Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এ দেশ পেয়েছি
    — শরীফ এমদাদ হোসেন

    দিয়েছি রক্ত আরো কত চাও দেশ
    বহু বিপ্লব জমা পড়ে আছে মনে
    তবুও চাই না যুদ্ধের ডামাডোলে
    মৃত্যু মিছিলে সব হয়ে যাক শেষ।

    চাকুরী নামক আধুনিক দাস হতে
    দাবী আদায়ের মিছিল হলো যে পথে
    তারা আজ চায় ক্ষমতার মসনদ
    চাকুরী তাহলে করবে কে? সভাসদ?

    শাসন ত্রাসন তারই মানায় জানি
    যার হৃদে থাকে সেবার আসনখানি
    যার দেহ…Read More

    4
    2 Comments
  • আগামীর পৃথিবী
    — শরীফ এমদাদ হোসেন

    অনেক বলেছি, তবু কেন বলতে ইচ্ছে হয়
    কেন আবার স্বপ্নভূক পদ্য লিখি, নতুনের আলপনায়?

    কতই দেখেছি, কষ্টের চোরাগলি পার হতে হতে,
    আহত স্বপ্নেরা দাঁড়ায় না এসে বিস্তৃত রাত্রির অন্ধকার জুড়ে। চাওয়া আর পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে থাকি আমি আর আমার বেওয়ারিশ স্বপ্নেরা।

    সময়ের হাহাকারে কতবার ভিজেছে ক্লান্ত দুচোখ
    কতবার অত…Read More

    4
    2 Comments
  • আমরা পারিনি
    ~ শরীফ এমদাদ হোসেন

    মা বললেন, মিছিলে যা,
    আমরা মিছিলে যাই, মিটিংয়ে যাই
    এক একজন দেশপ্রেমিক হয়ে ঘরে ফিরি
    সেই ছোট্ট বয়সে বাবলু স্যার একখান হোগলার পাটিতে লেখা প্লাকার্ড দিয়েছিলো আমাকে
    আকাশের দিকে উঁচু করে আমরা মিছিলে গিয়েছিলাম। সে কি আগুন ঝরা কথামালা!

    মা নেই, দূর আকাশের তারা
    বাবলু স্যারও বেঁচে নেই আজ…Read More

    3
    3 Comments
  • ইচ্ছের কাছে
    ~ শরীফ এমদাদ হোসেন

    ইচ্ছামৃত্যুর দলিলে যেদিন স্বাক্ষর করে এসে
    ক্ষণ গণনা শুরু করলাম
    সেদিন হতে ভুলতে শুরু করলাম
    যতসব দিয়ে যাওয়া মিথ্যে প্রতিশ্রুতির শব্দমালা,
    কেবল জিইয়ে রইলো সুদূরের ডাক
    যদি আসে.. তো.. যাবো চলে….

    আমি স্বপ্ন ময়ূরের ডানায় চেপে, দূরে মেঘমালার দেশে হারিয়ে যাবো
    অনন্তে মিলে যাবে আমার সমস্ত কারুকার্য…Read More

    3
    2 Comments
  • প্রতারক বিশেষ
    – শরীফ এমদাদ হোসেন

    নিজেকে যতই জাহির করো তুমি দেশপ্রেমিক
    আসলেই কী তুমি তা?
    তোমার ভেতরে বাস করে কী এক অন্য মানুষ?
    তুমি লোভী ইতর সর্বস্ব লুণ্ঠনকারী নও তো?
    নও তো আভরণে আচ্ছাদিত এক ভণ্ড প্রতারক বিশেষ?

    বারবার মানুষ প্রতারিত
    ধোকার পরে ধোকায় আবদ্ধ হতে হতে
    এখন আর বিশ্বাস বলে কোনো শব্দ নেই
    এখন আর কোনো প্রতিশ্রুতি নেই
    লাউয়ে…Read More

    3
    1 Comment
    • “দেশপ্রেমিকের আড়ালে তুমিও একজন ইতর, লোভী, ভণ্ড, প্রতারক বিশেষ।”……… শেষ লাইনটি সমস্ত প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়ে উঠেছে

  • সবকিছু ছিল একদিন
    — শরীফ এমদাদ হোসেন

    স্মৃতির চোখে তাকালেই ভিজে ওঠে চোখের উঠোন
    ফিকে হয়ে আসে অতীত ঐতিহ্য, ঐশ্বর্য
    সুতো ছেঁড়া ঘুড়ির মতো স্মৃতিপূর্ণ আবেগের নৌকাগুলো পালছিঁড়ে ভেসে আসে হৃদয়ের মোহনায়।

    স্মৃতির চোখ মেললেই শুনি অদূরে গর্জায় মধুমতী
    রাত্রির অন্ধকারে দুগ্ধবতী মায়ের শিশুসহ বাঁচাও বাঁচাও চিৎকার, স্মৃতিময় বাড়িঘর, মসজিদ মন্দির ক…Read More

    3
    1 Comment
    • গভীর স্মৃতিচারণ, হারানো অতীত এবং সেই স্মৃতি থেকে জন্ম নেওয়া তীব্র বেদনার এক আবেগপূর্ণ প্রকাশ।

  • এ আমার দৃঢ় বিশ্বাস
    ~ শরীফ এমদাদ হোসেন

    আসেপাশে আপাতত কোনো প্রিয়জন নেই
    রাষ্ট্রের এই দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে গা ঢাকা দিয়েছে সবাই।
    কারো ঠাঁই কয়েদখানায়
    কেউ কেউ বেঘোরে ঘুমিয়েছে সংক্ষিপ্ত কামরায়।

    আমি এক অসচ্ছল শব্দের চাষী, যাচ্ছি না কোন রেস্তোরাঁয়, পড়ে আছি ছিলাম যেমন
    বিভক্ত মনকে পারছি না লাগাতে জোড়া
    খুব ভোরে আলোর চমকানি…Read More

    5
    1 Comment
    • বর্তমান বাংলাদেশের রাজনৈতিক হতাশা, সামাজিক আতঙ্ক এবং বিচারহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী এবং অপরিহার্য কাব্যিক প্রতিবাদ।

  • শেষবারের মতো
    – শরীফ এমদাদ হোসেন

    মৃত্যু কি আসে ধ্বংস হয়ে?
    না কি খুব সাদামাটা কোনো লোকাল ট্রেনের মতো
    যার কাঁচপাট ভাঙা, কাগজে মোড়া জানালায়
    পেছনে থাকে শুধু ধুলোর পথ?

    আমি দাঁড়িয়ে আছি সাত নম্বর প্ল্যাটফর্মে
    বেলুন বিক্রেতা পিছু হটছে
    যার কাছ থেকে একসময় গোলাপ কিনতাম
    সে আর এখন আসে না।

    হাতে টিকিট নেই
    মাথায় কাঁধে কিচ্ছু নেই—
    শু…Read More

    3
    3 Comments
  • বন্দী সন্তানের মা
    – শরীফ এমদাদ হোসেন

    দরজার চৌকাঠে বসে আছে দিন
    আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
    যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
    ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।

    মা— একটানা হাঁটছেন
    মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
    নিজেই নিজের পায়।
    চোখের কোণে একটুকুও জল নেই আর
    শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
    যেন য…Read More

    3
    2 Comments
  • মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    – শরীফ এমদাদ হোসেন

    মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    আমার পাড়ায় দেয়ালে দেয়ালে লিখে গেছে ওরা
    আমি দেশদ্রোহী, নিষিদ্ধ দলের চেলা
    আমাকে ঠেঙ্গালে ওদের কোটি নেকি হবে জমা
    আমি জানি, এই দেউলিয়া নেতৃত্বের দেশে
    মেটিকুলাস প্লানে আঁটা জবরদস্তি সেনা সমর্থিত সরকারের কাছে আমি কখনো পাবো না ক্ষমা।

    মুজিব, তোমাকে ভালোবাসি ব…Read More

    3
    2 Comments
  • কী করে এখান থেকে যাবো?
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখনো জানি না আকাশে কত পাখি ওড়ে
    কী তার নাম-ধাম, বংশ পরিচয়
    এখনো চিনি না অনেক বৃক্ষ, লতাপাতা ফুল-ফল বাগানের রঙিন প্রজাপতি দল
    কী করে এখান থেকে যাবো?

    এখনো জানি না ধানের নামতা, কস্তুরি ঘ্রাণ
    বৈশাখ কিংবা কার্তিকের গান
    এখনো দেখিনি নারকেল নাড়ু, পৌষের পিঠেপুলি
    নরম রোদের দাম
    চলার পদধ্বনি আমি…Read More

    3
    2 Comments
  • বৃক্ষ, চাঁদ আর ক্যানভাসের ভেতর
    – শরীফ এমদাদ হোসেন

    তুমি না থেকেও
    থেকে যাও এক অবিরল উপস্থিতি—
    যেনো শুকনো পাতার শব্দে
    হঠাৎ লেগে থাকে চাঁদের অচেনা গন্ধ।

    আমি যখন জানালার পাশে দাঁড়াই
    রাতের রঙ চুরি করা আকাশে দেখি
    প্রতিটি নক্ষত্রের শরীরে তোমার অদৃশ্য বাঁক
    প্রতিটি বাতাসের শীতলতায় তোমার নিঃশ্বাসের ছায়া।

    তুমি কাছে না থাকলে
    আমার সমস্ত দৃ…Read More

    3
    1 Comment
    • “প্রতিটি নক্ষত্রের শরীরে তোমার অদৃশ্য বাঁক / প্রতিটি বাতাসের শীতলতায় তোমার নিঃশ্বাসের ছায়া।”……………………অসাধারন

  • দেশ নিয়ে আর ভাববো না
    ~ শরীফ এমদাদ হোসেন

    ভাবছি আমি দেশ নিয়ে আর ভাববো না
    কারো ভাবনায় এক ফোটাও হাসবো না
    জোয়ার জলে একবারও আর নামবো না
    তবে থামছি বলেই এক্কেবারে থামবো না
    তোমার মতো চুপটি করেও থাকবো না।
    দেশ নিয়ে কী কারো ত্রুটি ঘাটবো না?
    মিছিল মিটিং আন্দোলনে হাঁটবো না?
    এই জামানায় আগুনে ঘি ঢালবো না?
    (লুটছে যারা)
    কাড়ছে যারা তাদের কথা বলবো না?…Read More

    3
    2 Comments
    • দেশপ্রেম, ক্ষোভ এবং আশার এক জটিল মিশ্রণ

    • ”কারো ভাবনায় এক ফোটাও হাসবো না
      জোয়ার জলে একবারও আর নামবো না………….” অসাধারণ

  • চলো তীর্থে যাই
    – শরীফ এমদাদ হোসেন

    ভালো নেই মন, ভালো নেই এদেশের কেউ
    তবু মুঠোফোনে বেজে ওঠে সুখ সংক্রান্তির রিংটোন..
    যা ছিল, তাও চলে যায় যায় অবয়বে।
    কোন কিছুই বলবার থাকেনা আমার
    মনখারাপের গল্পগুলো নিয়ে হৃদয় আকুল হলেই
    ব্যস্ততায় ছুটে যাই নাগরিক সেমিনারে
    মানবতার রচনা লিখি …
    সময়ের ভাবনাকে ক্লোন করে আঁকি যান্ত্রিক ভালোবাসার ছাপচিত্র!
    বিষাদ…Read More

    4
    3 Comments
  • শৈশবের ঘুমন্ত মুখ
    ~ শরীফ এমদাদ হোসেন

    হঠাৎ একদিন আমার মাথার ভেতর খুলে গেলো
    এক চলন্ত সিঁড়ি
    যার প্রতিটি ধাপে বসে আছে অনেক অচেনা মুখ
    আমি নামতে চাই, কিন্তু প্রতিটি ধাপ
    আমাকে গিলে খায় অন্য জনমে, অন্য শিহরণে

    অদূরে কেউ ছায়ার মত দাঁড়িয়ে আছে
    যার দেহ নেই
    শুধু চোখ থেকে চুইয়ে পড়ছে ভাঙা রোদ
    যেন গলিত কাচের মত গলে যাচ্ছে
    শহরের সম…Read More

    4
    3 Comments
  • স্বপ্নের অমৃত ফুল
    ~ শরীফ এমদাদ হোসেন

    মানুষ হতে না পারা হাত দু’টি
    হঠাৎই গজিয়ে উঠল কুয়াশার লণ্ঠনে
    তার আলোয় দেখা যায়
    কঙ্কালেরা ভোরের মাঠে গাইছে মেঠো সঙ্গীত

    স্বপ্ন না ছোঁয়া চোখ দু’টি
    বয়ে নিয়ে চলেছে নীল নদীর ধুলো
    যেখানে জলের ভেতরই লুকিয়ে আছে
    অগ্নিদগ্ধ সূর্যের পিঠে ফাটল ধরা বীজ

    অচ্ছুত শব্দের পাশে দাঁড়িয়ে আছে সভ্যতা
    তার শরীরে আজ আর…Read More

    4
    2 Comments
  • যদি দেখা হয়ে যেতো
    – শরীফ এমদাদ হোসেন

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    জিজ্ঞেস করে নিতাম একবার, ফিরে পাবো কিনা আর স্বপ্নের মত ডুবে থাকা আমেজী কিশোর
    চেনাজানা শৈশবের ঘুমন্ত অধিকার।

    পাতা ঝরবার মত জীবনের সন্ত্রাসী মেঘে
    উড়ালো রৌদ্র তপ্ত আকাশ
    নিকস কালো আঁধারের মত অনির্দিষ্ট সীমানা……

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    তুমি কেন সুনীলের মতো…Read More

    5
    2 Comments
  • স্বপ্নের অমৃত ফুল
    ~ শরীফ এমদাদ হোসেন

    মানুষ হতে না পারা হাত দু’টি
    হঠাৎই গজিয়ে উঠল কুয়াশার লণ্ঠনে
    তার আলোয় দেখা যায়
    কঙ্কালেরা ভোরের মাঠে গাইছে মেঠো সঙ্গীত

    স্বপ্ন না ছোঁয়া চোখ দু’টি
    বয়ে নিয়ে চলেছে নীল নদীর ধুলো
    যেখানে জলের ভেতরই লুকিয়ে আছে
    অগ্নিদগ্ধ সূর্যের পিঠে ফাটল ধরা বীজ

    অচ্ছুত শব্দের পাশে দাঁড়িয়ে আছে সভ্যতা
    তার শরীরে আজ আর…Read More

    3
    3 Comments
  • পৃথিবীতে আমার কিচ্ছুটি নেই
    – শরীফ এমদাদ হোসেন

    মায়ের সঙ্গে আমার কোনো ছবি নেই
    মনের আয়নায় তাকালেই দেখি
    বরফের কালি দিয়ে আঁকা এক মুখ
    যেটি মুছতে গেলে
    আঙুলে জমে ওঠে চাঁদের দেশের ক্ষত

    মায়ের বুকের ভেতরে ঘুমিয়ে থাকা শিশুর নিঃশ্বাস
    এখনো শোনায় রাতের দেয়ালে
    আমি পাশ ফিরে শুই
    বিছানা পালিয়ে যায় অন্য গ্রহে
    ঘর গলে যায় নদীর মতো
    পা…Read More

    3
    3 Comments
  • অবস্থান
    — শরীফ এমদাদ হোসেন

    দেখছি নামতে নর্দমায়
    পাপ পঙ্কিল পথের কুকুর সুট প্যান্ট টাই পরে
    ছুটছে জাতিসংঘের বক্তৃতায়
    তোষণ ভেজাবে কি মন
    চিরদিন রক্ত রাঙা পথে হয় না তো
    ক্ষমতার দীর্ঘ আয়োজন।

    দেখছি মৌসুমি সুখের দালাল
    গুঁজে হাত আস্তিনে, সুড়সুড়ি দিয়ে চলে অবেলায়
    দিন কেটে যায় যাক নানা টালবাহানায়
    অধর রঞ্জনে সুখপাখি যদি এঁকে রাখা যায়।…Read More

    4
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar