-
গোপন যাহা থাকুক গোপন,
না টুটুক এই সরল বাঁধন।
অনেক কিছুই যায় চাওয়া
চাইতে গেলে যায়না পাওয়া।
তারচে বরং এই ভালো
অন্ধকারে খুজবো আলো। -
দূষণ চলছে
মন ও মননে
সেখানে হিমল ঠান্ডা হাওয়ায়
ঝুম বৃষ্টি আসে যদি ভালো
শরীরের ধূলো আর মনের কালো
মিলিয়ে যায় যদি, সে-ই আলো!
এখন ঝড়ের সময়
ঝরে যাক দূঃসময়
দেহের শুচি হোক
মনের আলো জ্বলুক
সেই ভালো। -
আমাকে কি মনে আছে আজও
হয়তো ভুলে গেছো, নয়র ভুলে যে,ও!
আমার বুড়িগঙ্গা এখন আঁধার
তবুও জোছনা দেখি
সেই চোখে আমার।
এখন কিছুই নেই
আগের মতো!
হারিয়েছি যা
ফিরবে না , ‘সে-তো ‘।
তবু্ও এগিয়ে যেতে
হৃদয়ের পথে পথে
মনে রাঙিয়ে রাখি
সে দিনের ক্ষতো।1 Comment -
সময়ের হেরফেরে মানুষ হিসেবের
ছকে হ’য়ে যায় বেহিসেবী
পরিচয় পটভূমি সম্প্রসারণে
জন্মের বৃত্তান্ত , ভুলে যায় বেমালুম
কিছু মানুষ অপ্রয়োজনীয় ছকে
সবচেয়ে বেশি কাছের
যাঁরা আলো জ্বেলে যায়
আলোহীন তমসায়
তাঁরা দিশাহীন
পথের দিশারী
আমরাও জানি মনুষ্য বিভ্রাট
সকলের বাঁচার, নিয়ম ভিন্নতা!
তবুও জীবনের চলাচলে…Read More1 Comment -
কি লিখবো শরীর এন্টেনায়
ভিষণ বিভ্রাট, তাপদহন
অঙ্গে মাতঙ্গী সেজেছে
পুড়িয়ে দিচ্ছে ভেতর বাহির
অক্সিজেন প্লানেট ক্রমশ
নিঃশেষ হয়ে যাচ্ছে
বাড়ছে উষ্ণতা
নিজেদের অগ্নিপ্রজ্জ্বলিত ভাগাড়ে
নিক্ষেপ করে
আধুনিক সেজেছে বিশ্ব!
কি ভয়াবহ আহাম্মকী
নিজেকে উজাড় করে
অগ্রগতি ক্যালকুলেট
করছে অন্ধ চশমায়!
এ যেন মরন…Read More1 Comment -
Ashaduzzaman-Khokon and
Shohel Nawaz are now friends
-
এবার বৈশাখ এলো
এলো কি ?
হুহু লু হাওয়া বইছে
কোথাও দেখিনা ঝড় -বৃষ্টি ;
শুধু আগুন চতুর্দিকে
বৃষ্টি ও নামে অগ্নি প্রাকৃতিক
মানুষের চোখগুলো অসহায়
চৈত্র মাসে ধূ-ধূ মাঠ
সবকিছু এলেমেলো
সবকিছু ভুলে যা-ই
আমি যে বাঙালি
ধর্ম কি, সে প্রশ্ন কেন?
তুমি কি বঙ্গ-সন্তান?
এযেন কেমন দেশ
ইচ্ছেমতো চলছে !
অচিন অর্বাচী…Read More -
এখানে ঝর্ণার অবগাহনে
সূর্যের ঊনআশি চরিত্র
হিসেবের কাল্পনিক চিত্রটির
ভেতরে গমগমে আওয়াজ
ভাটিয়ারীর পথে পথে
মৃন্ময়ী পাহাড়ের নৈকট্য
সেখানে সবুজবীথি চোখে
মনে শুধু সংকীর্তন বাঁশি
স্নিগ্ধ জলরাশীর অবুঝ উন্মাদনা ;
শরীর হিম শীতল
আনমনা দোদুল বাতাসে ‘
গহীন গভীর এক ব্যঞ্জনা
সেখানে খসে পড়ে চোখ
বিবর্তন…Read More2 Comments -
অদ্ভুত এক সময়ে আছি
আকাশের রংবেরং মৃত্যুর মতো
চোখের অগোচরে নির্নিমেষ
একরত্তি জীবন
কোথাও নেই নিজস্ব আকাশ
একরকম হাওয়া বইছে
খোলা দীর্ঘ বাতাস
বৈতরণী বৈঠকে
সকলের গল্প নিজের
এখন হলুদ সময়
নিরন্তর অবসন্ন
সুখস্পর্শ নেই কবিতায়!2 Comments -
শুদ্ধস্বর রিনিঝিনি
একি বাজিলো মনে,
গভীর রাগিণী ;
গাভীর নিশিরজনী
গহীন বাঁশি ‘
তুমুল প্রবল, গাহিছে হাসি ☺
তব ঝরে যায়
ঝড়ের বেগে ধরায়!
ঘুমের ঘোরে থেকে
ঘুমঘোর হেরে যায়।
আজ মন,
কেবলি সীমাহীন
ভিজিছে দেহমন
হৃদয় অন্তরীণ! -
নিদারুণ ক্লান্তি নিয়ে আছি,
কাক ডাকা ভোরে ঘুম ভেঙে ;
চড়ুইদের ঝাঁকে উড়ে,
যদি শান্তি পাই!
আকাশের নিচে নেমে
বসে থাকি উঠানে।
মুক্তির জন্য চোখ
কোথাও কি স্বাধীনতা বাঁচে!
এ-সব এড়িয়ে যাই,
পাহাড়ের ঝর্ণা মনে
বিহ্ববল হ’য়ে দেখি
আলোক বিচ্ছুরণ।
নিরব শব্দভেদে মস্তিস্ক
একটা ইকোলজি ;
সাইকো…Read More3 Comments -
মৃত্তিকার আকাশ নীল
অগনন তাঁরা
নিজেকে খুঁজে, খুঁজে
আমি দিশেহারা।
এখনো নিখোঁজ দিনে
একা একা একা
চলছি অজানা পথে
নিখোঁজ বলাকা!
আমার পৃথিবী তরু
অজানা ছায়া মরু
বিশ্ব আকাশ ভেদি
কত বন্ধনে কাঁদি
চির বন্ধন হারা।
কোথাও কি বাজে গান
দূরে বহুদূরে
বাঁশি কি কহে কথা?
অচিন সায়রে;
জানিনা এসবের…Read More4 Comments -
জানিনা নিগুঢ় সেই হৃদয়ে
বসন্ত এলো না-কি,
ফাগুন সময়ে
আমিও চেয়ে শ্রাবণ
কখন বৃষ্টি
ঝড়
কখন , প্লাবন?
তুমিও তোমার মতোন
এলেমেলো বাউলিয়ানা যখনতখন!3 Comments -
চোখের জলবায়ু তহবিলে
তোমার আবহাওয়া অফিস
এখন বৃষ্টি আসে অবসরে
যখন তুমি থাক দূরে
এখন বৃষ্টি হাপিশ!
আজও শীতল আগুন
দাবানলে জ্বলে
হৃদয় বুভুক্ষু আজ
ফাগুন মায়াজালে!2 Comments -
কবি
কোথাও কি ফুল ফুটেছে আজ?
মৌনতার মৌসুমে বসন্ত এলো?
ক্লান্ত শ্রান্ত হ’য়ে নিবিড় চোখে
চেয়ে আছো বুঝি,
আজ-কাল উত্তর নেই কবিতায়
তোমাকে কি হারাতে হবে অবেলায়?জীবন কবিতা লিখে চলে
কবিতার পেট নেই
কবি-দের পেট জ্বলে
তবুও জোছনা মেখে
যাঁদের বিরুদ্ধ চোখে
লিখে যাই কবি-র জীবর
কবিদে…Read More2 Comments -
এইখানে বসে থাকি একা,
শতসহস্র বছরে আজও নির্লিপ্ত চোখে
অনেক দূরন্ত দিনের গল্পে
জীবন নিবিড় হয়েছে যখন!
কখন যে চোখ মেলে, মাথা
অন্ধকারে আলোয় একজন
সাধারণ মানুষের দেশ।
একটি সত্য ছবি
হৃদয়ের ঘরে :
একটি কাঁচের দেশে
বিহঙ্গের আবেশ।
তোমাদের মন নেই
কবিতার শহরের কাক
দেখো চেয়ে পরিচয়পত্রে
মানুষের শহ…Read More4 Comments -
Mohammad Abdul ajij and
Shohel Nawaz are now friends
-
কিংবদন্তি দেখো চেয়ে, কি অমানিশা
চতুর্দিকে রঙ্গ , মৃত্যু তামাশা!
হতাশায় ছেয়ে মনন’
মানুষের মন যেন কেমন?
একি দূর্দশা বিগড়ে গেছে অনুশাসন।
আমাদের ভালোবাসায় দহন
নিরবে নিভৃতে ঝরে যায় জীবন।
একি সেলুকাস বিচিত্র চিত্রে
সংগিন কাননঃ
দেখে চেয়ে বিষন্ন উন্মুক্ত মৃত্যুরা
ঘুরেফিরে গৃহে , দিগবিদিক ছড়িয়ে
মৃত…Read More5 Comments -
-
নন্দিনী and
Shohel Nawaz are now friends
-
অনিরুদ্ধ ফিরে যা-ই চলো
হারিয়ে যাই দূরে -তেপান্তরে
অনিরুদ্ধ নিরব কেন?
মিথ্যে হলে কিছু বলো”
কখনো কি সম্বরে – অম্বরে
সাদা অন্ধকারে!
ছুটবে না, জানবে না,
কখন ছুটি হলো।
অনিরুদ্ধ দাঁড়িয়ে আছো কেন?
নির্বাক হয়ে
কি দেখো,
অভিমান কিসের,
জানো তো বাঁচতে হলে
দেখতে হ,য় নিজর।
তুমিতো জন্মের…Read More7 Comments - Load More Posts
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah







চমৎকার