Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • নির্নিমেষ এক আকাশ ছিলো
    সফেদ পেঁজা মেঘের দেশে
    যতদূর চোখ যেতে অনিন্দ্য
    এক পৃথিবী থেকে সুরভি
    ছড়িয়ে যেতে অবলীলায়
    এখন শঙ্খ চিলের ডানায়
    উড়িয়ে আনতে ইচ্ছে জাগে
    অতীত সে সময়
    কেমন জানি এলেমেলো সব
    শব্দেরা নিরুত্তর নিস্তেজ
    এখানে নদীতে যাইনা
    আমি সহ অনেকেই
    কিন্তু গভীর দুঃখ নিয়ে
    ভিজিয়েছি মন জলে
    হৃদপিণ্ডে…Read More

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • চাঁদ মামা অভিমানে উঠেছে আজ
    শিশুদের চিৎকারে কপালে ভাঁজ
    একটু টিঁপ দেও মন বরাবর
    হৃদয়ের অন্ধকার ঘুচুক এবার
    চারিদিকে আলো, আলো, খেলা!
    নীল আলোয়,
    লাল আলোয়
    রংয়ের পেয়ালা।
    আজ শুধুই হেলাফেলা,
    প্রলয়ের দাবা খেলা
    তছনছ করেছে সকল উজালা।
    মানুষের কাছে মানুষ
    হাঁটু গেড়ে,
    খুঁজছে পরিচয় অন্ধকারে।

    7
    1 Comment
  • আবার হয়েছি ছারখার
    বারবার বহুবার সেই হাহাকার
    অথচ সময় নিরন্তর নিরুত্তর
    ইতিহাস নিজেই দেয় সকল উত্তর
    চোখের কাছে ও অগোচরে
    মৃত – জীবিতের দরবারে
    আমাদের হাজার বছরে
    অনুমৃত কুহক তেপান্তর
    এখানে হরিণের বেষ্টনী হায়েনার
    চলছে সময়ের মনন্তর
    মৃত যাঁরা বেঁচে আছে
    আজকে পৃথিবীর উপর
    আমাদের পৃথিবী কি
    মৃতের শহর?

    9
    6 Comments
  • হঠাৎ মশারী ঘেঁষে এক মুখাবয়ব
    সপ্ন উড়িয়ে নিয়ে হলো নিরব
    শুধুই ভেংচে গেলে জীবন আয়োজন
    জন্ম মৃত্যু সে-তো বিধির লিখন
    কখনো ইচ্ছে করে
    নিজের মড়িঘরে
    দেখে আসি দেহাবশেষ

    এখন বৃষ্টি আসে পোশাক পড়ে
    উনুনে নামিয়ে দেহ
    শান্তি খোঁজে অদ্ভুত আঁধারে
    কিংকর্তব্য হ’য়ে আছি
    ঊর্ধ্বে – নিন্মে নামছি কাছাকাছি
    দেখছি অদ্ভুত…Read More

    5
    6 Comments
  • এখন কবিতা লিখতে ইচ্ছে করে না
    কবিতার টুটি চেপে জোটে না রুটি
    নিছকই ভাত এখন দূরদৃষ্টি
    সারমর্মে সোজা কথায়
    সহজ থাকা দায়
    এখন আমি মানে কৃষ্টি
    কুষ্ঠি বিচার নিজের
    আয়নায় কুদৃষ্টি
    শহরের অদ্ভুত অনিয়ম
    প্রয়োজন প্রজনন নিয়ে
    সকলের প্রেম বেশি
    বিচারক সকলে সাজে
    বিচার শুধুই কাঁদে
    আহ্লাদে গদগদ…Read More

    4
    4 Comments
    • সুন্দর কবিতা। আপনাকে ধন্যবাদ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • হতভম্বের আয়নায় চেয়ে দেখি
    উল্টো হ’য়ে সোজা আছি!
    নিশ্বাসের -বিশ্বাসের বলয়ে
    একরাশ কার্বনডাইঅক্সাইড
    বাতাসে মিথানল মিশেছে
    আসলে আশ্চর্য সত্য
    তারপরও বেঁচে আছি!
    অনেক ভস্মীভূত কাল- আকাল
    করুন চোখে কেঁদেছে
    এরপর রাশিরাশি প্লাবন বন্যায়
    এরকম হয়নি লীন কোনকিছুরই
    মানুষের বিশ্বাস নড়েচড়ে বসলে
    মাথায় ঘুরপাক…Read More

    5
    4 Comments
  • মাঝখানে দাঁড়িয়ে আছি
    অনতিক্রম্য পথে
    মৃন্ময়ী অচেনা আজও,
    পৃথিবীর সমস্ত আকাশ
    একসাথে দাঁড়িয়ে এখানে!
    সময়ের হেরফেরে
    নির্বুদ্ধিতাই প্রকট
    মন পড়ে আছে সেই গোপনে।
    অনেক দূরন্ত ছায়া
    নিবিড় হয়েছে শুধু
    বিস্মৃতির নরম দুগালে:
    স্মৃতি উঠোনে বসে পাশাপাশি
    ভাবছি এইতো রয়েছি বেঁচে !

