Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • [“আত্মকথন”]

    আমি সাব্বির হোসেন।
    ঢাকার একটা ছোট ভাড়া ঘরে বসে এই লাইনগুলো লিখছি। বাহিরে কুকুর ডাকছে। আমার ঘরের ফ্যানটা ঘুরছে, কিন্তু আমার ভিতরটা থমকে আছে। লেখালেখি আমার জীবনে কখনো শখ ছিল না। এটা ছিল বেঁচে থাকার শেষ অস্ত্র।
    যখন আমি প্রথম লিখতে শুরু করি, তখন আমার বয়স ছিল উনিশ। সবে কলেজে ভর্তি হয়েছি।

    আমি যখন লিখি, তখন আমি আর আমি থাকি না…Read More

    1 Comment
    • সাব্বির হোসেন, ভালো লেগেছে আপনার আত্মকথন! “যতদিন শ্বাস নেব ততদিন লিখব! ” ___জয় হোক আপনার এই অদম্য ইচ্ছা শক্তির! অসংখ্য ধন্যবাদ আপনাকে!অবিরাম অনির্বাণ শুভেচ্ছা! দেখা হবে।

  • [“ইশকে আমানত”]

    পিপাসায় বুক ফেটে হোক মরুভূমি,
    তবুও মিছে মরীচিকায় হারিও না তুমি।
    হৃদয় পাত্রটি শূন্য থাকুক, হাহাকার করুক প্রাণ,
    তবুও বেসুরো কণ্ঠে গেয়ো না অনুরাগের গান।
    সবাই তো আর বুঝবে না এই চোখের জলের ভাষা,
    বালুচরে বৃথা খুঁজো না কেউ তৃষ্ণার ভালোবাসা।
    ​যেখানে মানুষ রূপ দেখে শুধু, গুণের খবর রাখে না,
    যেখানে আবেগ পণ্য কেবল, হৃদয়ে দাগ ক…Read More

    3
    3 Comments
  • Profile picture of সাব্বির হোসেন।
  • [“সীমাহীন সুষমা”]

    কোন এক মেঘাচ্ছন্ন বিকেলে,নদীতীরের নির্জনতায় কিংবা জনারণ্যের ফুটপাত বেয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হতে,সমস্ত অব্যক্ত কথা উন্মোচন করব তোমার সম্মুখে। তোমার পরিধানে থাকবে অফ-হোয়াইট পাঞ্জাবির স্নিগ্ধ প্রশান্তি, আর আমি আবৃত থাকব একখানি বোরকায়; হাতে ধরা থাকবে এক গুচ্ছ টিউলিপ__নির্মল অনুভূতির প্রতীক হিসেবে। সেই মুহূর্তেই হয়তো দুঃসাহস…Read More

    2
    2 Comments
    • তুলনা মানেই সীমারেখা টানা—এই ধারণাটি চমৎকার।

    • “তুলনা মানেই সীমারেখা টানা, আর তুমি তো সীমাহীন” এই লাইনটা বেশ আধাত্নিক!

  • [“মৌনতা”]

    তোমাকে নিয়ে লিখতে বসলে কলম থমকে দাঁড়ায় শব্দের কিনারে। অভিধানের প্রতিটি পাতা উল্টে পাল্টে দেখি, কিন্তু কোথাও সেই বিশেষ্য বা বিশেষণ খুঁজে পাই না যা তোমার উপস্থিতিকে ব্যাখ্যা করতে পারে।

    ​আসলে তুমি তো কোনো বর্ণনা নও, তুমি এক অদ্ভুত অনুভূতি। ঠিক যেমন তপ্ত দুপুরে হঠাৎ ধেয়ে আসা এক পশলা বৃষ্টির ঘ্রাণ, কিংবা মাঝরাতে জানলার গ্রাস গলিয়ে আসা এ…Read More

    2
    1 Comment
    • ভালোবাসাকে সংজ্ঞায়িত না করে তাকে তার মতো করে অনুভব করতে চাওয়ার মাঝে এক ধরণের মুক্তি আছে।

  • “ছদ্মবেশী তস্কর তোমরা, লুণ্ঠনে লিপ্ত অবিরাম,
    দম্ভের আবরণে ঢেকে রাখো কদর্য কুৎসিত নাম”।

    [সাব্বির হোসেন।]

  • 2
    1 Comment
  • ​[“লাঞ্ছিত ধরিত্রী”]

    অন্ধকার যেথা গূঢ় হয়ে আসে লালসার হাহাকারে,
    মানুষের বেশে পশু জাগে আজ লোকালয়-প্রান্তরে।
    নারীর অঙ্গে যে আঁচলখানি পবিত্রতার টানে,
    পশুত্ব তারে ছিন্ন করিল পাশবিক অভিমানে।

    অন্ধকারে লুকানো পিশাচ মানবের রূপ ধরি,
    পবিত্রতার পুণ্য আলোক নিল যে আজি হরি।
    যে নারী ধরণীর মমতা-মূর্তি, সহিষ্ণুতার প্রাণ,
    তারি অঙ্গে বিঁধিল আজিকে কলু…Read More

    2
    2 Comments
    • অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠের প্রতিবাদ!

    • এই কবিতাটি পড়ে বুকের ভেতরটা একটা তীব্র যন্ত্রণায় ভরে গেল, সমাজের সবচেয়ে কলঙ্কিত সত্যটিকে কবি এত নির্ভয়ে, এত শক্তিশালী ভাষায় তুলে ধরেছেন যে প্রতিটি পঙক্তি যেন বুকে গিয়ে বিঁধে!

  • [‘জলপদ্ম ও মেঘের অভিমান’]

    একটু বৃষ্টি নামলে মন্দ হতো না,
    বৃষ্টির শব্দে মানুষ নিজের দীর্ঘশ্বাস শুনতে পায় না।
    ​হলদেটে হয়ে যাওয়া সেই পুরনো ডায়েরি,
    যাতে আমাদের এক পৃথিবী অভিমান জমানো ছিল—
    আজ তার পাতাগুলো ওল্টাতেও ভয় হয়।
    ভয় হয়, যদি আবার সেই ঘ্রাণটা ফিরে আসে!
    ​মুক্তির পথ খুঁজি আঁধারের ভিড়ে,
    তবু কেন বারেবার সেই স্মৃতি ফেরে?
    হয়তো কিছু…Read More

    3
    4 Comments
    • “মুক্তির পথ খুঁজি আঁধারের ভিড়ে,
      তবু কেন বারেবার সেই স্মৃতি ফেরে?
      হয়তো কিছু স্মৃতি আসলে মুক্তির জন্য নয়,
      সারাজীবন হৃদয়ের কোনো এক অন্ধকার কোণে
      একলা থাকার জন্যই জন্মেছে।” কবিতার এই অংশটুকু পুরো মনটা ছুঁয়ে গেল!

    • “বৃষ্টির শব্দে মানুষ নিজের দীর্ঘশ্বাস শুনতে পায় না”—কি প্রচণ্ড এক সত্য! আমরা অনেকেই বৃষ্টির শব্দে নিজের কান্নার শব্দ ঢেকে দিতে চাই।

  • [“শেষ বিকেলের মায়া”]

    ​দরজার কড়া নাড়ার শব্দ শুনে আনিস সাহেব চশমাটা টেবিলের ওপর রাখলেন। এ সময় কার আসার কথা? কেউ তো আসার কথা নয়। এই শহরে মানুষের দরজায় কড়া নাড়ার অভ্যাসটা কমে যাচ্ছে। সবাই এখন ফোনে ‘টুং’ করে মেসেজ পাঠায়। কড়া নাড়ার মধ্যে একটা মানবিক ব্যাপার আছে, যা মোবাইলের স্ক্রিনে নেই।
    ​আনিস সাহেব দরজা খুললেন। বাইরে কেউ নেই। কেবল এক ঝলক তপ্…Read More

    1
    1 Comment
    • আনিস সাহেবের একাকিত্ব কোনো নাটকীয়তা ছাড়াই এত বাস্তব লেগেছে… অনবদ্য💙❤🤍

  • [“দহনবেলা”]

    ​তুমি এমনভাবে পোড়ালে আমাকে,
    অগ্নিশিখা নয়, যেন এক নীরব তুষারপাত—
    যা বাইরে দেখায় শীতল, কিন্তু ভেতরে হাড়কাঁপানো ক্ষত।
    পুড়তে পুড়তে এখন আমি এমন এক ছাই,
    যার কোনো ওড়ার আকাশ নেই, কেবল পড়ে থাকা আছে।
    ​ক্ষিধের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গলার কাছে আটকে থাকা পাথর,
    যখন থালায় রাখা কয়েকদানা সাদা ভাত—
    স্মৃতিদের মতো…Read More

    3
    3 Comments
  • [“বিবর্ণ বিস্ময়”]

    মুগ্ধতার মৃত্যু হলে ফুলেরাও ঝরে যায়,
    পার্থিব সব আয়োজন তখন অর্থহীনতায় হারায়।
    যে কুঁড়িটি ফুটেছিল ভোরের মায়াবী আলোয়,
    সেও যেন স্তব্ধ হয় কোনো এক অশুভ কালোয়।

    ​হয়তো কোনো এক বিকেলে ঝরে যাওয়া সেই পাপড়ি,
    বলতে চেয়েছিল এক আকাশ সমান আকুতি।
    কিন্তু মরে যাওয়া বিস্ময়ে কার বা কী আসে যায়?
    বিবর্ণ সময় তখন কেবল দীর্ঘশ্বাস জম…Read More

    2
    2 Comments
    • মুগ্ধতা ফুরিয়ে গেলে পৃথিবী যে কতটা ফ্যাকাশে হয়ে যায়, তা আপনার এই কবিতাটি না পড়লে বুঝতাম না।

      • @prithula বাহ্যিক রূপের ঐশ্বর্য দেখি, মুগ্ধ নয়ন জোড়া,
        যেন মরুমায়ার মরিচিকা, মিথ্যে স্বপনে ঘেরা।
        রঙিন পালক খসে পড়ে যায় মহাকালের টানে,
        স্থায়ী হয় না রূপের ছটা, বসন্ত অবসানে।

  • [“শূণ্যতার ইশতেহার”]

    ​আমি গেলে এই শহরটা কি একটুও থমকে যাবে?
    নাকি চেনা রিকশার টুংটাং শব্দে আগের মতোই মেতে থাকবে?
    আমি চাই না আমার বিদায়ে কারো চোখে এক ফোঁটা জল আসুক,
    কিংবা বাতাসের কোনো কোণে আমার দীর্ঘশ্বাস লেগে থাকুক।
    ​খুব সহজে আমায় পেয়েছিলে বলে হয়তো চেনা হয়নি,
    মুক্তার দাম জহুরি চেনে, সাধারণের হাতে সে শুধুই নুড়ি।
    চেয়েছিলাম অনেক মূল্য চুকিয়ে…Read More

    2
    2 Comments
    • “এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
      বার বার তোমায় ফিরে পেতে চাইবে
      এই করুণ নেক্রপলিসে”…💙

      • @neel এই নেক্রপলিস মৃতদের গান গায়,
        সেখানে জীবন খুঁজে পাওয়া দায় ভারি—
        অতীতের মায়া তুচ্ছ করেছি আজ,
        তোমার শহরের সাথে আমার আড়ি।

  • [“নির্ভরতা”]

    ​দিনশেষে যখন সব কোলাহল থেমে যায়,
    জানলার ওপাশে ঝাউগাছটা একা দাঁড়িয়ে থাকে—
    আমিও তখন বসি হিসেবের খাতা নিয়ে,
    কতটুকু পেলাম, আর কতটুকু রয়ে গেল অবহেলায়।
    ​আমার দুশ্চিন্তারা সব অবাধ্য পাখির মতো ডানা ঝাপটায়,
    অন্ধকারে পথ খুঁজে না পেয়ে বারবার ফিরে আসে বুকে।
    আমি ভাবি, এই যে মুঠোবন্দি করে রাখতে চাইছি জীবন—
    এ কি আদৌ আমার? নাকি কোনো বিশ…Read More

    3
    1 Comment
    • ‘যা আমার হওয়ার, তা ঠিকই আসবে বৃষ্টির মতো ঝরে’—এই একটি লাইনই সব দুশ্চিন্তা ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

  • [“অপেক্ষা ও সমর্পণ”]

    ​আমরা সারাজীবন কেবল ‘পাবো না’র হিসেব মেলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। অথচ ইসলামিক জীবনবোধ আমাদের শেখায়—যা হারিয়ে গেছে তা কখনোই আমার ছিল না, আর যা আমার ভাগ্যে আছে তা পুরো পৃথিবী মিলেও আটকে রাখতে পারবে না। এই যে এক ধরণের গভীর নির্ভরতা, এটাই হলো তাওয়াক্কুল।
    ​আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট পরীক্ষা আসলে নিজেকে চেনার একেকটি…Read More

    2
    2 Comments
  • [“প্রবঞ্চনার দহন ও নির্বাসন”]

    ​আত্মজের দোষ স্খলনে, জনকের জঘন্য অপলাপ,
    মিথ্যার কষাঘাতে আমার চরিত্রে নিদারুণ অভিশাপ।
    সমাপ্তি বিরচিত হলো, প্রীতির হলো নির্বাসন,
    সেই প্রবঞ্চকের হাতেই কন্যার পুনঃ সমর্পণ।

    ​সমাজ নিরন্তর বিতরিত করে কটু তিরস্কার,
    আমিই হলাম যজ্ঞের আহুতি, সর্বনাশের ভার।
    আশ্রয়ের উৎস মূর্ত, জীর্ণ অট্টালিকা হতে
    সহসা উৎখাত হলাম, গৃ…Read More

    3
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar