-
🙃
—
ধান ক্ষেতে সোনালী রং ধরেছে
বেড়েই চলেছে আশপাশ ঘেঁষে
ধান শালিকের ওড়াউড়ি
ঝর্ণা র উত্তাল জলে
নব যুবতীর আঁচলের ভাঁজে
বাঁধ ভাঙ্গা তরঙ্গ ঢেউ মাতাল করে
মাতাল হয়ে রয় খ্যাপাটে পানকৌড়ি
সাঁঝ দুপুর তবুও চলে ডুব সাঁতার
ফসল কবেই কেটে নিয়ে যায়
জোতদার ফসল ও জমির অধিকর্তা
শূন্য মাঠে একাকী
ধান শালিকের হেঁটে চলা
ধুঁ ধুঁ মাঠ উত্তাপ…Read More3 Comments -
অপেক্ষা
———–বছরটা হঠাৎ শুরু হয়ে
কিভাবে যেন চোখের নিমেষে ই
শেষ হয়ে যায় !
ক্যালেন্ডার এর পতা গুলো
এক দুই তিন চার করে
কখন বারো নম্বর এর শেষ পাতায়
এসে খানিক জিরিয়ে নেয় তা ,
তাকিয়ে না দেখলে বোঝা যায় না ।
গলির মোড়ের মিষ্টির দোকানে
সাজিয়ে রাখা বাহারি সন্দেস ,
মনোহারি দোকানের চকলেট, চিপস্
অথবা স্কুলের সামনের পাপর ভ…Read More5 Comments -
ভালোবাসা
_________ভালোবাসা ছোট্ট একটা শব্দ ,চারটি অক্ষরের মিশেলে অথচো এর অর্থ ,এই অনুভূতি হয়তোবা আকাশের চাইতেও বিশাল । অসীম , যার সীমা দৃষ্টিতে বা ছোট্ট একটা হৃদপিন্ডে ধারণ করা যায়না ।
এই একটি শব্দ, চারটি অক্ষরের পেছনে কেউ কেউ তার সারাজীবন ছুটে চলে । যে চায় একবারে অন্তর থেকেই আশা করে ,কেউ এমন যে তাকেও ভালোবাসুক হ্যাঁ শুধু তাকেই ।ভা…Read More4 Comments -
ক্লান্ত জীবন
__________আজকাল নিজেকে ,
বড্ড বেশী অপ্রয়োজনীয় মনে হয় !
মাঠ চৌচির গরমে
এক গ্লাস শীতল জল নয় ,
যেন শীতের কথা হয়ে
অতি অযত্নে কোন
দেরাজে বন্দি ।
দুই তিন বার শরীরে জরিয়ে
ধুলো ময়লা পরিস্কারের
অনুষঙ্গ হয়ে ওঠা-
এক সময়ের বর্ণিল পোষাকটি যেমন !
একটা পুরোনো আমার মতো ঠিক ,
যা নতুন কেনাতে ঈদ মনে হয়েছ…Read More6 Comments -
মন ও মায়া
—————দু’টি চোখ
কয়েক ফোঁটা অশ্রুবিন্দু
একটা লোনা পানির নীল সমুদ্র
কিছু আছড়ে পড়া ঢেউ
একটি বালুকা বেলা ।
অথবা ,
একটি শরীরি বাক্সে বন্দি
উড়াল পাখি মন!
প্রতি ইঞ্চি জুড়ে চাবুক আর কালসিটে
কপলে নীল হয়ে থাকা
পাঁচটি আঙ্গুলের দাগ
টপ টপ করে ঝরতে থাকা
রক্তিম মুক্তোদানা ।
দূরে খোলা প্রান্তর
চারদিকে ফসলে…Read More2 Comments -
বিশ্বাস ঘাতিনী
———–
অনেক আলোয় ভরা আকাশ
দেখবো ভেবে সন্তর্পণে চোখ মেলি,
কিন্তু একি! দু’চোখ এর সীমানায়
শুধুই কলংকের কাজল কালো আঁধার!
অনেক করে হাতরিয়েও
আলোর আভাস পাইনি কোথাও
আকণ্ঠ তৃষ্ণায় আকুল চেয়ে দেখেছি
আদিগন্ত ছুঁয়েছে অথৈ নীল জল ,
তীব্র বেগে ছুটে গেছি সমুদ্রের কাছে
মেলেনি তৃষ্ণার অমৃত ধারা
শুধুই তিক্ত গরলে ভ…Read More3 Comments -
🥰 ছোঁয়া
হাত বাড়ালেও যায় না
ছোঁয়া তোকে !
স্পর্শের নাগাল ছেড়ে
দূরে গেছিস তুই ।
মন বাড়িয়ে দেই
তোকে ছোঁয়ার আশে ,
পাবো না জেনেও
অপেক্ষাতেই রই ।
এক চিলতে জানলা খানি আমার
আকাশ জুড়ে রংধনু রং তুই !
হাত বাড়ালেও যায় না
ছোঁয়া তোকে
মন বাড়িয়ে তাই
তোকেই আমি ছুঁই ।।3 Comments -
মিথিলা কনক and
Jannatul Ferdausi are now friends
-
নক্ষত্রের মৃত্যু
___________স্বচ্ছ নীল আকাশে
ঝলমলে তারাদের রাত ,
শেষ হতে হতে
ক্রমশ ফ্যাকাশে রাতভোরের আকাশ ।
ভালোবাসা হীন খসে পরে নক্ষত্র
জমিনে সারা রাত !
আকাশের কোল আলোয় ভাসিয়ে
মৃত্যু’র কাছে হয় সমর্পিত
বেছে নেয় স্বেচ্ছায় মৃত্যু চিরটাকাল ।3 Comments -
নিশিথের কাব্য
_____________রাত দীর্ঘ্য থেকে দীর্ঘ্যতর হতে হতে
পথ ছোঁয়া কিছু কাব্য জন্ম নেয় ।
সিলিং ফ্যানের একঘেয়ে ঘর ঘর শব্দ
মস্তিষ্কের কোন এক কোঠরে –
অবিরত বিস্ফোরণ চালাতে থাকে ,
ছাদ বারান্দার স্বপ্ন ধরকেরা
মৃদুমন্দ বাতাস এ –
দুলে দুলে ধরে চলে হাজার রং এর স্বপ্ন ।
খালি দোলনা শুধু শুধু দুলতে থাকে ,…Read More2 Comments -
ভালোবাসার কাব্য কথন
———————————-তোমার আমার শহরে
শীত পড়তে শুরু করেছে ,
জানালা গলে কুয়াশাদের
হঠাৎ করেই আনাগোনা’র কাহিনী
লিখতে শুরু করেছে –
কামিনী আর পারিজাতের
বক শুভ্র শিশিরে’র কাব্য ,
কথকতা সেই দিনগুলি ‘র ।
হয়তো তোমার মনে নেই !
তোমাদের যান্ত্রিক জীবনে
কুয়াশা’র চাদর জড়িয়ে
এখন হয়তো আর ভালোবাসার
আগমন ঘটে…Read More1 Comment -
নির্ঘুম রাত
_____________
আজ বালিকার নির্ঘুম রাত ,
সুতীক্ষ্ণ নখড় এর থাবা তুলে
এগিয়ে আসে দ্রুততর বেগে ।
ধীর ,ধীরে ,ছাঁয়া দীর্ঘ্য থেক দীর্ঘ্যতর হয় ধেয়ে আসে
গ্রাস করে সর্বস্ব ।
তারপর ধারালো সেই ছায়া
ফালা ফালা করে চলে
বালিকার সবুজ আলিন্দ নিলয়–
হৃদপিন্ডটাকে বাঁচাতে হবে তাই
ছুটতে থাকে ,ছুটে চলে বালিকা ,
পথের কাঁকড়ে রক্ত কমল হয়ে
ফুটে ওঠে কিছু ট…Read More4 Comments -
শেষ সমীকরণ
_____________একটা অদ্ভুত বিকেল , প্রতিদিনের মতো ঠিক রুটিন মেনেই আজকের বিকেল এসেছে তবুও একি রুটিনে রোজ আলাদা অভিধান খুলে বসে আলো । ধীর পায়ে আলোক এর শেষ চ্ছটা কে পাশ কাটিয়ে শ্যামলা আঁধার, প্রিয়ার মতো এগিয়ে এসে ঘিরে নেয় চারপাশ ।
সারা দিনের কাজ শেষে আঁধার প্রিয়ার সাথে এক কাপ ধোঁয়া ওঠা কড়া লিকারের দুধ চায়ে আর ইজি চেয়ারে পা…Read More3 Comments -
🤐
কালো ধারালো নখর
অন্ধকারে আষ্টে পৃষ্টে খামচে ধরে
যেন ধীরে ধীরে আঁধারের হা
গিলতে থাকে তাঁকে একটু একটু করে
এক চিলতে নিজস্ব কোনে
গুটিসুটি হতে থাকে তার
অস্থি চর্ম মাংস
সব মিলেমিশে যেন একতাল মাংস পিন্ড
নির্জীব যেমন ,কন্ঠনালী কেটে মৃত্যু নিশ্চিতঃকরণ
ছমিরণ শুধুই আতংকে নীল থেকে নিকষ কালো
প্রতিটি মুহূর্ত যায় কাজের পাহাড়
কা…Read More3 Comments -
লাশ
____দনিয়াতে কি মানুষ নাই একটাও !
চারপাশে হেটে চলে কারা ?
তবে কি মানুষের খোলে ,
কিছু পঁচে গলে যাওয়া
জীবন্ত লাশের মিছিল দেখি ?
কষ্টের বাষ্প জমা হতে হতে
হৃদপিন্ডের জমিন ক্ষত বিক্ষত ।
মুখ খুলতে গেলাম যখন
দেখি , কাঁটা তারে এফোঁর ওফোঁর ,
হাত পায়ে লোহার শেকল
সীমানা গেঁথে দেয়া নরকঙ্কাল ।
বার বার এভাবেই শেষ হয়…Read More4 Comments -
😔
চিতার অনলে সতীর জীবন্ত দাহ ,
চিৎকারে ভাসে বলীর আর্তনাদ।
অথবা, কোন এক অদৃশ্য দোষে
মুন্ডনে কুচ বরণ কন্যার
দীঘল কালো কেশরাজির জল সমাধি ।
কে এলো এগিয়ে ? কেইবা মুখ লুকালো !
কি এক কলংকের দোষে
বিদায়ে পেল সে জল সমাধি !
ধরাধামে এলো মা মনোহারি রূপ
দেখতে তাকে চোখ না সরে
কেঁদে ভাসালো সন্তানেরা বুক ।
বিচরণে মা ঘরে ঘরে
এলো খুশ…Read More -
শেষ গন্তব্য
__________হজার তারার ভীড়ে কোনো এক নামহীন তারা যা নিভু নিভু নিঃশেষ প্রায় । কখন আকাশ থেকে ঝড়ে পরেছে ,নিভে গেছে , কে তার খবর রাখে ? চাঁদের এতো সময় কোথায় ! আর মেঘ, সেতো পরদেশী । চলছে তো চলছে কে জানে কোথায় তার শেষ গন্তব্য!!
2 Comments -
ফিরে দেখা
___________
রোজকার এই পাকা রাস্তা
ঐ সামনে যেয়ে যেখানে
বাঁক নিয়েছে ,
ঠিক সেখানেই আজ
শুনতে পেলাম সেই চেনা ডাক ।
” বাদাম, বুট ,আছে নানান ভাজা
এই গেল গেল বারো মাখা ,
এ———ই আকবর আকবর । ”
টুপ করে যেন ছোট বেলায় ফিরে গেলাম ।
সেই স্কুল ,স্কুল ড্রেস , ফিতে দোলানো দুই বেনী
আর কাঁধে , ইয়া মস্ত বড় ব্যাগ !
বাড়ি থেকে ব…Read More2 Comments -
আকাশ কুসুম
____________আকাশের রেশমি বুকের
মখমলি গালিচায়
মাখন পেলব ধবল মেঘগুলোর
আহ্লাদে গড়িয়ে গড়িয়ে চলা
আরশি’র কার্ণিশে এসে থামে
রুপলি কারুকার্য ঝলমলে
চাঁদের পালকি ।
মেহেদী রক্তিম রং
সেতো কবেই
গলে ধুয়ে মুছে গেছে4 Comments -
ঝড়া পালক
—————-বক পাখির ধবধবে দীঘল সাদা ডানায়
বিষাদের ছাই রং মেঘ ভর করে ।
উড়ে চলার পথ হাজারো বাঁধার ,
এদিক সেদিক নখর থাবায় ক্ষত ।
সাদা জমিনে ফুটে ওঠে একটা দু’টো করে
সহস্র লাল টকটকে রক্ত জবা !
এতো বড় আকাশের বুকেও ঠাঁই মেলেনা ।
তীরের সুতীক্ষ্ণ ফলা ভেদ করে গেছে ,
নিঃশ্বাসের শেষ পালকটিও কবেই
ঝড়ে পরে গেছে অতীত আঁধারে ।3 Comments - Load More Posts
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful






কবি আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই