Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • স্বাধীন বাংলার আকাশে বাতাসে আজ পরাধীনতার ঘ্রান
    সেচ্ছাচারিতার আসন বসেছে রূপলাবণ্যের বুকে
    আর্তনাদ হাহাকারে মুখরিত প্রতিটি প্রাসাদ অলিন্দ
    মির-জাফরেরা লুটে -পুটে খায় সব
    তুমি কি আর ফিরবেনা সিরাজ ?
    মুশিদাবাদ, লুৎফার কাছে সেই প্রেমিক পুরুষ
    তোমার রাজ্য , তোমার বাংলায়
    আজ বেনামি পরকে করছে শাসন
    তোমার রক্ত ডুবিয়ে দিলো ওরা গঙ্গা…Read More

    7
    11 Comments
    • অসামান্য অনিন্দ্য হীরকখচিত কোনো শিলালিপি পাঠ করলাম যেন…! সত্যিই কারো কারো আগমন যেন স্বতঃআকাঙখিত হয়ে ওঠে সময়ে সময়ে… প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়…

      • @anwar-parvez-nur-shishir আপনার মন্তব্যের অপেক্ষায় থাকার অবসান হলো তবে ! কতদিন পর এলেন কবি! কতদিন আপনার কবিতা পাইনি। এই বার লিখবেন তো ?

      • @shiuli, আপনাকে এমনভাবে লিখতে দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে…! আপনি একের পর এক দারুণ সব কবিতা লিখবেন, এটাই আমার কাছে স্বাভাবিক…! আমার কিছু নির্বাচিত লেখার পরিমার্জন করছিলাম প্রিয়, এখনো অধিকাংশই বাকি… পরিমার্জন সম্পন্ন হলে আপনাকে একটা কপি পাঠাবো… দেশে আর অবশ্যই আমার বাইরের কিছু কবিবন্ধু’দেরকেও পাঠাবো… রিভ্যিউ পাওয়ার পর প্রকাশনার দিকে এগো…Read More

    • দারুণ একটা প্রাণশক্তি আছে কবিতাটায়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা নিরন্তর

  • সেই তুমি নেই আগের মতোন
    আমি তো সেই আগের মতোই আছি
    একই আছে সেই কলেজ স্কোয়ারের ভিড়
    ক্যানভাস ব্যাগ কাঁধে তুমি রোজ যেতে
    ছাতিম গাছের নিচে চেনা স্কেচবুক
    কত আঁকিবুকি অচেনা তণ্বী
    আলো ছায়া ময় স্তব্ধ বিকেলে
    কাব্য-ছন্দে ‘বনলতা সেন’
    মনে পড়ে ? সেই বাসন্তী দোল
    রং মাখিয়ে দিয়ে তুমি খুব হাসতে
    তারপর সেই অপলক দৃষ্টি
    সন্ধ্যা নামতো সামনের মাঠের বুক…Read More

    6
    7 Comments
    • সুন্দর।

    • মেঘ বালিকা,প্রতি শ্রাবন এর প্রথম বৃষ্টি
      তোমার একান্ত হোক। এ লাইনটা পড়ে জানি না কেন মনটা বিষন্ন হয়ে গেলো। খুব ভালো লাগলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার

  • আমি সেই ঘুমন্ত রাজকন্যা
    নিঝুম রাজ্য নীরব ঘুমে বিভোর
    পদ্ম পাতায় ফুলের সজ্জা অপেক্ষমান
    রাজকুমারের পথ চেয়ে , সে আসবে
    সোনার কাঠি , রুপোর কাঠিটি সযত্নে
    ঘোড়ার খুরের শব্দ ওই শোনা যাবে।
    রাজপুরী জাগবে তারই মূর্ছনায় যেন মৃত্যুঞ্জয়ী সুর লহরী
    হয়তো আমি অহল্যার রূপধারী
    শত সহস্র বছর ভস্মসজ্জায় ক্ষুধিত বক্ষ তপস্বিনী
    তোমার ছোয়ায় শাপমুক…Read More

    4
    2 Comments
  • আজীবন সমুদ্র পিয়াসীর দীর্ঘ প্রতীক্ষায়
    ছোট ছোট পদক্ষেপে ছোট এক উর্মি নিয়ে
    বিবশ-প্রায় সমুদ্র ছুতে চেয়েছে আমায়।
    উষ্ণ নোনা জল সর্বাঙ্গে অবগাহন
    স্পর্শিনী আমি বালুচর পেরিয়ে
    পায়ে পায়ে এগিয়ে , সেই আহব্বান !!
    দ্বিধান্বিত শান্ত নীরধী, উদাস উন্মুখ
    আমি চেয়ে দেখি দ্বিখণ্ডিত সত্তা তার
    বিবস্বান অস্তাচলে, আমায় স্রোতের বিপরীতে…Read More

    5
    3 Comments
    • অদ্ভুত সুন্দর লেখা!

    • “আমার আকাঙ্খিত সমুদ্র
      তার একাকিত্বের ভার বুকে
      একলা ফিরে যায় ..
      বিনা আহ্বানের অপেক্ষায়।
      জানি একদিন সে আবার আসবে
      সহস্র উর্মি বুকে দ্বিধাহীন পা’য়
      সমস্ত দ্বিধাহীন সত্তা লাভে
      সে দিন সমুদ্র ছোঁবে আমায়…”

      জানিনে কিভাবে আমি এই কবিতা ফেলে গিয়েছি…! আমি হয়তো এর আগে এই কবিতা পড়ে দেখিনি কিন্তু আজ পড়লাম, খুব খুব প্রাণিত হ’লাম… আপনার কবিতায়…Read More

  • খুব ভালো হতো ,যদি জীবনে হটাৎ কোনো একটা ম্যাজিক হয়ে যেত। সব মনখারাপ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব চুকিয়ে একটা নতুন সকাল হতো। হাসি খুশি আনন্দের একটা নতুন দিন হতো। সবাই সব ভুলে একসাথে থাকার একটা উৎসব হতো। খুব ভালো হতো, সত্যিই খুব ভালো হতো।

    7
    4 Comments
    • খুব ভালো হতো, সত্যিই খুব ভালো হতো…

    • Emon Jodi Hoto
      Lyrics & Tune : Rahul Anondo

      এমন যদি হতো
      আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন
      পালাই বহুদুরে … ক্লান্ত ভবঘুরে
      ফিরবো ঘরে; কোথায় এমন ঘর ।
      বৃক্ষ তলে শুয়ে … তোমার দুঃখ ছুয়ে
      ঘুম আসে না,ঘুমও স্বার্থপর !

      হঠাৎ ফিরে দেখি … নিজের মুখোমুখি
      শূন্য ভীষণ … শূন্য মনে হয় ।
      কি আর এমন হবে … কে পেয়েছে কবে…
      স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় ।…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা রইলো প্রিয় কবি।

  • আমায় ছুঁয়েছে মৌনতা শুধু
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ
    আমি হারিয়েছি কত তটিনীর নীড়ে
    হারিয়েছি বহু মানুষের ভিড়ে
    বহু মানুষের সাথে বহু আলাপন
    ফিরেছি একলা তাও ,
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।
    মুসাফির হয়ে ফিরেছি কত শত মরুভুমি পথে
    তপ্ত বালুকা,সমভূমি হীন চির যাযাবর হতে
    বেলাভূমি পার চরণ ছুঁয়েছে দৃপ্ত-গামিনী ঢেউ
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।…Read More

    7
    12 Comments
    • মুসাফির হয়ে ফিরেছি কত শত মরুভুমি পথে
      তপ্ত বালুকা,সমভূমি হীন চির যাযাবর হতে
      বেলাভূমি পার চরণ ছুঁয়েছে দৃপ্ত-গামিনী ঢেউ
      আমার দুঃখ ছুতে পারেনি কেউ। অসাধারণ

    • খুব খুব মন খারাপ ক’রে সত্যিই একদিন চূর্ণী নদীর তীরে আমি ব’সে থাকতে থাকতে যেন আমার সামান্য বেলাটুকু’ও ধীরে ফুরিয়ে আসে ফুরিয়ে আসে…

      ❝অশনি আঘাতে ছিন্ন হয়েছে হৃদয়বীনা’র তার
      প্রিয় নামের প্রতিধ্বনি কেবল বাড়িয়েছে হাহাকার
      ফিরে আসেনি প্রিয়তম আর প্রবল আক্ষেপেও

      আমার দুঃখ ছুতে পারেনি কেউ❞’

      • অশনি আঘাতে ছিন্ন হয়েছে হৃদয়বীনা’র তার
        প্রিয় নামের প্রতিধ্বনি কেবল বাড়িয়েছে হাহাকার
        ফিরে আসেনি প্রিয়তম আর প্রবল আক্ষেপেও
        আমার দুঃখ ছুতে পারেনি কেউ❞’

        আপনি চূর্ণী নদী দেখেছেন কবি? আমি কখনো দেখিনি। সত্যি সত্যিই যদি কখনো চূর্ণী নদীর তীরে দিন ফুরিয়ে যায়…..

        কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,
        তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
        মনে হয় তার চরণের…Read More

      • @shiuli, আমি’ও কখনো চূর্ণী নদী দেখিনি তবে মনে হয় যদি সত্যিই কোনোদিন এমন মন খারাপ হয় তবে সেই যন্ত্রণানাশিনী অলৌকিক স্বর্গাদপী চূর্ণী নদীর তীরে পৌছে যাবো কোনো না কোনো ভাবে…

        “কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,
        তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
        মনে হয় তার চরণের ধ্বনি জানি–
        হার মানি তার অজানা জনের সাজে”

        আমার কয়েক মুহূর্তের অশ্রু থেকে যাক এইখানে
        অজান…Read More

      • @shiuli, দেখেছেন সবাই আমাকে কেমন আঁধারের নির্বাসন দিয়ে রোদপাখি হয়ে যায়… এজন্যেই আপনাকে আমি বলেছিলাম, আমি কেন তাঁর প্রেম ইথারে ইথারে খুঁজে বেড়াই…

      • @anwar-parvez-nur-shishir কে আবার আপনাকে নির্বাসন দিলো বলুন তো ? আমি তো নই। আপনি তো আমার আধার যুগে আলোর পথের দিশারী। আপনাকে আঁধারের নির্বাসন দিলে আমিই আঁধারে নির্বাসিত হয়ে যাবো। অসুস্থতার কারণে আপনাকে মেইল এর জবাব দিতে একটু দেরি হচ্ছে। আপনি ভালো আছেন তো ? যশোরে কেমন কাটাচ্ছেন ?

      • @shiuli, আমি যশোরে এসে একটা বেশ খুব ভালো সারপ্রাইজ পেয়েছি, সেটাই আপনাকে জানাতে চেয়েছি, আমি জানি আপনি শুনলে অনেক অনেক খুশি হবেন…! আপনি এখন কেমন রয়েছেন? আপনার সুস্থতা কায়মনোবাক্যে আশা করছি…

      • @anwar-parvez-nur-shishir এইতো ভালো আছি। একটু ঠান্ডা লেগেছিলো আর কি ! যাহোক, যশোরে এসে সারপ্রাইজ পেয়েছেন !! কি সারপ্রাইজ বলুন তো ?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • এ তো কাব্য নয় যেন
    সত্যি অনুভব নিত্যক্ষণ
    অবিমিশ্রিত জীবনের মুহূর্ত কথন।
    এ তো হৃদয় মথিত শব্দ অতল
    নিশির শিশির হয়ে অশ্রু সজল।
    বুনো আলাপের এ যে মূঢ় বচন
    যারে খুঁজে ফিরে আজো এই অভাজন।
    এ তো স্পর্শ যেন নব্য পৃথিবী
    তুলির ছোয়ায় রং , রঙিন ছবি।
    শব্দ বরণে এতো শ্রদ্ধা জ্ঞাপন
    প্রিয়কবি’র প্রতি লিখিত চরণ।
    এ তো প্রথম প্রভা রবির জ্যোতি
    প…Read More

    5
    3 Comments
    • এ তো প্রথম প্রভা রবির জ্যোতি
      প্রীতিমুগ্ধ অর্ঘ্য দান দেবতার প্রতি।
      এ তো মৃদু মন্দভাষে মধু আলাপন
      চাতক কাহিনী মোহ ধারা বরষণ।
      এ তো ছত্রে ছত্রে বাধা অধরা সময়
      অপাঙতেয় বলে যার হয়েছিল ক্ষয়। অসাধারণ।

    • এই কাব্যাঞ্জলির প্রীতিময়তা ও বিস্ময়বিমুগ্ধতা কোনোদিন’ও সমাপন হবার নয় প্রিয় শিউলি কবি… … …
      যে কোমল ‘পারিজাত হিয়া’
      কৃষ্ণ-মৃত্তিকার অবগুন্ঠনে
      সূর্যকরোজ্জ্বল হিরণ্ময়ী’র সন্ধান পেয়েছে,
      শুধু সে’ই ‘প্রাণপ্রতিমা’ এমন
      স্বপন গহন অতল শব্দের ঘ্রাণে
      সর্ব্বহারা সামান্য’কে হৃদয় অলিন্দে
      মহাকালের জন্যে আপন ক’রে নিতে পারবে…
      শাশ্বতই, এই নৈবদ্য…Read More

  • আমার কোনো আক্ষেপ নেই আর
    হৃদয় রুধিরে বয়ে যায় নদী
    নিদারুন ব্যাথাভার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    প্রভাতের রবি অস্তাচলে
    কিরণ দেবে না বলে
    নদী যদি তার স্রোতহারা হয়ে
    অন্য পথেতে চলে
    পাখিরাও যদি নিঝুম দুপুর
    কলতান ছাড়ে তার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    আমি যেন আজ আমি নই তার
    গহীনে অন্য কেউ
    এই গহীনে স্থির জলরাশি
    নেই স্রোত নেই ঢেউ…Read More

    4
    1 Comment
    • ❝আমি যেন আজ আমি নই তার
      গহীনে অন্য কেউ
      এই গহীনে স্থির জলরাশি
      নেই স্রোত নেই ঢেউ
      বিশাল আকাশ স্থান নাহি দেবে
      করে বা অঙ্গীকার
      আমার কোনো আক্ষেপ নেই আর❞

      না চাইতে কেউ যদি খোলে মন দুয়ার
      করে এতটুকুও প্রীতি কামনা
      আমিও ভালোবাসবো চিরতরে
      কভুও তারে ছেড়ে যাবো না
      সে যদিও কভু আনে আলোর বিপ্রতীপে
      এক জীবনে অনন্ত অন্ধকার
      আমার কোনো আক্ষেপ নেই আর…

  • যে রং চিনেনা সেই জানে
    কত রং রং হীনতারও।
    রংহীন শরাব চোখে
    রং লাগায় শরাবীরও।
    শখ আর সুখে তফাৎ খুঁজেছি
    মেলেনি তো কিছুই
    দুখের নীল সর্বাঙ্গে
    সুখের নীড় অথৈ।
    ওই চোখ সিন্ধু বেরং বিন্দু
    কত রং ঢালে মনে।
    কত কামনার কালো কলেবর
    লুকিয়েছি গোপনে।
    সাকির হাতের পরশের মধু
    ভ্রমের ভুল শুধু।
    সাঁঝ হলে রং তারার আলোয়
    রোশনি সন্ধ্যাবধূ।

    6
    1 Comment
    • শখ আর সুখে তফাৎ খুঁজেছি
      মেলেনি তো কিছুই
      দুখের নীল সর্বাঙ্গে
      সুখের নীড় অথৈ।- দারুণ!!

  • আমি হারিয়ে এসেছি সর্বস্ব
    আমি ছেড়ে এসেছি সমস্ত কিছু
    আমার ভাষ্যমতে ,
    কিন্তু আমার দিন রাত এক করে
    আমার অতীত বর্তমান আর
    বর্তমান অতীত হয়ে সামনে দাঁড়ায়
    নিজেকে ভ্রমিত প্রমান করে
    তুলে দিই মিথ্যের ভাঙা দেওয়াল
    ভাঙে আর জোড়া দিতে দিতে
    নিঃশেষে ফুরিয়ে যাই।
    সেই ত্যাগ করে আসে
    যে ভীষণ ভালোবাসে, যদি
    সত্যি হয় তবে আমার
    সবকিছুই কি মোহ ছি…Read More

    8
    6 Comments
    • “আমার দিন রাত এক করে
      আমার অতীত বর্তমান আর
      বর্তমান অতীত হয়ে সামনে দাঁড়ায়”

      অসামান্য এই সত্যোচ্চারণ, এই আত্মবোধ… আমি আপনার কবিতায় জীবনের সত্য স্পন্দিত হতে দেখি, নিজের অনুসন্ধান দেখি… মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা…

    • আমি হারিয়ে এসেছি সর্বস্ব
      আমি ছেড়ে এসেছি সমস্ত কিছু
      আমার ভাষ্যমতে ,
      কিন্তু আমার দিন রাত এক করে
      আমার অতীত বর্তমান আর
      বর্তমান অতীত হয়ে সামনে দাঁড়ায়_ অনবদ্য

    • স্মৃতির কাছে আত্মসমর্পিত
      ফিরে যাই ক্লান্তিরনিদ্রায়।
      💝
      2

    • চমৎকার উপলব্ধির প্রকাশ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অশ্রুত
    ———————-
    আমার ব্যর্থতাময় জীবন ,আমি কাউকে দায়ী করি না
    তবে মাঝে মাঝে মোটা ধুলোময় মলাটের মতো
    জীবন থেকে অনেককিছু ঝেড়ে ফেলতে ইচ্ছে হয়।
    সব অনুভূতির স্বেচ্ছা-নির্বাসনে যদি
    নৈবর্ত্তিক জীবন , তবে তাই হোক।
    অব্যাক্ত কথার জঞ্জাল প্রস্তরীভূত ,শিলালিপি হয়ে শব্দের বোধন
    আমার যাপিত জীবন প্রকাশ্যে ,আমি অমর কাব্য চাই নি।
    আমি তো শুধু সব ঢ…Read More

    12
    10 Comments
    • ”আমার ব্যর্থতাময় জীবন ,আমি কাউকে দায়ী করি না
      তবে মাঝে মাঝে মোটা ধুলোময় মলাটের মতো
      জীবন থেকে অনেককিছু ঝেড়ে ফেলতে ইচ্ছে হয়।
      সব অনুভূতির স্বেচ্ছা-নির্বাসনে যদি
      নৈবর্ত্তিক জীবন , তবে তাই হোক”

      আচ্ছা, আপনি তবে এই এলেন…! অত্যন্ত গহীন থেকে যে এই শব্দ সম্ভার উঠে এসেছে সেটা খুব ভালো বোঝা যায়, অন্ততপক্ষে আমি তেমনি বুঝি… শুধু কিছু…Read More

      • অতুলনীয় আপনার অনুভব শক্তি কবি। তাই আপনাকে নিবেদন রবি’র চরণ …
        যে-কথা বলিতে চাই,বলা হয় নাই,
        সে কেবল এই–
        চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই
        দেখিনু সহস্রবার, দুয়ারে আমার।
        অপরিচিতের এই চির পরিচয়
        এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয়
        সে-কথা বলিতে পারি এমন সরল বাণী
        আমি নাহি জানি।

    • যতটুকু তুলে আনতে পেরেছেন সে তো কিছু কম নয়!

    • আমি তো নীল আকাশের সমস্ত স্বত্ব চাইনি
      শুধু চেয়েছিলাম জানালার গ্রিলে তার একটু নীলাভ
      ফুলদানির উপর হলুদের ছিটে রোদ। অনবদ্য

    • প্রিয় কবি সত্যি অনেক স্মৃতি ঝেড়ে ফেলতে ফেলতে অবচেতনে সঙ্গী হয়ে যায়…শুভকামনা নিরন্তর।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তোমার দ্বিধাটুকু আমাতে মিশিয়ে
    ভর দুপুরের সোনাঝরা রোদ
    রূপকথা হয়ে যাও
    আমি তোমার জন্য
    রাজপথ হয়ে অলিতে গলিতে
    কোটি পথ দেবো পাড়ি।
    আমি বিশ্বপ্রেমিক নই
    তবু তুমি যদি হও ইউরিডাইস
    আড়ালে আড়ালে আমি ও তখন
    অর্ফিউস হতে পারি।
    আমি শিল্পী নই তবুও
    তবুও তোমার ওই চোখের নেশা
    আমি আমার চোখে আঁকি।
    তোমায় না পাওয়া অধরা সময়
    তুমি যদি বলো…Read More

    9
    16 Comments
    • “তোমার প্রতীক্ষায় তুমিমগ্ন
      শত বিনিদ্র রাত
      তুমি যদি চাও আগলে রাখি
      চিরচেনা ওই হাত…”

      এ যেন সেইসব শব্দের ঘ্রাণ যাদের বর্ণমালায় আকরিত হয়েছে ইথার নির্বাণ লাভের স্বতঃসিদ্ধ মন্ত্র… আমি কাছে যাই আমি দূরে আসি আমি হাস্যোজ্জ্বল মুখে আনন্দিত অশ্রুজলে ভাসি… আমি কাছে যাই আমি তোমার সন্ধানে আবার দূরে আসি…! প্রিয় শিউলি কবি, অত্যন্ত আবেশিত হ’লাম আ…Read More

      • @anwar-parvez-nur-shishir আমার কবিতা গুলোয় আপনার অসামান্য অনুভব , এ এক অপার প্রেরণা কবি।
        ‘জানি এর প্রতি ছত্রের ভেতরে আরও অনেক রয়েছে কথা, যেমন অদৃশা কথা থাকে কবিতার শব্দাঞ্জলির সাদা ফাঁকা জায়গা জুড়ে…’ কত কথা বাকি রয়ে যায় , চাইলেও সবটা বলা হয়না কখনো। এই মন্তব্য টা আগে কেন দেখিনি বলুন তো ?

      • আচ্ছা কবি @shiuli আপনি কখনো বেঙ্গল আর্ট গ্যালারি অথবা দৃক-এ গিয়েছেন? আমি আমার লালমাটিয়া লাইফে এই দুইটি তীর্থ থেকে অনেক কাব্যচিত্রকল্প মনের চোখে চুরি করে এনেছিলেম… আমার খুব স্মরণীয় সেই সব তীর্থে থেমে যাওয়া সময়গুলো… এখনও মাঝে মাঝেই এমন সময় চিত্রকলা ছাড়াই থেমে থেমে যায় কারো কারো লেখায়…

        “তোমায় না পাওয়া অধরা সময়
        তুমি যদি বলো আলোকবর্ষ
        আমি পার…
        Read More

      • @anwar-parvez-nur-shishir না কবি। আমি কখনো যাইনি তবে নাম শুনেছি।কেমন ছিল সেই সব দিনের অভিজ্ঞতা ? আমায় জানান কবি .

      • আপনাকে অবশ্যই ঐ বিশেষ সময়টা নিয়ে অনেক কথা বলবো, শুধু এই কারণে যে আপনার কবিতার মধ্যে আমি শব্দচিত্র দেখেছি… কিছু কিছু অত্যন্ত সাধারণ অথচ বিমূর্ত চিত্রশিল্প যেমন সহস্র কৌণিক মনোল্যগ বা মুহূর্তের জার্নাল তৈরি করে তেমনি কারো কারো কাব্যকথনে অপ্রতিম অসামান্য মানসকল্পচিত্র তৈরি হতে থাকে আর এটা হয় নিরবচ্ছিন্নভাবে… এ প্রসঙ্গে আমার মনে এসব চিত্রশিল্…Read More

    • তোমার দ্বিধাটুকু আমাতে মিশিয়ে
      ভর দুপুরের সোনাঝরা রোদ
      রূপকথা হয়ে যাও
      আমি তোমার জন্য
      রাজপথ হয়ে অলিতে গলিতে
      কোটি পথ দেবো পাড়ি।

    • তবু তুমি যদি হও ইউরিডাইস
      আড়ালে আড়ালে আমি ও তখন
      অর্ফিউস হতে পারি।
      আমি শিল্পী নই তবুও
      তবুও তোমার ওই চোখের নেশা
      আমি আমার চোখে আঁকি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তবুও তোমার ওই চোখের নেশা
      আমি আমার চোখে আঁকি। চমৎকার একটি স্বপ্ন

  • এখানে এখনো লৌহ পিঞ্জরে
    তীরবিদ্ধ স্বরে,
    কত বিহগের মুক্তির গান
    লাঞ্চিত অগোচরে।
    এখানে শব্দ বিপরীতে গতি
    সমার্থক ম্লান,
    পদে পদে শুধু পদস্খলন
    বিপ্লবে দেহদান।
    এখানে ক্ষয় আদর্শবোধ
    অনুভূতির মৃত্যু হয় কত,
    অমর সুধার অকল্যানে
    চির বিদ্রোহী কত শত।
    মান-অপমান এখানে এখনো
    খড়গহস্তে বলি,
    বাঁচার জন্য বেঁচে থাকা শুধু
    জীবনের চোরাগলি।

    7
    7 Comments
    • এখানে এখনো ঠকাঠকি নিত্য লেনদেনেে
      এখানে জীবন ভোর নাহি হয় জীবনের জয়গানে,
      এখানে ক্ষুধিতের মরন জ্বালা জঠরে করে বাস
      বাঁচে তবু মরনের লাহান অষ্টপ্রহর দীর্ঘশ্বাস,
      এখানে বিশ্বাস মরেছে অকালে চারদিকে চাটুকার
      ভদ্রজ্ঞান অভদ্রের চাপে পিষ্ট তাই ভালোবাসা মেসাকার।

    • “মান-অপমান এখানে এখনো
      খড়গহস্তে বলি,
      বাঁচার জন্য বেঁচে থাকা শুধু
      জীবনের চোরাগলি”

      “কোমল পাখায় ভাসছে হৃদয়
      করুণ প্রজাপতি
      অমৃত বিহারে ভূবন ব্যাপিয়া
      প্রাপ্তি শুধু ক্ষতি…

      যেভাবে আমরা বেঁচে আছি
      তাকেই জীবন বলি
      দেয়ার চেয়ে’ও নিয়েছে বেশি
      জীবনের চোরাগলি”

      আরও কথা আরও শব্দে আরও প্রাণ মোহিনী স্তবকে আমাদের ক্ষনিকের জীবন ভ’রে উঠুক… প্রিয় শিউলি কব…Read More

    • অসাধারণ& মুগ্ধতা সহ শুভকামনা আগামীর।

    • এখানে শব্দ বিপরীতে গতি
      সমার্থক ম্লান,
      পদে পদে শুধু পদস্খলন
      বিপ্লবে দেহদান।
      এখানে ক্ষয় আদর্শবোধ
      অনুভূতির মৃত্যু হয় কত,
      অমর সুধার অকল্যানে
      চির বিদ্রোহী কত শত। শুভ কামনা।

    • চমৎকার উপলব্ধি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বাঁচার জন্য বেঁচে থাকা শুধু
      জীবনের চোরাগলি।…অসাধারণ

  • ফিরে এসো শৈশব আজ আমার স্মৃতি হতে
    রাঙাবো ফের নতুন করে আমার দু-হাতে।
    তোমায় পেয়ে মাতবো আবার নাম না জানা খেলায়
    ছুট্টে আবার ফিরবো বাড়ি সন্ধ্যা নামার বেলায়
    তোমায় নিয়ে ঘুরতে যাবো চাপা ডাঙ্গার মাঠে
    শাপলা শালুক তুলতে যাবো পদ্মদীঘির ঘাটে
    খেলবো আবার লুকোচুরি ফাঁকি দিয়ে পড়া
    তোমার সাথে করবো আড়ি যদি পর ধরা।
    শৈশব তুমি আমায় নিয়ে রথের মেলায়…Read More

    6
    6 Comments
    • বিমুগ্ধ এই আনন্দোজ্জ্বল শৈশবের ছোঁয়া প্রিয় শিউলি কবি… সম্পূর্ণ কবিতাটিতেই যেন আমারই শৈশব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে… আমি অসম্ভব চঞ্চল প্রকৃতির ছিলাম আমার শৈশবে… আমি সত্তর দশকের শিশু; খুব মনে আছে আমাকে একই জায়গায় ৫ মিনিট ব’সে থাকতে হবে শর্তে একটি ৩ হরিণওয়ালা ১ টাকার লোভ দেখিয়েছিলেন আমার বড় চাচা, কিন্তু নেহাতই হারতে হয়েছিল আমাকে… আহা সেই স…Read More

      • @anwar-parvez-nur-shishir আমার সামান্য একটি লেখায় কেউ এতো মন থেকে অনুভব করবে সত্যিই ভাবিনি কবি। আমার শৈশব যেন কোথাও কোথাও অসম্পূর্ণ ছিল। মনে হয়, ঠিক যেরকম হওয়ার ছিল ঠিক সেইরকম উপভোগ্য হয় নি। তাই ভাবি সেসব অধরা মুহূর্ত গুলো আবার যদি ফিরে পেতাম !

    • খুব চমৎকার লেখা, কবি আপনাকে শুভকামনা

    • অসাধারণ& মুগ্ধতা সহ শুভকামনা…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শৈশব তুমি আমায় নিয়ে রথের মেলায় চলো
      তোমায় নূতন গান শোনাবো আবার যদি বলো। শত প্রার্থনায় শৈশব আর ফিরে আসবেনা। তুবও কবির মনের ব্যকুলতায় শৈশব ফিরে আসুক…………………..

  • ঈশান কোণে গাঢ় জমাট মেঘ
    কোথাও দূরে ঘন্টাধনি যেন প্রলয় নিশান
    এলোমেলো ঝোড়ো হাওয়ায়
    বিভক্ত পলকা সুতোয় বোনা জাল
    ভাসছে টুকরো টুকরো হাওয়ায়
    কালো মেঘের স্তম্ভ আরো নিবিড়তায়
    আকাশের বুক চিরে অঝোর বৃষ্টি ধারায়
    ভেসে যায় , সব উজাড় শুধু
    এক টুকরো অস্তিত্বে ভর করে
    জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেঘ ভাঙা রোদ
    তারপর আবার ছাই ছাই সব
    কালো চাদ…Read More

    7
    11 Comments
  • Load More Posts
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar