• বজ্রে উন্মাদ চরাচর
    জাকের আদিত্য
    বর্ষার বজ্র উন্মাদ পৃথ্বীর সমতলে সেই একাকী নগ্ন পুরুষ হলদে সর্ষে ক্ষেতে একা এসে দাঁড়ায় প্রবল উত্তেজনায়। পার্শ্ববর্তী চরাচরের মানুষ দিক বিদিক ভুলে ঘরের দিকে পালাতে শুরু করে। ঝড়ো হাওয়া, বজ্রের ধ্বনিতে কেঁপে ওঠে চারিপাশ। লাল, নীল, বেগুনি এইসব বিবিধ রং আঁকড়ে ধরে টুকরো টুকরো আকাশ প্রজ্বলিত করে। সেই দিগম্…Read More

    3
    6 Comments
  • মাতৃকোল
    মিহির চৌধুরী ইমন

    তুমি এলেই
    পূর্ণতা পাবে চেনা শহরের মানচিত্র,
    সবুজ অরণ্য ছুঁয়ে
    নরম রোদ নেমে আসবে আমার উঠোনে।

    তোমার আগমনে
    বর্ণমালার ভেতর জেগে উঠবে জীবনের শব্দ,
    নতুন গোলাপের গন্ধে
    আমার কবিতায় ফিরবে লাল-সবুজের রং।

    তুমি ভালোবাসলেই
    শিকড়ের গন্ধে জেগে উঠবে সংস্কৃতি,
    ভাটি-বাংলা
    ফিরে পাবে তার হারানো গান।

    তুমি এলেই
    বাংলা…Read More

    6
    3 Comments
    • ভালোবাসায় ফেরে শিকড়…..🤍

    • জীবনানন্দ দাশের সেই ‘রূপসী বাংলা’র কথা মনে পড়ে গেল।
      বাংলার প্রকৃতি আর সংস্কৃতিকে আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
      সত্যিই প্রশংসনীয়, চালিয়ে যান

    • নিজস্ব সংস্কৃতি, শিকড় আর ভালোবাসায় ফেরা……………

  • আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি|
    শুনেছি সব আমাকে ছেড়ে যাবে|
    অনেকটা সম্মতিতেই সব চলে যাবে|
    রাতের আধারে মত অন্ধকারে|
    চুপিচুপি যাওয়ার পথে
    সূক্ষ্ম আর্তনাদ রেখে|
    আমি প্রস্তুতি নিচ্ছি এক অসম যুদ্ধের,
    অন্ধকারে বেঁচে থাকার
    শূন্যতায় লড়ে যাবার…..!!!

    4
    2 Comments
    • সবাই ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়াটা অনেক কষ্টের
      খুব সাহসের সাথে কবিতায় তুলে ধরেছেন।

    • এই অন্ধকারও একসময় কেটে যাবে, শুধু সময়টা সহ্য করে যেতে হবে।

  • তোমার মতন কাউকে পেলে
    তাকে কি করে তোমার মতন ভালোবাসবো?
    তোমায় এমন ভাবে ভালোবেসেছি যে,
    সব শব্দগুলো তোমার বর্ননায় ফুরিয়েছে।
    তোমাকে ভালোবেসে দেউলিয়া হয়ে’ই
    আমি গড়েছি আমার সাম্রাজ্য।

    আমার হৃদপিণ্ড হয়েছে বাউলের একতারা,
    যা শুধু তোমার সুরই চেনে—
    অন্য কোনো আঙুলের ছোঁয়া
    সেখানে কেবল এক বেসুরো আর্তনাদ তুলবে।

    আমি এখন সেই নদী,
    যে একব…Read More

    4
    6 Comments
  • আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
    অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
    নির্দয় নির্ঘুম রাত,
    একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
    মৃত্যুর হাহাকার
    আর একটি অমীমাংসিত গল্প।

    আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
    কোনো অলৌকিক মুক্তিও না।
    চাইনি ইতিহাসে নাম লিখতে,
    চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।

    আমি শুধু চেয়েছিলাম
    তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
    দু’…Read More

    4
    4 Comments
    • আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
      কোনো অলৌকিক মুক্তিও না।

    • ছোট চাওয়ায় মহাবিশ্ব শূন্য…..🖤

    • নেফারতিতিকে নিয়ে আপনার এই আকুতি আর স্মৃতির কাছে নির্বাসিত হওয়ার গল্পটা মন ছুঁয়ে গেল
      সত্যিই প্রশংসনীয়।

    • এমন একতরফা ভালোবাসার শূন্যতা অনেকেই চেনে, শুধু শব্দে এত সুন্দরভাবে বলা হয় না।

  • ইউরিডিসি,
    এখন আমি একলা এক অরফিউস—
    যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
    আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
    যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
    আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।

    দেবতারা আমাকে ক্ষমা করেনি,
    সময়ও না।
    কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
    সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
    যে মুহূর্…Read More

    4
    5 Comments
  • মন্তব্যের ভিড়ে সমাজের প্রতিচ্ছবি
    (শব্দের অন্তরালে মানুষের মনস্তত্ত্বের পাঠ)
    ___ পি কে সরকার

    ডিজিটাল যুগ মানুষের কণ্ঠকে অভূতপূর্ব স্বাধীনতা দিয়েছে। একসময় যে মতামত ঘর, আড্ডা কিংবা সীমিত পরিসরের আলোচনায় আবদ্ধ থাকত, আজ তা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় লক্ষ মানুষের সামনে। সংবাদমাধ্যমের মন্তব্যঘর, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া কিংবা অনলাইন আল…Read More

    6
    4 Comments
    • মন্তব্যে লুকায় মনের ভাষা…..🖤

    • আপনার লেখা পড়ে নতুন করে ভাবলাম।
      আপনার এই পর্যবেক্ষণ ক্ষমতা সত্যিই অসাধারণ।
      চালিয়ে যান, অনেক শুভকামনা!

    • চমৎকার বিশ্লেষণ। আমি আরেকটা জিনিস বলতে চাই আর তা হল আমাদের স্মৃতি বিভ্রাট। আধুনিক যুগে যে কোন সংবাদের প্রতিক্রিয়া স্বল্পায়ু। শুভ কামনা জানবেন।

    • নিজের প্রতিক্রিয়াগুলোকেও নতুনভাবে প্রশ্ন করতে শিখলাম

  • “নীল বাতাসের গন্ধ”

    অন্ধকারকে ছোঁবার সাহস শুধু স্মৃতিদেরই থাকে। তারা ফিসফিস করে, কখনও তীব্র চিৎকারে জানান দেয় তাদের উপস্থিতি, ঠিক যেন এই মধ্যরাতের মতো। বৃষ্টি জানত, এই রাত তার জন্য নয়। এই রাতের তারারা সাইদের নয়, কিংবা এই শহরের নয়। এই রাতটা একান্তই তার পুরোনো, জং-ধরা অতীতের।

    আজকাল বড্ড বেশি স্মৃতি এসে ভিড় করে। বৃষ্টি সাইদের ফ্ল্যাটের বারান…Read More

    5
    8 Comments
  • ঘুরে দাঁড়ানোর গান
    (আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে)

    কাঁটাতারের বেড়া দিয়ে আঁকা যায় মানচিত্রের রেখা,
    সেথা মানুষের কান্নার কোনো রঙ নাহি যায় দেখা।
    উদ্বাস্তু নাম দিয়ে যারে আজ ফেলেছ পেছনে ঠেলে,
    সেও তো মেধার আলো ছড়াতে পারে নতুন প্রদীপ জ্বেলে।
    তুমিও মানুষ, সেও মানুষ—একই আকাশের নিচে,
    সুযোগ পেলে তারও স্বপ্ন কি কভু হতে পার…Read More

    8
    4 Comments
  • ইশারা
    ================
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে…Read More

    4
    4 Comments
    • যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?

    • ইশারাতেই খোলে পাপড়ি…..🤍

    • ইশারার ভাষায় আকাঙ্ক্ষা, স্মৃতি আর জীবনের গল্পকে এক অনন্য কাব্যিক আবহে তুলে ধরেছে।
      অসাধারণ লিখেছেন!

    • ইশারার কথার আড়ালে এক ধরনের নিঃসঙ্গ আকাঙ্ক্ষা আছে।

  • কার কাছে যাবো ফিরে?
    ~ শরীফ এমদাদ হোসেন

    ম্যারাথন রেসে গিয়ে ফিরে আর আসলো না
    পাললিক নদী, নদীর স্রোত
    জীবনের মানেগুলি এখানেই থমকে চলে বুঝি?
    দ্বীপের দেশের গাছে বিকিরণ ঘটে যায় যদি
    এলিয়েন ছোঁড়ে তার আচানক মিসাইল ডানা
    বাঁচবে কী প্রকৃতির দান করা,
    আমাদের বসবাসরত পৃথিবী খানা?

    ফেরানো যাবে না ভেবে,
    মন আজও ফুঁড়ে চলে সুনীল আকাশ
    কার কাছ…Read More

    4
    4 Comments
  • ঢেউয়ের বুকে নোঙর

    নোনা বাতাস আর সমুদ্রের গর্জন সজিব ও তারেকদের মজ্জায় মিশে ছিল। পটুয়াখালীর এক চিলতে উপকূলীয় গ্রামে যখন সাগরের জল উপচে উঠত, তখন বাবা বলতেন, “মানুষের মনটাও সাগরের মতো বড় হতে হয় রে বাবা, তবেই টিকে থাকা যায়।”

    সংসারটা ছিল বেশ বড়। সজিব আর তারেক—দুই ভাই, আর তাদের পাঁচ বোন—আমিনা, ফাতিমা, হালিমা, কুলসুম ও হাফসা। বাইরে থেকে ভা…Read More

    6
    3 Comments
    • ঝড় সয়েও অটুট ভিত…..🤍

    • নিয়াজের দায়িত্বশীলতা এবং সজিবের অভিভাবকসুলভ সিদ্ধান্ত গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। ❤️
      “ঢেউয়ের বুকে নোঙর” নামটির যথার্থতা পুরো গল্পজুড়ে অনুভব করেছি। 🌿💙

    • বাবা-মায়ের ত্যাগ আর ভাই-বোনের একতা—পড়তে গিয়ে চোখ ভিজে গেল।

  • একটি সাদা মানিব্যাগ
    অথবা একজন সান্তাক্লজ

    ১.
    সকাল ৮টার সময় ঘুম ভাঙলো সাঈদুর রহমান শান্তর। ঝটপট উঠে পড়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলো। সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো টাই ঝুলিয়ে রুম থেকে বের হয়েই দেখতে পেলো খাবার টেবিলে নাশতা সাজাচ্ছেন মা রাশেদা কামাল। বাবাকেও দেখতে পেলো শান্ত। খাবার টেবিলে বসেই পত্রিকা পড়ছেন নিমগ্ন চিত্তে।
    রাশেদা স্বাম…Read More

    3
    6 Comments
  • জন্মদিন

    জনসংখ্যা নিয়ন্ত্রনে আমূল,
    ভৌগলিক বিস্তারে ওরা,
    তোমাদের নিধনে গাজা—
    ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, বৈরুত।
    এভাবেই জন্মহার নিয়ন্ত্রন
    হচ্ছে এখনকার আধুনিক
    বর্বরতা, নিষ্ঠুর পৃথিবীতে।

    হে ফিলিস্তিন, সিরিয়া,
    লেবানন—দানবদের নৃশংসতায়,
    মা-বাবা হারানো শিশু,
    কষ্ট, ক্ষত আর হচ্ছে হৃদয় রক্তক্ষরণ।
    তবুও তোমাদের জন্য আমাদের
    ভালোবাসা—…Read More

    5
    3 Comments
    • জন্মই যেন অপরাধ আজ….🖤

    • জন্মদিনে যেখানে আনন্দ হওয়ার কথা, সেখানে যুদ্ধের এই ভয়াবহতা
      আপনার কলম যেন সবসময় সত্যের কথা বলে।
      অনেক শুভকামনা

    • শিশুদের কথা মনে হলে চোখ ভিজে যায়।

  • Proxy War

    ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ
    সেটা নয় নিপীড়িত উদ্বাস্তু।

    মজলুম কি চায়?
    তাদের প্রশ্ন করারও দেওয়া হয়নি সুযোগ।

    কৌশলগত সম্পদ—দেশের নাগরিক,
    জনগণ—রাষ্ট্রের গণতন্ত্র।

    কোটি টাকার বিনিয়োগমূল্য
    গুরুত্বই পাবে না মনে হবে না
    ধ্বংস্তূপরের মাংস ধুলো যুদ্ধ
    ভূমিতে মাছিরা লাশের
    শরীরে যদি না উড়ে।

    গনতন…Read More

    5
    3 Comments
  • চোখে চোখে

    সে তাকাল। একবার, দুইবার, পর পর বেশ ক’বার।
    আমি ঘার ফিরিয়ে পেছনে তাকালাম। কই, তেমন কাউকেই তো চোখে পড়ছে না। তবে কি আমিই !
    আবার মুখ ঘুরিয়ে সামনে ফিরতেই চোখে চোখ পড়ল। সে তাকিয়ে আছে অপলক। দৃষ্টিতে মুগ্ধতা। ঠোঁটের কোণে চাপা দুষ্ট হাসি। আমি চমকিত হলাম। আমার এই ২২ বছর জীবনে নিঃসন্দেহে এই ঘটনা ব্যতিক্রম।
    মানুষটা আমি দেখতে আহামরি কিছু নই…Read More

    4
    4 Comments
    • চোখাচোখিতেই শুরু গল্প….🖤

    • টি-শার্টে নম্বর লিখে দেওয়ার আইডিয়াটা জাস্ট ফাটাফাটি ছিল।
      আর শেষ দিকে মেয়েটির ওই সার্ফ এক্সেলের খোঁচাটা দারুণ লেগেছে।
      খুব চমৎকার , চালিয়ে যান

      • অনেক ধন্যবাদ ভাই। ওটা আসলে অনেক আগে আমার লিখা সার্ফএক্সেলের এড ছিল। কিন্তু, ৩০ সেকেন্ডের বেশী হয়ে যাওয়ায় ওরা শুট করেনি।

    • ভাইটা আসলে ভালোবাসার জন্য একটু বেশি ক্রিয়েটিভ হয়ে গেছে 😅

  • অমানুষ

    একদিন আমিও ভালোবেসেছিলাম।
    সেদিন থেকে একটা মৌচাক আমার বুক জুড়েছিল ।
    অহর্ণিশ মৌমাছিগুলোর আনাগোনায়
    বুকের ভেতরটা আমার ছেড়াফাড়া হয়ে গিয়েছিল।

    একদিন আমিও প্রেমে পড়েছিলাম।
    সেদিন থেকে আমার বুকটা পোড়ে গিয়েছিল।
    ছাইচাপা আগুনের দাপাদাপিতে
    বুকের ভেতরটা আমার খাঁক হয়ে জ্বলছিলো।

    একদিন আমিও লোভী হয়েছিলাম।
    সেদিন থেকেই তুমি আমা…Read More

    4
    3 Comments
  • আবার কি আসিলো ফিরে সেই অদ্ভুত আঁধার এক

    আবার কি আসিলো ফিরে জীবনানন্দের সেই ‘অদ্ভুত আঁধার’; 
    নিভে যাওয়া প্রদীপের মতো আকাশের বুক জুড়ে
    কোনো এক অচেনা বিষণ্নতা ঝুলে আছে আজ;
    শহরের ভাঙা রাস্তায় হাঁটে নীরব মানুষের ছায়া।

    ধানক্ষেতে আর শোনা যায় না রাখালের গান,
    বকুলের গন্ধে মেশে এক অদৃশ্য ক্লান্তি;
    দূরের নদীটি যেন ভুলে গেছে তার স্রো…Read More

    4
    3 Comments
    • আঁধারেও খুঁজি পুরনো মাটি….🖤

    • জীবনানন্দের আবহকে নিজের অনুভবে ধারণ করার সুন্দর প্রয়াস।
      শেষের পাখির চিত্রকল্পটি মনে দাগ কেটে যায়।

    • ভীষণ বিষণ্ণ, কিন্তু অসাধারণ ইমেজারি

  • Load More Posts
Skip to toolbar