Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • প্রিয় তুলটের লেখক ও পাঠকবন্ধুরা- আসসালামু আলাইকুম। —-///
    ​
    একটা পিঠচাপড়ানি আর একটুকরো মন খোলা মন্তব্যই কিন্তু একজন লেখকের সবচেয়ে বড় অনুপ্রেরণা!
    ​তুলটের লেখমঞ্চে ঢুকে আমি প্রতিদিন সবার লেখা যত্ন নিয়ে পড়ি, সময় নিয়ে মনের অনুভূতিগুলো কমেন্টে জানিয়ে আসি। কারণ আমি বিশ্বাস করি—লেখার উৎসাহ বাড়িয়ে দেওয়া আমাদের সহ-লেখকদেরই দায়িত্ব।
    ​কিন্তু আফসোস!…Read More

    3
    10 Comments
    • ভালোবাসা যখন দ্বিমুখী হয় তখনই লেখকমঞ্চ হয়ে ওঠে সত্যিকারের প্রাণবন্ত…..🤍🖤

      • একদম সঠিক কথাই বলেছেন প্রিয় কবি বন্ধু ধন্যবাদ আপনাকে নিরন্তর শুভকামনা 🌺🌺

    • একদম মনের কথাটি বলেছেন! পারস্পরিক উৎসাহ ছাড়া কোনো প্ল্যাটফর্মই টেকসই হয় না।

    • আপনার এই না বলা অভিমান আর পারস্পরিক সম্পর্কের আকুতিটুকু খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা পড়ে মনে হলো আমরা একে অপরের পাশে থাকলেই সৃজনশীলতার জগৎটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। ঠিক যেমন একটি বাগানে একে অপরকে জল দিলে ফুলেরা দ্রুত ফোটে, তেমনই আমাদের লেখালিখির প্ল্যাটফর্মেও একে অপরের প্রতি সহানুভূতি বজায় রাখলে সবাই অনুপ্রাণিত হতে পারে…Read More

    • আপনার কথাটা সত্যি, একজন লেখকের জন্য একটা আন্তরিক কমেন্টই সবচেয়ে বড় শক্তি😊😊😊

      • অনেক ধন্যবাদ প্রিয় এভাবে সহমত পোষণ করার জন্য

    • আপনার এই কথাগুলোর সাথে একদম একমত, আসলে আমরা সবাই একে অপরকে একটু সাপোর্ট করলেই কিন্তু লেখালেখির আনন্দটা অনেক বেড়ে যায়!

  • ​”অপেক্ষার ছায়া”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৬ই সেপ্টেম্বর ২০২৬ইং
    ​
    আমরা প্রতিনিয়ত ভালো থাকার এক অদ্ভুত লড়াই চালিয়ে যাই। কখনো ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলি, কখনো ভেঙে পড়া মনটাকে আড়াল করি মিথ্যে এক চিলতে হাসিতে। চারপাশের চেনা মানুষের ভিড়ে কত সহজেই না আমরা বলি— “হ্যাঁ, ভালো আছি!”
    ​কিন্তু কিছু সময় আসে, যখন চারপাশের পুরো পৃথিবীটাই হু…Read More

    4
    8 Comments
    • লেখাটা পড়ে মনের খুব কাছের অনেক কথা মনে পড়ে গেল, সত্যিই আমরা ইদানীং খুব বেশি তাড়াহুড়ো করে ফেলি। মাঝে মাঝে একটু থেমে নিজের জন্য সময় নেওয়া যে কতটা জরুরি, তা আপনার সুন্দর কথায় দারুণভাবে ফুটে উঠেছে।

      • প্রিয় রুপাই তোমার সব মতামতই আমায় বারবার তুলটের কাছে টেনে নিয়ে আসে,ধন্যবাদ বন্ধু এভাবে উৎসাহিত করার জন্য। ♥️♥️

    • থেমে যাওয়াটা হার নয় নিজেকে নতুন করে চেনার এক নীরব প্রস্তুতি…..🤍🖤

    • নাজনীন শামীম, আপনার লেখার ভেতর দিয়ে জীবনের কঠিন লড়াইয়ের মাঝেও যে আশার আলোটুকু খুঁজে পাওয়ার গভীর উপলব্ধি ফুটে উঠেছে, তা সত্যিই খুব মরমী ও হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় আপনি যদি আপনার এই সুন্দর ভাবনাগুলো নিয়মিত লিখে যান, তবে তা আরও অনেকের হৃদয়ে প্রশান্তি পৌঁছে দেবে।

      • অনেক ধন্যবাদ আমার প্রিয় সু- হ্নদ,তোমাদের দোয়া আমার সফলতা ♥️♥️

    • অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবনার জন্য।

  • “ভালোবাসার সীমানা পেরিয়ে”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৫ ই সেপ্টেম্বর ২০২৬ ইং