    6
    7 Comments
    • অনবদ্য।

    • বরাবরের মত অন্যরকম! খুব ভালো লাগলো!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • খুব শীগ্রই রাজা হবো 😄😄😄
    আরে বাবা , ব্যথা পাবো!
    চিন্তার ঘাড় ধরে
    গল্পের পারাপারে
    দুঃখ বিলাসী তব।
    ভাবছো কি ভংচং রংচং
    ভেঁপু বাজিয়ে ভোড়ং।
    যা আছে নিয়েছি
    তোমায় চেয়েছি,
    এখন বৃষ্টি ধুয়ে
    পানিতে, জল পাবো😄😄
    এতো বিতর্কে
    তর্কে না পেরে,
    ভাবছি
    শান্তি বরিষণ নামুক
    সবাই মানুষ থাকুক
    আর প্রজার মতো
    রাজা…Read More

    5
    4 Comments
  • যা ক্ষতি করেছি আমি
    করেছি নিজের
    অবুজের মতো ভুলে
    ভুলের ভেতর
    এখন শুধরে নিতে
    সময়ের স্বর
    পিছিয়ে যাচ্ছি শুধু
    গুছিয়ে প্রহর
    চপল চঞ্চল ছিলো মন
    উতলা হাওয়ার হ’য়ে
    খুঁজেছি স্বপন
    এখন বর্ষা নেমে
    ঝড়ের ধরাধামে
    হয়েছি অধম
    হারিয়ে কুলনাম
    সেজেছি অন্ধ সাজ
    ক্লান্ত শ্রান্ত আজ
    ভুলেছি কারুকাজ
    এপারে -ওপারে শুধু…Read More

    6
    2 Comments
  • স্থবির জনপদে থেমে আছি
    চতুর্দিকে শুনছি শব্দ ভেদী
    এক জীবনের নিস্তব্ধতা
    রক্ষীরাও ঘুরছে আশেপাশে
    বিদীর্ণ বিভৎস রকমের বিকাল
    একঘেয়ে একরোখা মনোভাব
    একটু শান্তি নেই কোথাও।
    তপ্ত পৃথিবীর সমস্ত আস্ফালন
    অনুমেয় , তবুও নিস্তব্ধতা চাপা
    উত্তেজক তেজস্ক্রিয় বিবর্তিত:
    আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
    রোশনাই রাঙিয়ে রেখে…Read More

    6
    4 Comments
    • প্রিয় কবি ও মঞ্চবন্ধু, খুব আগ্রহ নিয়ে বেশ ক’বার পড়লাম কবিতাটি! অদ্ভুত সুন্দর ও বিষণ্ণ কবিতাটি এতদিনের আক্ষেপ যেন ধুয়ে মুছে দিল!
      “আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
      রোশনাই রাঙিয়ে রেখে
      ভেতরের আগুন জ্বলছে;” কবিতার এই লাইনগুলি বারবার এক অন্যরকম অনুভব ছড়িয়ে দিচ্ছে মনে। যেন, এক তীব্র ব্যাথা, আবার অদ্ভুত এক ভালো লাগা সব মিলিয়ে একটা অপার্থিব অনুভূতি!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এক জীবনের নিস্তব্ধতা…!

  • এখন বৃষ্টি এসে থেমে যায়
    শহরের চেনা পথ অচিন যখন
    তখন আমি তোমার অরণ্যে
    হারিয়ে যাচ্ছি বারবার
    দিবসের বাইরে অনেক দিন
    সবুজের বুকে বসে পাশাপাশি
    অথচ এগিয়ে যেতে পথে
    হারাচ্ছে সীমাবদ্ধ জীবন
    নদীর বুকের ভেতর
    মৃত নদীর অববাহিকায়
    তোমার মনের সাথে
    একটু মিতালী হলে
    খেলে যায় জল
    এখনো জমেছে কোথায়
    নদী বা পুকুরের…Read More

    9
    11 Comments
  • নিজের মতো নিজে
    যাচ্ছি শুধু খুঁজে
    বেলা হলো বেশ
    হাঁটছি দেখছি শেষ
    কতকিছু যায় হারিয়ে
    অনূভুতির পথ মাড়িয়ে
    স্মৃতিরা ও নিরুদ্দেশ
    মনের অলগলি
    দিচ্ছি জোড়াতালি
    যেদিক থেকে হাওয়া আসে
    বন্ধ তাঁর উদ্দেশ
    এলেমেলো কথা
    শব্দদাহে ব্যথা
    বাক্যেরা সব অধীন হতেই
    গল্পে শুধুই ক্লেশ

    7
    3 Comments
  • মাঝেমধ্যে কলমে খামতি রেখে
    দেখে নেই কবিতার শহর
    যে-মন সত্যের মধ্যে দিয়ে
    নিজেকে দেখি দিনে-রাতে
    অর্বাচীন এক আকাশ আছে!
    কখনো স্বভাব সিদ্ধ বেশ
    কখনো নতুন , অচিন।
    এখনো নীলাদ্রি নীলে
    গহীন গ্রহ – বিগ্রহ
    গভীর দুঃখ পুষে
    প্রেম আসে তাঁর।
    চোখের কাছেও প্রশ্ন
    কি আছে চোখে তোমার!
    খামতিটা পুষিয়ে দিতে
    পুষছি…Read More

    4
    5 Comments
  • বৃষ্টি দিনের গান
    (সোহেল নেওয়াজ)

    বৃষ্টির বিক্ষিপ্ত বিক্ষুব্ধ ফোঁটা
    আড়ষ্ট চোখের সাথে কথা কইছে
    চারপাশে সংরুদ্ধ বারুদ বক্ষে
    ঝরে পড়ছে ইচ্ছেমতো
    নতুন সিম্ফনিতে ধুয়ে যাচ্ছে
    নতুন সঞ্চারী গান তুলে
    ধরছে ভেজা গন্ধের স্বাদ
    নিস্কর জমির ব্যাঙ চেচাচ্ছো সারাদিন
    তবুও সুরে!
    বৃষ্টি বৈরাগী হ’য়ে গাইছে
    বৃষ্টির…Read More

    4
    6 Comments
  • ভাবছি বসে বসে
    আর কতকাল থাকবো অসহায়
    তুমিও কি এখনো বাঁচো
    আমার আশায় আশায়!
    চোখের কাছেও অগোচরে
    নির্নিমেষ দূর বহরে
    দেখছি তাঁরায় তাঁরায়।
    অদ্ভুত আঁধার মাঠের
    দুরন্ত রাঙা পথের
    দেয়াল ঘেঁষে শেষে
    ভাবছি আছি কোথায়?
    কতরকম প্রশ্নবাণ
    অতর্কিত অভিমান
    দিশেহারা সময়।
    অলিন্দের আকাশ আমার
    ছড়িয়েছে বাতাসে
    জড়িয়েছে…Read More

    3
    5 Comments
  • আজ মনে নেই আলোড়ন
    আমি হেরে গেছি এ জীবন
    শুধু মিছেমিছি আয়োজন
    মনে বিনা মেঘে বরিষণ।
    দেখো তুমিও ব্যাকরণ
    ভেঙে নিয়মিত প্রকরণ
    আমি বুঝি অনুরণন
    নেই কিছুই সাধারণ।

    5
    8 Comments
  • কিংবদন্তি এবার ফিরলে বুঝি!
    নিখোঁজ সংবাদ হ’য়ে উড়ে
    কতটা আকাশ নিলে ঘরে,
    কিংবদন্তি কোথায়, কোথায়
    পেলে সুখ খুঁজি?
    নিরবচ্ছিন্ন ভাবে হেরে
    চোখতোলা ছিলো আঁধারে।
    আলো কি জ্বলছে ?
    না তমসা বাড়ছে,
    নির্বাক হলে নাকি?
    চোখের নিচে দেখি আঁধার
    অনেক দূরন্ত পথ তোমার!
    ফেঁসে গেলেও ঝুঁকি ;
    কেমন যেন তুমি আজ
    ভাবছো বিসর্গে…Read More

    6
    5 Comments
  • আমিতো গান গাই
    মেঘ নুপুর বাজাই
    ছন্দের হিন্দোল
    দোদুল দেয় দোল
    সুরের সঙ্গে সদাই
    যদিও বেসুরো জীবন
    শূন্যে সন্তরণ
    তবুও মনের ভেতর
    সহস্র আলোড়ন
    আকাশে উড়ে বেড়াই
    আকাশ এখন নিজে
    যায়না কারো খোঁজে
    আমিও আকাশ দেখি
    নিজের মতোন
    দিগন্তের পথে পথে
    অজানার চেনা রথে
    স্বপ্ন সেকি
    স্বপ্ন এখন
    আমিও মায়ার মোহে
    ভুল…Read More

    2
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar