Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • পরশীর প্রেমে

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    রোজ রূপসী পুকুর পাড়ে থাকতেরে তুই বসে,
    পরশী হয়েই তুই—ভাঙনের ঢেউয়ে ভাসালি শেষে।
    বরশি নিয়ে মাছ ধরতি, শিশু-কিশোর বয়স হতে,
    পুড়াইলে আমায়,আজ
    চুপি চুপি হয় কাঁদতে।

    এলোমেলো চুল তোর হাওয়াতে দোলে,
    হাওয়ায় হাওয়ায় চুল উড়ে যায় দোলে।
    তাই তো মনটা তোর প্রেমে পড়ে,
    চুপি চুপি দেখি তোকে আড়াল থেকে।

    মনের কথাটি বলতে…Read More

    2
    7 Comments
  • ঢাকার চাকা!
    মোহাম্মদ জিয়াউর রহমান

    এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা!

    কলের চাকা, গাড়ির চাকা, ঘুরছে সকাল-সাঁঝে, রঙবেরঙের কত চাকা ছুটছে আপন কাজে।

    কারও আছে দুইটি চাকা, কারও চারটি চাকা, কারও আবার শেষ সম্বল— তিন চাকারই রিকশা।

    জীবন চলে আঁকাবাঁকা পথটা কিন্তু সোজা। গ্রাম ছেড়েও শহরের মানুষ বইছে ঋণের…Read More

    2
    5 Comments
    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা’—এমন দারুণ ছন্দে শহরের ব্যস্ততাকে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয়। এমন সহজ ও সাবলীল শব্দচয়ন পাঠকদের মনে এক গভীর ভালো লাগা তৈরি করে, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখুন।

    • ঢাকার ঘূর্ণায়মান চাকায় রাজধানীর স্বপ্ন আর ক্লান্ত মানুষের জীবন পাশাপাশি ছুটে চলে……🖤🖤

    • আপনার ছড়ায় আমাদের এই শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ছবিটা দারুণভাবে ফুটে উঠেছে!

    • ঢাকার ঘূর্ণায়মান জীবনের চমৎকার ছন্দময় ছবি! 😊😌😌

  • 🚂 ট্রেন জার্নি

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ট্রেন ছুটে যায় ঝিকঝিক করে,
    রেললাইনের পথে,
    জানালাতে বসে দেখি—
    কতই না রঙিন ঘুড়ি উড়ে।

    সবুজ মাঠ আর নদীর ধারা,
    গ্রামের আঁকা ছবি,
    কৃষক তখন মাঠে নামে,
    হাসে সোনার কবি।

    কখনো শহর, কখনো গ্রাম,
    কখনো গাছের সারি,
    ছুটে চলে লোহার ঘোড়া,
    গন্তব্যেরই ভারী।

    স্টেশনে এসে থামে ট্রেন,
    যাত্রী ওঠে নামে,
    কেউ…Read More

  • জাগো হে জাতি

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    হে ঘুমন্ত জাতি, তোমরা হও জাগ্রত,
    সত্যের আলোর পথে চলো অবিরত।
    ঈমানের দীপ জ্বালো প্রতিটি প্রাণে,
    ন্যায়ের সুবাস ছড়িয়ে দাও দেশ-ভুবনে।

    আসুক বাধা শত, ভেঙো না মনোবল,
    ধৈর্য আর সাহসে গড়ো আগামীর সফল।
    অন্যায়ের আঁধারে নত হবে না প্রাণ,
    সত্যের পথেই গাই বিজয়ের জয়গান।

    লিল্লাহি তাকবীর—ধ্বনিত হোক…Read More

    3
    6 Comments
  • এই দেশেতে একটি শহর,
    নামটি হলো ঢাকা,
    সেই শহরে দিনরাত
    ঘুরছে কত চাকা!
    কলের চাকা, গাড়ির চাকা,
    ঘুরছে সকাল-সাঁঝে,
    রঙবেরঙের কত চাকা
    ছুটছে আপন কাজে।
    কারও আছে দুইটি চাকা,
    কারও চারটি চাকা,
    কারও আবার জীবনসঙ্গী—
    তিন চাকারই ধাঁধা!
    জীবন চলে এভাবেই,
    পথটাই আঁকাবাঁকা।

    1
    4 Comments
    • চাকার ঘূর্ণিতে ঢাকা শহর ছুটে চলে, আঁকাবাঁকা জীবনের পথে থামে না কারও যাত্রা……🖤🖤

    • আপনার লেখা এই ‘জীবন চলে এভাবেই, পথটাই আঁকাবাঁকা’ লাইনটা সত্যি দারুণ লেগেছে। ঢাকার যান্ত্রিক জীবনটাকে খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন আপনি।

    • শহরের ব্যস্ততাকে চাকার ঘূর্ণনের সাথে মিলিয়ে ফুটিয়ে তোলার বিষয়টি সত্যিই দারুণ ও উপভোগ্য হয়েছে। শব্দের ছন্দে যদি চাকার গতির সাথে তাল মিলিয়ে আরও কিছু নতুন দৃশ্য যোগ করা যায়, তবে বিষয়টি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা চমৎকার, এভাবে নিয়মিত লিখতে থাকুন।

  • শিক্ষার চার সোপান
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
    প্রাথমিক বিদ্যালয়—
    শেখায় জীবনের শুরু,
    অ, আ, ক, খ শিখে
    স্বপ্ন বুনে গড়ো।
    উচ্চ বিদ্যালয়ের পথে
    বাড়ে জ্ঞানের আলো,
    শিক্ষকেরই স্নেহ-ছায়ায়
    হয় ভবিষ্যৎ ভালো।
    মহাবিদ্যালয় শেখায় তখন
    যুক্তি-বুদ্ধির জ্ঞান,
    নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে
    জাগে নতুন প্রাণ।
    বিশ্ববিদ্যালয়—জ্ঞানসাগরে
    খুঁজি সত্যের দিশা,
    গবেষণার…Read More

    4
    8 Comments
    • আপনার লেখায় ফুটে ওঠা “যে শিক্ষা মানুষ গড়ায়, সেই শিক্ষাই শ্রেষ্ঠ”—এই পঙক্তিটি যেমন গভীর অর্থবহ, তেমনি শিক্ষার বিভিন্ন স্তর পেরিয়ে মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার বার্তাটি দারুণভাবে হৃদয় ছুঁয়ে গেছে, তাই আপনার এই চমৎকার সৃজনশীল ধারা অব্যাহত থাকুক।

    • ডিগ্রির চেয়ে মানুষ হয়ে ওঠাই আসল শিক্ষা………… চমৎকার বলেছে।

    • প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো যাত্রাটা একটা সহজ স্পষ্ট ছবিতে☺️

    • মোহাম্মদ জিয়াউর রহমান, আপনার লেখা থেকে “সনদ শুধু কাগজ নয়, শিক্ষা হোক বিবেক”—এই লাইনটা একদম মনের কথা, কিন্তু আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে নৈতিকতার চর্চাটা ঠিক কতটুকু হচ্ছে বলে আপনি মনে করেন?

    • শিক্ষা অমূল্য রতন যদি করো যতন।

    • শিক্ষার সিঁড়ি পেরিয়ে জ্ঞান যখন বিবেক জাগায়, তখনই গড়ে ওঠে সত্যিকারের মানুষ ও সমৃদ্ধ দেশ……🖤🖤

  • লাগামহীন দর
    ​✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ​বাজারে গেলে মন ভরে না, অবস্থা বড়ই করুণ,

    চাল-ডাল, ভোজ্যতেল, নিত্যপণ্য—এ যেন আগুন।

    ​ক্ষুদ্র আয়ের মানুষের হাতে নিয়ে সামান্য টাকা,

    বাজেট শেষেই ফিরে আসে, ব্যাগটা থাকে ফাঁকা।

    ​সবজি বাজারে যেন আজই সোনারই দরদাম,

    পেঁয়াজ-মরিচ কিনতেও হিমশিম,ঝরে
    যায় ঘাম।

    ​মাছ-মাংসের দোকান—দূর থেকে শুধু…Read More

    4
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন ফুটে উঠল। “মধ্যবিত্তের মরেছে স্বপ্ন, ভিজেছে দুই আঁখি” লাইনটা পড়ে আসলেই খুব খারাপ লাগল। বর্তমান বাজারদর নিয়ে আসলে আর কী বলার আছে, সবটাই এখন খুব কষ্টের।

    • বাজারে আগুন যেন থামছেই না, আগে তো বাড়ার পরে আবার কমে যেতো এখন দিনদিন উত্তপ্ত হচ্ছে ।

    • আপনার এই লেখায় সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি খুব হৃদয়স্পর্শী ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মাঝে মধ্যবিত্তের না বলা কষ্টগুলো যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ গভীর আবেগের প্রকাশ ঘটিয়েছে। আপনার এই লেখনশৈলী আমাদের সবাইকে সচেতন করতে দারুণ ভূমিকা রাখবে, তাই আরও নিয়মিত লিখতে থাকুন।

    • বাস্তবতার নির্মম চিত্র
      ন্যায্য দামের দাবি আজ সবার। 👏

  • মুসাফিরখানা
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    দুই দিনের এই মুসাফিরখানায়,
    একদিন যায়—পরদিন অপেক্ষায়।

    যানবাহন দাঁড়িয়ে আছে
    নবযাত্রীর আশায়।

    জানি না কখন ডাক এসে
    মোর দুয়ারে দাঁড়ায়,

    থাকি কোন অবস্থায় তখন—
    কে জানে, কী হবে হায়!

    আজও সময় আছে হাতে,
    কাল যে নাও থাকতে পারে,

    মৃত্যুর ডাক এলে তখন
    কে বা ফিরতে পারে?

    হে রব, তোমার ডাক আসার আগে
    আমল…Read More

    3
    4 Comments
    • দুই দিনের মুসাফিরখানায় আমলই হোক শেষ যাত্রার একমাত্র পাথেয়……🖤🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের অনিশ্চয়তা নিয়ে খুব সুন্দর একটা কথা মনে করিয়ে দিলেন।

    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘হে রব, তোমার ডাক আসার আগে আমল দিয়ে জীবন সাজাই’—এই পঙ্ক্তিটির মাধ্যমে আপনি মনের গভীর ও পবিত্র এক আকুলতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। জীবন ও গন্তব্যের এই সুন্দর বার্তাটিকে আপনি আরও একটু বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন, তবে আপনার এই সহজবোধ্য ও সুললিত প্রকাশভঙ্গি বেশ প্রশংসনীয়।

  • 🎓 শিক্ষক
    মোহাম্মদ জিয়াউর রহমান

    শিক্ষক পায় সম্মান, পায় সম্মাননা,
    সব কিছু কি টাকায় যায়—বলো, কেনা?
    জ্ঞান দিয়ে যিনি গড়েন মানুষ, গড়েন দেশ,
    তাঁর মতো মহৎ পেশা—আছে কি আর বেশ?

    শিক্ষকের হাত ধরেই জ্ঞানের আলো জ্বলে,
    অন্ধকারের পথ পেরিয়ে শিক্ষার্থী সামনে চলে।
    শৃঙ্খলা, সাহস, সততা—শেখান আপন করে,
    স্বপ্ন দেখান দেশ গড়ার, মাথা উঁচু করে।

    স্কাউটের…Read More

    4
    8 Comments
  • তৈলা মাথায় তৈল
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    তৈলা মাথায় তৈল দাও মানুষ,
    দেখো আয়-উপার্জন,
    খড়া মাথায় তৈল দাও না কেন—
    অসময়ে নাই সমর্থন!
    যার মাথাতে তেল আছে,
    তাকেই দাও সম্মান,
    শুকনো মাথার মানুষগুলো
    পায় না কেন স্থান?
    সুযোগ দেখে তেল ঢালো,
    স্বার্থ থাকে মনে,
    সময় গেলে সেই তেলবাজরা
    চেনেও না জনে!
    তেল নয়—যোগ্যতা দেখো,
    সত্যের পাশে থাকো;
    তৈলা মাথা,…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম বাস্তব সমাজের চিত্র চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এখনকার দিনে যোগ্যতা দিয়ে মূল্যায়ন পাওয়া কি আসলেই সম্ভব বলে আপনি মনে করেন?

    • স্বার্থের সময় সবাই কাছে থাকে, সময় গেলে চেনেও না—বাস্তব কথা।

    • সমাজের বৈষম্য ও স্বার্থপরতার এই বাস্তব চিত্রটি আপনার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। ন্যায়ের পথে চলার যে আহ্বান আপনি জানিয়েছেন, তা পাঠকমাত্রকেই গভীরভাবে ভাবিয়ে তুলবে; আপনি এভাবেই সত্যের জয়গান গেয়ে লিখে যান।

  • আমিই বাংলাদেশ

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    আমিই বাংলাদেশ—
    এক দেহ, এক পতাকার প্রাণ,
    ভাবি দেশটা নিজদেহ,
    দেশটাই মোর সম্মান।

    সীমানাজুড়ে এই যে মাটি,
    আমারই আপন ঘর,
    এই মাটিতে জন্ম আমার,
    এই মাটিতেই কবর।

    দেশদেহে আজ ধরেছে ঘুণ,
    হয়েছে রোগাক্রান্ত,
    রক্ত ঝরে, ঝরছে প্রাণ—
    কেমন আইন, কী গণতন্ত্র?

    নির্দ্বিধায়, কারণ-অকারণে
    অপরাধ যখন…Read More

    1
    2 Comments
    • সুশাসন আর ন্যায়ের আকাঙ্ক্ষাটা আমাদের সবার

    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘এই মাটিতে জন্ম আমার, এই মাটিতেই কবর’—এমন শক্তিশালী পঙক্তির মাধ্যমে আপনি দেশের প্রতি যে গভীর মমতা ও দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন, তা আমাদের হৃদয়ে নাড়া দেয় এবং আপনার লেখনী যেন ভবিষ্যতের সুন্দর আগামীর প্রত্যয়ে আরও বেগবান হয়।

Skip to toolbar