Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • স্নেহহীন
    অনিক উদ্দিন

    আমাদের শেষ নিবেদন
    অস্তাচলের স্তব্ধ তপন দিলাম তোমাদের হাতে,
    আর দিবো না ব্যথার অর্ঘ্য বিদায়ের সওগাতে।
    আজ হতে হলো বন্ধ আমার অন্ধ ঘরের দুয়ার
    এখানে আলো আসবে না গোধূলির পরে আর,
    দীপ কেউ জ্বালাবে না নিভৃতের নিশিথে কভু
    চোখের অশ্রু আঁধারে ঢাকা থাকবে গো প্রভু,
    তবু কেন এই প্রবঞ্চনা জীবনের সাথে তবে,
    মৃত্যুর হাতে না মরে মেরেছ…Read More

    4
    1 Comment
  • আমাদের নজরুল (নজরুল স্মরণে)
    অনিক উদ্দিন
    বিদ্রোহী কবি পৃথিবীর বুকে বারবার সেকি আসে
    আসে তার খালি প্রয়াণ দিবস অনাহুত উচ্ছ্বাসে,
    যার প্রয়াণের বিষাদ বাস্প ধূসর অশ্রু চোখে
    পৃথিবীর সুখ দুঃখের পাথারে বারেবারে পড়ে ধুঁকে।

    হে বিদ্রোহী বীর
    কর নি কো ভয় রক্ত আঁখিকে সত্যের অপমানে
    ধূমকেতু সম এসেছিলে তুমি মুক্ত রনাঙ্গণে,
    তুমি ছিলে যেন ধু্র্জটি শি…Read More

  • লুকোচুরি
    অনিক উদ্দিন

    রোদের লুকোচুরি দরজার আড়ালে
    আর আমার ঘরের কাঁচের দেয়ালে
    তারই প্রতিচ্ছবি,
    ওগো প্রিয় কবি,
    দেখে যাও, লিখে যাও কোন কবিতা
    দিয়ে যাও আমাকে সেই নির্মম দৃঢ়তা,
    গ্রহণের পানে যেন পারি তাকাতে,
    আলো আঁধারের লুকোচুরি খেলাতে
    আমি যেন জিতে যাই।
    আমি যেন খুঁজে পাই
    সেই আবে হায়াতের কুপ।
    জনম জনম ধরে যে রুপ
    দু চোখের তৃষ্ণা মিটাতে পার…Read More

    4
    3 Comments
  • বৈতরনীর পাড়ে
    অনিক উদ্দিন

    আমার হৃদয় কারাগার ভেঙে কে তুই এলি আজ
    আকাশ বসুধা কাঁসর ঘন্টার বজ্রের আওয়াজ
    নিয়ে,রক্তের প্রতি কণায় কণায় কিসের আহ্বানে
    আনলি ঝড়ের তুফান ডাকা বিষান ঢেউয়ের বানে
    ধরনী কাঁপানো সেই প্রলয় ঝড়, যার অপেক্ষায়
    আমার দিন রাতের প্রতিটি ক্ষন কেঁদে যায়।

    এ যে সেই প্রহল্লাদ তাথৈ তাথৈ নৃত্যের উচ্ছ্বাসে
    দু হাতে ঝলকে উঠে তরবার…Read More

    5
    3 Comments
    • “বৈতরনী” শব্দটার মানে জানা ছিলনা। গুগল করতে চমৎকার একটা মানে পেলাম, “যমদ্বারের নিকটস্হ নদী”। ভালো লাগলো কবিতাখানি। চলার পথ সত্যি দুর্গম। ক্লান্তি-বিষাদ যেন চির সঙ্গী, নেই কোন বিরতি। আশা শুধু একটা, মুসাফির জীবনটা খুঁজে পাক অমৃতের নহর।

    • তৎসম শব্দের ব্যবহার কবিতাকে মধুর করে।

  • ক্ষুধিত সিন্ধু
    অনিক উদ্দিন

    ওই বুকে চিরকাল কোন বিরহ বিধুর
    অশান্ত ক্রন্দনে তীরে হানে বেদনার সুর?
    কোন নীলিমা প্রিয়ার ময়ুরকন্ঠী হারে
    তোমার উর্মির হিন্দোলা, বাঁধা পড়ে বারেবারে।

    ওই নীল আঁখি অশ্রু স্রোতে,
    কোন সুর আদিকাল হতে
    তরঙ্গের বাঁকা তলোয়ারে,
    রহস্যের জাল কেঁটে চলেছে
    তোমার বক্ষের উপরে।

    তুমি কি জানো কত দুর্মদ দুরাশা,
    এ…Read More

    6
    2 Comments
  • আমার ঝড়
    অনিক উদ্দিন

    আমার আঙিনা ঘিরে ঝড়ের বাতাস আসে,
    ভাঙনের বুক চিরা
    উচ্ছ্বাস ভরা
    অজগর নিঃশ্বাসে।
    পৃথিবীর বুক খালি
    ঝড় দেয় করতালি,
    জীবনের অলিগলি
    ধুলো দিয়ে ভরে দেয় হুতাশে।

    জানি না কোথায় কার
    অন্তরে হাহাকার,
    ব্যথা নীল কারাগার
    কেঁদে যায় অনিবার।
    তবু আমি হাসি কাঁদি ঝঞ্ঝার উল্লাসে।

    তবু হেথা একাকী
    কত পথ আছে…Read More

    7
    4 Comments
  • Profile Photo
    Humayun Kabir Surjo
    @humayunkabir-surjo
  • মাথাপিছু আয়
    অনিক উদ্দিন
    এখন হাঙর জলে নয় স্থলে বাস করে,
    লোলুপ করাল প্রতিটি ক্ষুধার্ত কামড়ে
    আদমশুমারী কঙ্কালে পরিণত,
    হাতের সেলাম আজ মস্তকে অবনত।

    প্রান্তিক চাষী ক্ষেতের আইলের বাঁধ
    এখনো বাঁধে, কিছুটা জাগে স্বাদ
    নতুন ধানের খসখসে পরশ পেতে।
    তবুও হতবুদ্ধি প্রতিটি ঘামের ফোটাতে
    শুধু পাই লবনের আঠালো ছোঁয়া,
    সেখানে মূল্য, মামীর হাতের মোয়া!

    ছ…Read More

    5
    3 Comments
  • অতিথি
    অনিক উদ্দিন

    গগন দ্বীপ্ত করে
    যখন তপন উদয় হল হেথায়,
    সুখের স্বপন ভোরে,
    আলোকপিয়াসী পৃথিবীর সুখ জলসায়।

    এসো এসো কবি নব সৃষ্টির গানে
    সুর দিয়ে যাও সকল জীর্ণ প্রাণে,
    নতুন ছন্দ নতুন উত্থান দিয়ে
    ভরাও ভূবন রঙের নিবিড়ে নিয়ে
    নতুন যুগের আনন্দ উৎসব মেলায়।

    পৃথিবীর যত সুখ সম্ভার
    দিয়ে দাও কবি দুহাতে তার,
    দেখাও তারে নতুন করে সৃষ্টির…Read More

    4
    2 Comments
  • আমি তো সেই অভিমুন্য
    অনিক উদ্দিন

    আমি তো সেই অভিমুন্য
    যাকে ঘিরেছে সাত মহারথী
    মহামরনের বিপুল উৎসবে।
    বানের পর বান উজার
    করেছে তূনীর অশান্ত কলরবে।
    অজানা জয়ের অদ্ভুত নেশায়
    আমার শোনিতের প্রতিটি বিন্দু
    ক্রমাগত আগ্নেয়গিরির লাভা সম
    টগবগ করছে ….
    বানের পর বান আসছে…
    আমি মহাউৎসবে মরনের
    তান্ডব নৃত্যে ডমরু বাজাচ্ছি
    শংকর সম।
    তীব্র বিষের…Read More

    7
    4 Comments
  • বাবা
    অনিক উদ্দিন

    অনেক বৃষ্টির আড়ালে
    যখন বহু পতনের শব্দে,
    আরো অনেক শব্দ বিলীন হয়ে যায়,
    যেমন -বাবা।

    শুনতে কি পাও আমি ডাকছি তোমায়,
    বহু দুর থেকে আমি অনন্ত আকাশের বুকে
    খুঁজছি তোমায়।
    আজ আমি শ্মশান সংসারের সীমানার প্রহরী,
    নিরবতার নির্ঘুম যামিনীর সাক্ষী ,
    বাবা…
    আর একবার ফিরে আস
    আর একবার দেখি তোমার মুখখানি,…Read More

    9
    5 Comments
  • শূন্য স্বপ্ন
    অনিক উদ্দিন

    রংমহলের তাকিয়া ছেড়ে চিরচেনা এই অরণ্যে
    বিজন আসরে নির্ঝর তলে সে কার জন্যে
    একাকী ব্যাকুল আসন পেতেছে বহুকাল ধরে,
    সুরার সুষমা বিলীন করে বিশীর্ণ নীল কান্তারে,
    সেদিনও যে ছিলো বাঞ্ছিত কুসুমের মালা নিয়ে।
    নিত্য আঁধার সন্ধ্যায় সেই সাগরের তট দিয়ে,
    শাল্মলি তরু শিকড়ে যার আঁচলের পাড় ছুুঁয়ে
    গোধূলি অরুণ ঘুমে যেত চলে গগন বাগিচা…Read More

    8
    4 Comments
  • শিশুর দৃষ্টি
    অনিক উদ্দিন

    যে শিশু আজ জেগেছে ঘুম থেকে,
    অন্তর শূণ্য; বিষাদের পঙ্কিলতাকে
    দূরে রেখে দেখছে বিশ্বের প্রান্তর।
    সে শিশুর বোধ কাজ করে যাযাবর
    এই পৃথিবীর মানুষ ; মশকে একটু পানি,
    মরুভূমির মত জলন্ত কলিজাখানি
    বহুকাল পরে নেমেছে মৃতের সাগরে,
    যখন শোণিত ঝরছে নিভৃত আঁধারে।

    সে শিশু ঘুম থেকে ওঠে নাই
    দুঃস্বপ্নের মত; হৃদয় ভাঙার দোহাই…Read More

    6
    3 Comments
  • সুখের বার্তা
    অনিক উদ্দিন

    একাকী অন্ধ সন্ধ্যা আঁধার এই নদী কূলে আর
    বিরহী পবনে নীল হয়ে কেন কেঁদে যায় বারেবার?
    চারদিকে কোন হতাশ নিশ্বাস গুল্ম লতার ফাঁকে,
    জোনাকি আলোর ক্ষীণ রশ্নি কার নাম ধরে ডাকে?
    কে জানে নদীর স্রোতের কিরীটে কার নাম আছে লেখা,
    কে জানে আকাশ দরিয়ার বুকে সন্ধ্যাতারার রেখা
    আজ ও মলিন চোখের ভাষায় নীরবে কাঁদে যে এ…Read More

    4
    2 Comments
  • বৃষ্টি
    অনিক উদ্দিন

    তুমি এসেছ বহু পতনের শব্দে রিম ঝিমঝিম ,
    সে কান্নার সুর ছুঁয়ে যায় ধরনীলোকের অসীম
    অজানা পথে, কোথাকার কোন বন্দিনী রাজকন্যার
    বুক ভাঙা ক্রন্দন সুর বৃষ্টির পসরা হয়ে আবার
    এলো পৃথিবীর এইপাড়ে, হাজার জিঞ্জির ঝনঝন
    করে হাতেপায়, তার অসহায় অবুঝ ক্রন্দন
    পাথরের কঠিন কারাগার ভেঙে এলো আজ বাইরে।
    কোথায় কোন মরুভূমির লু হাওয়া তার ক…Read More

    5
    3 Comments
  • হৃদয়ের খুন
    অনিক উদ্দিন

    তুমি ভুলেছো আমাকে তাই সত্য হোক
    তাই তোমার দেউলে জ্বলেছে আঁধারে আলোক।
    দেবতা তোমার প্রণতি করেছে গ্রহণ অবশেষে,
    তাই আমার অঞ্জলি বেদী অশ্রুতে গেছে ভেসে।
    প্রিয় যে দু চোখে দিয়েছিলে স্বপ্ন বিভোর,
    ভুল কি ছিলো তা না দুঃস্বপ্নের আঁচর?

    আজো বুঝি নি, আজো বুঝি নি সেদিন সন্ধ্যায়
    ক্ষীণ দীপালি আলোকে কাজল ধুয়েছি…Read More

    10
    4 Comments
  • (পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত)
    বীরত্বের ইতিহাস
    অনিক উদ্দিন

    অভিমুন্য সেই অভিমুন্য
    যার কবজায় কড়া পড়ে গেছে তলোয়ার মুঠো ঢলে,
    যার পদভারে রণভূমি ত্রস্ত ওঠে দোলে।
    জীবনের মহাপরীক্ষা মহারণে আজ উদ্দাম ঝড়ে,
    মহাকাব্যের পান্ডুলিপি পান্ডু শিবিরে শোনিতের অক্ষরে
    লেখা হল চিরদিনের বীরগাঁথা।
    অভিমুন্য নিয়ে এলো সেই বারতা।
    সেই দূর্বার প্রান…Read More

    6
    4 Comments
  • উদ্ভ্রান্ত মন
    অনিক উদ্দিন

    ঝড়, প্রলয় অশনি হুংকার ডাকা ঝড়
    উঠেছে আমার বুকের আহত পাঁজর ‘পর,
    নীলিমা নীলের আঁচল আবার ছিঁড়ে
    জেগেছি পুনঃ বজ্রশিখার প্রবল ছোবল মেরে,
    ওই মহাকাশ ম্লান অনলশিখা ছুটবে বীর্যহারা
    আমি যে এসেছি প্রলয় ঝড়ের প্রহরী তন্দ্রাহারা।

    কন্ঠে আমার বজ্রনেশার ধমক চূর্ণ গুঁড়া,
    জিউসও হেথায় চুপ মেরে যায় অলিম্পাসের চূড়া
    কেঁপে য…Read More

    8
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar