Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সংক্ষিপ্ত ভালোবাসা
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    কি ভীষণ নরম এবং মিষ্টি,
    সে আমাকে ঘুম থেকে জেগে ওঠায় যেখানে আমি স্বপ্ন দেখি
    অপূর্ব সুরভীর শস্যক্ষেত্র।
    সে তার আঙুল বোলায় আমার ত্বকে এবং আমার ছবি আঁকে
    শূন্যতায়, যা ঝুলে থাকে, চুম্বনের আগে
    আলকিত হয় বাঁকে বাঁকে বারংবার
    একটি প্রদীপ নিভু নিভু জ্বলে
    বোনফায়ারের ছন্দবদ্ধ নাচে।

    3
    2 Comments
    • “সে তার আঙুল বোলায় আমার ত্বকে এবং আমার ছবি আঁকে
      শূন্যতায়, যা ঝুলে থাকে, চুম্বনের আগে
      আলকিত হয় বাঁকে বাঁকে বারংবার
      একটি প্রদীপ নিভু নিভু জ্বলে
      বোনফায়ারের ছন্দবদ্ধ নাচে।” এই লাইনক’টা ভীষণ সুন্দর!

  • মৃতদের কবর থেকে ভেসে আশা কোলাহলে,
    কেউ কেউ এখনো ভালোবাসার মায়াজালে বাঁধা পরে।
    তবু স্মৃতি, বিস্মৃতি, বিবর্ণ রাত।
    তামাকের কটু গন্ধে, কিংবা জ্বলন্ত অগ্নিশিখার নিভু নিভু আলোয় পুরনো প্রতিশ্রুতি।
    কেন কেউ নেই?
    প্রশ্নের উত্তরে আসলে আর আরো অনেক প্রশ্ন।
    বিমানে ভেসে চলে যায় পরিযায়ী পাখির মতো,
    মনে রেখো দুর্বিনে চোখ রাখব না।
    শীতের সন্ধ্যায় কফির কাঁপে…Read More

  • মানবতার ইতিহাস
    আমরা রাস্তায় মৃত পরে থাকি,
    আমাদের অনন্য অবসাদে সকল রূপকথা বিলীন হয়।
    প্রতিটি দেয়ালে গেঁথে আছে রক্তের স্মৃতি।
    মানবতার ইতিহাস রক্ত, ক্লেদ, ঘাম আর অপ্রয়োজনীয় অশ্রুর।
    আমরা মিথ্যের মায়া জালে আটকে থাকি।
    শান্তির বার্তা ছড়াই।
    সকল মিথ্যে আয়োজন, দিন শেষে ঘরে ফিরে অবসাদ্গ্রস্থ হই।
    প্রেম সে এক ছলনা।
    এ সভ্যতার ইতিহাস শুধু ধর্ষণের,
    চাকা…Read More

    2
    1 Comment
    • আমরা মিথ্যের মায়া জালে আটকে থাকি।
      শান্তির বার্তা ছড়াই।
      সকল মিথ্যে আয়োজন, দিন শেষে ঘরে ফিরে অবসাদ্গ্রস্থ হই। -এটাই হয়

  • বাঙালি সমাজ ব্যবস্থায় ধনী বিপত্নীক সন্তানের জনক বৃদ্ধ পিতাকে অনায়াসে বিয়ে করে কুমারীরা। কিন্তু কোন বিধবা, বয়সে বড়, উচ্চতায় বড় মহিলাকে বিয়ে করলেই সমাজে ছি ছি রব ওঠে। এ জন্যই কবিগুরু বলেছেন, সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।

    1
    2 Comments
  • আমি তোমাকে ছুঁয়ে দেখেছি
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আমি তোমার ঠোঁট ছুয়ে দেখেছিলাম, আমার হাতের স্পর্শে তোমার ঠোঁট ছুয়ে দেখেছিলাম।
    আমি তোমাকে কাছে টেনে এনেছিলাম, আমার হাতের কাছে।
    যেমন তামার ঠোঁট আমার নিকটবর্তী।
    এবং আমি চোখ বন্ধ করতে চাই, সব ভুলে নতুন করে শুরু করতে চাই।
    আমি প্রতিদিন তোমার মুখ দেখতে চাই,
    তোমার ঠোঁট যা আমার আঙ্গুল স্পর্শ…Read More

    1
    2 Comments
  • ফিরে এসো এই ঘরে, দেখো কিভাবে তোমার জন্য সযত্নে সাজিয়ে রেখেছি মরুদ্যান।
    দেখে নাও এই হৃদয়ের বাতিঘরে কার নাম?
    জানি কোনদিন আসবে না। কেনই বা আসবে বল?
    নিজেকে প্রকাশিত করো।
    তোমার পায়ের নিচে স্বর্গ,
    আমি থাকি অন্ধকারে।
    তোমার চোখের জল অমৃত সুধা।
    আমার চোখে বহ্নি শিখা।
    তোমার দুঃখ আমি অনুভব করি,
    আমার দুঃখ দেখার কেউ নেই।
    ভেবো না নিজেকে প্রমান করছি।
    যখন সব কিছু…Read More

    2
    3 Comments
  • শেষ কবিতা

    এক দিন, এক দিন খুব ঘুম ভাঙা ভোরে,
    তুমি ঘুম থেকে জেগে আনমনে চেয়ে থাকবে।
    দেখবে ওই জানালার পর্দার আড়ালে সূর্যের আলোছায়া খেলা।
    তুমি ঘুম ভেঙ্গে জেগে ঘাসের বিছানায় হাঁটবে।
    কুড়িয়ে নেবে বকুল ফুল, কি ভীষণ অপরূপা তুমি,
    এক দিন, এক দিন, তুমি আকাশের দিকে তাকাবে,
    বিশুদ্ধ বাতাস তোমার চুলে খেলা করবে,
    এক দিন, এক দিন খুব ঘুম ভাঙা ভোরে,
    তুমি ঘুম থেকে জেগে…Read More

    1
    2 Comments
  • একই বৃত্তে
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    অপূর্ব অপার্থিব সত্ত্বা, যার আঙ্গুলে আলো খেলা করে,
    সেসব চোখ যারা অন্ধকার দেখে বিছানার নিচে শুয়ে থাকে,
    তাদের ছায়া তোমার নিশ্বাসেরর তালে নাচে, সে ছায়া যা মিষ্টি গন্ধের মতো, আগামী দিনের শুরু।
    তারপর আমি উঠে দাঁড়াই, এখনে শরীরে সহস্র ক্ষত, জোয়ারের ধাক্কায় কেটে যাওয়া চামড়া।
    আমি ফিরে এসেছি এক অন্ধ মহাদেশ থেকে,…Read More

  • ভুলে যাও, ভুলে যাও সব,
    পারলে ভুলে যাও,
    ভেব না কেউ ছিল,
    কখনই কেউ ছিল না,
    ভুলে যাও প্রিয়তমা, সব ভুলে জীবনকে ভালোবাসো।
    The will to live is the strongest.

    3
    2 Comments
  • একই বৃত্তে
    অপূর্ব অপার্থিব সত্ত্বা, যার আঙ্গুলে আলো খেলা করে,
    সেসব চোখ যারা অন্ধকার দেখে বিছানার নিচে শুয়ে থাকে,
    তাদের ছায়া তোমার নিশ্বাসেরর তালে নাচে,সে ছায়া যা মিষ্টি গন্ধের মতো, আগামী দিনের শুরু।
    তারপর আমি উঠে দাঁড়াই, এখনে শরীরে সহস্র ক্ষত, জয়ারের ধাক্কায় কেটে যাওয়া চামড়া।
    আমি ফিরে এসেছি এক অন্ধ মহাদেশ থেকে,
    আমি হেঁটে যাই দিগন্তের…Read More

  • রাত
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আজ আমার হাত রক্তাক্ত, শূন্যতার সাথে যুদ্ধ করে ওই কালো ধোয়ার জগতে।
    সেখানে সব ছিল, বোতল, জাহাজ, আমি জানি না তারা আমায় ভালবাসে কি না না কি আমায় দেখতে চায়।
    বিছানায় পরে থাকা ডাইরিতে লেখা থাকে কূটনীতিক কলাআ কৌশল, রক্তপাতের ইতিহাস, কিভাবে আমি তাকে হারিয়েছি চার বেলা।
    একটি বিশাল অরণ্য আমাদের ঘরকে ঘিরে থাকে এই…Read More

    3
    2 Comments
  • বন্ধু
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    সিগারেটে, কফিতে, ওয়াইনের পেয়ালায় তারা জেগে ওঠে যেন অনেক দূর থেকে কোন গান ভেসে আসে, যদিও জানি না আমাদের গন্তব্য কোথায়?
    আলোকিত ভাগ্যের বন্ধুরা সকলে নিভু নিভু ছায়া, যখন আমি ভয় পাই, তখন তারা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, যেন আমি এই ঘূর্ণনে হারিয়ে না যাই।
    মৃতরা প্রচুর চিৎকার করে, জীবিতরা নিশ্চুপ, উষ্ণ হাত এক ছাদের নিচে,…Read More

    3
    2 Comments
  • কি আগুন জ্বালালে এ হৃদয়ে ?
    মোহনীয় আবেশে অধরা তুমি,
    সাক্ষাতে অপরুপা রমণী তুমি,
    হৃদয়ের বাতি ঘরে কি আগুন জ্বালালে?
    এমনই আবেশে ভেসে যাই,
    ভয়হীন, দ্বিধাহীন পাশা পাশি বসে থাকা।
    অভুক্ত প্রেমহীন কিশোর, সব ভুলে,
    অবাক বিস্ময়ে পেয়ে গেলো ঠিকানা।

    3
    5 Comments
  • সকলকে ঈদের শুভেচ্ছা। আসুন বৈষম্য ভুলে সকলে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নেই। অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভুতিশীল হই। প্রান্তিক মানুষ গুলোর কথা যেন ভুলে না যাই।

    3
    3 Comments
  • রানুর জাদুর বাক্স
    কিরে দুষ্টু,
    বিপদে পড়লেই দাদার কথা মনে পড়ে। আমি ভাল আছি। এখানে ভীষণ গরম। আম পেকে গেছে। চারদিকে আমবাগানে থোকায় থোকায় পাকা আম। এবার তোদের কুরিয়ার করে আম পাঠাবো। আমি ভাল আছি। এখানে স্কুল টিচার হিসেবে চাকরি করার একটা বিশাল লাভ হল নির্জনতা, একাকীত্ব। আমি খুব উপভোগ করছি। সত্যি বলতে ঢাকায় আসতে ইচ্ছে করে না। প্রথম দিকে তোদের কথা খুব…Read More

    4
    4 Comments
  • অনেক অনেক দিন পর আজ আপনাকে দেখলাম। যদি জানতেন কেনো, কি কারনে আমি দূরে সরে এসেছি তাহলে হয়ত কথা হত। কোনদিন ভাবি নি এভাবে আপনি আমার পাশে বসে থাকবেন। মুখ ঘুরিয়ে নিলেন আবার আমাকে দেখলেনও। আমি আপনার চোখের ভয়ঙ্কর রাগ আর মনের ক্রোধ অনুভব করলাম। আমি জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে। জীবন আমার জন্য সহজ ছিল না, এখনো নয়। কিভাবে যেন আমার জীবনে…Read More

    4
    2 Comments
  • আনন্দের পর
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আজ রাতে তুমি হবে, অন্য কারো।,
    কারণ এই নদীর অন্ধত্ব আমাকে নিয়ে যায় অন্য নারীর কাছে এবং জেগে ওঠে তার আর আমার চকের পাপড়িতে,
    কি ভীষণ বেদনাদায়ক এই যে এত খানি সাঁতরে ঘুমের তীরে আবার পৌঁছে যাই,
    যদিও জানি এই তন্রাচ্ছন্নতা এক অন্ধ দাস যে নকল মুদ্রার ব্যবসায়ী,
    হাশি মুখে তাদের এখান থেকে সেখানে পাচার করে।

    2
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar