• কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
    রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
    রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
    সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
    প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
    প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।

    যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
    সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন…Read More

    4
    4 Comments
    • উচিত কথা বললেই সবার আতে ঘা লাগে এটা বাস্তব সত্য।

    • বাস্তবতার কঠোরতার সাথে আবেগের এই নিপুণ সংমিশ্রণটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, আর আপনার লেখনীর এই গভীরতা ও সত্যের প্রকাশ বজায় রেখে আপনি নিয়মিত লিখে যান—এই শুভকামনা রইল।

    • ক্ষুধার আগুনে পুড়ে যায় প্রেমের কোমলতা বাঁচার তাগিদেই তারুণ্য হয় ক্রমশ ক্ষয়…..🤍🖤

    • “সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের বাস্তবতা দারুণভাবে তুলে ধরেছেন আপনি। আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের রুক্ষ জীবনযাত্রার ছায়া বেশ স্পষ্ট দেখতে পেলাম। আপনি যদি অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক আর সুন্দর কিছু মন্তব্য করেন, তাহলে আমাদের এই গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।

  • শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী: দর্শন, চেতনা ও বিশ্বজনীন মানবতা

    ​সনাতন হিন্দুধর্মের অন্যতম পবিত্র ও আনন্দঘন উৎসব হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জগতের অশুভ শক্তিকে বিনাশ করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ২০২৬ সালে ৪ সেপ্টেম্বর (১৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ) গভীর শ্রদ্ধায় তাঁর ৫২৫৩তম…Read More

  • ভুল হতেই পারে, একারণে ক্ষমা চাইবার সুযোগও আছে। ক্ষমা চাইলে মানুষ নিম্নমানের হয়ে যায়না, বরং তাতে ব্যক্তির সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়। অবশ্য সাধারণ মানুষকেও ক্ষমাপ্রার্থীর মহৎ মানসিকতার বিষয়টি মন থেকে বুঝে, মেনে নিতে হবে। তা না হলে, অজ্ঞতাবশতঃ মনের কোণে নিচু মানসিকতার খচখচানি থেকে যাবে,যা সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে…

    ~রকেট মণ্ডল…

    3
    3 Comments
    • সোহেল রানা, আপনার এই লেখাটির “ক্ষমা চাইলে মানুষ নিম্নমানের হয়ে যায়না” অংশটি ভীষণ ভালো লেগেছে। আসলে ভুল স্বীকার করা যে কতটা বড় মনের পরিচয়, তা অনেকেই বুঝতে চান না। এমন সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • সোহেল রানা, ক্ষমা চাওয়ার মহৎ দিকটি নিয়ে আপনার এই লেখাটি ভীষণ চমৎকার ও চিন্তাশীল হয়েছে, তবে কোথাও কোথাও শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা সহজবোধ্যতা রাখলে হয়তো আপনার এই সুন্দর বার্তাটি সাধারণ পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটত, তাই আপনি সামনের দিনগুলোতে আপনার অসাধারণ এই লেখনী অব্যাহত রাখুন।

    • ক্ষমা চাওয়াতেই লুকিয়ে থাকে হৃদয়ের প্রকৃত মহত্ত্ব ছোট হয়ে যাওয়া নয়…..🤍🖤

  • দালাল…
    আতিক আলতাফ

    স্বৈরাচার চলে যাওয়ার পরে
    কেন বাঙালির ঘরে ঘরে?
    এখনও অশান্তি, অনাচার
    এখন তো নেই স্বৈরাচার?

    তবে এখনও বাংলাদেশে
    কেন ঘোর আঁধার রাত?
    তবে তোমাতে – স্বৈরাচারে
    আর কীসের তফাৎ?

    এতদিন যারা মজলুম ছিল
    এখন তারা জুলুমবাজ
    তারাই এখন সেজেছে খুনি
    যারা ছিল বরকন্দাজ!

    মব সন্ত্রাসী, মাজার সন্ত্রাসী
    সবই এখন হালাল!
    অন্যায়ের…Read More

    4
    4 Comments
    • Atiq Altaf, আপনার লেখাটা পড়ে মনের ভেতর জমে থাকা অনেকগুলো প্রশ্নই মনে পড়ে গেল। বর্তমান পরিস্থিতির এমন নির্মম আর স্পষ্ট বাস্তবচিত্র খুব কম মানুষই এভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • আতিক আলতাফ, সমসাময়িক পরিস্থিতির অসংগতিগুলো এমন সাহসের সাথে ফুটিয়ে তোলার ক্ষমতা দেখে মুগ্ধ হলাম। আপনার এই লেখনী সমাজ নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ করে দেয়, তাই নিয়মিত লিখে যাওয়ার জন্য শুভকামনা রইল।

    • ভালো লাগলো,শুভকামনা নিরন্তর। 🌹🌹

    • সরকার বদলালেও থেকে যায় একই ছায়া যোগ্য নেতৃত্বের অভাবেই ঘুরে যায় ইতিহাসের চাকা…..🤍🖤

  • ঘূণ

    চমৎকার—“ঘূণ”। ঘূণ মানেই ভেতর থেকে ক্ষয়: পরিবারে, সমাজে, রাষ্ট্রে—দেখতে মজবুত, ভেতরে ফাঁপা।

    “ঘূণ” গল্পে বাহ্যিক সাফল্যের আবরণে ঢাকা মানুষ ও প্রতিষ্ঠানের ভেতরের ক্ষয় ধীরে ধীরে দৃশ্যমান হয়—এবং এক তরুণ/তরুণী সত্য খুঁজতে গিয়ে দেখে, যে ঘূণ আসলে সবার ভিতরেই আছে।

    3
    5 Comments
    • ভেতরের ঘূণ কখনো বাহিরে দেখা যায় না সত্য খুঁজতে গেলেই ধরা পড়ে সেই লুকানো ক্ষয়…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটি—”দেখতে মজবুত, ভেতরে ফাঁপা”—সত্যিই খুব গভীর আর ভাবনার খোরাক জোগানোর মতো।

    • সুন্দর লিখলেন। তবে যে ঘূণ গল্পটার কথা লিখছেন সেটা কার লেখা? কোথায় পাওয়া যাবে?

    • আপনার লেখাটির প্রতিটি শব্দে গভীর অনুভূতির যে ছোঁয়া ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ। সবকিছুর ভেতরে লুকিয়ে থাকা অসারতাকে আপনি যেভাবে তুলে ধরেছেন তা পাঠকের মনে বেশ নাড়া দেয়। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখায় আপনি সুন্দর সব মন্তব্য ও ভালোবাসার প্রতিক্রিয়া দিয়ে আমাদের এই পথচলাকে আনন্দময় করে তুলতে পারেন।

    • “বাহিরে মজবুত ভেতরে ফাঁপা” এই থিমটা আজকের সমাজের সাথে একদম মিলে যায়

  • আন্তর্জাতিক দাতব্য দিবস

    প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দাতব্য দিবস পালন করা হয়। বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন ও মানবিক সংকটের মোকাবেলা করার লক্ষ্যে দাতব্য কাজের গুরুত্ব তুলে ধরাই এই বিশেষ দিবসের মূল উদ্দেশ্য। আর্তমানবতার সেবায় অনন্য অবদানের জন্য স্মরণীয় নোবেলজয়ী মাদার তেরেসার প্রয়াণবার্ষিকীকে সম্মান জানাতে জাতিসংঘ এই দিনটি…Read More

    3
    4 Comments
    • ছোট্ট একটি সাহায্যেও লুকিয়ে থাকতে পারে কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন…..🤍🖤

    • Syed Farah, “দাতব্য কাজ কেবল অর্থ সাহায্যেই সীমাবদ্ধ নয়, এটি মূলত মানুষের প্রতি সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার বহিঃপ্রকাশ”—আপনার এই কথাটা খুব সুন্দরভাবে মনের ভেতর গেঁথে গেল। মানবিকতার চর্চা যে আসলে কোনো বড় মাপের সামর্থ্যের অপেক্ষা রাখে না, সেটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার পরিচিত এমন কোনো ছোট উদ্যোগের কথা কি শেয়ার করা যায় যা সত্যি কোনো…Read More

    • “আমাদের ছোট একটি সাহায্যও কোনো অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে”—আপনার এই কথাটি পড়ে খুব অনুপ্রাণিত হলাম। মানবিক সংকট নিয়ে আলোচনার মাধ্যমে আপনি পাঠকদের সচেতন করার যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর ও তথ্যবহুল লেখার ধারা আপনি অব্যাহত রাখবেন বলে আশা রাখি।

    • আজকেই যে এই দিবসটা এইটা জানতাম না, নতুন কিছু জানলাম
      মাদার তেরেসার সাথে দিনটা মিলায়া রাখার কারণটা জানার পর আরো গুরুত্বপূর্ণ মনে হইলো🤔

  • ▫️ স্মৃতির বৈপরীত্য
    ✍️রতন চন্দ্র রায়

    বর্ষার শেষ বিকেলের ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছিল নীলিমা। ছাদের এক কোণে দাঁড়িয়ে সে যেন নিজের ভেতরেই অন্য এক জগত খুঁজে ফিরছিল। কিছুক্ষণ আগেই সে শহর থেকে ফিরে আসা এক পুরোনো পরিচিতের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে এসেছে—এমন একজন মানুষ, যার সঙ্গে একসময় তার গভীর আবেগের কিছু মুহূর্ত…Read More

    3
    6 Comments
    • স্মৃতি কারো কাছে সহজে ধুয়ে যায় কারো কাছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্বলতে থাকে…..🤍🖤

    • লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক ঘোর কাজ করছে মনে। নারী আর পুরুষের মনস্তত্ত্বের এই বৈপরীত্য আপনি দারুণভাবে তুলে ধরেছেন। শেষ মুহূর্তের ওই অনুভূতির বর্ণনাটা পড়ে সত্যিই খুব আবেগপ্রবণ লাগছিল।

    • আপনার চমৎকার এই লেখনীতে স্মৃতির বিস্মৃতি ও স্থায়িত্বের যে বৈপরীত্য ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। চরিত্রগুলোর অনুভূতির এই ভিন্নতা ফুটিয়ে তোলার জন্য আপনি চাইলে কোনো একটি বিশেষ মুহূর্তের বর্ণনায় আরও কিছুটা আবেগ যোগ করতে পারেন, যা আপনার চমৎকার লেখার মানকে আরও বাড়িয়ে তুলবে।

    • মানুষ চলে যায় থেকে যায় মেমোরিস 😌

  • উপকথা ১৪ আগস্ট
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    দুনিয়া দেখো আমাকে বেঁধে গেছে।
    হৃদপিণ্ড আমার দেখো থেমে গেছে।
    তুমি যখন তোমার কোমরে দিলে দোলা,
    কক্ষপথ পৃথিবীর হয়ে আমি হলাম ভোলা।

    My living fantasy, you are ফড়িং সিনা
    ভাবিনি তুমি রূপ নেবে—মানবী না।
    Lovely, you are the thunder of beauty.
    My heartbeat, feel it, feel it—from Almighty.…

    3
    4 Comments
    • কোমরের দোলাতেই ভুলে যায় পৃথিবীর ঘোরার নিয়ম ভালোবাসাই তখন হয়ে ওঠে একমাত্র সত্য…..🤍🖤

    • Ashik Mokami, আপনার লেখাটার ছন্দ আর শব্দের ব্যবহার বেশ অন্যরকম লাগলো। দারুণ এক ফ্যান্টাসি জগত তৈরি করেছেন নিজের কথায়। এই উপকথার পরের পর্বটা ঠিক কী নিয়ে ভাবছেন আপনি?

    • Ashik Mokami, আপনার লেখাটির “কক্ষপথ পৃথিবীর হয়ে আমি হলাম ভোলা” পঙক্তিটি যেমন অসাধারণ সুন্দর ও গভীর, তেমনি আপনার লেখনীর এই ছন্দময় রূপটি আমাদের মুগ্ধ করেছে, তাই এভাবেই শব্দের কারুকার্যে নতুন নতুন অনুভূতি প্রকাশ করে এগিয়ে যান।

    • মজা লাগলো একটা অন্যরকম স্টাইলে বাংলা-ইংরেজি মিশায়া লেখাটা আলাদা একটা ছন্দ😯

  • উপকথা ৬ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    দেখো আল্লাহ আমাদেরকে
    দুজায়গায় ছেড়ে দিয়েছে
    তুমি সাজাও রং তুলি তে-
    আমি গড়ি শব্দ—জীবনের

    তুমি হচ্ছো extrovert
    আমি হয়ে গেছি introvert
    এসিডের বিক্রিয়ায় তুমি পানি
    আমিও পানি—কিন্তু লবণের

    ভালোবাসার ক্যামিকাল
    আমি—তুমি
    জীবন আমাদের ছাড়া হবে না
    বৃষ্টির কালো মেঘ
    আমি—তুমি
    বৃষ্টি আমাদের ছাড়া…Read More

    2
    2 Comments
    • লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে। আপনার শব্দের গাঁথুনিগুলো ভীষণ সুন্দর আর সহজভাবে হৃদয়ে গেঁথে যায়।

    • আপনার লেখাটিতে আবেগ এবং উপমাগুলোর মেলবন্ধন বেশ সুন্দর হয়েছে, বিশেষ করে বৃষ্টি ও মেঘের রূপকটি হৃদয়ে গভীর দোলা দেয়। বাক্য গঠনে সামান্য ছন্দ মিলিয়ে লিখলে আপনার অনুভূতিগুলো পাঠকের কাছে আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার মনে হয়।

  • উপকথা ১৬ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
    Based on the rap song: saher ki chori

    রাজমহলে আর টিনের ঘরে

    তুই থাকিস রাজমহলে
    আমার বাড়ি টিনের ঘরের
    আমার সাথে তুই কেমনে থাকবি?
    থাকলেও নুডুস ছাড়া—আর কি রাধবি?

    তুই ফুড়ি শহরের
    আমি ক্ষ্যাত— গাইয়া
    তুই বিউটি পার্লার যাবি
    আমারে—চাকরি করতে পাবি

    আমার জুতা ছিড়া
    আর তোর পেয়ে হিল
    আমার পাশে তোরে…Read More

    3
    4 Comments
    • Ashik Mokami, লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা আমেজ পেলাম। বাস্তবতার সাথে উপকথার এই মিশেল বেশ ইন্টারেস্টিং হয়েছে। আপনার এই লেখার স্টাইলটা সত্যিই বেশ কুল।

    • ” নুডুস ছাড়া—আর কি রাধবি?” – হা হা হা

    • সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বাস্তব চিত্রটি আপনি অত্যন্ত সোজাসাপ্টা ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় প্রতিটি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আপনি চাইলে ছন্দ ও শব্দের মিলের ওপর আরেকটু নজর দিয়ে লেখায় আরও সাবলীলতা নিয়ে আসতে পারেন, তাই আপনার কলম সচল রাখুন এবং নিয়মিত লিখে যান।

    • “নুডুস ছাড়া আর কি রাধবি” এই লাইনটায় হাসি পাইলো সত্যি😂😂
      “আমার কিডনি বেচার ফি” আর “তোর একদিনের খরচ” হাসির আড়ালে বাস্তবতা রাখছেন 😅

  • রাতের শেষের আলো

    তুমি আমার দূরের আকাশ, আমি ভোরের গান,
    বাঁধন কেটে মুক্ত হলো দুটি তৃষিত প্রাণ।
    রাগের মাথায় হারায়নি তো ভালোবাসার টান,
    শেষ বিদায়ে রেখে গেলাম হৃদয়েরই দান।
    তোমায় আমি ধরে রাখার বাঁধন দিতে চাই না,
    মুক্ত হাওয়ায় ওড়াও তোমার রঙিন মেঘের ডানা।
    মিলন রেখায় না-ই বা হলো এক সাথে এক ঘর,
    বুকের ভেতর জড়িয়ে রবে সারাটি জীবনভর।
    কাছের মানুষ দূরে…Read More

    3
    4 Comments
    • বিচ্ছেদেও ম্লান হয় না ভালোবাসা রাতের শেষ আলোর মতোই থেকে যায় অমর…..🤍🖤

    • Syed Farah, “কাছের মানুষ দূরে গেলেও ভালোবাসা তো কমে না”—আপনার এই লাইনটা দারুণ লাগলো, তবে সবশেষে কি দূরত্বটাই শেষ পর্যন্ত টিকে থাকে?

    • আপনার লেখাটির ‘রাতের শেষে হারিয়ে যাওয়া আলো মলিন হয় না’ পঙক্তিটিতে আবেগের যে গভীর প্রকাশ ঘটেছে তা সত্যিই দারুণ, তাই আপনি একইভাবে আরও সুন্দর সব অনুভূতি লিখে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

    • ছেড়ে দেওয়ার মধ্যেও যে ভালোবাসা থাকতে পারে এইটা সুন্দর বুঝাইছেন
      রাগ থেকেও ভালোবাসা হারায় না😌

  • Profile picture of হাছান মাহমুদ
    3
    2 Comments
  • বন্যার কবলে
    হাছান মাহমুদ
    বন্যা এসে রান্না ঘরে
    পানি ঢুকলো হায়,
    কেমন করে রান্না করবো
    টেনশনে দিন যায়।

    বন্যা এসে ভাঙলো আমার
    সকল মনের আশা,
    ভাসিয়ে দিল সকল কিছু
    বন্যা সর্বনাশা।

    ভেসে যায় সব ফসল পাতি
    ভাসে ঘর আর বাড়ি,
    সবটা ফেলে মনের দুখে
    এলাম গৃহ ছাড়ি।

    ভেসে গেল গরু বাছুর
    হাঁস আর মুরগি গুলো,
    কিছু ধরতে পারলাম নাকো
    হলাম যেন নুলো।

    4
    5 Comments
    • বন্যার তোড়ে ভেসে যায় সব শুধু রয়ে যায় হারানোর নিঃশব্দ যন্ত্রণা…..🤍🖤

    • হাছান মাহমুদ, ‘ভেসে গেল গরু বাছুর, হাঁস আর মুরগি গুলো’—এই লাইনটা পড়ে খুব খারাপ লাগল। বর্তমান পরিস্থিতির সাথে আপনার লেখাটা দারুণ মিলেছে, দোয়া করি সবকিছু যেন দ্রুত ঠিক হয়ে যায়।

    • আপনার লেখা ‘ভেসে গেল গরু বাছুর, হাঁস আর মুরগি গুলো’—এই পঙক্তিটি বন্যাদুর্গত মানুষের অসহায় অবস্থাকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই এমন হৃদয়স্পর্শী অনুভূতির কথাগুলো নিয়মিত লিখে যান।

    • গরু-বাছুর হাঁস-মুরগি হারানোর কথাটা পড়ে মন খারাপ হয়ে গেলো😥
      এই রকম বাস্তব কষ্টের কথা সহজ ছন্দে বলা কঠিন কাজ, ভালো লিখছেন ভাই

  • Profile picture of Md. Ziaur Rahman

    Md. Ziaur Rahman changed their profile picture

    3
    2 Comments
  • ‘সিগারেট’

    তুমি রোজ বলতে ওটা ছেড়ে দাও
    ভালো কোনো কিছু খুঁজে নাও,
    আমি নেশা ভুলে গিয়ে আগলে নিয়েছি
    তোমার আলিঙ্গন।
    আজ প্রলয়জোয়ারে এলোমেলো সবই
    আমার শান্ত মন ।।

    নিকোটিন ঠাসা সিগারেট,
    আর টেবিল শিয়রে ঠাঁই পেয়েছে তোমার স্মৃতির পোর্ট্রেট,
    লাইটারে হাত পড়তেই যেন থামে হৃদস্পন্দন
    বুকের গহীনে ভেসে আসে যেন মৃদু মৃদু ক্রন্দন ।।

    তুমি বলতে আমায়
    নিকষ…Read More

    4
    7 Comments
    • ধোঁয়ায় পুড়েও পোড়ে না স্মৃতি প্রিয়জনের ছোঁয়া থেকে যায় প্রতিটি চেনা পথে…..🤍🖤

    • “আমি নয় আজ সিগারেটেই ভালো আছি” – এই লাইনটা পড়ে মনটা সত্যিই একটু খারাপ হয়ে গেল, খুব সুন্দর লিখেছেন আপনি।

    • রাগীব শাহরিয়ার, আপনার এই লেখায় ভালোবাসার এক গভীর হাহাকার যেভাবে উঠে এসেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং আপনি যদি শেষের স্তবকগুলোতে স্মৃতি ও বর্তমানের টানাপোড়েন আরেকটু ফুটিয়ে তোলার কথা ভাবেন, তবে লেখাটি আরও মায়াবী হয়ে উঠবে।

    • ছেড়ে যাওয়া মানুষের জন্য এখনো ভালো থাকার কামনা করাটা সবচেয়ে সুন্দর জায়গা এই কবিতার😌

  • অসঙ্গতি
    ✍️অপরাধী মাজেদ

    আমি আর কবিতা লিখব না,
    হ্যাঁ—কথা দিচ্ছি, আমি আর লিখব না।
    যদি সবকিছু ভুলে গিয়ে
    আমার হয়ে যাও তুমি,
    যদি ফিরে আসো আমার কাছে—
    ওগো প্রিয়া, অনন্যা, নীলাম্বরী ।
    হ্যাঁ, আমি আর কবিতা লিখব না—
    যদি চিরতরে বন্ধ হয়
    নামধারী তৌহিদ জনতার বুনো উল্লাস,
    যদি আর কোথাও দেখা না যায়
    প্রতিবাদের নামে মব সন্ত্রাস।
    আমি লিখব, লিখে…Read More

  • ফাঁসি হোক
    ✍️ অপরাধী মাজেদ

    আমি চাই, কেউ একজন
    আমার হয়ে থাকুক।
    আমার দুঃখে না কাঁদলেও,
    আমার সুখে হাসুক।
    আমায় ভালো না বাসলেও,
    ভুলগুলো সে ধরুক।
    তার হাসিতেই সেরে উঠুক
    আমার মনের রোগ।
    আমার মনটা মলিন হলেও
    হৃদয় তার উচ্ছ্বসিত হোক,
    তার চোখের মায়ায় যেন
    আমার ফাঁসি হোক।

    3
    7 Comments
    • চোখের মায়াতেই স্বেচ্ছায় বন্দী হওয়ার নামই তো প্রকৃত ভালোবাসা…..🤍🖤

    • আপনার লেখাটা বেশ অন্যরকম আর গভীর আবেগে ভরা মনে হলো। শেষ লাইনটা পড়ার পর এক মুহূর্ত থমকে যেতে হলো।

    • আপনার মনের অব্যক্ত অনুভূতিগুলো যেভাবে শব্দের গাঁথুনিতে ফুটে উঠেছে তা সত্যিই এক গভীর আবেগ তৈরি করে, বিশেষ করে শেষের লাইনটির কাব্যিক আবেদন পাঠককে মুগ্ধ করার মতো; আপনি চমৎকার লিখছেন, এমন ভাবনার প্রকাশ আরো অব্যাহত রাখুন।

    • শিরোনাম “ফাঁসি হোক” আর শেষ লাইনের সাথে মিলটা দারুণ ভালোবাসার তীব্রতা বুঝাইতে এই রূপকটা অন্যরকম লাগলো😯

  • আমি তোর পূর্বপুরুষ বলছি
    ✍️অপরাধী মাজেদ

    কিরে গর্দভ, অপদার্থ,
    সজনে ডাঁটার মতো
    নুয়ে পড়েছিস কেন?
    কুঁজো হয়ে না থেকে
    শিরদাঁড়া উঁচু করে
    বীরের মতো দাঁড়া।

    আমি তোর পূর্বপুরুষ বলছি—
    আর এভাবে নমঃ নমঃ
    হয়ে না থেকে,
    বীর সাহসীর মতো
    চির-উন্নত কর ঐ শির।

    আমি তোর পূর্বপুরুষ বলছি—
    তুই বাঙালি, বীর, সাহসী;
    তোর দুঃসাহসে সমস্ত…Read More

  • Load More Posts
Skip to toolbar