• অন্য আকাশ
    মাহমুদ হায়াত

    এখানে অন্য আকাশ ঝুলন্ত ব্যালকনি,
    বুকের উপত্যকায় নরম নরম রোদ ঢেউ খেলে
    দূর বিজন পথ, এলেস্ট্রোমেরিয়া ফুলের পাপড়ি।
    সমুদ্রমন্থনে জেগে ওঠা স্মৃতির বিপুল বৈভব।
    রোদরঙা শাড়ি, পান্থ-পরিযায়ী ডানা মেলে বসন্তের আঙিনায়,
    বেভুলো সুরে তুবড়ি ফোটায় হরবোলা পাখি।
    সেসব তৈলচিত্রে আঁকা সিসিলি দ্বীপের মতো টেরাকোটা।

    শরীরই বোঝে ক…Read More

    1
    3 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতার শব্দগুলো আর চিত্রকল্পগুলো ভীষণ সুন্দর ও নান্দনিক। এমন সুন্দর সব লেখার মাঝে অন্যদের পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করে গ্রুপটাকে একটু প্রাণবন্ত রাখলে আমাদের সবার জন্যই খুব ভালো হয়।

    • অন্য আকাশে ভালোবাসার বিমূর্ত রঙ😌
      মুগ্ধকর লেখা। ✨

    • আপনার লেখায় ফুটে ওঠা ‘এলেস্ট্রোমেরিয়া’ ফুল আর রোদমাখা উপত্যকার দৃশ্যকল্পগুলো যেন এক মায়াবী ক্যানভাসে আমাদের সবাইকে মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গেল। শব্দচয়নের এই সাবলীল ভঙ্গি ও গভীর আবেগের মিশ্রণটি বজায় রেখে আপনি যদি এমন আরও অনেক রঙিন অনুভূতির কথা আমাদের উপহার দেন, তবে তা সত্যিই সবার জন্য এক দারুণ প্রাপ্তি হবে।

  • বয়সটা
    মাহমুদ হায়াত

    বেড়েছে বয়সটা বেড়েছে কাশি,
    একটু হাটলে থামলেই বাঁচি।
    বেড়েছে মেজাজটা বেড়েছে দম,
    খানা পিনায় বেড়েছে হাজার নিয়ম।
    বেড়েছে সুগার বেড়েছে কলষ্টেরল,
    ওজনে বেড়েছে তাল মিল গোল।
    বেড়েছে গোফ দাড়ি বেড়েছে টাক,
    কথায় কাজে বেড়েছে হাজার ফারাক।
    বেড়েছে রেখা ভালে বেড়েছে চালসে,
    শরীরে বেড়েছে জড়তা আলসে।
    কমেছে মনোবল কমেছে জ্যোতি,
    চশমাটা…Read More

    1
    2 Comments
    • Mahmud Hayat, আপনার এই কবিতার ‘কথায় কাজে বেড়েছে হাজার ফারাক’ লাইনটা একদম বাস্তবসম্মত মনে হয়েছে। বয়সের সাথে সাথে সবকিছুর এই পরিবর্তনগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। এতকিছু বাড়তি ঝামেলার মধ্যে আপনার দিনকাল এখন কেমন কাটছে?

    • বয়স বাড়ার মজার অথচ বাস্তব হিসাব😌
      হেসেও ভাবায়! 😄

  • নদী নাব্য হারালে জেগে ওঠে বালুচর
    নারী নাব্য হারালে গড়ে ওঠে মহানগর
    — বিশিষ্ট কবি শায়েখ শোয়েব

    2
    3 Comments
    • মুহাম্মদ আস্রাফুল আলম, আপনার শেয়ার করা লাইনগুলো বেশ গভীর আর চিন্তার খোরাক জোগানোর মতো। এমন চমৎকার সব লেখা পড়তে আমার সবসময়ই খুব ভালো লাগে। আপনি মাঝে মাঝে গ্রুপের অন্য লেখকদের পোস্টে লাইক আর কমেন্ট করলে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • দুই লাইনে রূপকের ঝড়😌

    • আপনার এই গভীর ও অর্থবহ শব্দচয়নগুলো পাঠককে নতুন করে ভাবতে শেখায়, তাই আপনার লেখনীর ধার যেন সবসময় এমন অটুট থাকে, সেই প্রত্যাশা রইল।

  • গন্তব্য
    ~ শরীফ এমদাদ হোসেন
    আগুনে রেখেছি হাত
    তবু কেন পায়ে পায়ে বেলা বাড়ে
    ওই তো সাঁঝের পাখিরা ফিরে চলে ঝাঁকে ঝাঁক
    ধুনুচির আরতি আযানের ধ্বনি কানে আসে
    ধীর পদভারে এখনো অখিল হেঁটে চলে
    কোথায় গন্তব্য, জানে না সে…..

    আমিও কি জানি আমার গন্তব্য কোথায় ?
    পাখির মতো আমিও কি ফিরতে পারি আপন কুলায় ? দিনশেষে কোথায় যাবো ?

    পৃথিবীতে সকলেই অখিল
    কখনো মা…Read More

    1
    6 Comments
    • আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “পৃথিবীতে সকলেই অখিল, কখনো মাতাল কখনো পাগল” লাইনটা এক কথায় দারুণ লেগেছে। আমরা সবাই আসলে এক অজানা গন্তব্যের দিকেই হেঁটে চলেছি। আপনার কাছে কী মনে হয়, গন্তব্যটা কি আগে থেকে ঠিক করা থাকে নাকি পথ চলতে চলতেই তা তৈরি হয়?

      • কবিতাটি পাঠ ও আপনার সুনিপুণ মতামত প্রদানে আমি মুগ্ধ, প্রীত, কৃতজ্ঞ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়জন।
        সকল সময় সুস্থ সুন্দর থাকুন।

    • গন্তব্যের চেয়ে পথের অনিশ্চয়তাই যেন বেশি গভীর
      চমৎকার লিখেছেন। 😌😌

    • শরীফ এমদাদ হোসেন, গন্তব্যের সন্ধানে ছুটে চলা প্রতিটি মানুষের চিরন্তন দোলাচল এবং অখিলের পায়ে পথ হাঁটার দৃশ্যপটটি আপনার লেখায় খুব গভীর ও মায়াময় হয়ে ফুটে উঠেছে। সাইবেরিয়া থেকে আমেরিকার পথে মানুষের দীর্ঘ যাত্রার কথাটি মনে করিয়ে দিল যে আমরা সবাই আসলে কোনো না কোনো অচেনা গন্তব্যের যাত্রী। আমাদের এই সুন্দর আড্ডাকে প্রাণবন্ত রাখতে আপনি অন্য লেখকদের…Read More

      • কবিতাটি পাঠ ও আপনার সুনিপুণ মতামত প্রদানে আমি মুগ্ধ, প্রীত, কৃতজ্ঞ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়জন।
        সকল সময় সুস্থ সুন্দর থাকুন।

  • অদৃশ্য সংগ্রাম”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ০২রা অক্টোবর ২০২৬ইং

    ​ভেবেছিলাম বয়স বাড়লে বুঝি ক্লান্তি কমে৫
    কখনও ভেতরের নীরব ক্ষতে,
    কখনও বা নিয়তির নির্মম পরিহাসে।
    ​জেতার কোনো জয়ধ্বনি নেই,
    হেরে যাওয়ার কোনো সান্ত্বনা নেই।
    এই খেলার কোনো দর্শক নেই, নেই কোনো তালি।
    ​নিঝুম রাতে একলা আয়নার সামনে দাঁড়ালে,
    চোখে পড়ে এক ক্লান্ত…Read More

    3
    3 Comments
    • নাজনীন শামীম, আপনার লেখার এই লাইনটা ভীষণ সত্যি যে, “জেতার কোনো জয়ধ্বনি নেই, হেরে যাওয়ার কোনো সান্ত্বনা নেই।” একদম মনের গভীরের কথাগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • অদৃশ্য যোদ্ধাদের শ্রদ্ধা। 🖤

    • আপনার এই লেখাটিতে জীবনের গভীর একাকীত্ব ও নিঃশব্দ লড়াইয়ের যে চিত্র ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী এবং প্রতিটি ছত্রে আপনি যেভাবে অস্তিত্বের ক্লান্তি আর জেদকে ফুটিয়ে তুলেছেন তা অতুলনীয়, তাই এই ধারাবাহিকতায় আরও অনেক সুন্দর কথা আপনি আমাদের উপহার দিতে থাকবেন বলে প্রত্যাশা করি।

  • আসল সৌন্দর্য তো হৃদয়ের
    নকল সৌন্দর্য দেহের
    তাই তো দেহের হয় ক্ষয়,
    হৃদয়ের নয়।।।।

    ২/১০/২০২৬
    খালেদা আক্তার

    2
    2 Comments
  • নিমন্ত্রণ
    মিঠুন কুমার ঘোষ

    তুমি আসবে আমাদের বাড়িতে এবারের পুজোতে!
    তোমাকে আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যাব।

    তোমাকে আমার বুকের সামনে দাঁড় করিয়ে দু’হাত প্রসারিত করে সমুদ্রকে বলব, হে সমুদ্র তোমার গভীরতা মাপা সম্ভব , তুমি কি আমার প্রেমের গভীরতা মাপতে পারো ।

    জানি পারবে না, তবুও মানুষ কেন বলে সমুদ্রের মতো গভীরভাবে ভালোবাসো।
    আমি যেমন আমার…Read More

    3
    4 Comments
    • মিঠুন কুমার ঘোষ, আপনার সমুদ্রের সাথে ভালোবাসার এই তুলনাটা দারুণ লিখেছেন, তবে সমুদ্র কি আসলেই মানুষের কষ্টের গভীরতা বোঝে বলে আপনার মনে হয়?

    • সমুদ্রের সঙ্গে প্রেমের তুলনা
      ভাবনাটা অভিনব! 🌊❤️

    • মিঠুন কুমার ঘোষ, ভালোবাসার মানুষটির প্রতি আপনার এমন আবেগঘন প্রকাশভঙ্গি এবং সমুদ্রের সাথে অনুভূতির যে চমৎকার তুলনা আপনি এঁকেছেন তা সত্যিই মুগ্ধকর, আর পরবর্তীতে যদি এই অনুভূতির তীব্রতাকে আরও একটু গুছিয়ে প্রকাশ করার কথা ভাবেন, তবে বিষয়টি পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে।

    • দারুণ, চালিয়ে যান।

  • পরশীর প্রেমে

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    রোজ রূপসী পুকুর পাড়ে থাকতেরে তুই বসে,
    পরশী হয়েই তুই—ভাঙনের ঢেউয়ে ভাসালি শেষে।
    বরশি নিয়ে মাছ ধরতি, শিশু-কিশোর বয়স হতে,
    পুড়াইলে আমায়,আজ
    চুপি চুপি হয় কাঁদতে।

    এলোমেলো চুল তোর হাওয়াতে দোলে,
    হাওয়ায় হাওয়ায় চুল উড়ে যায় দোলে।
    তাই তো মনটা তোর প্রেমে পড়ে,
    চুপি চুপি দেখি তোকে আড়াল থেকে।

    মনের কথাটি বল…Read More

    2
    7 Comments
  • গীতি কবিতা-২৭৫৪.
    এ যেনো গো বিরহ তোমার।

    ব‍্যাথা বানে সুরে গানে
    বলে যাই কথা যার-
    জান কি, জানো তুমি;
    সে কথা গো তোমার।

    ঐ যে বাগে ভরে কুসুম শাখি-
    জরায় বুকে তার স্নিগ্ধ হাসি,
    সে হাসি নয় বুঝি কার,
    বুঝি গো তোমার।

    ঝালোরের বাতি ঐ দূর গগনে
    রাতভর জ্বলে যায় আপন মনে,
    নেয় বুঝি আলো তারা
    হতে তোমার চোঁখের তারার।

    বেজে উঠা ঐ সুর তান পুরাতে-…Read More

    3
    6 Comments
    • বিরহের সুরে জেগে থাকা রাত যেন প্রিয় মুখের স্মৃতিতে ঝরা এক অন্তহীন বৃষ্টিধারা……🖤🖤

    • ঝালরের বাতি ঐ দূর গগনে লাইনটি মনের গহীনে গেঁথে গেলো।

    • আপনার লেখা গীতি কবিতাটা বেশ মায়াবী আর গভীর অনুভূতির ছোঁয়ায় ভরা, পড়তে খুব ভালো লাগলো।

    • বিরহের সুরে ভেজা গীতিকবিতা। 🎶🖤

    • মোঃ আলেফ শরীফ, প্রতিটি চরণের শব্দ চয়নে বিষণ্ণতা আর মায়ার যে স্নিগ্ধ প্রকাশ আপনি ঘটিয়েছেন, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির উপমা ব্যবহার করে বিরহের এই অনুভূতিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা নিয়মিত চর্চায় আরও উজ্জ্বল হয়ে উঠুক।

  • এ যেনো গো বিরহ তোমার-
    নীশি জাগা কান্না ঝরার।

    3
    5 Comments
    • বিরহের সুরে জেগে থাকা রাত…🖤

    • মো আলেফ শরীফ, আপনার লেখাটা পড়ে খুব বিষণ্ণ একটা ভালো লাগা কাজ করছে। মাঝরাতের নিস্তব্ধতায় এই ধরনের কথাগুলো মনের খুব গভীরে গিয়ে ধাক্কা দেয়। এক কথায় দারুণ লিখেছেন আপনি।

    • নীশি জাগা কান্না ঝরার।

    • আপনার এই ছোট্ট লেখাটিতে বিরহের যে গভীর অনুভূতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় স্পর্শ করে যায়। এমন আবেগময় প্রকাশভঙ্গি বজায় রেখে আপনি সামনে আরও চমৎকার সব সৃষ্টি উপহার দেবেন, সেই কামনায় রইলাম।

  • ইন্দ্রানীর মায়ায়
    — শাহরিয়ার সাওম

    যে প্রেমে হৃদয় উন্মাদ হইয়া ওঠে,
    যে প্রেমে মানুষ আপন সত্তা বিসর্জন দেয়—
    সেই প্রেমের মায়াবী আবেশে
    আমি বারবার হারাইতে চাই।

    যে প্রেমে নিশীথ জাগিয়া
    চাঁদের স্নিগ্ধ আলোয় তোমার কথা মনে পড়ে,
    যে প্রেমে একটুখানি হাসি
    নিভাইয়া দেয় দিনের সমস্ত বিষাদ—
    আমি সেই প্রেমেই ডুবিয়া থাকিতে চাই।

    হয়তো প্র…Read More

    3
    7 Comments
    • শাহরিয়ার সাওম, আপনার লেখায় “যদি হারাইতেই হয়, তবে তোমার মায়াতেই হারাইতে চাই” লাইনটি অসম্ভব সুন্দর এবং গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। প্রেমের এই আত্মসমর্পণ ও মুগ্ধতা আপনার লেখায় খুব সহজভাবে ফুটে উঠেছে, যা যে কাউকে আবেগী করে তুলতে পারে। আপনার কলমের এই সাবলীলতা ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতা আগামী দিনে আরও বিকশিত হোক।

    • ইন্দ্রানীর মায়াবী প্রেমে হারিয়ে যাওয়াই যেন হৃদয়ের কাছে বারবার ফিরে পাওয়ার অনন্ত জন্ম……🖤🖤

    • শাহরিয়ার সাওম, আপনার লেখা এই সুন্দর অনুভূতির প্রকাশটা পড়লে মন ভালো হয়ে যায়। আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা সুন্দর কোনো কমেন্ট করবেন, তাহলে সবাই আরও উৎসাহ পাবে।

    • ইন্দ্রানীর মায়ায় ডুবে থাকা প্রেমের অপূর্ব আত্মসমর্পণ। ❤️✨

    • Darun kobita.. 100 bar porleo ei kobita kokhono purono hobe na ❤❤❤🍁

  • 2
    2 Comments
  • 3
    2 Comments
  • রুদ্ধ জানালা
    মিহির চৌধুরী ইমন

    আমি হয়তো কোনোদিনই তোমার
    আপন হতে পারিনি—
    আমার দীর্ঘ প্রতীক্ষা, নিঃশব্দ অনুরাগ,
    অপ্রকাশিত কথাগুলোও
    তোমার কাছে কেবলই অনধিকার প্রবেশ ছিল।

    তাই আজও
    আমি যখন অবসন্ন বিকেলের মতো
    তোমার জানালার কাছে
    এসে দাঁড়াই,
    আমার ছায়াটুকু দেখেই তুমি কপাট রুদ্ধ করে দাও।

    আমি অভিমান করি না—অভিমান কর…Read More

    5
    6 Comments
    • মিহির চৌধুরী ইমন, “নিজের সমস্ত ঋতু পুড়িয়ে রাখলাম”—আপনার এই অসাধারণ নিটোল কথাগুলো হৃদয়ে এক গভীর ছোঁয়া রেখে যায় এবং আপনি যেভাবে সম্পর্কের সূক্ষ্ম ও বিষণ্ণ অনুভূতিগুলোকে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, তাই আপনার এই আবেগী শৈলীকে বজায় রেখে নিয়মিত লেখার মাধ্যমে মনের ক্যানভাস রাঙিয়ে তোলার চেষ্টা চালিয়ে যান।

    • যার উষ্ণতার আশায় ঋতু পুড়েছে, তার রুদ্ধ জানালায় আজও অনধিকার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে ভালোবাসা……🖤

    • আপনার লেখাটির “নিজের সমস্ত ঋতু পুড়িয়ে রাখলাম” লাইনটা ভীষণ গভীর এবং হৃদয়স্পর্শী। লেখাটা পড়ে এক অদ্ভুত বিষণ্ণতা আর মায়া অনুভব করলাম। সম্পর্কের খাতিরে সব দিয়েও শেষে এমন শূন্যতা কি মানুষের মনে খুব বেশি দাগ কাটে?

    • অধিকারহীন ভালোবাসার যন্ত্রণা😌😌
      ভীষণ গভীর। 🙁

    • ভীষণ সুন্দর হয়েছে 🥰

  • অবুঝ নারী
    হাফিজুর রহমান সাকিল

    বাবায় কড়ে দিন মজুরী
    মেয়ে খোঁজে লাাখটাকা।
    এমন জাতের মেয়ে পেয়ে
    গেছে দেশের ঘাড়কাটা।
    বাবার হালাল টাকায়ও জার
    রক্তে বাধে লালোসাবোধ
    এমন মেয়ে হয়ে কি লাভ
    ইসলামে যার নেইকো বোধ।
    তুমি হতে চাও মুক্তমনা
    হও তাতে মোর নেই খতি
    মুক্তচিন্তা উপকারে আসে
    দেশের ভাল চাও নেই গতি।

    4
    7 Comments
    • Hafizur Rahman shakil, “বাবার হালাল টাকায়ও যার রক্তে বাধে লালসাবোধ” লাইনটি বেশ জোরালো এবং বাস্তবধর্মী অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনার লেখায় সমসাময়িক প্রেক্ষাপট ফুটে উঠেছে, যা পাঠককে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। এই প্ল্যাটফর্মে অন্যদের লেখায় প্রতিক্রিয়া ও মন্তব্য জানিয়ে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

    • দারিদ্র্যের ঘামে ভেজা বাবার ঘরে যৌতুকের আগুন জ্বালানো সমাজেরই সবচেয়ে বড় অবুঝতা……🖤

    • আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা চিন্তা মাথায় এল, তবে সমাজে নারীদের অবমূল্যায়ন নিয়ে আপনার ঠিক কী ধরনের পরিবর্তন দেখার ইচ্ছা আছে?

    • যৌতুক ও লোভের বিরুদ্ধে সচেতনতার বার্তা😌😌

    • এমন লোভি মেয়ের দরকার নেই।

  • অনেক দিন পর লিখছি তুলটে।
    বিভিন্ন টানা পোড়নের মাঝে, তুলটকে মিস করেছি বারংবার।
    লিখবো ভয়াবহ সেই দিন গুলির কথা।
    যা আজও আমাকে আতংকিত করে তোলে।

    বন্ধুরা সবাই কেমন আছো।
    আছি ভালো।

    4
    7 Comments
    • আপনার “যা আজও আমাকে আতংকিত করে তোলে” পঙ্‌ক্তিটি যেমন গভীর অনুভূতির স্পর্শ পায়, তেমনই আপনার ফিরে আসার এই সরল স্বীকারোক্তিটি মন ছুঁয়ে গেল। এই সুন্দর আড্ডার পরিবেশ বজায় রাখতে আপনিও অন্যান্য লেখকদের লেখায় ভালোলাগা প্রকাশ ও মন্তব্য করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • ভয়াবহ দিনের ছাই পেরিয়ে ফিরে আসা কলমে আজও বেঁচে থাকার সাহসের আলো জ্বলে……🖤🖤

    • অভিনন্দন, নিয়মিত লিখুন

    • অনেক দিন পর আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, আশা করি এখন সময়গুলো আগের চেয়ে অনেক বেশি শান্তিতে কাটছে।

    • দীর্ঘ বিরতির পর ফিরে আসা
      অপেক্ষায় রইলাম সেই গল্পের। ✍️✨

    • প্রিয় লেখক আমিও ভালো আছি গল্প কবিতা পড়ে
      আপনার লেখালেখি কেমন চর্চা হচ্ছে ?

    • নিয়মিত লিখে আমাদের ধন্য করুন সত্যি আপনার লেখার অপেক্ষায়।

  • Load More Posts
Skip to toolbar