-
আমার কন্টাক্ট লিস্টের প্রথম নাম্বারটা আব্বুর, মানে আমার শ্বশুর আব্বার। এ নাম্বারটা থেকে কল আসলে আমি একটু তটস্থ হয়েই রিসিভ করতাম। কারণ তার গাম্ভীর্যের জন্য সম্পর্কটা খুব একটা সহজ ছিল না। কিন্তু গত প্রায় দু’/এক বছরে সেটা কিছুটা বদলে যায়। আমার খোজ নেয়া,নাতির খোজ নেয়া,আবহাওয়ার খোজ নেয়া অনেকটাই নিয়মিত ব্যাপার হয়ে যায়।
আমিও মাঝে মাঝে কল দেয়া শুরু করি। সব বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই ১১জুলাই,২০২০ সব স্তব্ধ হয়ে গেলো৷
আব্বু চলে গেলেন না ফেরার দেশে। বারবার তাকাই কন্টাক্ট লিস্টের প্রথম নাম্বারটার দিকে। মাঝে মাঝে মনে হয় একটা দুঃস্বপ্ন দেখছি। জেগে উঠলেই দেখবো সব ঠিক।
কিন্তু না, ২১ দিনেও এমন কিছু ঘটেনি। বরং দেখতে দেখতে ঈদও চলে এসেছে। আব্বুকে ছাড়া প্রথম ঈদ। এবং সম্ভবত সবচেয়ে খাপছাড়া ঈদ। আব্বুর ছেলেরা একদিক, তাদের বউরা একদিক, তার মেয়ে আরেকদিক।এই ভয়ংকর ব্যাধি আমাদের সবকিছু কেমন এলোমেলো করে দিলো। ৷
এখন আর বাড়ীতে আমাদের যাওয়ার অপেক্ষায় থাকার কেউ নেই। বাড়ী থেকে ফিরে আসার সময় এটা-সেটা বেধে দেয়ার কেউ নেই। দু’জন মানুষের অনেক স্বপ্ন নিয়ে গড়ে তোলা বাড়ীটা শুণ্য হয়ে গেলো।রচনাকালঃ ০১ আগষ্ট ২০২০
-
-
-
এই সব বাস্তব সত্যটাকে মেনে নিতে সবারই খারাপ লাগে… বাবা নাই ১১ বছর হয়ে গেছে। বাবুজি মানে শ্বশুর মশাই, আমার সাথে বন্ধু সুলভ সম্পরক ছিল, তিনিও চলে গেলেন ১০ বছর হলো। মা আছেন তারও যাবার সময় হয়ে এসেছে। বিছানায় চির শয্যা নিয়েছেন। এই ভালো, এই নাই অবস্থা। শ্বাশুড়ি চলে ফিরে বেড়ায়, তবে তার বাড়ি ছেড়ে কোথাও বের হন না।
-
অভিভাবক হারানোর হাহাকার এবং একটি পরিবরের কেন্দ্রবিন্দু ভেঙে যাওয়ার গভীর ক্ষত ফুটিয়ে তোলা অত্যন্ত বেদনাবিধুর একটি লেখা। কন্টাক্ট লিস্টের প্রথম নম্বরটি থেকে শুরু করে শূন্য হয়ে যাওয়া সেই বাড়িটির স্মৃতি—করোনা মহামারীর সেই দুঃস্বপ্নের দিনে স্বজন হারানোর করুণ সত্য ও এক খাপছাড়া ঈদের বিষাদকে পাঠকহৃদয়ে দারুণভাবে স্পর্শ করে।
Friends
GIFARI
@gifari
Redowan Hussain
@redowanhussain
Urmee Islam
@urmeeislam
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Muslims union TV
@muslimsuniontv
sikderr sikderr
@sikderrsikderr
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
shilpi,Ranisankail
@shilpiranisankail
Rabi Bhowmik
@rabibhowmik




কিছু কিছু বিচ্ছেদ এতটাই বিষাক্ত হয় যে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবুও জীবন তো কল্পনা নয় মেনে নিতে হয় সবকিছু। মন যখন আছে মেনে নিতেও হবে এটিই জীবনের স্লোগান। আরাধ্য না হয়ে অবাধ্য হবার সুযোগ অন্তত এক্ষেত্রে কারো নেই। যদি থাকতো কবিরা বিচ্ছেদের কবিতা না লিখে। অবাধ্যতার ইতিহাস রচনা করতো।