-
সেই দিনগুলো ফিরে আসবেনা
_কিশোর কনকআজকাল আমার সাথেই কথা বলি আমি
আজকাল,
সোনালী অতীতে ফিরে যাই।
জানি সেই দিনগুলো ফিরে আসবেনা
জানি আর জীবন স্বপ্নে ভাসবেনা।
তাই,
জীবন ছেড়ে পালিয়ে যাচ্ছি রোজ
রাখছেনা কেউ এখন আমার খোঁজ
স্বপ্ন ভাঙার এ মৌসুমে………………………
আমার হঠাৎ কান্না পায়|জীবনের কত গানে যৌনতা খুঁজেছি
মনে পড়ে আজ ভীষণ মৌনতায়।
অখ্যাত জীবনেও ছিলো কেউ একজন
পেয়ে হারিয়েছি তাঁরে পান্থশালায়।
ভালোবাসার দিনগুলো সেই
আসবেনা আর ফিরে
আজ সুখের স্মৃতি স্বরণ করছি তাই|আজ দুরন্ত শৈশব মনে পড়ে খুব,শাপলা
ফোটা ঝিলের জলে দিয়েছিলাম ডুব।
পথের ধারে সাপের খেলা হয়না দেখা আর
দেহের চেয়ে বেশী ভারী জীবনের দায়ভার।
ছেলেবেলার দিনগুলো সেই
আসবেনা আর ফিরে
সেই জীবনের সঙ্গীরাও হারিয়ে গেছে সব|
_________________
জীবনের ভাজে ভাজে দুঃখ রাখা
সুখের গল্প খুব কম!
তবু সুখের বসন্ত ছিলো একদিন
আমিও সুখি মানুষ ছিলাম।
_________________
একদিন বোকার মতো ভাবতাম
কবি-শিল্পীর আকাশ সম মন।
আজ দেখি প্রায় সকলেই অহংকারী
তাই এ কবিতা করবে বোকামী বহন।
সরল মনের দিনগুলো সেই
আসতো যদি ফিরে
শব্দ গুনে কবিতা লেখার পণ করিতামনা|মনে পড়ে আজ সেই নাগরিক যানজট
হাজার টাকার নোট চাকরী জীবন।
এখন অজপাড়া’গাঁয় থাকছি আমি
স্বপ্নের শহরে আজ হঠাৎ ভ্রমণ।
স্বপ্ন দেখার দিনগুলো সেই
আসবেনা আর ফিরে
স্মৃতির স্বরণসভায় আমি একলা অতিথি|
________________
ফেলে আসা দিনের কথা
হঠাৎ সুখের উচ্ছলতা
স্মৃতি হয়ে থাক!
হারিয়ে যাওয়া বন্ধু স্বজন
স্মৃতি হয়ে থাক প্রিয় প্রাক্তন
যতদিন বেঁচে থাকার সুযোগ পাই
মনে রাখবো সুখের স্মৃতি
দুঃখের স্মৃতি মনে রাখবোনা
মনে রাখবোনা কত নির্মম ভাবে
কেউ একজন
ভেঙেছিলো মন|06-01-2021
Khulna.
সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |8 Comments-
“ফেলে আসা দিনের কথা
হঠাৎ সুখের উচ্ছলতা
স্মৃতি হয়ে থাক!
হারিয়ে যাওয়া বন্ধু স্বজন
স্মৃতি হয়ে থাক প্রিয় প্রাক্তন” ___ অন্ততঃ কেউ কেউ এই দায় থেকে মুক্ত নয়___! এ সুর, এই সম্পূর্ণ ধাতব অভিমানের সবটুকু ক্ষেদ যেন আমার খুব সুপরিচিত…“শহরের অলিতে গলিতে কেন এত এত
অপরিনামদর্শী ঘুনপোকা অভিমান…!
কড়ি দিয়ে যেসব বেদনা কিনেছিলাম
মনের নিরিবিলি এলাকায় সে সবই
আজকে অপ্রতিম সুখ হয়ে চলচ্চিত্রিত !”শুভ হোক…
-
@আনোয়ার_পারভেজ_নূর_শিশির আমার কাছে প্রায়ই এই বেঁচে থাকা দুর্বিষহ মনে হয়,শহর-গ্রাম কোথাও প্রাণের স্পন্দন মেলেনা।মনুষত্ব্যহীন-মানবতাহীন,কথা না রাখার মানুষ ঠকানোর দুনিয়া অসহ্য মনে হয়।তাই নিকৃষ্ট প্রতারককেও প্রাণপণ ক্ষমা করে বাঁচি,এছাড়া আর কিছু করার ক্ষমতা নাই।এতো এতো মহান ধার্মিক আর একাডেমিক শিক্ষিত অরণ্যে মানুষ মেলেনা-মিলবেনা তাতে কী,এভাবেই চলছে জীবন। ভালো থাকুন,ভালো রাখুন।
-

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার লেখনিতে মুগ্ধ🌹