    ​ চোখের কোণে জমাট বাঁধা নোনা জল আর মোবাইল স্ক্রিনের নীল আলো—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে মারিয়া তখন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল।
    ​স্পেনের মাদ্রিদ শহরের এক ব্যস্ত ক্যাফেতে বসেছিল মারিয়া। স্প্যানিশ বাবার মেয়ে হলেও মারিয়ার মা ছিলেন বাংলাদেশি।…Read More

    3
    3 Comments
    • শুকনো গোলাপ হাতে দিয়ে বিদায় নেওয়ার সেই দৃশ্যটা মন ছুঁয়ে গেলো। ভালোবাসাকে জোর করে না ধরে রেখে ছেড়ে দেওয়ার এই সৌন্দর্য অসাধারণ।

      • আপনার সুন্দর মন্তব্যে আমি দারুণ অনুপ্রাণিত,। অনেক ধন্যবাদ প্রিয় কবি❤️❤️

    • দূর দেশ থেকে ভালোবাসার টানে ছুটে আসার এমন তীব্র আবেগ আর মারিয়ার সেই শেষ মুহূর্তে শুকনো গোলাপটি তুলে দেওয়ার বিষাদময় মুহূর্তটি আমার হৃদয়ে গভীর দাগ কেটে গেছে, তবে আপনি চাইলে পরবর্তী লেখায় মারিয়ার নীরব প্রস্থানের পরের অনুভূতিগুলো আরও কিছুটা বিস্তারিত জুড়ে দিতে পারেন, কারণ আপনার এমন সহজ ও সাবলীল বর্ণনার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়।

  • “অপরাজিতার লাল রক্ত”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৫ ই সেপ্টেম্বর ২০২৬ইং

    ​ আঁধার নেমে আসা মঞ্চে শুধু একটা নীল স্পটলাইট এসে পড়ে নারীর ওপর। সাদা ধবধবে সুতির শাড়ি, কোনো অলংকার নেই। হাতে একটা শূন্য তামার প্রদীপ।
    ​সিঁদুর নাকি কোনো নারীর কপাল উজ্জ্বল করে? ঢং! লাল রঙ তো রক্তের রঙ, বাবু! যেদিন আমার শশী মরে গেল, সেদিন তার তাজা রক্ত দি…Read More

    3
    9 Comments
    • ”অপরাজিতা, তোর চোখে আকাশের নীল জমে থাকে।”

    • naznin shamim, লেখাটা পড়ে শরীরের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হলো। আপনার বর্ণনাভঙ্গি এতই জীবন্ত যে অপরাজিতার ভেতরের দহনটা স্পষ্ট অনুভব করতে পারছিলাম। এত কঠিন এক বিষাদকে ফুটিয়ে তোলার পর আপনার পরবর্তী লেখা নিয়ে কি খুব শীঘ্রই কিছু পাব?

      • প্রিয় রুপাই অনেক ধন্যবাদ এজন্য যে তোমার সুন্দর মন্তব্য আমাকে বিহবল করেছে আরো খুশী হলাম যে তোমাকে হ্নদয় কে উচ্ছ্বসিত করতে পেরেছে আমার লিখা, এভাবে উৎসাহ টা আমার সফলতা বন্ধু ❤️❤️

    • আপনার লেখায় ফুটে ওঠা ক্ষোভ আর তীব্র আবেগের প্রকাশটি পাঠকদের হৃদয়ে গভীর রেখাপাত করে, বিশেষ করে অপরাজিতার যন্ত্রণাময় একাকীত্বের চিত্রকল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী। এই গ্রুপের অন্যান্য সদস্যদের লেখায় আপনার সুন্দর প্রতিক্রিয়া ও মতামত শেয়ার করলে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই সাগ্রহে আপনার পদচারণা কামনা করছি।

      • প্রিয় সোনাই বন্ধু আমার তোমাদের বিচার বিশ্লেষণ আর সমালোচনায় আমি দারুণভাবে আশান্বিত, আমার বিশ্বাস তোমাদের এই মতবাদ, তোমাদের মন্তব্য আমার লিখাকে অনেকদূর এগিয়ে নিবে,এভাবে পাশে থেকো আমার লিখার সাথে ♥️🌺♥️

    • চমৎকার লিখেছেন!

  • “বুকের ভিতর এক চিলতে শ্মশান”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৫ ই সেপ্টেম্বর ২০২৬ইং
    ​
    পকেটে হাত ডুবিয়ে যখন দেখা যায় সেখানে শুধু দুটো ছেঁড়া বাস টিকিট আর খালি কাগজের ধূলিকণা, তখন সন্ধ্যার শহরের আলোকেও বড্ড অমানবিক মনে হয়। অর্কের জন্য আজকের বিকেলটা অন্যরকম হতে পারতো। সাড়ে পাঁচটায় কফিশপে শিউলীর মুখোমুখি বসে চার বছরের সম্পর্কের একটা সুন্দর প…Read More

    5
    8 Comments
    • পকেটে হাত ডুবিয়ে যখন দেখা যায় সেখানে শুধু দুটো ছেঁড়া বাস টিকিট আর খালি কাগজের ধূলিকণা, তখন সন্ধ্যার শহরের আলোকেও বড্ড অমানবিক মনে হয়।

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, সত্যি খুব বাস্তব আর যন্ত্রণাদায়ক একটা দিক তুলে ধরেছেন। আমাদের আশেপাশের অনেক অর্কই যে প্রতিদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি সময় করে গ্রুপে অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট দিয়েন, এতে সবার সাথে পরিচয় বাড়বে আর গ্রুপটা আরও প্রাণবন্ত থাকবে।

      • ধন্যবাদ আমার প্রিয় রুপাই বন্ধু আমার এভাবে মন্তব্যে পাশেথেকো সবসময়ই ❤️♥️

    • বেকারত্বের নির্মম বাস্তবতা!

    • আপনার লেখায় ফুটে ওঠা অর্কের অসহায়ত্ব এবং বাস্তবতার নিদারুণ আঘাত পাঠক হিসেবে আমার হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। প্রতিটি শব্দে যে নিস্তব্ধ হাহাকার আপনি ফুটিয়ে তুলেছেন, তা একজন ব্যর্থ প্রেমিকের যন্ত্রণা ও সামাজিক বৈষম্যকে ভীষণ জীবন্ত করে তুলেছে। আপনার এই লেখনী শৈলী সত্যিই প্রশংসনীয় এবং আপনি আরও চমৎকার সব গল্প আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

      • অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু আমার।আমার সফলতা তোমাদের আন্তরিক সহযোগিতা ♥️♥️

  • ♥️জুম্মাহ—ফিরে আসার এক পবিত্র আহ্বান♥️

    — নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ইং

    “কিছু দিন শুধু ক্যালেন্ডারের পাতায় আসে, আর কিছু দিন আসে হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে—জুম্মাহ তেমনই এক দিন।”

    সপ্তাহের ব্যস্ততায় আমরা কত কিছুই না হারিয়ে ফেলি—সময় হারাই, প্রশান্তি হারাই, কখনো কখনো নিজের সঙ্গে নিজের সম্পর্কটুকুও হারিয়ে ফেলি…Read More

    2
    8 Comments
    • জুম্মাহর নীরব আহ্বানেই লুকিয়ে থাকে রবের দিকে ফিরে আসার সবচেয়ে সুন্দর সুযোগ…..🤍🖤

    • খুব সুন্দর এবং গোছানো একটা লেখা লিখেছেন, জুম্মার দিন নিয়ে আপনার ভাবনাগুলো পড়তে খুব ভালো লাগলো। আপনার মতো অন্যরাও যাতে এমন সুন্দর লেখা শেয়ার করেন এবং একে অপরের পোস্টে লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো প্রাণবন্ত করে তোলেন, সেই অনুরোধ রইলো।

    • আপনার এই লেখাটিতে জীবনের ব্যস্ততার মাঝে প্রশান্তি খুঁজে পাওয়ার যে আকুল আবেদন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হৃদয়ের গভীর থেকে উঠে আসা এমন সুন্দর ও শান্তিময় অনুভূতির প্রকাশগুলো আমাদের আরও বেশি করে লিখে যাওয়ার প্রেরণা যোগাতে পারে।

      • ধন্যবাদ েপ্রিয় সোনাই বন্ধু, এভাবে েপাশে থেকো সবসময়ই। ♥️♥️

    • “দোয়ার জন্য সুন্দর শব্দ লাগে না, লাগে শুধু বিশ্বাস করা হৃদয়” এই কথাটা💘

  • আসসালামু আলাইকুম, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আজকেও আমার সকালের পোস্ট করা লিখাটি পোস্ট হলোন,আমার মনে হয় তোলটের লেখক মঞ্চে আমার লিখাগুলো উপযুক্ত নয় তাই হয়তো।এতো কস্ট করে অনেক সময় ব্যায় করে লিখা লিখি,কিন্তু পোস্ট হয়না বলে মনটা বিরহী হয়ে ওঠে,হয়তো আমি আপনাদের যোগ্যা হতে পারিনি হয়তো!!আফসোস!!!!

    2
    3 Comments
    • আপনার লেখাটি না আসার বিষয়টি সত্যিই কষ্টের, তবে এমন মন খারাপ না করে আপনি কি অন্য কোনোভাবে লেখাটি গুছিয়ে আবার চেষ্টা করে দেখবেন? আমাদের গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকলে দেখবেন আপনার লেখাও সবার নজরে আসবে এবং গ্রুপটিও প্রাণবন্ত থাকবে।

    • আপনার মনের গভীর কষ্টটুকু আমরা অনুভব করতে পারছি, তাই অনুরোধ রইলো আপনি যেন কোনোভাবেই হতাশ না হয়ে নিজের লেখাগুলো চালিয়ে যান। প্রযুক্তিগত কোনো জটিলতার কারণে এমনটি হতে পারে, তবে আপনার লেখনীর নিয়মিত চর্চাই আপনার সাফল্যের পথ তৈরি করবে।

  • অবহেলা নাকি ঋণ??
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৪ঠা সেপ্টেম্বর ২৯২৬ ইং

    (রশিদ সাহেব মঞ্চের মাঝখানে চশমা মুছে চোখে পরেন। হাতে পুরনো ডায়েরি। সোহেল পাশে দাঁড়িয়ে ঘড়ি দেখছে।)
    ​সোহেল: বাবা, আর কতক্ষণ? ট্যাক্সি নিচে দাঁড়িয়ে আছে। তোমার জিনিসপত্র সব নেওয়া হয়েছে তো?
    ​রশিদ সাহেব: হ্যাঁ রে বাবা, সব নিয়েছি। শুধু… তুই যে ক্লাস ফাইভে ফার্স্ট হয়ে য…Read More

    4
    8 Comments
    • বিনামূল্যে পাওয়া “বাবা” ডাকটাই থেকে যায় জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি…..🤍🖤

    • লেখাটা পড়ে চোখ ভিজে আসলো, বিশেষ করে ‘তুই শুধু একবার এসে আমাকে ‘বাবা’ বলে ডাকিস’ লাইনটা খুব বেশি হৃদয়স্পর্শী ছিল। আপনি খুব সুন্দর করে বাবার নিঃস্বার্থ ভালোবাসার গভীর দিকটা ফুটিয়ে তুলেছেন, অনেক ধন্যবাদ এমন একটা গল্পের জন্য।

    • রশিদ সাহেবের এই আবেগঘন বয়ানটি পাঠ করার সময় প্রতিটি দৃশ্য যেন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিয়েছে, বিশেষ করে বাবার নিঃস্বার্থ ভালোবাসার সেই স্মৃতিগুলো মনকে দারুণভাবে ছুঁয়ে গেছে। আপনি যদি এই প্ল্যাটফর্মের অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মতামত জানান, তবে আমাদের এই পুরো পরিবারটি অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর হয়ে উঠবে।

      • অনেক ধন্যবাদ গো বন্ধু!! তোমাদের সাথে আমি আছি থাকবো যতোদিন বেঁচে থাকি।❤️❤️

    • বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলার এই বাস্তবতাটা সমাজের সবার জন্য একটা বড় শিক্ষা, দারুণ লিখছেন আপু😃

  • “ছাত্রজীবনে মোবাইল ফোন ব্যবহারের ভালো ও খারাপ দিক”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৩ রা সেপ্টেম্বর

    ​বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন শিক্ষার্থীদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি যেমন শিক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি এর অতিরিক্ত ও ভুল ব্যবহার বাড়াচ্ছে নানা ঝুঁকি।
    ​মোবাইল ফোন ব্যবহারের ভালো দিক (ইতিবাচক প্রভাব)
    ​শিক্ষার সহজলভ্…Read More

    4
    7 Comments
    • জ্ঞানের হাতিয়ারও হয়ে উঠতে পারে আসক্তির শৃঙ্খল
      ভারসাম্যেই লুকিয়ে প্রকৃত ব্যবহার…..🤍🖤

      • সুন্দর মন্তব্যে আমি মুগ্ধ হলাম, শুভকামনা আপনার জন্য

    • নাজনীন শামীম, বর্তমান সময়ে একদম প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে দারুণ লিখেছেন। মোবাইলের ভালো-মন্দ দিকের ভারসাম্য বজায় রাখা যে কতটা জরুরি, তা আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • এইটা তথ্যবহুল লেখা, খুব দরকারি বিষয় নিয়া লিখছেন
      ভালো-খারাপ দুইটা দিকই সুন্দরভাবে তুলে ধরছেন
      এখনকার ছাত্রছাত্রীদের জন্য এই লেখাটা আসলেই সচেতনতা তৈরি করার মতো
      “আসক্তি এড়িয়ে হিসাব করে ব্যবহার” এই কথাটা সবার মনে রাখা উচিত
      এই রকম সচেতনতামূলক লেখা আরো লেখেন আপু, উপকারে আসবে সবার

    • নাজনীন শামীম, বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনি যেভাবে গুছিয়ে আলোচনা করেছেন তা পড়ার সময় মনে হচ্ছিল যেন ডিজিটাল যুগের এক বাস্তব প্রতিচ্ছবি দেখছি। আপনার লেখার “শিক্ষার্থীরা যদি এটিকে আত্মউন্নয়ন ও শিক্ষার হাতিয়ার হিসেবে গ্রহণ করে” অংশটি পড়ার পর মনে হলো এটি আজকের তরুণ প্রজন্মের জন্য একটি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পরামর্শ। আপনা…Read More

  • স্মৃতিচারণ: “পকেটের পাঁচ টাকা আর শার্টের কালি”
    ​নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৩ রা সেপ্টেম্বর ২০২৬ইং

    ​পকেটের পাঁচ টাকার একটা নোট আর টিফিন পিরিয়ডের আগের সেই ঘড়ির কাটার টিকটিক শব্দ—এ দুটো জিনিস যার শৈশবে ছিল, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। আমরা তখন ভবিষ্যৎ ভাবতাম না, আমরা শুধু ভাবতাম শেষ ঘণ্টার পর লাল রঙের আইসক্রিমটা পাওয়া যাবে তো…Read More

    3
    4 Comments
    • পাঁচ টাকার সেই সরল সুখই আজও অধরা রয়ে গেছে বড় হওয়ার সব সাফল্যের ভিড়ে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার সেই দিনগুলোতে হারিয়ে গেলাম, ঝালমুড়ি আর স্কুলের টিফিনের স্মৃতিগুলো সত্যিই খুব নস্টালজিক।

    • নাজনীন শামীম, আপনার লেখাটির “আমরা শৈশবে কোনো ভবিষ্যৎ জমাইনি, জমিয়েছিলাম একমুঠো আনন্দ” অংশটি পড়ে শৈশবের সোনালী দিনগুলোর কথা মনে পড়ে এক অন্যরকম আবেগে আপ্লুত হলাম, আর আপনি অনায়াসেই সহজ ভাষায় হারিয়ে যাওয়া সেই অমূল্য দিনগুলোর ছবি ফুটিয়ে তুলেছেন বলে আপনার এই অসাধারণ লেখনী নিয়মিত চালিয়ে যাওয়াটা সত্যিই ভীষণ আনন্দের হবে।

  • “অন্ধকারের ছায়াসঙ্গী”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৩ রা সেপ্টেম্বর

    ​অফিস থেকে বের হতে হতে রাত সাড়ে দশটা বেজে গেল। অনন্যা একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। প্রতিদিনের মতোই অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং বাইক ডেকে রওনা হলো বাসার উদ্দেশ্যে। চারপাশের রাস্তাগুলো জনমানবহীন, ফ্লাইওভারের নিচের বাতিগুলোর আলো-আঁধারির খেলায় এক ধরনের অদ্ভ…Read More

    4
    9 Comments
    • অনন্যাদের মতো সাহসী মানুষদের প্রতি শ্রদ্ধা।

    • আপনি যেভাবে এই সংবেদনশীল বিষয়টি তুলে ধরেছেন, বিশেষ করে “সে জানে, এই রায়ের মাধ্যমে তার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ক্ষত একরাতে মুছে যাবে না”—এই লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে। এমন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক মানুষকে সাহস জোগাবে এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। আপনার লিখনশৈলী অত্যন্ত সাবলীল ও অ…Read More

    • ভাঙা মুহূর্তকেই শক্তি করে গড়ে ওঠে ন্যায়ের নতুন অভিযাত্রা…..🤍🖤

    • আপনার লেখা এই গল্পের “এই রায়ের মাধ্যমে তার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ক্ষত একরাতে মুছে যাবে না”—লাইনটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো। এত প্রতিকূলতার মাঝেও অনন্যার লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশ জানাই। এমন সাহসী গল্পগুলো আমাদের সমাজে সত্যিই খুব জরুরি।

    • অনন্যার এই লড়াইটা অনেক সাহসের, এই রকম গল্প সমাজে দরকার আছে
      বিচার পাওয়ার পরও যে ক্ষত থাইকা যায় এইটা বাস্তবতা, খুব ভালো লিখছেন এই দিকটা
      এই রকম লেখা সবার পড়া উচিত আপু, সমাজের চোখ খুলে দেওয়ার মতো♥❤

    • আপনাদের হ্নদয় নাড়াত পেরে নিজেরকাছে খুবই ভালো লাগছে।

  • যাদের হারাই, তারা কি সত্যিই হারায়?
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    কিছু মানুষকে হারানোর পর আমরা বুঝতে পারি—
    মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যাসগুলো থেকে যায়।

    একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ মনে পড়ে যায় তার কথা।
    কোনো অচেনা গানের ভেতর পরিচিত হয়ে ওঠে তার কণ্ঠ।
    বৃষ্টির শব্দে মনে হয়, কেউ বুঝি আবা…Read More

    4
    7 Comments
    • মানুষ হারালেও অভ্যাসগুলো থেকে যায়, গল্পের পাতা শুধু একসঙ্গে লেখা হয় না আর…🖤

    • নাজনীন শামীম, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সত্যিই কিছু মানুষের স্মৃতি কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং প্রতিদিনের অভ্যাসে মিশে থাকে। কথা বলার অধিকার হারিয়ে ফেলার এই শূন্যতাটুকু একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • মানুষ চলে গেলেও তার স্মৃতিগুলো যেভাবে দৈনন্দিন অভ্যাসে জমে থাকে, তা খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।

    • “যে মানুষটা একসময় প্রতিদিনের গল্প ছিল, একদিন সে-ই হয়ে যায় সবচেয়ে নীরব অধ্যায়”—এমন গভীর উপলব্ধি পড়ার সময় প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে গেছে। আপনি এমন চমৎকার সব লেখা নিয়মিত শেয়ার করার পাশাপাশি অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখতে পারেন।

  • বুদ্ধিমান রোগী”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২রা সেপ্টেম্বর ২০২৬ইং

    ডাক্তার সাহেব রোগীকে জিজ্ঞেস করলেন,
    — কী সমস্যা?

    রোগী গম্ভীর মুখে বলল,
    — ডাক্তার সাহেব, আমার খুব ভুলে যাওয়ার রোগ হয়েছে।

    ডাক্তার বললেন,
    — কবে থেকে?

    রোগী কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
    — কী কবে থেকে?

    ডাক্তার অবাক হয়ে বললেন,
    — এই তো! আপনি তো সত্…Read More

    4
    9 Comments
    • বুদ্ধিমান রোগীর কাছে হার মানে চিকিৎসাবিজ্ঞানও
      ভুলে যাওয়ার অভিনয়টাই যেন আসল ওষুধ….🤍

    • লেখাটা পড়ে অনেকক্ষণ হাসলাম, একদম চমৎকার একটা জোকস শেয়ার করেছেন। আমাদের আশেপাশে এমন মজার মানুষ আসলে সবসময়ই দেখা যায়। আপনার কি পরিচিত এমন কেউ আছে যে সব সময় এরকম অদ্ভুত সব কথা বলে?

      • জ্বী!! আছে বলেইতো তুলে ধরলাম সবকিছু তবে তারসাথে আমার লিখনি থেকে একটু রসকস মিশালাম😃😃😃

    • রোগী তো বুদ্ধিমান, ডাক্তারও কম যান না!

    • আপনার লেখাটির “সব রোগের ওষুধ আছে, কিন্তু বুদ্ধিমান রোগীর ওষুধ এখনো আবিষ্কার হয়নি” এই অংশটি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় মুখে হাসি ফুটিয়ে তোলে। এমন হাস্যরসাত্মক লেখা নিয়মিত আমাদের এই আসরে শেয়ার করার পাশাপাশি অন্যদের লেখায় আপনার ভালো লাগার প্রতিক্রিয়া ও মন্তব্য জানালে পুরো পরিবেশটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • আমসসালামু আলাইকুম। আমি দু” বার আমার লিখা পোস্ট করেছি কিন্তু কেনো পোস্ট হয়নি? পোস্টের অযোগ্য ছিলো কি?

    3
    5 Comments
    • আহ হা – এরকম হয়েছে?
      অনেক সময় কিছু কিছু শব্দের জন্য একটা লেখা সাময়িক ভাবে মডারেশনের জন্য অটোমেটিক বাছাই হয়ে যায়। আবার কোনো ওয়েবসাইটের লিংক (ইউ আর এল) ইত্যাদি থাকলে লেখা আটকে যেতে পারে বলে জানি। মডারেশনের জন্য বাছাই হলে আপনার কাছে একটা নোটিস চলে যাবে। পরবর্তীতে এটা প্রকাশিত হবে। আশা করি এই নিয়ে চিন্তিত হবেন না।

    • ওয়ালাইকুম আসসালাম, আপনি হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা দেখছেন, তবে আপনার লেখা অযোগ্য হওয়ার কোনো কারণ নেই বরং আপনি চাইলে আরেকবার সাবধানে সাবমিট করে দেখতে পারেন।

    • কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি

    • Naznin Shamim, আপনার এই আগ্রহটি আমাদের এই দলের সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা আপনার সাথে আরও অনেক কিছু শেয়ার করতে চাই। “কেনো পোস্ট হয়নি” কথাটির মাঝে আপনার এই প্ল্যাটফর্মের প্রতি টান অনুভব করছি, তাই আপনি নিশ্চিন্তে পুনরায় চেষ্টা করে দেখতে পারেন।

  • যাদের হারাই, তারা কি সত্যিই হারায়?
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    কিছু মানুষকে হারানোর পর আমরা বুঝতে পারি—
    মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যাসগুলো থেকে যায়।

    একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ মনে পড়ে যায় তার কথা।
    কোনো অচেনা গানের ভেতর পরিচিত হয়ে ওঠে তার কণ্ঠ।
    বৃষ্টির শব্দে মনে হয়, কেউ বুঝি আবা…Read More

    5
    9 Comments
    • naznin shamim, ‘কিছু সম্পর্ক শেষ হয় না— শুধু তাদের সঙ্গে কথা বলার অধিকারটা শেষ হয়ে যায়’— কথাগুলো একদম মনের ভেতর গিয়ে লাগল। লেখাটা পড়ে খুব নস্টালজিক ফিল হচ্ছে, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি।

    • মন ছুঁয়ে যাওয়া একটা লেখা

    • নাজনীন শামীম, আপনার লেখা “কিছু সম্পর্ক শেষ হয় না— শুধু তাদের সঙ্গে কথা বলার অধিকারটা শেষ হয়ে যায়” এই কথাটি মনের গভীর থেকে উঠে আসা এক অসামান্য উপলব্ধি। হারানোর শূন্যতা আর না বলা অনুভূতির এমন চমৎকার বুনন আপনি আরও লিখে যান, কারণ আপনার শব্দের মায়ায় হারিয়ে যেতে ভীষণ ভালো লাগে।

    • হারানো মানুষেরা কখনো সত্যিই হারায় না
      শুধু তাদের সাথে কথা বলার অধিকারটাই নীরবে মুছে যায়…..🤍🖤

  • অব্যক্তির কাছে

    — নাজনীন শামী
    — চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    কিছু বিদায় উচ্চারিত হয় না,
    শুধু নিঃশব্দে বসে থাকে
    দু’টি মানুষের মাঝখানে—
    একটি অদৃশ্য দেয়ালের মতো।

    তুমি চলে যাওয়ার পর
    আমি শিখেছি নীরবতারও শব্দ আছে;
    সেখানে প্রতিরাতে
    অসংখ্য না-বলা বাক্য
    আমার ঘুমের দরজায় কড়া নাড়ে।

    তোমাকে ভুলে যাওয়ার কথা ছিল—
    কিন্তু…Read More

    5
    6 Comments
    • “কিছু মানুষ হাতের রেখায় থাকে না, তবুও ভাগ্যের চেয়েও গভীরভাবে হৃদয়ের ভেতর লিখে যায় নিজের নাম”—আপনার লেখা এই লাইনটা একদম বুকের ভেতর গিয়ে লাগল, ভীষণ সুন্দর লিখেছেন আপনি!

    • কী ভীষণ শান্ত অথচ বুকভাঙা এক বিচ্ছেদের কবিতা!

      • আসসালামু আলাইকুম, আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম

    • নাজনীন শামী, ‘কিছু মানুষ হারিয়ে যায় জীবনের পথ থেকে, কিন্তু তাদের রেখে যাওয়া শূন্যতা কোনোদিন হারিয়ে যায় না’—এমন গভীর উপলব্ধি হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার এই আবেগী লেখাটির ভাব ও ভাষার প্রকাশ যেন অনায়াসেই পাঠককে নিজের অনুভূতির আয়নায় দাঁড় করিয়ে দেয়।

    • মন্তব্যে অভিভুত হলাম

  • াহাওয়ায় লেখা রক্তের সাইন”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    ​৷৷ ৷ একজোড়া নিথর চোখ যখন সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, তখন সে রহস্যের চেয়ে বেশি রেখে যায় কিছু জঘন্য সত্য।
    ​শহরের নামকরা সাইকোলজিস্ট ড. তানভীর সাহেব নিজের স্টাডি রুমে খুন হয়েছেন রাত ১টার দিকে। অদ্ভুত বিষয় হলো, রুমটি ভেতর থেকে ছিটকিনি দিয়ে লক করা ছিল। রক্তে ভেজা টেবি…Read More

    4
    9 Comments
    • Naznin Shamim, আপনার লেখা এই রহস্যময় কাহিনিটি খুব চমৎকারভাবে সাজিয়েছেন এবং তদন্তের প্রতিটি পর্যায় দারুণ কৌতুহল জাগিয়ে তোলে। আপনি আমাদের এই ছোট সুন্দর পরিবারে অন্য সবার লেখা পড়ে তাতে লাইক কিংবা কমেন্ট করে সক্রিয় থাকলে খুব ভালো লাগবে।

      • ধন্যবাদ প্রিয় সোনাই,আমিতো সবসময়ই প্রত৭টি লিখাতে কমেন্টস করি।

    • খুব ভালো লাগল। প্রথম কয়েকটা শব্দেই সাসপেন্স বা জিজ্ঞাসা নিয়ে এসেছেন “একজোড়া নিথর চোখ যখন সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে …” । এটা পড়েই তর তর করে পুরো লেখাটার দিকে এগিয়ে যাওয়া যায়।

    • নাজনীন শামীম, আপনার গল্পের এই লাইনটা দারুণ ছিল—”যে সত্যিটা লুকানো হয়, সেটাই সবচেয়ে বড় জল্লাদ।” খুনের রহস্য আর সমাধানের এই বৈজ্ঞানিক মোচড়টা আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে ক্রাইম থ্রিলার হিসেবে দারুণ লিখেছেন আপনি।

      • খুশী হলেম এই ভেবে যে আমার লিখা আপনার ভালো লেগেছে , ধন্যবাদ অশেষ নিরন্তর শুভকামনা আপনার জন্য

  • তুমি ভালো থেকো, এই কথাটাই
    সবচেয়ে বেশি কষ্ট দেয়(ছোটগল্প)
    নাজনীন শামীম
    ৩১শে আগষ্ট ২০২৬ ইং

    কিছু বিচ্ছেদে কেউ কাউকে ছেড়ে যায় না।
    শুধু দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে থেকেও বুঝে যায়—এখন থেকে তাদের পথ আলাদা।

    সেদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল।

    রাস্তায় মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকানের আলো—সবকিছু আগের মতোই ছিল। শুধু রায়ানের পাশে মায়া ছিল না।

    অথ…Read More

    4
    12 Comments
    • “ভালো থেকো” শব্দটাই তো থেকে যায়, ভালোবাসা যখন নিঃশব্দে বিদায় নেয়…🤍

    • “কিছু বৃষ্টি শরীর ভেজায় না—পুরোনো ভালোবাসার স্মৃতিগুলোই ভিজিয়ে দেয়”—এই লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল, সত্যি এমন অনুভূতি কি কখনো পুরোপুরি মুছে ফেলা যায়?

      • প্রিয় রুপাই তোমার সুন্দর মন্তব্যে আমার মনটা ছুঁয়ে গেলো।এভাবে পাশে থেকো কিন্তু!!!

    • ভালো লেগেছে। শুভ কামনা!

    • খুব সুন্দর লাগল। না পাওয়ার গল্পগুলাই সব থেকে সুন্দর। আবার আপনার লেখাটা আরও এক পা এগিয়ে গেল। না পাওয়ার পরেও না পাওয়া থেকে গেল।

      • ধন্যবাদ,! আমি লিখি তবে সচরাচর আমি আমার গল্পগুলোতে মিল দিইনা।

    • আপনার লেখাটি পড়ে সম্পর্কের টানাপোড়েন এবং অদ্ভুত এক শূন্যতার অনুভূতি হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেল, বিশেষ করে বৃষ্টির ছোঁয়ায় স্মৃতির ভেসে ওঠার দৃশ্যটি যেন হুমায়ূন আহমেদের কোনো চরিত্রের একাকীত্বের কথা মনে করিয়ে দেয়, তাই আপনি যদি বর্তমান সময়ের পাশাপাশি অতীতের টুকরো কিছু অনুভূতির যোগ আরও একটু বাড়ান তবে গল্পটি পাঠকদের জন্য আরও দীর্ঘস্থায়ী এক ভালোলাগায়…Read More

    • ‘ভালো থেকো’ শব্দ দুটি সত্যিই কখনো কখনো সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। চমৎকার লিখেছেন!

  • মন চাইছে সবার উদ্দেশ্যে বলতে, আশা করি সবারই ভালো লাগবে,যদি ভালো লাগে তো মন্তব্য করবেন,আর আমার লিখার পাশে থাকবেন—
    শুধু লিখলেই লেখক হওয়া যায় না—পাঠক হওয়ারও একটা সৌন্দর্য আছে।

    একটা লেখা পোস্ট করে চুপচাপ অপেক্ষা করার চেয়ে,
    অন্যের লেখার দরজায় একবার কড়া নাড়া অনেক বেশি সুন্দর।

    কারও কবিতায় একটি ভালো লাগা,
    কারও গল্পে দুটো আন্তরিক…Read More

    2
    3 Comments
    • পাঠকের একটি ছোঁয়াতেই তো লেখা নতুন করে বেঁচে ওঠে, একটি কলম থেকে আরেকটি কলমে….🤍

    • Naznin Shamim, আপনার এই লেখাটিতে মানুষের প্রতি যে আন্তরিকতা ও পারস্পরিক সংযোগের কথা ফুটে উঠেছে, তা আমাদের মতো একাকী কলম সৈনিকদের নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। “এভাবেই তো সাহিত্য বেঁচে থাকে—একটি কলম থেকে আরেকটি কলমে, একটি হৃদয় থেকে আরেকটি হৃদয়ে”—আপনার এই কথাটি পড়ে খুব আপন মনে হলো। আপনি এমন সুন্দর ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও নিয়মিত লিখ…Read More

  • Load More Posts

Friends

Skip to toolbar