Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • প্রতীক্ষিত সুখ

    রৌদ্রতেজের পথরোধ;
    তরঙ্গের যাত্রাপথে বিঘ্ন;
    ধমকা হাওয়ার গতিরোধ;
    পলক দৃষ্টিতে পর্বতের সীমানা অতিক্রম;
    সমুদ্রের স্বাধীন কোলাহল সম্ভোগে প্রতিবন্ধকতা;
    যত্রতত্র তারাদের সারিবদ্ধ সাজানো অলীক কল্পনীয়।

    জন্মসূত্রে প্রাপ্ত চালচলন শুদ্ধিকরণ বৃথা,
    অনর্থক, নিরর্থক, নিষ্ফল।

    নয়তো,
    চেতনাশূন্য বুলি প্রয়োগের অর্থ কি?
    বিষক্র…Read More

    13
    4 Comments
  • দিবারাত্রির সন্ধিক্ষণ
    ___
    তটিনীর কূলে এক গোধূলিতে দাঁড়িয়েছিনু একা,
    ঐ কালে মোরে আখি দিয়েছিল নীলাম্বরের দেখা।

    অবাক হয়ে তাকিয়েছিলুম তাহার প্রশস্তায়,
    ধরিত্রী কহিল এই হতভাগা কি দেখছিস হেতায়?

    কর্ণপাতে অনিহা বুঝিয়া চুপটি করে রহে,
    আমি হেলায় খুঁজিয়া বেড়াই অন্দরে কি বহে।

    চক্ষু দেখায় নদী তীরে যায় সুর্যের লাল আভা,
    ক্ষণিক সময় অপেক্ষা ধর পড়িবে…Read More

    14
    6 Comments
  • গ্রাহী নিরুৎসুক
    ___
    এখন মৃদু আলোও চোঁখে ঘা লাগে,
    বিরক্ত লাগে।

    প্রত্যাশা পুরনের ব্যর্থতায় ব্যাপৃত পাইবার যোগ্যতা হয়েছে অর্জন;
    যার ফল,
    অন্ধকারের সহিত ঘনিষ্ঠ বন্ধুত্ব;
    অন্তরঙ্গ সম্পর্ক।

    আকস্মিক তীব্র আকর্ষণ?

    না।
    গ্রাহী নিরুৎসুক।

    অদৃশ্য অনুভূতির স্থায়ী খুঁটির পরিচর্যা করতে গিয়ে বিনিময়ে আয়;
    প্রচণ্ড চাপা সুক্ষ যন্ত্রণা।

    নির্…Read More

    9
    2 Comments
    • শুণ্যতার স্থলে শুণ্যতায় আরও শুণ্য।……………বাহ!!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ইন্দ্রিয়ের ক্লেশ
    ___
    ওহে মনোহরণকারী,
    জ্ঞানেন্দ্রিয়;
    কর্মেন্দ্রিয়;
    অন্তরিন্দ্রিয়;
    অবশ প্রায় মর্মযন্ত্রনায়।

    ওহে মনোহরণকারী,
    সমস্ত ইন্দ্রিয়;
    ভাললাগার অপেক্ষায়;
    দখলের প্রত্যাশায়;
    সজীবতা চায় সুঘ্রাণের অনুভবতায়।
    ___
    ২৪ ঘন্টা খবর বিডি/জুন ১০, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    11
    4 Comments
  • লোহার শিক
    ___
    আচ্ছা বাবা,
    আমি যদি তোমার মৃত্যু কামনা করি,
    আমার কি খুব বড় ভুল হবে?
    অবাক হচ্ছো এই ভেবে?
    তুমি তোমার সন্তানের জন্য,
    পৃথিবী সমান ব্যাথা বুকের মধ্যে লুকিয়ে,
    হেসেছো, হাসিয়েছো।
    অজস্র সংকীর্ণতায় রুদ্ধরোষ দমন করে বাড়িয়েছো হাত।
    আগলে রাখার টানে শিখিয়েছো দাড় বাইতে।
    এই কি তার পরিণাম?

    আচ্ছা বাবা,
    আজ তোমার বুকের ভেতরের ব্যাথাট…Read More

    11
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • “লোহার শিক” কবিতাটি একজন সন্তান এবং তার বাবার গভীর মানসিক টানাপোড়েনের প্রতিচ্ছবি। এখানে মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা ও নিষেধের বেড়াজালে আবদ্ধ থেকে তারা পরস্পরের প্রতি মায়া-মমতা, ব্যথা ও হতাশার অনুভূতি ভাগ করে নেয়। বাবার জীবনযুদ্ধ ও আত্মত্যাগের বর্ণনা যেমন স্পষ্ট, তেমনি সন্তানও তার মধ্যবিত্ত অবস্থার কারণেই বাবাকে সুখ দিতে না পারার অপরাধবোধ…Read More

    • অজস্র সংকীর্ণতায় রুদ্ধরোষ দমন করে বাড়িয়েছো হাত।

    • ঠিক যেনো আমি আর আমার বাবার গল্প তুলে ধরেছেন.. স্মৃতি গুলো আজও মেপে শেষ করা যায় না 😊

  • বিসর্জনের পূর্বাভাস
    ___
    নিথর দেহ ছাড়িয়া গেলাম,
    হস্ত পাতিয়া নিও।
    এ জীবনে আর নাহি ফিরিয়া আসিবো,
    অন্যত্র সম্মতি দিও।

    উজান গাঙে ভাঙ্গা তরীখানি,
    হাঁকিয়া উঠিছে ডাক।
    এইবার মোরে যাইতে হবে,
    দিয়ো না গো অভিশাপ।

    সমস্তই তোমার তরে রাখিয়া গিয়াছি,
    অনিদ্রা সঙ্গে লয়ে।
    অন্তত এইটুকু মোরে লইতে বাঁধা,
    দিয়ো না গো বলি অনুনয়ে।

    যদি কোনদিন কোন কারণে,…Read More

    9
    3 Comments
  • ব্যথার বার্তা
    ___
    প্রিয়তমা.
    বিষন্নতা কাটিয়ে উঠেছো কি?
    দারুন বেমানান প্রিয়কে নিয়ে দ্বিধাগ্রস্থতা?
    আঁজলা ভরা প্রবঞ্চনা কি এখনো নিশ্চল?
    বিষাদ, বিরক্তি, নিরুদ্বেগ কি আজঅবধি স্থির?

    প্রিয়তমা,
    কি ভাবছো?
    কেন কড়া নেড়েছি?
    ভাবছো, একগুচ্ছ অবহেলা প্রার্থনা করছি?
    না, হৃদয়ে উদিত ব্যাথার বার্তা বিতরণ করতে এসেছি।

    প্রিয়তমা,
    গভীর ভ…Read More

    7
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • চার অংশ
    ___
    কাল,
    তুমি শিশুতে উচ্ছ্বাস,
    তুমি শঙ্কা।
    অচেনা কোন মুখশ্রীর ব্যাঙ্গে,
    হাস্য উজ্জ্বল চাহনি।
    অযথা হাত-পা ছুটাছুটিতে সময় যায়।

    কাল,
    তুমি কিশোরে কৌতুহলী,
    তুমি উদ্যম।
    অজানা কোন কল্প কাহিনীতে,
    বাক্যহারা ভীতু চাহনি।
    অযথা ঘাটে-মাঠে ছুটাছুটিতে সময় যায়।

    কাল,
    তুমি যৌবনে উচ্ছৃঙ্খল,
    তুমি তান্ডব।
    অপরিচিত কোন যুবতীর তনু…Read More

    5
    1 Comment
  • আবৃত আর্তি
    _____________
    ধরিত্রী,
    তুমি দেখতে কেমন?
    তোমার তটিনি, অরণ্য, গিরি, নভ?
    অনল, জল, বায়ু?
    ঊর্মি, চন্দ্রিমা কিংবা শিলা?
    আচ্ছা; কিরণ দেখতে কেমন হয়?
    আঁধার?

    ধরিত্রী,
    অদৃষ্ট দেখতে কেমন?
    তার চাতুর্য, জবরদস্তি, নির্মমতা, বৈরিতা?
    কল্পনা, জল্পনা, স্বপ্ন?
    ঈর্ষা, বিতৃষ্ণা কিংবা মন্দ?
    আচ্ছা; মানুষ দেখতে কেমন হয়?
    হৃদয়?
    ___
    ২৪ ঘ…Read More

    8
    3 Comments
  • বেহায়া নিন্দুক
    _____________
    বহু উঁচুনিচু ঢেউ সাঁতরে গন্তব্য ছুঁইছুঁই,
    তারই পূর্বমুহূর্ত;
    রাতুল আঁখিকোণ।
    ছলোছলো।

    সুযোগে তাক লাগিয়ে রাখা চক্ষুজোড়ার কার্যসিদ্ধি।

    জ্বলছে?
    বারান্দার গ্রিলে পা ঠেকিয়ে চায়ে চুমুক দিতে দিতে কুৎসিত ভাবনায় নিমগ্ন থাকছেন তো?
    লালিত নিন্দা স্তরেস্তরে সাজানো সম্পন্ন হয়েছে?

    এবার মুখ খুলুন!
    ___
    কবিয়াল২৪.কম/ মঙ্গ…Read More

    14
    5 Comments
    • আমার কাপের চা না। তবু পড়তে ভালো লাগলো।

    • আমরা না বললেও ওরা ঠিকই মুখ খুলবে মুখ খোলাটাই ওদের সংগা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron Changed their profile cover

    7
    1 Comment
  • ঝাঁজালো অঙ্কুর
    _____________
    নির্দ্বিধায় অপ্রিয় বাক্যের প্রস্তাবনাকারী,
    ঠোঁটকাটা।

    লায়েক বলবেন তো?
    মানুষ শব্দের স্থান দখলে প্রাণীও ছুঁড়বেন।

    আমি এর পক্ষে পদক্ষেপকারী,
    স্বার্থান্বেষী।

    দেখুন না,
    পৃথিবীটায় কেমন থমথমে বিরাজমান।
    ভালোয় মন্দে ভেদাভেদহীন কঙ্কাল।

    আঁখি জোড়া আসমানে তাক করে শুণ্যতায় তৃপ্তি খোঁজা মানুষ গুলো কেমন…Read More

    13
    7 Comments
  • চিত্তের আরাধনা
    _____________
    আজ অকৃতজ্ঞ প্রেমিকের,
    শব্দগুলো নিঃশব্দ;
    নিঃশ্বাস ভারী;
    প্রাণ নিস্তব্ধ।

    ভুলতে চেয়েও,
    ভুলতে না পারার কষ্টে,
    দায়িত্ব বহন করতে না পারার ব্যর্থতায়,
    স্বপ্নগুলো কেমন জানি বিবর্ন ও ধুসর।

    অর্থ, বিত্ত, ধন-সম্পদ,
    নগন্য সবই;
    তুচ্ছ সবই;
    অর্থহীন সবই।

    বঞ্চিতের,
    অভাব, দুঃখ, দুর্দশা, ঝড়-ঝাপ…Read More

    8
    3 Comments
  • অবুঝ অর্থকষ্ট
    _____________
    একটা খুঁটি হবে?
    বাঁশের হলেও চলবে কিন্তু শক্ত চাই।

    রোজ সন্ধ্যায় ওটাতে ভর দিয়ে দাঁড়াবো;
    কালের গহব্বরে উপুড় হয়ে পড়তে পড়তে যখন নিজের উপর বিশ্বাস হারাবো,
    তখন ভরসার কুণ্ডলী পাকাপোক্ত দড়িটা বাঁধবো।

    মনের অসুখ শুকিয়ে শুকিয়ে কাঠ হয়,
    আচমকা কোন উষ্ণতায় তাজা হয়ে স্বস্তির কোমরে বেড়িও বাঁধে।

    দেহের পীড়া ক্রমে ক্রমে…Read More

    11
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আপনার লেখায় সবসময় একটা অন্যরকম অনুভূতি টের পাই, যেটা খুব আন্তরিক ভাবে ছুঁয়ে যায় !

    • অদ্ভুত সুন্দর ব্যতিক্রমী কবিতা… 💙🖤

  • চুপসানো বাহাদুরি
    _____________
    কটা কঙ্কাল এর সাথে যদি মধ্যে রাতে কথা হয়!

    ভাবুনতো;
    নিকোষকালো আঁধারে এক প্রান্তে ঝিঁঝিঁ পোকা;
    মাঝেমধ্যে খেঁকশিয়াল হাঁকিয়ে ঝাপটাচ্ছে।
    অন্য প্রান্তে সাদা ধবধবে আবরণে একটা কঙ্কাল;
    কথা বলছে বেশ নৈপুণ্যতার সহিত।
    জিজ্ঞাসা করছে,
    দিনকাল ঠিকঠাক যাচ্ছে?

    ঐ পাড়ার বিধবার কার্ডটা নিজের মেয়ের আঁচলে বেঁধে?…Read More

    12
    5 Comments
    • আধুনিক সভ্যতার গহীন দর্শন!

    • কিছু লেখা পড়ে একধরনের প্রশান্তি হয়, এটা তেমনই একটা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বিচ্ছিন্নতার ফাঁদ
    _____________
    শুনেছি নীলঘাটে চারটে ইমারত গড়ছে,
    পলেস্তারার পরতে পরতে ক্লেশ;
    বাইরে থেকে বোঝার উপায় নেই ব্যথাগুলো কি নৈপুণ্যতার সঙ্গে গাঁথা।

    বড় সৌখিন ওরা;
    পড়ন্ত বেলায় সহায়-সম্বলহীনদের সুখ-দুঃখের অবসান ঘটাবে।

    কালের বৃদ্ধাশ্রম;
    স্বজনহীন করবার আনুষ্ঠানিক ফাঁদ।
    ___
    ইচ্ছে নদী/০৯জুলাই,২০২০/অশোকনগর,উত্তর ২৪…Read More

    8
    5 Comments
  • নিষ্কর্মার স্বার্থপরতা
    _____________
    খাওয়ার সহচর;
    গল্পের সহচর;
    সুখের সহচর;
    চিত্তের, দেহের, বিছানার সহচর অনায়াসে মিলে।

    হাহাকারের?
    দুঃখের সহচর হয় না;
    আত্মারও না;
    ভুবনে এ এক বিস্ময়কর অপ্রিয় সত্যের বসবাস।
    ___
    ২৪ ঘন্টা খবর বিডি/জুন ১৫, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    8
    7 Comments
  • আরও অপেক্ষা
    _____________
    বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
    আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
    প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
    তৃষ্ণা মিটাবার আশায়।
    অপেক্ষা,
    আরও অপেক্ষা।

    ভাণ্ডারপূর্ণ তত্ত-যুক্তিবিহীন বিদ্যা।
    একাধিক বিষয়ে অনুপযুক্ত বিস্তর ভাবনা।
    উদাসময়ী দার্শনিক,
    শাস্ত্র অধ্যয়নের আশায়।
    অপেক্ষা,
    আরও অপেক্ষা।

    ভরদুপুরে মেঘের আকাশ…Read More

    8
    4 Comments
    • ভাবনার চমৎকার প্রকাশ

    • চমৎকার লিখার জন্য ধন্যবাদ

    • এই বৃষ্টি ভেজা সকালে সত্যি এমন একটা কবিতার অপেক্ষায় ছিলাম !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ‌শেষ চিরকুট
    _____________
    বিদেশিনি,
    অন্তরে কেমন অনুভূতি জাগ্রত হলে মানুষ প্রেমে পড়েছে বোঝা যায়?
    শুনেছি ভাবনায় ডুবে ইন্দ্রিয়রা সতেজ হয়।
    সুখের পরশে তৃপ্তিগুলোর পূর্ণতা লাভ হয়।
    চিত্ত সক্রিয় হয়।
    আমারো তাই হয়েছে।

    বলছি কি,
    ওগুলোকে দাবিয়ে রাখা বড় মুশকিল!
    তোমার সম্মতিসূচক ইশারায় শীতল হতে চায়।

    তরীতে পা ফেলে জলে পড়া মানতে…Read More

    8
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar