• “রূহের আক্ষেপ”
    —সাব্বির হোসেন।

    কান্নার বাজারে সাজা তো আমারই প্রাপ্য ছিল,
    দেহসর্বস্ব ভিড়ে রূহ খুঁজে মরার ভুল ছিল।
    কে কার খোলস চেনে বাহ্যিক পলকে?
    আমি কেন তবে হেঁটেছি অন্য কোনো পথে,
    খুঁজেছি কেবল এই মৃত বাজারের বুকে!
    পাপ হোক কিংবা ভুল, শাস্তি তো পেতেই হতো,
    দেহের বাজারে রূহের তৃষ্ণা বড় অপরাধী ক্ষত।
    তবু আফসোস নেই কোনো, যদি এই সাজা হয় চিরক…Read More

    2
    4 Comments
    • আপনার লেখা এই লাইনটা—”দেহের বাজারে রূহের তৃষ্ণা বড় অপরাধী ক্ষত”—সত্যিই খুব গভীর আর ভাবনার মতো।

    • বাহ্যিক সৌন্দর্যের ভীরে আত্মার সংযোগ খোঁজার এই আকাঙ্ক্ষাই ভালোবাসাকে অন্য সবার থেকে আলাদা করে।

    • আপনার লেখা এই লাইনগুলোতে আত্মিক গভীরতা ও শূন্যতার যে চমৎকার রূপ ফুটে উঠেছে, তা আমাদের প্রতিনিয়ত ধাবমান যান্ত্রিক জীবনের বাস্তবতাকে ভীষণভাবে মনে করিয়ে দেয়। হৃদয়ের এমন স্বচ্ছ অভিব্যক্তি প্রকাশের ধারা অব্যাহত রাখলে হয়তো আরও অনেকের মনের কথা এভাবেই শিল্পের ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে।

    • দেহের মেলার ভিড়ে আত্মার সন্ধানী হৃদয় এক অনন্ত অপূর্ণতার শাস্তি বুকে নিয়ে ভালোবাসার ভিখারি হয়ে থাকে…..🤍🖤

  • চিঠি—৩
    মিহির চৌধুরী ইমন

    প্রিয়তমেষু,
    তুমি শুধু হেসে ওঠো,
    বিষণ্নতা তোমার মুখে বড্ড বেমানান লাগে।
    তোমার সামান্য মনখারাপও আমার হৃদয় ছুঁয়ে যায়,
    আর তোমার একটুখানি হাসিতেই খুঁজে পাই
    আমার অনুভূতির পরম তৃপ্তি।

    তোমার হাতের স্নিগ্ধ স্পর্শে আমার ক্লান্ত
    পৃথিবীর বুকে
    নেমে আসে একফালি প্রশান্ত বিকেল—
    যেন সমস্ত বিষাদ পেরিয়ে
    আমার অস্তিত্ব ফিরে পায় তার…Read More

    4
    4 Comments
    • মিহির চৌধুরী ইমন, লেখাটা পড়ে খুব শান্তি পেলাম। আপনার শব্দগুলো অনেক সুন্দর আর বেশ গভীর। এমন স্নিগ্ধ একটা লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।

    • প্রিয় মানুষের একটুখানি হাসিতে নিজের সমস্ত ক্লান্তি ভুলে যাওয়ার অনুভূতিটা কী সুন্দর!

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখাটিতে ‘তোমার হাতের স্নিগ্ধ স্পর্শে আমার ক্লান্ত পৃথিবীর বুকে নেমে আসে একফালি প্রশান্ত বিকেল’ পঙ্‌ক্তিটির মতো চমৎকার সব আবেগী অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং আশা করি আপনি আপনার এই সুন্দর ও মায়াময় লেখনী অব্যাহত রাখবেন।

    • প্রিয়জনের হাসি আর স্নিগ্ধ স্পর্শেই ক্লান্ত হৃদয় বিষাদের ওপার থেকে শান্তির ঘরে ফিরে আসে…..🤍🖤

  • 3
    2 Comments
  • গোপন স্রোত
    মাহমুদ হায়াত
    ভালোবাসা শুধু চোখে চোখ নয়
    দুই তীরের গোপন স্রোত,
    স্পর্শহীন স্পর্শে জেগে ওঠে শরীরের আদিম শিহরণ।
    নীরবতা ডুব দেয় মনের অতলান্ত নীলিমায়,
    মন খোঁজে অসীম, শরীর চেনে জোয়ারের ভাষা।
    একই চাঁদের টানে জেগে ওঠে দুটি ভিন্ন নদী,
    তবু সব মোহনা জানে না মিলনের ঠিকানা।
    কিছু দূরত্বও প্রেমের গভীরতম উপমা,
    কিছু আকাঙ্ক্ষা রয়ে যায় অধরা নক…Read More

    4
    5 Comments
    • ভালোবাসা দুটি মনের দুটি স্বপ্ন

    • আপনার লেখাটি দারুণ লাগলো, ভালোবাসার এমন অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমাদের গ্রুপের বাকি সবার লেখাগুলোতেও একটু লাইক-কমেন্ট করবেন, তাহলে সবাই বেশ উৎসাহিত বোধ করবে।

    • ভালোবাসাকে শুধু প্রাপ্তি নয়, অনুভবের এক গভীর প্রবাহ হিসেবে দেখার ভাবনাটি অনন্য।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে যেভাবে অনুভূতির গভীরতা ও অস্পর্শনীয় অনুরাগের ছোঁয়া ফুটে উঠেছে তা সত্যিই অসাধারণ, তাই নিজের এই সুন্দর সৃষ্টিকে আরও নতুন মাত্রায় ফুটিয়ে তুলতে আপনার লেখনী অব্যাহত রাখবেন বলে আশা রাখি।

    • দূরত্বের নীরবতায়ও দুই হৃদয়ের অদৃশ্য আকাঙ্ক্ষা নিজস্ব স্রোতে মিলনের স্বপ্ন বয়ে নিয়ে যায়…..🤍🖤

  • নিমন্ত্রণ ছাড়া!

    কিছু মানুষ সমুদ্রের কাছে যায়
    সমুদ্রও চলে আসে নিমন্ত্রণ ছাড়া!
    ঢেউয়ের লহরি বুকে চেপে, তরুন
    নবীন প্রেমে বিমোহিত হ’য়ে।
    আজ-কাল যখন তখন ভুমিকম্প,
    জীবনের আস্বাদন একঘেয়ে, ভুস্তরে
    আলোড়নঃ মানুষ বড্ড বেসামাল।
    ইচ্ছে খুশীর রাজত্বে! এখন নদীরা
    কাঁদে, মানুষের চোখে, শুকিয়ে শীতে…Read More

    3
    5 Comments
    • Shohel Nawaz, আপনার লেখাটা পড়ে মনে হলো যেন এই ব্যস্ত আর জটিল সময়ের বাস্তবতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তবে সবশেষে যে স্বপ্নের কথা বললেন সেটা কি কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে ইঙ্গিত করে?

    • ভালো-মন্দের সংজ্ঞা যখন নিজের সুবিধামতো বদলে যায়, তখন সমাজের আয়নায়ও অসংখ্য প্রশ্ন জমে ওঠে।

    • আপনার লেখায় “সমুদ্রও চলে আসে নিমন্ত্রণ ছাড়া” এই চমৎকার পঙক্তিটি পড়লে মনে হয় যেন এক গভীর মায়ায় জড়িয়ে পড়েছি। জীবনের চড়াই-উতরাই ও মানুষের মনের জটিল অনুভূতিগুলো আপনি যেভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনার এই নান্দনিক প্রকাশভঙ্গি বজায় রেখে সামনে আরও অনেক সুন্দর লেখা আমাদের উপহার দেবেন, এই প্রত্যাশা রইল।

    • অস্থির সময়ের কোলাহল পেরিয়েও স্বপ্নমগ্ন কবির হৃদয় অনাহূত সমুদ্রের মতো মুক্তির ঢেউ খুঁজে ফেরে…..🤍🖤

  • আমি ধরে রাখতে পারিনি
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    ভুলে থাকার নামই যদি,ভালোবাসা হয়
    তাহলে আমি কাল,যুগ,শতাব্দী
    তোমাকে ভুলে থাকতে চাই অনায়াসে।
    কিছু কথা,
    কাউকে সহজেই বুঝানো যায় না
    কিছু ব্যাথা,
    কাউকে মনন্তরে,দেখানো যায় না
    স্মৃতির পাতায় লুকানো থাকে
    এমন হাজারো,আক্ষেপ ঝরানোর গল্প।
    ভুলে থাকতে চাই,
    আমার প্রথম পছন্দ,সেই তোমা…Read More

    6
    12 Comments
  • সাদা পায়রা
    লেখক – মো: নাজমুল আখতার।

    পায়রা সাদা ক্যানভাসে কালো
    ধূসর কালো সীমানায় উড়ন্ত,
    উঁচু ফাঁকা পালকে নিত্য
    পায়রা সখা পেখমে প্রেমে নিত্য।

    ক্যানভাসে উড়ি আদরে যত্ন
    পোষ মানিয়েছে মানবে অদ্য,
    আদরে যত্ন রুমালে পরিষ্কার
    চকচকে ক্যানভাস গ্লাসে উদীয়মান।

    পথচারী যায় হেঁটে
    পায়ে চলে এই পথে,
    ভাবুক পথিক থেমে যায় নীরবে
    পায়রার রঙ্গ…Read More

    4
    8 Comments
  • “​কাগজের পথ ধরে বিশ্বজয়: পান্ডুলিপি ও তুলট কাগজের হারিয়ে যাওয়া সংস্কৃতি”
    — ​নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৪শে অক্টোবর ২০২৬ইং

    ​শতবর্ষ আগের এক নিঝুম আঁধার রাত। মাটির প্রদীপের মিটিমিটি আলোয় ঝুঁকে বসে আছেন এক নিবিষ্ট পুথিকার। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম তিনি ডোবাচ্ছেন কাচপোকা আর হরিতকীর ক্বাথ দিয়ে প্রস্তুত ক…Read More

    4
    5 Comments
    • “যন্ত্র হয়তো উৎপাদনের গতি বাড়িয়েছে, কিন্তু মানুষের হাতের ছোঁয়া ও প্রাণের গভীরতা তাতে থাকে না” —আপনার লেখাটি পড়ে এই লাইনটিতে এসেই এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। তুলট কাগজের এই হারিয়ে যাওয়া ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

      • অনেক ধন্যবাদ প্রিয় রুপাই বন্ধু, এভাবে সমালোচনা করে পাশেথেকো🌹🌹

    • কাগজের পাতায় যে শুধু অক্ষর নয়, একটি জাতির ইতিহাস ও আত্মপরিচয়ও বেঁচে থাকে

    • নাজনীন শামীম, আপনার লেখায় “শতবর্ষ আগের এক নিঝুম আঁধার রাত” এবং মাটির প্রদীপের আলোর যে বর্ণনা আপনি তুলে ধরেছেন, তা পাঠকের মনের মণিকোঠায় এক অমলিন চিত্রকল্প ফুটিয়ে তোলে। প্রাচীন ঐতিহ্যের হারানো গৌরব নিয়ে আপনার এই গবেষণাধর্মী কাজটিকে আরও সমৃদ্ধ করতে আপনি চাইলে তুলট কাগজ তৈরির বিশেষ কারিগরদের জীবনসংগ্রাম নিয়ে আরও কিছু ছোট গল্প…Read More

    • তুলট কাগজের অমর পাতায় বাংলার কারিগরি মেধা, জ্ঞান ও সভ্যতার শিকড় আজও বিশ্বজয়ের ইতিহাস হয়ে জেগে আছে…..🤍🖤

  • তোমাকে চাইনি অধিকার করে

    আমি তোমাকে ভালোবেসেছি,
    তাই বলে তোমাকে আমার হতেই হবে
    এমন কোনো ফরমান তো জারি করিনি হৃদয়ের আদালতে।
    প্রেমের নামে তোমার স্বাধীনতার গলায় নিজের ইচ্ছের শিকল পরাতে আসিনি আমি,
    আমি শুধু চেয়েছি,
    তোমার পৃথিবীতে আমার কোনো স্থান না থাকলেও আমার পৃথিবীতে তুমি অনন্তকাল বেঁচে থেকো।

    তুমি হয়তো জানো না,
    কাউকে ভালোবাসার চেয়…Read More

    3
    4 Comments
    • আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, ভালোবাসার এমন গভীর আর সম্মানের অনুভূতি আজকাল খুব কমই দেখা যায়। কাউকে জোর না করে শুধু ভালোবেসে যাওয়ার এই মানসিকতা সত্যিই অনেক বড় মনের পরিচয়। অনেক সুন্দর করে মনের ভাবগুলো গুছিয়ে লিখেছেন আপনি।

    • না-পাওয়ার কষ্টের মাঝেও এমন পরিণত উপলব্ধি সত্যিই সুন্দর।

    • আপনার এই অসামান্য লেখায় প্রিয় মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সম্পর্কের স্বাধীনতা ও সম্মানের এমন সুন্দর বহিঃপ্রকাশ আমাদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে, তাই এমন আরও সুন্দর সব লেখা উপহার দিয়ে আপনি নিয়মিত আমাদের মাঝে থাকবেন বলে আশা করছি।

    • অধিকারহীন ভালোবাসাও পবিত্র থাকে, যখন প্রিয়জনের স্বাধীনতাকে সম্মান দিয়ে হৃদয়ে তার জন্য নীরব স্থান রাখা যায়…..🤍🖤

  • Profile picture of অমিত

    অমিত and Profile picture of BornoBorno are now friends

    Profile Photo
    Borno
    @borno1
  • Profile picture of Borno

    Borno changed their profile picture

    2
    2 Comments
  • ভালোবাসি-খুব বেশি
    ~বর্ণ

    হলে অভিমান হোক
    হলে হোস নির্বাক,
    তবু বাঁকিয়েই চোখ
    তুই তাকিয়েই থাক।

    হলে অমানিশা হোক
    তবু জ্বেলে রাখ মন,
    শুধু চোখাচোখি হোক
    হলে হোকনা মরণ।

    বর্ণ

    3
    4 Comments
    • ‘তবু বাঁকিয়েই চোখ, তুই তাকিয়েই থাক’—এই পঙক্তিটির গভীর আবেগ এবং অভিমানে ভরা সুরটি খুব সুন্দরভাবে মনের ভেতর দোলা দিয়ে যায়। আপনি যদি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেন, তবে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শব্দের গাঁথুনিগুলো একদম মনের ভেতরে গেঁথে যাওয়ার মতো। ভালোবাসার এমন গভীর অনুভূতি প্রকাশ করার ধরনটা সত্যিই অসাধারণ।

    • অল্প কথায় এত মায়া আর মিষ্টি আবদার, দারুণ লাগলো!

    • অভিমান আর অন্ধকার পেরিয়েও প্রিয় চোখের একটুখানি টানেই প্রেম মৃত্যুকেও আলিঙ্গন করতে শেখে…..🤍🖤

  • ওইযে তোমার চোখ
    চোখের ভেতর মায়া,
    তাইতো শুধু বুকের ভেতর
    তোমার নামের ছায়া।

    ~বর্ণ

    2
    5 Comments
    • Borno, আপনার লেখা ‘চোখের ভেতর মায়া’ অংশটি এক গভীর আবেগের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে যা পাঠকের হৃদয়ে মৃদু দোলা দিয়ে যায়। প্রকৃতি কিংবা শরতের মেঘ যেমন মনের অজান্তে ছায়া ফেলে, আপনার এই কথামালাও ঠিক তেমনি এক সুন্দর স্নিগ্ধতায় পূর্ণ। অন্য সদস্যদের লেখার নিচে আপনার ভালোবাসা বা মতামত জানাতে পারেন, এতে আমাদের এই পুরো আঙিনাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখাটা বেশ মায়াবী আর মিষ্টি একটা অনুভূতি তৈরি করল মনে।

    • চোখের মায়া থেকে বুকের ভেতর নামের ছায়া—ভীষণ মিষ্টি!

    • চোখের মায়ায় আবিষ্ট হৃদয় প্রিয় মানুষের স্মৃতিছায়ায় নীরবে ভালোবাসার ঠিকানা খুঁজে পায়…..🤍🖤

  • তোমার চোখে,তোমার ঠোঁটে,
    তোমার ভেতর ডুব-
    তোমার ছায়ায়,তোমার মায়ায়,
    রাত্রি উদাস খুব-

    তোমার পাড়ায় দুচোখ হারায়,
    ভীষণ হারায় মন-
    তোমার হাসি সর্বনাশী,
    জাগায় শিহরণ-

    তোমার চুলে বারণ ভুলে,
    ঘ্রাণ শুঁকবার তাড়া-
    কেমন করে একলা তুমি,
    বাঁচবে আমায় ছাড়া?

    ~বর্ণ

    3
    4 Comments
    • আপনার লেখাটির ‘আপনার হাসি সর্বনাশী, জাগায় শিহরণ’ অংশটুকু এক অদ্ভুত মায়ায় ভরা এবং পড়তে দারুণ লেগেছে। ভালোবাসার গভীর অনুভূতিগুলো খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন, যা এক নিমেষেই পাঠকের মন ভালো করে দেয়। এমন চমৎকার লেখা নিয়মিত পড়ার আশায় আছি, আর আমাদের এই গ্রুপের অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মতামত বা ভালোবাসা প্রকাশ করলে আমাদের আড্ডাটা আরও জমে উঠবে।

    • আপনার লেখা কবিতাটা ভীষণ মিষ্টি আর রোমান্টিক হয়েছে। একদম মনের গহীনের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন আপনি। কবিতাটির অনুপ্রেরণা কি আপনার নিজের জীবনের কোনো বিশেষ মুহূর্ত থেকে পেয়েছেন?

    • “তোমার হাসি সর্বনাশী”—এই লাইনটাই মন কেড়ে নিল!

    • প্রিয়ার রূপমায়ায় ডুবে থাকা হৃদয় তার সান্নিধ্য ছাড়া একাকী জীবনের কোনো পথ খুঁজে পায় না…..🤍🖤

  • সভ্যতার কাপড়
    …….রহমান শিবলু

    শকুনের কাপড় নেই , মানুষ
    কাপড় পরে…সারা দেহে
    লম্বা গালায় চামড়া নেই
    পাখনাই একমাত্র সম্বল।
    শকুনকে তাড়িয়ে দিয়েছে মানুষ
    গরুর নাড়ি,ভুড়ি চামড়াও সিদ্ধ করে খাচ্ছে মানুষ।
    মানুষ শকুন সেজে গলায় ঝুলিয়েছে
    বার হাতি কাপড়…
    খাচ্ছে
    মানুষের নাড়ি,ভুড়ি, চামড়া
    মনন, মগজ।
    কাপড় না পরেও শকুন সভ্য
    পরিবেশ বান্ধব…অসভ্য মানুষ ।

    3
    4 Comments
    • আপনার এই লেখনীতে সভ্যতার মুখোশ আর মানুষের ভেতরের অসংগতি ফুটে উঠেছে, যা গভীর অনুভূতির সাথে পরিবেশ এবং নৈতিকতার এক দারুণ তুলনামূলক ছবি একেছে, তাই আপনি নিয়মিত এমন ভাবনার প্রকাশ ঘটিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

    • আপনার লেখা “কাপড় না পরেও শকুন সভ্য, পরিবেশ বান্ধব…অসভ্য মানুষ” লাইনটা পড়ে একদম থমকে গেলাম, কত বড় একটা সত্য কত সহজে বুঝিয়ে দিলেন!

    • বাহ্যিক সভ্যতার আড়ালে মানুষের অসভ্য মুখটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।

    • সভ্যতার পোশাক পরেও মানুষ যখন লোভে মনুষ্যত্ব ভক্ষণ করে, তখন প্রকৃতির শকুনই বরং অধিক সভ্য মনে হয়…..🤍🖤

  • একটি অসমাপ্ত চিঠির খসড়া

    দিনশেষে শহর যখন নিয়ন আলোর কৃত্রিম মেকআপে নিজের ক্লান্তি ঢাকতে চায়,
    আমি তখন বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে দেখি এক অদ্ভুত শূন্যতা।
    মানুষগুলো সব ঘরে ফিরছে ঠিকই,
    কিন্তু কতটা মানুষ সত্যি পৌঁছাতে পারে নিজের কাছে?

    টেবিলের কোণে আধপোড়া সিগারেটের ছাই আর এক কাপ জুড়িয়ে যাওয়া চা—
    ঠিক তোমার ফেলে যাওয়া প্রতিশ্রুতির মতোই শ…Read More

    3
    4 Comments
    • সিরাজুল ইসলাম, “আসলে কিছু দূরত্ব মানচিত্রের চেয়েও দীর্ঘ হয়”—এই অমোঘ পঙক্তিটিতে যাপিত জীবনের যে গভীর ক্ষত আর মায়ার ছোঁয়া ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং আপনার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে পাঠককে আরও আলোড়িত করতে থাকুক।

    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়ে একদম হুট করে মনে হলো যেন শহরের ব্যস্ততার মাঝে নিজের মনের একটা প্রতিচ্ছবি দেখলাম। দিনশেষে জমে থাকা এই অব্যক্ত অনুভূতিগুলো আসলে খুব অদ্ভুত এক মায়ায় আমাদের আটকে রাখে। শব্দগুলোর ভেতরে যে বিষণ্ণতা ফুটে উঠেছে, তা সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী হয়েছে।

    • ভাষা শান্ত, অথচ ভেতরের কষ্টটা গভীর।

    • অপূর্ণ সম্পর্কের স্মৃতি ব্যস্ত নগরের নীরব গোধূলিতে জমে থাকা এক দীর্ঘ, নিঃসঙ্গ অপেক্ষা হয়ে বেঁচে থাকে…..🤍🖤

  • সাদা পাঞ্জাবির দাগ
    মিহির চৌধুরী ইমন

    বাহ্! কী চমৎকার দেশপ্রেম—
    সাদা পাঞ্জাবিতে
    বিন্দুমাত্র দাগ নেই,
    অথচ ইতিহাসের আয়নায় মুখ লুকানোর ঠাঁই নেই!

    কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না,
    যদি ঈমান না থাকে;

    দেশপ্রেমের বুলি আওড়ালেই
    দেশপ্রেমিক
    হওয়া যায় না,
    যদি বিবেকের কাঠগড়ায় নিজেকেই অপরাধী লাগে।

    দেশপ্রেমহীন শিক্ষা,বিবেকহীন জ…Read More

    5
    5 Comments
    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় বিবেকের প্রতি যে কঠিন ও সাহসী আহ্বান ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই এমন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ নিয়মিত চর্চার মাধ্যমে চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • দুর্দান্ত লিখেছেন কবি

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে— “দেশপ্রেমহীন শিক্ষা, বিবেকহীন জ্ঞান— দেশ ও জাতির বুকে এক বিষাক্ত ক্ষতচিহ্ন।” বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কথাগুলো একদম সত্যি মনে হলো। আপনি কি মনে করেন আমাদের চারপাশের মানুষগুলো আসলেই এই অনুভুতিটুকু বুঝতে পারছে?

    • শিক্ষা আর জ্ঞান যদি বিবেক জাগাতে না পারে, তবে তার মূল্য কোথায়…………… দুর্দান্ত লিখেছেন!

    • পরিচয়ের বাহ্যিক শুভ্রতা নয়, বিবেকের নির্মলতাই সত্যিকারের দেশপ্রেমের শেষ পরিচয়…..🤍🖤

  • কেনো খুঁজিতেছি ভূধরে হন্যে হয়ে
    মিছেই মরি ভালেবাসা চেয়ে চেয়ে
    শুদ্ধ প্রেম খুঁজিতেছে আকাশ বাতাস
    নিখাদ ভালোবাসা উড়িছে অন্য কোনো গ্রহে
    মানুষ মরিছে, মরিছে সকল প্রাণ
    মায়াহীন নিষ্ঠুর দ্রোহে
    কান্না আর আকুতিতে কীই-বা হয় বদল
    সচল চাকা, আলো নেই আপন বিশ্বাসে
    চিন্তার বিকাশ নেই মনন হতে মগজে
    দেখিছে যাহা, চলিছে যে স্রোত
    মিথ্যে মোহ আশ্বাসে…Read More

    3
    6 Comments
    • রকেট মণ্ডল, আপনার লেখাটিতে ‘শুদ্ধ প্রেম খুঁজিতেছে আকাশ বাতাস’ অংশটি অত্যন্ত গভীর এক আকুতি প্রকাশ করেছে। বিষয়ের গাম্ভীর্য ও শব্দচয়নের এই সাবলীল প্রকাশ পাঠক হিসেবে আমাকে বেশ গভীরভাবে স্পর্শ করেছে। আপনি যদি শব্দের বুননে আরও কিছুটা বিরতি বা নতুন অলঙ্কার যোগ করার কথা ভেবে দেখেন, তবে তা হয়তো পাঠক হৃদয়ে আরও স্থায়ী ছাপ ফেলবে।

    • রকেট মণ্ডল, “শুদ্ধ প্রেম খুঁজিতেছে আকাশ বাতাস” লাইনটা পড়তে পড়তে একদম ভেতরে গেঁথে গেল। বর্তমান সময়ের এই মায়াহীন পৃথিবীতে আসলেই কি আমরা সত্যিকারের মানুষ খুঁজে পাচ্ছি বলে আপনি মনে করেন?

    • মানুষের ভিড়ে মানুষ খুঁজে পাওয়াই যেন আজ সবচেয়ে কঠিন

    • নিষ্প্রাণ পৃথিবীতে শুদ্ধ ভালোবাসার সন্ধানে ক্লান্ত আত্মা মায়ার ওপারে এক নির্মল আশ্রয় খুঁজে ফেরে…..🤍🖤

  • Load More Posts
Skip to toolbar