-
নববর্ষে নব প্রত্যয়
– পি কে সরকার
ঘন কুয়াশায়, হিম হিম হিমেল হাওয়ায়,
সুখ দুঃখ বেদনায়,তোমারে জানাই বিদায়।
জীবন খাতায়,স্মৃতির সোনালী পাতায়,
অতীত আরেকটি অধ্যায়,
অম্লান মনের মণিকোঠায়।
নব প্রত্যাশায় নব উদ্যমে,
সুশোভিত হোক ধরা নব কিরণে,
নববর্ষ তোমারে স্বাগত নব প্রত্যয়ে।
শান্ত হোক বসুধা বন্ধ হোক বৈরিতা,
ম্লান হোক উত্তাল বিপর্যস্ত মানবতা।…Read More2 Comments -
অবশেষে…
– পি কে সরকার
মাইলের পর মাইল,
রাজপথ থেকে আইল,
উদর পুরিতেই কাহিল।
সময়ে পৌঁছতে হবে,
তা না হলে…
কাজ চলে যাবে।
এতটুকু পেট ভরিতে,
নশ্বর দেহখানি রাঙাতে,
কত কিছুই না দেখতে,
করতে, ভাবতে… হলো সয়তে।
কত প্রত্যাশা, কত আশা,
কত স্বপ্ন ভঙ্গ…
কত ভালোবাসা…
কত পূরণ, কত নিরাশা?
যোগ বিয়োগে আবার ছুটে চলা,
শুরু ন…Read More2 Comments -
মলিনতা দূর হবে
– পি কে সরকার
নতুনের চাপে নতুন উধাও,
পুরোনো হাওয়া বয়।
স্মৃতির চাপে স্মৃতিরা উধাও,
মন যে বিভেদময়।
চেতনার আলো ঘুণে ধরেছে,
বিবেক স্বার্থময়।
ব্যক্তি হারায়,
সময় বুড়িয়ে যায়।
তবু কেন হায়!
সে কথা ভুলে যাই।
মনহীন প্রাণ,
শান্তি চায়…
স্বীয় ধর্মশালায়।
স্রষ্টার ঘর সৃষ্টি গড়ে,
স্রষ্টা বিভেদময়।
মানবের চাপে মানব হা…Read More2 Comments -
অদৃশ্য বিষাক্ত ঝড়
– পি কে সরকার
কলঙ্কিত সফলতার,
উলঙ্গ দৌরাত্ম্যে,
অলঙ্কৃত চারিপাশ,
অদৃশ্য বিষাক্ত ঝড়ে,
মনুষ্যত্বের সর্বনাশ,
ছুঁচোর দখলে,
মানবতার সুগন্ধি,
মনুষ্য বেসামাল।
কুলষিত কর্ম,
ক্ষত বিক্ষত ধর্ম,
বৈষম্যে জন্ম,
উদগ্র প্রজন্ম,
ক্ষমতার মাদকতায়,
চুর নিকোটিন ধোঁয়ায়,
নিষ্প্রভ অনির্বাণ,
নবপ্রজন্ম নিষ্প্রাণ।3 Comments -
আব্দুল মজিদ মারুফ and
পি.কে. সরকার are now friends
-
দুই শতাব্দীর পথিক
– পি কে সরকার
স্মৃতি বিস্মৃতি বিভ্রমে,
বিংশ শতাব্দীর পথিকে,
একবিংশ মহাসড়কে,
ভ্রান্ত বিলাসে চলেছে…
ভ্রান্ত কালের ছলে।
সাদা কালো দিন,
হলো যে রঙিন,
এতো আলো,
সয় না প্রাণে…
ব্যর্থ দীপ্য অন্ধ নয়নে।
দীপন তীব্রতার’
নির্মম জৌলুসে,
ভার্চুয়াল আলোর’
করুণ আর্তনাদে…
বেমানান একবিংশে।
নেহাত বেঁচে থাকা,
খিদ…Read More9 Comments -
পি.কে. সরকার and
Hridoy are now friends
-
পি.কে. সরকার and
সুশোভন ইফতেখার শাওন are now friends
-
পি.কে. সরকার and
Shreyas Ghosh are now friends
-
ইফতিশা খানম and
পি.কে. সরকার are now friends
-
Md.Emamuzzaman Wahedi and
পি.কে. সরকার are now friends
-
মাহ্দী সাকিব and
পি.কে. সরকার are now friends
-
একলা তুমি সাগরে
– পি কে সরকার
এ ভরা জোছোনাতে,
বালুকাতে রাতুল চরণে
একলা তুমি সাগরে।ভিনদেশি হাওয়া এসে,
ঢেউ খেলে খোলা চুলে,
ঊর্মিমালা চরণ দেয় ধুয়ে।তুমি গিয়েছিলে পাহাড়ে,
কবে এলে সাগরে!
কি হতো সঙ্গে নিলে!সেদিন ট্রেনে আনমনে,
কাঁশফুল দেখ ছিলে,
আমিও ছিলেম সে বনে।অচেনা ভেবে,
কাঁশবনে ফেলে,…Read More4 Comments -
Kazi Zuberi Mostak and
পি.কে. সরকার are now friends
-
“হঠাৎ যদি হলো দেখা”
– পি কে সরকার
অলকানন্দা…
যেতে দেখেছি তোরে,
এই পথ ধরে,
কিন্তু সে তো…
নির্বাক দাঁড়িয়ে ছিল,
জীবন পথের ধারে…
হঠাৎ যদি হলো দেখা,
অভিমানের তীক্ষ্ণ ধারা,
আবার ক্ষত বিক্ষত
সেই সর্বহারা।অলকানন্দা…
তোমায় ঠেলে দিয়েছে সে,
অচেনা নরক দ্বারে,
তাতেই চলে গেলে,
সময়ের কি…
দাবি ছিল নে?
মধুর সময় দ্রুত চ…Read More7 Comments -
(মূল্যহীন কাব্য)
একটি মেঠো পথ
– পি কে সরকার
একটি মেঠো পথ…
সোনালী বিকেলের অপেক্ষায়;
লোকালয় ছেড়ে,
বাঁশ বাগনের মাঝ দিয়ে,
যে পথ উত্তরে গেছে…।
মনে পড়ে কি?
সারা দিনের অপেক্ষা শেষ,
বিকেলে হাওয়া ডাকে…
কোথা পথিক যুগল,
আসবে কি…?
প্রেমের পদ চিহ্ন
এঁকে দিবে মোরে।
সেই কবে…
দেখিনে আর সেই
সোনালী বিকেল,
মায়াবী গো…Read More3 Comments -
‘তুমি নিও চিনে’
(মূল্যহীন কাব্য)
– পি কে সরকার
সময় যদি সন্ধি করে,
হারানো দিন
চাইবো ফিরে।
হাওয়ায় ভেসে তোমায় নিয়ে,
ঐ সুদূর
যাবো উড়ে।
নীল গগনে মুক্ত ডানা,
পথ হারাতে
নেই মানা।
রঙিন সূতোয় স্বপ্ন উড়ান,
তুমি এলে
জুড়াই পরান।
ওগো বন্ধু প্রিয় সখা,
হবে কি
আবার দেখা?
হয় যদি আবার দেখা,
চিনতে কি
পারবে সখা?
আমায় তুমি নিও চিনে,
উড়বো আমি…Read More4 Comments -
sanjida akter jim and
পি.কে. সরকার are now friends
-
(মূল্যহীন কাব্য)
‘স্বপ্নের ইউটার্ন’
– পি কে সরকার
সেদিন ছিল না ঝড়,
তবু উড়ে গেছে মোর
স্বপ্নের কুঁড়েঘর।
স্বচ্ছ নীলাকাশ
মেঘ ছিল না,
তবু অঝোরে
ঝোরে ছিল বেদনা।
হঠাৎ ইউটার্ন…
উঠলো বেজে অন্য সুরে
মিলনের গান,
দুরন্ত ছুটে চলেছে
হর্ণ বাজিয়ে…
অচেনা স্বপ্নকে,
আলিঙ্গন করতে।
কাগজে ফুলে
পারফিউম ছিটায়ে,
নিজেকে সান্…Read More5 Comments -
(মূল্যহীন কাব্য)
এঁটো বায়ু
– পি কে সরকার
যে বায়ুতে…
মেথর বাঁচে,
সে বায়ুতে…
সবাই আছে।
মেথরের…
নিঃশ্বাসে প্রশ্বাসে
এ বায়ু তো…
এঁটো হয়েছে।
তুমি…
উচ্চ বর্ণের প্রাণী,
তবে কেনো….?
তোমার তরে…
নেই আলাদা বায়ু
কোনো…?
তবে কেনো…
এঁটো বায়ু করছো গ্রহণ,
তোমার বায়ুর…
নেই আলাদা ধরণ?
তারা না কি অস্পৃশ্য!
স…Read More3 Comments - Load More Posts
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit








আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না। শুভনববর্ষ।