড়ির উঠান বিলীন হয়। সামনে অবারিত প্রান্তর। আমি পর্বত টিলায় দাঁড়িয়ে সহস্রাব্দের আকাশ দেখি। হাজার বছরের পুরনো সেই রাত। জোনাকির মতো জ্বলে যায় মৃত নীহারিকার…Read More

    3
    2 Comments
  • আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। কবে ফিরে পাবো সেই স্বর্ণগ্রাম?

    নদীর নাম বিপাশা

    নদীর নাম বিপাশা। প্রৌঢ় কবি দীর্ঘক্ষণ নদী তীরে অপেক্ষমান। হেমন্তের নক্ষত্রে উজ্জ্বল রাতে তিনি নদী তীরে বসে আছেন। পার্শ্ববর্তী গ্রামে আলোর দীপাবলী উৎসবে, ভেসে আসা গানে তিনি অনুভব করেন জীবনের বর্ণিল প্রবাহমান ধারা। নবান্নের উৎসবে বিচ্ছিন্ন গ্রামগুলোতে…Read More

  • গভীর রাতের প্রলাপ

    প্রতিটি গভীর রাতে তুমি আমার চালের ঘরের উঠোন পারে অবাক এসে দাঁড়াও।
    কত অপার্থিব উপমায় আঁকি তোমার মুখচ্ছবি।
    মিথ্যে বলবো না, আমি আজন্ম রূপের পুজারি।
    হিসেবি লোক গুছিয়ে বলে কথা, আমি না হয় এক জীবন বেহিসেবি হয়েই থেকে গেলাম।
    তোমার কথা ভাবলেই মনে হয় ওই রূপের আগুন কি এক নরোম ওমের মোমের মতো।
    ক্ষণিকের জীবনে কিভাবে তরল হয়ে যায়।
    আচ্ছা…Read More

    2
    2 Comments
  • আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই।
    গত দুই দশকে বাংলাদেশের সাফল্য অবিশ্বাস্য। ৭১ এর তলা বিহীন ঝুড়ি গত দিনের পথ চলায় হয়ে উঠেছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তা এশিয়ায় প্রথম। স্বাধীনতা পরবর্তী যে দেশটির লোকদের মাথা পিছু গড় আয় ছিল ৭০ ডলার আজ তা ৩০০০ ডলারের কাছাকাছি। ২০২৫…Read More

    3
    2 Comments
  • জাতিস্মর স্মৃতি বুকে নিয়ে

    নাজারাথের যুবক দীর্ঘ ক্ষণ জেরুজালেমের মন্দিরের সামনে অপেক্ষা করছে। মাথার ওপরে সূর্যের দীর্ঘ ছায়া। গরমে তার কাধ পর্যন্ত নেমে আসা চুলে শিশিরের বিন্দুর মতো অশ্রু জমা হয়। পুরোহিতের কাছে তিনি এসেছেন ঈশ্বরের সরূপ জানতে। কিন্তু মন্দিরের রাবাই তার রীতি নীতি আর দল বল নিয়ে ব্যস্ত। তরুণ তাকিয়ে দেখেন, ধরে আনা হয়েছে মেষের পাল দরিদ্র…Read More

    3
    2 Comments
  • বাংলাদেশে প্রায় তিন যুগ পার করেছি। এখানে মেয়েরা খারাপ। অভিনেত্রী মেয়ে খারাপ। শো বিজের মেয়েরা তো ডাকিনী, স্বৈরিণী। বোরখা ওয়ালি মেয়ে তো জঙ্গি। চাকুরিজীবি মেয়ে খারাপ কারণ সে ঘরের কাজ করে না। গৃহিণী খারাপ কারণ সে বোকা। ইংলিশ মিডিয়ামের মেয়ে খারাপ। ব্যাংলা মিডিয়াম খ্যাত। মেয়ের অনেক বন্ধু সেও খারাপ। বন্ধুরা কেউ ছেলে চরিত্র খারাপ। প্রতিবন্ধি মেয়ে খারাপ,…Read More

    4
    5 Comments
  • দুঃখের কথা কি বলি আসাদ বলো,
    বেহেশতের আশায় বেহেস্তি হুর আর শরাব ছেড়েছি,
    এখন আর বেহেশতের লোভ নেই।

    2
    2 Comments
  • কবিতার ইশতেহার

    কবিতা হোক ঘন বরষার জমে থাকা কালো কালো মৌন মেঘমালার বৃষ্টিতে ভেঙে পড়ার মতো
    আসমানের সহস্রাব্দের বিভীষিকা।
    কবিতা হোক তোমার আমার উলঙ্গ সঙ্গমের মতো স্বাধীন, বাঁধহীন প্লাবনের জল।
    কবিতায় যেন থাকে তোমার আমার কাঁসার থালায় বাসী ভাতের সংগ্রামের মতো নগ্ন সত্য।
    কবিতায় থাকুক তোমার ব্যাল্কনির নীচে দাঁড়িয়ে থাকা যুবকের প্রথম প্রেমের প্রলাপ।
    কবিতা…Read More

    3
    4 Comments
  • শুক্লপক্ষের শহরঃ গুপ্ত এবং সুপ্ত স্বপ্ন
    শহরের নাগরিক রাত গভীর হলেই এখানে এক প্রাচীন দেবীর ছায়ায় বেড়ে ওঠে আমাদের পরাবাস্তবতার শুক্লপক্ষ। এই সব দিন রাত্রির বাস্তবতাকে গ্রাস করে প্রাচীন জাদু বাস্তবতা। এই করুণ নেক্রোপলিস বদলে যায় মুহুর্মুহু। আমরা চিরকালীন ছেলে মানুষীর দলের কয়েক জন নেমে আসি ওই রাজপথে। আমরা এই নগরে এক প্রাচীন মন্ত্রের উচ্চারণে আকাশের…Read More

  • Load More Posts
Skip to toolbar