-
মানুষের মতো চোখ আমার!
সোহেল নেওয়াজঅনেকভাবে নিরীক্ষা করে দেখেছি,
আয়নায় বিভিন্ন এ্যাংগলে:
মানুষের মতো চোখ আমার!
বিস্মিত , হতবিহ্বল চোখ,
দূর্বল ভীরু চোখ, কুচুটে হিংসাত্মক চোখ,
কখনোসখনো চোখে বিদ্রোহ ও দেখতে পাই:
ভীষণ বিহ্ববল চোখে বিদ্রুপ মাখা হাসিতে
বুঝতে পারি, ঐ চোখে আমি নেই!
কিন্তু চোখ দুটো আমার।…Read More4 Comments -
সীমানা জানা নাই
সোহেল নেওয়াজমেঘেদের দলে ভেসে ভেসে
বেড়াই সে এক নিজ দেশে!
হারাই খুঁজে পাই
সীমানা জানা নাই
উড়ি মন আকাশে।
ছুয়ে যায় মেঘ এসে
শরীরের পথে মিশে
উড়ে যায় অজানা সুদূরে।
সমুদ্রের সিম্ফনি
করছে কানাকানি
উতলা হওয়ায় ঘুরে ঘুরে।
বৃষ্টি হ’য়ে মন
আজি শুধু সমঘন
উড়ছি মিষ্টি আবেশে।
পাহাড়ের চোখে…Read More5 Comments-
মেঘ, আকাশ, সমুদ্র, পাহাড়—সব মিলিয়ে ভ্রমণ আর মুক্তির অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পড়তে পড়তে মনে হলো যেন সত্যিই এক ভেসে যাওয়া যাত্রার ভেতর ঢুকে পড়েছি।
-
সোহেল নেওয়াজের এই কবিতা পাঠককে প্রকৃতির মাঝে ভাসমান আনন্দ এবং সীমাহীন স্বাধীনতার অনুভূতি উপভোগ করায়। Cox’s Bazar এবং বান্দরবনের অভিজ্ঞতা কাব্যিক রূপে প্রকাশ পেয়েছে, যা কবিতাটিকে সরল কিন্তু মুগ্ধকর করেছে।
-
-
ইচ্ছে ছিলো
সোহেল নেওয়াজইচ্ছে ছিলো ইচ্ছে মতো বাঁচার
বন্দী হলো ইচ্ছেগুলো
স্বপ্নগুলো পথ হারালো,
এখন আমি ভাড়ার!
আয়না খুঁজে ফিরি
বন্ধ চোখে চেয়ে দেখি
পথের দাবি ভুল সেকি?
পথ হয়েছে দাবার!
চক্রবাকে নিজের খোঁজে
খুঁজছি নিখোঁজ রাজ্যটাকে;
পথের দাবি ফেরার।
চতুর্দিকে চলছে কথন
পূর্ব – পশ্চিম দিক বিভাজন :
মানুষ…Read More3 Comments -
মাইলস্টোন বিমান দূর্ঘটনায় গভীরভাবে শোকাহত ভাষাহীন
দাহ জ্বালা সর্বাঙ্গে
সোহেল নেওয়াজমাঝে মাঝে ভাষাহীন হ’য়ে যাই
অভিধান ঘেটে দেখি উপযুক্ত উপযোগী
শব্দ পাইনা কোথাও! বাক্যেরা এলেমেলো ,
এখানে ভাষা, ভাষাহীন। এত উত্তাপ,
লেলিহান আগুনে পুড়ে যায় সব
শিশুর আর্তচিৎকার কানে আসে;
এভাবেই জীবন প্রদীপ নিভে যাবে?
চোখের…Read More1 Comment -
অবসাদ
সোহেল নেওয়াজচেয়ে দেখি অবিরত বদলের আকাশে!
নীলাভ হতেছে বদল নিজ রং প্রকাশে,
দক্ষিণের জানালা থেকে যতক্ষণ দেখি
পাখিদের সাথে কথা বলে আঁখি!
নিবিড় দীর্ঘ মেঘে ঝাপসা চোখে
মিতালী করেছে যেন তমসা নিরিখে।
এখানে জুজু খোলা প্রান্তরে হাওয়ায়
টানে ধীরে এ’দিকেই অনিমেষ সময়।
জানি এ জীবন মেঘাড়ম্বর
শ্রাবণে…Read More6 Comments -
আমার জন্মবৃত্তান্ত কেতাদুরস্ত
আমার মর্যাদা আমি জানি
যতই হইনা বোকা!
আমার জন্মবৃত্তান্ত কেতাদুরস্ত,
দিতে পারেনি কেউ ধোকা।
আমি আমার বাহিরে
আমার ভেতরে
আমাকে চিনি ভালো করে।
“মুখোশে পরে যারা থাকে
মুখোশ খুলে মুখোশ ডাকে ”
চিনি তাদের ভালো করে।
আমি নতুন নই
আমি পুরাতন নই
আমি জানি স্বাধীনতা
আসে কি করে।2 Comments -
একদিন তুমিও খুঁজবে আমায়
একদিন তুমিও খুঁজবে আমায়!
লিখে রাখো নোটবুকে
কিংবা হোক সে হৃদয়!
আমার গোপন নেই
অথচ অচিন আমি।
তুৃমি দীর্ঘ পথ
তবুও চেনা যায়!
আমার কিছুই নেই
সহজে হেরে যাই আমি,
কিন্তু খেল শেষে বিজিতের
দলে তুমি-আমি , নাকি আমি!
তোমার সমৃদ্ধির চোখ
রাঙা পথে অরুণাভ :
আমাকে চেনে দিগন্ত
জমা…Read More2 Comments -
কবি আর কবিতায়
এই ভেজা শহরে
মন সূদুরে
ভেসে চলে যায়
আজ দুপুরে
ঘুম প্রহরে
ঘুৃম দক্ষিনায়
উড়ে উড়ে বেড়ায়
সুর নুপুরে
তুৃমি এলো ঘরে
বাতাসের আঙিনায়
এই ভেজা ছোঁয়া
বৃষ্টি চাওয়া
এক কবির হৃদয়
এলো বৃষ্টি
নিয়ে সৃষ্টি
কবি আর কবিতায়1 Comment -
ঘুম কেন ভাঙেনা
সোহেল নেওয়াজঅনেকদিন হলো কিছু লিখিনা
গদ্য ও পদ্য আয়নায় দেখিনা
কুদৃষ্টি – সুদৃষ্টি , ভালো – মন্দ
অন্ধের চোখে দেখার আনন্দ
কোন কিছুই বুঝিনা।
অনেক সময় চলে গেছে
নিরবে সেখানেই থেমেছে
তবুও নিরন্তর
মনে ঘুমঘোর
ঘুম কেন ভাঙেনা।
জ্বলছে এখন দিগুণ
বাহিরের নিজস্ব আগুন
ঘরের বহিরাগমন
কিছুতেই…Read More1 Comment -
খেয়ালী মন
কত-শত বার হোটচ খেয়েছে
খেয়ালী এ মন আমার
তবু সে চিনে দিগন্ত
চিনে আকাশ
নাহি যার আদিঅন্ত
প্রসাদে যার সুখ নাহি
পথ চলায় শুধু আনন্দ
জানি না মোর খেয়ালী মন
কখন কিযে করে অনুক্ষন
শুধাতে তারে চেয়েছি যতবার
বোঝেনি সে হারিয়েছ আবার1 Comment -
বিদগ্ধ নগরে!
সোহেল নেওয়াজএই বিদগ্ধ! নগরে আজও আমি
চেয়ে থাকি তোমার মুখের দিকে,
অবিরাম দিকভ্রান্ত পথিকের বেশে
একটু চেয়ে দেখি লুকানো চোখে।
তোমার লুকয়াতি হাসি
প্রবল দাবদাহে,
শান্তির বরিষণে আসি
প্রশান্তি দেয় এনে দেহে।
২.
চারদিকে অজস্র শূন্যতা
মানুষ নেই কবিতায়, আছে
একরাশ কার্বনডাইঅক্সাইড
যুদ্ধ…Read More2 Comments -
পুকুরের জলের মতো হয়েছি নিরব
যতটুকু চোখে ধূলো ততটুকু সরব
সব আলো নীল সাদা
জীবনের যতো ধাঁদা
পথে পথে অতৃপ্তি বোধ
ক্লান্ত শ্রান্ত পথে শুধু অবরোধ
এখন এক কোনে দুরে
চলে যদি যাই
কোন অচেনা শহর
পড়ে থাকি জলের বুকে
একা থাকের সুখে
চোখে জল অগোচরে
নির্নিমেষ ঘুরে-ফিরে
বৃষ্টির জলের মতো
পরে রব অক্ষতো
তখন বনের পাখি…Read More4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
শরীফ এমদাদ হোসেন and
Shohel Nawaz are now friends
-
কিছু কষ্ট প্রাপ্য থাকে
কিছু কষ্ট কেনা
কিছু কষ্ট নষ্ট থাকে
কিছু কষ্ট দেনা
মানুষ হলেই বায়না থাকে
ঘরের ভেতর আয়না থাকে
সহস্র যোগবিয়োগ যোগে
ভোগবিলাসী অভাব রোগে
মানুষ হওয়া যায় না
মানুষ কি আজ বিস্মৃত
স্বভাব চরিত্র মৃত
কিছু কষ্ট, কষ্টে থাকে
মুখে বলা যায় না2 Comments -
আমার রং বদলের খেলা হলো না
আমি সং সাজি তো ঢং জানিনা!
আমার মুখোশ আছে, মনো আছে
আপন যে সে মনে আছে
দেখানো প্রেম করতে জানি না।
আমার খেয়ালগুলো খামখেয়ালি
দুঃখ -সুখের জোড়াতালি,
বাউল হ’য়ে আউল হলো না!
আমার রং বদলের খেলা হলো না।
“আমার শূন্য সাধন শূন্য নেশা
আমায় খুঁজে ফেরে অমানিশা ”
আমি সদাই থাকি ভাসা ভাসা…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
বৃষ্টি ও বৃষ্টি
ধুয়েমুছে নিয়ে যা-ও
যতো অনাসৃষ্টি
ঝড় ওঠেছে যখন
হোক প্রলয় নাচন
ফিরে আসুক সুদিন
স্নিগ্ধ জীবন -
আজ আবার এলে ঝড়
আজ আবার হলে পর
তুমুল গৌরব নিয়ে
সশব্দে হুল্লোড় দিয়ে
ভেঙে দিলে গড়া ঘর
চোখেমুখে স্বগতোক্তি ধূলি
চতুর্দিকে উড়ছে কালি
ডেকে দিলে মুখ- অম্বর
দুরন্ত স্বভাবের তুমি
পরন্ত বিকেল আমি
এখন বৃষ্টি হ’য়ে
চোখমুখ যা-ও ছুঁয়ে
ধুয়ে যাক চরাচর! -
ছায়া ছায়া মন
মায়াতে জীবন
কবিতার শহরে
একটু উষ্ণ আঁচে
বৃষ্টি চাইছি এখন
তৃষ্ণার বেচাকেনা
মন আজ আনমনা
চেয়ে দেখি অনিমিখে
ক্লান্তশ্রান্ত চোখে
দিগন্তের চক্রবাকে
কোথায় তপন?
এখন নির্বিকার
চতুর্দিকে বিকার
জরাগ্রস্ত বোধ
মনে- মননে
চলছে অবরোধ4 Comments -
আয়নায় অভিশপ্ত এক মুখ
নিজের প্রতিবিম্ব
না মনের অসুখ
মন অতিথির মতোই
ঘুরেফিরে বারেবারে
হৃদয়ের রিক্ত পথেই
ঘুরপাক খাচ্ছে ঘোরে
নেশা -হীন দিশাহীন
বোধের জগৎ জুড়ে
চলছে উতালপাতাল
পুরনো নতুন সুরে
সে এক অসীম খেলা
দিকভ্রান্ত পথচলা
অহর্নিশ ভাঙা-গড়া
রূপ-প্রতিরূপের ধারা
অব্যাহত ঢেউ উঠে
ফাগুনে আগুন জ্বালা…Read More1 Comment -
অনুভূতির ডাইরি and
Shohel Nawaz are now friends
- Load More Posts
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com





সোহেল নেওয়াজের কবিতা “মানুষের মতো চোখ আমার!” এক গভীর আত্মবিশ্লেষণের কাব্য। কবি আয়নায় নিজের চোখের ভেতর দিয়ে মানুষ ও মানবতার জটিল মুখচ্ছবি খুঁজে দেখেন। চোখে বিস্ময়, ভয়, হিংসা, বিদ্রোহ—সবই আছে, কিন্তু তবুও “কালার ব্লাইন্ড” অনুভব করেন তিনি। এই দৃষ্টিভঙ্গি মানুষ হয়ে মানুষকে দেখা এবং নিজেকে খুঁজে না পাওয়ার এক সূক্ষ্ম রূপক। আমি কালার ব্লাইন্ড” পঙ্ক্তিটি…Read More