-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
নন্দিনী are now friends
-
কাশিমপুরের গুপ্তধন
বর্ষা দিনের বিকেলে, ঝোপ জংলার মাঝে বসে লোকমান, একমনে তাকিয়ে আছে। বৃষ্টি হতে হতে শেষ হয়ে এসেছে। আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝরে ঝরে, গলে গলে সবুজের সাথে মিশে যাচ্ছে। বিকেলের আকাশে ক্রুদ্ধ মেঘদল। লোকমান ঝোপ জংলায় বসে একমনে তাকিয়ে আছে। পার্শ্ববর্তী রেল লাইন দিগন্তে মিশে গেছে। ছায়া ঘেরা আঁধারে দূর থেকে একটা আগুনের লাল বিন্দু থেমে…Read More
5 Comments -
ইনসোমনিয়াক
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]এমন কিছু রাত আছে যখন,
ঘুম ছদ্মবেশে খেলা করে।
একা এবং প্রতারক।
এবং সকল খেলা,
যা আমি জিতে গেছি
আমার বিছানার পাশে পরে থাকে,
এসবই মিথ্যে যেমন আমার প্রতারিত অহমিকা,
এবং আরো বেদনাদায়ক, আহত অস্ত্রের মতো আমায় বিদ্ধ করে। -
স্মৃতিস্মারক
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]তোমার নরোম হাত খেলা করে আমার কুন্তল কেশরাজিতে,
যেন আমার চুলের মৌচাকে খেলা করে, তোমার হাসি লেগে থাকে আমার নরোম গালে,
কখনো তুমি আমাকে একটু জোরে আঁকড়ে ধরো, অসংখ্য রহস্যময়তায়।
যখন তুমি যুদ্ধে ক্ষান্ত দাও এই রহস্য থেকে ,
যখন তোমার ভালবাসার ঘ্রাণ লেগে থাকে আমার শরীরে।
তখন, শুধু তখন আমি তোমাকে আমার ভেতরে…Read More -
প্রত্যাখ্যান
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]প্রিয়তম,
জানি না কোথায় কিভাবে আছো?
যদি জানতাম তোমার ঠোঁট, তোমার হাত,
তোমার হাসি যা শৌর্যের প্রতীক।
যা সবচেয়ে সুন্দর, তা আমি ভালোবাসি।
কথায় সেই নিশ্চয়তা, যে আমরা আবার মিলিত হব।
হয়ত অন্য কোন জগতে, অথবা অন্য সময়ে।
আমিয়া আমার শরীরের বার্ধক্যকে অস্বীকার করি।
আর একবার দেখা না হওার নিশ্চয়তা না…Read More -
চোর
জামান সাহেব কপালে হাতের স্পর্শে টের পেলেন তার কালো কপালে জমে উঠেছে শীতল স্বচ্ছ ঘাম। চৈত্রের ভরদুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কেন তিনি ঘেমে উঠবেন? প্রিন্সিপাল সার একটু বাইরে গেছেন। তাকে জরুরি তলব করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত রুমে জামান সাহেবের দম বন্ধ হয়ে আসে। জানালার পরদার ফাঁক দিয়ে দেখা যায় মধ্য দুপুরে কলেজ মাঠে দু তিন জন একটা গোলাকার বল…Read More
5 Comments-
-
এই গল্পটা কি আগের গল্পের অংশ?
“কুকুর” গল্পে যে চিঠিগুলো লিখেছিল তাঁর নাম রুনু আর তাঁর সাথে বেশ কিছু মিল খুঁজে পেয়েছি এই গল্পের রুনুর।
-
-
তারা তাদের ঘরে ফিরে গেল
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]তারা সবাই তাদের ঘরে ফিরে গেল এবং তাদের স্ত্রীদের বললো,
তারা কখনো আমার মতো কোন মেয়ে দেখে নি, কিন্তু তারা তাদের ঘরে ফিরে গেল।
তারা বললো, তারা কোনদিন এত পরিষ্কার ঘর দেখে নি,
দেখে নি আমাকে ঘিরে থাকে কি এক অপূর্ব রহস্য।
কিন্তু তারা তাদের ঘরে ফিরে গেল।
আমার প্রশংসা সকল পুরুষের ঠোঁটে,
তারা…Read More -
কুকুর
প্রিয় মিলি,
কেমন আছিস তুই? আমি ভালো নেই। মাঝের এই দিনগুলো কেমন কিভাবে কেটে যায়। প্রায় দেড় মাস পর আজ আমি উঠে বসি সকালের এই মিষ্টি রোদে। অসুখটা ফিরে এসেছিলো। জানিস মিলি আমার যে কি দম বন্ধ লাগে? বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো। একগাদা ঘুমের ওষুধ দিয়ে ওরা আমায় ঘুম পারিয়ে রাখে। আমি শুধু বোকা ঘুমে জেগে থাকি। আজ কেন জানি একটু একটু…Read More6 Comments-
বাহ্ ! কি ভীষণ ভালো লাগলো আপনার লেখাটা। অসম্ভব সুন্দর হয়েছে। হলদে হ্যালোজেন বাতির আলো আমার খুব প্রিয়। তন্ময় হয়ে পড়েছি পুরোটা।
-
@MD-ZAKER-HAYAT-KHAN আমি এ ধরনের লেখাই বেশি পড়ি। মন ভাল করে দিয়েছেন একেবারে ! আরো কিছু গল্প লিখুন এরকম।
-
-
-
শিক্ষা
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]আমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবমান।
আমার শিরাগুলো শুকিয়ে এসেছে যেমন ঘুমন্ত শিশুদের মুঠো হাত,
পুরনো কবরের স্মৃতিস্মারক,
পচে যাওয়া মাংস আর কেঁচোদের দল কিছুই আমি ভয় পাই না।
অতীত এবং শীতল পরাজয় আমার মুখের বলি রেখায় বাস করে।
তারা আমার চোখ তন্দ্রাচ্ছন্ন করে কিন্তু আমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবমান।
কারণ আমি জীবনকে ভালোবাসি। -
দেবদূতের স্পর্শে
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]আমরা সাহসের সাথে পরিচিত নই, আনন্দ থেকে বিতাড়িত,
আমরা একাকীত্বের সাগরে ডুবে থাকি।
যখন ভালোবাসা পবিত্র উপসানালয় থেকে বেরিয়ে আসে,
এবং আমাদের জীবনে মুক্তির স্বাদ এনে দেয়।
ভালোবাসা আসে,
ঝড়ো বাতাসের মতো।
অতীতের আনন্দাদায়ক স্মৃতির মতো।
অতীত বেদনার ইতিহাস।
কিন্তু যদি আমরা সাহসী হই,
তাহোলে…Read More -
মেয়েদের কাজ
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]আমার শিশুদের যত্ন নিতে হয়।
কাপড় ধুতে হয়, ঘর মুছতে হয়, বাজার করতে হয়।
তারপর রান্না করতে হয়, বাচ্চাদের গোসল করাতে হয়,
বাগান পরিষ্কার করতে হয়, তারপর শার্ট গুলো ইস্ত্রি করতে হয়।
পুরো ঘরটাকে দেখে রাখতে হয়, অসুস্থ বৃদ্ধার খোঁজ নিতে হয় এবং সবশেষে উল কিনতে হয়।
আলকিত করো আমায়, আলোক রশ্মি,
বৃষ্টিস্নাত করো…Read More3 Comments -
আত্মাভিমানী
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]আমার হাত ধরো।
আমার জায়গা করে দাও।
যেন আমি তোমাকে –পথ দেখাতে পারি বা তোমাকে অনুসরণ করি।
কবিতার ক্রোধ থেকে।
অন্যদের জন্য থাকুক,
শব্দের আড়াল এবং ভালবাসা হারানোর ভয় থেকে মুক্তি পাবার ভয়।
আমার জন্য,
আমার হাত ধরো।4 Comments-
“শব্দের আড়াল এবং ভালবাদা হারানোর ভয় থেকে মুক্তি পাবার ভয়।
আমার জন্য,
আমার হাত ধরো।” এখানে ‘ভালবাদা’ শব্দটা স্মভবত ভালোবাসা হবে। ঠিক করে নিয়েন মঞ্চবন্ধু!
-
একা
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]গত রাতে একা শুয়ে ভাবছিলাম,
কোথায় আমার আত্মার ঘর,
যেখানে জল তৃষ্ণার্ত নয়,
যেখানে রুটি পাথরের মতো শক্ত নয়।
এবং তারপর আমি বুঝলাম,
হ্যাঁ, এটি সঠিক ধারণা,
একজন অপরিচিত ব্যাক্তি,
হ্যাঁ, একজন অপরিচিত ব্যাক্তি
এখানে একা থাকতে পারে।
একা, একা,
একজন অপরিচত ব্যাক্তি,
হ্যাঁ, একজন অপরিচিত ব্যাক্তি
এখানে একা থাকতে…Read More4 Comments -
খাঁচার পাখি
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]বনের পাখি বাতাসের ডানায় ভর দিয়ে ওড়ে।
এবং ভেসে যায় নিচের দিকে যেখানে বাতাস নিয়ে যায়।
সূর্যের রশ্মি ডানায় মাখে, তারপর সূর্যকে ছোঁয়ার সাহস দেখায়।
কিন্তু একটি পাখি, তার খাঁচার ভেতর থেকে দেখে।
তার খাঁচার গারদ অনন্ত ক্রোধের।
তার পাখা ছেঁটে দেয়া হয়েছে, তার পা বাঁধা,
তাই সে কণ্ঠ খুলে গান গায়।
খাঁচার পাখি…Read More2 Comments -
ভোরের স্পন্দন
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]পাথর, নদী, গাছ। তারা সাক্ষী সেসব হারিয়ে যাওয়া জীবনের।
যারা এক সময় এই পৃথিবীর বুকে পদচারনায় ব্যাস্ত ছিল।
হারিয়ে যাবার আগে, ধ্বংসের আগে।
কিন্তু আজ এই পাথর কেঁদে ডাকে, এসো আমার কাছে ।
আমার কাছে আশ্রয় নাও, কিন্তু আকাশের কাছে যেও না, তাহলে আমি তোমাকে কোন আশ্রয় দেব না।
তোমাকে সৃষ্টি করা হয়েছে দেবদুতের…Read More2 Comments -
জলের চেয়ে দামি
গ্রামের নাম নিয়ামতপুর। চৈত্রের কড়কড়া রোদে পথঘাট ফেটে চৌচির। দূরবর্তী সবুজের মাঠে চাষার দল হাত গুটিয়ে গাছের ছায়ায় বসে, একমনে কি যেন খুঁজে যায়। দ্বিপ্রহরের স্বচ্ছ রোদে চরাচর ভেসে গেছে। সূর্যের প্রখর তাপে বাতাসের দল শান্ত ছেলের মতো স্থির হয়ে বসে আছে। মোল্লা বাড়ির গোরস্থানের ভেতর দিয়ে লাবু এগিয়ে চলে। বাঁশের চিরল পাতা ভেদ করে…Read More
4 Comments -
অপূর্ব নারী
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]সুন্দর মেয়েরা ভাবে আমার রহস্য কোথায়?
আমি সুন্দর নই নায়িকাদের মতো।
আমি যখন বলি আমার রহস্য, তখন তারা ভাবে আমি মিথ্যে বলছি।
আমার সৌন্দর্য আমার প্রসারিত হাতে,
আমার স্থুল দেহের ভাঁজে,
আমার ঠোঁটের কোণায়,
অপূর্ব ভাবে
আমি এক অপূর্ব নারী।
আমি একটি শীতাতপ রুমে প্রবেশ করি,
পুরুষেরা আমার পায়ের কাছে লুটিয়ে…Read More -
তুমি আমায় দেখেছো বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে যেতে,
মিছিলের সম্মুখে আগুনের মশাল হাতে,
কোন ধর্ষিতা কিশোরীকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙ্গে উঠতে,
গভীর রাতে এই নষ্ট নগরীর রাজপথে একা হেঁটে যেতে।
আমায় দেখেছো অভুক্ত দুপুরে রিক্সার দোকানে ভাত খেতে,
বিনিদ্র রজনী একাকী পার করতে।
আমি তোমাকে এনে দিয়েছি নতুন ভোরের স্বপ্ন,
সহস্র গোলাপের সৌরভ,
দেকেছো কিশোরীর সম্ভ্রম…Read More2 Comments -
আমি নিঃস্ব, ক্লান্ত, সমাপ্ত,
শেষ হয়ে এখনো হই নি শেষ,
আমিকবিতা লেখার চেষ্টা করে,
নিজেই এক অসমাপ্ত কবিতা হয়ে গেলাম।2 Comments -
আমার রোদেলা পৃথিবী ক্রোধের অগ্নি শিখা,
তারপর নিরন্তর বৃষ্টি,
ছায় সুশীতল, আমি বৃষ্টিতে ভিজে যাই।
নাম পরিচয়হীন এক অতিথি বালক।
নেই কোন হারানোর বেদনা।
যুগ যুগান্তর একই পথে পথ চলা, একই বৃত্তে বাঁক খাওয়া,
পৌরাণিক সিসিফাস।4 Comments - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam





চমৎকার