Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • হে কবি!
    — শরীফ এমদাদ হোসেন

    হে কবি!
    কত আর নীরব থাকবে এ অন্ধকারে ?
    সময় তো থাকে না থেমে
    সময় পিছলে যায় ক্ষুধার সাজানো বাগানে অবশেষে
    এখনো তুমি জাগাতে পারো
    এখনো তোমার কণ্ঠে ধাক্কা দিতে পারো ঘুমানো বিবেক

    দ্যাখো—ঘামে ভেজা মানুষগুলো এখনো
    দিনভাড়া করে রোদের কাছে বন্ধক রাখে শরীর
    এখনো মাঠে দাঁড়িয়ে কৃষক
    মাটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করে
    আগাম…Read More

    2
    1 Comment
    • “এখন আর কবিতা ভাবি না”র বিষাদ থেকে—এক প্রচণ্ড জাগরণী মন্ত্র।

  • দাগ
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখন আর কবিতা ভাবি না।
    ভাবতেও চাইনা
    তবু রাত গভীর হলে ভূতের দরবারে ডাক আসে
    ওরা মিহি সুরে বহুবিধ আবদার করে আবৃত্তি করে আমার কবিতা ;
    জলের গানে ভরে তোলে সজনে বাগান
    আমি রোজ ওদের চায়ের নিমন্ত্রণে যাই।
    রাত জাগতে জাগতে ভোর হয়
    ভূতেরা বিদেয় হলেও আগামী এসে সামনে দাঁড়ায় কবিতাই তাই আমাকে দিয়ে লিখিয়ে নেয় আগামী…Read More

    2
    1 Comment
    • “আমিই ফেলে যাবো পৃথিবীতে সূর্যাস্তের দাগ”—কালজয়ী হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে।

  • অবরুদ্ধ জনপদ
    — শরীফ এমদাদ হোসেন

    দিনের পর দিন দেখছি
    তুমি হিসেব কষছো উন্নয়ন, প্রবৃদ্ধি, সূচকের গ্রাফ নিয়ে
    আর মানুষ দাঁড়িয়ে থাকে লাইনে—চাল, তেল, ওষুধ, আশ্বাসের লাইনে
    যেখানে প্রতিটি দাঁড়ানো মানে একটু করে ক্ষয়ে যাওয়া।

    কথা বলা এখন আর প্রতিবাদ নয়,
    কথা বলা এখন কেবল বেঁচে থাকার অজুহাত।
    তুমি বলো—সব ঠিক হয়ে যাবে
    আমি দেখি—সবকিছু ঠিক…Read More

    4
    1 Comment
    • প্রতিটি শব্দে এক ধরণের বারুদে ঠাসা নিস্তব্ধতা আছে

  • মানুষ জনম
    ~ শরীফ এমদাদ হোসেন

    পাশে ছিলো কেউ এখনো ভাবছি বসে
    স্মৃতি ঘরে আছে নরম রোদের স্বাদ
    কোন এক কালে বলেছিল কেউ এসে
    আজো আমি আছি ভালোবাসার উন্মাদ।
    ফালগুন দিনে সুখ সখা এক সাথে
    যায় উড়ে দূরে মন এক নদী তীরে
    উদাস বাউল গান গেয়ে ডাকে প্রাতে
    ভালোবাসা ছিলো ভালোবাসা আছে নীড়ে।

    ভাবে না মানুষ দিন ফুরানোর কালে
    কী যে তার ছিলো ইহ জনম…Read More

    2
    1 Comment
  • আমি সেই শেষ দলে
    ~ শরীফ এমদাদ হোসেন

    একটা সময় আসে
    যখন মানুষ আর বাড়ির কথা ভাবে না
    ভাবতে থাকে, সে কোথা থেকে এসেছে আর
    কোথায় কীভাবে সরে এসেছে
    একদম নিজের অজান্তে।

    আমি এখন শহরে থাকি না, গ্রামেও না
    আমি থাকি দুই ক্লান্তির মাঝখানে
    যেখানে স্মৃতি আর প্রয়োজন
    একসাথে বসে দর কষাকষি করে।

    আমার ঘর বলতে এখন
    শুধু চারটে দেয়াল নয়, একটা অভ্য…Read More

    3
    1 Comment
    • “আমি থাকি দুই ক্লান্তির মাঝখানে
      যেখানে স্মৃতি আর প্রয়োজন
      একসাথে বসে দর কষাকষি করে”—এই অংশটুকু আধুনিক মানুষের শিকড়হীনতার এক অসামান্য দলিল।

  • সব সম্ভবের দেশে
    – শরীফ এমদাদ হোসেন

    বৃথা সব প্রতিশ্রুতি, বৃথা উত্তেজনা
    যা কিছু হয়েছিল বলা সব আজ বিজ্ঞাপনের ভাষা
    দখল হয়েছে মাঠ অনেক আগেই
    ষড়যন্ত্রের হাততালি দিয়ে জিতে গেছে যারা
    তারা আজও কাটায় সময় ভয়ে আর উৎকণ্ঠায়।

    বৃথা মিছিল-স্লোগান, বৃথা সব হাঁটাহাঁটি
    রাস্তায় নামলেই আজ গুনতে হয়
    কত শত ক্যামেরা, কত গোপন চোখ,
    কার পকেটে কোন তালিকা ভাঁ…Read More

  • অবরুদ্ধ জনপদ
    — শরীফ এমদাদ হোসেন

    দিনের পর দিন দেখছি
    তুমি হিসেব কষছো উন্নয়ন, প্রবৃদ্ধি, সূচকের গ্রাফ নিয়ে
    আর মানুষ দাঁড়িয়ে থাকে লাইনে—চাল, তেল, ওষুধ, আশ্বাসের লাইনে
    যেখানে প্রতিটি দাঁড়ানো মানে একটু করে ক্ষয়ে যাওয়া।

    কথা বলা এখন আর প্রতিবাদ নয়,
    কথা বলা এখন কেবল বেঁচে থাকার অজুহাত।
    তুমি বলো—সব ঠিক হয়ে যাবে
    আমি দেখি—সবকিছু ঠিক…Read More

    4
    1 Comment
    • আপনার প্রতিটি শব্দ একেকটি আগুনের ফুলকি, যা অন্ধকারের বুকে আলো ফেলার ক্ষমতা রাখে

  • চুক্তি
    — শরীফ এমদাদ হোসেন

    সকালের বাজারে সবজির ভিড় পেরিয়ে যে মাছটা আলাদা করে চোখে পড়ে, তার গায়ে লেগে থাকে ভোরের কুয়াশা। আঁশের ফাঁকে ফাঁকে জমে থাকা আলো দেখে বোঝা যায়—এটা এখনো জল ভুলে যায়নি। তার শরীরে নদীর ক্লান্তি নেই, আছে চলমান থাকার স্মৃতি।

    জলের তলায় দীর্ঘদিন কাটিয়ে সে শিখেছে স্রোতের সঙ্গে বোঝাপড়া করতে। কখনো দ্রুত, কখনো ধীরে—ঢেউয়ের ভাষা…Read More

    5
    2 Comments
  • আরেকজন কবি
    — শরীফ এমদাদ হোসেন

    আমি কেন স্পষ্ট বলতে পারি না
    কেন ডাক দিতে পারিনা গগনবিদারী স্লোগানে
    কেন দেখতে পারিনা
    তুমি আছো, দিন ও রাত আছে
    একটা চেয়ারে বসে থাকা বিকেল আছে।
    আমি জানি,
    ঘরের আলোটা প্রতিদিনই জ্বলে আর নেভে
    নিজের ছায়াকে প্রশ্ন করি, সে আদৌ আমার কি না।

    আমি কেন হাত বাড়ালেই আঙুল গুটিয়ে নিই
    কেন শব্দ এলেই গলা শুকিয়ে যায়?
    আমি…Read More

    6
    2 Comments
  • দেশ, একটি চলমান মামলা
    — শরীফ এমদাদ হোসেন

    ভোরে শহর জেগে ওঠে
    শুধু লাশের খবরে নয়, জ্যামের খবরে।
    ফুটপাথে চা ঢালতে ঢালতে
    ছেলেটা শুনছে—
    আজ রাষ্ট্রপ্রধান বিদেশ যাচ্ছেন।

    সকালে স্কুলের সামনে মা বাবার ভিড়,
    হাতে ফাইল, মুখে দোয়া।
    ভেতরে ঢোকার আগেই নোটিশ—
    ফি বেড়েছে, দেশ এগোচ্ছে।

    দুপুরে আদালতের বারান্দায়
    একজন বৃদ্ধ দাঁড়ি…Read More

    2
    2 Comments
  • আমার সীমারেখার বিবর্তনে
    — শরীফ এমদাদ হোসেন

    সময়ের সফরে এসে পেরিয়েছি হাজার বছর
    কত নদ-নদী, বিল-হাওর-জঙ্গল-ভূমি
    পাহাড়-পর্বত ছুঁয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
    আকাশ-সমুদ্র-মরু

    বজ্রপাতের ধ্বনির মতো বিদীর্ণ পথে
    মনে জমে থাকা আঘাত নিয়ে
    পড়ে ছিলাম কুয়াশার সমুদ্রে ভাঙা দিনের মতো।

    তারপর কত রূপ বদলেছি
    সাদা কাপড়ে ঢাকা অন্ধকারে কাটয়ে…Read More

    1
    1 Comment
  • রাষ্ট্রের পাঠ
    — শরীফ এমদাদ হোসেন

    যে ছেলেটা ভোরে ডাস্টবিনে মুখ ঢুকিয়ে
    গতকালের ভাত খুঁজছে, তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    দেখুন উন্নয়ন হচ্ছে, জিডিপি বাড়ছে।

    যে মেয়েটা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে
    চাকরির বিজ্ঞাপন পড়ে
    আর জানে—এই শহরে তার জন্য
    শুধু অপেক্ষার বেঞ্চ, তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    এটা নারী অগ্রগতির শতক।

    যে লোকটা হ…Read More

    1
    1 Comment
    • প্রতিটি চিত্রকল্প আমাদের চারপাশের রূঢ় সত্যকে তুলে ধরেছে

  • আবার একদিন
    ~ শরীফ এমদাদ হোসেন

    আবার একদিন চলো যাই পূবের বিলে
    পরিযায়ী পাখিদের কলরব শুনি
    আমার মতো পরিযায়ী মানুষের কথা নাইবা হল শোনা
    আকাশ তো সুনীল—
    শুধু বারুদের গন্ধে এই পৃথিবীটা বড় বেসামাল
    মানুষগুলো যে কেন এতো হিংস্র হয়ে গেলো?

    আর্কটিক হতে এ্যান্টারটিকা সাগর-মহাসাগর সবখানেই তো মানুষ বাড়ালো দু’হাত
    তারপরও এতো কেন তৃষ্ণা বুকে? কেন এতো…Read More

    3
    1 Comment
  • ঘৃণা আর ঘৃণা
    ~ শরীফ এমদাদ হোসেন

    ইজেলে আজ হরেক চিন্তা ঝুলিয়েছি
    মাঝে সরু পথ, ময়লার স্তুপ আর কিছু দুঃখ
    যা আঁকতে পারেনি জয়নুল, কামরুল কিংবা এস এম সুলতান।

    এদেশের শ্রমজীবী এতোকাল স্বপ্নে এঁকেছে যে নদী, অকর্ষিত ভূমি, অনাহারী রূপ
    ভেবে রেখেছে যে শহর, বন্দর, আনন্দ কোলাহল,
    চিন্তাহীন সমৃদ্ধ ভবিষ্যৎ
    রাষ্ট্র রাজনীতির মুখোশধারী যে নব্য স্ব…Read More

    2
    1 Comment
    • জয়নুল আবেদিন যে দুর্ভিক্ষের রেখাচিত্র এঁকেছিলেন, কিংবা কামরুল হাসান যেভাবে ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ বলে গর্জে উঠেছিলেন—আপনার লেখনী যেন সেই পরম্পরাকেই আজকের অবক্ষয়ের সাথে মিলিয়ে দিচ্ছে।

  • এখন যে
    – শরীফ এমদাদ হোসেন

    আমি ফিরতে চেয়েছিলাম কিশোরবেলায়
    কবে কবে যে দায়িত্ববান হয়ে গেলাম!

    বৈশাখের রুদ্রদিন, ঘুড়ি ওড়ানো পড়ন্ত বিকেল
    চৌচির মন
    কখন যে একফালি চাঁদ হয়ে গেলো!
    কখন যে হলুদ পাঞ্জাবী পরে
    বকুলের এতটা ঘ্রাণে উতলা হয়ে উঠলাম
    কখন যে পাশের বাড়ির ঝুলন্ত বারান্দায়
    নিবিষ্ট চোখে
    মনে মনে পাতলাম দুরন্ত সংসার ?

    বুঝতেই পা…Read More

    2
    1 Comment
    • একটি হৃদয়স্পর্শী স্মৃতিচারণ—যেখানে কৈশোরের নীল আকাশ আর বর্তমানের ধূসর যুদ্ধের মধ্যে এক বিশাল ব্যবধান ফুটে উঠেছে।

  • জিজ্ঞাসা তোমার কাছে
    – শরীফ এমদাদ হোসেন

    বলতে পারো কমরেড, এই সুন্দর পৃথিবীতে আর কতক্ষণ পরে হবে ভোর ?
    কখন রকমারী হাটে মাওসেতুং কিংবা লেলিন খুলে দেবে দক্ষিনের দোর।
    কখন চাষারা হবে চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো প্রত্যেকে একজন
    শ্যাভেজ কিংবা মোরালেস অতন্দ্র প্রহরার স্বজন !!

    কমরেড, বলোনা কখন আসবে নবীন সকাল
    এই পৃথিবীটা কখন হাসবে কাটিয়ে অ…Read More

    3
    1 Comment
    • লেলিন, মাও সেতুং থেকে শুরু করে চে গুয়েভারা বা ফিদেল কাস্ত্রোর মতো নামগুলো এখানে কেবল ব্যক্তি নন, বরং এক একটি মুক্তির প্রতীকে পরিণত হয়েছে

  • অতীত দাঁড়িয়ে আছে
    – শরীফ এমদাদ হোসেন

    মোহগ্রস্ত জীবনের কাছে বারবার পাখি হয়ে উড়ি
    বারবার অতীত হাতড়ে দেখি
    অতীত দাঁড়িয়ে আছে অতীতের যুদ্ধের মতো
    কোন সীমান্ত চোখে পড়ে না
    পচনলাগা মন কোনদিকে গেছে চলে,
    জানতে ইচ্ছে হলেও
    আকাঙ্ক্ষা ফেরে না আর আগের মতন
    আকাঙ্ক্ষারা চিরকাল খোলস পাল্টায়।

    পাখি সুখ যাকে বলে
    অতৃপ্তির সীমারেখা টেনে দেয়া বড্…Read More

    3
    1 Comment
  • অপরিচিত
    — শরীফ এমদাদ হোসেন

    রূপসা ঘাটে এখনো দাঁড়িয়ে থাকি
    পরিচিতরা ভেংচি কাটে
    কীসের প্রয়োজনে এখনো ঠায় দাঁড়িয়ে থাকি
    অগুনতি মানুষের মাঝখানে রূপসার খেয়াঘাটে?
    মনে মনে তাদেরে জানাই,” মানুষ খু্ঁজছি,
    কোন মানুষের কাছে রেখে যাবো অগোছালো কবিতা আমার, সবুজাভ মন, ফাগুন আকাশ
    সে মানুষ খুঁজছি আমি।”

    দেখছি চারিদিক, মুখোশের আড়ালে মুখোশ
    অসুখের ভেতরে…Read More

    2
    1 Comment
    • বিশ্বাসযোগ্যতা, মানসিক আশ্রয় এবং সত্যিকারের সঙ্গী খোঁজার এক গভীর আর্তনাদ

  • ভুলে যাচ্ছি এমনি করে
    — শরীফ এমদাদ হোসেন

    ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি
    আমার শরীর বন্ধকী ঋণ সরল চক্ষু ভুলে যাচ্ছি
    স্নেহের হাসি, মমতার হাত, রোদন বৃষ্টি ভুলে যাচ্ছি।

    নদীর খেলা বৈশাখী ঝড় কাশের বনে শরত আকাশ
    আমের বোলে ঘ্রানের বাহার কৃষির মাঠে অগ্রহায়ন
    ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি –ভুলে যাচ্ছি।

    ভুলে যাচ্ছি মৌমাছিদের গুনগুনানি শর্ষে ফুল আর মটরশুটি…Read More

    2
    1 Comment
    • নস্টালজিয়া, স্মৃতিভ্রষ্টতা এবং অতীতের সরল গ্রামীণ জীবনের অনিবার্য বিস্মৃতির এক করুণ স্বীকারোক্তি

  • Load More Posts
Skip to toolbar