Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভুলতে হবে

    ভুলতে হবে, ভুলতে হবে,
    স্মৃতিগুলো সব ভুলতে হবে।
    খুলির নিচে করোটিতে, বুকের পাশের বুকপকেটে,
    লুকিয়ে থাকা হৃদয়টাকে ভুলতে হবে।
    যন্ত্রণা সব সইতে হবে।
    ভুলতে হবে, ভুলতে হবে,
    সহস্র স্মৃতির সমাহার আপন মনে ভুলতে হবে,
    গভীর ঘুমে ডুবতে হবে।
    স্বপ্নে তোমার সাথে না বলা কথা হবে,
    গভীর ঘুমে ডুবতে হবে।
    কারণ কাল সকালে সব ভুলে ব্যাঙ্কে বসে কাগজগুলো…Read More

    3
    6 Comments
  • অন্ধকারের জাদুকর

    একটি অন্ধকার প্রকোষ্ঠে বৃদ্ধ বিড়বিড় করে বললেন” জল।“
    কেউ জল নিয়ে এলো না।
    একটি অন্ধকার প্রকোষ্ঠে কিশোরী বললো” আলো।“
    কোন জোনাক আলো জ্বালে নি।
    পাশের প্রকোষ্ঠে পাগলটা প্রলাপ বকছে।
    নিচের তলায় বন্দি প্রেমিক দেয়াল ভাঙার চেষ্টা করছে।
    তারই পাশে সদ্য বিধবা বিলাপ করছে।
    আরেকটি অন্ধকার প্রকোষ্ঠে বৃদ্ধা তার ছেলেকে ডাকছে,
    ছেলেটি সদ্য…Read More

    3
    3 Comments
  • ভাঙো

    ভাঙো, এবার ভেঙে ফেলো লৌহ কপাট, লৌহ জং।
    ভেঙে ফেলো সব, অপার পৃথিবী।
    প্রাচীন পৃথিবীর সকল সাম্রাজ্য ভেঙে ফেলো।
    ভেঙে ফেলো আকাশের ওই আধো চাঁদ।
    ভেঙে ফেলো এই শিশির মাখা রাতে,
    সাজানো প্রাসাদ।
    চোখে চোখে আগুন ধরাও।
    রাস্তায় পরে আছে অগণিত লাশ।
    দুপায়ের বেড়ি আর গলার শিকল ছিন্ন করো।
    কৃষকের সোনার কাস্তে, হাতুর আর শাণিত চোখের ধার।
    ভেঙে ফেলো, ভেঙে…Read More

    2
    2 Comments
  • কবিতা লেখার রাত

    রাত গভীর হতেই,
    আমি একটি কবিতা লিখতে বসলাম।
    বাইরে তখন ঝিরি ঝিরি বৃষ্টি,
    দখিনা বাতাস।
    ঠিক তখনি নগরের রাজপথে পরিত্যক্ত লাশ,
    খুবলে খাচ্ছে শকুনের দল।
    ঠিক তখন নগরের অন্য প্রান্তে,
    ধর্ষিতার আর্ত চিৎকার।
    টিভিতে প্রখর বুদ্ধিজীবীর প্রবল মিথ্যাচার।
    রাত গভীর হতেই,
    আমি একটি কবিতা লিখতে বসলাম।

    3
    4 Comments
  • একাকী

    আলো আর আঁধারে,
    মিথ্যের বেসাতি।
    গিটারের তার ছিঁড়ে,
    মালা গাঁথে শেফালি।
    বকুলের মালা,
    পথে পথে বসে থাকে,
    যদি আসে একাকী।
    টিমটিমে বাতি জ্বলে,
    বস্তির ঘরে।
    শেফালির বকুলে,
    সুবাতাস জমে।
    আলো আর আঁধারে,
    শেফালির বসে থাকা,
    লাল পদ্মের মতো বিরহিণী একা,
    বকুলের মালা নিয়ে শেফালি,
    বসে থাকে একাকী।

    2
    2 Comments
  • জটিল দেবীর জটিল ধাঁধা

    দরোজার ও পাশে কে?
    তুমি নাকি আমি?
    কোন এক অপূর্ব দেবী একটি চিরকুট পাঠাবে,
    প্রতীক্ষায় বসে থাকি।
    জটিল দেবীর জটিল ধাঁধা।
    স্বচ্ছ জলে কাঁচের দেয়ালে ডুব সাতার কাটি।
    প্রভু আমার হিসাব মেলে না।
    দরোজার ও পাশে কে?
    তুমি নাকি আমি?
    বাঁশি কে বাজায় বংশী বাদক নাকি বাঁশি নিজেই বাজে?
    বোকা বালক জানে না কতোটা পথ পাড়ি দিলে
    খুঁজে…Read More

    2
    2 Comments
  • অন্ধকার

    একটি অন্ধকার ঘরে তারা অপেক্ষারত, ক্ষুধার্ত, ক্লান্ত, আহত ও আশাহত। ছোট ঘরটিতে নিকষ আঁধার ক্রমে ঘনো হয়ে এসে প্রবেশ করে তাদের বক্ষপিঞ্জরে লুকোনো হৃদয়ে, যেখানে ক্রমশ আত্মার মৃত্যু ঘটছে প্রতিক্ষন। সময়ের সাথে সাথে তারা ক্রমশ আরো অস্থির হয়ে উঠছে। তারা ভীত, অন্ধ অন্ধকারে দৃষ্টিহীন অন্ধ। যদিও তাদের সাথে আছে এক জাতিস্মর অন্ধ বালক। যে এখনো…Read More

    5
    7 Comments
  • তুমি

    দীর্ঘ অন্ধকার রাত শেষে,
    তোমার দুঃখ পারদের বাষ্পের মতো,
    মিশে যায় সীমাহীন আকাশে।
    বিষণ্ণতার লোভী আবরণ
    একলা রাতে তোমাকে ঘিরে থাকে
    তীব্র কুয়াশার মতো।
    তবু রাত শেষে, প্রথম সকালে,
    তুমি ফিরে আসো তোমার পরিচিত পৃথিবীতে,
    এক বুক ঝলমলে রোদের সাথে।
    তোমার হাসিতে জ্যোৎস্না ফোটে,
    মহাকাশে প্রজ্বলিত হয় তীব্র আলোর ফোয়ারা।
    প্রতিটি ভোরে তুমি গাও…Read More

    4
    4 Comments
  • নির্জন নিঃসঙ্গতা

    নির্জন নিঃসঙ্গতা, প্রেম ভেবে তোমাকে আঁকড়ে ধরি,
    তোমাকে আদর করি।
    বলি, এই তোমার উৎস,
    এখানে উজান,
    তারপর ভাটি পেরিয়ে আরো এগিয়ে যাই আগ্রহী স্পর্শে,
    বিশুদ্ধ মোহনায় মিলিত হই।
    নিঃসঙ্গতা, বন্ধুত্ব ভেবে তোমাকে জড়িয়ে ধরি,
    একান্ত বিকেলে প্রাত্যহিক আলোচনায়।
    বলি, এই আমার হৃদয়
    এখানে বিশ্বাস…Read More

    3
    2 Comments
  • পথচলা

    মুঠো মুঠো শব্দে ঝরে পরবে
    স্বপ্নের ধূসর দৃশ্যাবলীর উজ্জ্বল রঙ।
    শোকে কাতর প্রজাপতি উড়ে যাবে
    পাথর বাগানের বিবর্ণ মৃত উদ্ভিদের ভিড়ে।
    নাগরিক রাস্তায় নিভৃতে নেমে আসা রোদে
    ক্লান্তির শরীরে জমে উঠবে বরফশীতল ঘাম।
    উৎসুক চোখ তাকিয়ে দেখবে-
    ধোঁয়া ওঠা তৃষ্ণায়, রঙিন আলাপচারিতায়,
    প্রকাশ্য বিপ্লবে আর নিরন্তর যুদ্ধে,
    কামে ও ক্রোধে, ঘৃণায় ও…Read More

    2
    2 Comments
  • প্রেমের ছড়া

    মেয়ে তোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখের জলে
    সংগোপনে
    অন্তরালে।

    মেয়ে তোর-
    রঙিন শাড়ি
    অবাক হাসি
    আকাশ জুড়ে
    হালকা রোদে
    মেঘের মাঝে।

    মেয়ে তুই-
    একলা কাঁদিস
    স্বপ্ন মাখিস
    আলতো করে
    ঘুমের দেশে
    রাতের কোলে।

    মেয়েতোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখের জলে
    সংগোপনে
    অন্তরালে।

    মেয়ে তোর-
    জমাট বাঁধা
    দুখের কথা
    বলতে পারিস
    এই…Read More

    1
    1 Comment
  • গল্প বলার রাত

    এসো আজ রাতে,
    একটা গল্প বলি।
    একটা ক্ষ্যাপাটে পরিবারের,
    এক উন্মাদ কবির গল্প।
    ঘৃণার জাতক তার পৈত্রিক পরিচয়,
    দুখিনী মায়ের একমাত্র সম্বল।
    বোবা বোনের হারিয়ে যাওয়া ভাই।
    সে সারাটা শহর চষে বেরিয়েছিলো,
    বেওয়ারিশ ছেলেটি মানুষে ঈশ্বর খুঁজেছিলো,
    বদলে পেলো ঘৃণা আর ততোধিক ঘৃণা।
    আজ আর সে নেই,
    কোন এক বৃষ্টি ভেজা রাতে সে শূন্যতায় হারিয়ে…Read More

    5
    3 Comments
  • এখানে আকাশ নীল

    আপনি কে? নীলাঞ্জনা জিজ্ঞেস করে।
    এই বাড়িটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। আমি আগে এই বাড়িতে কাজ করতাম।
    ও আচ্ছা।
    তাহলে আপনি এই বাড়িটি সম্পর্কে জানেন।
    এই বাড়িতে একটি ছেলে থাকতো। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন।
    লোকটি হাসে। অদ্ভুত ভঙ্গিতে হাসে।
    ছেলেটি কে ছিলো?
    ম্যাডাম আপনি কি তার সম্পর্কে জানতে চান? আমি ছেলেটিকে বেশ ভালো…Read More

  • এখানে আকাশ নীল

    রুদ্র দুপুরে ঘরে ফেরে। রাধা তাকে খেতে দ্যায়।
    দাদা তোমাকে আজ একটি লোক খুঁজতে এসেছিল । সে আমাদের গ্রামের কেউ না। সে কে দাদা?
    রুদ্র মুচকি হাসে।
    তারপর হেসে বলে, রাধা তোকে আমি খুবই পছন্দ করি তুই কি টা জানিস?
    এতো চিন্তা করিস না। আমি জানি কে আমাকে খুঁজতে এসেছে।
    দাদা আমার খুব ভয় করছে।
    এতো ভয় পাবার কিছু নেই।
    রুদ্র একমনে ভাত খায়।…Read More

    2
    4 Comments
  • লুটপাট
    চোখে চোখে লুটপাট,
    সহস্র শব্দের ভিড়ে।
    তোমার আমার গোপন প্রণয়,
    বেতার তরঙ্গে হয়েছে ফাঁস।
    বোকা মানুষের দল,
    ভাবে খুব ভালবাসার আভাস।
    আসলে গোপনে নিপীড়িতের কথা বলি।
    রাস্তার ডাস্টবিনে পাগল কুঁড়িয়ে খায়,
    সহস্র ছিন্নমূল যোদ্ধার বস্তিতে আবাস।
    দলে দলে শবদেহ রাস্তায় পরে থাকে,
    আমদের ভালোবাসার আলাপনে,
    সে কথাই ভাসে।
    যুদ্ধের বন্দি, উদ্বাস্তুর…Read More

    3
    2 Comments
  • প্রতীক্ষা

    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    ওরা তোমার প্রিয় নাগরকে মেরে ফেলে রাখেছে গণ কবরে।
    তার চোখ ছিল বাঁধা, হাতের পেছনে লোহার শিকল।
    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    ওরা তোমার কাজল কালো চুল কেটে নিয়েছে,
    তোমার পায়ে পরিয়েছে সোনার বেড়ি।
    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    নেই, নেই কেউ নেই।
    কেউ নেই এখানে।
    নেই কোন…Read More

    1
    1 Comment
  • বিষণ্ণ প্রহরীর একাকী রাত্রি

    পিতার পৃষ্ঠদেশে স্খলিত অঙ্গার,
    মায়ের চোখে ঘৃণার আরতি।
    বোনের চোখে রক্তাভ অশ্রু।
    সহস্র সূর্যের নিচে,
    কতোকাল পেরুলো, কতো দিন রাতে ভোর হোল।
    দূর আকাশে বলাকার আর্তনাদ।
    চারিদিকে পৈশাচিক আত্বহুতি।
    ক্রমশ আমরা এগিয়ে যাই প্রলয়ের দিকে, প্লাবনের দিকে।
    নুহের নৌকা ভাসে।
    অথৈ সাগর পাণে।
    আমরা সকাতরে অপেক্ষা করি প্রলয়ের জন্য,…Read More

  • প্রিয়ার পেছনে ছুটলাম আমি,
    খুঁজলাম তাকে প্রাচীন নগরে ও বিদর্ভ বন্দরে,
    চোখের জলে ছিন্ন বসন সিক্ত হোল।
    শুঁড়ি খানার মদিরার পাণ পাত্রে দুঃখ জমাট বাঁধে।
    কিন্তু তাকে খুঁজে পেলাম না।
    আমাকে এই চার দেয়ালের ঘরেই থাকতে দাও।
    বলো না, সূর্যের খরতাপে পুড়তে।
    বৃষ্টির অবিরল ধারায় ভিজতে।

    [মওলানা জালালুদ্দিন রুমীর গীতি কবিতার প্রেমে]

    3
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar