Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হৃদয়ের গানে বাজিল কি এক ব্যথা,
    বোঝ কি তুমি অন্তহীন স্রোতের ভাষা?

  • দুঃখের কথা কি বলি আসাদ বল,
    লোকে আমায় পাষাণ সিমার বলে,
    আমি তো ফোরাত নদীর মতোই ভালোবেসে, হয়েছি ভালোবাসাহীন।

  • বাংলার স্থাপত্য চর্চার বিশেষত্ব

    বাংলার স্থাপত্য চর্চার সবচেয়ে প্রাচীন নিদর্শন মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক…Read More

    2
    2 Comments
  • ঘাসফুল আর নীহারিকা

    এক আকাশ তারাদের নিচে আমি চেয়ে দেখি মহাজাগতিক মহাশ্মশান,
    মৃত নীহারিকা তবু আলো জ্বালে মৃত্যুর পরে সহস্রাব্দ অবধি।
    চেয়ে দেখো, ঐ সবুজাভ প্রান্তরে কিভাবে বেড়ে ওঠে ঘাসফুল – অলক্ষ্যে, অযত্নে,
    তবু তার সৌরভ এখনো নিয়ে আসে বসন্তের ভালোবাসার সৌরভ।
    রাতের অন্ধকারে পরাগ রেণুর মতো ভালোবাসা নিবেদন করে ঘাস ফুল।
    মৃত নীহারিকা দেয় আলোক…Read More

    6
    8 Comments
  • বন্ধুত্ব এক মহান স্বার্থহীন দায়িত্বশীলতা।
    মানুষের যে ক’টি সম্পর্ক আছে তার মধ্যে বন্ধুত্ব হয়তো সবচেয়ে আকর্ষণীয়। বাবা মায়ের সাথে সন্তানের জৈবিক সম্পর্ক থাকে, কিন্তু তারপর ও একটা দূরত্ব থাকে। বন্ধুত্ব হল সেই সম্পর্ক যা স্বার্থের, ধর্মের, জাতের, লিঙ্গের, বয়সের ওপর উঠে এসে এক মানবিক সম্পর্ক। আমরা আমাদের বন্ধুদের থেকে আশা করি। কিন্তু তাদের সাথে আমাদের…Read More

    3
    2 Comments
  • দ্রোহের মন্ত্রে ভালোবাসা

    আবারো দেখা হবে,
    অগ্নি ঝরা দুপুরে, উন্মত্ত রক্তের মিছিলে।
    যখন মৃত নগরীর সড়কে শিমূল, পলাশ, কৃষ্ণচূড়া আগুন ঝরাবে,
    হিজল, তাল তমালের বনে উন্মত্ত কাল বোশেখী নটরাজের মতো মত্ত নাচে,
    উন্মত্ত হবে।
    আগুনের দিনে শাদা কালো শাড়িতে আর কপালের লাল টিপে,
    তুমি আসবে আগুনের পরশমণি হয়ে।
    আর আমি আমার ছন্নছাড়া ছড়া গানে,
    শ্লোগানে শ্লোগানে মুখরিত…Read More

    3
    2 Comments
  • লীলাবতী,
    যতই তুমি মিথ্যে বোঝাও,
    আসলে তুমি ভালোবাসাই চাও।

    জাকের আদিত্য
    ১৩ মে, ২০২৫
    ঢাকা, বাংলাদেশ।

    7
    5 Comments
  • বার বার ফিরে আসে, বায়ান্ন, একাত্তর। বারবার ওরা কেড়ে নিতে চায় আমার মুখের ভাষা, আমার মায়ের গান। বারে বারে ফিরে আসে প্রতিক্রিয়াশীলতার অন্ধকার। তবে আলো হয়ে ফিরে আসুক একাত্তর রবীন্দ্রনাথ, নজরুল , জীবনানন্দের রূপসী বাংলায়, জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠে আরে সুকান্তের পূর্ণিমার ঝলসানো রুটিতে।
    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

    3
    1 Comment
  • আমি,তুমি এবং আমরা

    আমার আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্খার অহংকার,
    আর তোমার দুঃখবিলাস ভালোবাসার,
    গভীরতার সংসার।

    6
    2 Comments
  • মানুষ করো নই মাগো, স্মরণে রেখেছি,
    তাই সভ্য দেশে সভ্য লোকের প্রকাশ্যে নারী নির্যাতনের অবাক মানচিত্র দেখি।
    মানুষ করো নই মাগো, স্মরণে রেখেছি…

    নারীকে এখনো পণ্য হিসেবেই গণ্য করা হয়, তাই পথে ঘাটে আমরা মেয়েদের নির্যাতিতা হতে দেখি…ক্ষেত্র বিশেষে বাংলাদেশে নারীর শত্রু অপর আরেক জন নারী যারা চরিত্রের দোহাই দিয়ে নারী নির্যাতন জায়েজ…Read More

    5
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চরিত্র, আইনের সুশাসন পাবার ক্ষেত্রে কোন বাঁধা নয়।……………………সম্পূর্ণ একমত

  • আজ এতো দিন, এতো দিন পর মনে হয় শত সংগ্রামে, হাজার কষ্টে জীবন আমাকে পরাজিত করতে পারে নি। জীবনের বন্ধুর পথে অযত্নে বেড়ে ওঠা ঘাসফুলের যে শক্তি তা উথাল পাথাল বিক্ষুব্ধ ঝড়ে পরাজিত হয় না। আহ! এখনো বেঁচে আছি। গানে গল্পে, কবিতায়, বন্ধুতায়, ভালবাসায় বেঁচে আছি। আহ! জীবন।

    2
    2 Comments
  • স্মৃতিমগ্ন

    আঘ্রাণের ডাকে সাড়া দিয়ে চেয়ে দেখি ফসলের শূন্য ক্ষেত।
    নরোম খড়ের গাদায় জমে থাকে গত ফসলের ধান কাটা মাঠ।
    এই বিজলি বাতির টিমটিমে আলোয় ঘরের দাওয়ায় বসে রই একা,
    বসে রই এক আকাশ তারাদের নিচে।
    দূরে রহিম মিয়া অগ্রহায়নের শীতে গায়ের শাল ভালো করে জড়িয়ে,
    টর্চ বাতির আলোয় আগুন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করে, কে যায়?
    চাচা, আমি আতিক।
    আমি আবার ফিরে…Read More

    7
    7 Comments
  • বিংশ শতাব্দী মানব জাতির ইতিহাসে এক অসম্ভ সময়। এই বিংশ শতাব্দীতে আমরা জ্ঞান বিজ্ঞানের প্রভুত উন্নয়ন দেখেছি। ১৯০১ সালে মানুষের গড় আয়ু ছিল ৪০ বছর। আজ ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৭৩ বছর। বিংশ শতাব্দীতে মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যু কমে এসেছে অনেক গুণ। নির্মূল করা সম্ভব হয়েছে প্রাণঘাতী অনেক সংক্রামক ব্যাধি। শিল্পায়ন পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। নগরায়ন সম্ভব…Read More

    9
    6 Comments
  • অলীক আলাপ

    বন্ধু, যুদ্ধে কোন বীরত্ব নেই। ও সব বানানো কথা। যুদ্ধ ক্ষেত্রে মানুষ মানুষকে খুন করে, ধর্ষণ করে অপরিচিত নারীকে, গলা টিপে ধরে শত্রু পক্ষের ছ মাস বয়সী শিশুর গলা- তাকে হত্যা করে। যুদ্ধের শেষে কোন স্বর্গ নেই। যুদ্ধ নিজেই নরক। সে আরেক নরকের দ্বার উন্মোচন করে। সে ভাগ করে দেয় কাঁটাতারে- পিতা থেকে পুত্রকে, মায়ের কাছ থেকে মেয়েকে। যুদ্ধের ময়দানে…Read More

    5
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • যুদ্ধ নয়, শান্তি চাই। ভালবাসাময় পৃথিবী চাই।

  • বিপাশার তীরে সত্য বচন

    রাত্রি দ্বি প্রহর,
    পূর্ণ চন্দ্র গ্রহণের তিথিতে,
    এই সব আমলকী, হরিতকি, ছাতিম বনের সৌরভে- এবং শীতলে সমীরণে
    বিপাশা নদী তীরে তুমি এসে দাঁড়ালে,
    আমি নতজানু হই, নতজানু হই সকল মিথ্যে অহংকার ভুলে।
    নতজানু হই তোমার পদ যুগলে।
    চির দিনের রূপ তৃষ্ণায় কাতর।
    সকল জগতজয়ী আমি আজ নিঃস্ব ভিখিরি,
    তোমার রূপের সামনে নতজানু হই।
    আমি ওই বারোয়ারি…Read More

    5
    2 Comments
  • উপলব্ধি : আমরা আমাদের অপছন্দের কথাগুলো স্পষ্ট করে বলি। কিন্তু নিজেদের ভাল লাগার কথা গুলো বলি না। হয়তো তখন বলি যখন সময় ফুরিয়ে এসেছে। আমাদের হাতে সময় খুব কম তবু আমরা কিসের অপেক্ষায় নিজেদের ভাল লাগার কথা গুলো বলি না?

    4
    2 Comments
    • একদম সঠিক বলেছেন। কেন যেন আমাদের ভালবাসার কথাগুলো অব্যক্ত, অনুচ্চারিতই থেকে যায়

      • সহমত। আমরা সঠিক সময়ের অপেক্ষায় থাকি, কিন্তু কে জানে আমাদের হাতে সময় কতটুকু আছে? ভালো লাগার অনুভুতি বলে ফেলাই ভালো। মৃতের কবরের সামনে ভালো লাগা, ভালোবাসা প্রকাশ অর্থহীন।

  • ভালোবাসা হবে এমন

    ফিরে আসার ঘোর থাকবে। থাকবে ঘর।থাকবে ভালোবাসা। যখন সমস্ত পৃথিবী তোমার আমার-আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তখন তোমার বুকের ভেতর উষ্ণতার ওম থাকবে। শরীরে বুনো ফুলের গন্ধ থাকবে। খুব আঘাতে মন ভাঙলে, আঁকড়ে ধরার মানুষ থাকবে। তোমার আমার স্বপ্ন দেখার, স্বপ্ন বিলাস থাকবে।
    যে স্বপ্নে তোমার ঘর নদীর অন্য প্রান্তে, দুর্গের মতো, যার…Read More

    3
    2 Comments
  • বৃষ্টির ছড়া

    আজ তবে শহর জুড়ে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    চির হরিৎ পত্র শাখার ক্লান্তি জুড়ে,
    আবার শুধু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    আসমানি ওই জামদানিটা, বৃষ্টি জলে একটু ভিজুক,
    এবার শুধু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    কবিতার ওই ক্লান্ত খাতার শাদা পাতায়
    এবার তবে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    বৃষ্টি জলে কল্পিত সব বর্ণমালা শব্দ হয়ে জেগে উঠুক,
    বৃষ্টি…Read More

    5
    4 Comments
  • পার্থক্য

    হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
    মনের বাসনা সকল কালের সব পুরুষের
    ভেঙে গুঁড়ো হল ট্রয়!

    অতঃপর, সে তার দীর্ঘ পল্লবিত চোখের ভাষায় আমাকে ডেকে নেয়,
    এই দোদুল্যমান প্রদীপের শিখায়।
    অগ্নি শিখার মতোই থরোথরো কাঁপে তার আঁখি পল্লব,
    আর আমাদের ভীত হৃদয়- এই সব আলো আঁধারের ঘরে।
    আমি তার হাত দুটো বুকে টেনে বলি-

    হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে…Read More

    5
    6 Comments
  • ইটের দেয়ালটা বিশ্রী ভাবে ফুলে উঠেছে। হঠাৎ দূর থেকে দেখলে মনে হয় যেন ভেঙে পড়বে। কাছে গেলে বোঝা যায় একটা বট গাছের সুপ্ত শাখা আলোর সন্ধানে এই পাথরের দেয়াল ভেদ করে আসছে আলোর পৃথিবীতে।

    সূর্যের আলোয় নিজেকে প্রকাশ করার প্রবল আকাঙ্ক্ষাই জীবন, এ প্রকাশেই জীবনের সার্থকতা। জীবন এবং জীবনের উচ্ছ্বাস কোন বাধার কাছে অবনত হয় না।

    4
    4 Comments
    • চমৎকার উপলব্ধি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar