Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • বিষাদে মরি
    আহমেদ হানিফ

    হৃদয়ে বাঁধিতাম তোমারে,
    অযোগ্য বিবেচনায় সংশয়ে মরি,
    কল্পনায় যতটা সাহসী আমি-
    প্রকাশ্যে সেইরূপ কার্য্য সিদ্ধ নই আমি।

    তোমাতে বাঁচার উপলক্ষ্য খুঁজি,
    তোমাকে ভালোবাসি গোপনে,
    অযোগ্য ভেবে সংশয়ে-
    আপনার ভাবনা লুকিয়ে রাখি যতনে।

    ভয়ে ভয়ে মরি,
    নিঃশব্দে বিচরণ কালে,
    তোমার অনুভব চারপাশ জুড়ে-
    দোষারোপিত হয় যোগ্যতার মানদণ্ড…Read More

    3
    2 Comments
  • সুরূপা ও ফাগুন উৎসব
    আহমেদ হানিফ 

    আজি ফাগুন রাঙা দিনে,
    বৈরাগ্যের বাসনা সৃজিলো মনে,
    মাধুরীলতার নিমন্ত্রণ হেতু কানন সাজিলো ফুলে,
    বহুরব উঠেছে বেজে ফাগুনের উৎসবে।

    কনকলতার শাখা দুলিছে,
    পলাশের ফুলে প্রেম সঞ্চারে ফাগুনের মেয়ে,
    প্রেমিক যুগলের বাহারী সাজে,
    রঙ লেগেছে ফাগুনের এইদিনে।

    কনকচাঁপার অঙ্গে যৌবনারম্ভ,
    ফাগুন…Read More

  • তুমি এসো
    আহমেদ হানিফ।

    বসন্তের গান বুনিতেছে কোকিলে,
    দূর পাড়ায় বাসন্তী সাজের আয়োজন নববধূর,
    পুষ্পরাজিতে ফুলে ফুলে সয়লাব হবে-
    তোমার চুলের স্পর্শ রবে কতক গোলাপে।

    জারুল তলায় কপোত-কপোতী নানান বেশে,
    বসন্তের রঙ মাখাবে শত আদরে,
    হৃদয়গ্রাহী বাংলার চিরাচরিত গানে-
    তোমার বন্দনাবাক্য ছড়াবে চারপাশে।

    পল্লবে প্রেমের রব উঠবে,
    কোকিলের কুহুতানে প্…Read More

    4
    3 Comments
    • কবি অসাধারণ লিখেছেন!

    • “সুরূপা,
      শত আয়োজন সারা নববধূর অন্দরমহলে,
      তুমি আসলেই বসন্ত আসবে,
      কোকিলের কুহুতান-
      কিংবা বৃক্ষরাজিতে পল্লবের প্রেম।” এই অপেক্ষার অবসান হোক, এই বসন্তের আয়োজন বৃথা না যাক!

    • তুমি না আসলে বসন্তের কোনো রঙ হয় না।

  • কবিতার দ্রোহ ও সুরূপা
    আহমেদ হানিফ। 

    কবিদের শহরে আজ বসন্ত নেই,
    বড্ড ক্লান্ত আমি-
    পাণ্ডুলিপির পাতাগুলো অনাদরে,
    পড়ে আছে বেনামি প্রকাশনীর দোকানে।

    কবিতার চাষাবাদে শৈল্পিক আবহ নাই,
    নাই, কথাদের সহাস্য মেলবন্ধন!
    বিরহ-বিরস বদনে কবি সত্তা-
    মস্তিষ্কের বেকার খাটুনি।

    কবিতার শহরটা টানছে না দিন কয়েক,
    বোবা শব্দে প্রেমানুভূতি অলী…Read More

    4
    2 Comments
  • আরেকটা বিকেল দিও!
    আহমেদ হানিফ। 

    আরেকটা সুন্দর বিকেল দিও তো আমায়,
    মউয়ের দোকানের চায়ের চুমুকে,
    তোমার ডাগর চোখে স্বপ্ন খুঁজবো-
    যে চোখের ভাষায় আমাদের গল্প হবে!

    সুরূপা, 
    জানো, কত কথা জমে আছে বুকে-
    গোলাপের রক্তিমায় কেন মুগ্ধ হই?
    কেন?
    তোমার ডাগর চোখে প্রেম আনে!

    জীবনের কতো পরিবর্তন দৃশ্যমান,
    কিন্তু, আমার গল্প গুলোর পরিবর্তন…Read More

    4
    1 Comment
    • এমন বিকেলগুলো বারবার ফিরে আসুক! শুভ কামনা রইল!

  • ভালোবাসি!
    আহমেদ হানিফ। 

    হুমাকেই ভালোবাসি,
    খরতাপ গ্রীষ্ম কিংবা জলধর বাদলে,
    কবিতার খাতার শব্দ যোগে-
    কাটা পাহাড়ে হাঁটার আয়োজনে। 

    নয়নতারায় বিমুগ্ধ আঁখিতে,
    রাজহংসের খেলাঘর দীঘিতে,
    অবোধ শিশুর পুতুলের বিয়েতে-
    তোমাকেই খুঁজে ফিরি।

    ভালোবাসি, ভালোবাসি উচ্চরবে-
    চারদিকে প্রকম্পিত হবে,
    হুমাকেই ভালোবাসি, 
    কবি…Read More

    5
    3 Comments
  • তুমি যদি চাও!
    আহমেদ হানিফ

    তুমি যদি চাও কবিতার খাতায়,
    আঁকবো আমি চিত্র!
    বুনো মশকের ভীড়ে অন্ধকারে-
    রইবো সারারাত্র!

    ভালোবেসে যদি জীবনানন্দ দেয়,
    কবিতারে রূপ দেয় বনলতা-
    আমিও পারবো কতক পঙক্তিতে,
    তোমারি নামে লেখতে।

    গোলাপের বনের রক্তিমা তুমি,
    প্রেমাবতার মজেছে তোমাতে-
    তুমি যদি চাও জনতার মিছিলে,
    বিদ্রোহী হবো আমি এক!

    তুম…Read More

    3
    1 Comment
  • একটি কুড়ি দুইটি পাতা
    আহমেদ হানিফ।

    বাবু,
    কি দেখিস?
    পাতা তোলার মুগ্ধকর ছবি-
    নাকি জরাজীর্ণ দেহটা?

    যদু, কি ভাবছিস অমন করে,
    পাতা তোল-
    চব্বিশ কেজিতেই পাবি একশো বিশ টাকা-
    পাতা তোল, পাতা তোল।

    অমোধিনী দেবীর ক্রোড়ে সন্তান কাঁদছে,
    বাবু, কি দেখিস?
    শুকনো মুখের করুণ দৃষ্টি-
    নাকি পাতা তোলা দেখছিস?

    বাগানের পাশের ছেলেটা…Read More

    5
    3 Comments
  • প্রেম ও নগর জীবনের ছোট্ট গল্প!
    আহমেদ হানিফ 

    যে নগরীতে চালের মূল্য চুকাতে,
    মধ্যবয়সী রিকশাওয়ালার সারা দিনগুজরান,
    অল্প ক’দিন আগের জন্মানো বাচ্চাটির ক্ষুধা নিবারণে,
    মায়ের সাধের গহনা বেচার আয়োজন।

    সেই নগরে অল্প কিছু টাকায় ফুল কিনেছি,
    তোমার বেণি করা চুলে-
    আলতো ছোঁয়ায় ফুলগুলো গুঁজার বাহানা আমার,
    অনুমতি দিবেতো আমায়?

    বিধবার বাছাধ…Read More

    5
    3 Comments
  • সুখের নেশা!
    আহমেদ হানিফ। 

    বাজারের নিস্তব্ধ জায়গাটায় দ্বিতল বাড়ি,
    রঙ উঠা খসখসে দেওয়ালে-
    আগাছায় পরিবেষ্টিত চারপাশ,
    মনে হয় ভুতের বাড়ি। 

    কতক চোখের মানুষের খোঁজ,
    বেলকনির আরাম কেদারায় বসা মধ্যবয়সী নারী,
    স্থির নয়নে তাকিয়ে থাকা বাজারের পথে,
    মানুষ আসবে নিঃশব্দে।

    জনৈক সভ্য মানুষের আগমনে,
    রব উঠেছে রঙ উঠা বাড়ির অন্দরমহলে,
    চুপিসার…Read More

    5
    1 Comment
  • মানুষের কথা!
    আহমেদ হানিফ

    আমাদের মতো দেখতে,
    ঠিক আমাদের মতোই চলতে পারে-
    মিথ্যার ছায়াতলে আশ্রিত,
    তারা কি মানুষ?

    নিরূপায় হয়ে দু’কদম চলতে,
    মনের কথা বলতে-
    যারা সঙ্গ দেয় না একাকীতে,
    তারাও বুঝি মানুষ!

    কবিতার খাতা গুলো ছিঁড়ে ফেলে,
    বিদ্রুপের হাসি হেসে বলা-
    এইসব কি লেখেছো ছাই!
    তারাতো মানুষ!

    জাগতিক মোহে হাত বাড়িয়েছি,
    অন্য দিকে…Read More

    8
    4 Comments
  • বৃষ্টি ঝরছে না!
    আহমেদ হানিফ।

    বৃষ্টি ঝরছে টিনের ছালে টুপটাপ শব্দে,
    কি যেন করি ভাবছি-
    বৃষ্টিতে ভিজবো-
    না,বৃষ্টি থেমে গেলো।

    তীব্র তাপদাহে অস্থির হয়ে আছি,
    একটু ভেজার আশায়-
    টিনের ছালে টুপটাপ বৃষ্টি পড়েছিলো,
    এখন থেমে গেছে পুরোদমে।

    দরজা,জানালা বন্ধ করে বসে আছি,
    ফ্যানের বাতাসে পোড়া দেহটার শান্তি-
    হঠাৎ করেই যেন বৃষ্টি থেমে গেলো-
    এপাড়…Read More

    6
    1 Comment
    • এমন বর্ষা আগে দেখিনি। সমস্ত পৃথিবীজুড়ে যে উত্তাপ ছড়িয়েছে তা খুব করে টের পাইয়ে দিচ্ছে।

  • Load More Posts
Skip to toolbar